ফন্ট সাইজ:
থিম:
শাপলা ভেজা আষাঢ়

পর্ব 4

লেখক: ইসমাইল বিন আব্দুল আলীম

পর্ব:০৪
উপন্যাস:-শাপলা ভেজা আষাঢ়
লেখনিতে :-(ইসমাইল বিন আব্দুল আলিম)
❌কপি করা নিষিদ্ধ ❌

আসরের নামাজ শেষ করে জায়নামাজেই বসে আছেন জাহানারা বেগম। এমন সময় শাপলা এসে দিহানকে আঙুল দিয়ে দেখিয়ে দিল, “ওই যে দাদির ঘর। যাও, ভেতরে গিয়ে দাদিকে একটা সালাম দিয়ে এসেন।”
​দিহান একটু ঘাবড়ে গিয়ে বলল, “তুমি আমার সাথে চলো না একটু?”
​শাপলা মুখ ভেঙিয়ে বলল, “না ভাইয়া, আমি এখন যাব না। আপনি একাই যান। নয়তো ওই গোলাপ ফুলটাকে আপনার সাথে পাঠাই?”
​“না না, ও এমনিতেই আমার ওপর রেগে আছে, ওকে ডাকার দরকার নাই। আমি একাই যাচ্ছি,” বলেই দিহান ভেতরে পা বাড়াল।
​শাপলা পেছন থেকে ফিক করে হেসে বলল, “আরে বাবা, গোলাপ কেন আপনার ওপর রাগ করবে? সে রাগ করার মেয়ে না।”
​“ও আচ্ছা!” বলে দিহান আর কথা বাড়াল না। তারপর বিড়বিড় করে বলল, “আচ্ছা, আমি তা হলে দাদির কাছেই যাচ্ছি?”
​“হ্যাঁ, যান।”
​দরজাটা খোলাই ছিল। দিহান আস্তে আস্তে ঘরে প্রবেশ করল এবং জাহানারা বেগমের ঠিক সামনে গিয়ে নরম গলায় ডাকল, “দাদি...”
​কণ্ঠস্বরটা অচেনা হলেও রক্তের যে একটা চেনা টান থাকে, তা কি আর অস্বীকার করা যায়? এই টানেই জাহানারা বেগম চমকে উঠে পেছনের দিকে তাকালেন। তারপর এক পলক দিহানের দিকে তাকিয়ে আর নিজেকে ধরে রাখতে পারলেন না—বুকে দিহানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। কান্নাভেজা কণ্ঠে বলে উঠলেন, “কেমন আছিস রে আমার দাদুভাই?”
​দিহান জাহানারা বেগম এর কাঁধে মাথা রেখে বলল, “আমি ভালো আছি, দাদি। আপনি কেমন আছেন?”
​জাহানারা বেগম চোখ মুছে দীর্ঘশ্বাস ফেললেন, “আর ভালো থাকা বাবা! বয়স তো অনেক হলো, এই বুড়ো বয়সে কখন কার ডাক আসে তার কি কোনো ঠিক আছে? আল্লাহ যেমন রাখছে আর কী!”
​কথা বলতে বলতে হঠাৎ দাদির চোখ পড়ল দিহানের সাদা শার্টের ওপর। সেখানে ইফতারের শরবত লেগে হলুদ ছোপ ছোপ দাগ হয়ে আছে। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, “এ কী দাদুভাই! তোর শার্টে ওই হলুদ দাগ কিসের রে?”
​ঠিক তখনই ঘরটায় এসে ঢুকল শাপলা। সে মুচকি হেসে বলল, “আর বলো না দাদি! গোলাপ তখন কমলার লেবুর শরবত করছিল তো, তখন আমাদের এই দিহান ভাইয়ের সাথে ধাক্কা লেগে সব শার্টের ওপর ঢেলে একাকার! আহারে, দাদুভাই, এই গোলাপ চোখ কই নিয়ে হাটে রে !”
​দিহান লজ্জিত হয়ে বলল, “তেমন কিছু না দাদি, সামান্য দাগ তো! একটু পানি দিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে।”
​শাপলা চোখ পাকিয়ে টিপ্পনী কেটে বলল, “বাহ দাদি! শহরের নাতিটাকে কাছে পেয়ে আমাদের তো একদম ভুলেই গেলে! খালি ‘দাদু-দাদু’ করছ! আমাদের তো কোনো দিন একটা ভালো করে ডাকো না , ‘বান্দর’ ছাড়া তো মুখে কোনো কথাই নেই!”
​দিহান মৃদু হেসে শাপলাকে আশ্বস্ত করে বলল, “কেন তোমার এত আফসোস কেন গো? এতদিন তো দাদির সব আদর শুধু তুমি আর ওই রুপম ভাইয়াই নিয়েছ, আজ থেকে না হয় আমি নেব একটু।”
​শাপলা নাক কুঁচকে বলল, “শুধু আমি আর রুপম একা কেন? দীপ্তী আছে, ছোট্ট শালিক আছে, আর দাদির সবচেয়ে আদরের গোলাপ তো আছেই!”
​দিহান একটু অবাক হয়ে জানতে চাইল, “গোলাপের কথাটা তো বুঝলাম দাদি, কিন্তু এই দীপ্তী আর শালিক পাখি আবার কে?”
​শাপলা এবার গর্বের সাথে বুঝিয়ে বলল, “দীপ্তী হলো আমাদের বড় চাচার মেয়ে, আর ওই যে শালিক—সে হলো এই শাপলার একমাত্র ছোট বোন! বুঝতে পেরেছেন ?”
​দিহান চারপাশটা একবার চোখ বুলিয়ে বলল, “হ্যাঁ দাদি, তোমার এই বাড়িতে যেমন অনেক ফুল আছে, দেখি হরেক রকমের পাখিও কম ওড়ে না!”
​জাহানারা বেগম নাতনির পিঠে হালকা থাপ্পড় দিয়ে স্নেহের সুরে বললেন, “শখ করে ফুল আর পাখি রাখা হয়েছে তো!জাহানারা বেগম বলল দেখ শাপালা দিহান শহরের ছেলেটা কত শান্ত-নম্র, আর তোরা কটা হলো আস্ত বুনো বাঁদর! এই গাছ থেকে ওই গাছ, কখন কার জমির আইল ধরে যে চড়ে বেরাস, তার ঠিকঠিকানা থাকে না!”
​শাপলা মুখ ফুলিয়ে বলে উঠল, “এই যে দাদি, তুমি আবার আমারে বাঁদর বললা? যাও, তোমার সাথে আর কথাই বলব না!” এই বলে সে রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল।
​এরপর দাদি আর নাতির মনের অনেক কথা শুরু হলো। কিছুক্ষণ আলাপ করার পর দিহান একটু থমকে নরম গলায় জিজ্ঞেস করল, “আচ্ছা দাদি, আমার আব্বারের কবরটা কি এ বাড়ির আশপাশেই কোথাও আছে? আমি একটু জিয়ারত করতে চাই, কোন পাশে বলো তো?”
​জাহানারা বেগম এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। তারপর গলা বাড়িয়ে বাইরে ডাক দিলেন, “গোলাপ! ও গোলাপ রে!”
​বাইরে থেকে সাড়া দিয়ে গোলাপ ঘরে এল।
​দাদি গম্ভীর ও মায়াবী কণ্ঠে বললেন, “বাড়ির পেছনের ওই কবরটার কাছে একটু দিহানকে নিয়ে যা তো মা।”
​গোলাপ একটু দ্বিধায় পড়ে বলল, “দাদি, তুমি তো এখনো কাউরে কও না ভালো করে—ওটা কার কবর? একটা তো দাদাভাইয়ের কবর শুনছি, কিন্তু পাশের অন্য কবরটা কার গো?”
​জাহানারা বেগমের দুই চোখ গলে তখন শ্রাবণের ধারা নামছে। তিনি ভেজা গলায় বললেন, “ওটা অন্য কারও না রে গোলাপ, ওটা দিহানের আব্বার কবর... আমার সেই মেজো পোলা রমিজের কবর!”
​কথাটা শোনার পর মুহূর্তের জন্য পুরো ঘরটাতে পিনপতন নীরবতা নেমে এল।
​গোলাপ আর দ্বিরুক্তি করল না। সে দিহানের দিকে তাকিয়ে বিনম্র গলায় বলল, “আসুন আমার সাথে।”
​দিহান গোলাপের পেছনে পেছনে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে সে চারপাশটা দেখল—, মনে মনে চিন্তা করল বাড়িটা তো ছোটখাটো কোনো জমিদার বাড়ির চেয়ে কম নয়! বিশাল এই বাড়িটাতে তার আম্মা আর তার বাবার কি একটুও মাথা গোঁজার ঠাঁই হতে পারত না? সেদিন যদি একটু আশ্রয় দিত, তা হলে কি আর এমন আপনজন ছাড়া জীবন কাটত আমাদের?
​বাড়ির ঠিক পেছনের দিকে যেতেই চোখ জুড়িয়ে গেল। সেখানে রয়েছে বিশাল এক শানবাঁধানো পুকুর। পুকুরের চারপাশটা যেন সবুজের রাজ্য—বড় বড় আমগাছ, বেলগাছ, জাম আর গাবগাছের শীতল ছায়া। বর্ষার পানিতে থইথই সেই পুকুরে চেয়ারম্যান বাড়ির বড় নাতনি শাপলার আবদারে বিশেষভাবে লাল শাপলা চাষ করা হয়েছে; কারণ শাপলা ফুল যে তার বড্ড পছন্দ!
​পুকুরপাড়ে এসে দিহান মুগ্ধ হয়ে বিড়বিড় করে উঠল, “বাহ! এত শাপলা ফুল ফুটে আছে এখানে!”
​কথা বলতে বলতে সে হাঁটু গেড়ে পুকুরের পানির একদম কাছে চলে গেল এবং সযত্নে একটা লাল শাপলা ফুল লতাসুদ্ধ তুলে নিল।
​ঠিক তখনই পেছন থেকে গোলাকে ডাকল গোলাপ, গোলাপ পিছনে তাকাল তার পর দিহান লাল শাপলা এগিয়ে দিয়ে বলল তুমি একটা ফুল,তারপর তোমার নাম ও একটা ফুল,তোমাকে আর কী ফুল দিব এই নাও গোলাপ তোামর জন্য শাপলা ফুল।দিহান এর হাতে শাপলা ফুল দেখে বলল আপনি এই ফুলটা ছিঁড়লেন! শাপলা যদি দেখে যে তার সখের গাছ থেকে কেউ এভাবে ফুল তুলেছে, সে তাকে ঝাঁটা দিয়ে পেটাবে! জানেন না এটা কতটা বিপদের কাজ করলেন?”
​দিহান একটু হেসে বলল, “কেন রে বাবা, একটা ফুল তুললে এত কাণ্ড কেন করবে?”
​গোলাপ চোখ গোল গোল করে বুঝিয়ে বলল, “শাপলার সবচেয়ে প্রিয় ফুল হলো এই লাল শাপলা। ছোট চাচা অনেক যত্ন করে পুকুরে এগুলো রোপণ করেছেন। এই ফুলগুলো নিজে থেকেই ঝরে যাক, পচে যাক—তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কোনো মানুষ বা ঘরের কেউ এগুলোয় হাত দিক, তা সে একদম সহ্য করতে পারে না! আর আপনি সোজা গাছ থেকেই ছিঁড়ে ফেললেন?”
​দিহান ফুলটা চোখের সামনে ধরে মুচকি হেসে বলল, “আরে পাগল মেয়ে! এই নাও, এটা তোমার জন্য।”
​গোলাপ আঁতকে উঠে হাত পেছনে সরিয়ে নিল, “না না! আমি নেব না বলছি! শাপলা দেখলে আমার আস্ত রাখবে না!”
​“আরে নাও তো! ও কিছু বলবে না। যদি কিছু বলে, তা হলে আমার নাম বলে দিও,” দিহান জোর করেই ফুলটা তার হাতে গুঁজে দিল। নিরুপায় হয়ে গোলাপ কাঁপতে কাঁপতে দিহানের হাত থেকে লাল শাপলা ফুলটি নিজের আঁচলে জড়িয়ে নিল।
​কিছুদূর এগিয়ে তারা সেই কবরটার কাছে এসে পৌঁছাল। গোলাপ আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বলল, “ওই যে যেটা দেখতে পাচ্ছেন, ওটা দাদাজানের কবর। আর এই পাশেরটা... মানে আপনার আব্বার কবর।”
​এতক্ষণ দিহান বেশ হাসি-খুশি ও কৌতূহলী মনে চারপাশ দেখছিল। কিন্তু ঠিক চোখের সামনে নিজের দাদা আর আব্বার কবর দুটো পাশাপাশি শুয়ে থাকতে দেখে তার মুখের সমস্ত হাসি মুহূর্তে নিভে গেল। বুকটা কেমন যেন চিনচিন করে উঠল, চোরাবালির মতো ভারী হয়ে এল তার গলা।
​দূর থেকে দাঁড়িয়ে গোলাপ গভীর মায়ায় দিহানের এই নির্বাক বেদনা খুব যত্ন করে লক্ষ করল।একটু পর গোলাপ নরম গলায় বলল, “চলুন দিহান ভাই, হাত-মুখটা ধুয়ে নেন। ইফতারের সময় তো প্রায় হয়েই এল।”
​বাড়ির উঠানের পুরোনো টিউবওয়েলটা চেপে এককলসি স্বচ্ছ পানি তুলল গোলাপ। সেই শীতল পানিতে পরম স্বস্তিতে হাত-মুখ ধুয়ে নিলেন দিহান। কিন্তু কলপাড়ে দাঁড়িয়ে হাত ধুতে ধুতে সে লক্ষ করল, গোলাপ বারবার কৌতূহলী চোখে তার দিকে তাকিয়ে আছে।ছোট্ট থেকেই বেশ মিশুক প্রকৃতির মেয়ে গোলাপ; সবার সাথে খুব অল্প সময়েই তার হৃদ্যতা গড়ে ওঠে।
​দিহান মুচকি হেসে হালকা বলে উঠল, “কী ব্যাপার মিস গোলাপ ফুল, আমার মুখের দিকে এভাবে তাকিয়ে আছেন যে ? আমার ওপর কি এখন ও সরবত এর রাগ-ট্যাগ আছে নাকি?”আমি কিন্তু ইচ্ছে করে করিনি?
​গোলাপ হকচকিয়ে একটু নরম সুরে মাথা নেড়ে বলল, “ইয়ে মানে... রাগ করব কেন দিহান ভাই? ওটা তো ভূল বসত হয়ে গেছে হারামজাদা বিড়ালের জন্য ! আর এই বাড়ির সবাই তো আমাকে তুমি বা তুই করে বলে, আপনিও আমাকে আপনি না ডেকে তুই বা তুমি বলতে পারেন।”
​দিহান একটু হেসে বলল, “আচ্ছা ঠিক আছে, তাই সই! আচ্ছা গোলাপ, বাথরুমটা কোন দিকে একটু বলে তো দিতে পারো?”
​একটু লজ্জার সুরে গোলাপ বলল, “বাথরুম কইয়া কিছু নাই ভাইয়া, ওই লেট্রিন আছে ।”
​দিহান ভ্রু কুঁচকে অবাক হয়ে জিজ্ঞেস করল, “সে কী! হাইকমোড আছে তো ভেতরে?”
​গোলাপ থতমত খেয়ে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলল, “হাইকমোড কী জিনিস গো দিহান ভাইয়া?”
​“আচ্ছা বাদ দাও! তা ল্যাট্রিনের ভেতরে হ্যান্ড শাওয়ার আছে তো অন্তত?” বলল দিহান
​“হ্যান্ড শাওয়ার? ওটা আছে! আপনি একটু দাঁড়ান, আমি আসছি,” বলেই গোলাপ আর এক মুহূর্ত দেরি না করে ছুট লাগাল ঘরের ভেতর দিকে।
​গোলাপের এমন পাগলের মতো ছোটছুটি দেখে দিহান থমকে গিয়ে মনে মনে বিড়বিড় করে ভাবল, ‘মেয়েটা কি আস্ত একটা পাগল নাকি রে বাবা!’
​এদিকে হাপাতে হাপাতে ঘর থেকে একটা হ্যান্ডওয়াশের বোতল নিয়ে তীর বেগে আবার উঠানে ফিরে এল গোলাপ। সেটা দিহানের দিকে বাড়িয়ে দিয়ে সে হাঁপাতে হাঁপাতে বলল, “এই নিন আপনার সেই হ্যান্ড... ওই যে কী যেন বললেন!”
​দিহান আর নিজেকে ধরে রাখতে পারল না, সে সশব্দে ফেটে পড়ল এক পশলা হাসিতে। “আরে পাগল মেয়ে! আমি তো তোমাকে বাথরুমের হ্যান্ড শাওয়ারের কথা বলেছিলাম, আর তুমি কিনা দৌড়ে এসে হ্যান্ডওয়াশের বোতল নিয়ে এলে!”
​নিজের ভুল বুঝতে পেরে গোলাপ তো লজ্জায় লাল! সে জিভে কামড় দিয়ে হ্যান্ডওয়াশের বোতলটা পিঠের পেছনে লুকিয়ে ফেলে আমতা আমতা করে বলল, “স... সরি!”
​এমন সময় তাদের কান্ডকারখানা দেখতে দেখতে সেখানে এসে হাজির হলো শাপলা। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, “কী ব্যাপার দিহান ভাই? আর গোলাপ, তোর পিঠের পেছনে কী লুকিয়ে রাখছিস রে?”
​গোলাপ ফিসফিস করে বলল, “ওই... কিছু না শাপলা, এমনি একটা হ্যান্ডওয়াশ!”
​দিহান শাপলার দিকে ফিরে বলল, “শাপলা, তোমাদের ওই ল্যাট্রিনটা কোন দিকে একটু দেখিয়ে দাও তো ।”
​শাপলা আঙুল উঁচিয়ে দেখিয়ে দিল, “ওই যে ওই কোণে।”
​ফ্রেশ হয়ে ঘরে ফিরে দিহান এদিক-ওদিক ঘুরতে ঘুরতে এসে ঢুকল শাপলার নিজস্ব রুমে। ঘরের চারপাশটা সে মুগ্ধ হয়ে দেখছে, ঠিক তখনই পেছন থেকে একটা খুদে গলার কড়া ধমক ভেসে এল, “কে তুমি? ঘরের ভেতর কী করছ?”
​দিহান চমকে পেছনে ফিরে তাকিয়ে দেখল, ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে—আর কেউ নয়, স্বয়ং শালিক!
​দিহান একটু মজা করার ছলে উল্টো প্রশ্ন করল, তা তুমি আবার কে বলো তো?”
​শালিক একচুলও দমে না গিয়ে এক লাফে ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দিল, “আপা! ও শাপলা আপা! দাদি গো, জলদি এসো! আমাদের ঘরে চোর ঢুকেছে গো!”
​মেয়েটির এমন কচি গলায় চোর চোর চিৎকার শুনে দিহান হকচকিয়ে গিয়ে তাড়াতাড়ি হাত নেড়ে বলল, “আরে আরে থামো থামো! আমি চোর নাকি রে পাগলি? আমি তো তোমাদের এই বাড়িরই মেহমান!”
​শালিক থমকে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, “মেহমান? তুমি আবার কার কে হও শুনি?”
​দিহান হাসিমুখে বলল, “আরে বোকা মেয়ে, এটা আমারও তো দাদির বাড়ি! শালিক বলে উঠল আমার তো আর কোনো ভাইবোন নেই বাড়িতে... ওই শাপলা আপু, দীপ্তী আপু আর রুপম ভাইয়া আর গোলাপ আপু ছাড়া তো কেউ নেই!”
​দিহান তখন হেসে বলল, “তাহলে তুমিই সেই শালিক পাখি! এতটুকু একটা মেয়ে, অথচ মুখে এত কথার খই ফোটে! আজ জানলাম বটে।”
​শালিক ঠিক তখনই কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বাইরে থেকে শাপলা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল, “কী হয়েছে রে শালিক চেঁচাচ্ছিস কেন?”
​শালিক আঙুল দিয়ে দিহানকে দেখিয়ে বলল, “আপু, এ কে রে?”
​শাপলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, “আরে বোকা! উনি আমাদের চাচাতো ভাই!”
​“কোন চাচা রে আপু?”বলল শালিক,
​শাপলা তাড়াহুড়ো করে বলল, “আরে এখন এসব প্রশ্ন করার সময় নেই! ইফতারের টাইম একদম শেষ হয়ে আসছে, চল তাড়াতাড়ি সবাই মিলে ইফতার করব।”
​সন্ধ্যা তখন ঠিক ছয়টা বেজে সাত মিনিট। আর কিছুক্ষণ পরেই—ছয়টা বেজে বিশ মিনিটে ইফতার-ঘরের বড় ডাইনিং টেবিলটায় সারি দিয়ে সাজানো হয়েছে ইফতারের হরেক পদের খাবার—ছোলা, মুড়ি, বেগুনি, পেঁয়াজু, ফলের টুকরো আর রকমারি শরবত।
​টেবিলে সবার সাথে এসে বসল দিহান। নিজের সামনের প্লেটের খাবারগুলোর দিকে একবার তাকিয়ে সে ভ্রু কুঁচকে বলে উঠল, “দাদি, আমি এত তেলতেল খাবার একসঙ্গে খেতে পারব না তো! এগুলোতে প্রচুর ক্যালোরি আর আনহেলদি ওয়েলি জিনিস আছে, এগুলো খেলে তো আমার স্বাস্থ্য আরও বিগড়ে যাবে।”
​রুপম পাশ থেকে মজা করে বলে উঠল কিছু হবেনা দিহান খাও, “ শাপলা বলল গ্রামে এসেছেন গ্রামের মত খান দিহান ভাই, এটা খাব না ওটা খাব না করতে হবে না! আর আমরা তো প্রতিদিন এভাবেই খাই, কিচ্ছু হয় না!”
​রুবী বেগম পাশ থেকে বাঁকা সুরে বলে উঠলেন, “যে খেতে চাচ্ছে না তাকে নিয়ে এত কথা বলতে হবে কেন খেলে খাক না খেলে না খা।”
​জাহানারা বেগম গম্ভীর গলায় সবাইকে থামিয়ে দিয়ে বললেন, “ব্যাস! আর কথা বাড়াতে হবে না। সবাই চুপচাপ হাত জোড় করে ইফতারের দোয়া পড়ো।”
​এরপর জাহানারা বেগম দিহানের পাতের দিকে একটা বড় জিলাপি বাড়িয়ে দিয়ে বললেন, “নে দাদুভাই, এই গরম জিলাপিটা দিয়ে মুরি দিয়ে খা। খুব মচমচে আর মজার!”
​দিহান নাক কুঁচকে মাথা নেড়ে বলল, “না দাদি, আমি জিলাপি একদম পছন্দ করি না, এগুলো আমি খাই না।”
​শাপলা চোখ কপালে তুলে বলল, “কী যে বলেন দিহান ভাই! জিলাপি ছাড়া কি কখনো ইফতার জমে নাকি!”
​ঠিক তখনই মসজিদের মিনার থেকে ভোরের বা সন্ধ্যার সুমধুর আজানের ধ্বনি ভেসে এল—আল্লাহু আকবার! বাড়ির সবাই বিসমিল্লাহ বলে খেঁজুর মুখে দিয়ে ইফতার শুরু করল, তারপর একে একে সব খাবারে মন দিল।
​ইফতার ও খাওয়া-দাওয়া শেষ করে বাড়ির সবাই যখন মাগরিবের নামাজ পড়ার জন্য অযু ও প্রস্তুতিতে ব্যস্ত, সেই সুযোগে শাপলা চুপচাপ গোলাপকে টেনে বাড়ির পেছনের অন্ধকার বারান্দায় নিয়ে এল।
​গোলাপ একটু ঘাবড়ে গিয়ে ফিসফিস করে বলল, “কী রে শাপলা? তুই হঠাৎ আমাকে এখানে টেনে হিঁচড়ে নিয়ে এলি কেন? ভেতরে তো কাজের পাহাড় জমে আছে! তাছাড়া তোর ওই নতুন চাচাতো ভাইয়েরও তো নানা আবদার সামলাতে হবে!”
​শাপলা ঠোঁটের কোণে এক রহস্যময় ও দুষ্টু হাসি ফুটিয়ে ফিসফিস করে বলল, “কী রে গোলাপ? পানির গভীরতা কত দূর গড়াল বল তো?”
​গোলাপ বাড়ির উঠানের চারপাশের অন্ধকারে একবার চোখ বুলিয়ে অসহায় গলায় বলল, “কোন পানির কথা বলছিস শাপলা? উঠানে তো কোথাও কোনো পানি দেখছি না! আর গড়াই বা আবার কীসের?”
​শাপলা নিজের কপালে মৃদু থাপ্পড় মেরে বিরক্তি প্রকাশ করে বলল, “তুই একটা আস্ত গাধা! চিরকাল গাধাই থেকে গেলি! থাক বাদ দে, তুই আমার সাথে চুপচাপ চল তো।”
​এই বলে শাপলা আবার গোলাপের হাত ধরে টানতে শুরু করল।
​গোলাপ এক পা সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে ভয়ে কাঠ হয়ে গেল, “আরে না শাপলা! এখন আবার কোথায় যাবি তুই? এই সন্ধ্যার অন্ধকার সময়ে তোর আব্বা যদি টের পায়, তবে আমার আর তোর কী অবস্থা হবে বুঝতে পারছিস?”
​বাবার নামটা কানে যেতেই শাপলার ভেতরকার রোমাঞ্চ মুহূর্তের জন্য থমে গেল। সে তাড়াতাড়ি গোলাপের হাত ছেড়ে দিয়ে আমতা আমতা করে বলল, “আচ্ছা ঠিক আছে, তোর অত ভয়ে মরতে হবে না! তোকে আর কোথাও যেতে হবে না, তুই বরং গিয়ে দিহান ভাইয়ের সেবাযত্ন করগে যা।”
​কথাটা শেষ করেই শাপলা আর এক মুহূর্ত দেরি না করে রাতের কালো অন্ধকারের ভেতর ছায়ার মতো মিলিয়ে গেল।
​এদিকে মাগরিবের ওয়াক্ত পেরিয়ে অনেকক্ষণ হয়ে গেলেও দিলোয়ার রহমান তখনো বাড়ি ফেরেননি; আর মাসুদ রহমানের তো রোজার রাখর কোনো নাম নেই। সুলতানপুরের নিরিবিল মাঠের এক কোণে একটা পুরোনো গাছের নিচে চুপচাপ বসে আছেন মারুফ। সে অধীর আগ্রহে শাপলার পথের পানে চেয়ে বসে আছে।
​ঠিক তখনই সন্ধ্যার আবছা অন্ধকারের বুক চিরে মাঠে এসে হাজির হলো শাপলা। দূর থেকেই তাকে দেখতে পেয়ে মারুফ বুক ফুলিয়ে এগিয়ে এল। সে শাপলার দুটি হাত পরম আকর্ষণে নিজের মুঠোয় জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, “শেষ পর্যন্ত এলে তাহলে?”
​শাপলা হাঁপাতে হাঁপাতে বলল, “হ্যাঁ ভাইয়া, এলাম তো! এখন জলদি বলেন কী বলবে, আমার খুব তাড়া আছে।”
​মারুফ একটু হেসে বলল, “আরে অত তাড়া কিসের! একটু বসো শান্ত হয়ে গল্প করব, এই আর কী!”
​“গল্প করবেন ঠিক আছে, কিন্তু বাড়ি থেকে যদি কেউ আমাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে, তখন আমার কী হবে বলো তো?”
​মারুফ আশ্বস্ত করে বলল, “আরে না না, অত দেরি হবে না! আচ্ছা শাপলা, মন থেকে একটা কথা বল তো—তুই কি আমাকে একটুও ভালোবাসিস না?”
​শাপলার হৃদস্পন্দন তখন একটু দ্রুত গতিতে কাঁপছে। মারুফের এই উন্মাদনা ও পাগলামি ভরা ভালোবাসার ধরণটাই তার সবচেয়ে ভালো লাগে। সে চোখ নিচু করে নরম গলায় বলল, “জানি না মারুফ ভাইয়া... তবে আপনার এই পাগলামিগুলো আমার ভীষণ ভালো লাগে।”
​মারুফ মুচকি হেসে চোখের ইশারায় জিজ্ঞেস করল, “আচ্ছা শাপলা, সেদিন তোমার গলার ওই সোনার চেনটা দেকলাম কোথায় রেখেছিলি বল তো?”
​শাপলা অবাক হয়ে বলল, “ওমা! ওটা তো আমি খুলে বাক্সে তুলে রেখেছি।” তারপর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, “আচ্ছা মারুফ ভাইয়া, আপনাদের পরিবারে কে কে আছে একটু বলবেন?”
​মারুফ সহজভাবেই উত্তর দিল, “আমার আম্মা, আব্বা, ভাই-বোন—সবাই আছে। ভরা সংসার আমাদের।” তারপর হঠাৎ করেই সে শাপলার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন বসল, “আচ্ছা শাপলা, তুই কি আমাকে বিয়ে করবি?”
​শাপলা একটু লজ্জা পেয়ে আমতা আমতা করে বলল, “বিয়ে? উফ! সামনের মাসেই তো আমার ইন্টার পরীক্ষা! পরীক্ষা শেষ করে ভার্সিটিতে ভর্তি হব, তারপর আপনি কোনো ভালো একটা চাকরি-বাকরি জোগাড় করে সোজা আমাদের বাড়িতে আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েন!”
​মারুফ কিছুটা আবেগী কণ্ঠে বলল, “তুই কি সত্যি আমাকে মন থেকে পছন্দ করিস তো শাপলা?”
​শাপলার মনে হয়তো এখনো বিয়ের সুদূর প্রসারী কোনো পাকা স্বপ্ন দানা বাঁধেনি, কিন্তু মারুফের এই নাছোড়বান্দা ভালোবাসা আর দুরন্তপনা তার মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল।
​ওদিকে ইফতারের ঠিক বিশ মিনিট পর দিলোয়ার রহমান হাঁপাতে হাঁপাতে চেয়ারম্যান বাড়ির বিশাল উঠানে এসে পা রাখলেন। উঠানের পাশে থাকা মাচার কাছ থেকে গোলাপ গলা বাড়িয়ে ডেকে উঠল, “বড় চাচা! আপনি কি এতক্ষণ বাইরে ছিলেন?”
​উঠানের পাশেই রয়েছে সেই বড় শানবাঁধানো পুকুরটা। সেই পুকুরের বাঁধানো মাচায় বসে তখন গল্পগুজব করছিলেন দিহান, রুপম, দীপ্তী আর গোলাপ।
​রুপম দূর থেকে বাবাকে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল, “আব্বা! দিহান মেঝ চাচার ছেলে.দিহান দাড়িয়ে একটু এগিয়ে এসে দিলোয়ার রহমানকে সালাম জানাল দিহান।তারপর
​ দিলোয়ার রহমান দিহানের কাছে গিয়ে দিহান এর কাঁধে আলতো করে হাত রেখে নরম গলায় বলল, ওয়ালাইকুম আসসাল , কেমন চাচা?”
​ আমি ভালো আছি বাবা। ওরে বাবা! রমিজের পোলাটা দেখি একদম লম্বাচওড়া হয়ে অনেক বড় হয়ে গেছে! , তোর আম্মা কেমন আছে রে?”
​দিহান হাসিমুখে জবাব দিল, “আলহামদুলিল্লাহ চাচা, আম্মাও ভালো আছেন।”
​গোলাপ পাশ থেকে আদুরে গলায় অভিযোগের সুরে বলল, “এতক্ষণ আপনি কোথায় ছিলেন চাচা? আমরা তো ইফতার কখন শেষ করে ফেললাম!”
​দিলোয়ার রহমান নিজের কপাল ঘাম মুছতে মুছতে বললেন, “আর বলিস কেন মা! দোকানের নতুন মাল এসে পৌঁছেছিল, তাই লেবারদের কাজ বুঝিয়ে দিতে একটু দেরি হয়ে গেল। যাকগে, হাত-মুখ ধুয়ে একটু পানি খেয়ে আসি, তারপর ঘরে গিয়ে রাতের খাবার দিতে বলিস।”
​এদিকে সুলতানপুরের সেই নিঝুম মাঠে তখনো দাঁড়িয়ে আছে শাপলা। রাতের জমাট অন্ধকারে মাঠের এ মাথা থেকে ও মাথার কাউকে ঠিকমতো চেনার উপায় নেই। মারুফ একটু সুযোগ এগিয়ে এসে আচমকা শাপলার কোমর জড়িয়ে ধরে নিজের খুব কাছে টেনে নেওয়ার চেষ্টা করল। কিন্তু শাপলার এই গায়ের জোর দেখানো বা অতিরিক্ত আদিখ্যেতা একদম পছন্দ নয়; সে বিরক্ত হয়ে এক ঝটকায় নিজেকে জোর করে ছাড়িয়ে নিল।
​ঠিক তখনই মাঠের পাশের মেঠো রাস্তার দিকে চোখ পড়তেই শাপলার বুকের রক্ত যেন হিম হয়ে গেল! সে দেখল, দূরে অবিকল তার আব্বা মাসুদ রহমান হেঁটে বাড়ির দিকেই ফিরে যাচ্ছেন!
​ভয়ে কাঠ হয়ে শাপলা অস্ফুটে বলে উঠল, “আব্বা তো এইমাত্র বাড়ি ফিরছেন! আজ মনে হয় আমার কপালে আস্ত শনি আছে! সব আপনার জন্য হলো!”
​রাগের চোটে সে নিজের ওড়না দিয়ে মুখটা ভালো করে পেঁচিয়ে ঢেকে ফেলল, তারপর মারুফকে তাড়া দিয়ে বলল, “আজ তবে আসি! কাল বা পরশু আবার কথা হবে।”
​“আচ্ছা যাও সাবধানে,” বলেই মারুফ মুচকি হাসল।
​শাপলা আর এক মুহূর্তও নষ্ট না করে রাস্তার পাশের ছোট শর্টকাট মেঠো পথ ধরে এক দৌড় দিল। তার একটাই মাত্র লক্ষ্য—যাতে আব্বার বাড়িতে পৌঁছানোর আগেই সে যেকোনো মূল্যে বাড়ির উঠানে গিয়ে হাজির হতে পারে!
​দম না নিয়ে দৌড়াতে দৌড়াতে সে এক সময় এসে হাঁপাতে হাঁপাতে চেয়ারম্যান বাড়ির উঠানে পা রাখল।
​উঠানের পাশে মাচায় তখনো বসে আড্ডা দিচ্ছে রুপম দিহান। শাপলাকে অমন হাঁপাতে দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করল, “কিরে শাপলা! তুই এত রাতে কোত্থেকে আসছিস ? আর এভাবে পাগলের মতো দৌড়ে আসার কারণ কী?”
​শাপলা মুখে থেকে ওরনা টা ভালো করে নিল। বুকের ভেতরটা চেপে ধরে হাঁপাতে হাঁপাতে ফিসফিস করে বলল, “প্লিজ ভাইয়া, এখন আর এ বিষয়ে কোনো কথা বলো না! আব্বা ঠিক আমার পেছনে পেছনে আসছেন! তুই প্লিজ কাউকে কিছু বলিও না, কসম রইল!”
​কথাটা শেষ করেই সে কোনোমতে নিজেকে সামলে নিয়ে সোজা মাচার কাছ থেকে বাড়ির বারান্দার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই বাড়ির বাড়ির উঠানের প্রবেশ করলেন মাসুদ রহমান।
​বাবার উপস্থিতি টের পেয়ে শাপলা এমন এক ভাব ভঙ্গি করল, যেন সে এতক্ষণ এই উঠানেই সবার সাথে গল্প করছিল। সে মিষ্টি গলায় ডেকে উঠল, “আব্বা!”
​মাসুদ রহমান থমকে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকালেন।
​রুপম তখন পরিবেশ হালকা করার জন্য হাসিমুখে বলল, চাচা, দেখেন কে এসেছে! আমাদের মেজো চাচার ছেলে, দিহান !”
​দিহান তখন মাচা থেকে একটু এগিয়ে এসে সম্মান জানিয়ে বলল, “আসসালামু আলাইকুম চাচা।”
​কিন্তু মাসুদ রহমানের মুখে কোনো উষ্ণ অভ্যর্থনা দেখা গেল না। তিনি শাপলার দিকে একবার ঠান্ডা চোখে তাকিয়ে, দিহানের সালামের কোনো উত্তর না দিয়েই কাঠখোট্টা গলায় বলে উঠলেন, “শহরের কোনো মেহমান এসেছে তো কী হয়েছে? খাবে-দাবে, তারপর নিজের পথ দেখবে! এটা নিয়ে নিয়ে এত লাফালাফি করার কী আছে শুনি!”
​কথাটা বলেই তিনি কারও দিকে আর এক পলক না তাকিয়ে সোজা নিজের ঘরের ভেতর চলে গেলেন।
​মাসুদ রহমানের এমন রুক্ষ আচরণে দিহানের মনে আবারও সেই পুরোনো কষ্ট ও অপমানের বরফ জমল; তার মুখটা নিমেষের মধ্যে কালো হয়ে গেল।
​শাপলা কষ্ট পাওয়া দিহানের দিকে তাকিয়ে খুব মায়াবী ও সান্ত্বনার সুরে বলল, “দিহান ভাইয়া, আব্বার কথায় আপনি একদম মন খারাপ করবেন না তো! উনি এমনিতেই একটু খ্য্যাপাটে স্বভাবের মানুষ।”
​রাত তখন প্রায় দশটা বেজে গেছে। বাড়ির ভেতরে রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত মার্জিনা বেগম ও রুবী বেগম। চুলায় তখনো তরকারির হাঁড়ি চাপানো; রুবী রান্না সামলাচ্ছেন আর মার্জিনা তাঁকে নানাভাবে সাহায্য করছেন। আর এক কোণে মাদুর পেতে বসে টুকটাক শাকসবজি ও তরকারি কাটছে গোলাপ।
​রান্নাঘরের ঠিক বাইরের বারান্দায় মাদুর বিছিয়ে বসার আয়োজন করছে শাপলা। সে বড় চাচিকে উদ্দেশ করে বলল, “বড় চাচি, আমরা সবাই আজ বাইরে এই বারান্দাতেই একসঙ্গে খাব।”
​মার্জিনা বেগম হাতা নাড়তে নাড়তে বললেন, “আচ্ছা মা, তুই সেভাবেই সব ঠিকঠাক করে রাখ। একটু পরেই তারাবির নামাজ শেষ করে ফিরবে ওরা ।”

চলবে।।।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন