ফন্ট সাইজ:
থিম:
শাপলা ভেজা আষাঢ়

পর্ব 13

লেখক: ইসমাইল বিন আব্দুল আলীম

#পর্ব_১৩
#উপন্যা_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌

শাপলা আস্তে করে ঘর থেকে বেরিয়ে বাড়ির অন্ধকার উঠান পেরিয়ে গেল তাদের বাড়ির পুকুর পাড়ের দিকে। পুকুরের শাপলা ফুল গুলো রাতের অন্ধকারে ফুটেছে চারদিকে লাল শাপলা ফুলের গন্ধে ভরে গেছে।পুকুর পড়ে চারদিকে অন্ধকার কর কিন্তু রয়েছে চাদের হালাকা আলো। পুকুর পাড়ে সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে মারুফ। কিন্তু আজ সে একা নয়, তার সাথে আরও একটা অচেনা ছেলে দাঁড়িয়ে রয়েছে।
অচেনা কোনো মানুষের উপস্থিতি টের পেয়ে শাপলা একটু থমকে দাঁড়িয়ে সতর্ক গলায় বলল, “জি বলুন, আমাকে এভাবে হঠাৎ কেন ডেকেছেন আর আপনার সাথে এই উনি কে?”
মারুফ একটু মুচকি হেসে বলল, “আরে ভয় পাচ্ছো কেন? ও আমার ভালো বন্ধু, আমার বাড়ির পাশেই থাকে। আর তোমাকে দেখার জন্য দেকেছি কত দিন হলো দেখি না তা বলো, কেমন আছ তুমি?”
শাপলা গম্ভীর গলায় বলল, “যেমন দেখছেন! আচ্ছা, গোলাপকে তো চেনেন আপনারা? ওর বাবা তো মারা গেছেন!”
মারুফ একটু ভড়কে গিয়ে অবাক সুরে জিজ্ঞেস করল, “সে কী!! কেমনে কী হলো! ”
শাপলা দীর্ঘশ্বাস ফেলে বলল, “কী আর বলব... কে বা কারা যেন চাচাকে খুব নৃশংসভাবে শ্বাসরোধ করে মেরে ফেলেছে! পুলিশ এখন খুনিদের খুঁজে বেড়াচ্ছে।”
মারুফ উদাস ভঙ্গিতে বলল, “ওহ... মর্মান্তিক ব্যাপার তো!” তারপর সে নিজের পেছনে লুকিয়ে রাখা হাতটা সামনে এনে দেখাল—তার হাতে একটা তাজা শাপলা ফুল! সে সেটা বাড়িয়ে দিয়ে বলল, “এটা তোমার জন্য তুলেছি শাপলা, নাও।”
শাপলা ফুলটার দিকে তাকিয়ে থেকে নির্লিপ্তভাবে সেটা হাতে নিয়ে অভিমানের সুরে বলল, “গত পাঁচ দিন ধরে আপনি কোথায় ছিলেন বলুন তো? আপনাকে খোঁজার জন্য আমি প্রতিদিন মাঠের দিকে গিয়েছি, কিন্তু আপনার দেখা পাইনি! আপনার নাম্বারে কতবার ফোন করলাম, কিন্তু প্রতিবারই নাম্বার বন্ধ পেলাম!”
মারুফ একটু আমতা আমতা করে বলল, “আসলে একটা জরুরি কাজে একটু ব্যস্ত ছিলাম তো, তাই এমন হয়েছে... ,তোমারে ও আমার অনেক মনে পড়েছে শাপলা?” বলেই সে জোর করে শাপলাকে নিজের খুব কাছে টেনে নেওয়ার চেষ্টা করল।
ততক্ষণে শাপলা নিজের ভেতর একটা অস্বস্তি অনুভব করে নিজেকে ছাড়িয়ে নিয়ে শক্ত গলায় বলল, “আপনাকে কতবার বলেছি আমাকে এভাবে জোর করে কাছে টানবেন না!”
মারুফ তাতে পাত্তা না দিয়ে দুষ্টু হেসে বলল, “কেন টানব না? আমি তো তোমায় ভালোবাসি... আর তা ছাড়া আমি তোমাকেই তো বিয়ে করব!”
শাপলা একটু বিরক্তি নিয়ে বলল, “বিয়ে কবে করবেন শুনি?”
মারুফ বলল, “আগে তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষাটা শেষ হোক, তারপরেই তো!” আর তোমার আব্বার আর আম্মা তোমাদের নানির বাড়ি বেড়াতে গিয়েছে।
শাপলা ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, “আচ্ছা, আপনি কীভাবে জানলেন যে আমার আব্বা-আম্মা নানা বাড়িতে গেছে?”
মারুফ একটু থমকে গিয়ে সামলে নিয়ে বলল, “কেন জানতে পারিনা নাকি , আমি এমনিতে শুনেছি... তাই তো তোমার সাথে একটু দেখা করতে এলাম তোমাদের বাড়িতে।” তারপর মারুফ ঘড়ি দিখে তাকিয়ে দ্রুত পায়ে বলে উঠল, “আচ্ছা, আমার এখন কাজ আছে, আমি যাচ্ছি। কাল আবার সন্ধ্যায় সুলতানাপুর মাঠে দেখা হবে তোমার সাথে।”
বলেই মারুফ আর তার সাথে থাকা সেই অচেনা ছেলেটা রাতের ঘুটঘুটে অন্ধকারের মাঝে পলকের মধ্যে মিলিয়ে গেল।
ওদিকে ঘড়ির কাঁটায় তখন রাত নয়টা।
দিহান নিজের রুমে বসে আলমারি থেকে একে একে জামা কাপড় বের করে গোছ গাছ করছে—কারণ কাল সকালেই তাকে ঢাকায় ফিরে যেতে হবে।
গোলাপ এসে চুপচাপ দরজার চৌকাঠের একপাশে দাঁড়িয়ে অপলক তাকিয়ে দেখছিল দিহানের গোছগাছ। সে মনে মনে ভাবছিল—পৃথিবীতে কিছু কিছু মানুষ সত্যিই কত না সুন্দর মনের হয়! তারা নির্দ্বিধায় মানুষকে ভালোবাসতে জানে, রায়হানের মতো জানোয়ারদের মতো পশুবৃত্তি তাদের মনে থাকে না। সেদিন যদি রায়হান নামের সেই পশুটার হাত থেকে আমি রক্ষা না পেতাম আব্বায় সঠিক সময়ে না আসত
— আজ সে নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হিসেবে দিহানকে পেত না—সেদিন যদি আব্বায় ঠিক মতো না এসে পৌঁছাত, তবে হয়তো তার জীবনটাই চিরকালের মতো নষ্ট হয়ে যেত! এই সমস্ত কথা ভাবতে ভাবতে গোলাপের দুই চোখ আবার জলে ভিজে এল।
গোলাপের এমন আনমনা উপস্থিতি টের পেয়ে দিহান কাজ থামিয়ে সোজা তার সামনে এসে দাঁড়াল। তারপর নরম গলায় ডেকে উঠল, “কী ব্যাপার, গোলাপ ফুল? এত আনমনা হয়ে কী ভাবছ বলো তো?”
নিজের ভাবনার ঘোর কেটে গোলাপ বাস্তবে ফিরে এল। সে একটু ঢোক গিলে করুণ গলায় জিজ্ঞেস করল, “আপনারা কি কাল সকালেই চলে যাচ্ছেন?”
দিহান মৃদু হেসে বলল, “হ্যাঁ ! তা এত মন খারাপ করে কাঁদছ কেন বলো তো?”
বলেই সে আলতো করে হাত বাড়িয়ে গোলাপের গাল থেকে এক ফোঁটা চোখের জল মুছে দিয়ে আদুরে গলায় বলল, “আমি কাল চলে যাচ্ছি বলেই কি তোমার এত কষ্ট হচ্ছে?”
আসলে গোলাপের মনটা শুধু যাওয়ার কষ্টে নয়, আরও অন্য অনেক কিছু ভেবে ভারী হয়ে ছিল, তবুও দিহানের ওই মায়াবী কথার জবাবে সে কেবল মৌন সম্মতি জানিয়ে মাথা নিচু করে রইল।
দিহান তখন তাকে সান্ত্বনা দিয়ে মুচকি হেসে বলল, “আরে পাগলী মেয়ে! মাত্র এক সপ্তাহ পর আমি আবার ফিরে আসব এই গ্রামে। তারপর থেকে আর কোথাও যাব না, চিরকালের মতো তোমার এই পাশেই থেকে যাব,আর তুৃমি থেকে যাবে আমার গোলাপ ফুল হয়ে!”
পরদিন খুব ভোরে দিহান রহমান ও আমিনা বেগম চেয়ারম্যান বাড়ির সবার থেকে বিদায় নেওয়ার জন্য বারান্দায় এসে দাঁড়ালেন।
জাহানারা বেগম নাতির হাত ধরে পরম মমতায় বললেন, “খুব সাবধানে যাবি তোরা দাদুভাই! আর বেশি দিন দেরি করিস না, তাড়াতাড়ি আবার ফিরে আসিস আমাদের কাছে।”
দিহানের চোখ দুটো তখনো বাড়ির বারান্দায় আর ঘরের কোণে কাকে যেন খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই ঘর থেকে একে একে বেরিয়ে এল শাপলা আর গোলাপ।
শাপলা এগিয়ে এসে বলল, “চাচি, দিহান ভাইয়া—তোমরা খুব সাবধানে যেও।”
আমিনা বেগম স্নেহের সুরে গোলাপের কাছে এগিয়ে এসে তার থুতনিতে হাত বুলিয়ে নরম গলায় বললেন, “তুমি একদম মন খারাপ কোরো না গোলাপ! প্রতিদিন নিয়মিত নামাজ পড়ে তোমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করো। আর মনে রেখো, আমরা সবাই চিরকাল তোমার এই বিপদে-আপদে পাশে আছি।”
বলেই আমিনা বেগম সবার থেকে বিদায় নিলেন।
দিহান যাওয়ার আগে গোলাপের দিকে তাকিয়ে শেষ বারের মতো বলে গেল, “ভালো থেকো গোলাপ, নিজের শরীরের পুরো যত্ন নিয়ো।”
তারপর শাপলার দিকে ফিরে দুষ্টুমি করে ডেকে উঠল, “আর শোন ওহে ‘মিস কটকটি বেগম’, আমরা চললাম!” বলেই সে একছুটে উঠানের গেটের দিকে দৌড় দিল।
শাপলা রাগ দেখিয়ে তার পেছনে পেছনে একটু দূর পর্যন্ত দৌড়ে গিয়ে থমকে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, “কী বললে? আবার আমাকে ‘মিস কটকটি বেগম’ বলে ডাকলে বুঝি!”
দিহান পেছন ফিরে মুচকি হেসে হাত নেড়ে বলল, “হ্যাঁ, তো কী হয়েছে!”
ঠিক তখনই দীপ্তী এসে শাপলার পাশে দাঁড়াল। দিহান দীপ্তীকে আদর করে বুঝিয়ে বলল, “শোন দীপ্তী, মন দিয়ে খুব ভালো করে পড়াশোনা করবি আর একা একা বেশি দূরে যাবি না। সুলতানপুরের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নয়, কাউকে অন্ধের মতো বিশ্বাস করিস না।”
দীপ্তী মাথা নেড়ে বলল, “আচ্ছা দিহান ভাইয়া, আমি সব খেয়াল রাখব।”
এরপর দিহান ও আমিনা বেগম চেয়ারম্যান বাড়ির সেই ঐতিহাসিক উঠান পার হয়ে বাইরের মেঠো রাস্তায় গিয়ে উঠলেন। একে একে সবাই তখন মন খারাপ করে ঘরের ভেতর ফিরে গেল।
ব্যস্ত ও যান্ত্রিক ঢাকার উদ্দেশ্যে বাস ধরতে রওয়ানা হলো দিহান। কিন্তু বাসে জানালার ধারে বসেও দিহানের মনটা পড়ে রইল কেবল ওই সুলতানপুর গ্রামের চেয়ারম্যান বাড়ির সেই সাধারণ কিন্তু মায়াবী মেয়েটার কাছেই! কোনো উপায় নেই—গোলাপের যেমন নিজস্ব কোনো মোবাইল ফোন নেই, তেমনি শাপলার কাছেও যোগাযোগের কোনো মাধ্যম নেই। সে কীভাবে কথা বলবে গোলাপের সাথে?
হঠাৎ করেই বাসের সিটে বসে দিহান আমিনা বেগমকে উদ্দেশ করে ডেকে উঠল, “আম্মা?”
আমিনা বেগম ছোট করে উত্তর দিলেন, “হুম, বল বাবা!”
দিহান একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, “আচ্ছা আম্মা, এত বছর পর দাদিবাড়ি গিয়ে তোমার ঠিক কেমন লাগল বলো তো?”
আমিনা বেগম একটু নিস্তব্ধ থেকে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, “সবকিছুই তো খুব ভালো ছিল বাবা... কিন্তু কেবল তোমার আব্বার সেই খালি জায়গাটা পূরণ ছিল না ফাকায় ছিল! বড্ড শূন্য মনে হচ্ছিল সব। তবে হ্যাঁ, বাড়ির সবাই আমাদের খুব আপন করে নিয়েছে।তখন যদি এভাবে যদি আমাদের তোর নানাবাড়ির দাদার বাড়ি লোকজন মেনে নিত, তবে হয়তো আমাদের এত বছর ধরে পরবাসীর মতো এত কষ্ট সহ্য করতে হতো না, আজ যেমন সব ভূল বুঝতে পেরে তোর দাদির বাড়ি মেনে নিয়েছে এমন যদি তোর নানির বাড়ি লোকজন নিতে খুব ভালো লাগত আমার আত্মা শান্তি পেত দিহান।”
দিহান মায়ের হাতটা নিজের হাতের ওপর রেখে সান্ত্বনার সুরে বলল, “তুমি ভেবো না আম্মা, দেখবে খুব দ্রুত সব ঠিক হয়ে যাবে।”
কিছুক্ষণ চুপ থাকার পর আমিনা বেগম একটু অন্য প্রসঙ্গে বললেন, “আচ্ছা দিহান, ওই শাপলা মেয়েটা—ওকে তোর কেমন লাগে বল তো?”
দিহান একটু অবাক হয়ে হেসে ফেলল, “ও তো আম্মা সেই ‘মিস কটকটি বেগম’! একটু বেশিই পাকনা স্বভাবের, তবে মেয়ে হিসেবে বেশ ভালো। সবাই ওকে খুব ভালোবাসে।”
আমিনা বেগম একটু রহস্যময় হাসি হেসে বললেন, “আমি এই ভালো বা খারাপের কথা বলছি না দিহান... আমার মনে হয় শাপলার সাথে তোর বিয়ের প্রস্তাবের কথা আমি কথা বলব এবার গিয়ে। ছেলের বউ হিসেবে মেয়েটাকে মন্দ মানাবে না! তাছাড়া আমি যতদূর জানি, তোমার আব্বা বেঁচে থাকার সময় নাকি শাপলার আব্বার সাথে কথা দিয়ে গেছিলেন যে—আমাদের বংশের এক ছেলের সাথে ওদের ঘরের একটা মেয়ের বিয়ে দেবেন! সেই পুরোনো কথার সূত্র ধরেই আমি শাপলার সাথে তোমার একটা পাকাপাকি সম্পর্ক করাতে চাই।”
দিহান বিন্দুমাত্র সময় নষ্ট না করে একটু মজা করে বলে উঠল, “আরে আম্মা তুমি এসব কী বলছ! আমার মন তো অন্য কোথাও আটকে আছে, আর তুমি সেই মনে জোর করে শাপলাকে ঢোকাতে চাইছ? আমার মনে তো অলরেডি একজন দখল করে বসে আছে আম্মা, সেখানে তো আর বিন্দুমাত্র জায়গা খালি নেই!”আর শাপলা আমি ওই চোখে দেখিনি আম্মা।
বাস তখন ছুটছে আপন গতিতে। আমিনা বেগম চোখ গোল গোল করে জিজ্ঞেস করলেন, “সে কী রে! তোমার আবার কার পছন্দ আছে আগে তো আমাকে কখনো কিছু বলিসনি! কে সেই মেয়ে? তার নামটা তো অন্তত বলো আমাকে শুনি!”
দিহান একটু চুপ থেকে আমতা আমতা করে বলল, “সেটা সময় হলেই জানতে পারবে আম্মা! আজ অন্তত এ নিয়ে আর ঘাটিও না, চলো আগে আমরা ঠিকঠাক বাসায় গিয়ে পৌঁছাই।”
মনে মনে অবশ্য দিহান তখন ভীষণভাবে একটা কথাই ভাবছিল—যদি দাদি বা আম্মা শেষ পর্যন্ত গোলাপের সাথে তার এই সম্পর্কের কথা কোনোভাবেই মেনে না নেন, তবে তার পরিণতি কী হবে? কিন্তু পরক্ষণেই তার মনে ভেসে উঠল গোলাপকে দেওয়া সেই কঠিন প্রতিশ্রুতির কথা—পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে হলেও সে তার এই ভালোবাসার খাঁটি গোলাপ ফুলটিকে যে করেই হোক নিজের করে নেবে!
অবশেষে একটানা সাড়ে তিন ঘণ্টার দীর্ঘ জার্নি শেষে আমিনা বেগম ও দিহান রহমান বাস থেকে নেমে একটা রিকশা ঠিক করে সোজা বাসার দিকে রওনা দিলেন।

চলবে....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 13 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন