ফন্ট সাইজ:
থিম:
শাপলা ভেজা আষাঢ়

পর্ব 12

লেখক: ইসমাইল বিন আব্দুল আলীম

#পর্ব_১২
#উপন্যা_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌
সময়ের স্রোত নদীর ঢেউয়ের মতো বয়ে চলে—যা একবার যায়, তা আর কখনো ফিরে আসে না; ঠিক তেমনি সময়ও কারও জন্য থেমে থাকে না। দেখতে দেখতে ঈদের পর আজ পাঁচ দিন কেটে গেল, আর গোলাপের বাবার মৃত্যুরও আজ চার দিন হয়ে গেল। ধীরে ধীরে চেয়ারম্যান বাড়ির মানুষের মনের সেই শোকের বিষাদ ও মায়া অনেকটাই হালকা হয়ে এসেছে, কিন্তু গোলাপের বুকের ভেতর যেন সেই শূন্যতা আর কান্নার দাগ আজও অমলিন রয়ে গেছে।
সকালবেলা গোলাপ রান্নাঘরে কাজ করছে, তার সাথে রান্নায় সাহায্য করছেন আমিনা বেগম আর মার্জিনা বেগম। ঈদের আনন্দ আর গোলাপ এর বাবার মৃতু্র রেশ কাটাতে রুবী বেগম ও মাসুদ রহমান ছোট শালিককে সঙ্গে নিয়ে নানাবাড়িতে বেড়াতে গেছেন। সামনেই শাপলার ইন্টারমিডিয়েট পরীক্ষা, তাই সে যেতে পারেনি; তাছাড়া শাপলা এমনিতেই নানাবাড়িতে বেড়াতে যাওয়া খুব একটা পছন্দ করে না। এ কারণে তাকে রুবী বেগমের কাছে বেশ কয়েকবার বকাও খেতে হয়েছে।
এদিকে গোলাপ প্রতিদিন নিয়ম করে তার বাবার কবর জিয়ারত করতে যায়, আর তার সাথে নিয়মিত যায় দিহান। অন্যদিকে শাপলার মনটা গত পাঁচ দিন ধরে বেজায় খারাপ। এই পাঁচ দিন ধরে সে প্রতিদিন সুলতানপুর মাঠে গিয়ে মারুফ ভাইয়ের জন্য অপেক্ষা করেছে, দেখা করার চেষ্টা করেছে, কিন্তু মারুফকে বরাবরই অনুপস্থিত ও উধাও পেয়ে সে প্রতিবারই দিশেহারা মনে বাড়ি ফিরে এসেছে। যদিও শাপলার মনে মারুফের প্রতি কোনো গভীর ভালোবাসা জন্মায়নি, নিছক একটা ভালোলাগার জায়গা তৈরি হয়েছিল, তবুও প্রতিদিন যার সাথে নিয়মিত কথা হয়, একটা অদ্ভুত মায়া তো জমে যায়ই! শাপলার মনেও ঠিক সেই মায়াটুকুই জেঁকে বসেছে।
আগামীকাল সকালেই ঢাকা উদ্দেশে রওনা দেবেন দিহান আর আমিনা বেগম। এতদিন ঢাকায় যে বাসায় তারা থেকেছেন, সেই বাসাটা একেবারে ছেড়ে দিয়ে ঘরের সব আসবাবপত্র ও জিনিসপত্র গুছিয়ে পাকাপাকিভাবে এই গ্রামেই চলে আসবেন। এদিকে রোজা শেষ, স্কুল-কলেজের ছুটিও ফুরিয়ে গেছে, সবার ক্লাস আবার শুরু হয়ে গেছে। রুপম ব্যস্ত তার চাকরির পড়াশোনা ও প্রস্তুতি নিয়ে, আর শাপলা ব্যস্ত তার সামনে থাকা ইন্টারমিডিয়েট পরীক্ষার পড়ালেখায়। গোলাপ
বাবা মারা যাওয়ার আজ চতুর্থ দিন হয়ে গেল, অথচ পুলিশ আজও খুঁজে বের করতে পারল না কে বা কারা এই নৃশংস খুনটি ঘটিয়েছে! পুলিশ তাদের তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে তো বটেই, কিন্তু খুনি ধরা পড়ছে না। গোলাপের মনটা ভীষণ মরা হয়ে আছে, বারবার সে আনমনা হয়ে এক কোণে বসে থাকে। তাছাড়া কাল সকালেই দিহান ঢাকায় চলে যাবে—এই কথা ভেবে দিহানের বুকটাও কেমন যেন খাঁ খাঁ করছে। তাই সে আজ বিকেলবেলা গোলাপকে সঙ্গে নিয়ে সুলতানপুর গ্রামের মেঠো পথ ধরে একটু ঘুরতে বের হলো। শাপলাকেও আসতে বলা হয়েছিল, কিন্তু সে পরীক্ষার পড়ার চাপে যেতে পারেনি।
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে পাশাপাশি হেঁটে চলেছে তারা—সামনে গোলাপ, আর একটু পেছনে দিহান। দুজনে হাঁটছে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই; মাঝখানে শুধু বয়ে চলেছে একরাশ দীর্ঘ নীরবতা।
হঠাৎ সেই নীরবতা ভেঙে দিহান ডেকে উঠল, “গোলাপ ফুল...!”
গোলাপ থমকে দাঁড়িয়ে পেছন ফিরে বলল, “জি বলুন! কিন্তু আপনি আমাকে সবসময় ‘গোলাপ ফুল’ বলেন কেন বলুন তো?”
দিহান একটু মিষ্টি হেসে জবাব দিল, “ফুলকে ফুল বলব না তো কী বলব?”
গোলাপ মাথা নিচু করে বলল, “আমি মেটেও কোনো ফুল না, আমি মজিদ গুনি নামের এক মৃত বাবার মেয়ে, গোলাপ গুনি।”
দিহান একটু মৃদু হেসে নরম গলায় বলল, “ তা আমি জানি গো গোলাপ ফুল, তোমার আসল পরিচয় কী। কিন্তু আমি চাই তুমি আমার জীবনের চিরদিনের মতো ‘গোলাপ ফুল’ হয়েই থাকো।”
তারপর একটু থেমে দিহান যেন এক বুক ভালোবাসা নিয়ে বলে উঠল—
“শোন গোলাপ ফুল...
তোমার জন্য একদিন আমি শত শত গোলাপ ফুল আনব।
তবে সেদিনও আমার মনে হবে—ফুলগুলো যতই সুন্দর হোক না কেন, তোমার ওই এক ফালি হাসির কাছে সব যেন একেবারেই ম্লান হয়ে গেছে। তাই সেদিন শত শত গোলাপের ভিড়েও আমি শুধু তোমাকেই খুঁজে নেব, আমার জীবনের সবচেয়ে প্রিয় গোলাপ ফুল হয়ে । হবা আমার প্রিয় গোলাপ ফুল?”হয়ে
গোলাপ আর নিজেকে ধরে রাখতে না পেরে একটু কেঁপে উঠে বলল, “জানেন দিহান ভাইয়া, আমি হলাম একটা সাধারণ কাজের ঘরের মাইয়া, আর আমার আব্বা ছিলেন এই গ্রামের মানুষজনের চোখে একজন চোর! সেই চোরের মাইয়া গোলাপকে কেন আপনার পছন্দ করতে হবে বলুন তো? গ্রামের মানুষের মুখের কথা কি আপনার কোনো দিন শেষ হবে না? সবাই আড়ালে-আবডালে বলবে—‘দেখছিস, চেয়ারম্যান বাড়ির নাতি ওই বাড়িতে কাজ করা এক মেয়ের মাইয়াটাকে পছন্দ করছে!’ লোকে কী বলবে, তা কি একবারও ভেবে দেখেছেন?”
দিহান আর গোলাপকে আর কোনো কথা বলতে দিল না। সে চটজলদি এগিয়ে এসে নিজের হাত দিয়ে গোলাপের নরম ঠোঁট দুটো আলতো করে ঢেকে দিল, যেন সে আর এমন আবল তাবল কোনো কথা না বলে।
দিহান তখন গভীর প্রত্যয়ে বলল, “তুমি হলো একটা সদ্য ফোটা নিষ্পাপ গোলাপ ফুল, যে এখনো এই সমাজের কোনো কুৎসিত ঝড়ে ঝরে যায়নি। সমাজ কী বলল, কে কী বলল—সেটা শুনে তো আমাদের এই জীবন-সংসার চলবে না, গোলাপ! জীবনটা তো পুরোপুরি আমাদের দুজনের, তাই এর সঠিক সিদ্ধান্তটাও আমাদেরই নিতে হবে।”
গোলাপ তখন মাথা নিচু করে বলল, “আমি আপনাকে ভালোবাসতে পারব না... শহরের বড় লোকদের ঘরের ছেলেদের ভালোবাসতে নেই।”
দিহান তখন তার হাত দুটো নিজের মুঠোয় পুরে নিয়ে বলল, “আরে পাগল মেয়ে! আমি তো এই চেয়ারম্যান বাড়িরই রক্ত! আব্বা-আম্মার বিয়েটা দাদি-দাদাজান মেনে নেননি বলেই তারা এতদিন বাধ্য হয়ে শহরে পড়ে ছিল।কিন্তু এখন থেকে তো আর আমরা ওই যান্ত্রিক শহরে ফিরে যাব না! কাল ঢাকা গিয়ে এক সপ্তাহ পর আম্মাকে সাথে নিয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে চিরকালের মতো এই গ্রামেই চলে আসব। আমি তো এই গ্রামেরই পোলা, গোলাপ!”
গোলাপ এবার একটু বাঁকা হেসে জিজ্ঞেস করল, “আচ্ছা, আপনি পারবেন তো শহরের দামী শার্ট-প্যান্ট ছেড়ে গ্রামের সাধারণ ছেলেদের মতো গেন্জি আর লুঙ্গি পরতে? পারবেন এই গ্রামের ধুলোবালি আর গ্রামীণ পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে? পারবেন আমাদের মতো ঝাল খাবার খেয়ে চোখ দিয়ে পানি ফেলতে? পারবেন বর্ষার দিনে বৃষ্টির জলে ভিজে একাকার হতে, কিংবা গ্রীষ্মের কাঠফাটা রোদে আমার সাথে ঘুড়ি উড়াতে?”
দিহান একমুহূর্ত চুপ থেকে কী যেন গভীর মনে ভাবল।
তাকে অমন চুপ করে থাকতে দেখে গোলাপ একটু খোঁচা দিয়ে বলল, “পারবেন না তো! তাই তো?”
দিহান বিন্দুমাত্র দেরি না করে জোরালো গলায় বলে উঠল, “আমি ঠিক পারব, গোলাপ! আমি একদম এই গ্রামের পোলার মতোই জীবন কাটা তোমাদের সাথে মিশে থাকব। এই তো দেখ, তোমাদের সাথে থাকতে থাকতে আমি তোদের গ্রামের সুরেই কথা বলাও শিখে যাচ্ছি! সবকিছু আমি আস্তে আস্তে নিজের মতো করে মানিয়ে নেব... শুধু আমাকে বিশ্বাস করে একটা সুযোগ দিয়ে তো দেখো! আমি সব পারব, গোলাপ!”
বলেই সে গোলাপের হাত দুটো নিজের দুই হাত দিয়ে আরও শক্ত করে খামচে ধরল। তারপর চোখের দিকে তাকিয়ে ভালোবাসায় ভরপুর সুরে গেয়ে উঠল—

“দুর দুর তোর ওই মনটা লইয়া যাবো বাগানটাই,
লাল হলুদ ও ফুল দিয়ে তোর বান্দিবো খোপায়।

তোমার খোপায় রোজ ফুল গুজিয়ে দিতে চায়, গোলাপ...!”
গোলাপ তখন কিছুটা নরম হয়ে বলল, “সব ঠিক থাকলেও... আপনার আম্মা আর দাদিজান কি আমাদের এই সম্পর্ক কোনো দিন মেনে নেবেন? কোথায় তাদের রাজপুত্রের মতো নাতি, আর কোথায় তাদের বাড়ির কাজ করা একটা সাধারণ মাইয়া!”
দিহান দৃঢ় প্রতিজ্ঞায় বলল, “আমি তোমাকে যেকোনো মূল্যে বিয়ে করব, গোলাপ! দাদি-আম্মাকে আমি বুঝিয়ে বলব। আর যদি তারা কিছুতেই না বোঝেন, তবে আজ থেকে চব্বিশ বছর আগে আমার আব্বা-আম্মা যেভাবে সব ছেড়ে চলে গিয়েছিলেন, ঠিক সেভাবে আমিও প্রয়োজনে এই পরিবারের বিরুদ্ধে গিয়ে সমস্ত সম্পর্ক ত্যাগ করে তোমার হাত ধরে চলে যাব!”
দিহানের এমন খাঁটি ও বুকভাঙ্গা ভালোবাসার কথা শুনে গোলাপের দুই চোখ দিয়ে অঝোরে পানি গড়িয়ে পড়ল। সে কান্নাবিজড়িত কণ্ঠে বলল, “এত কিছু করবেন আমার জন্য? কিন্তু কেন করবেন এত?”
দিহান পলকহীন তাকিয়ে থেকে বলল, “কারণ আমার একমাত্র প্রিয় গোলাপ ফুল তো তুমিই! তোমায় প্রথম দেখাতেই আমার ভালো লেগেছিল।”
গোলাপ তখন একটু লাজুক হেসে চোখ নিচু করে বলল, “হাতটা ছাড়ুন বলছি... গ্রামের মানুষ দেখলে না জানি আবার কত কী মুখরোচক কথা বলে ফেলবে!”
দিহান নাছোড় বান্দার মতো বলল, “বলুক! মানুষের মুখ তো সবসময় বানিয়ে কথা বলতেই ভালোবাসে। আগে বলে ‘ভালোবাসি দিহান’—তাহলে তবেই তোমার হাত ছাড়ব!”
গোলাপ এবার চঞ্চল চোখে দিহানের দিকে তাকিয়ে খুব মায়াবী সুরে বলল, “আপনি জানেন দিহান ভাইয়া? আপনার এই চোখের দৃষ্টিটা যেন ঠিক কোনো এক সন্ধ্যার মতো—যখনই আপনার চোখে চোখ পড়ে, তখনই মনে হয় এই ব্যস্ত পৃথিবীর সমস্ত কাজ কাম আর ঘড়ির কাঁটা বুঝি সব সময় এর মতো থেমে গেছে!”
দুজন মানুষের দৃষ্টি তখন এক সুতোয় বাঁধা—কাছের ওই মেঠো পথে আর কোনো কথাই নেই, কেবল একে অপরের চোখের দিকে তাকিয়ে কেটে গেল বেশ খানিকটা সময়।
হঠাৎ করেই গোলাপ একটু দুপা উঁচুতে ভর দিয়ে নিজের বাম হাতটা দিয়ে আলতো করে দিহানের চোখ দুটো ঢেকে দিয়ে দুষ্টুমি করে বলল, “চোখ এভাবেই ঢেকে রাখুন... আমাদের ধর্মে নেশা করা যে একদম হারাম!” আর আপনার চোখ দেখে আমার নেশা হচ্ছে। তারপর গোলাপ
হাত সরিয়ে নিল কিন্তু দিহান এখন ও চোখ বন্ধ করে আছে।
দিহান একটু হেসে বলল, “কী করব বলো, তোমার ওই চোখের দিকে তাকাতে আমার অনেক ভালো লাগে , গোলাপ!”
গোলাপ মুচকি হেসে উঠল, “এবার চোখ খুলুন, আমি দিলাম দৌড়!”
বলেই সে একছুটে চোখের নিমেষে সেখান থেকে হাওয়া হয়ে গেল।
দিহান চমকে গিয়ে চেঁচিয়ে উঠল, “আরে গোলাপ! এভাবে একা দৌড়াচ্ছ কেন, পড়ে তো যাবে! আমাকে এভাবে ফেলেই বা কোথায় পালাচ্ছ!” বলেই সে মুচকি হেসে গোলাপের পিছু পিছু জোরে দৌড় শুরু করল।
এদিকে ঘড়ির কাঁটায় তখন ঠিক সন্ধ্যা সাতটা।
শাপলা নিজের রুমের বন্ধ জানালার পাল্লাটা একটু ফাঁক করে টেবিলে বসে পড় লেখায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ জানালার ওপাশে চেনা একটা অবয়ব চেহারা দেখতে পেয়ে সে আঁতকে উঠে ভয়ে চিলচিৎকার করে বসল!
বাইরে থেকে ফিসফিস করে কে যেন বলে উঠল, “আরে থামো থামো! আমি... আমি মারুফ!” বলেই সে উঠানের সেই বড় আমগাছটার ঘন অন্ধকারের আড়ালে লুকিয়ে পড়ল।
শাপলার চিলচিৎকার শুনে পাশের রুম থেকে দৌড়াতে দৌড়াতে সোজা এসে হাজির হলো গোলাপ। সে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, “কিরে শাপলা! কী হয়েছে তোর এমন চিৎকার দিলি কেন?”
শাপলা বুক চেপে ধরে নিজেকে সামলে নিয়ে কোনোমতে বলল, “আরে... কিছু না! একটা বিশ্রী তেলাপোকা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম! তুই যা না ভাই, আমি একটু পড়ছি।”
গোলাপ কিছুটা সন্দেহভাজন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে আর ঘাঁটাল না, “আচ্ছা থাক তবে,” বলে সে পাশের রুমে ফিরে গেল।
এর ঠিক একটু পরেই মারুফ আবার সন্তর্পণে জানালার কাছে এসে ফিসফিস করে ডাকল, “একটু প্লিজ...তোমাদের ওই পুকুরটার পুবপাশে একটু দেখা করতে পারবা শাপলা?”
শাপলা একটু অভিমান ও ক্ষোভ মেশানো গলায় জবাব দিল, “আমি কেন যাব আপনার সাথে? আপনি আপনার মতো একাই যান না! আমার এখন কোথাও যাওয়ার কোনো ইচ্ছে নেই।”
মারুফ বুঝল যে শাপলা বেজায় চটে আছে—গত পাঁচ দিন ধরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে যে মেয়েটি এত কষ্ট পেয়েছে, তার রাগ হওয়াই তো স্বাভাবিক!
মারুফ তখন একটু গলা নরম করে অনুরোধের সুরে বলল, “প্লিজ শাপলা, আসো না একটু! খুব জরুরি কথা আছে।”
শাপলা মুখ বাঁকিয়ে না-সূচক মাথা নেড়ে বলল, “না, আমি যাব না!”
মারুফ এবার আর ধৈর্য রাখতে না পেরে একটু রাগী ও শাসানোর সুরে বলে বসল, “তুমি কি নিজে থেকে বাইরে আসবা, নাকি আমি সোজা তোমার ওই ঘরের ভেতরে ঢুকে তোমার ঘরের দরজায় এসে হাজির হব বলো?”
মারুফের মুখ থেকে এমন বেপরোয়া হুমকি শোনার সাথে সাথেই শাপলার ভয় পেয়ে উঠল উঠল আর বলল আপনি যান আমি আসছি!ওকে আমি তাহলে দাড়িয়ে আছি তুমি এসো উঠল, মারুফ“ আচ্ছা ঠিক আছে, যান আপনি!

চলবে....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 12 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন