#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব__২৭
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
🚫কপিকরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫
আকাশের বুক চিরে সূর্যের আলো ম্লানভাবে ফুটতে শুরু করেছে মাত্র। ভোরের শুভ্রতা তখন চারপাশে কোমল আবেশের চাদর বিছিয়ে দিয়েছে, সমুদ্রের বুকে জমেছে সাদা পাখিদের কোলাহল। ভোরের সেই প্রথম আলো ম্যানশনের কালো কাচ গলিয়ে উপচে পড়ছিল ভেতরে।
ঠিক তখনই ম্যানশনে পা রাখল রিজভী। হাতের ড্রিংকসের ছোট্ট বোতলের শেষ চুমুক দিয়ে টালমাটাল পায়ে ভেতরে ঢুকতেই এক তীব্র মদের গন্ধ ছড়িয়ে পড়ল চারধারে। মহারাজ রাতভর কোন রাজকার্যে মত্ত থেকে এই ভোরে ফিরলেন, তা কেবল তিনিই জানেন। অনু অবশ্য সেদিকে বিন্দুমাত্র মনোযোগ দিল না। কিচেন থেকে নিজের প্রয়োজনীয় জিনিসটা তুলে নিয়ে সোজা সিঁড়ির দিকে পা বাড়াল সে—উদাসীন, সম্পূর্ণ নির্বিকার।
--- “অনু! কাছে এসো।”
পেছনে তাকাল না অনু। সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়েই শক্ত, পাথুরে গলায় বাক্য ছুড়ে দিল,
--- “নিজের সীমানায় থাকুন।”
অনুর চোখের কোণ রক্তিম; রাতে এক ফোঁটা ঘুম হয়েছে কি না তার ইয়ত্তা নেই। সেই রক্তিম চোখের তীব্র ঘৃণা সইতে পারল না পুরুষটা। তপ্ত রাগে কপাল কুঁচকে এল রিজভীর। এক ঝটকায় দূরত্ব ঘুচিয়ে অনুর পথ আগলে দাঁড়াল সে। হিসহিসিয়ে উঠল,
--- “এত ঘৃণা কোথা থেকে আসে তোমার? অক্ষিগোলকের প্রতিটা কোষে আমার জন্য এত ঘৃণা জমিয়ে রাখো কীভাবে? একটু ভালোবেসে তাকানো যায় না?”
অনু এবারও তাকাল না। রিজভী তার ক্লান্ত, অবাধ্য চুলে আঙুল গলিয়ে দিয়ে সংবেদনশীল হাতে মেয়েটার মুখ নিজের দিকে ঘুরিয়ে আনল। মুখের কাছে মুখ নামিয়ে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে বলল,
--- “উত্তর দাও অনু, নাকি এই জেদের শেষ দেখতে চাও?”
তপ্ত রাগে রি রি করছে রিজভীর মস্তিষ্ক। তার প্রতিটি গরম নিঃশ্বাসে যেন ঝলসে যাচ্ছে অনুর ক্লান্ত অবয়ব। অনু নির্বাক, সেই সাথে রিজভীও।
অসহনীয় সেই নীরবতার মাঝেই রিজভীর চোখ গিয়ে আটকাল অনুর ক্লান্ত মুখে। মেয়েটার এই অবাধ্যতা, রক্তিম নয়নজোড়া—সবকিছু ছাড়িয়ে রিজভীর চোখ আটকে গেল তার ফ্যাকাশে ঠোঁটের দিকে। চোখের পলকে যেন দুনিয়া থমকে গেল মানবের। অনুর ওষ্ঠপুটে অন্তর্ভেদী দৃষ্টি তাক করে গম্ভীর স্বরে শুধাল,
--- “কী নিয়েছ ঠোঁটে? অবাধ্য আমিটাকে বড্ড টানছে। এভাবে তিলে তিলে শেষ করার কোনো মানে আছে?”
আড়ষ্ট, বিষাদময় হাসল অনু। ক্ষীণ স্বরে জবাব দিল,
--- “নিজেকে শেষ করার অস্ত্র নিজেই বেছে নিয়েছেন। ধ্বংস অনিবার্য, আর প্রেম হবে এক অনবদ্য না-পাওয়া।”
অনুর ধারালো কথাগুলো রিজভীর কান অব্দি পৌঁছাল কি না বোঝা গেল না। সে কেবলই নেশাগ্রস্ত, অবাধ্য দৃষ্টিতে চেয়ে রইল অনুর ওষ্ঠাধরের দিকে। শুষ্ক ঢোক গিলে নিজের ঠোঁট দুটো ভিজিয়ে নিল মানব। অনুর সেই পাতলা ওষ্ঠপুটের দিকে তাকিয়ে মোহাচ্ছন্ন, গভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল,
--- “নেশা মদে হলো নাকি তোর ঠোঁটের দর্শনে?”
রিজভীর সেই গাঢ়, হাস্কি টোনে বলা কথায় ভেতর থেকে শিউরে উঠল রমণী। আড়ষ্ট হাতে পুরুষটার শক্ত বুক ঠেলে সরাতে চাইল সে, কিন্তু পরক্ষণেই রিজভী তার কোমর আঁকড়ে ধরে টেনে নিল নিজের আরও কাছে। চোখের পলকে দূরত্ব বলে আর কিছু অবশিষ্ট রইল না। এক হাত অনুর খোলা চুলের অরণ্যে গলিয়ে শক্ত মুঠোয় ধরল সে, অন্য হাতে অনুর নির্মেদ কোমরের বাঁক চেপে ধরে পিষে দিল নিজের তপ্ত শরীরের সাথে।
অনুর সর্বাঙ্গ মৃদু কেঁপে উঠল সেই ছোঁয়ায়। আকস্মিক তীব্রতায় জিভ দিয়ে নিজের শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে কিছু বলতে যাবে রমণী, তখনই রিজভী শীতল অথচ প্রলয়ঙ্কারী কণ্ঠে বলে উঠল,
--- “শুষ্ক ঠোঁটেই পাগল হয়ে যাচ্ছিলাম, এখন আবার ঠোঁট ভিজিয়ে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিলি? এবার সামলানো দায়। আই'ম ব্যাডলি ক্রেভিং ইয়োর লিপস!"
সময় নিল না রিজভী। তৎক্ষণাৎ অনুর ওষ্ঠপুটে নিজের ওষ্ঠ ডুবিয়ে দিয়ে এক আদিম উন্মাদনায় মেতে উঠল সে। অনু তীব্র ছটফট করে উঠল তার বাহুডোরে, কিন্তু তাতে যেন মানবের ভেতরের সুপ্ত পশুটা আরও বেশি বেপরোয়া হয়ে উঠল। রিজভীর ঠোঁটের অবাধ্য আগ্রাসনে ক্রমশ মিইয়ে যেতে লাগল অনু।
--- “কিরে দাদুভাই, এভাবে কুশন কামড়ে খাচ্ছিস কেন?”
রিজভীর ধ্যান ভাঙল না। কোনো সাড়া না পেয়ে এবার রেজাউল তালুকদার রিজভীর পিঠে হাত রেখে মৃদু ধাক্কা দিলেন,
--- “রিজভী দাদুভাই!”
মুহূর্তেই কাউচ থেকে প্রায় লাফিয়ে উঠল রিজভী। ঘুমঘুম চোখে সামনে দাঁড়িয়ে থাকা রেজাউল তালুকদারকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল। তবে ধাতস্থ হতে সময় লাগল না—বুঝতে বাকি রইল না যে এতক্ষণ যা ঘটছিল, সবকিছুই আসলে স্বপ্ন! বুক চিরে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এল তার। রেজাউল তালুকদার এবার চিন্তিত মুখে প্রশ্ন করলেন,
--- “রুমে না ঘুমিয়ে এভাবে লিভিং রুমের কাউচে ঘুমচ্ছিলি কেন?”
রিজভী অবশ্য তাঁর কথায় কান দিল না। এমন উদ্ভট একটা স্বপ্ন দেখে তার মস্তিষ্ক রাগে রি রি করে উঠল। এই মেয়ে শেষে কি না তার স্বপ্নে এসেও হানা দেওয়া শুরু করেছে? কী আশ্চর্য! অনুর জন্য তো রিজভীর মনে কোনো ফিলিংসই নেই। অথচ ফিলিংস জন্মানোর আগেই মেয়েটা স্বপ্নে এসে হুমকি দিয়ে যাচ্ছে! সত্যি সত্যি কোনো অনুভূতি জন্মালে তো এই মেয়ের ডিমান্ড আকাশ ছোঁবে হয়ে যাবে। না না, এমনটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না।
উত্তর না পেয়ে রেজাউল তালুকদার পুনরায় প্রশ্ন করলেন,
--- “সারারাত কি এখানেই ঘুমিয়েছিলি?”
রিজভীর ভাবনায় ছেদ পড়ল। দাদার প্রশ্ন কানে যেতেই মনে পড়ল—সে রাতের শেষ প্রহরে বাড়ি ফিরে কাউচে এসে বসেছিল, তারপর কখন যে চোখ লেগে গেছে টের পায়নি। রিজভী প্রসঙ্গ এড়াতে উল্টো প্রশ্ন করল,
--- “কোথাও যাচ্ছ নাকি?”
--- “হ্যাঁ, মসজিদে যাচ্ছিলাম। ফজরের ওয়াক্ত হয়েছে।”
রিজভী খেয়াল করল, দূর থেকে সত্যিই ফজরের আজানের সুর ভেসে আসছে। সে আড়চোখে রেজাউল তালুকদারের দিকে তাকিয়ে বলল,
--- “আচ্ছা, আমি ঘরে যাই। কাউচে শুয়ে ঘাড়টা একদম ধরে গেছে।”
--- “যাবি তো যা। কিন্তু কুশন কামড়াচ্ছিলি কেন, সেই উত্তরটা দিয়ে যা।”
বিরক্তিতে রিজভীর কপাল কুঁচকে গেল। সে এখন কী উত্তর দেবে? রিজভীর মুখের ভাব দেখে রেজাউল তালুকদার রসিকতা করে বললেন,
--- “মনে হচ্ছে কোনো গোপন স্বপ্ন! থাক, আর বলতে হবে না।”
কথাটা বলে তিনি বিগলিত হেসে চলে যাচ্ছিলেন। তখনই রিজভী ঘাড় চুলকাতে চুলকাতে পেছন থেকে ডেকে বসল,
--- “আচ্ছা দাদুভাই, ভোরের স্বপ্ন কি আসলেই সত্যি হয়?”
রিজভীর এমন বাচ্ছাসুলভ প্রশ্নে থমকে দাঁড়ালেন রেজাউল তালুকদার। ঘুরে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন,
--- “আমার তো এখন জানতে ইচ্ছে করছে তুই আসলে কী স্বপ্ন দেখেছিস! স্বপ্ন সত্যি হওয়ার জন্য এত উতলা হচ্ছিস কেন?”
--- “স্বপ্ন সত্যি হলে তো মহা বিপদ! নো ওয়ে, এটা সত্যি হলে তোমার নাতি একবারে শেষ!”
রিজভীর কথায় রেজাউল তালুকদারের মুখে এবার চিন্তার ছাপ পড়ল। ভাবলেন, ছেলেটা বোধহয় কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছে। তাই তিনি রিজভীকে আশ্বস্ত করে বললেন,
--- “চিন্তা করিস না। আমি নামাজ পড়ে দোয়া করে দেব, কিচ্ছু হবে না। তুইও আমার সাথে চল, নামাজটা পড়ে নিবি।”
রিজভী উল্টো ঘুরে নিজের ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বলল,
--- “আমার ভীষণ ঘুম পাচ্ছে, অন্যদিন যাব। তুমি একটু ভালো করে দোয়া করে দিও—যেন এই স্বপ্ন কোনোভাবেই সত্যি না হয়!”
রেজাউল তালুকদারও উল্টো ঘুরে যেতে যেতে বললেন,
--- “স্বপ্ন দেখে এতো ভয় পেলে বউয়ের সাথে ঘুমোতে পারিস না।”
রিজভী অবশ্য সেই দিকে কান দিল না। দোতলায় নিজের ঘরের দিকে যেতে গিয়েও তার পা দুটো থমকে গেল। সে উল্টো ঘুরে অনুর রুমের দিকে পা বাড়াল। রিজভী ঘর আর অনুর ঘর করিডোরের ঠিক বিপরীত পাশে— উত্তর আর দক্ষিণ। অনুর ঘরটি দক্ষিণ দিকে।
অনুর ঘরের দরজাটা আলগাভাবে চাপানো ছিল, যার কারণে ভেতরে যে লাইট জ্বলছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এত ভোরে কী জন্য জেগে আছে মেয়েটা? কৌতূহলবশত রিজভী এগিয়ে গেল দরজার দিকে। আলতো ফাঁক গলে ভেতরে তাকাতেই সে দেখতে পেল—অনু নামাজ পড়ছে। রিজভী চলে যেতে গিয়েও পারল না, কেমন একটা অদৃশ্য টানে থমকে দাঁড়িয়ে রইল। পুরোটা সময় দরজার ফাঁক দিয়ে সে অনুর নামাজ পড়া দেখল। মাথায় সাদা ওড়না প্যাঁচানোই অবিকল সাদা পায়রা মনে হচ্ছে।
নামাজ শেষে অনু পাশে মেঝেতে কাপড়ের স্তুপের সামনো গিয়ে বসে পড়লো। এখানের প্রতিটা জামা ওর বাবা ওকে কোনো না কোনো বিশেষ দিনে উপহার দিয়েছিলেন। ওই বাড়ি থেকে আসার সময় সে বেছে বেছে বাবার দেওয়া স্মৃতি জড়ানো জামাগুলোই সাথে করে নিয়ে এসেছে। কিন্ত এইগুলো অনুকে বড্ড পোড়াচ্ছে। এখানে জামাকাপড় বাদেও আরও অনেক জিনিস আছে। মেয়েটা স্মৃতি জমিয়ে রাখতে ভালোবাসতো, কিন্তু আজ সেই জমাকৃত স্মৃতিগুলোই যেন তার মস্তিষ্কের প্রতিটি নিউরনে গভীর ক্ষতের সৃষ্টি করছে।
সে আর এক মুহূর্তও সময় নষ্ট করল না। দিয়াশলাই এর কাঠি বের করে বারুদে ঘষল। দপ করে জ্বলে উঠল আগুন। সেই আগুনের শিখাতে স্পষ্ট হলো অনুর চোখমুখের কাঠিন্য। কোনো দ্বিধা ছাড়াই জ্বলন্ত কাঠিটা সে ছুঁড়ে দিল মেঝের স্তূপে।
কাপড়ের স্পর্সে আগুন মুহূর্তেই লকলকিয়ে বেড়ে উঠল। লেলিহান শিখাগুলো গ্রাস করতে লাগল অনুর অপ্রিয় স্মৃতিগুলোকে। ঘরের ভেতর ছড়িয়ে পড়ল কাপড় পোড়া তীব্র গন্ধ আর কালো ধোঁয়া।
কিন্তু অনু একটুও সরল না।
সমস্ত জামাকাপড়ে আগুন জ্বালিয়ে মেঝেতে শুয়ে পড়লো অনু। বিষাদগ্রস্থ স্মৃতিকে পুড়িয় উন্মাদের মতো ঘর কাঁপিয়ে হেসে উঠলো সে।পাশে তখন দাউদাউ করে আগুন জ্বলছে। দরজার আড়াল থেকে অনুর এমন অস্বাভাবিক হাসি দেখে স্তব্ধ হয়ে গেলো রিজভী। অনু তখনও উন্মাদের মতো হাসছে। হাসতে হাসতেই রিজভীর দিকে তীর্যক দৃষ্টি হেনে চোখের ইশারায় বুঝিয়ে দিলো,
--- “নেক্সট বার্ন রেডি ফর ইউ!”
রিজভী দ্বিধা না করে দরজা ঠেলে কক্ষে প্রবেশ করল। বেডসাইড টেবিল থেকে পানির জগটা তুলে নিয়ে সে ঢেলে দিল দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের ওপর। পুরো কাজটায় ছিলো শান্ত শীতল ভাব। আগুনের লেলিহান শিখা নিভে গিয়ে ঘর ভরে গেল ভ্যাপসা কালো ধোঁয়ায়। অনু তখনও মেঝেতে এক হাতের ওপর ভর দিয়ে আয়েশ করে শুয়ে আছে। তার চোখেমুখে কোনো ভাবান্তর নেই। সে রিজভীর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল,
--- “ওর্স্ট মর্নিং, মিস্টার! একটা নতুন সকাল শুরু করলাম। কংগ্রেটস টু মি!”
রিজভী তাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে কক্ষ থেকে চলে গেল।
*
--- “বলেছি না, খাবারে একদম হাত দেবে না!”
রেজাউল তালুকদারের রাশভারী ধমকে রিজভী চরম বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। হাতের চামচটা প্লেটে রেখে গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল,
--- “একসাথে খাবে বলে আমাকে আটকে রাখলে, অথচ এখন খেতেও দিচ্ছ না কেন?”
--- “অনু আসুক। ও এলে সবাই একসাথে খাওয়া শুরু করব।”
রিজভী আর কথা বাড়াল না। চোয়াল শক্ত করে চরম বিরক্তি চেপে চুপচাপ বসে রইল।
কিছুক্ষণ পর অনুকে সিঁড়ি বেয়ে নেমে আসতে দেখা গেল। অনু সাধারণত রিজভীকে বাড়িতে খেতে দেখেনি কখোনো। তার ধারণা ছিল, এই পুরুষ বাইরেই খাওয়া-দাওয়া সারে; তাছাড়া সে তো বাড়িতেই থাকে না খুব একটা। কিন্তু আজকের ঘটনা সম্পূর্ণ ব্যতিক্রম। অনু দেখল, ডাইনিং টেবিলের দুই প্রান্তে দুটি বিশেষায়িত রাজকীয় চেয়ারে মুখোমুখি বসে আছে রেজাউল তালুকদার আর রিজভী। এখনো কেউ খাওয়া শুরু করেনি, নিশ্চিতভাবেই তার জন্য অপেক্ষা করা হচ্ছিল। অনু এগিয়ে গিয়ে রেজাউল তালুকদারের কাছাকাছি চেয়ারটা টেনে বসল।
অনু বসতেই রিজভী তার দিকে একটা তপ্ত ও বিরক্তিভরা দৃষ্টি হেনে দাদাকে উদ্দেশ্য করে বলল,
--- “এবার অন্তত খাওয়া শুরু করতে পারি?”
--- “হুম, শুরু করো।”
রেজাউল তালুকদার সায় দিতেই রিজভী প্লেট টেনে নিল। অনু পুরো পরিস্থিতিটা বুঝে ঠোঁটের কোণে মৃদু, আলগা একটা হাসি ফুটিয়ে তুলল। তারপর সে রিজভীকে সম্পূর্ণ উপেক্ষা করে রেজাউল তালুকদারের সাথে টুকটাক কথা বলতে বলতে নাস্তায় মন দিল।
আজ রেজাউল তালুকদার সকালের নাস্তা সেরেই তালুকদার বাড়ি চলে যাবেন। আর সেই কারণেই ডাইনিং টেবিল জুড়ে সকালের সাধারণ নাস্তার বদলে রাজকীয় খাবারের সমারোহ ঘটেছে। প্রতিটি পাক্রে সাজানো ওভেন-ফ্রেশ ফ্রেঞ্চ ক্রোসাঁ, স্মোকড স্যালমন স্লাইস, ব্লুবেরি প্যানকেক, ট্রাফল অয়েলে টস করা অ্যাসপ্যারাগাস আর সুগন্ধি জাফরানি পরোটার সাথে রয়েছে কাশ্মীরি নেহারি।আরো অনেক কিছু। তিনজনের জন্য এত পদের আয়োজন যে, দেখে নিশ্চিত বোঝা যাচ্ছে অর্ধেকের বেশি খাবারই নষ্ট হবে।
কিন্তু এতসব এলাহি খাবারের মাঝে রিজভীর প্লেটের দিকে তাকাতেই অনুর চোখ আটকে গেল। সারা টেবিলের রিচ ফুড একপাশে সরিয়ে রেখে রিজভী নিজের সামনে নিয়েছে কেবল এক বাটি ধোঁয়া ওঠা আভোকাডো সালাদ, আর তার ওপর ছড়ানো ‘ব্লুফিন ক্যাভিয়ার’ টপিং। সাথে রয়েছে এক গ্লাস সুগার-ফ্রি ব্ল্যাক কফি। রিজভীর এমন নিস্পৃহ, কঠোর ডায়েট আর অদ্ভুত রুচি দেখে অনু মনে মনে নাক কুঁচকাল। রিজভী মনোযোগ দিয়ে গম্ভীরর্যের সাথে খাচ্ছে।
এর মাঝেই রেজাউল তালুকদার হঠাৎ অনুকে এক অস্বস্তিকর প্রশ্ন করে বসলেন,
--- “সেদিন বললে নীলাকে নাকি রিজভী খুন করেছে! তারপর তো আর এই নিয়ে কিছু বললে না। এখন আবার দেখছি রিজভীর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টাও করছ। ব্যাপারটা কী, দাদুভাই?”
অনুর চামচ নাড়ানোর গতি আচমকা কমে এল। তবে প্রশ্নের উত্তর তার আগে থেকেই তৈরি ছিল। সে শান্ত সাবলীল গলায় জবাব দিল,
--- “ওটা আসলে আমার হ্যালুসিনেশন ছিল, দাদুভাই। আপনি তো দেখেছিলেনই তখন আমার মেন্টাল আর মেডিকেল কন্ডিশন কতটা ড্যামেজড ছিল! ভুলভাল কী দেখেছি আর বলেছি, ওইসব নিয়ে এখন আর ভাবার দরকার নেই।”
অনু খুব ভালো করেই জানে, এই সত্যিটা সে যত জোর গলাতেই বলুক না কেন, এই তালুকদার বাড়ির কেউ তা বিশ্বাস করবে না। উল্টো তাকেই সবাই উন্মাদ ভাববে। তাই আপাতত এই নিয়ে তর্কে যাওয়ার কোনো দরকার নেই। সময় আসুক—সমস্ত প্রমাণ আর নথিপত্র জোগাড় করে একদিন এই মানুষগুলোর মুখের ওপর ছুড়ে মারবে সে, যেন সবার মুখ চিরতরে স্ট্যাপ্লার হয়ে যায়। শুধু তাই না, রিজভীর যেই সিক্রেটের জন্য অনু প্রিয় দুইটা প্রাণ হারালো সেই সিক্রেটও টেনেহিঁচড়ে বের করবে। প্রতিশোধটা সে নিঃশব্দেই নেবে, একদম সাইলেন্ট রিভেঞ্জ!
রেজাউল তালুকদার আর কথা বাড়ালেন না, চুপচাপ খাবারে মন দিলেন। ওদিকে রিজভীর এসব কথায় বিন্দুমাত্র মন নেই। সে নিজের মতো অত্যন্ত নিস্পৃহভাবে খাচ্ছে। ঠিক তখনই অনু রিজভীর দিকে তাকাল। আচমকা এক অদ্ভুত কোমল কণ্ঠে ডেকে উঠল,
--- “জামাইই...!”
সাথে সাথে রিজভী বসম খেলো। তীব্র কাশিতে রিজভীর দম আটকে যাওয়ার জোগাড়। রেজাউল তালুকদার উদগ্রীব হয়ে অনুকে বললেন,
--- “ওকে পানি দে!”
অনু দ্রুত পানির গ্লাসটা রিজভীর দিকে এগিয়ে দিলো। রিজভী তার দেওয়া গ্লাস নিলো না। সামনে থেকে নিজের গ্লাসের সম্পূর্ণ পানি পান করলো। কানটা তার ঝা ঝা করছে। রিজভী অনুর দিকে তাকিয়ে নিচু স্বরে হিসহিসিয়ে শুধালো,
--- “কি বললি তুই?”
অনু ডাগর ডাগর চোখ মেলে তাকাল। চোখ দুটোতে এক চিলতে দুষ্টুমি আর বাকিটা জুড়ে কেবলই উপহাস। অনু নিচু স্বরে বললো,
--- “এইটুকুতেই ভিরমি খেলেন?”
রেজাউল তালুকদার উৎকন্ঠা নিয়ে বললেন,
--- “শান্তভাবে খাবার খা। এতো তাড়াহুড়ো কিসের?”
রিজভী কিছু বললো না। চুপচাপ চামচ শক্ত করে ধরে বসে ভাবতে থাকলো অনুকে কিভাবে শায়েস্তা করবে।
অনু নিজের চেয়ারে গিয়ে বসলো। পরম নিশ্চিন্তে চামচ দিয়ে আলতো করে নিজের প্লেটের খাবার নাড়ছে। তার মুখে এক নিষ্পাপ হরিণীর মতো সরলতা ফুটে আছে।
প্লেট থেকে মুখ না তুলেই অনু হঠাৎ বেশ চিলতে হাসি মুখে মেখে বলল,
--- “দাদুভাই, একটা কথা তো বলতেই ভুলে গেছি। সকালে আমার ঘরে কেমন করে যেন আগুন লেগে গিয়েছিল! আমার সব জামাকাপড় পুড়ে ছাই হয়ে গেছে। আজই একটু শপিংয়ে যেতে হবে।”
রেজাউল তালুকদার চমকে উঠলেন। হাতের চামচটা প্লেটে রেখেই আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলেন,
--- “সে কী কাণ্ড! আগুন লেগেছিল মানে? নিভালি কীভাবে? তোর কোথাও লাগেনি তো, দাদুভাই?”
--- “ডোন্ট ওয়ারি, দাদুভাই! রিজভী সময়মতো এসে নিভিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা হলো, আমার পরার মতো এখন একটা ড্রেসও আস্ত নেই। তাই শপিং করাটা বড্ড দরকার।”
রেজাউল তালুকদার এবার রিজভীর দিকে তাকালেন। তাঁর চোখের দৃষ্টি মুহূর্তেই গম্ভীর ও আদেশসূচক হয়ে উঠল,
--- “আজ তোর অফিসে যাওয়ার কোনো দরকার নেই। অনুকে নিয়ে এখনই শপিংয়ে যা।”
রিজভী খাওয়া থামিয়ে প্লেটের ওপর হাত আড়াআড়ি করে রাখল। অত্যন্ত বিরক্ত গলায় বলল,
--- “ইম্পসিবল! আজকে সাউথ কোরিয়ান ক্লায়েন্টদের সাথে আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে। পাঁচশো কোটি টাকার ফার্মাসিউটিক্যালস প্রজেক্টের ডিল সাইন হবে আজ।”
রেজাউল তালুকদার অত্যন্ত হেঁয়ালিপূর্ণ গলায় বললেন,
--- “তোর ব্যবসায় এত আকাল পড়ল কবে থেকে রে রিজভী? এই সামান্য কয়েকটা টাকার মায়া তুই ছাড়তে পারছিস না? তোর বউয়ের গায়ে দেওয়ার মতো একটা ড্রেস নেই, আর তুই আছিস পাঁচশো কোটি টাকা নিয়ে! আমার তালুকদার বংশের ছেলে এত গরিব কবে থেকে হলো রে বাপ?”
দাদার এমন উপহাসমূলক কথায় মুহূর্তেই তেতে উঠল রিজভী। পাঁচশো কোটি টাকার ডিলকে বুড়ো স্রেফ ‘সামান্য টাকা’ বলে উড়িয়ে দিচ্ছে? সে দাঁতে দাঁত চেপে, চোয়াল শক্ত করে বলল,
--- “ও নিজে ইচ্ছে করে নিজের জামাকাপড় পুড়িয়েছে! আমি কোনোভাবেই পারব না ওকে শপিংয়ে নিয়ে যেতে। যার শপিং, সে একা যাক।”
--- “তোর বউ, তুই নিয়ে যাবি না তো কে নিয়ে যাবে? এত অবহেলা করিস না দাদুভাই, নয়তো এমন রূপবতী বউকে কোনোদিন চিল এসে তুলে নিয়ে যাবে আর তুই টেরও পাবি না!”
--- “নিলে নিক! আমার তাতে কী? বাঁচা যাবে।”
রেজাউল তালুকদার আর রিজভীর মধ্যে যখন এই নিয়ে তীব্র তর্কবিতর্ক চলছে, তখন অনু একপাশে চুপচাপ বসে রাজকীয় খাবারগুলো মুখে পুরছে আর মনে মনে চরম মজা লুটছে। তাদের ঝগড়ার মাঝেই রিজভী আচমকা অনুর দিকে ঘুরে খেঁকিয়ে উঠে বলল,
--- “তোর জামাকাপড়ের এত অভাব হয়ে থাকলে আমার গেঞ্জি-প্যান্ট বের করে পরে বসে থাক! তাও আমি তোকে শপিংয়ে নিয়ে যাচ্ছি না, ব্যস!”
এতক্ষণ শান্ত থাকা অনু এবার হুট করে তেতে উঠল। হাতের ধারালো কাঁটাচামচটা সরাসরি রিজভীর চোখের সামনে তাক করে হিংস্র গলায় বলল,
--- “একদম ফালতু কথা বলতে আসবে না! বেশি বাড়াবাড়ি করলে এই কাঁটাচামচ দিয়ে চোখ দুটো এক টানে উপড়ে নেব!”
রেজাউল তালুকদার রিজভীকে আরও খোঁচা মেরে অনুকে শান্ত করার ভঙ্গিতে বললেন,
--- “শান্ত হ অনু। রাগিস না। রিজভীর আসলে ব্যাংকে ব্যালেন্স লো, পকেটে জোর নেই মনে হয়। বেচারা টাকা বাঁচাতে চাইছে। ও যা বলছে তাই কর, ওর গেঞ্জি প্যান্ট এনে পরে থাক।”
রিজভী আর সহ্য করতে পারল না। পকেট থেকে তার ব্ল্যাক ক্রেডিট কার্ডটা সজোরে বের করে টেবিলের ওপর অনুর দিকে ছুড়ে দিয়ে বলল,
--- “এই নে কার্ড। যত ইচ্ছে, যা খুশি খরচ কর! কিন্তু দোহাই লাগে বোন তোর, তোর ওই দাদুভাইকে এবার একটু থামা!”
অনু ছোঁ মেরে কার্ডটা টেবিল থেকে তুলে নিল। তারপর ঠোঁট উল্টে তাচ্ছিল্যের সুরে বলল,
--- “অমনি আমি আপনার বোন হয়ে গেলাম? আর উনি হয়ে গেলেন ‘আমার’ দাদুভাই? টাকার এতই অভাব যে টাকার খোঁচা থেকে বাঁচতে নিজের আপন দাদাকেও অস্বীকার করছেন? একেই বোধহয় কলিযুগ বলে!”
রিজভী ডাইনিং টেবিলের ওপর সজোরে একটা পাঞ্চ মারল। থালাবাসনগুলো ঝনঝন করে কেঁপে উঠল। সে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উন্মাদের মতো খেঁকিয়ে উঠে বলল,
--- “এনাফ ইজ এনাফ! যা, করলাম না ওই বালের ডিল! পাঁচশো কোটি টাকা গুলি মারো, আগে তোকে শপিং করিয়ে নিজের জীবনে একটু শান্তি আনি! এই রিজভী তালুকদারের সম্পদের মায়া না কখনো ছিল, আর না আছে। তার রাজত্ব এমনিতেই...
--- “এমনিতেই অনেক বড়, তাই তো?” অনু কার্ডটা
আঙুলের ফাঁকে নাচাতে নাচাতে উঠে দাঁড়াল। চোখের কোণে সেই চিরচেনা তীব্র ঘৃণা আর ঠোঁটে বিষাক্ত হাসি ফুটিয়ে বলল,
--- “দেখি আজ আপনার রাজত্ব কতটা ফাঁকা করতে পারি!”
--- “আমার রাজত্বের একটা কেনি উড়াতেই তুই অক্কা পাবি।”
রিজভীর মস্তিষ্ক তখন রাগে রি রি করছে। কেবল সামনে রেজাউল তালুকদার বসে আছেন বলেই সে এই মেয়েকে চিবিয়ে খেয়ে ফেলতে পারছে না। রাগ সামলাতে না পেরে সে মনে মনে অনুকে ঘায়েল করার অন্য উপায় খুঁজতে থাকল।
ঠিক তখনই অনু পানির গ্লাসটা তুলে মাত্র মুখে দিয়েছে, আর ওমনি রিজভী সুযোগ বুঝে অনুর থিওরিটা এবার অনুর ওপরই প্রয়োগ করার চাল চালল। মুখে জোরপূর্বক অত্যন্ত মায়াবী এক আদুরে ভাব ফুটিয়ে টেনে টেনে বলল,
--- “বউ! আমার সুইট, কুটুমুটু বউ...!”
রিজভী ভেবেছিল অনু চমকে উঠে বিষম খাবে। কিন্তু অনু অত্যন্ত ধীরস্থির আর স্বাভাবিক ভঙ্গিতে পুরো গ্লাসের পানিটুকু শেষ করল; তার মধ্যে বিন্দুমাত্র ভাবান্তর বা জড়তা দেখা গেল না। অনুর এমন পাথুরে আর নির্বিকার প্রতিক্রিয়া দেখে রিজভীর চোখেমুখে এক নিমিষে অমাবস্যার অন্ধকার নেমে এল। নিজের চাল এভাবে ব্যর্থ হওয়ায় সে চরম বিরক্তিতে নিজের খাবারের সমাপ্তি টেনে পানির গ্লাসটা মুখে তুলল।
ঠিক তখনই অনু টেবিল ছেড়ে উঠে দাঁড়াল। রিজভীর পাশ কাটিয়ে চলে যাওয়ার মুহূর্তে, তার কানের কাছে মুখ নামিয়ে অত্যন্ত ফিসফিসে অথচ ধারালো গলায় বলল,
--- “জামাই...
সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় এবারও সাথে সাথে তীব্র বিষম খেল রিজভী! এবার আর শুধু কাশি নয়, একদম নাকে-মুখে পানি উঠে তার এক্কেবারে নাজেহাল অবস্থা হয়ে গেল। চোখ-মুখ লাল করে সে যখন কাশছে, অনু তখন ড্রইংরুমের দিকে হেঁটে যেতে যেতে অত্যন্ত নিস্পৃহ ও নিচু স্বরে আওড়াল,
--- “ব্ল্যাক মানি বলে কথা! ওইটা এক শপিংয়ে শেষ করা আমার কাম্য না মিস্টার। তোলা থাকল বাকিটা!”
রিজভী কাশির দমকের মাঝেই কপাল চাপড়ে মনে মনে স্বীকার করতে বাধ্য হলো—এই মেয়ে আজ তার সকালটাকে শুধু ওর্স্ট নয়, ডাবল ওর্স্ট করে ছেড়েছে! তবে শোধটাও ফোরএক্স করে নেবে।
#চলবে