ফন্ট সাইজ:
থিম:
শাপলা ভেজা আষাঢ়

পর্ব 6

লেখক: ইসমাইল বিন আব্দুল আলীম

#পর্ব_০৬
#উপন্যাস_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ,❌

বাড়ির বারান্দার দিক তাকাতেই দেখা গেল দুজন মানুষ ভিজে একাকার হয়ে দৌড়ে চেয়ারম্যান বাড়ির দিকে আসছে। শাপলা তাদের দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল, “দাদি! ওই দেখ কারা যেন আসছে! কিন্তু বৃষ্টির কারণে ঠিক ঠাহর করা যাচ্ছে না কে ওরা।” জাহানারা বেগম দুই জনের আসার কথা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, “ভালো করে তাকিয়ে দেখ তো মা, গোলাপ আর দিহানই তো হওয়ার কথা!”
ঠিক তখনই গোলাপ আর দিহান দৌড়ে একদম বারান্দার কাছাকাছি চলে এল। শাপলা হাত তালি দিয়ে বলে উঠল, “হ্যাঁ দাদি! ঠিক ধরেছ, গোলাপ আর আমাদের দিহান ভাইয়াই তো!”
মার্জিনা বেগম ব্যস্ত হয়ে বলে উঠলেন, “আহা রে! এই মুষলধারে বৃষ্টিতে ভিজে ছেলেটার আবার না জানি শরীর খারাপ করে বসে!”
বলতে বলতেই দিহান আর গোলাপ এসে বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়াল। দুজনেরই শরীর থেকে তখন অঝোরে পানি ঝরছে, একদম ভিজে একাকার অবস্থা। গোলাপ এসেই তার সাথে থাকা মুরগি আর বাচ্চাগুলোকে বারান্দার এক কোণে খুব যত্নে নামিয়ে রাখল।
জাহানারা বেগম উৎকণ্ঠার সুরে জিজ্ঞেস করলেন, “এই ঝুম বৃষ্টির ভেতরে তোরা দুইটা মানুষ কই গিয়েনছিলিস বল তো? একটা ছাতা নিয়েও বের হলি না!”
গোলাপ আমতা আমতা করে বলল, “দাদি, দিহান ভাইয়া আমাদের বাড়িটা একটু দেখতে চেয়েছিল, তাই সাথে করে নিয়ে গিয়েছিলাম। কিন্তু কে জানে হুট করে এমন বৃষ্টি নামবে!”
শাপলা চোখ গোল গোল করে মুরগির দিকে তাকিয়ে বলল, “কিরে গোলাপ! হঠাৎ এই মুরগি আর এতগুলো বাচ্চা কোত্থেকে জুটিয়ে আনলি রে?”
গোলাপ আদুরে গলায় বলল, “এগুলো আমার নিজের মুরগি। এতদিন তো চাচাদের বাড়িতে রাখা ছিল, আজ থেকে এগুলো আমাদের এই বাড়িতেই থাকবে।”
শাপলা দুষ্টুমি করে হেসে বলল, “আচ্ছা, বেশ ভালোই তো! কাল সকালেই দেখি এগুলো জবাই করে সুন্দর করে মাংস রান্না করে খাওয়া যাবে।” দিহান একটু হেসে বলল হ্যাঁ ঠিক বলছ শাপলা।
তা শুনে গোলাপ খাপ্পা হয়ে জবাব দিল, “খবরদার শাপলা! তুই যেমন পুকুরপারের ওই শাপলা ফুলগুলোতে কাউকে হাত দিতে দিস না, তেমনি এই মুরগির গায়ে কেউ হাত দিতে এলে আমি কিন্তু তাকে আস্ত ঝাটা দিয়ে পেটায়ে ছাল তুলে নেব!”
গোলাপের কথা শুনে উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠলেন।
মার্জিনা বেগম তখন তাড়া দিয়ে বললেন, “আচ্ছা হয়েছে হয়েছে, এখন আর তর্কে কাজ নেই। দিহান, দ্রুত নিজের রুমে গিয়ে ভেজা কাপড় বদলে শুকনো কাপড় পরে নাও, নইলে এই ঠান্ডায় জ্বর এসে যাবে।”
এরপর সবাই যে যার মতো ঘরে চলে গেল।
দুপুর গড়িয়ে বিকেল। নিজের ঘরের টেবিলের সামনে বই খুলে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে শাপলা। ছোট শালিক ততক্ষণে ক্লান্ত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেছে; ছোট মানুষ তো, সেহেরিতে ওঠার কারণে প্রতিদিন তাকে একটু দেরিতে হলেও দিনে ঘুমাতে হয়। সামনের ঈদের ঠিক পরেই শাপলার জীবনের অন্যতম বড় পরীক্ষা—ইন্টারমিডিয়েট পরীক্ষা। পরীক্ষা শেষ হলেই তাকে ভার্সিটি ভর্তির লড়াইয়ে নামতে হবে। কিন্তু বইয়ের পাতার ফাঁকে ফাঁকে তার মনে নানা ভাবনা ঘুরপাক খাচ্ছে—ভার্সিটিতে চান্স পেলে কি তাকে এই চেনা জানা বাড়ি আর সবাইকে ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে? তখন কি আর মারুফ ভাইয়ের সাথে এভাবে লুকিয়ে দেখা হবে? মারুফকে সে আদতে ভালোবাসে কি না সে ঠিক জানে না, কিন্তু মারুফের সেই অদ্ভুত পাগলামি আর সবকিছু তার ভীষণ ভালো লাগে। এইরকম হাজারো চিন্তায় তার মনটা কেমন যেন আনমনা হয়ে রইল।
বাইরে ততক্ষণে বৃষ্টি পুরোপুরি থেমে গেছে। ঘুম থেকে জেগে উঠেছে বাড়ির একেকজন সদস্য। আকাশে মেঘের ঘনঘটা কেটে গিয়ে এক স্নিগ্ধ পরিবেশ বিরাজ করছে। এই রূপালী রোদে মন জুড়ানো সেই পঙক্তিটি যেন আরও জীবন্ত হয়ে ওঠে—
আষাঢ় এসেছিল মেঘ নিয়ে, শ্রাবণ এসেছিল অঝোর বৃষ্টি নিয়ে,
আর তুমি এসেছিলে আমার সমস্ত নিঃসঙ্গতা কেড়ে নিয়ে।
কখন যে বৃষ্টির ঋতুটা তোমার মায়ায় ভিজে গেল—
আজও বুঝি না, শুধু জানি, তোমাকে ভুলতে পারিনি বলে।
ঈদের আর মাত্র বাকি মোটে দুই দিন। এর মধ্যে দিহানকে বাড়ির সবাই একটু একটু করে নিজেদের আপন করে নিয়েছে; দিহানও হাড়ে হাড়ে বুঝতে পেরেছে রক্তের সম্পর্কের টান ঠিক কতটা গভীর হতে পারে। আগামীকাল হলো পবিত্র চাঁদ রাত, চারদিকে ঈদের নতুন জামাকাপড় কেনাকাটার ধুম পড়ে গেছে।
এমন সময় গোলাপ এসে দিহানের রুমের দরজায় উঁকি দিল। দিহান তখন নিজের একটা গেঞ্জি গায়ে গলানোর পর যেইমাত্র পেছনের দিকে ফিরেছে, অমনি দেখল গোলাপ দরজায় দাঁড়িয়ে উঁকিঝুঁকি মারছে।
দিহানকে ওই অবস্থায় দেখেই গোলাপ লজ্জায় লাল হয়ে পিছু হটে পালানোর উপক্রম করল।
দিহান একটু হকচকিয়ে গিয়ে জোরে ডেকে উঠল, “আরে গোলাপ!”
গোলাপ তখন আবার দরজার আড়াল থেকে মুখ বাড়িয়ে ভড়কে গিয়ে বলল, “স... সরি! আমি কিচ্ছু দেখিনি! আর আপনি দিনের বেলা এভাবে দরজা খোলা রাখেন কেন?”
দিহান হতভম্ব হয়ে বলল, “দরজা খোলা মানে কী? দরজায় আছে নাকি যে আটকাবো? আর তুমি একটু নক করে ভেতরে ঢুকতে পারো না?”
গোলাপ তখনো আমতা আমতা করে বলল, “দরজা নেই আবার কোথায় দেখলাম যে নক করব...”
দিহান বিরক্ত হয়ে একটা কাশি দিয়ে বলল, “দরজা না থাক, আসার সময় একটা কাশি দিয়ে তো ঢুকতে পারতে!”
গোলাপ চটজলদি নিজেকে সামলে নিয়ে বলে উঠল, “আরে বললাম তো, আমি কিচ্ছু দেখিনি! আর দেখলেও কাউকেচ্ছু বলব না বাবা!” এই বলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল।
দিহান বোকার মতো তাকিয়ে থেকে বিড়বিড় করে উঠল, “দেখলেও কিছু বলবি না মানে কী!”
রাত তখন দশটা বেজে আটাশ মিনিট। রোজা ও তারাবির নামাজ শেষ করে দিহান ও রুপম বাড়ির পেছনের পুকুরধারের মাচায় গিয়ে বসল। রুপম পকেট থেকে সিগারেটের একটা প্যাকেট বের করল, সেখান থেকে একটা সিগারেট টেনে বের করে দিহানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, “এই নে, একটা ধরা।”
দিহান সেটা দেখেই মাথা নেড়ে বলল, “আরে না ভাইয়া, এসব আমি অনেক আগে ছেড়ে দিয়েছি, এখন আর টানি না। তুমিও এগুলো বাদ দাও ভাইয়া।”
রুপম ধমকের সুরে বলল, “দূর বোকা! তোরা শহুরে মানুষ হয়ে এসব খাবি না তো কে খাবি? নে নে, আজ দুজনে মিলে একটা টানি।”
দিহান আর কথা বাড়াল না; রুপমের হাত থেকে সিগারেটটা নিয়ে ঠোঁটে গুজল। রুপম লাইটার জ্বালিয়ে আগুন ধরাতে যাবে, ঠিক তখনই তার চোখ গিয়ে পড়ল মাচার ঠিক সামনে দাঁড়িয়ে থাকা ছোট চাচা মাসুদ রহমানের ওপর!
নিজের চাচাকে অমন মূর্তিমন্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রুপমের তো ভয়ে আত্মারাম খাঁচাছাড়া! সে দিহানকে কিচ্ছু না বলে এক দৌড়ে অন্ধকারেই হাওয়া হয়ে গেল।
পরিস্থিতি বুঝে দিহানের বুক তখন ধড়ফড় করছে; সে দ্রুত মুখ থেকে সিগারেটটা ফেলে দিয়ে পাথরের মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। মাসুদ রহমান গম্ভীর পায়ে দিহানের একদম সামনে এসে দাঁড়ালেন। দিহানের বুক তখন কাঁপছে—কারণ শুরু থেকেই ছোট চাচা তার সাথে খুব একটা ভালো মুখে কথা বলেননি।
কিন্তু অবাক করে দিয়ে মাসুদ রহমান তাঁর নিজের গায়ে জড়ানো একটা গরম কালো হালাকা চাদর খুলে দিহানের হাতে বাড়িয়ে দিয়ে খুব শান্ত লায় বললেন, “আজ সারাদিন ধরে ভীষণ বৃষ্টি হয়েছে, রাতে বেশ শীত করছে। এটা গায়ে জড়িয়ে রাখো, না হলে ঠান্ডা লেগে শরীর খারাপ করবে।”
কথাটি শেষ করেই তিনি আর এক মুহূর্তও না দাঁড়িয়ে নিরবে সেখান থেকে হেঁটে চলে গেলেন।
দিহান পলকহীন চোখে তাকিয়ে রইল মাসুদ রহমানের চলে যাওয়ার পানে। হাতে ধরা সেই নরম চাদরটা বুকে জড়িয়ে নিয়ে তার মুখের কোণে এক ফালি স্নিগ্ধ ও কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল।
প্রতিদিনের মতো আজও সেহরির সময় সবার ঘুম ভাঙানোর পালা শুরু হলো। দিহান তখনো গভীর ঘুমে অচেতন। এদিকে গোলাপ দৌড়ে এসে সোজা দিহানের রুমে ঢুকল। রুপম আগেই জেগে বিছানা ছেড়েছে, কিন্তু দিহানকে সে ডেকে তোলার ফুরসত পায়নি।
গোলাপ এসেই দিহানের গায়ে হাত দিয়ে নাড়া দিয়ে বলে উঠল, “দিহান ভাইয়া! ও দিহান ভাইয়া, জলদি উঠুন! সেহেরি খাওয়ার সময় তো প্রায় শেষ হয়ে আসছে, তাড়াতাড়ি করুন!”
ঘুমের ঘোরে দিহান চোখ না খুলেই আধো-বোজা কণ্ঠে বিড়বিড় করে বলল, “আর একটু পরে উঠছি... প্লিজ আর একটু ঘুমাই...”
গোলাপ তখন একটু বিরক্ত হয়ে দিহানের বাহু ধরে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, “আরে সময় একদম নেই বলছি, জলদি উঠুন! আজ কিন্তু শেষ রোজা হতে পারে, হয়তো এবার উনিশটা রোজা রাখতে হবে!”
দিহান ঘুমজড়ানো গলায় বলল, “আরে গোলাপ, আরেকটু তো ঘুমাতেই দাও...” বলে সে আবার পাশ ফিরে শোয়ার চেষ্টা করল।
গোলাপ এবার রাগ দেখিয়ে কড়া গলায় বলল, “আপনি উঠছেন কি না বলুন! দাদিমা নিজে বলে পাঠিয়েছেন আপনাকে ডেকে তুলতে।”
দাদির কথা কানে যেতেই দিহান আর গত্যন্তর না পেয়ে ধড়ফড় করে বিছানায় উঠে বসল।
এদিকে বাড়ির ঠিক পাশের জানালায় মৃদু টোকা পড়ার শব্দ হলো—ঠক ঠক!
শাপলা ততক্ষণে সেহেরির জন্য আগেই বিছানায় উঠে বসে ছিল। জানালার কাচে শব্দ পেতেই সে দ্রুত পায়ে গিয়ে জানালার কপাট খুলে ফেলল। বাইরে অন্ধকারে দাঁড়িয়ে আছে মারুফ।
মারুফ ফিসফিস করে জিজ্ঞেস করল, “কী করছ শাপলা?”
শাপলা নরম গলায় বলল, “এই তো, কেবল বিছানায় বসে আছি। আপনি এত রাতে খাওয়া-দাওয়া বাদ দিয়ে এখানে কী করছেন? সেহেরি কি করবেন না?”
মারুফ বলল, “আরে, সেহেরি তো আমি আগেই খেয়ে এসেছি! তুমি কখন খাবে বল তো?”
শাপলা বলল, “এই তো একটু পরেই খেতে বসব। আচ্ছা মারুফ ভাইয়া, আপনার সাথে আমার চেনা-জানা তো আজ প্রায় তিন মাস হতে চলল! যখন আমি সন্ধ্যার সময় নান্টু স্যারের কাছে পড়তে যেতাম, সেই থেকে তো পরিচয়... কিন্তু একটা কথা আমার মাথায় ঢোকে না—আপনাকে দিনের বেলা কখনো সেভাবে দেখা যায় না কেন? কেন শুধু এই রাতের বেলাতেই আপনার দেখা মেলে?”
শাপলার এমন সহজ সরল প্রশ্ন শুনে মারুফ কিছুটা হকচকিয়ে গিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে দেওয়ার সুরে বলল, “আরে ধুর! আমি তো সব সময়ই চারপাশেই বের হই।” তারপর নিজেই দ্রুত কথা পাল্টে বলল, “যাও যাও, তুমি কখন খাবে যাও গিয়ে সেহেরি সেরে নাও।”
শাপলা তখন মনে করিয়ে দিয়ে বলল, “কাল কিন্তু চাঁদ রাত! আপনি কিন্তু ভুল করেও বলছেন না যে দেখা করবেন কি না!”
মারুফ মুচকি হেসে আলতো করে শাপলার হাত ছুঁয়ে ফিসফিস করে বলল, “তুমি বলবি আর আমি দেখা করব না, তা কি কখনো হয়? কাল ঠিক সন্ধ্যার সময় সুলতানপুর ব্রিজের মাথায় চলে আসবে”
মারুফের কথা শুনে শাপলা লজ্জা রাঙা মুখে বলল, “আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অবশই অপেক্ষা করব।”
পরদিন সকাল বেলা। সূর্য ওঠার পর জাহানারা বেগমের কড়া নির্দেশ পেয়ে দিলোয়ার রহমান সোজা গ্রামের বাজারে গেল। শুধু জাহানারা বেগম একা নন—মার্জিনা বেগম, দিলোয়ার রহমান এবং স্বয়ং শাপলার জোর অনুরোধে কান কাল ঈদ তাই দিহান আর পরিবার এর জন্য কেনা কাটা করতে.....

চলবেে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 6 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন