#পর্ব_১৪
#উপন্যা_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌
রাতের খাবার খাওয়ার নাম করে শাপলা দিপ্তীকে সঙ্গে নিয়ে সোজা সুলতানপুর মাঠের দিকে রওনা দিল। বাড়িতে অবশ্য সে মিথিলার কাছে পড়ার ছুতো দিয়ে এসেছে—বলেছে যে পরীক্ষার পড়া বোঝানোর জন্য তার ক্লাসমেট মিথিলার বাড়ি যাওয়া দরকার। কিন্তু রাতের এই অন্ধকারে শাপলাকে একা ছাড়তে রাজি হননি দিলোয়ার রহমান; তাই তিনি নিরাপত্তার কথা ভেবে শাপলার সাথে ছোট মেয়ে দীপ্তীকেও সঙ্গী করে পাঠিয়ে দিলেন। তাছাড়া রুপমও তখন পর্যন্ত বাড়ি ফেরেনি, নইলে না হয় তাকেই সাথে পাঠিয়ে দেওয়া যেত।
মাঠের কাছাকাছি পৌঁছানোর পর শাপলা গিয়ে দাঁড়াল মারুফের মুখোমুখি। একটু দূরে ল্যাম্পপোস্টের হলুদ আলোর নিচে দাঁড়িয়ে থাকা দীপ্তীকে দেখে মনে হচ্ছিল যেন আকাশ থেকে নেমে আসা কোনো এক পরি! মারুফ বরাবরের মতোই একটু অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে ছিল, তাই চারপাশের আলো-আঁধারিতে দীপ্তী ঠিকমতো তাকে দেখতে পেল না।
মারুফ দীপ্তীর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে ফিসফিস করে জিজ্ঞেস করল, “ওই মেয়েটা কে গো শাপলা?”
শাপলা দীপ্তীর দিকে তাকিয়ে বলল, “ও আমার বড় চাচার মেয়ে, দীপ্তী।”
মারুফ বলল, “ও আচ্ছা! কই, ওকে তো আগে কখনো দেখিনি এখানে।”
মারুফের কথা শুনে শাপলা একটু বিরক্ত হয়ে বলল, “ওকে দেখবেন কেমনে বলুন তো? আপনি কি সারাদিন ঘর থেকে বাইরে বের হন যে সবাইকে দেখবেন? আপনি তো কেবল রাত কিংবা সন্ধ্যার অন্ধকারেই বের হন! আচ্ছা, আপনি এমন কেন বলুন তো? সারা দিন কোথায় থাকেন যে শুধু সন্ধ্যা নামলেই আপনার দেখা মেলে?”
মারুফ নিজেকে সামলে নিয়ে বলল, “আরে না না! মাঝে মাঝে তো আমি দিনেও বের হই।”
দীপ্তী তখন একটু তাড়া দিয়ে শাপলাকে ফিসফিস করে বলল, “আপা, তাড়াতাড়ি করো তো! আব্বা জলদি বাড়ি ফিরতে বলেছে।”
শাপলা পেছন ফিরে বলল, “হ্যাঁ যাচ্ছি রে, আর একটু দাঁড়া।”
মারুফ তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, “তোমার এই বোনটি কোন ক্লাসে পড়ে গো?”
শাপলা জবাব দিল, “ও ক্লাস টেনে পড়ে।”
মারুফ একটু চিন্তিত সুরে বলল, “বাসায় গিয়ে আবার সব বলে দেবে না তো?”
শাপলা ভরসা দিয়ে বলল, “আরে না! ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ওকে আমি সব বুঝিয়ে বলেছি, ও কিছু বলবে না।”
এরপর আরও মিনিট দশেক টুকিটাকি কথা বলার পর মারুফ শাপলাকে উদ্দেশ করে বলল, “এক কাজ করো, তুমি তোমার আব্বাকে আমাদের সম্পর্কের কথা এবার পরিষ্কার করে বলে দাও।”
শাপলা ইতস্তত করে বলল, “বলা তো উচিত, কিন্তু আমার খুব ভয় করে... যদি আব্বা রাগ করে বকাঝকা করেন?”
মারুফ তখন একটু জোর দিয়ে বলল, “আগে বলে তো দেখোই না যে কী বলে!”
শাপলা দ্বিধাভরা কণ্ঠে বলল, “আচ্ছা ঠিক আছে, সুযোগ বুঝে বলবখন।”
এই বলে শাপলা আর দেরি না করে দীপ্তীকে হাত ধরে নিয়ে সেখান থেকে বাড়ির পথ ধরল।
রাতের অন্ধকার চিরে মেঠো রাস্তা দিয়ে বাড়ির দিকে হেঁটে চলেছে শাপলা আর দীপ্তী। হাঁটতে হাঁটতে হঠাৎ দীপ্তী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, “আপা, ওই অন্ধকার দাঁড়িয়ে থাকা ছেলেটা কে বলো তো?”
দীপ্তীর মুখে এমন প্রশ্ন শুনে শাপলা একটু হেসে ফেলে বলল, “কেন, ও তোর হবু ভাইয়া লাগে!”
দীপ্তী একটু চতুর হাসি হেসে বলল, “ওহ... বুঝি! তুমি তাহলে ওরে পছন্দ করো, ভালোবাসো তাই না?”
শাপলার বয়সসুলভ কান এড়াতে পেরে সে দীপ্তীর কথায় হেসে বলে উঠল, “বাঃ রে! তুই তো দেখছি দিন দিন বেশ পাকনা হয়ে উঠছিস! শোন দীপ্তী, তুইও তো আস্তে আস্তে বড় হচ্ছিস, কিছুদিন পর সব বুঝতে পারবি। তোর মনেও তখন কারও না কারও জন্য ভালোলাগা বা ভালোবাসা আসবে। তবে একটা কথা সবসময় মনে রাখবি—যাকেই ভালোবাসিস না কেন, মানুষ চিনে বুঝে তারপর পা বাড়াবি। আর শোন, মারুফকে আমি ঠিক ভালোবাসিক না ঠিকই, তবে ওর প্রতি আমার একটা ভালোলাগা কাজ করে। আমি আপাতত ভালোলাগার জায়গাতেই রাখতে চাই, বিয়ের পর হয়তো ভালোবাসা আসবে। আর হ্যাঁ, এই কথা বাড়িতে যেন ভুলেও কারো মুখে না শুনি!”
দীপ্তী ছোট করে মাথা নেড়ে বলল, “আচ্ছা শাপলা আপা, কাউকে বলব না।”
এরপর তারা দুজনে চুপচাপ বাড়ি ফিরে এসে রাতের খাবার খেতে বসল।
ওদিকে ব্যস্ত ও যান্ত্রিক ঢাকার এক তিনতলা ফ্ল্যাটের ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছেন দিহান ও আমিনা বেগম।
দিহান নিজের প্লেটে ভাত বেড়ে নিয়ে বলল, “আম্মা, তুমি একা একা কেন খাচ্ছো? আসো না, দুজনে একসাথে বসি।”
রোজকার অভ্যাসের মতোই আমিনা বেগম আজকের সব তরকারিতে ঝালের পরিমাণ একদম কমিয়ে রান্না করেছেন। দিহান একটা গ্রাস মুখে দিয়ে চিবিয়ে দেখল—রান্নাটা চমৎকার হয়েছে এবং ঝালের পরিমাণও তার সহ্য করার মতোই ঠিকঠাক আছে। কিন্তু হঠাৎ করেই তার মাথায় ভেসে উঠল গোলাপের সেই কথাটা—গ্রামের ছেলেরা নাকি শহরের ছেলেদের তুলনায় অনেক বেশি ঝাল খেয়ে অভ্যস্ত!
দিহান প্লেট থেকে মাথা তুলে আমিনা বেগমকে উদ্দেশ করে বলে বসল, “আম্মা, তরকারিতে তো একদমই ঝাল হয়নি! একটু দুটো কাঁচা মরিচ দাও তো দেখি।”
ছেলের এমন অদ্ভুত আবদার শুনে আমিনা বেগম তো রীতিমতো থমকে গেলেন! তিনি অবাক হয়ে বললেন, “বলিস কী রে দিহান! তুই তো সারাজীবন ঝাল একদমই সহ্য করতে পারিস না, এমনকি গ্রামের বাড়িতে গিয়েও তো ঝাল ছুঁয়ে দেখিসনি! আর আজ হঠাৎ বলছিস তরকারিতে ঝাল হয়নি?”
দিহান নাছোড়বান্দার মতো বলল, “আরে আম্মা, আমি এখন অনেক ঝাল খেতে পারি! তুমি জলদি আমাকে কাঁচা মরিচ দাও তো!”
আমিনা বেগম কপালে হাত দিয়ে বললেন, “কই দিহান! তোর জন্য তো এই কদিন গ্রামেও আলাদা করে কম ঝাল দিয়ে রান্না করা হতো, গোলাপ নিজে হাতে সব বুঝেশুনে রান্না করত! আজ হঠাৎ তোর কী হলো বল তো?”
দিহান আর সহ্য করতে না পেরে টেবিল ছেড়ে সোজা উঠে ফ্রিজের কাছে গেল। সেখান থেকে একটা আস্ত কাঁচা মরিচ বের করে ভালো করে ধুয়ে ভাতের সাথে চিবিয়ে খাওয়া শুরু করল। ঝালের চোটে মুহূর্তের মধ্যে দিহানের মুখটা লাল হয়ে গেল, দুই চোখ দিয়ে টলটল করে জল গড়িয়ে পড়তে লাগল!
আমিনা বেগম ঘাবড়ে গিয়ে চেয়ার ছেড়ে উঠে এসে বলে উঠলেন, “কী ব্যাপার দিহান! তুই কি আস্ত পাগল হয়ে গেছিস নাকি? মুখ থেকে সব ফেলে দে বলছি!”
দিহান কষ্ট করে গলার ভেতর দিয়ে সেই ঝাল ভাত গিলে কোনোমতে বলল, “না আম্মা... এখন থেকে তো আমাদের গ্রামেই থাকতে হবে, তাই গ্রামের মানুষের জীবনযাত্রার সাথে তো মানিয়ে চলতে হবে! তাছাড়া... গোলাপ বলেছে আমাকে ঝাল খেতে হবে।” তারপর একটু থেমে সে বলল, “গোলাপের কথা আমি কীভাবে অমান্য করি বলো তো, আম্মা?”
আমিনা বেগম আরও বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, “তুই আবার গোলাপের কথা বলছিস কেন রে?”
দিহান গভীর ভালোবাসার সাথে মায়ের চোখের দিকে তাকিয়ে সোজা সাপটা বলে বসল, “কারণ আমার মনের ভেতর এখন শুধু ওই গোলাপ ফুলটাই বাস করে, আম্মা! আমি ওকেই মন থেকে ভালোবাসি, আর আমি ওকেই আমার জীবনসঙ্গী হিসেবে বিয়ে করতে চাই!”
আমিনা বেগম ছেলের মুখে এমন কথা শুনে প্রথমে দারুণ রেগে গিয়ে কড়া ভাষায় নিষেধ করতে যাচ্ছিলেন, ঠিক তখনই তাঁর মনের কোণে ভেসে উঠল আজ থেকে চব্বিশ বছর আগের তাঁদের নিজেদের সেই প্রেমের ইতিহাস আর কঠিন সংগ্রামের দিনগুলোর কথা।
আমিনা বেগম নিজের রাগটা জোর করে সংবরণ করে নিলেন। তিনি একটু শান্ত ও গম্ভীর গলায় বললেন, “এসব তুই কী বলছিস, দিহান? তোর জন্য তো সমাজের কত সুন্দর সুন্দর অভিজাত পরিবারের মেয়ে রয়েছে! তুই ওদের ছেড়ে ওই গোলাপকে কেন বিয়ে করতে চাস?”
দিহান নাছোড়বান্দার মতো জেদ ধরে বলল, “আম্মা, গোলাপ কি দেখতে সুন্দর না? ও কি কোনো খারাপ মেয়ে? ও গরিব ঘরের মেয়ে হয়ে আমাদের বাড়িতে কাজ করে বলেই কি সে ছোট হয়ে গেল? দাদির ওই বাড়িতে ছোটবেলা থেকে ও কত কষ্ট সহ্য করেছে! আজ যদি ওকে আমি ভালোবেসে আমার জীবনের সাথে জড়িয়ে নিই, তবে তাতে তোমার বা সমাজের কী এমন বড় ক্ষতি হয়ে যাবে, আম্মা? আমি তো ওকে কথা দিয়েছি—আমার জীবনের সব সুখে-দুঃখে আমি ওকে আমার ‘গোলাপ ফুল’ বানিয়েই রাখব! আর যদি তোমরা আমাদের এই ভালোবাসাকে সহজভাবে মেনে না নাও, তবে আজ থেকে ঠিক চব্বিশ বছর আগে তুমি আর বাবা যেভাবে এই পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজেদের পথ বেছে নিয়েছিলে, আজ আমরাও ঠিক সেভাবেই বাধ্য হব সব বাঁধন ছিন্ন করে চলে যেতে, আম্মা!”
ছেলের মুখ থেকে এমন চূড়ান্ত ও অটল প্রতিজ্ঞার কথা শুনে আমিনা বেগম আর ডাইনিং টেবিলে এক মুহূর্তও স্থির হয়ে বসে থাকতে পারলেন না। তিনি খাবার টেবিল ছেড়ে নিঃশব্দে উঠে সোজা নিজের রুমের ভেতর গিয়ে দরজা বন্ধ করে নিলেন।
দিহান শুধু অপলক তাকিয়ে রইল তার মায়ের চলে যাওয়ার সেই শূন্য দরজার পানে।
চলবে