ফন্ট সাইজ:
থিম:
শাপলা ভেজা আষাঢ়

পর্ব 11

লেখক: ইসমাইল বিন আব্দুল আলীম

#পর্ব_১১
#উপন্যা_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌
বৃষ্টিটা একটু ছুর দিয়েছে। তবে চারপাশের বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখের ভাষা যেন ওই বৃষ্টির ফোঁটার মতোই থমকে গেছে। সবার চোখ ওই উঠানে দাঁড়ানো লাশবাহী অ্যাম্বুলেন্সটার দিকে।
গাড়ির দরজাটা একটু ফাঁক করে বৃষ্টির থেকে বাচার জন্য রেইনকোট গায়ে জড়ানো এক লোক আস্তে আস্তে এগিয়ে এল বারান্দার সামনে। বাইরে তখনো চারদিকে বৃষ্টি ঝমঝম আওয়াজ। লোকটা একটু উঁচু গলায় বলল বাড়ির লোকজনকে উদ্দেশ করে জানতে চাইল, “এটা কি সুলতানপুরের চেয়ারম্যান বাড়ি ভাই? দিলোয়ার চৌধুরী আছেন নাকি এখানে?”
দিলোয়ার রহমান এগিয়ে এসে গম্ভীর গলায় বললেন, “হ্যাঁ, আমিই দিলোয়ার। কিন্তু কী ব্যাপার বলুন তো? অ্যাম্বুলেন্স নিয়ে আমাদের বাড়িতে কেন? আমাদের তো বাড়ির কেউ এমন কোনো বিপদে পড়েনি, আর আপনাদের মধ্যে কেউ তো আপনাদের কাওকে ফোন দেয় নি আমার যত টুকু মনে পড়ে!”
লোকটা একটু চুপ থেকে ভারী গলায় বলল, “আসলে গাড়িতে একটা লাশ আছে। এই বাড়ির ঠিকানা দিয়েই আমাদের পাঠানো হয়েছে। তবে লাশটা হয়তো আপনাদের পরিবারের কেউ না, হতে পারে কোনো আত্মীয় বা চেনা পরিচিত কেউ। পুলিশ মেইন সুলতানপুর ব্রিজের নিচে থেকে লাশটা উদ্ধার করেছিল। প্রথমে এমনিতে স্বাভাবিক মৃত্যু মনে হলেও পুলিশের সন্দেহ হওয়ায় ময়না তদন্তে করানো হয়। তখনই ফরেনসিক রিপোর্টে ধরা পড়ে—লোকটাকে কেউ সুকৌশলে শ্বাসরোধ করে মেরে ফেলেছে!”
কথাটা শোনার পর থেকেই বারান্দায় দাঁড়িয়ে থাকা সবার বুকটা কেমন যেন কেঁপে উঠল। মাসুদ রহমান সামনে এগিয়ে এসে হতভম্ব হয়ে বললেন, “কী বলছেন এসব! এমন নৃশংস কাজ কে করতে পারে? আর লাশটা কি কোনো পুরুষের, নাকি মহিলার?”
লোকটা জবাব দিল, “লাশটা একজন পুরুষের। বয়স আন্দাজ করা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশের কাছাকাছি।”
এই বয়সের কথা শুনতেই এক কোণে দাঁড়িয়ে থাকা গোলাপের বুকটা ছ্যাঁত করে উঠল। তার চোখের সামনে যেন পলকের জন্য অন্ধকার নেমে এল। সে আর স্থির থাকতে না পেরে অস্থির হয়ে এগিয়ে এসে প্রায় আর্তনাদের সুরে বলে উঠল, “লোকটা... লোকটা দেখতে কেমন বলুন তো ? একটু বলুন না!”
