ফন্ট সাইজ:
থিম:
ভায়োলেন্ট অবসেসন

পর্ব 31

লেখক: হামিদা_পারভীন_পারু

#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব__৩১
#লেখিকা_হামিদা_পারভীন_পারু

🚫কপিকরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ🚫

তখন প্রায় মাঝরাত। নির্জন পতেঙ্গার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বাড়িটিতে এক নিগূঢ় নিস্তব্ধতা জেঁকে বসেছে। ভিলার কালো দেওয়ালগুলো অশুভ হাতছানি দিয়ে দাঁড়িয়ে আছে যেন। ভেতরে অন্যদিনের মতো আজ কোনো হাসাহাসি বা চেচামেচির আওয়াজ নেই; একদম শুনশান, গা-ছমছমে নীরবতা। ওদিকে সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জন ক্রমাগত বাড়ছে— কালবৈশাখী নামবে বোধহয়। কাচের জানালা গলিয়ে বিদ্যুৎ চমকানোর আলো এসে আছড়ে পড়ছে ঘরের মেঝেতে।
ভিলার দুইতলার হোম অফিসে নাভান আর রিজভী নিজেদের কাজে ব্যস্ত। রিজভী তার উঁচু কাঠের টেবিলে বসে ভাবলেশহীন মুখে ফাইল নেড়েচেড়ে যাচ্ছে; চোখেমুখে অনুভূতির ছিটেফোঁটাও নেই। টেবিলজুড়ে ফাইলের পাহাড়। অন্যদিকে কাউচে বসে গম্ভীর মুখে ম্যাকবুকে আঙুল চালাচ্ছে নাভান। গত দুদিন অনুকে সময় দিতে গিয়ে রিজভী কাজের অঢেল চাপ জমিয়ে ফেলেছে। তার ওপর, সম্প্রতি অনুকে নিয়ে তার এই পাগলামিতে শত্রুর তালিকায় নতুন কিছু নাম যুক্ত হয়েছে।
কাজ করার ফাঁকেই আড়চোখে রিজভীকে একবার দেখে নিল নাভান। ঠিক তখনই প্রস্তর-কঠিন আওয়াজে বাক্য ছুড়ে দিল রিজভী,

--- “একটা ডেটা পাঠিয়েছি, চেক কর।”

নাভান স্ক্রিনে একপলক নজর বোলাতেই বুঝে গেল, রিজভী কাজ গোছানোর চেয়ে ভুল বাড়িয়ে চলেছে। কতক্ষণ ধরেই নাভানের ল্যাপটপে ভুল এন্ট্রির নোটিফিকেশন আসছে। সামান্য কাজে রিজভীর মতো তীব্র কর্মবিচক্ষণ মানুষের এমন বড় ভুল নাভানের মনে শঙ্কা জাগাল। এটা ভুল করার মতো কোনো কাজই নয়। আগে তো কখনো এমন করেনি রিজভী! আজ ব্যতিক্রম কেন?
নাভান একটা চাপা শ্বাস ফেলল। ম্যাকবুকে নজর রেখেই রিজভীকে উদ্দেশ্য করে ধারালো গলায় শুধাল,
--- “আলাদা কিছু?”
রিজভী চোখ না তুলে নিরেট কণ্ঠে প্রশ্ন করল,
--- “কী?”
নাভান তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। রিজভী নিজের ব্যক্তিগত অনুভূতি বা আবেগ সংক্রান্ত কথা বলা একদম পছন্দ করে না—উত্তেজিত হয়ে যায়। জেনেবুঝেও নাভান সোজাসাপটা প্রশ্ন করল,
--- “আমার মনে হচ্ছে আপনি অনুর ওপর ইদানীং দুর্বল হয়ে পড়েছেন। সামথিং ইজ গেটিং ডেস্ট্রয়েড ইনসাইড, অর রিপেয়ার্ড?”

ল্যাপটপের নীলচে আলোয় রিজভীর শক্ত হয়ে আসা চোয়াল আর স্থির চোখের হিংস্রতা স্পষ্ট হয়ে উঠল। চোখ তুলে শীতল, অনুভূতিহীন প্রত্যুত্তর ভেসে এল তার ঠোঁট চুইয়ে,
--- “এভরিথিং ইজ রুইন্ড! আমার কাটাছেঁড়া জীবনে লবণ না ছড়ালে তোর শান্তি হচ্ছিল না, তাই তো? এবার শান্তি হয়েছে?”

একটু থেমে, তপ্ত নিঃশ্বাস ফেলে প্রস্তর-কণ্ঠে আবার বলল,
--- “কিসের এত তেজ ওই মেয়ের? ওর ওই তেজ আমি ভেঙে গুঁড়িয়ে দেব। আমার জীবনের সব অশান্তির মূলে ওই মেয়ে। ওর নামও আর আমার সামনে নিবি না।”

নাভানের চেহারায় অনুভূতির পরিবর্তন বোঝা গেল না। তবে অনুকে বাঁচিয়ে রাখার আবেদন সে-ই করেছিল। মেয়েটার পেলব মুখে অসম্ভব এক মায়া আছে; তাই তো নাভান রিজভীকে বলেছিল মেয়েটাকে মেরে না ফেলতে। আজ সেই খোঁচাটাই রিজভী তাকে দিল।
নাভান ম্যাকবুকটা পাশে রেখে উঠে দাঁড়াল। তার পুরুষালি সৌষ্ঠব শরীর কিছুটা নড়ে উঠল। পরনে গ্রে কালারের হাফ-হাতা টি-শার্ট। রিজভীর টেবিলের সামনে গিয়ে মুখোমুখি দাঁড়াল সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল,
--- “আমি তো বারবার বাঁচাতে বলিনি। পরের বারগুলোতে ওকে কেন বাঁচালেন? তখনই মেরে দিতেন।”
রিজভীর হাতের মুঠো শক্ত হয়ে এল। চোয়াল শক্ত করে চোখ তুলে জবাব দিল,
--- “তাহলে এখন গিয়ে মেরে দিয়ে আসি?”
নাভানের চোখ কঠিন হয়ে এল। চোখের দিকে তাকিয়ে বলল,
--- “ওর দেবর হিসেবে ছেড়ে দিলেও, ভাই হিসেবে আপনাকে ছেড়ে দেব না কিন্তু!”
রিজভী বাকা হেসে উত্তর দিল,
--- “এমনভাবে দরদ দেখাচ্ছিস, যেন ও তোর মায়ের পেটের বোন!”
একটু থমকালো রিজভী। তড়াক দৃষ্টি ঘুরিয়ে দাঁত খিঁচে বলে উঠলো,
--- “হোয়াট দা ফা*ক! দুইদিনের একটা মেয়ের জন্য আমাকে পর বানিয়ে দিচ্ছিস?”

নাভান কোনো উত্তর দিল না। ভেতরের উথলে ওঠা ক্রোধকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করে রিজভীকে সরাসরি প্রশ্ন করল,
--- “সত্যিই আপনার কোনো ফিলিংস নেই ওর প্রতি?”
রিজভী মুহূর্তের জন্যও দ্বিধা না করে শীতল গলায় উত্তর দিল,
--- “না।”
নাভান ভেতর ভেতর তেতে উঠল। নিরেট কণ্ঠে বলল,
--- “ফিলিংস না থাকলে এত বড় একটা ডিল ক্যানসেল করে ওকে শপিংয়ে নিয়ে গেলেন কেন?স্রেফ খোঁচা থেকে বাঁচতে? হাস্যকর! আপনি জানেন, আমি জানি—ওই ডিলের পেছনে মূল উদ্দেশ্য কি ছিল! ওইটা না হয় বাদই দিলাম; আর ওই শপিংমল? সারারাত ছুটোছুটি করে ক্ষমতা দেখিয়ে এক রাতে ডিল ফাইনাল করাটা এতো সহজ ছিলো না। এতটা ডেস্পারেট কেনো হলেন? নিশ্চয়ই অনুর বার্থডে গিফট হিসেবে কিনেছেন? আমি অন্তত জানি, আপনি কারও খোঁচা শুনে নাচার পাবলিক না। সামথিং ইজ ট্রুলি ক্রেজি!”

একটু থমকে, লম্বা শ্বাস নিয়ে নাভান আবার বলল,
--- “শপিংমলে এক ছেলে অনুকে নোংরা কথা বলতেই স্নাইপারকে ইশারা করে সবার সামনে ছেলেটাকে খুন করে দিলেন কেন? হোয়াই? দিস ইজ নট অ্যান ইলিউশন, দিস ইজ ডিপলি ক্রেজি ফিলিংস!”

রিজভী এবার হাতের ফাইলটা সশব্দে বন্ধ করল। তার চোখের কোণে হিংস্রতার চেয়েও এক তীব্র, নিয়ন্ত্রণহীন উন্মাদনা খেলে গেল।
--- “শত্রুতার সূচনাটাই তো হয়েছে একটা লিগ্যাল বন্ডের মাধ্যমে। দ্য এনিমি ইজ মাইন! কাটবোও আমি, পোড়াবোও আমি! তোর কি তাতে?”

--- “আর ইউ জেলাস?”
--- “নো ওয়ে!”
--- “শত্রু আবার ব্যাক্তিগত হয় নাকি? ব্যাকারন বদলালো কবে?”

রিজভী উত্তর দিলো না। ল্যাপটপে ডুবে আছে সে।
নাভান চোখ সরু করে তাকাল। কিন্তু শেষবারের মতো মূল জায়গায় আঘাত করল,
--- “সত্যিই অনুকে ছেড়ে দেবেন? মেয়েটার চারপাশে একরাশ শত্রুর জন্ম দিয়ে ওকে একা ছেড়ে দিলে ও বাঁচবে? নিশ্চিত কোহিনূর চৌধুরী সুযোগ পেয়েই ছোবল দেবে।”

রিজভী চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। ল্যাপটপের আলোয় তার ওপর পড়া মস্ত ছায়াটায় অদ্ভুত এক হিংস্রতার আভাস। ধীর ও স্থির কণ্ঠে বলল,
--- “কোহিনূর চৌধুরী এখন কিছু করতে পারবে না। সেই ব্যবস্থা আগেই করে রেখেছি। দলিলটা হাতে পায়, তারপর ওনার চ্যাপ্টার ক্লোজ করব।”

নাভান ট্রাউজারে হাত গুঁজে চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর খোঁচ মেরর কেবল এতটুকুই আওড়াল,
--- “ফিলিংস নেই! অথচ পথ ক্লিয়ার করে রেখেছেন। আপনি আপনার ইগো নিয়েই কবরে যান ভাই, সেখানে ইগোর সাথেই শান্তিতে সংসার করবেন।”

রিজভীর রাগে ভেতরের মেজাজ ততক্ষণে চটে গেছে। আড়চোখে নাভানের দিকে তাকিয়ে দাঁত চেপে হিসহিসিয়ে উঠল সে,
--- “আমার সামনে থেকে যা এখন। নয়তো তোর কল্লা কেটে হাতে ধরিয়ে দেব।”

নাভান বুঝল, বেশি ঘাটলে হিতে বিপরীত হবে। তারচেয়ে এখন চুপচাপ প্রস্থান করাই বুদ্ধিমানের কাজ। নাভান কাঁধ ঝাঁকিয়ে ধীরপায়ে কক্ষ থেকে বেরিয়ে গেল।
নাভান চলে যাবার পর রিজভী কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইল। তারপর আবার কাজে মনোযোগ দেওয়ার এক ব্যর্থ চেষ্টা চালাল। টানা দুই ঘণ্টা কাজের নামে ভুলভাল এন্ট্রি দিয়ে সবকিছু অগোছালো করে ফেলল। কিছুতেই মন বসাতে পারছে না; বুকের ভেতর এক অনাকাঙ্ক্ষিত অস্থিরতা দানা বাঁধছে। বাইরে তখন কালবৈশাখীর তাণ্ডব, আর রিজভীর মস্তিষ্কে ততোধিক বিধ্বংসী ঝড়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে চোখেমুখে পানি দেওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়াল সে। বাইরে উত্তাল সমুদ্রের গর্জন আর কানের পর্দা কাঁপানো বজ্রপাতের শব্দে চারপাশ কেঁপে উঠছে।
বেসিনে দু-হাতে ভর দিয়ে ঘাড় গুঁজড়ে দাঁড়াল রিজভী। আয়নায় ভেসে ওঠা নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে সেই অনুকেই দেখতে পেল। মেয়েটা আজকাল ওর ধ্যানে, জ্ঞানে, রন্ধ্রে রন্ধ্রে স্থান দখল করে বসে আছে। এভাবে সর্বত্র রাজত্ব করার অধিকার ওকে কে দিয়েছে? অসহ্য লাগছে রিজভীর!
তীব্র বিরক্তিতে চোখেমুখে পানির ঝাপটা দিল সে। অথচ ঝাপসা দৃষ্টিতে আয়নায় তাকাতেই আবার ফুটে উঠল অনুর সেই অভিমানী আমন্ডকালারের ঘন পাপড়িযুক্ত চোখজোড়া। দু-চোখের কার্নিশে মেঘ জমেছে, আর রিজভীর দিকে ছড়িয়ে দিচ্ছে চরম ঘৃণা। রিজভী শুষ্ক ঢোক গিলে চোখ দুটো খিঁচে বন্ধ করে নিল। বুকের ভেতর দম আটকে আসা এক অজানা অনুভূতি ক্রমাগত বিঁধছে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর এই ক্রোধ আর সহ্য করতে না পেরে আক্রোশে আয়নায় একটা প্রচণ্ড ঘুষি বসাল।
ঝরঝরিয়ে কাচ ভেঙে গুঁড়িয়ে গেল। হাত থেকে গড়িয়ে পড়া রক্তের তোয়াক্কা না করে ভাঙা কাচে নিজের বিকৃত অর্ধ-প্রতিবিম্বের দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল,
--- “দিস ফা*কিং ইলিউশন!”

রিজভীর ভেতরে তখন দাবানল জ্বলছে, মস্তিষ্কে শুষ্ক মরুর মতো খাঁ-খাঁ করছে সবটা। ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে চেয়ে রইল সে। ওর চোয়াল শক্ত, নীলচে চোখে এক অদ্ভুত, নিয়ন্ত্রণহীন হিংস্রতা। ও নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে, আর এই ব্যাপারটা ওকে ভেতরে ভেতরে তীব্রভাবে খ্যাপিয়ে তুলছে।
মেয়েটা শুধুই তো একটা সাধারণ রক্ত-মাংসের শরীর! তবুও ও যখন সামনে আসে, রিজভীর নিখুঁত মস্তিষ্কের নিউরনগুলো কেন চেনা ছন্দ হারিয়ে ফেলে? কেন ওর ওই ঘৃণাভরা দৃষ্টির ভেতরেও এক অদৃশ্য মায়াজাল তৈরি হয়ে জড়িয়ে ধরছে তাকে? রিজভী তো মানুষকে খেলাচ্ছলে নিয়ন্ত্রণ করতে ভালোবাসে, তাদের জন্য নিখুঁত মরণফাঁদ সাজাতে ভালোবাসে। কিন্তু আজ... আজ কেন মনে হচ্ছে ওই এক জোড়া আমন্ডকালারের চোখের দিকে তাকালে তার যুগ যুগ ধরে গড়ে তোলা পাথুরে মনটা নড়েচড়ে বসে? এটা কীসের সংকেত?
ভাবতে ভাবতেই রিজভীর চোয়াল পাথরের মতো শক্ত হয়ে উঠল। ভাঙা কাচের ধারালো টুকরোয় আটকে থাকা নিজের ক্রোধান্বিত নীলচে চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকাল সে। তপ্ত রাগে চিড়বিড় করছে তার পুরো মস্তিষ্ক। রিজভী কপালে জমে থাকা ঘাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল, যেখানে তাজা রক্তের একটা লাল দাগ লেগে রইল। আলো-আঁধারির মাঝে সেই ভাঙা কাচে নিজের ক্ষতবিক্ষত প্রতিবিম্বের দিকে তাকায়, আর তার ঠোঁটের কোণ গলিয়ে ঝরে পড়ে প্রস্তর-কঠিন, অনুভূতিহীন এক বাক্য—
--- “নাহ! এত স্ট্রেস নিচ্ছি কেন আমি? সমস্যাটা যেখান থেকে শুরু হয়েছে, সেটাই মুছে দিই বরং। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি।”

ভাবনাটা মাথায় আসতেই তীব্র, শীতল গতিতে কক্ষে ফিরে এল রিজভী। ড্রয়ার থেকে টেনে বের করল লম্বা, শানিত আর ধারালো একটা চকচকে চাপাতি। আলো-আঁধারিতে সেটির স্টিলের ফলাটা যেন অশুভ ছায়ার মতো ঝিলিক দিয়ে উঠল। চাপাতিটা চোখের সামনে তুলে ধরল রিজভী; তার গলার আওয়াজ এবার গম্ভীর,

--- “সো...সো, আই উইল ফিনিশ ইউ!”

চাপাতি হাতে অন্ধকারের মধ্য দিয়েই শীতল গতিতে অনুর কক্ষের দিকে এগোতে লাগল রিজভী। উদ্দেশ্য, চিরতরে অনুকে শেষ করে দেওয়া। ঘুটঘুটে অন্ধকার দীর্ঘ করিডোর। কেবল মাঝে মাঝে কাচের জানালা গলিয়ে বাইরে বিদ্যুৎ চমকানোর আলো এসে থমকে দাঁড়াচ্ছে তার ছায়ার ওপর।
অনুর কক্ষের সামনে এসে দাঁড়াল সে। দরজা বন্ধ। রিজভী পকেট থেকে এক্সট্রা চাবি বের করে দরজা খুলে নিঃশব্দে কক্ষে প্রবেশ করল।
কক্ষে প্রবেশ করতেই নজরে এলো বিছানায় বেঘোরে ঘুমিয়ে থাকা অনুকে। একদম এলোমেলো হয়ে শুয়ে আছে মেয়েটা। বাইরে তখন রুদ্ররূপী কালবৈশাখীর মাতম। অন্ধকারের বুক চিরে ঘন ঘন বিদ্যুৎ চমকে উঠছে, আর সেই ক্ষণিক তীব্র আলো জানালার কাচ গলিয়ে ছিটকে এসে পড়ছে বিছানায় ঘুমিয়ে থাকা অনুর পেলব মুখে। ঝড়ের তোড়ে জানালার পাল্লা দুটো হঠাৎ সশব্দে খুলে গেল। হু হু করে ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছাঁট ধেয়ে এল ঘরের ভেতর।বাতাসের ঝাপটায় পাতলা পর্দাগুলো ডানা মেলে উড়তে শুরু করল।

রিজভী চাপাতিটা নিয়ে অনুর শিয়রে গিয়ে দাঁড়াল। গা শিউরে-ওঠা এক তীব্র ঠান্ডা অনুভূতিতে ওর বুকটা ধড়ফড় করে উঠল। আবছা আলোয় অনুর কোমল মুখটা স্পষ্ট দেখতে পেল। কেমন নিষ্পাপ ছোট্ট বাচ্চার মতো ঘুমোচ্ছে। উমমম... বাচ্চাই তো! রিজভী খেয়াল করল, অনুর গায়ে এখনো সেই গোলাপি রঙের গাউন। মেড জানিয়েছিল অবশ্য অনু রাতে খায়নি। বিকেলে রেগেমেগে সেই যে দরজা লাগিয়েছে, অনুকে আর দেখা যায়নি।
রিজভী অনুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকল।
অনুর মুখের একপাশে একপশলা রেশমসম চুল এলিয়ে পড়েছে। পানপাতার মতো ঢলঢলে উজ্জ্বল শ্যামবর্ণের মসৃণ মুখটা আবছা আলোয় সদ্য ফোটা নিশিপদ্মের মতোই কোমল আর পবিত্র লাগল রিজভীর কাছে। রিজভী চাপাতিটা বিছানায় রেখে অনুর মুখের সামনে খাটের ওপর থুতনি ঠেকিয়ে মেঝেতে বসল। তীক্ষ্ণ দৃষ্টিতে অনুর মুখের সাথে মানানসই ছোট্ট খাড়া নাক, চিকন পাতলা গোলাপি অধরজোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। অনু একহাত মাথার নিচে গুঁজে কাত হয়ে আরাম করে ঘুমাচ্ছে।

রিজভী ভুলেই গেল সে এখানে কী জন্য এসেছিল। এক ধ্যানে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর রিজভী মাথা ঝাঁকিয়ে চট করে উঠে দাঁড়াল। নিজের কাজে নিজেই মহা বিরক্ত। জানালা ভেদ করে ঝড়ো আকাশের দিকে তাকিয়ে বুকভরে শ্বাস নিল। কেন জানি বুকের মধ্যেও অজানা ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। রিজভী আর সময় নষ্ট করল না। চাপাতিটা হাতে তুলে নিল।
সামনে ঘুমে কাদা রমণীর পানে তাকিয়ে ভাবল, চাপাতিটা দিয়ে ঠিক কোথায় আঘাত করবে?

ভেতরের শীতল ভাবটা আরও ভারী হয়ে উঠল।
রিজভী শক্ত হাতে চাপাতিটা ধরে গভীর ঘুমে আচ্ছন্ন অনুর একদম কাছে গিয়ে দাঁড়াল। ভাবতে লাগল—কোথায় আঘাত করলে মেয়েটা সবচেয়ে কম কষ্ট পেয়ে দুনিয়া ছাড়বে?
ওর চোখ দুটো গিয়ে থামল অনুর মসৃণ, তুলতুলে উন্মুক্ত গলার ওপর। ভাবলো,
--- “ঠিক এই জায়গায় গভীর একটা পোঁচ বসিয়ে দিলে বড়জোর এক সেকেন্ড ছটফট করবে, তারপর সব শেষ!”

কিন্তু আশ্চর্য, সিদ্ধান্তটা মাথায় আসতেই রিজভীর বুকের ভেতরটা খচখচ করে উঠলো। অজান্তেই হাতটা চলে গেলো বুকের বুকের বা পাশে। কনকনে ঠান্ডাতেও কপালে ফুটে উঠল সূক্ষ্ম ঘামের বিন্দু। ও মনে মনে মাথা নাড়ল,
--- 'না, থাক... মাত্র এক সেকেন্ড হলেও কাটা গলায় যন্ত্রণার তেজটা বড্ড বেশি হবে।'

দৃষ্টি সরিয়ে নিয়ে রিজভী এবার অনুর উদরের দিকে তাকাল। চাপাতিটা অনুর পিঠ ভেদ করে চলে যাবে বোধহয়। ভাবল, —এক টানে পেটে বসিয়ে দেবে ধারালো ছুড়িটা?
পরক্ষণেই নিজের ভেতরের দ্বিধায় আবার পিছিয়ে গেল ও। চাপা অসন্তোষে বিড়বিড় করে উঠল,
--- 'উহু, এখানে আঘাত করলেও মেয়েটা রক্তবমি করে কাতরাবে... অনেক কষ্ট পাবে।'

শরীর জুড়ে এক তীব্র বিরক্তি আর অস্থিরতা ছড়িয়ে পড়ল রিজভীর। জীবনে এতো খুন করেছে কখোনো ভাবতে হয়নি। মানুষের কলিজা খুবলে বের করে আনা মানুষটাও শেষে একটা তুচ্ছ মেয়েকে কোথায় আঘাত করবে খুজে পাচ্ছে না? যাকে শেষ করে দিতে এসেছে, তার ব্যথার হিসেব কষতে গিয়ে নিজের ওপরই প্রচণ্ড রাগ হতে লাগল রিজভীর। চট করে পা বাড়িয়ে ও বিছানার একপাশ ঘুরে অনুর পায়ের কাছে গিয়ে দাঁড়াল।
ঘুমে সামান্য দুলে ওঠা অনুর পা দুটোর দিকে রক্তচক্ষু তুলে তাকাল সে। তারপর চাপা, হিংস্র গলায় বিড়বিড় করে উঠল,
— “এই পা দিয়ে ধেই ধেই করে নাচতে নাচতে আমার জীবনে এসেছিস না? তোর এই পা দুটোই কেটে ফেলা উচিত! আরশোলা একটা। তোর পা-ই কাটবো আমি।”

রিজভী বসে পড়লো অনুর পায়ের কাছে। হঠাৎ করেই মনে হলো, যাকে খুন করতে এসেছে সেই চঞ্চল হরিণীর প্রাণহীন নিথর দেহ কেমন লাগবে? নিজেকে প্রশ্ন করে নিজেই অস্ফুট জড়ানো স্বরে আওড়ালো,
--- “ভয়ংকর লাগবে। অমন বণ্য পাখিকে মানায় ঝগড়ায় আর রিজভীকে উজাড় করে ঘৃণা করায়। তাতে যদি রিজভীর সাম্রাজ্যের ভিত নড়ে, তা নড়ুক না!”
এমন বীভৎস কল্পনা-জল্পনা বাদ দিয়ে রিজভী অনুর পায়ের কাছে ঝুঁকে বসলো। অনুর মসৃণ নিখুঁত পায়ে চিকন রুপালি নূপুর চিকচিক করছে। কৌতূহলবশত রিজভী নূপুরগুলো আঙুলের মধ্যে ঘোরাতে থাকলো। নিজের কাজে ব্যস্ত থেকে চিবুক উঁচিয়ে অনুর পানে তাকালো। মেয়েটার কোমল মুখখানা দেখতেই রিজভীর মনে পড়লো সে বিকেলবেলা অনুকে বলেছিল, “রাস্তায় ওর লাশ পড়ে থাকলেও ফিরেও তাকাবে না”। এমন কঠিন কথা রিজভী কীভাবে বললো? তাও এমন শুভ্র পায়রাকে? রিজভীর কী হলো কে জানে! হঠাৎই সে নিচু হয়ে খুব ধীরে, চিনচিনে যন্ত্রণায় চোখ দুটো বুজে অনুর পায়ের পাতার ওপর প্রগাঢ় চুমু খেয়ে নিচু স্বরে বললো,

--- “আসমানের নজর সবসময় জমিনের দিকেই থাকে, আলাদা করে ফিরে তাকাতে হয় না!”

ও যেন নিঃশব্দে মেনে নিল, যাকে সে ধ্বংস করতে এসেছে, সে অলক্ষিতভাবেই ঢুকে পড়েছে তার নিঃশ্বাসে। জীবনের প্রথমবার সম্পূর্ণ পরাজিত হয়ে ক্ষমা কিংবা আকুতির প্রতীক হয়ে রয়ে গেল ঘুমন্ত এক মেয়ের চরণের কাছে।
অনু তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সে জানলই না— একজন অহংকারী মানুষ তার পায়ের কাছে নিজের সমস্ত অহংকার সমর্পণ করে দিয়ে নিঃশব্দে হেরে গেছে।
হঠাৎই রিজভীর স্পর্শে অনুর পা মৃদু কেঁপে উঠলো। রিজভী হকচকিয়ে তাকালো অনুর মুখের দিকে। নাহ, অনু ঘুমোচ্ছে। রিজভী এবার দ্বিতীয়বারের মতো সময় নিয়ে অনুর শ্যামবর্ণের পায়ের পাতায় প্রগাঢ় চুমু খেয়ে নিচু স্বরে আওড়ালো,

--- “আমার কাছে সুন্দরের ডেফিনেশন সবার আগে। আত্মা কেড়ে নেওয়ার মতো তীব্র সুন্দর না হলে আমার পোষায় না। আজকাল তুমি আমার নজর কাড়ার পাশাপাশি আত্মাকোঠরে বিষাক্ত ভ্রমরের মতো হুল ফোটাচ্ছো। বুকের ভেতর এই সুগভীর যন্ত্রণা... এটা আর সহ্য হচ্ছে না। তা... শত্রুকে ঘায়েল করতে শেষ পর্যন্ত তুমি নিজের রূপের ছলনা শুরু করলে, ভ্রমরকন্যা...?”

রিজভী পায়ের ওপর থুতনি ঠেকিয়ে অথৈ ভাবনায় ডুবে গেল। হঠাৎই তার অনুভূতিহীন মুখটা ম্লান হয়ে এলো। চোখের পাতা দুটো কেঁপে উঠলো ঈষৎ। অনুর মুখের দিকে তাকিয়ে মনে মনে বললো,
--- “আই অ্যাম ট্রুলি ফেইলড ইন মাই বুলশিট ফিলিংস!
একটা চাপা শ্বাস ফেলে ফের বললো,
--- “এটা যাস্ট রূপের মহো। এইসবকে প্রশ্রয় দিতে নেই। এই তুচ্ছ মোহোকে পিষে মারার জন্য দূরত্ব দরকার। এটাই আমাদের শেষ দেখা হোক... সূচনাতেই ইতি!”

রিজভী চট করে উঠে দাঁড়ালো। ভেতরের তপ্ত শ্বাসটুকু চেপে নিয়ে আলগোছে চাপাতিটা তুলে ঘুরে দাঁড়ালো। যেতে গিয়েও ঘাড় ঘুরিয়ে শেষবারের মতো দেখে নিলো ঘুমন্ত রমণীকে। এক গভীর স্বস্তির শ্বাস ফেলে মনে মনে বললো,

--- “ভাগ্যিস ঘুম ভাঙেনি! নয়তো ইগোর দফারফা হয়ে যেতো।”

*

--- “আপনার কি কিছু হারিয়ে গিয়েছে?”
তড়াক করে দৃষ্টি ঘোরালো নাভান। সেদিন আংটিটা ঠিক কোথায় হারিয়েছিল, নাভান তা টের পায়নি। আজকে কৌতূহলবশত আবার সেই গলিতে এসেছে। জানে আংটিটা পাবে না, কিন্তু মন মানছিল না। কত যত্ন করে কিনেছিল স্নেহাকে দেবে বলে! আর সেটাই হারিয়ে ফেলল। নাভানকে ভ্রুকুচকে তাকিয়ে থাকতে দেখে তিতির গলার জোর কিছুটা বাড়িয়ে আবার প্রশ্ন করল,
--- “আপনার কি কিছু হারিয়েছে?”
নাভান এবার গম্ভীর স্বরে আওড়ালো,
--- “আপনি কীভাবে বুঝলেন? আপনি কি পেয়েছেন সেই জিনিস?”
লোকটার সরাসরি প্রশ্নে তিতির কয়েক সেকেন্ড চুপ থেকে বলল,
--- “আমি কীভাবে বুঝব জিনিসটা আপনার? প্রমাণ আছে?”
--- “অবশ্যই! ব্ল্যাক ডায়মন্ডের রিং। আপনি পেয়েছেন?”
তিতির নাভানের চোখের দিকে সরাসরি দৃষ্টি রাখল। সেদিন দূর থেকে লোকটাকে যতটা সুন্দর লেগেছিল, সামনাসামনি তার থেকেও অনেক বেশি সুন্দর। লোকটার ঘন কৃষ্ণবর্ণের চোখজোড়ায় এক ধরনের গম্ভীর সম্মোহনী টান রয়েছে।
উত্তর না পেয়ে নাভান বিরক্ত হয়ে প্রশ্ন করল,
--- “আপনি যদি পেয়ে থাকেন তাহলে ওটা দিন।”
তিতির কেমন যেন ভেতর ভেতর অস্বস্তি বোধ করল। কেন জানি এখনই আংটিটা ফেরত দিতে ইচ্ছে হলো না। আংটি পেয়ে গেলে তো তাদের আর দেখা হবে না! তারচেয়ে দ্বিতীয় দেখা হওয়ার সুযোগ বানিয়ে আংটি ফেরত দেওয়া ভালো। তিতির মৃদু হেসে বলল,
--- “আসলে আংটিটা তো আমার বাসায় রয়েছে। এখন কী করে দিই? আমার বাসা এখান থেকে অনেক দূরে। আমরা অন্য কোনো একদিন দেখা করে আংটিটা ফেরত নিই?”
তিতির স্পষ্ট মিথ্যা বলল। ও তো ওর নিজের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে! নাভান সরু চোখে তাকাল। হয়তো তার অত্যন্ত বিচক্ষণ চোখজোড়া কিছু একটা আঁচ করতে পেরেছে। নাভানের সেই তীক্ষ্ণ দৃষ্টিতে তিতির কিছুটা বিভ্রান্ত হলো।
নাভান প্রস্তর-কণ্ঠে বলল,
--- “ওকে।”
--- “আচ্ছা, আপনার নাম কী?”
--- “নাভান কায়সার।”
তিতির মৃদু হেসে বলল,
--- “আমি তিতির।”
তিতিরের নামটা নাভান শুনল কি না তা বোঝা গেল না। ঠিক তখনই নাভানের ফোনে একটা কল আসতে সে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল। ওপাশ থেকে এক রিনরিনে নারী-কণ্ঠ কিছু একটা বলতেই নাভানের কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ল। চট করে রিজভীকে কল দিতে গিয়ে দেখল রিজভীর ফোন বন্ধ। চরম চিন্তিত হয়ে নাভান তিতিরকে পাশ কাটিয়ে তড়িঘড়ি করে চলে গেল। তিতির একদম আহাম্মক বনে দাঁড়িয়ে রইল। তারপর তীব্র বিতৃষ্ণায় মুখ কুঁচকে বিড়বিড় করে উঠল,
--- “অহংকার কিন্তু পতনের মূল! হুহ!”

,

রিজভীর ম্যানশনে তখন শুনশান নিস্তব্ধতা। প্রতিটি গার্ডদের চোখেমুখে চরম আতঙ্ক; যেন সবাই নিজের নিজের মৃত্যুর প্রহর গুনছে।
সেই নিস্তব্ধ বাতাস চিরে ম্যানশনের গেট দিয়ে একটি কালো গাড়ি এসে প্রবেশ করল। গাড়ি থামতেই নাভান বেরিয়ে এল। সামনে দাঁড়িয়ে থাকা গার্ড ও মেডদের উদ্দেশ্য করে হুঙ্কার দিয়ে উঠল,

--- “তোমরা সবাই কি ফিডার খাচ্ছিলে? একটা জলজ্যান্ত মেয়ে সবার চোখ ফাঁকি দিয়ে কোথায় গায়েব হয়ে গেল? জলদি ওকে খুঁজে বের করো! নয়তো সব কটাকে জ্যান্ত পুড়িয়ে মারব!”

একজন মেড সাহস করে কিছুটা সামনে এগিয়ে এল। কাঁপা কাঁপা হাতে একটা ভাঁজ করা কাগজ বাড়িয়ে দিয়ে রিনরিনে স্বরে বলল,
--- “স্যার, এটা ম্যামের দরজায় স্কচটেপ দিয়ে সাঁটানো ছিল।”

নাভান কাগজটা হাত থেকে টেনে নিয়ে মেলে ধরল। তাতে কাঁচা হাতে লেখা:

“থাকব না আমি এই বালের বাড়িতে! আর আমার ওপর যদি আবার নজরদারি চালাতে আসেন, তবে আপনি হবেন একটা কুকুর... না না, একটা বয়স্ক নীলতিমি!”

লেখাটা পড়েই নাভানের চোখ কপালে উঠল। স্বগতোক্তির মতো বলে উঠল,
--- “ছি ছি! নিজের পতিদেব সম্পর্কে কী সব ভাষা!”
নাভান চট করে চোখ তুলে মালিহা নামের মেডটিকে প্রশ্ন করল,
--- “রিজভী ভাই কোথায়?”
--- “জানি না, স্যার।”

নাভান হাত দিয়ে ইশারা করতেই মেড পাঁচজন দ্রুত সেখান থেকে চলে গেলো। নাভান এবার শান্ত মস্তিষ্কে চিন্তা করতে লাগল—অনু এই মুহূর্তে কোথায় যেতে পারে? কিছু একটা অনুমান করে সে তড়িঘড়ি করে রেজাউল তালুকদারকে ফোন লাগাল। ওপাশ থেকে জানা গেল, অনু সকালে সকালেই 'তালুকদার বাড়িতে' গিয়ে উঠেছে।
কথাটা শুনে নাভানের বুকের ওপর থেকে মস্ত একটা পাথর নেমে গেল। ও দীর্ঘশ্বাস ফেলে রিজভীকে আবার কল করতে গিয়ে দেখল, রিজভী আগেই একটা মেসেজ দিয়ে রেখেছিল। তাড়াহুড়োর কারণে নাভান তা খেয়ালই করেনি।
মেসেজটির দিকে নজর পড়তেই নাভান পুরোপুরি হতভম্ব হয়ে গেল! রিজভী লিখেছে:

--- “ওখানকার সব কাজ ফিনিশিং দিয়ে তুইও দ্রুত বিদেশে চলে আয়।”

নাভানের বুঝতে আর বাকি রইল না যে রিজভী সত্যি সত্যিই দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু যে বড় মিশন নিয়ে ওরা বাংলাদেশে এসে নেমেছিল, তা তো অর্ধেকও শেষ হয়নি! নাভান হতাশ হয়ে গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়াল। তারপর ঠোঁটের কোণে এক চিলতে ব্যাঙ্গাত্মক হাসি ফুটিয়ে বিড়বিড় করে উঠল,
--- “এই দুটো ঘাড়ত্যাড়া যে আসলেই একে অপরের জোড়া, তা আবার প্রমাণ হয়ে গেল! একজন অনুভূতির উত্তাপ সামলাতে না পেরে ভয়ে বিদেশে লেজ গুটিয়ে পালাল। আর অন্যজন বরের ওপর জেদ দেখিয়ে দাদাবাড়িতে গিয়ে বসে রইল! অথচ কেউ জানলই না যে এই বিশাল ম্যানশনে তারা দুইজনই অনুপস্থিত। হায় আল্লাহ, আমারে উঠায় নাও!”

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 31 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন