#পর্ব_০৯
#উপন্যাস_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলি
❌#কপি_করা_নিষিদ্ধ ❌
চারপাশের নিস্তব্ধতা ভেঙে ধীরে ধীরে চোখ মেলে তাকাল দিহান। সে নিজেকে আবিষ্কার করল চেয়ারম্যান বাড়ির তার নিজের রুমটার বিছানায় শুয়ে থাকতে। ওদিকে ব্যস্ত ঢাকা শহরে ছেলের এমন বড় দুর্ঘটনার খবর পৌঁছানো মাত্রই দিহানের আম্মা আমিনা বেগম আর এক মুহূর্তও ঘরে স্থির হয়ে বসে থাকতে পারেননি; বুকভাঙ্গা উৎকণ্ঠা নিয়ে তিনি সোজা সুলতানপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
ততক্ষণে দিহানের রুমটি ভরে উঠেছে বাড়ির সবার উপস্থিতিতে। সবার চোখ লাল, গাল বেয়ে গড়িয়ে পড়ছে আতঙ্কের জল, আর সবার চেহারায় স্পষ্ট ছাপ রয়েছে গভীর চিন্তার।
দিহান কষ্টে কিছুটা উঠে বসল। সেই ঘরে এক কোনায় দাঁড়িয়ে ছিল মাসুদ রহমানের তারপর তিনি ধিরে ধিরে এগিয়ে এসে আবেগাপ্লুত কণ্ঠে বললেন, “কেমন লাগছে রে তোমার? এখন পুরোপুরি ভালো আছো তো?” জীবনের এই প্রথমবার তিনি দিহানকে এত আপন করে, নিজ থেকে কথা বললেন মাসুদ রহমান। কিন্তু পরমুহূর্তেই কী যেন একটা পুরোনো কথা বা অনুশোচনা তাঁর মনে পড়ে গেল—তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে দিহানকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন; তাঁর পেছনে পেছনে ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন রুবী বেগমও।
জাহানারা বেগম এগিয়ে এসে দিহানের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে নরম গলায় বললেন, “এখন কেমন লাগছে দাদুভাই?”
দিহান মৃদু হেসে বলল, “হু দাদি, এখন অনেকটাই ভালো লাগছে।”
ওদিকে শাপলা, রুপম আর গোলাপের শরীর তখনও ভেজা। শাপলা অপরাধীর মতো দিহানের কাছে এসে বলল, “সরি ভাইয়া... আমি সত্যি বুঝতে পারিনি যে এমন একটা কাণ্ড ঘটে যাবে।”
দিহান সান্ত্বনা দিয়ে বলল, “আরে শাপলা, এটা তো একটা দুর্ঘটনা, এ নিয়ে মন খারাপ করো না তো!”
জাহানারা বেগম তখন সবাইকে উদ্দেশ করে বললেন, “তোরা সবাই এবার যে যার রুমে যা। ভেজা কাপড়গুলো দ্রুত বদলে ভালো করে গোসল সেরে নতুন ঈদের জামা কাপড় পরে নে। যা হওয়ার তো হয়েই গেছে।”দাদুভাই তো এখন ঠিক আছে।
দাদির নির্দেশ পেয়ে একে একে সবাই ঘর ছেড়ে চলে গেল। কেবল দিহানের বিছানার পাশে বসে রইল গোলাপ আর বয়সের ভারে ক্লান্ত জাহানারা বেগম।
জাহানারা বেগম গোলাপের দিকে তাকিয়ে বললেন, “কী রে গোলাপ, তুইও তো ভিজে একাকার হয়ে আছিস! যা, গিয়ে কাপড়টা বদলে আয়।”
গোলাপ মিনমিন করে বলল, “দাদি, আমি আর একটু এইখানেই থাকি না!”
জাহানারা বেগম স্নেহের সুরে বললেন, “আচ্ছা, থাক তবে বেশিক্ষণ না! দ্রুত ভেজা কাপড় বদলে ফেলবি, নইলে ঠান্ডা লেগে জ্বর বাঁধাবি।” এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন।
ঘরের ভেতর নেমে এল পিনপতন নীরবতা। গোলাপ একদৃষ্টিতে বিছানায় শুয়ে থাকা দিহানের মুখের দিকে তাকিয়ে রইল।
নীরাবতা ভেঙ্গে গোলাপ আলতো গলায় জিজ্ঞেস করল, “তোমার খুব কষ্ট হয়েছিল, তাই না গোলাপ?”
দিহান একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে বলল, “কষ্ট... সত্যি বলতে কী, মনে হচ্ছিল এই বুঝি আমার জীবন নিভে গেল! মনে হচ্ছিল আমার রুহ বুঝি শরীর ছেড়ে চিরদিনের মতো উড়ে চলে যাচ্ছে!”
গোলাপ আর কোনো কথা বাড়াল না; শুধু নিঃশব্দে খাটের পাশের পাকা মেঝেতে হাঁটু গেড়ে চুপচাপ বসে রইল। তার ভেজা কাপড়ের ছোঁয়ায় চারপাশের মেঝেটা জলে ভিজে একাকার হয়ে আছে।
দিহান মৃদু কণ্ঠে তাকে তাড়া দিয়ে বলল, “তুমি যাও গোলাপ, গিয়ে গোসল সেরে ঈদের নতুন জামাটা পরে নাও।”
ঘড়ির কাটায় তখন সকাল সাতটা। চেয়ারম্যান বাড়ির পুরুষ সদস্যরা—দিলোয়ার রহমান ও মাসুদ রহমানের পেছনে পেছনে রুপম আর দিহান। জামাকাপড় পরে ঈদের নামাজ আদায় করার উদ্দেশ্যে রওনা দিলেন।
ওদিকে বাড়ির ভেতরে থেকে যাওয়া মেয়েরা তখন নিজেদের মতো শোকে আর চিন্তায় মগ্ন। গোলাপ তার নিজের বাড়ির বাঁশতলার নিচে গিয়ে তার চিরচেনা মায়ের কবরের পাশে চুপটি করে বসে নীরবে চোখের জল ফেলল। শাপলা আর ছোট শালিকও তার পেছনে দাড়িয়ে আছে। শাপলা নানাভাবে বুঝিয়ে-সুঝিয়ে অবশেষে গোলাপকে শান্ত করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এল।
শাপলা আর গোলাপ তখন শাপলার ঘরে বসে আছে। সবার মনের কোণেই তখনো দিহানের সেই দুর্ঘটনার কথা ঘুরে বেড়াচ্ছে; গায়ে ঈদের নতুন জামা উঠলেও কারোরই মন থেকে যেন আর আনন্দের প্রস্তুতি নেই!
এই নিস্তব্ধতা ভেঙে গোলাপ হঠাৎ শাপলার কাঁধে হাত রেখে ম্লান হেসে বলল, “শাপলা, তুই আর মন খারাপ করিস না ভাই... যা হওয়ার তো হয়েই গেছে।”
শাপলা দীর্ঘশ্বাস ফেলে বলল, “মন খারাপ হবে না বলিস কী! যদি আজ বড় ধরনের কিছু একটা হয়েই যেত... চাচিকে সবাই কি জবাব দিতো” তারপর নিজেকে সামলে নিয়ে শাপলা জোরা জুরি করে গোলাপকে খাটের ওপর বসিয়ে দিয়ে হাসিমুখে বলল, “বাদ দে তো ওসব! আজ তো ঈদ, চল তোকে আজ আমি নিজের হাতে খুব সুন্দর করে সাজিয়ে দেব।”
এই প্রথমবার গোলাপ এত সুন্দর, উজ্জ্বল ও গর্জিয়াস একটা জামা গায়ে জড়িয়েছে। এর আগে কখনো এত দামী পোশাক কখনো পড়া হয়নি, আর গোলাপ এর এত বড়লোকি ব্যাপার পছন্দ না। খয়েরি রঙের চমৎকার সেই জামাটি পরে আয়নার সামনে বসতেই গোলাপের কেমন যেন অচেনা ও লজ্জায় রাঙা এক অনুভূতি হতে লাগল।
শাপলা অত্যন্ত যত্নে চিরুনি দিয়ে গোলাপের চুলগুলো আঁচড়ে দিল, দুই পাশ থেকে কিছু চুল সুন্দর করে ক্লিপ দিয়ে আটকে দিল। এরপর তার টানাটানা চোখে গাঢ় করে কাজল পরিয়ে দিল, হাতে পরিয়ে দিল সেই সবুজ কাঁচের চুড়িগুলো। সবশেষে হালকা একটু মেকআপের ছোঁয়া। সব মিলিয়ে আয়নার সামনে বসা মেয়েটিকে এখন আর কোনো সাধারণ কাজের মেয়ে বলে মনে হচ্ছে না—সে যেন ঠিক এক জীবন্ত, স্নিগ্ধ গোলাপ ফুল!
আয়নায় নিজের এমন রূপ দেখে গোলাপ বিশ্বাসই করতে পারছে না! সে অবাক হয়ে ফিসফিস করে বলল, “শাপলা... এ কি সত্যিই আমি, নাকি অন্য কেউ? আমার এমন সাজলি কেন বল তো? আমার ভীষণ লজ্জা করছে!”
শাপলা তার মাথায় হালকা একটা টোকা দিয়ে হেসে উঠল, “তুই আস্ত একটা গাধা!”
গোলাপ প্রতিবাদ করে হেসে বলল, “দূর! মেয়েরা কখনো গাধা হয় নাকি, গাধী হয়!”
শাপলা খিলখিল করে হেসে বলে উঠল, “ও আচ্ছা! গাধার রানি তাহলে এই বুঝি! তবে একটা কথা বলে রাখছি—আজ দিহান ভাই তোকে এই রূপে দেখলে পুকুরের জলে নয়, তোর প্রেমের সাগরে সোজা হাবুডুবু খাবে!”
এই বলে শাপলা নিজেও জলদি করে নিজের সাজগোছ সেরে নিতে বসল।
ওদিকে ঈদের নামাজ শেষ করে বাড়ির পুরুষেরা হাসিমুখে ফিরে এল। চেয়ারম্যান বাড়ির উঠানের ঠিক পাশ দিয়ে যাওয়ার সময় মরহুম তোফাজ্জল চেয়ারম্যান এবং তাঁর মেজ ছেলে রমিজ রহমানের কবর জিয়ারত করার কথা কেউ ভুলল না। দিহানসহ সবাই একে একে হাত তুলে নীরবে তাঁদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করলেন।
নামাজ ও জিয়ারত শেষে সবাই যখন বাড়ির মূল উঠানে এসে পৌঁছাল,। উঠানের প্রধান দরজার সামনে আরামদায়ক চেয়ারে বসে আছেন জাহানারা বেগম। তাঁর সামনে একে একে এসে দাঁড়াচ্ছে শালিক, দীপ্তী আর শাপলা—দাদির পায়ে সালাম ঠুকে তারা আনন্দের সাথে ঈদের সালামি আদায় করে নিচ্ছে। পাশে দাঁড়িয়ে আছেন মার্জিনা বেগম ও রুবী বেগম।
মার্জিনা ও রুবী দুজনেই হাসিমুখে জাহানারা বেগমকে সালাম করে আবদারের সুরে বলে উঠলেন, “কী গো আম্মা, শুধু ছোটদেরই সালামি দেবেন নাকি, আমাদের দেবেন না?”
জাহানারা বেগম স্নেহের হাসি হেসে সালামি হাতে গুঁজে দিলেন।
এরপর কবর জিয়ারত সেরে একে একে দিলোয়ার রহমান, মাসুদ রহমান, দিহান ও রুপম উঠানে এসে হাজির হলো। সবাই বড়েদের সালাম করে সালামি নিলেও, জাহানারা বেগম দিহানের হাতে বেশ ভালো রকমের বড় একটা অঙ্কের সালামির গুঁজে দিলেন।
তা দেখে শাপলা মজা করে চেঁচিয়ে বলে উঠল, “দাদি! আপনি দিহান ভাইয়াকে একাই এতগুলো টাকা সালামি দিলেন যে!”
জাহানারা বেগম চোখের কোণে মুচকি হেসে বললেন, “তোরা তো প্রতিবছরই নিয়মিত ঈদ সালামি পাস রে পাগলি! কিন্তু দিহান তো এই বাড়িতে এই প্রথমবার আমাদের সাথে ঈদ করছে, ওকে একটু বেশি দিলে দোষ কোথায়?”
ঠিক সেই মুহূর্তেই উঠানের এক কোণ থেকে সবার সামনে এসে হাজির হলো গোলাপ।
সবার প্রথম সবার চোখ গিয়ে আটকে গেল গোলাপের ওপর! দিহান তো একেবারে বাকরুদ্ধ হয়ে অপলক তাকিয়ে রইল তার দিকে—কাজলদিঘীর মতো মায়াবী সেই চোখ, হালকা খোলা রেশমি চুল আর হাতে সবুজ কাঁচের চুড়ির রিনঝিন শব্দ! সব মিলিয়ে আজ ঠিক যেন দিহানের মনের কল্পনায় আঁকা সেই নিখাদ ‘গোলাপ ফুল’টাই জীবন্ত হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে!
উপস্থিত সবাই এক বাক্যে বলে উঠল, “আজ তো গোলাপকে রূপকথার রাজকুমারীর মতো দারুণ সুন্দর লাগছে!”
বড়রা সবাই আদর করে গোলাপকেও ঈদের সালামি দিলেন। দিলোয়ার রহমান ও মাসুদ রহমানও একে একে সবাইকে সালামি দিলেন—কেবল দিহানের হাতে সালামি দেওয়ার সময় মাসুদ রহমান শাপলার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে ইশারায় দিহানকে দিয়ে দিতে বললেন।
এদিকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে দীর্ঘ জার্নি করে শেষ পর্যন্ত চিরচেনা সেই সুলতানপুরের মেঠো রাস্তায় এসে থামল একটা গাড়ি। ঈদের দিন হওয়ায় রাস্তায় তেমন কোনো যানবাহন পাওয়া যাচ্ছিল না; শেষ পর্যন্ত অনেক বেশি ভাড়া মিটিয়ে আমিনা বেগম সোজা সুলতানপুরে এসে পৌঁছালেন। সেখানে দ্রুত একটা রিকশা ঠিক করে তিনি সোজা রওনা দিলেন চেয়ারম্যান বাড়ির উদ্দেশ্যে।
কিছুক্ষণ পরেই রিকশাটি এসে থামল সেই ঐতিহাসিক চেয়ারম্যান বাড়ির প্রধান উঠানের মুখে। দীর্ঘ ২৪টি বছর পেরিয়ে গেছে—এই সুদীর্ঘ সময়ে এই বাড়ির উঠানে আর পা রাখা হয়নি আমিনা বেগমের!
রিকশা থেকে নেমে তাঁর দুই চোখ তখন কান্নায় ও আবেগে একদম ঘোলাটে হয়ে এল; মনে হচ্ছিল যেন এখনই এই উঠানে আষাঢ়ের প্লাবন নেমে পড়বে। তবুও নিজের আদরের একমাত্র সন্তানের জীবন সংকটের কথা মনে করে তিনি দ্রুত পায়ে বাড়ির মূল দরজার দিকে এগিয়ে গেলেন।
বাড়ির বাইরের দরজায় তখনো চেয়ারে বসে সবার সালামি উপভোগ করছিলেন জাহানারা বেগম। হুট করে সামনে এক চেনা মানুষ দেখতে পেয়ে তিনি চমকে গিয়ে ধড়ফড় করে নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন।
আমিনা বেগমকে চোখের সামনে দেখতে পেল জাহানারা বেগমকে তারপর থমকে গেলেন।আমিনা বেগম আর নিজেকে ধরে রাখতে না পেরে সোজা এসে জড়িয়ে ধরলেন তাঁর নিজের শাশুড়ী কে! ঠিক তখনই ঘরের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এল দিহান।
নিজের সন্তানকে সুস্থ ও জীবিত অবস্থায় চোখের সামনে দেখতে পেয়ে আমিনা বেগম দিহানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন—আজ যদি ছেলেটার ওই পুকুরের পানিতে কিছু হয়ে যেত, তবে তো তিনি আর কোনো দিন নিজের ছেলেকে দেখতে পেতেন না! আমিনা বেগম দিহানকে নিয়েই যেন বেঁচে আছেন।
সবাইকে নিয়ে এরপর জাহানারা বেগম ঘরের ভেতরে এসে বসলেন। ঘরের ঠিক মাঝখানে সোফায় বসে আছেন আমিনা বেগম; তাঁর দুই পাশে দাঁড়িয়ে আছেন রুবী বেগম ও মার্জিনা বেগম। একটু দূরে দাঁড়িয়ে আছেন দিলোয়ার রহমান ও মাসুদ রহমান রুপম। দাদি ও মায়ের ঠিক পেছনে সোফা ধরে দাঁড়িয়ে আছে দিহান, আর তার পাশেই দাঁড়িয়ে আছে শাপলা ও গোলাপ।
পুরোনো সব গ্লানি ও অভিমান মুছে ফেলে জাহানারা বেগম অপরাধীর মতো ভাঙা গলায় বললেন, “এই তো... আজ ঘরের সব কটি মানুষকেই তো নিজের কাছে ডেকে নিলাম! যদি আজ থেকে চব্বিশ বছর আগেই আমাদের এই জেদ আর ভুলগুলো আমি মেনে নিতাম, তবে তো আমার ঘরের এই সোনাধন গুলোকে এত বছর পর কষ্ট করে পরবাসী হয়ে থাকতে হতো না!”
দিলোয়ার রহমান আলতো হাতে সান্ত্বনা দিয়ে বললেন, “আম্মা, এখন আর পেছনের ওইসব তেতো কথা তুলে লাভ কী!”
আমিনা বেগম আসার সময় যত্ন করে নিজের হাতে বোনা একটা সুন্দর শাড়ি সাথে করে নিয়ে এসেছিলেন। তিনি সেটা বাড়িয়ে দিয়ে বললেন, “আম্মা, আসার সময় তো তোমায় ভালো কিছু আনতে পারিনি, নিজের হাতে এই শাড়িটাই শুধু এনেছি আপনার জন্য।”
জাহানারা বেগম ভেজা চোখে পরম ভালোবাসায় সেই শাড়িটা হাতে তুলে নিলেন।
ঠিক তখনই একপাশে দাঁড়িয়ে থাকা রুবী বেগম একটু বাঁকা সুরে আমিনা বেগমকে উদ্দেশ করে বিদ্রূপের ছলে বলে উঠলেন, “কী গো ভাবি! একটা নতুন শাড়ি হাতে গুঁজে দিয়েই কি এত সহজে সবার মন জয় করে নেওয়া যায় নাকি!”
সম্পত্তি আর আধিপত্য জয় করার জন্য তো এসেছেন এতদিন যাদের কোন খোজ ছিল বা আজ সেই বান্দারা হাজির! রুবীর এমন রূঢ় কথা শুনে মার্জিনা বেগম সঙ্গে সঙ্গে ধমকের সুরে বলে উঠলেন, “রুবী, তুই একদম চুপ কর তো!”
নিজের স্ত্রীকে এভাবে সবার সামনে চুপ থাকতে বলায় মাসুদ রহমান এবার আর চুপ থাকতে পারলেন না। তিনি ক্ষিপ্ত সুরে বলে উঠলেন, “কেন ভাবি? ও কেন চুপ করবে? রুবী কি কোনো ভুল কথা বলেছে? ও তো একদম ঠিক কথাই বলছে! এতদিন তো ওদের কোনো খোঁজখবরই ছিল না, আজ হঠাৎ এসে হাজির হলো! জানি, ওর ছেলে পানিতে পড়েছিল—তাই বলে কি সম্পত্তির লোভ আর তাদের চাওয়া-পাওয়াগুলো একেবারে মুছে যাবে নাকি?”
মাসুদের এমন কথা শুনে দিলোয়ার রহমান তীব্র প্রতিবাদ করে বলে উঠলেন, “মাসুদ, উল্টাপাল্টা বকবি না তো!”
মাসুদ রহমান আরও জোরে বলে উঠলেন, “আমি কিচ্ছু উল্টাপাল্টা বলছি না ভাইজান! আব্বা তো রমিজের নামে এক টুকরো জমিও লিখে রেখে যাননি! শুধু সম্পত্তি নয়, আব্বা তো ওদের সেই বিয়েটাই জীবনে মেনে নেননি!”
ঠিক তখনই বার্ধক্যের ভারে জাহানারা বেগম গম্ভীর ও অটল কণ্ঠে ঘোষণা দিলেন, “তাদের আব্বা সম্পত্তি লিখে দিয়ে যাননি তো কী হয়েছে? আমার নিজের নামে যা কিছু আছে, আমি সব ওদের নামেই লিখে দেব।” তারপর তিনি সরাসরি আমিনা বেগমের দিকে তাকিয়ে বললেন, “তোমার কি এই সম্পত্তি নিতে কোনো অসুবিধা আছে, আমিনা?”
আমিনা বেগম চোখ মুছতে মুছতে মাথা নেড়ে শান্ত গলায় বললেন, “আম্মা, এই সম্পত্তির প্রতি আমার বা আমার কোনো লোভ নেই। ওটা তো শুধু দিহানের পারিবারিক উত্তরাধিকার! আর ও যদি নিতে চায়, তবে আমার আর আপত্তি থাকবে কেন?”
ঘরের কোণে তখন পিনপতন নীরবতা। ঠিক সেই মুহূর্তে সবার ভিড় ঠেলে একটু সামনে এগিয়ে এল দিহান। তার দুই চোখ তখন কান্নায় লাল। সে ভাঙা গলায় বলতে শুরু করল—
“এখানে আসার আগে আমি সম্পর্কের কোনো আসল মূল্যই বুঝতাম না। বুঝতাম না যে রক্তের টান বা আত্মার সম্পর্ক কাকে বলে! আমি তো একেবারে ছোটবেলা থেকেই ঢাকার যান্ত্রিক শহরে বড় হয়েছি, যেখানে বাবার স্নেহ কেমন তা কোনো দিন পাইনি। বাবা-মা বলতে কেবল আমার আম্মাকেই চিনেছি। পাশের ফ্ল্যাটে কে থাকে, কে কেমন—তার কোনো খবরই রাখতাম না। শুধু ইট-কাঠের জঞ্জাল আর কোলাহলই ছিল আমার দুনিয়া।
কিন্তু দাদির কথায় যখন আমি এই গ্রামে এলাম, তখন বুঝতে পারলাম আসল সম্পর্ক কাকে বলে! দেখলাম, এই মানুষগুলো আমার কত আপন! আমি সামান্য একটু ঝাল খেতে পারি না—খাওয়ার সময় মুখে একটু ঝাল লাগলেই আপনারা সবাই কেমন যেন অস্থির হয়ে উঠলেন! আমি সাঁতার জানি না, অথচ আজ ভুলবশত পুকুরে ডুবে যাওয়ার পর আপনারা সবাই আমার জন্য জীবন-মৃত্যুর সাথে লড়াই করলেন! এই যে রুপম ভাইয়া, ও তো আমার রক্তের ভাই... কিন্তু এই যে গোলাপ—ও তো আমার রক্তের কেউ নয়! তবুও আমার সামান্য একটা কষ্ট দেখলে ও কেমন যেন পাগল হয়ে যায়!”
এই আবেগঘন মুহূর্তে শাপলা তার পাশে দাঁড়িয়ে থাকা গোলাপের বাহুতে হালকা একটা কনুইয়ের ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, “দেখলি? আমাদের হিরো এখন তার ‘গোলাপ ফুল’-এর কথাগুলো কেমন একমনে বলে যাচ্ছে!” শাপলার কথা শুনে চারপাশের ভিড়েও সবার মুখে একটা চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল।
দিহান তার কান্না ভেজা গলাটা কোনোমতে পরিষ্কার করে আবার বলতে লাগল—
“বাবা যতদিন বেঁচে ছিলেন, আমি তাঁকে কখনো আমাদের এই গ্রামে আসতে দেখিনি, কিংবা হয়তো কোনো কারণে আসতে পারেননি। কিন্তু যাওয়ার আগে বাবার শেষ ইচ্ছা কী ছিল জানেন? বাবা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন—তাঁর যেন দাদাজানের কবরের ঠিক পাশেই এই বাড়ির উঠানেই দাফন করা হয়! এতদিন আমি বুঝতে পারিনি যে এত অবহেলা পাওয়ার পরও বাবা কেন তাঁর শেষ ঠিকানা হিসেবে এই বাড়ির কথাই বলে গেছেন। আজ বুঝতে পেরেছি... কারণটা হলো রক্তের টান, নাড়ির টান!”
দিহান আর নিজেকে ধরে রাখতে না পেরে সোজা গিয়ে লুটিয়ে বসে পড়ল দাদি জাহানারা বেগমের কোলে কাছে। সে কাঁদতে কাঁদতে বলল, “দাদি গো, আমার কিচ্ছু চাই না! আমার এত সম্পত্তির কোনো লোভ নেই!”
সে তখন সোজা রুবি চাচি ও মাসুদ চাচার দিকে ফিরে হাত জোড় করে বলল, “বিশ্বাস করুন, আমার কিচ্ছু লাগবে না! আপনারা শুধু আমাদের এই রক্তের সম্পর্কটাকে একটু আপন করে নিন, একটু ভালোবেসে কাছে টেনে নিন—তাতেই আমার সব পাওয়া হয়ে যাবে!”
মার্জিনা বেগম আর থাকতে পারলেন না। তিনি দৌড়ে এসে দিহানকে গলা জড়িয়ে ধরে হুমাউ করে কেঁদে ফেললেন। তারপর বারবার বলতে লাগলেন, “না বাবা, তোদের আমরা আর কখনো দূরে সরিয়ে দেব না! তোরা এই গ্রামেই, আমাদের এই ঘরেই আমাদের সাথে থাকবি!”
সেখানকার সেই পিনপতন নীরবতা ভেঙে দিহান আবার কাঁপাকাঁপা গলায় যোগ করল, “যদি কখনো... মানে আমার যদি কখনো কিছু হয়ে যায়, তবে আমার শেষ ঠিকানাটুকুও যেন এই দাদাজান আর বাবার কবরের পাশেই হয়!”
দিহানের এমন সরল ও বুকফাটা কান্না দেখে মাসুদ রহমানের বুকটাও মোচড় দিয়ে উঠল। তিনি ভেজা চোখে দিহানের দিকে তাকিয়ে ভারী গলায় বলে উঠলেন, “তোর কি কখনো মনে হয়েছে রে দিহান যে আমরা সম্পত্তির কোনো ভাগ পাওয়ার জন্য তোদের সাথে এমন করছি? যদি এমনটা ভেবে থাকিস, তবে তুই আস্ত একটা ভুল করছিস! আমাদেরও ওই সম্পত্তির কোনো লোভ নেই। রাগ, জেদ আর অভিমান... আমার ওই ভাইটাকে আমার বুক থেকে চিরতরে কেড়ে নিয়েছিল! মাত্র এক বছরের একটু পরিচয়ে আমার ভাইটা আমাদের সব মায়া ত্যাগ করে তোর মায়ের হাত ধরে ঘর ছেড়ে চলে গিয়েছিল...”
চোখের জল মুছতে মুছতে মাসুদ রহমান বলতে লাগলেন, “তোর মায়ের ওপর আমার সেই ক্ষোভ থেকেই আমি তোদের কোনো দিন সহ্য করতে পারিনি ভাই! আমি জানি, এটা আমার অনেক বড় অন্যায় হয়েছে। কিন্তু আমি যে আমার অবুঝ মনটাকে কিছুতেই বোঝাতে পারিনি রে! একদমই পারিনি!
আর ও আর, রুপম ওই পুকুর পাড়ের মাচায় বসে সিগারেট খায়... আরে ভাই, ওই জায়গায় তো আমি আর রমিজ ভাই বছরের পর বছর দিনের পর দিন রাত কাটিয়েছি! একসঙ্গে কত আড্ডা দিয়েছি! বড় ভাইকে ভয় পেতাম ভাইয়ের কাছে বকা খাওয়ার ভয়ে আমরা দুজন সারাদিন একে অপরের বন্ধু হয়েই তো বেঁচে ছিলাম!
আজ তোকে ওই পুকুরপাড়ে অমন অবস্থায় দেখার পর আমার বারবার মনে হয়েছে—একবার সজোরে তোকে একটা ধমক দিয়ে টেনে বুকে জড়িয়ে ধরি! কিন্তু পারলাম না রে... কোন অধিকারে তোকে বুকে জড়াবো বল?”
মাসুদ রহমান আর কথা বলতে পারলেন না, তাঁর গলাটা কান্নায় একদম আটকে গেল।
ঠিক সেই মুহূর্তে রুবী বেগম এগিয়ে এসে নিজের চোখের জল মুছে বললেন, “দিহান... তোর চাচা হয়তো সুন্দর করে গুছিয়ে তোকে মনের কথাগুলো বলতে পারছে না। কিন্তু তুই কি জানিস? আম্মা যখন প্রথমবার বললেন যে রমিজের পোলা শহর থেকে এই গ্রামে আসবে, তখন তোর এই চাচা বলেছিল সে নাকি তোকে দেখতে যাবে না! কিন্তু বিশ্বাস কর, তুই আসার পর যখন সে দূর থেকে প্রথম তোকে দেখল, তখন তার নিজের মৃত ভাইটার মুখটা তার চোখের সামনে ভেসে উঠল! ঠিক সেই ভয়েই সে আবার পালিয়ে গিয়েছিল!
কিন্তু পালিয়ে গেলেও তার মন কি আর ঘরে থাকত? সে দিনরাত শুধু তোর খোঁজ নিত—দিহান কী করছে? ঠিকমতো খাচ্ছে তো? ? রোজার দিনে রোজা না রাখতে চাইলে না থাকুক ও শহরের ছেলে ওর তো কষ্ট হতে পরে! ঘরে মশার উপদ্রব হচ্ছে কি না—সেজন্য সে প্রতিদিন গোলাপকে দিয়ে তোর ঘরে গোপনে কয়েল পাঠাত!
রমিজ ভাইজান শুধু আমার ভাসুর ছিলেন না রে, তিনি ছিলেন আমার মাথার ছাদের মতো একটা ভাই! তুই একদম অবিকল তাঁরই মতো দেখতে! তিনি আমাকে ছোট ভাইয়ের বউয়ের মতো কোনো দিন দেখেননি, নিজের ছোট বোনের মতো আগলে রাখতেন। বিশ্বাস কর, তোর আর তোর মায়ের ওপর আমার ভীষণ রাগ হতো, ভীষণ অভিমান হতো! কিন্তু বারে বারে ইচ্ছে করত তোকে একটু বুকে জড়িয়ে ধরে আদর করি। কিন্তু কেন যেন করতে পারতাম না... জানিস, যেমন একটু আগে তুই ঝাল খেয়ে কেঁদে ফেলেছিলিস, ঠিক তেমনি তোর বাবাও আমাদের ছেড়ে যাওয়ার পর সারাক্ষণ তোর চাচা তোর আব্বার কথা ভেবে এভাবেই চোখ দিয়ে পানি ফেলতেন! আর সেই না পাওয়ার ক্ষোভ থেকেই আমার জেদ আরও বহুগুণ বেড়ে যেত! তাই তোকে এত তিতকুটে কথা শোনাতাম... কেন বল তো? শুধু ওই বুকভাঙ্গা অভিমানে!”
নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো ভালো ভাবে মুছে রুবী বেগম আরও এক ধাপ এগিয়ে এসে বললেন, “আর ওই যে... সেদিন চাঁদ রাতে নতুন চাঁদ দেখার সময় তুই না বুঝে যখন আমাকে জড়িয়ে ধরেছিলিস, আহা! সেকি শান্তি লেগেছিল আমার বুকে! আমার মনে হয়েছিল, যাক আজ বুঝি আমাদের দিহানকেই আমি জড়িয়ে ধরেছি! কিন্তু তোকে সেদিন জড়িয়ে ধরেও চেয়েও জরিয়ে ধরতে পরি নাই...”
রুবীর কথা শেষ হওয়ামাত্রই দিহান আর নিজেকে আটকে রাখতে পারল না। সে এক দৌড়ে গিয়ে সোজা জড়িয়ে ধরল রুবী বেগমকে। রুবীও পরম শক্তিতে তার আদরের ভাতিজাকে বুকে জড়িয়ে ধরলেন। এরপর দিহান গিয়ে জড়িয়ে ধরল ছোট চাচা মাসুদ রহমানকেও। মাসুদ রহমানও দুই বাহু দিয়ে পরম মমতায় দিহানকে বুকে আগলে নিলেন।
চারপাশের বাতাসে তখন কান্নার রোল, কিন্তু সবার মুখে ফুটে উঠেছে এক অপূর্ব স্বস্তি ও হাসির ফালি!
বসে থাকা মানুষগুলো একে একে সবাই দাঁড়িয়ে গেল। রুবী বেগম এগিয়ে গিয়ে সটান জড়িয়ে ধরলেন আমিনা বেগমকে—সবাই মিলে এক অদ্ভুত মায়াবী বন্ধনে জড়িয়ে পড়লেন।
এই ভালোবাসার চরাচরে চারপাশের সবার ভেজা চোখে তখন দিহানের মিষ্টি গলার সেই চেনা সুরটাই যেন প্রতিধ্বনিত হচ্ছিল—
“আত্মার আত্মীয় ও...
প্রিয় থেকে আরও প্রিয়,
এই সম্পর্ক ভাঙেনা কখনো...
ফিরে আসার গল্প, ফিরে আসার গল্প,
ফিরে আসার গল্প, ফিরে আসার গল্প...”
সবার থেকে একটু দূরে এক কোণে দাঁড়িয়ে আছে গোলাপ। তারও দুই গাল বেয়ে তখন অঝোরে জল গড়িয়ে পড়ছে। সবার এই ভালোবাসা দেখে তার মনে বারবার ভেসে উঠছে কেবল তার নিজের জন্মদাতা বাবা মজিদের কথা—কত দিন হয়ে গেল বাবাকে সে দেখেনি! আজ পবিত্র ঈদের এত আনন্দের দিনেও তার নিজের বাবা তার পাশে নেই।
সে ফুঁফিয়ে কেঁদে উঠে বিড়বিড় করে বলে উঠল, “আমি তো এক অভাগী মেয়ে... আমার তো এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই!”
গোলাপের সেই আর্তনাদটি নিমিষে থামিয়ে দিয়ে বুড়ি জাহানারা বেগম ধীর পায়ে হেঁটে সোজা তার কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর স্নেহের ওম মাখা হাতে গোলাপের জরিপয়ে ধরে বললেন, “কে বলেছে তোর কেউ নেই রে পাগলি? আমার এই ঘরের প্রতিটি নাতি-নাতনির চেয়েও আমি তোকে বেশি ভালোবাসি! তুই রক্তের সম্পর্কের না হতে পারিস, কিন্তু তুই তো আমার আত্মার আপনজন, আমার নিজের নাতনি!”
বলেই দাদি নিজের বুক আগলে পরম আদরে জড়িয়ে ধরলেন গোলাপকে।
চলবে....