অ্যাম্বুলেন্সের লোকটা উদাস গলায় বলল, “ঠিকমতো চেনার উপায় নেই। আপনারা যদি দেখতে চান, তবে বলুন, আমরা বারান্দার সামনে লাশ নামানোর ব্যবস্থা করছি।”
উপস্থিত কেউ আর তখন বাধা দেওয়ার মতো অবস্থায় নেই। অ্যাম্বুলেন্সের পিছনের দরজা খুলে সাদা কাফনের কাপড়ে মোড়ানো শক্ত একটা শরীর দুই লোক মিলে ধরাধরি করে নামাল।
লোকগুলো চেঁচিয়ে বলল, “কেউ একটু পাটি বা চাদর বিছিয়ে দিন তো বারান্দায়, লাশটা নামাব।”
ছোট শালিক দৌড়ে গিয়ে ভেতর থেকে একটা লম্বা বাঁশের পাটি টেনে নিয়ে এল। দুই লোক মিলে কাফনে মোড়ানো বডিটা এনে সেই পাটির ওপর শুইয়ে দিল।
গোলাপের পা দুটো যেন আর চলছে না। গ্রামে কিছু মানুষ এসে দাড়িয়ে লাশ নামানোর সাথে সাথে কার লাশ দেখার জন্য ভীর কারল গোলাপ সে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে ভিড় ঠেলে একদম লাশের সামনে এসে বসল। কেন জানি না, ওই সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহটার দিকে তাকাতেই তার অবচেতন মন কেমন যেন তীব্র এক আতঙ্কে কুঁকড়ে গেল—তার মনে হতে লাগল, ভেতরের মানুষটাকে সে বড় বেশি চেনে, বড় বেশি চেনা এই অবয়ব!
ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে এলেন জাহানারা বেগম। চেয়ারম্যান বাড়ির উঠান আর বারান্দাটা কানায় কানায় ভরা। গোলাপের আঙুলগুলো থরথর করে কেঁপে উঠল। সে কোনো কথা না বলে কাঁপতে কাঁপতে লাশের মুখের ওপর থেকে সাদা কাপড়টা ধীরে ধীরে সরিয়ে ফেলল।
পরের মুহূর্তেই তার চোখের পলক যেন ওই মুখের ওপর চিরতরে আটকে গেল! আর কেউ নয়—সাদা কাপড়ের ওইপারে চিরনিদ্রায় শুয়ে আছে তার নিজের জন্মদাতা বাবা, মজিদ গুনি!
“আব্বাগো...!”
বুকফাটা সেই আর্তনাদে আকাশ-বাতাস যেন কেঁপে উঠল। উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল, সবাই এক লহমায় পাথর হয়ে গেল। শাপলা দৌড়ে এসে জড়িয়ে ধরে ফোঁপাতে থাকা গোলাপকে সামলানোর চেষ্টা করল। আমিনা বেগম, রুবী বেগম আর মার্জিনা বেগম ছুটে এসে লাশের পাশে বসে পড়লেন।
গোলাপ কিছুক্ষণ একদম নির্বাক হয়ে চেয়ে রইল। তারপর হঠাৎ করেই গলা ফাটিয়ে বিলাপ করে কেঁদে উঠে বাবার নিথর মুখে হাত বুলিয়ে বলতে লাগল, “আব্বা! ও আমার আব্বা গো, চোখ খোলো! এই যে তোমার গোলাপ রানি আইছে গো! তুমি না কইছিলা এক মাস পরে বাড়ি আইসা ভালো কাম করবা, আমারে ছাইড়া যাইবা না? এই আব্বা, একটা কথা কও না কেন! তুমি ছাড়া আমার এই দুনিয়ায় কে আছে আব্বা? আমারে এইতিম বানায়া এমনে চইলা গেলা... আব্বা গো, তোমারে কত কথা বলা হয় নাই গো আমার!”
পাগলের মতো কাঁদতে কাঁদতে গোলাপ তার বুকচাপা অভিমানগুলো এক নিশ্বাসে উজাড় করে দিতে লাগল—
“আব্বা, তোমারে তো কোনো দিন মুখে কইয়া কওয়া হয় নাই—আমি তোমারে কি পরিমাণ ভালোবাসি! হয়তো কাজের ব্যস্ততায়, নয়তো লাজে, কিংবা মনে করছি তুমি এমনিতে আমার মনের কথা বুঝো। আব্বা, তুমি তো সেই মানুষ, যে নিজের সব কষ্ট বুকের ভেতর চেপে রেখে শুধু আমার মুখে একটা হাসির ফোটানোর লাইগা জান লড়ে দিছ সবসময়!
তোমার ওই ক্লান্ত চোখের নিচে জমানো হাজারটা দুশ্চিন্তার পাহাড় আমি ঠিকই দেখতাম, কিন্তু তুমি আমারে কুনো দিন বুঝতে দেও নাই। দুনিয়ার সবাই যখন আমার বিরুদ্ধে দাঁড়াইছে, তখন তোমার ওই ময়লা শার্টের ছায়াটাই আমার লাইগা আছিল সবচেয়ে নিরাপদ দুনিয়া!
তুমি খুব বেশি আদর কইরা মাথায় হাত বুলাইতা না ঠিকই, কিন্তু তোমার ওই নীরব ভালোবাসার গভীরতা তো সাগরের চাইয়াও বহুগুণ বেশি আছিল!
আজ মন চাইছে একটু চিৎকার দিয়া কইতে—‘আব্বা, তোমার ওই মায়াবী হাতটা খালি আমার মাথার ওপর রাইখো, তাইলেই আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী আর ভাগ্যবান মাইয়া! তুমি যেমনই হও না কেন, তুমি তো আমারই আব্বা গো...!’”
কথাগুলো শেষ করতে করতেই গোলাপের চোখের সামনে অন্ধকার নেমে এল—সে আর নিজেকে সামলাতে না পেরে বাবার বুকের ওপর একবারে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল।
চারপাশের মানুষের চোখের জল তখন বাঁধ মানছে না। দিহান আর শাপলা মিলে তাড়াতাড়ি অজ্ঞান হয়ে যাওয়া গোলাপকে কোলে করে তুলে সোজা নিয়ে গেল দিহানের ঘরের বিছানায়। শাপলা দ্রুত রুম থেকে বেরিয়ে এসে আবার বসল মজিদ চাচার মরদেহের ঠিক পাশে। নিজের জন্মদাতা বাবা না হলেও মানুষটা ছোটবেলা থেকেই তাকে তো মেয়ের মতোই আদর করত, তাছাড়া সে তো তার শৈশবের বন্ধু গোলাপের বাবা—সেই সম্পর্ক কি আর কম কিছু?
বাকি সবাই তখন চরম দুশ্চিন্তা আর গোলকধাঁধায় পড়ে গেছে—কে বা কারা এমন নির্মমভাবে খুন করল মজিদকে?
দিলোয়ার রহমান দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বললেন, “কয়েক দিন আগে বেচারা একটা ভুল কাজ করে মুরগি চুরি করায় গ্রাম থেকে শাস্তি পাইয়া বাইর হইয়া গেছিল, শক্র তো দুই-চারটা হইতেই পারে! কিন্তু তাই বইলা কার এত বড় কলিজাাইল্লা বুক হলো যে একটা মানুষকে এভাবে গলা টিপে মাইরা ফালাইল!”
জাহানারা বেগম নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে কান্নাবিজড়িত কণ্ঠে আক্ষেপ করে বললেন, “আমি এই মুখ আজ গোলাপকে কেমনে দেখামু রে! ওরে আমি কি জবাব দিমু? আজ যদি আমার জেদের কারণে মজিদরে গ্রামছাড়া না করতাম, তবে তো আজ এই দিন দেখতে হতো না!”
আমিনা বেগম এগিয়ে এসে শাশুড়ির হাত ধরে সান্ত্বনা দিয়ে বললেন, “আম্মা, আপনি এভাবে নিজেকে দোষী কইরেন না তো! এর মধ্যে আপনার কোনো হাত নাই। হয়তো মজিদ ভাইয়ের হায়াত এতটুকুই ছিল, উনার মৃত্যুটা এভাবেই লেখা আছিল কপালে।”
ততক্ষণে অ্যাম্বুলেন্সের লোকজন বিদায় নিয়ে চলে গেছে। বৃষ্টিটা পুরোপুরি থেমে গিয়ে মেঘের ফাঁক দিয়ে রোদের লুকোচুরি শুরু হলো। মজিদ চাচার এই মর্মান্তিক খুনের খবর দাবানলের মতো মুহূর্তের মধ্যে পুরো সুলতানপুর গ্রামে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে দলবেঁধে গ্রামের শত শত মানুষ এসে ভিড় জমাল চেয়ারম্যান বাড়ির উঠানে।
ওদিকে ঘরের ভেতরে তখনো গোলাপের হুশ ফেরেনি। দিহান বারবার ব্যাকুল হয়ে ডাকছে, “গোলাপ! ও গোলাপ, চোখ খোলো! আমার দিকে তাকাও একটু!” মানুষের মৃত্যু কেমন যন্ত্রণার হতে পারে, এত দিন দিহান শহরের আবহে বড় হয়ে ঠিকমতো উপলব্ধি করতে পারেনি। কিন্তু আজ চোখের সামনে এই গোলাপ এর করুন পরিণতি দেখে তার নিজের বুকটাও যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছিল।
এমন সময় ঘর কাঁপিয়ে ভেতরে ঢুকল দীপ্তী আর ছোট শালিক।
দিহান তাদের তাড়া দিয়ে বলল, “যাও তো তাড়াতাড়ি জগ থেকে একটু পানি নিয়ে এসো তো!”
শালিক এক দৌড়ে গিয়ে পানিভর্তি মগ নিয়ে এল। দিহান তখন গোলাপের মাথার সেই ময়লা ওড়নাটা একটু ঠিক করে দিয়ে নিজের হাতের তালুতে কিছুটা পানি নিয়ে আলতো করে গোলাপের মুখে ছিটিয়ে দিল। কয়েকবার ছিটানোর পর আস্তে আস্তে গোলাপের চোখের পাতা দুটো কেঁপে উঠল। সে জ্ঞান ফিরে পেয়েই হুড়মুড় করে খাটের ওপর সোজা হয়ে বসে চিৎকার করে উঠল, “আমার আব্বা কই? আমার আব্বা কই গেলা রে...!”
তারপর সামনে বসা থাকা দিহানকে জড়িয়ে ধরে সে আবার পাগলের মতো কাঁদতে লাগল।
বাইরে তখন হঠাৎ একটা গাড়ির হর্ন বাজল। দীপ্তী আর শালিক দৌড়ে বারান্দার দিকে চলে গেল। দিহান দুই হাত দিয়ে গোলাপের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে নরম গলায় বলল, “কাঁদো না গোলাপ... দুনিয়ার কাউকেই তো কেউ চিরকালের লাইগা বাচব না । আজ হোক কাল হোক, সবাইকে একদিন চইলাই যাইতে হয়... এভাবে নিজে কান্না করো না।”
দিহানের মুখ থেকে এই সান্ত্বনার বাণী শুনে গোলাপ যেন আরও বেশি ভেঙে পড়ে উচ্চস্বরে কেঁদে উঠল। জীবনের এই প্রথম কোনো মেয়ে এভাবে আকুল হয়ে দিহানকে জড়িয়ে ধরেছে; অন্য সময় হলে হয়তো অন্য কোনো অনুভূতি কাজ করত, কিন্তু আজ এই চরম শোকের মুহূর্তে দিহানের কাছে সে কেবল একটা নিরাপদ আশ্রয় খুঁজছিল।
ঘরের ভেতর থেকে দিহান তখন ডেকে পাঠাল আমিনা বেগমকে। দিহানের ডাক শুনে আমিনা বেগম, মার্জিনা আর রুবী বেগম দ্রুত ঘরে ঢুকে পড়লেন। দিহান তখন আস্তে করে নিজেকে গোলাপের বাহু থেকে ছাড়িয়ে নিয়ে মার্জিনা বেগমের হাতে সঁপে দিয়ে ঘর থেকে বেরিয়ে এল।
উঠানে তখন এসে থেমেছে আরেকটি গাড়ি—তবে এটা কোনো অ্যাম্বুলেন্স নয়, খোদ পুলিশের জিপ গাড়ি!
গ্রামের কিছু উৎসুক মানুষের ভিড় ঠেলে পুলিশ সরাসরি গিয়ে দাঁড়াল মজিদ চাচার মরদেহের সামনে। পুলিশের প্রাথমিক তদন্ত ও সুরতহাল রিপোর্টের বক্তব্য পরিষ্কার—মজিদকে অত্যন্ত সুকৌশলে কেউ শ্বাসরোধ করেই হত্যা করেছে, তবে খুনটা কে বা কারা এবং ঠিক কোন উদ্দেশ্যে করল, তার সুনির্দিষ্ট কোনো ক্লু এখনো মেলেনি। পুলিশের পক্ষ থেকে জানানো হলো, ইদানীং সুলতানপুর ও এর আশপাশের এলাকায় কিছু অপরিচিত বহিরাগত অপরাধী চক্রের আনাগোনা বেড়েছে—যারা রাতের অন্ধকারে নানা অপকর্ম ঘটিয়ে পালিয়ে বেড়াচ্ছে, হয়তো তাদেরই কোনো গোপন ফন্দির শিকার হয়েছেন এই নিরীহ মানুষটি।
পুলিশ কিছু প্রাথমিক তথ্য ও জবানবন্দি নিয়ে চলে গেল এবং পরে কোনো আপডেট পেলে জানাবে বলে আশ্বাস দিল।
এরপর রুপম আর মাসুদ রহমান মিলে দ্রুত রওনা হলো কাফনের সাদা কাপড় কেনার জন্য। আর দিলোয়ার রহমান বাড়ির পেছনের দিকে চলে গেলেন কবর খুঁড়ার ব্যবস্থা করতে কারণ জাহানারা বেগমের সাফ নির্দেশ—মজিদকে কোনো সাধারণ গোরস্থানে নয়, বরং চেয়ারম্যান বাড়ির এই পারিবারিক কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত করা হবে!
এর ঠিক কিছুক্ষণ পর—সুলতানপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের মাইকটা হঠাৎ বেজে উঠল। চারপাশের থমথমে বাতাসে ভেসে এল সেই ভারাক্রান্ত ও চেনা ঘোষণা:
“সুলতানপুর নিবাসী মরহুম ওসমান গণির বড় ছেলে মজিদ গণি আজ সকাল সাতটা ঘটিকায় সুলতানপুর সদর উপজেলা হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আজ সকাল এগারো টায় মরহুম তোফাজ্জল চেয়ারম্যান সাহেবের বাড়ির উঠানে অনুষ্ঠিত হইবে। এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইকে যথাসময়ে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে।”
নিজের বাবার মৃত্যুর এই ঘোষণা মাইকে বেজে উঠতেই গোলাপ ঘরের ভেতরে আর বসে থাকতে পারল না। সে পাগলিনীর মতো চিৎকার করতে করতে দৌড়ে সোজা গিয়ে আছড়ে পড়ল তার বাবার মরদেহের ওপর। শাপলা তো আগেই সেখানে বসা ছিল, সে আর নিজেকে ধরে রাখতে না পেরে গোলাপকে জড়িয়ে ধরে দুহাতে বুক চাপড়ে কাঁদতে লাগল।
গোলাপ কান্নায় ভেঙে পড়ে হিক্কা তুলে বলতে লাগল, “আল্লাহ গো, আমার সাথেই কেন এমন হয়? আমার এই দুনিয়ায় আজ আর কেউ রইল না রে শাপলা! কেউ রইল না... আমি একবারে একা, এতিম হয়ে গেলাম রে...!”
শাপলা তার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, “কে কইছে তোর কেউ নাই রে পাগলি? এই বাড়ির সবাই তো আছে তোর সাথে! সবাই তোরে নিজের মাইয়ার মতো ভালোবাসবে রে...!” আর তোর আব্বার খুনির খোজ বের করে শেষ দেখে ছাড়মু শাস্তি ওদের পেতেই হবে।
এমন সময় জাহানারা বেগম এগিয়ে এসে নিজে হাতে গোলাপকে নিজের বুকের কাছে টেনে নিলেন। তারপর বুকফাটা কান্নায় ভেঙে পড়ে তিনি সবার উদ্দেশে বললেন, “দাদি গো! আমার আব্বায় আর কোনো দিন উইঠ্যা আইব না ! আর কুনো দিন আইয়া কোন গ্রাম বাসি আপনার কাছে আব্বার জন্য বিচার দিব না যে—আপনারে কইব না, আমার মাইয়াটারে একটু দেইখেন!’ আজ থেকে আর কেউ আমারে এসে নালিশ জানাইয়া যাইব না...!”
গোলাপের অন্তিম আর্তনাদ দেখে উপস্থিত গ্রামের মানুষের চোখ দিয়েও ঝরঝর করে জল গড়িয়ে পড়তে লাগল। বাজারে থেকে কাফনের কাপরন নিয়ে এসে
মাসুদ রহমান ভিড় ঠেলে সামনে এগিয়ে এসে শক্ত গলায় বললেন, “আর কেউ না থাকলেও... এই বাড়িতে আমি আছি তোর পাশে! তুই আজ থেকে আমার আরেকটা মাইয়া... আমার তিনটা মাইয়া!”
কথাটা শেষ করেই মাসুদ রহমান আর নিজের চোখের পানি ধরে রাখতে না পরলা।সবাই যেন গোলাপ এর জন্য চোখের পানি ফালাচ্ছে মা মরা এখন বাপ মরা এতিম মেয়ে।মার্জিনা আর রুবী বেগম এসে দুপাশ থেকে গোলাপকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কিন্তু গোলাপের কান্নার তখনো কোনো থামার নাম নেই। শোকের চোটে সে বারবার নিস্তেজ হয়ে দাঁতে দাঁত চেপে আবার অজ্ঞান হয়ে যাচ্ছিল।
এদিকে খবর পেয়ে গোলাপের নিজের চাচা-চাচিরাও এসে হাজির হলেন। তারা এসে মজিদের লাশ দেখে মুখে নানা কথা বলতে লাগলেন যে, তাকে যেন তাদের পারিবারিক গোরস্থানে নিয়ে মাটি দেওয়া হয়। কিন্তু জাহানারা বেগম একচুলও নড়লেন না—তিনি কড়া গলায় জানিয়ে দিলেন, জীবদ্দশায় মজিদের ওপর যতোই রাগ বা অভিমান থাকুক না কেন, মৃত্যুর পর এই চেয়ারম্যান বাড়ির মাটিতেই তাকে সম্মানসহ দাফন করা হবে!
ঠিক এক ঘণ্টা পর লাশ ধোয়ানোর লোক এলেন। মজিদ চাচার মরদেহ যত্ন করে গোসল করিয়ে সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে সুন্দর করে খাটিয়ার ওপর শুইয়ে রাখা হলো। এই মর্মান্তিক শোকের ছায়ার মাঝে বাড়ির সবাই একে একে গোসল সেরে সাদামাটা সাধারণ কাপড় পরে নিলেন। সারাদিন ধরে কেঁদে কেঁদে গোলাপ তখন প্রায় ক্লান্ত ও নিস্তেজ হয়ে পড়েছে; সে খাটিয়ার পাশে একদম চুপচাপ বসে রইল।
এরপর সবার উপস্থিতিতে জানাজার নামাজ সম্পন্ন হলো এবং শেষ পর্যন্ত চেয়ারম্যান বাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হলো মজিদ চাচাকে।
সন্ধ্যা পেরিয়ে ঘড়ির কাঁটায় তখন রাত সাতটা। মাগরিবের নামাজ শেষ করে গোলাপ জায়নামাজে বসে দুই হাত তুলে আল্লাহর দরবারে নীরবে চোখের জল ফেলে তার বাবার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মসজিদ থেকে নামাজ সেরে সোজা শাপলার রুমে এসে ঢুকল দিহান। রুমের ভেতর তখন গোলাপ ছাড়া আর কেউ নেই। দিহান এসে নরম বিছানায় বসল। গোলাপের নামাজ শেষ হলে সে ধীর পায়ে ঘুরে বসল দিহানের দিকে। সারাদিন একটানা কান্নাকাটি করায় গোলাপের মুখটা ফুলে গেছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। দিহান গিয়ে গোলাপের পাশে বসল এবং খুব মায়াময় কণ্ঠে নানাভাবে তাকে সান্ত্বনা ও সাহস জোগাতে লাগল।
রাতের দিকে শোকের জন্য কারোরই পেটে দানাপানি পড়ার কথা নয়, তবুও সবার জোরাজুরিতে সবাই সামান্য কিছু খেল। কিন্তু গোলাপ কিছুতেই খেতে চাইল না। অবস্থা বেগতিক দেখে দিহান নিজেই রান্নাঘরে গিয়ে একটু খাবার প্লেটে করে নিয়ে এল গোলাপকে খাওয়ানোর জন্য। কিন্তু গোলাপ বারবার না করল । পরে দিহানের অনেক জোরাজুরি ও স্নেহের কথায় সে বাধ্য হয়ে নামমাত্র কয়েক গ্রাস খাবার খেল।
এদিকে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরও শাপলার মনটা অন্য একটা কারণে ভীষণ ছটফট করছিল। রাতের নিস্তব্ধতা ভেদ করে সে গোপনে সুলতানপুর মাঠের মেঠো রাস্তার দিকে হাঁটতে শুরু করল। গত দুই দিন ধরে মারুফের কোনো খোঁজ নেই, দেখা মিলছে না। আজ মজিদ চাচার জানাজা ও দাফনের ব্যস্ততার মাঝেও তার মনটা মারুফের জন্য কেমন যেন আনচান করছিল। সে সোজা গিয়ে হাজির হলো সেই পরিচিত ব্রিজের কাছে—যেখানে সাধারণত মারুফ তার জন্য দাঁড়িয়ে থাকত। কিন্তু আজকের চারপাশটা কেমন যেন ভুতুড়ে ও শুনশান, কোথাও কোনো মানুষের সাড়াশব্দ নেই। মারুফও আজ সেখানে আসেনি, তার কোনো পাত্তাই নেই!
এমনিতেই মজিদ চাচার আকস্মিক মৃত্যুতে পুরো বাড়িটা শোকে মুহ্যমান, তার ওপর মারুফের এমন রহস্যজনক অনুপস্থিতি শাপলার বুকের ভেতর কেমন যেন একটা অজানা ভয় ধরিয়ে দিল। মনটা আরও বেশি খারাপ করে সে যখন ফিরে আসার জন্য পা বাড়াল, ঠিক তখনই রাস্তার পাশের একটা নিভু নিভু ল্যাম্পপোস্টের হলুদ আলোয় তার চোখ আটকে গেল মাটিতে পড়ে থাকা একটা কাপড়ের টুকরোয়।
সেটা আর কারও নয়—সেদিন গ্রাম থেকে যখন মজিদ চাচাকে শাস্তি দিয়ে বের করে দেওয়া হয়েছিল, ঠিক সেদিনের সে এই কাপারের শার্ট পড়েছিল ! শার্টের ছেড়া সেই টুকরোটা মাটির সাথে লেপ্টে পড়ে আছে। শাপলার চোখের সামনে হঠাৎ করেই ভেসে উঠল পুলিশের সেই কথাটা—‘কিছু অপরিচিত বহিরাগত অপরাধী চক্র রাতে অন্ধকারে এসব এলাকায় অপকর্ম ঘটিয়ে পালিয়ে বেড়াচ্ছে...!’
শাপলার হাত দুটো থরথর করে কেঁপে উঠল। সে নিচু হয়ে সেই শার্টের ছেঁড়া টুকরোটা মাটি থেকে তুলে নিজের মুঠোয় শক্ত করে ধরল। তার মাথায় তখন হাজারটা সন্দেহ ও দুশ্চিন্তা ঘুরপাক খেতে লাগল।
দ্রুত পায়ে বাড়িতে ফিরে এসে সে সোজা ডাইনিং টেবিলের ওপর রাখা নিজর বাবার মাসুদ রহমানের মোবাইল ফোনটা তুলে নিজের রুমে নিয়ে এল। তারপর নিজের ইংরেজি বইয়ের আটাশ নম্বর পাতার ভাঁজে লুকিয়ে রাখা সেই পরিচিত নাম্বারটা বের করে কল দিতে লাগল—সেটা মারুফেরই নাম্বার। কিন্তু কলার টিউনের জায়গায় ভেসে উঠল একটানা বিরক্তি ধরা একটা যান্ত্রিক কণ্ঠস্বর—‘আপনার ডায়াল করা নাম্বারটি বর্তমানে বন্ধ রয়েছে...!’
শাপলা বেশ কয়েকবার চেষ্টা করেও যখন রিং পেল না, তখন সে ডায়েলের খাতা থেকে সেই নাম্বারটা চিরতরে ডিলিট করে দিল এবং ফোনটা যেভাবে যে জায়গায় রাখা ছিল, ঠিক সেভাবেই চুপচাপ রেখে নিজের বিছানায় এসে বসে পড়ল। তার বুকটা তখন অজানা কিছু আকাঙ্খা নিয়ে রইল!

চলবে.....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 11 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন