ফন্ট সাইজ:
থিম:
ভায়োলেন্ট অবসেসন

পর্ব 23

লেখক: হামিদা_পারভীন_পারু

#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব_২৩
#লেখিকা_হামিদা_পারভীন_পারু

🚫কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫

--- আমাকে ধ্বংস করার জন্য ওই লোকটা অনুকে ব্যবহার করছে। নিজের কিছু করার মুরোদ নেই এখন পুটিমাছ লেলিয়ে দিচ্ছে আমার পিছে। আমিও দেখতে চাই এই দুই আঙুলের পুঁটি মাছ আমার কী করতে পারে।

লোকালয় ছাড়িয়ে জঙ্গলের মধ্যে এক পরিত্যক্ত শ্যাওলা-পড়া জমিদার বাড়ির ছাদের রেলিঙে পা ঝুলিয়ে বসে আছে নাভান আর রিজভী। চারপাশের নিকশ অন্ধকারের মাঝেও বড় বড় গাছের ফাঁক গলে চাঁদের আলো ঠিকরে পড়ছে। শেষ রাতে কিছু বন্য প্রাণীর ডাক শোনা যাচ্ছে। শুকনো পাতার মড়মড় শব্দ হচ্ছে চারধারে। রিজভীর কথা শুনে নাভান ঘাড় ঝাকিয়ে গম্ভীর স্বরে বললো,

--- "মেয়ে মানুষের একটা তীক্ষ্ণ দৃষ্টিই যথেষ্ট পাথরের বুক ভেঙে তছনছ করে দেওয়ার জন্য। ধ্বংসের যদি কোনো প্রতীক থাকতো, তবে হয়তো নারীর চোখকেই সেই প্রতীক বানানো হতো।"

রিজভী বাঁকা চোখে নাভানের আপাদমস্তক পর্যবেক্ষণ করলো। ঠোঁটের কোণে ফুটে উঠলো বাঁকা হাসি। সে উপহাসের সুরে বললো,

--- কিছু অস্তিত্ব থাকলে তবেই না তা ভাঙা যায়! যেখানে পুরোটাই শূন্য, তাকে ধ্বংস করার সাধ্য কারও নেই। সেখানে ওই দেড় ব্যাটারির তো প্রশ্নই আসে না।

নাভান নিরুদ্বেগ। মুখটা বেশ গম্ভীর করে জবাব দিল,

--- অলরেডি তিনবার ইনজুরি হয়েছেন ওই দেড় ব্যাটারির কাছে। সামান্য ইনজুরি না। তাই তাকে একেবারে তুচ্ছতাচ্ছিল্য করাটাও বোকামি হবে।

রিজভীর মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না। তবে নাভানের কথা তার গায়ে লেগেছে খুব। সে উপহাসের সুরে জবাব দিল,

--- মেয়ে মানুষের গায়ে হাত তোলে কাপুরুষেরা। আমি কোনো কাপুরুষ নই। কিন্তু ডাইনি পিচ্চিটা বড্ড বেশি ছটফট করে। তাতেই বা কী! আমার কিচ্ছু করতে পারবে না ও।

নাভান ফিচেল হাসলো। মুখের সামনে মশা তাড়ানোর ভান করে বললো,

--- যার সাথে কেউ উঁচু গলায় কথা বলার দুঃসাহস দেখায় না, তার দিকে চরম ঘৃণার দৃষ্টিতে চোখ পাকায় ওই মেয়ে। যার সামনে কেউ উচ্চবাচ্য করার সাহস পায় না, তার সাথে মুখে মুখে তর্ক করে সে। এমনকি তার কাঁধে চড়ে বসলো এই দুদিনের একটা পিচ্চি মেয়ে? হাউ ফানি!

নাভানের খোঁচা এবার চরমভাবে গায়ে লাগলো রিজভীর। তবে সত্যিই রিজভী মাত্রাতিরিক্ত ছাড় দিয়ে ফেলেছে মেয়েটাকে। রাগটা তরতরিয়ে বাড়তে থাকলো তার, চোয়াল শক্ত হয়ে গেল আপনাআপনি। দূরে চাঁদের পানে তাকিয়ে গমগমে আওয়াজে সে বললো,

--- ছাড় আমি ইচ্ছে করেই দিয়েছি। বাঘের ক্ষণিক উদাসীনতাকে যদি হরিণ তার শক্তি ভেবে ভুল করে, তবে সেটা তার নিয়তি। অনু এই খেলায় স্বেচ্ছায় নেমেছে, কিন্তু খেলার শেষ চালটা আমার হাতেই থাকবে। আমি শুধু জল্লাদিনীটার পরবর্তী পদক্ষেপ দেখার অপেক্ষায় আছি।

চাঁদের দিকে দৃষ্টি রেখেই রিজভী আচমকা ঝোপঝাড়ের দিকে নিখুঁত নিশানায় পর পর গুলি ছুঁড়লো। রিজভীর সাথে সাথে নাভানও পেছনে না ঘুরে অন্ধকারের বুক লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড ফায়ার করলো। মুহূর্তেই নিশুতি রাতের স্তব্ধতা চিরে দু-দিক থেকে গগনবিদারী আর্তচিৎকার ভেসে এলো। সেই ভয়ানক শব্দে গাছের ডালে ঘুমন্ত পাখিগুলো ডানা ঝাপটে ভয়ে দিকবিদিক পালিয়ে গেল। এক লহমায় নৈঃশব্দ্য ভেঙে সেখানে তৈরি হলো এক নারকীয় মৃত্যুর আবহ। নাভান আর রিজভী নিজেদের আলাপের মাঝেই এতক্ষণ খেয়াল করছিল যে, নিচে ঝোপের আড়ালে একজন স্পাই এবং পেছনে আর কয়েকজন লোক তাদেরকে আক্রমণ করার জন্য ওত পেতে ছিল। এতক্ষণ তাদের ভাবখানা এমন ছিল যেন তারা কিছুই টের পায়নি, কিন্তু তাদের 'সিক্সথ সেন্স' সক্রিয় ছিল বরাবর। চারপাশে ইদানীং শত্রুদের আনাগোনা বড্ড বেশি বেড়েছে। গুলির শব্দের সাথে সাথেই মৃত্যুযন্ত্রণায় ছটফট করা মানবদেহের শেষ গোঙানির শব্দটুকুও বাতাসে মিলিয়ে গেল।নাভান আর রিজভী আগের মতোই ছাদের রেলিঙে পা ঝুলিয়ে বসে রইলো, যেন কিছুই হয়নি। তবে এত কিছুর মাঝেও নাভানের মনে একটা গভীর সংশয় জেগেছে আজকাল। যদিও রিজভী নিজে ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করতে পছন্দ করে। তবুও ব্যাপারটা সে আর চেপে না রেখে সাথে সাথেই রিজভীকে উদ্দেশ্য করে বললেই ফেললো,
--- আপনি ছাড় দিতেও জানেন। হাস্যকর!

রিজভী উত্তর দিলো না। নাভান একটু থেমে বললো,
--- বাই এনি চান্স, আপনি কি কোনোভাবে অনুর ওপর একটু 'উইকনেস' ফিল করছেন?

প্রশ্নটা শেষ হতেই পাশে বসা মানবটির গম্ভীর ও শীতল কণ্ঠস্বর ভেসে এলো,

--- অসম্ভবের চেয়েও অসম্ভব। আমার ডিকশনারীতে উইকনেস এর কোনো যায়গা নেই।

কথাটা বলেই রিজভী রেলিং থেকে নেমে বুটের ভারী আওয়াজ তুলে হনহনিয়ে ছাদ থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরলো। পেছন থেকে নাভানের গমগমে কণ্ঠস্বর আবার ভেসে এলো,

--- তেল আর জল কখনো একসাথে মিশতে পারে না। আপনার এই কলুষিত জীবনে এক বিন্দু দুর্বলতা আপনার গোটা সাম্রাজ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। বি কেয়ারফুল।

নাভানের কথার পিঠে রিজভীর তাচ্ছিল্য কণ্ঠস্বর ভেসে এলো,

--- স্টপ দিস ফা*কিং লেকচার! নিজের চরকায় জং ধরেছে, সেটাতে তেল দেওয়ার নাম নেই; এসেছে আমার ঝকঝকে তকতকে চরকায় তেল মালিশ করতে।

রিজভী চলে গেলো কিন্তু নাভান ওখানেই বসে থাকলো।

*

বেলা দশটা। অনুর ঘুম ভাঙলো এইমাত্র। কালকে রাতের কোনো কিছুই তার মনে নেই; সবকিছু বেমালুম ভুলে বসেছে সে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লিভিংরুমের কাউচে বসে আছে সে। টিভির পর্দায় তখন নিউজ চলছে। এতদিন এই টিভিটা তার চোখে পড়েনি। বড়ো কথা, এই লিভিংরুমে আগে কোনো টেলিভিশন ছিলই না। অনু আজই প্রথম দেখলো। অগত্যা অলস সময় কাটাতে বিশাল স্ক্রিনে দৃষ্টি রাখলো সে। এদিকে নাভান কিংবা রিজভী দুজনেই লাপাত্তা। আরও বড় বিপত্তি হলো, তার ফোনটা কেড়ে নেওয়া হয়েছে। ফলে কারো সাথেই সে যোগাযোগ করতে পারছে না। ফোনটা থাকলে অন্তত দাদুভাই কিংবা তিতিরের সাথে কথা বলে একটু সমাধান পাওয়া যেতো।

--- ম্যাম, আপনার ফোনটা!"

মেডের গলা শুনে অনু টিভি থেকে চোখ সরিয়ে ঘাড় ফেরালো। তার দৃষ্টিতে একরাশ বিস্ময়। মেড গম্ভীর স্বরে পুনরায় বললো,

--- আপনার ফোনটা নিন।

অনুর অবস্থা তখন যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। মেডের হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিলো। যেন এতক্ষণে প্রাণ ফিরে পেলো মেয়েটি। মেড চলে যেতে উদ্যত হলে অনু বলে উঠলো,
--- রিজভী ফোন দিতে বলেছে?
--- জি ম্যাম।
--- তারমানে বাড়িতে ফিরেছে তাই তো?
--- এখোনো ফেরেনি রাতে আমাকে বলেছিল ফোনটা ফিরিয়ে দিতে।

অনুর মুখে স্পষ্ট বিরক্তিভাব ফুটে উঠলো। ভ্রু কুচকে মেডকে প্রশ্ন করলো,

--- ব্রেকফাস্ট কি এখনো রেডি হয়নি? জলদি নিয়ে আসুন।

মেড মাথা ঝাকিয়ে সম্মতি দিয়ে বললো,
--- জি, প্রায় হয়ে এসেছে। আমি এখনই নিয়ে আসছি।

অনু এবার কাউচ ছেড়ে উঠে দাঁড়ালো। হাতের ইশারায় মেডকে আরও কাছে ডাকলো। মেড কিছুটা ভ্রু কুঁচকে এগিয়ে আসতেই অনু তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে প্রশ্ন করলো,

--- একটা পিস্তল জোগাড় করে দিতে পারবে? 'ঠুস' করে ওই জানোয়ারটাকে একদম উপড়ে পাঠিয়ে দিতাম!"

মুহূর্তেই মেডের চোখ দুটি বড়োবড়ো হয়ে গেলো। সে আতঙ্কিত হয়ে অস্থির চোখে চারপাশটা দেখে নিলো। গত কয়েকদিনে অনু তার সামনে রিজভীকে অসংখ্যবার 'জানোয়ার' বলে সম্বোধন করেছে। মেডের বুক দুরুদুরু কাঁপছে; এই কথা যদি কোনোভাবে রিজভীর কান অবধি পৌঁছায়, তবে তার রক্ষে নেই। এই চাকরির চেয়ে নিজের জীবনের ভয়টাই তার কাছে অনেক বড়। সে ভিতু কন্ঠে নিচু স্বরে বললো,
--- পাগল নাকি। জানের ভয় নেই নাকি?

অনু দুইহাত কচলে আফসোস করে বললো,

--- পানি পিপাসার মতো আজকাল রিজভীকে খুন করার তীব্র নেশাটা চেপে বসেছে। যতোক্ষণ না সেই পিপাসা নিবারণ করতে পারছি আমার জানে শান্তি নেই৷

মেডটি আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকার মতো বোকামি করলো না। তড়িঘড়ি করে অনুকে পাশ কাটিয়ে রান্নাঘরের দিকে হনহনিয়ে চলে গেলো। অনু বিরক্তিতে একটা চ শব্দ করে পুনরায় কাউচে হেলান দিয়ে বসলো। ফোনটা হাতে নিয়ে সেটা অন করলো। ফোনটা অন করতে দেরি হলো কিন্তু তিতিরের কল আসতে এক সেকেন্ডও বিলম্ব হলো না।
অনু এক মুহূর্ত স্তব্ধ হয়ে চেয়ে রইলো স্ক্রিনটার দিকে, তারপর ধীরহস্তে রিসিভ করলো। সাথে সাথে ওপাশ থেকে তিতিরের ক্রোধান্বিত গালিগালাজ ভেসে এলো। অনু তাতে নাক কুচকালো। বিগত ষোলোটা দিন ধরে মেয়েটা একটা উন্মাদিনীর মতো অবিরত চেষ্টা চালিয়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। অনুকে চুপ থাকতে দেখে ওপাশের কণ্ঠটা হুট করেই থমকে গেল গভীর সন্দেহের বেড়াজালে আটকে গেল তার ক্রোধ।প্রশ্ন ছুঁড়ে দিল ওপাশ থেকে,

--- অনু তো?

অনু এবার ফোনটা কানের কাছে টেনে নিল। ওর ঠোঁটের কোণে ফুটে উঠলো এক চিলতে শীতল, হাসির রেখা। কণ্ঠস্বরকে একদম নির্বিকার রেখে জবাব দিল,
--- দুঃখিত। আপনি রং নাম্বারে কল করেছেন। তবে একজন রং মানুষ হিসেবে আপনাকে একটা বিনাপয়সায় পরামর্শ দিয়ে যাই আপা, সময় থাকতে ভালো হয়ে যান। ভালো হতে তো আর পকেটের পয়সা খসাতে হয় না!

ওপাশ থেকে তিতিরের উত্তেজিত কন্ঠস্বর ভেসে এলো,

--- আসছে আমার সুফি পীর। সব তো তোর কাছ থেকেই শেখা। সেসব বাদ দে। আমি চট্টগ্রামে এসেছি। আজই আমার সাথে দেখা করবি। তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে।

অনু অবাক হলো না। তিতিরের মামাবাড়ি চট্টগ্রামেই। অনু কিছুক্ষণ ভেবে স্বাভাবিক ন্যায় বললো,

--- শিওর বলতে পারছি না। তবে পরে তোকে জানাবো।

--- কোনে অজুহাত শুনতে চাচ্ছি না। বিকাল তিনটাই আমারা দেখা করবো। লোকেশন তোকে হোয়াটসঅ্যাপ করে দেবো।..... আর শোন, জিজুকে সাথে আনিস।

কথা বলেই তিতির কল কেটে দিলো। অনু স্তব্ধ হয়ে বসে থাকলো। বিগত দিনে ভিলায় বন্দি জীবন পাড় করায় তার মনটাও বিতৃষ্ণায় তেতো হয়ে উঠেছে। কিন্ত বাহিরে যাওয়ার পারমিশন তো নেই। সকাল থেকে রিজভীর দেখা অনু পাইনি। গার্ডরা তো আবার তার পারমিশন ছাড়া অনুকে বাহিরে যেতে দেবে না। অপরদিকে তিতিরের সাথে দেখা করতে পারলে চট্টগ্রাম শহরটা ঘুরে দেখতে পারবে। চেনা-জানাও হবে। তাতে অনুরই সুবিধা। কিন্তু তারআগে পারমিশন লাগবে রিজভীর থেকে।
পরপরই মেড এসে প্লেটে করে স্যান্ডউইচ দিয়ে গেল। অনু কাউচে আরাম করে বসে স্যান্ডউইচে খেতে খেতে মনোযোগ দিল টিভির পর্দায় চলমান সংবাদের দিকে। হঠাৎই নিউজ প্রেজেন্টারের একটি খবর শুনে অনু স্তব্ধ হয়ে গেল। মুখের ভেতর স্যান্ডউইচের টুকরোটা যেন চিবোতেই ভুলে গেল সে। নিউজ প্রেজেন্টার বলতে থাকলেন..

--- সমগ্র দেশজুড়ে হঠাৎ করেই এক রহস্যময় ধারাবাহিক হত্যাকাণ্ডের তাণ্ডব শুরু হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের ধরণ এতটাই নৃশংস যে, তা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। ঘাতক ভিক্টিমের শরীর অত্যন্ত নিখুঁত ও পরিকল্পিতভাবে খণ্ড-বিখণ্ড করছে এবং শরীর থেকে চোখ, জিহ্বা ও কিডনি নিরুদ্দেশ। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, প্রতিটি মরদেহের মাথাটি অক্ষত রেখে কপালে ল্যাটিন হরফে খোদাই করে দেওয়া হচ্ছে একটি শব্দ—'অবসিডিয়ান'।
পুলিশ প্রশাসন এখন পর্যন্ত এই ধরনের ১০টি রহস্যময় হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছে। তবে তদন্তে বেরিয়ে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য; নিহতদের কেউই নিরীহ নন। তারা প্রত্যেকেই ভয়ংকর অপরাধী ও ধর্ষক, যারা আইনি ফাঁকফোকর গলে শাস্তি এড়িয়ে বুক ফুলিয়ে বেড়াচ্ছিল।

নিউজ দেখতে দেখতে অনু ঘাড় বাকিয়ে সিঁড়ির দিকে তাকালো। দেখলো রিজভী পকেটে হাত গুজে দাঁড়িয়ে গভীর মনোযোগ সহকারে টিভির নিউজ দেখছে আর হাতে থাকা ব্ল্যাক মেটালিক টাম্বলারে করে স্ট্র-এর সাহায্যে কফি খাচ্ছে। অনু ফের টিভির দিকে তাকালো। নিউজটা তার মধ্যে বেশ ফ্যান্টাসি তৈরি করেছে। টিভিতে নিউজ প্রেজেন্টার ঝাপসা কিছু ছবি দেখিয়ে ফের বলা শুরু করলো...

--- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানাচ্ছে, 'অবসিডিয়ান' মূলত আন্ডারওয়ার্ল্ডের এক কুখ্যাত ও রহস্যময় অপরাধীর ছদ্মনাম, যার আসল পরিচয় আজ পর্যন্ত কেউ হদিস করতে পারেনি। কেউ তাকে দেখেনি। তার নিখুঁত ও নৃশংস অপরাধ কৌশলের কারণেই অপরাধ জগতে তার এই নামকরণ। তবে অতীতে কখনো কোনো প্রমাণ বা চিহ্ন না রাখা এই শীর্ষ সন্ত্রাসী কেন এখন হঠাৎ প্রতিটি হত্যাকাণ্ডে নিজের নামের স্বাক্ষর রেখে যাচ্ছে, তা নিয়ে খোদ প্রশাসনও গোলকধাঁধায় পড়েছে। আন্তর্জাতিক অপরাধ চক্রের একজন সন্ত্রাসী কেন হঠাৎ শহরের ধর্ষকদের নির্মূলে নামল? নাকি এই নামের আড়ালে অন্য কোনো অদৃশ্য শক্তি এই তাণ্ডব চালাচ্ছে? এ নিয়ে সাধারণ মানুষের মনে যেমন বাড়ছে গভীর রহস্য এবং ভয়ের দানা...

অনু ঘাড় ঘুরিয়ে রিজভীর পানে তাকালো। মানব সেইভাবেই দাঁড়িয়ে টিভির দিকে তাকিয়ে আছে। কোথাও যাবে বোধহয়, একদম রেডি-সেডি হয়ে নেমেছে। তবে ফিরলো কখন? প্রশ্নটা অজানায় থেকে গেলো অনুর। তবে সে দুই হাত মোনাজাতের মতো ওপরে তুলে দোয়া করার ভঙ্গি করে বেশ জোরেশোরেই বললো,

--- আল্লাহ, এভাবে যেন আমার ডানে বামের সকল ধর্ষক নিজেদের কর্মের শাস্তি পায়। আমীন!

কথাটা একটু শুনিয়ে বলেই অনু রিজভীকে আড়চোখে দেখিয়ে গালভর্তি করে স্যান্ডউইচে একটা মস্ত কামড় বসালো। রিজভী সেদিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে হনহনিয়ে বাড়ি থেকে বেরোনোর জন্য হাঁটা ধরলো। রিজভীকে চলে যেতে দেখে অনুর চোখ দুটো এক লহমায় বড়বড় হয়ে উঠলো। তার তো এখনই রিজভীর থেকে বাড়ি থেকে বেরোনোর পারমিশনের প্রয়োজন! অথচ মুখভর্তি খাবার থাকার কারণে সে রিজভীকে ডাক দিতে পারলো না। পুরোটা খাবার গলাধঃকরণ করতে করতে রিজভী পগার পার হয়ে যাবে।
অনু এক মুহূর্ত বিলম্ব না করে কাউচ ছেড়ে একপ্রকার দৌড় দিলো রিজভীর দিকে। রিজভী তার পায়ের শব্দ পেয়েও হাঁটার গতি বিন্দুমাত্র থামালো না। এদিকে রিজভীকে থামাতে না পেরে অনু হিতাহিত জ্ঞান হারিয়ে পেছন থেকে রিজভীর চুল খপ করে টেনে ধরলো। রিজভী বেশ লম্বা, যার কারণে অনু ওর চুল টানতে গিয়ে একটু বেগ পেতে হলো। তবে চুলগুলো একটু বড়বড় হওয়ায় মুঠোয় পুরে টানতে খুব বেশি সমস্যা হলো না।
এদিকে চুলে আচমকা টান পড়ায় রিজভী মুহূর্তের মধ্যে মেজাজ হারালো। এমনিতে অনু মাত্রই তাকে রেপিস্ট বলে পরোক্ষভাবে রিজভীকে কটাক্ষ করেছে, যা তার ইগোতে লেগেছে। সে ভেতরের রাগটা আর কন্ট্রোল করতে না পেরে ঘুরেই অনুর নরম গালে 'ঠাসস' করে এক চড় বসিয়ে দিলো!
মুখভর্তি খাবার থাকায় চড়ের চোটে তা সরাসরি অনুর গলায় আটকে গেলো। "খুকখুক" করে মারাত্মকভাবে কেশে উঠলো মেয়েটা, দম আটকে যাওয়ার উপক্রম হলো তার। চোখের সামনে অন্ধকার দেখতে থাকলো। রিজভীর এই শক্ত-পোক্ত হাতের একটা চড়েই অনুর হাল এক নিমেষে বেহাল হয়ে উঠেছে, চোখ ফেটে জল বেরিয়ে এলো। কিন্তু রিজভীর সেদিকে কোনো হুঁশ নেই। সে অনুর হাতটা শক্ত করে চেপে ধরে রাগে গজগজ করতে করতে তীব্র আক্রোশে বলে উঠলো,

--- হাউ ডেয়ার ইউ! কোন সাহসে তুই আমাকে রেপিস্ট বলে মিন করিস? আমি যদি চরিত্রহীন আর রেপিস্ট হতাম না, তাহলে নিজের শেষ সম্বলটুকু হারিয়ে সর্বহারা হয়ে যেতি এতোদিনে!

এর মধ্যেই নাভান সেখানে এসে উপস্থিত হলো। অনুকে ওভাবে খুকখুক করে কাশতে দেখে তার বুঝতে বাকি রইলো না যে মেয়েটার গলায় খাবার আটকেছে। পরিস্থিতি বেগতিক দেখে সে দ্রুত এগিয়ে এসে রিজভীকে টেনে সরিয়ে আনলো এবং পানির জন্য কিচেনের দিকে দৌড়ালো।
নাভান যেতেই রিজভী নিজের হাতের টাম্বলারটা অনুর দিকে এগিয়ে ধরলো।রিজভী কর্কশভাবেই কাপটা অনুর ঠোঁটের কাছে চেপে ধরে মুখে তুলে খাইয়ে দিল। অনু তীব্র অনিচ্ছা সত্ত্বেও প্রাণ বাচাতে আস্তে ধীরে সবটুকু কফি খেয়ে বড় বড় শ্বাস নিতে থাকলো। বুকটা ধড়ফড় করছে তার। পাশ থেকে রিজভী তাকে একপলক দেখে তাচ্ছিল্যের সুরে বললো,

--- নব্বই দিন থেকে একুশ দিন কেটে গেছে। ইউ অলরেডি লস্ট টুয়েন্টি ওয়ান ডেইস। বাকি দিনগুলো শেষ হওয়ার আগে তুমি নিজেই না শেষ হয়ে যাও, অনু!

নাভান পানি নিয়ে ফিরে এসে দেখলো রিজভী নিজেই অনুকে সামলে নিয়েছে। এদের অভ্যন্তরীণ ঝামেলায় নাক না গলানোই শ্রেয় ভেবে নাভান পাশ কাটিয়ে চলে গেল।
অনু কোনোমতে নিজেকে সামলে রিজভীর পানে নিভু নিভু চোখে তাকালো। লোকটার চোখে এখনো তীব্র ক্ষোভ স্পষ্ট। অনু মনে মনে নিজেকে অনেক বুঝিয়েছে—রিজভীর সাথে সে আর কোনো ঝগড়ায় জড়াবে না, যা করার নিজের বুদ্ধিতে কাজে করে দেখাবে। তবুও তার পাতলা মুখটা যেন কিছুতেই বশে থাকতে চাই না। মাথা গরম হলেই মুখটা আউট অফ কন্ট্রোলে চলে যায় তার। অনু শক্ত করে ঢোক গিলে একটা বড় দম নিল। চড়ের চোটে চোখের পানিতে দুই কপোল ভিজে উঠেছে। নিজেকে কোনোমতে শান্ত করে চাপা স্বরে বললো,

--- আসলে আমি আপনাকে ওভাবে বলতে চাইনি। আমার একটু বাড়ির বাইরে যাওয়া দরকার, সেইজন্যই আপনার পারমিশন লাগতো।

রিজভী তখনো রাগে গজগজ করছে। চোয়াল শক্ত করে সে জবাব দিল,
--- বাড়ির বাইরে কেন, তুই জাহান্নামে যা! আমার তাতে বয়েই গেছে।
অনু যথাসম্ভব নিজেকে শান্ত রেখে তপ্ত স্বরে বললো,
--- ওকে, ফাইন। আপনার গার্ডদের শুধু বলে দিন, তারা যেন আমাকে গেটে না আটকায়।

কথাটা বলেই অনু আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘুরে চলে যেতে নিলে পেছন থেকে রিজভীর গম্ভীর ও সন্দিহান কণ্ঠস্বর ভেসে এলো,
--- হুট করে বাড়ির বাইরে যাওয়ার কী দরকার পড়লো?
অনু থেমে গেল। পেছন ফিরে শান্ত গলায় বললো,
--- আপনাকে সবকিছুর কৈফিয়ত দিতে যাবো কেন? কে আপনি?

--- যেহেতু আমার খাচ্ছিস, আমার বাড়িতে থাকছিস, তাই কৈফিয়ত দিতে হবে। শেষে তোর বোনের মতো নাগর ধরে পালিয়ে গেলে সেই দায়ভার তো আমার ওপড়ে এসেই পড়বে। আফটার অল, তোরা তো পালিয়ে যাওয়ার বংশধর। তোর দাদিও আমার দাদাকে নিয়ে পালিয়েছিল।

অনু তেতে উঠলো। শান্ত খোলস ভেদ করে চেঁচিয়ে বলে উঠলো,
--- ও হ্যালো! আমার দাদি আপনার দাদাকে নিয়ে পালায়নি, বরং আপনার দাদা আমার দাদিকে নিয়ে জোর করে পালিয়েছিল।
রিজভীও দ্বিগুণ তালে চেঁচিয়ে উঠে বললো,
--- এই পুঁটিমাছ, মুখ সামলে কথা বল, নয়তো কেটে নদীতে ভাসিয়ে দেবো!
--- নীলতিমি একটা, গলা নামিয়ে কথা বলেন, নয়তো নারী নির্যাতনের মামলা ঠুকে দেবো; সেখানে কোনো সাক্ষীর প্রয়োজন হয় না।

রিজভী তেতে উঠলো। একহাতে অনুকে ধাক্কা মেরে বললো,
--- এই, তুই আমাকে কী বললি?
অনু ফের চেঁচিয়ে বললো,
--- কালা নাকি আপনি? নীলতিমি বলেছি, নীলতিমি!
কথাটা বলেই অনু উল্টো ঘুরে ভোঁ দৌড় দিল। তার পিছু পিছু রিজভী দৌড়াতে দৌড়াতে চেঁচিয়ে বলে উঠলো,
--- নাভান, রামদাটা দে তো!

নাভান আড়ালেই ছিলো। আর না পেরে সে দৌড়ে রিজভীর সামনে গিয়ে পথরোধ করে দাড়িয়ে বিরক্তিতে কপাল গোটালো। অনুও মাঝ সিঁড়িতে গিয়ে থেমে গেছে। নাভান খেঁকিয়ে বলে উঠলো,

--- আপনাদের দাদাও এক বংশও এক। কে কাকে খোটা দিচ্ছেন। ভুলে যাবেননা আপনারা চাচাতো ভাই-বোন।

নাভান জামাই বউ বলতে গিয়েও থেমে গেলো। এরা দু'জনে যা মানেনা তা বলা অর্থহীন।
রিজভী তখনও ফোঁসফোঁস করছে। অনুর দিকে আঙুল তাক করে বললো,

--- ওটাকে বিদায় কর আমার সামনে থেকে। নয়তো খুন করে ফেলবো ওটাকে। আই রিপিট জানে মেরে ফেলবো একদম।

অনু ওভাবেই কোমরে হাত ঠেকিয়ে দাড়িয়ে থাকলো। একটুকু দৌড়াতেই হাপিয়ে উঠেছে মেয়েটা। রিজভীকে উদ্দেশ্য করে বললো,

--- আমি বাড়ির বাহিরে যেতে চাই। আপনি আমাকে বন্দি বানিয়ে রাখতে পারেননা।

রিজভী বাকা চোখে তাকালো। গম্ভীর করে বললো,

--- সুনির্দিষ্ট কারণ ছাড়া বাড়ির বাইরে কখনোই যেতে পারবি না তুই। আগে রিজন দেখা তারপর পারমিশন দেবো।

--- আপনাকে রিজন দেখাতে বয়ে গেছে আমার।

--- তাহলে একেবারে চলে যা। রিজন দেখতে চাইবো না। এখানে যে কয়দিন থাকবি আমার মর্জি মতো চলবি।

অনু আর কথা বাড়াতে চাইলো না। নিজে হার স্বিকার করে বললো,

--- বান্ধবীর সাথে ঘুরতে যাবো।

--- পারলে জাহান্নাম থেকেও ঘুরে আসিস।

রিজভী কথাটা বিরবির করেই বললো। কিন্তু নাভান সেটা শুনতে পেয়ে ঠোঁট চেপে হেসে ফেললো। অনু এবার গাইগুই করে বললো,

--- আমি তো রাস্তাঘাট চিনি না। আমাকে একটু পৌঁছে দিবেন?

রিজভী এবার মেরুদণ্ড সোজা করে দাড়ালো। পকেটে হাতগুজে গম্ভীর কন্ঠে বললো,

--- বসতে দিলে খেতে চাই। খেতে পেলে শুতে চাই। নবাবজাদী এখন পারমিশন পেতে না পেতেই পৌছানোর জন্য হেলিকপ্টার চেয়ে বসেছে। যা ভাগ। রাস্তা চিনে যেতে পারলে যাবি নয়তো বাড়ি বসে থাকবি।

অনু কিছু বলতে চেয়েও বলতে পারলো না। বিরক্তিকে চ শব্দ করে ভেঙচি কেটে উপড়ে চলে গেলো। রিজভীও চলে যেতে নিলে পেছন থেকে নাভান খোঁচা মেরে বললো,

--- পান্ডা চলেছে একা পথে। সঙ্গী হলে দোষ কি তাতে।

রিজভী চোখ পাকাতেই নাভান ফাটা বেলুনের মতো চুপসে গেলো। রিজভীর চেয়ে জোরে জোরে হেটে আগে পার্কিংলটে এসে পৌছালো। বাইকে চড়ে বসে হেলমেট পড়তে পড়তে মাথা ঝাকিয়ে বললো,

--- সরি সরি। নীলতিমিরও বউ আছে। আমার থাকলে দোষ কি তাতে..

বলতে বলতে সে বাইক নিয়ে সা করে চলে গেলো। রিজভী গাড়ির ডোরে হাত দিয়ে থ মেরে দাড়িয়ে গেলো। ভ্রু জোড়া আপনাআপনি বেকে গেলো। চিবিয়ে চিবিয়ে বললো,

--- হোয়াট দা ফা*ক।

#চলবে.

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 23 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন