পর্ব:৩
উপন্যাস : "শাপলা-ভেজা আষাঢ়"
লেখনিতে : ইসমাইল বিন আব্দুল আলিম
❌কপি করা নিষিদ্ধ ❌
সুলতানপুর দিনের বেলায় যেমন স্নিগ্ধ সুন্দর, রাত নামলে আবার তেমনই ভূতুড়ে ও অন্ধকার হয়ে ওঠে। কথায় তো আছেই যেখানে ভালো থাকে, সেখানে মন্দের ছায়াও কিছু না কিছু ঠিকই থেকে যায়। তবে এবারের রমজান মাসটা অন্যবারের তুলনায় সবার জন্য বেশ সহজ ও আরামদায়ক হয়েছে। কড়া রোদের তীব্রতা নেই; বরং আকাশটা প্রায়ই মেঘলা থাকে, আর কখনো নামে ঝিমঝিম বৃষ্টি। আষাঢ় ও শ্রাবন এই দুই মাস মিলিয়ে এ অঞ্চলে বর্ষাকাল। কখনো ঝুম বৃষ্টি তো কখনো আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সুলতানপুর গ্রামের চারপাশের খালবিল থইথই পানিতে ডুবে গেছে। আর সেই পানিতে জন্ম নিয়েছে শত শত শাপলা ফুল, যেন সৌন্দর্যের আরেক নাম এই শাপলা।
সকাল দশটার দিকে গ্রামের একটা ডোবা বা জমির ধারে দাঁড়িয়ে আছে ছোট শালিক। সে চেঁচিয়ে বলে উঠল, “আপা! আমি তো আর পানিতে নামতে পারছি না, তুমি আমাকেও কয়েকটা শাপলা তুলে দাও না!” বুকসমান পানির ভেতর নেমে হাজারো শাপলা ফুলের মাঝে দাঁড়িয়ে আছেন চেয়ারম্যান বাড়ির বড় নাতনি শাপলা। তাঁর পরনে সাদামাটা একটি জামা-পায়জামা, গলায় ঝুলছে ওড়না, আর পিঠের লম্বা কালো চুলগুলো যত্ন করে বেনুনি করা। বেলা কিছুটা গড়িয়ে যাওয়ার কারণে জমির জলে ফুটে থাকা শাপলাগুলোর অনেকগুলোই এতক্ষণে কলি হয়ে গেছে, অথচ চেয়ারম্যান বাড়ির শাপলা যেন তাদের ভিড়েও এক অদ্ভুত সতেজতায় টিকে আছে। শাপলা একটু গম্ভীর কণ্ঠে জবাব দিল, “না শালিক, তোদের তো আর জলে নামা নিষেধ! তাছাড়া সাঁতার জানিস না, আব্বা টের পেলে দুজনেই আস্ত রাখবে না। তাহলে আমার জন্য অন্তত দুটো ফুল তুলে আনো না আপা!” “কেন ফুল তুলতে হবে বল তো? ফুলগুলো এই জলের মাঝেই বেশি সুন্দর দেখায়। আর শাপলা ফুল আমার ভীষণ পছন্দের, এগুলো আমি কখনোই ছিঁড়ব না।” এই বলে সে নিজের আঙুল দিয়ে আলতো করে কয়েকটি সতেজ ফুলের পাপড়ি ছুঁয়ে দিল।
ঠিক তখনই সুলতানপুরের মাথামুড়া রাস্তা ধরে দৌড়ে আসছে দীপ্তি—চেয়ারম্যান বাড়ির মেজো নাতনি। সবেমাত্র কৈশোরে পা দেওয়া ক্লাস টেনে পড়া মেয়েটিকে তার মা মার্জিনা বেগম সহজে ঘরের বাইরে বের হতে দেন না; সুযোগ পেলেই সে কোনোমতে পালিয়ে আসে। দূর থেকেই দীপ্তি হাঁপাতে হাঁপাতে শালিককে উদ্দেশ করে চেঁচিয়ে উঠল, “এই শালিক! শাপলা আপা কই রে?”
শালিক অবাক হয়ে জিজ্ঞেস করল, “কেন কী হয়েছে?” “ছোট্ট চাচা বাড়িতে চলে এসেছে! ছোট চাচি এক্ষুনি বাড়িতে যেতে বলেছেন।”
নিজের বাপের ফেরার কথা শুনতেই শালিকের বুক ভয়ে কেঁপে উঠল। সে তৎক্ষণাৎ আতঙ্কিত গলায় চেঁচিয়ে ডাকল, “এই আপা! ও আপা, জলদি জমি থেকে উঠে ওসো! আব্বায় বাড়িতে চলে এসেছে, মা নাকি বাড়ি যেতে বলেছে!”
আব্বার নাম শুনে শাপলার বুকটাও কেঁপে উঠল। সে আর এক মুহূর্তও দেরি না করে দ্রুত পা চালিয়ে ডাঙায় ওঠার জন্য রওনা দিল। কিন্তু পানির ভেতর ঘাস, লতা আর কচুরিপানা তার পায়ে বারবার জড়িয়ে ধরছে। এদিকে দৌড়াতে দৌড়াতে শালিকের কাছে এসে পৌঁছাল দীপ্তি। শাপলাও ততক্ষণে কর্দমাক্ত রাস্তাটায় উঠতে পেরেছে। এরপর শালিক আর দীপ্তি সামনে সামনে দৌড়াতে লাগল, আর তাদের পিছু পিছু শাপলা। কিন্তু ঠিক মাঝপথে হঠাৎ করেই কোথা থেকে যেন উদয় হলো মারুফ! শাপলা খেয়ালই করতে পারেনি, সে সরাসরি গিয়ে ধাক্কা খেল মারুফের সাথে। মারুফ তৎক্ষণাৎ তার দুই হাত বাড়িয়ে শাপলাকে জড়িয়ে ধরে সামলে নিল, যাতে সে পড়ে না যায়। দীপ্তি আর শালিক ততক্ষণে সামনে এগিয়ে গেছে, তাদের মনে একটাই ভয়—মাসুদ রহমান যদি টের পেয়ে বকেন! মারুফ মৃদু হেসে ফিসফিস করে বলল, “কী ব্যাপার শাপলা? তোমারে না বলছিলাম সুলতানপুরের মাঠে দেখা করতে? এলে না কেন? আর এর এই জমির ভেতর এই জামাকাপড়ের কী দশা করেছ তুমি!” শাপলা লজ্জায় ও ভয়ে কুঁকড়ে গিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, “মারুফ ভাই, দয়া করে আগে আমারে ছেড়ে দিন! কেউ দেখে ফেললে ভীষণ খারাপ দেখাবে।” মারুফ হাত আরও একটু শক্ত করে ধরে বলল, “কেউ কিছু কয়ব না। আমি তোমারে ভালোবাসি, সেটা সবাই জানুক!”
শাপলা নিজেই জোর করে মারুফের কোল থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তপ্ত গলায় বলল, “দেখেন মারুফ ভাই, এখন আমারে যেতে দিন! আব্বায় বাড়িতে এসে পড়েছেন, এই অবস্থায় আমারে দেখলে উনি আমার চামড়া তুলে নেবেন!” মারুফ নাছোড়বান্দার মতো বলল, “তাহলে কথা দাও, ইফতারের পর সুলতানপুরের মাঠে দেখা করবে আয়বা বলো?” শাপলা আমতা আমতা করে বলল, “ইফতারের পর তো বাড়ি থেকে বের হওয়ান যায়ব না...”
মারুফ একটু রাগী গলায় বলল, “তুমি না আসলে কিন্তু আমি সোজা তোমাদের বাড়িতে চলে আসব!” শাপলা শিউরে ওঠে ভয়ে বলল, “না, না! আপনি ভুলেও আমাদের বাড়ি আসবেন না, কেউ দেখলে সব শেষ করে দেবে!” “তাহলে বল, আসবা কি না? আর একদম একা আসবে!”
“একা... একা না, আমি গোলাপকে সাথে নিয়ে আসব,” কাঁপা গলায় বলল শাপলা। মারুফ মাথা নেড়ে বলল, “না, কোনো ভাগাভাগি নেই, তুমি একদম একা আসবে।”
ঠিক সেই মুহূর্তে একটু দূরে দাঁড়িয়ে থাকা শালিক যখন দেখল শাপলা পেছন থেকে আসছে না, সে দৌড়ে আবার ফিরে এসে ডাকল, “আপা, তাড়াতাড়ি আসো! নয়তো...” কথাটা শেষ করার আগেই শাপলা এক দৌড়ে বাকিদের পেছনে ছুটল। চেয়ারম্যান বাড়ির বড় উঠানে তখন মাদুর পেতে বসে আছেন জাহানারা বেগম। পাশে বসে কাজ করছেন মার্জিনা ও রুবী বেগম, সাথে গোলাপও হাত লাগিয়েছে। বাড়ির বিশাল উঠান পেরিয়ে টিপিটিপি পায়ে একে একে উঠানে এসে হাজির হলো দীপ্তি, শালিক আর সবার শেষে শাপলা। জাহানারা বেগম ভ্রু কুঁচকে কটমট করে তাকিয়ে বললেন, “ওই যে আসতাছে বান্দর গুলা! সারাদিন শুধু এই বাগান আর ওই গাছে গাছে বাঁদরের মতো লাফালাফি!” তারপর শাপলার ভেজা কাপড়ের দিকে তাকিয়ে কঠিন সুরে জিজ্ঞেস করলেন, “কী রে শাপলা, তোর জামাকাপড় এমন ভেজা কেন?” শালিক ভয়ে ভয়ে বলল, “দাদি, শাপলা আপা জমির ভেতরে শাপলা ফুল দেখতে গেছিল তো...” জাহানারা বেগম রেগে গিয়ে বললেন, “কী! তোর শাপলা ফুল পছন্দ বলে কি তোর বাপে বাড়ির সামনের পুকুরে শাপলা গাছ লাগিয়ে দেয় নাই? ওই পুকুরে কত ফুল ফুটেছে, সেসবে দেখ সারাদিন ভর তা না করে তুই অন্য জমির ওই কর্দমাক্ত পানিতে নামতে গেলি কেন? কখন জ্বর এ পরে থাকবো কে জানপ এদের জ্বালয়া আর বাচি না। তোর বাপে যদি এখন তোরে দেখে, তবে কী করবে জানিস? সারাদিন রোদে ঘুরে গায়ের রং যা বানাইছিস! বিয়ের দিন তোকে দুই বালতি হলুদ বাটা দিয়েও গসলে ঠিক করা যাবে না! কোনো একদিন ওই বাঁদরের মতো গাছে চড়ে হাত-পা না ভাঙলে যেন তোর শান্তি হয়ব না ! তুই কি কোনোদিন বড় হবি না? নিজের সাথে সাথে ওই ছোট দুটোকেও দেখছি একদম বাঁদর বানিয়ে ছাড়ছিস!” শাপলা ভয়ে ভয়ে গিয়ে মার্জিনা বেগমের পাশে চুপচাপ দাঁড়িয়ে পড়ল।
মার্জিনা তখন শাপলার হয়ে সাফাই গেয়ে নরম সুরে বললেন, “আম্মা, ছোটবেলায় কি আমরাও এমন করিনি? কত দুষ্টমি না করেছি আমরা!”
রুবী সঙ্গে সঙ্গে মুখ ভেঙিয়ে বলে উঠলেন, “ভাবী, তুমি হয়তো ছোটবেলায় এমন করেছ, কিন্তু আমি তো একদম ভালো ও ভদ্র মেয়ে ছিলাম! আর ভাবী, তুমি তোমার এই আমার মেয়েটারে মাথায় তুলে লায় দিচ্ছো দিন দিন।”
জাহানারা বেগম রুবীর দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, “তুমি নিজে ভদ্র ছিলা বলেই তো তোমার বড় মেয়েটা এমন বেপরোয়া হয়েছে! সাথে ছোটটা আর দীপ্তীকেও সে এই লাইনে টানছে।”
এদিকে রাজধানী ঢাকার তীব্র যানজট পেরিয়ে গ্রামের উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে দিহান রহমান। বাসে সিটে বসে সে এক বুক ক্লান্তি নিয়ে পকেট থেকে ফোন বের করে তার মা আমিনা বেগমকে কল দিল। ফোনের রিং বাজতেই ওপাশ থেকে আমিনা বেগম উদ্বিগ্ন গলায় ধরে বললেন, “কী রে বাবা, কতদূর এলি এখন?” দিহান ক্লান্ত কণ্ঠে বলল, “জানি না মা, কোথায় যে পাঠাচ্ছো আমাকে! আমার তো একদমই যেতে ইচ্ছে করছে না।” আমিনা বেগম ওপাশ থেকে নরম করে বললেন, “যা না বাবা, দেখবি ওখানে গেলে ভালো লাগবে।” দিহান আক্ষেপ করে বলল, “দূর মা! জীবনে কখনো গ্রামে গিয়েছি যে ভালো লাগবে? ধুর ভালো লাগে না!” বলেই সে আর কোনো কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিল।
বাস তখন একটা নির্জন জায়গায় এসে পৌঁছাল। বাসের হেলপার বাসের ভেতর দিয়ে হেঁটে এসে দিহানের গায়ে হাত দিয়ে বলল, “আরে মামা, আপনি এখনো নামেননি বুঝি?” দিহান ভ্রু কুঁচকে অবাক হয়ে বলল, “কেন? আমি তো সুলতানপুর রোডে নামব!” হেলপার চোখ কপালে তুলে বলল, “আরে মামা! সুলতানপুর রোড তো অনেক পেছনে বাসস্ট্যান্ডে ফেলে এসেছি!” দিহান আকাশ থেকে পড়ে বলল, “কী বলছেন মামা! বাস দাঁড়ান, আমাকে এইখানেই নামিয়ে দিন!” চালক বাধ্য হয়ে বাস থামাল। দিহান বাস থেকে নেমেই নামল এক অচেনা মেঠো পথে। চারপাশটা একদম শুনসান নীরব, কোনো গাড়ির বা মানুষের দেখা নেই। একটু কেমন যেন মন খারাপ হয়ে গেল দিহানের—সে তো এ গ্রামের রাস্তাঘাট কিচ্ছু চেনে না, এখন সে কীভাবে সেই অজানা বাড়িতে গিয়ে পৌঁছাবে?দুপুর গড়িয়ে বিকেল চারটা। বাস থেকে নেমে প্রায় কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছে দিহান রহমান।
বিকালের ভ্যাপসা গরমে তার অবস্থা প্রায় শেষ, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রোজা রেখে এমন চরম হয়রানির মুখোমুখি এর আগে কখনো হয়নি সে। হঠাৎ দূর থেকে একটা বাইক আসতে দেখে দিহান হাত বাড়িয়ে ইশারা করল, যেন চালক তার সামনে এসে থামে। বাইকটি তার ঠিক পাশেই এসে থামল। চালকের আসনে বসা তরুণটি আর কেউ নয়, স্বয়ং চেয়ারম্যান বাড়ির বড় নাতি—রুপম রহমান। বাইক থামিয়ে রুপম কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞেস করল, “জী, কিছু বলবেন?” দিহান হাঁপাতে হাঁপাতে বলল, “আসলে ভাইয়া, আমি শহর থেকে আসছি তো, এখানে একদম নতুন। যদি একটু সাহায্য করতেন...” “হ্যাঁ বলুন, কী সাহায্য লাগবে?”
“আমাকে একটু সুলতানপুর মাঠের কাছাকাছি নামিয়ে দেবেন ভাই? প্রায় বিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। পেলেও কেউ যেতে চাইছে না। রোজার দিন, একটু দয়া করে যদি আমাকে ওই পর্যন্ত পৌঁছে দিতেন...”
রুপম একটু অবাক হয়ে বলল, “আপনি সুলতানপুর কোথায় যাবেন বলুন তো?”
“আগে বাইকে উঠি, তারপর চলতে চলতে কথা বলছি,” বলে দিহান আর বিন্দুমাত্র দেরি না করে বাইকের পেছনে উঠে বসল। রুপম বাইক স্টার্ট দিল, আর দুজনে মিলে সুলতানপুর গ্রামের মেঠো পথের উদ্দেশ্যে রওনা দিল। উপস্থিত দুজন মানুষ একই বংশের রক্ত, আপন চাচাতো ভাই। অথচ নিয়তির কী পরিহাস, কেউ কাউকে চিনল না! পঁচিশ বছর আগে দিহানের বাবা মৃত রমিজ আর আমিনা বেগমের করা সেই ভুলের খেসারত আজ এভাবেই শোধ হচ্ছে। সম্পর্কের মাঝে জমে থাকা বরফ আর অভিমানের দেয়াল এতটাই দীর্ঘ যে, একই রক্তের দুই ভাই সামনাসামনি দাঁড়িয়েও অচেনার মতো রয়ে গেল।
রক্তের টান বড় অদ্ভুত এক মায়া। দূরত্ব যতই বাড়ুক, অভিমান যতই জমুক, আপন মানুষগুলোর জন্য মনের ভেতরটা ঠিকই কেঁদে ওঠে। কিছু সম্পর্কের কোনো শর্ত থাকে না, কোনো হিসাব থাকে না—শুধু জন্ম থেকেই হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকে। রক্তের টান তাই এমন এক বন্ধন, যাকে দূরে রাখা যায়, কিন্তু মন থেকে কখনো আলাদা করা যায় না। কিছু দূর যাওয়ার পর রুপম আবার জিজ্ঞেস করল, “আচ্ছা, আপনি কোন বাড়িতে যাবেন বলুন তো? আপনি কি চেয়ারম্যান বাড়ি চেনেন?” “হ্যাঁ, আমি চেয়ারম্যান বাড়িতেই যাব।” চেয়ারম্যান বাড়ির নাম শুনতেই রুপম চমকে উঠল। রাতের সেহেরির সময় দাদির বলা সেই কথাটার কথা তার তৎক্ষণাৎ মনে পড়ে গেল! তবে কি এই ছেলেই রমিজ চাচার সেই সন্তান, যার কথা দাদি বলছিলেন? নিজের সন্দেহটা একটু পাকা করার জন্য রুপম জিগ্যেস করল, “চেয়ারম্যান বাড়ি গিয়ে আপনার কাজ কী?” দিহান একটু বিরক্ত হয়ে কড়া গলায় বলল, “আরে ভাই, আপনি আমাকে সাহায্য করছেন ঠিক আছে, কিন্তু এত জেরা করছেন কেন? আপনি কি চেয়ারম্যান বাড়ি চেনেন কি না সেটা বলুন!” রুপম মুচকি হেসে বলল, “আপনার চেয়ে ভালো করেই চিনি।”
“ওহ, চেনেন! তাহলে সোজা সেখানে নিয়ে চলুন। ওই চেয়ারম্যান বাড়িই হলো আমার দাদির বাড়ি!” কথাটা শোনার পর রুপমের সব সন্দেহ এক নিমিষে দূর হয়ে গেল। সে মনে মনে মৃদু হাসল বটে, কিন্তু দিহানকে বুঝতে দিল না যে তারা সম্পর্কে আপন চাচাত ভাই এটা সিওর হলো। দিহান সামনে তাকিয়ে তাড়া দিয়ে বলল, “আর কতদূর ভাই? ইফতারের আগে পৌঁছাতে পারব তো?” “হ্যাঁ, ঠিক পৌঁছে যাব।” কিছুক্ষণ পর বাইক এসে থামল সেই পরিচিত চেয়ারম্যান বাড়ির বিশাল বড় উঠানে। বাইক থেকে নেমে রুপম বলল, “এই যে, এটাই চেয়ারম্যান বাড়ি—আপনার দাদির বাড়ি। নামুন।” দিহান বাইক থেকে নামল, আর তার সাথে রুপমও নামল। এসেই রুপম গলা ফাটিয়ে ডাকল, “মা! ও মা! ছোট চাচি, ছোট চাচি কই আপনারা? দেখেন, মেহমান নিয়ে আসছি!” দিহান হকচকিয়ে গিয়ে বলল, “কী ব্যাপার ভাই, আপনি চেয়ারম্যান বাড়িতে এসে ‘মা’ বলে কাকে ডাকছেন?” রুপম তখন আর হাসি চেপে রাখতে পারল না। সে সশব্দে দিহানের পিঠে এক থাপ্পড় বসিয়ে দিল, “আরে বেডা! এটা তোরও দাদির বাড়ি, আমারও দাদির বাড়ি!” বলেই সে দিহানকে জড়িয়ে ধরল। কিন্তু দিহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, তার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। রুপম জড়িয়ে ধরে বলল, “দেখ, আমরা আপন চাচাতো ভাই অথচ কেউ কাউকে চিনতে পারলাম না!”
ঠিক তখনই ঘর থেকে বেরিয়ে এলেন মার্জিনা বেগম। রুপম পরিচয় করিয়ে দিয়ে বলল, “চাচি, এ হলো আপনার বড় চাচি, মানে আমার আম্মা।” দিহান বলে উঠল আসসালামু আলাইকুম চাচি।ভালো আছেন। মার্জিনা বেগম এগিয়ে এসে উত্তর এ বলল ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তারপর এসে দিহানের মুখটা দুহাতে জড়িয়ে ধরে অপলক তাকিয়ে রইলেন, তাঁর চোখের কোণায় তখন আনন্দের জল চিকচিক করছে। “কেমন আছিস রে দিহান?” দিহান অবাক হয়ে বলল, “আমি ভালো আছি। কিন্তু... আপনি আমার নাম জানলেন কী করে?”
মার্জিনা আবেগ জড়িত কণ্ঠে বললেন, “তোর নাম তো তোর বাপই রেখেছিল রে! কত বড় হয়ে গেছিস তুই!” ঠিক তখনই ঘর থেকে একটু একটু করে এগিয়ে এলেন রুবী বেগম। রুপম পরিচয় করিয়ে দিল, “ এ ছোট চাচি, আর চাচি এ হলো দিহান।” রুবী মার্জিনার দিকে তাকিয়ে একটু কঠিন ও সন্দেহভাজন সুরে বললেন, “কে গো ভাবী এটা? এত বছর পর কোথা থেকে নাজিল হলো হঠাৎ? আচ্ছা ভাবী, আমাদের জমিজমা ভাগাভাগির খবরটা তবে কি ঢাকায় পৌঁছে গেছে নাকি?” এতক্ষণ ঠোঁটের কোণে যে একটুখানি হাসির রেশ ছিল, ছোট চাচির এমন নির্মম কথায় দিহানের বুকটা ছ্যাঁত করে উঠল। তার মনে চরম আঘাত লাগল।
ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হলো শাপলা। মার্জিনা চোখের ইশারায় শাপলাকে দেখিয়ে দিহানের উদ্দেশ্যে বললেন, “এরে চিনস? এ হলো তোর ছোট চাচার মেয়ে, শাপলা।” পাশ থেকে রুপম টিপ্পনী কেটে বলল, “আমাদের বাড়ির মিস কটকটি!” শাপলা রাগে খাপ্পা হয়ে রুপমকে মারতে উদ্যত হলো, “হারামজাদা কোথাকার! আমাকে কটকটি বললে একটা বাড়িও আস্ত রাখব না বলে দিলাম!” রুপম তখন রুবীর দিকে তাকিয়ে নালিশের সুরে বলল, “দেখলেন তো চাচি,তোমার মেয়েটা দিন দিন কী রকম বেয়াদব হয়েছে! আমি কি ওর বড় ভাই না?” শাপলা ভেটকি দিয়ে মুখ ভেঙিয়ে বলল, “হ্যাঁ, আয়ছে আমার বড় ভাই !” মার্জিনা ধমকের সুরে বললেন, “কী রে শাপলা!আরে মেহমানকে এমনে বাইরে রাখবে নাকি চাচি? , এ গোলাপ গোলাপ মেহমান এর ব্যাগগুলো ভেতরে নিয়ে যা তো উচ্চ স্বরে ডাকল শাপলা।” মার্জিনা বেগম আবার দিহানের দিকে তাকিয়ে বললেন, “ও কোনো মেহমান না রে, ও তোর মেজো চাচা রমিজের পোলা, তোর দিহান ভাই।” শাপলা তখন জিভে কামড় দিয়ে হতবাক হয়ে বলল, “ওমা! এ সেই চাচা... যিনি পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন? সেই চাচার ছেলে?”
রুপম শাপলার মাথায় একটা টোকা দিয়ে বলল, “তুই একটা আস্ত বলদ! কার সামনে কী বলতে হয় একটুও আক্কেল জ্ঞান নেই তোর।” তারপর সবার উদ্দেশ্যে বলল, “বাইরে দাঁড়িয়ে থেকে লাভ কী? চলুন, ভেতরে চলুন।” সবাই একে একে ঘরের ভেতর ঢুকল। কিন্তু রুবী একা উঠানেই দাঁড়িয়ে রইলেন; দিহানকে দেখে তাঁর মুখটা কেমন যেন অন্ধকার হয়ে গেল, তিনি অদ্ভুত এক নীরবতা বজায় রাখলেন। মার্জিনা আর রুপম ঘরের ভেতরে ঢুকে সোজা জাহানারা বেগমের রুমের দিকে গেলেন।
এদিকে ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত গোলাপ। শাপলার ঠিক পেছনে পেছনে দিহান ঘরের ভেতর প্রবেশ করে এদিক-ওদিক চোখ বুলিয়ে দেখছিল। ঠিক তখনই চেয়ারম্যান বাড়ির সেই বিখ্যাত ডানপিটে বিড়ালটা আচমকা দিহানের পায়ের নিচে এসে পড়ল! বিড়ালটা ভয়ে চেঁচিয়ে উঠতেই দিহানও আঁতকে উঠল। হুড়মুড় করে পেছনের দিকে সরে যেতে গিয়ে সরাসরি ধাক্কা খেল গোলাপের সাথে! গোলাপের হাতে থাকা শরবতের জগটা তখন উপুড় হয়ে দিহানের মুখ বরাবর ছিটকে পড়ল। ছিটকে পড়া শরবতের কারণে দিহান তৎক্ষণাৎ গোলাপকে দুহাতে জড়িয়ে ধরে ভারসাম্য রক্ষা করল। দিহানের মুখের ও ঠোঁটের চারপাশে তখন টক-মিষ্টি শরবত লেগে গেছে। ঘোরলাগা চোখে দিহান এক দৃষ্টিতে তাকিয়ে রইল গোলাপের দিকে। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে থাকা দিহান নিজের জিব দিয়ে ঠোঁটের চারপাশ থেকে সেই শরবতের ফোঁটা কেটে নিয়ে বিড়বিড় করে বলে উঠল, “এটা কীসের শরবত?” চিনি কম হয়েছে? গোলাপ ভয়ে কাঠ হয়ে থরথর করে কেঁপে উঠে বলল, “জী...লেবুর সরবত”
“চিনি কি আরেকটু বেশি হলে চলত না?”
শাপলা পাশ থেকে খিলখিল করে হেসে উঠে বলল, “কিরে গোলাপ! এটা আমাদের দিহান ভাইয় এভাবে জাবড়ে ধরেছিস থাকিস না ছেড়ে দে এখন ? শাপলার কথায় হুশ ফিরে পেয়ে গোলাপ লজ্জায় লাল হয়ে দিহানকে ছেড়ে দূরে সরে গেল। তারপর ভয়ে ভয়ে বলল, “আপনাকে তো আমি চিনতে পারিনি... আপনি হুট করে এসে ধাক্কা দিলেন তো, তাই সব পড়ে গেল! আর... আপনি কি রোজা রাখেননি নাকি?” দিহান হকচকিয়ে গিয়ে বলল, “অবশ্যই রোজা রেখেছি! আজও তো রোজা রেখেই আসলাম।” “তাহলে রোজা রেখেই মুখে শরবত লেগেছে শরবত এর চিনি কম-বেশি হয়েছে কি না—সেটা বুঝলেন কী করে?” শাপলা টিপ্পনী কেটে বলে উঠল, “হ্যাঁ দিহান ভাই, আপনি কীভাবে বুঝলেন বলুন তো?” “আরে আল্লাহ! সারা দিন রোজা রেখে কষ্ট করে ইফতারের আগমুহূর্তে এসে আমার রোজাটা কি তবে ভেঙে গেল? আমি তো ইচ্ছে করে খাইনি!” দিহানের চোখেমুখে তখন চরম আতঙ্ক। শাপলা হেসে সান্ত্বনা দিয়ে বলল, “আরে না না, মনের ভূলে খেলে রোজা ভাঙে না। দিহান বলল সত্যি তো?গোলাপ বলল হ্যাঁ।শাপলার উদ্দেশ্য করে বলল এটা কে শাপলা।শাপলা গোলাপ এর কাছে এসে এক হাত দিয়ে নিজের কাছে টেনে নিয়ে বলল এটা আমার বন্ধু গোলাপ আমাদের বাড়িতে থাকে। আমার বাড়িতে কাজের সাহায্য করে।দিহান একটু অবাক হয়ে বলল এই বাসায় এত ফুল একটা শাপলা আর একটা গোলাপ। শাপলা এবার দিহান এর উদ্দেশ্য করে বলল আপনি তাড়াতাড়ি দাদির ঘরে যান, আর শার্টটা পাল্টে নেওয়ার দরকার নেই। কোনো সমস্যা হবে না।”
ঠিক সেই মুহূর্তে ঘর এলেন রুবী বেগম। উঠানে মেঝেতে ভেজা শরবত দেখে ভ্রু কুঁচকে রেগে গিয়ে বলে উঠলেন, “কী ব্যাপার গোলাপ! মেঝেতে এ কিসের পানি?” গোলাপ ভয়ে ভয়ে আমতা আমতা করে বলল, “চাচি, এটা পানি না... এটা ইফতারের শরবত করছিলাম। উনি হুট করে এসে ধাক্কা লাগানোর কারণে সব পড়ে গেছে।” রুবী বাঁকা হেসে বিড়বিড় করে উঠলেন, “মানে আসাও শুরু হয়েছে, আর এই বাড়ির অমঙ্গল শুরু হতেও এক মুহূর্ত দেরি হচ্ছে না!”
রুবীর এই নির্মম ও তীক্ষ্ণ কথাটা দিহানের কানে গিয়ে পৌঁছাল। ঢাকা থেকে আশা নিয়ে বুকভরা ভালোবাসা নিয়ে যে ছেলেটি দাদির আঙিনায় পা রেখেছিল, সেই মুহূর্তেই থেকে ছোট চাচির কথায় তার বুকের ভেতরটা দুমড়েমুচড়ে গেল।
চলবে....