ফন্ট সাইজ:
থিম:
শাপলা ভেজা আষাঢ়

পর্ব 16

লেখক: ইসমাইল বিন আব্দুল আলীম

#পর্ব_১৬
#উপন্যা_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌

এত রাতে শাপলা মারুফকে ফোন দেওয়ায় মারুফ একটু ঘাবরে গেল।তারপর।ওপার থেকে মারুফ গলাটা একটু নামিয়ে ফিসফিস করে বলল, “হুম, বলো? এত রাতে হঠাৎ ফোন দিলে যে! আর আজ রাতে কি সুলতানপুর মাঠে আসবা না নাকি?”
শাপলা এক নিঃশ্বাসে সব খুশির খবরটা জানিয়ে দিয়ে বলল, “আর মাঠে যাওয়ার দরকার নেই গো! আজকে আমাদের ঘরে পরপর দুটো দারুণ খুশির খবর এসেছে। প্রথমত, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার সুযোগ পেয়ে গেছি! আর দ্বিতীয় ও সবচেয়ে বড় কথা হলো—আব্বা তোমার সাথে আমার সম্পর্কের কথা শুনেছেন এবং তোমাকে আমাদের বাড়িতে আসার অনুমতি দিয়েছেন!”
ওপার থেকে মারুফ একটু অবাক হয়ে যেন বিশ্বাসই করতে পারছিল না, সে জিজ্ঞেস করল, “মানে কী! তোমার আব্বা কি সত্যিই রাজি হয়েছেন?”
শাপলা খুশিতে গদগদ হয়ে বলল, “হ্যাঁ গো, একদম সত্যি বলছি!”
মারুফ একটু থেমে ঠান্ডা মাথায় বলল, “আচ্ছা, বেশ তো! তাহলে এক কাজ করো—কাল সকালেই তোমার আব্বাকে সোজা আমাদের বাড়িতে এসে দেখা করতে বলো।”
শাপলা হঠাৎ পেছনে তাকিয়ে দেখল, দিহান, গোলাপ আর ছোট শালিক তিনজনেই কান খাড়া করে তার ফোনালাপ শুনছে। সে তখন একটু বিরক্ত হয়ে ফোনে বলল, “আচ্ছা, তোমরা এখন একটু ঘর থেকে বের হয়ে যাও তো!”
দিহান পাশ থেকে চোখ বড় বড় করে বলল, “কেন রে? আমরা থাকলে তোর কী এমন সমস্যা হবে শুনি?”
গোলাপও সায় দিয়ে বলে উঠল, “হ্যাঁ, আমরা থাকলে এমন কী এমন ক্ষতি হয় শাপলা?”
শাপলা চোখ পাকিয়ে ফিসফিস করে বলল, “আরে একটু বাইরে যাও না! একটু জরুরি ব্যক্তিগত কথা আছে, পরে এসে শোনো।”
শাপলার কাথা শুনে দিহান আর গোলাপ মুখ গোমরা করে ঘর থেকে বের হয়ে গেল, সাথে ছোট শালিকও ছিটকে বেরিয়ে পড়ল।
শাপলা তখন আবার ফোনে মনোযোগ দিয়ে বলল, “শুনছেন মারুফ ভাইয়া? আব্বা যে আপনাদের বাড়ি যাবেন, কিন্তু সমস্যা হলো—আপনাদের আসল বাড়িটা ঠিক কোথায় বা কোন জায়গায়, সেটাই তো আমি নিজে ভালো করে জানি না!”
মারুফ তখন খুব সহজভাবে বলে উঠল, “আরে এ আর এমন কী! সুলতানপুর দক্ষিণ পাড়ার যে বড় মসজিদটা আছে, ঠিক তার সাথেই বাড়িটাই হলো আমাদের বাড়ি। কাল তাহলে তোমার আব্বাকে বলো সোজা ওই বাড়িতে চলে আসতে... কী বলো, কালকেই তাহলে আমাদের বিয়েটা চুকিয়ে ফেলব নাকি?”
শাপলা আঁতকে উঠে বলল, “না না! বিয়ের কথা এখন মুখেও আনবে না। আরও অন্তত কয়েকটা মাস যাক, আমি আগে রাজশাহীতে গিয়ে ভর্তি হই, সেখানে গিয়ে কিছুদিন ক্লাস করি, তারপরে তো বিয়ের কথা ভাবা যাবে!”
মারুফ একটু নাখোশ সুরে বলল, “সে কী! তুমি কি এখন পাকাপাকিভাবে রাজশাহীতেই থেকে যাবে নাকি? তা তো হতে পারে না! তোমাকে চোখের আড়ালে রেখে আমি এত দূরে কীভাবে থাকব বলো তো?”
শাপলা একটু নরম গলায় বোঝানোর সুরে বলল, “কী আর করার বলো! কিছুদিন তো কষ্ট করতেই হবে। দরকার হলে আমাকে বিয়ে করে নিয়ে এসো রাজশাহী তে একটা ছোট্ট বাসা নিয়ে থাকব, তবুও আমি আমার পড়াশোনাটা কোনোভাবেই বন্ধ করতে চাই না, মারুফ ভাইয়া। আমার এই কথাটা আপনি প্লিজ রেখেন।”
মারুফ একটু চুপ থেকে বলল, “আচ্ছা ঠিক আছে, পড়াশোনা তো করবেই—সেটা আর নতুন করে বলার কী আছে! ঠিক আছে, তুমি তোমার মতো পড়াশোনা চালিয়ে যাও।”
এর পরে আরও দু-চারটি টুকিটাকি কথা বলে শাপলা ফোনটা কেটে দিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় চলে এসেছে—এখন সবার আগে হোস্টেল ঠিক করতে হবে, ফরমাল কাগজপত্র তৈরি করতে হবে, কতশত ঝামেলার কাজ বাকি! কিন্তু সবার মনে তখন একটাই কমন চিন্তা—শাপলা এত দূরে অচেনা একটা শহরে একা একা কীভাবে থাকবে?
পরদিন সকাল ১০টা বাজে।
শাপলা আগেই মারুফকে ফোনে সব বলে ঠিক করে দিয়েছিল যে আজ বড় চাচা দিলোয়ার রহমান, বাবা মাসুদ রহমান আর ভাই রুপম মিলে সরাসরি তাদের বাড়ি যাবে। এদিকে শাপলা নিজের ঘরে বসে আনন্দে বারবার আনমনা হয়ে যাচ্ছে।
আর ঠিক সেই একই সময়ে পাশের ঘরে চলছে এক অন্যরকম কাণ্ড!
শহুরে ছায়া ঝেড়ে ফেলে দিহানকে এক্কেবারে খাঁটি গ্রামের পোলা বানানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে গোলাপ। দিহান তখন নিজের ঘরের জানালার ধারে চুপচাপ বসে একটা অদ্ভুত বিপদের আশঙ্কায় কাঁপছে।
বাইরের দরজার আড়াল থেকে আলতো করে ডেকে উঠল গোলাপ, “আসবো ভিতরে?”
দিহান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, “হ্যাঁ, এসো এসো!”
গোলাপ ঘরে ঢুকে মুচকি হেসে তার হাতের একটা পরিষ্কার সাদা চেক লুঙ্গি দিহানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, “এটা নিন তো দেখি!”
দিহান লুঙ্গিটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে একটু ভড়কে গিয়ে জিজ্ঞেস করল, “এগুলো আবার কী জিনিস বলো তো?”
গোলাপ কপট ধমকের সুরে বলল, “আগে হাতে নিন তো দেখি!”
দিহান বড় বিপদে পড়ার মতো অনিচ্ছার সাথে লুঙ্গিটা দুহুলে তুলে ভালো করে নেড়েচেড়ে দেখে বলল, “লুঙ্গি! এ আবার কী আজব কান্ড! এটা দিয়ে আমি কী করব বলো তো? আর এটা কার লুঙ্গি, আমাকেই বা এনে দিলে কেন?”
গোলাপ চোখ টিপে হেসে বলল, “হুম, এটা আস্ত একটা লুঙ্গি! এটা হলো বড় চাচার লুঙ্গি... আর এটা এখন থেকে আপনাকে পরতে হবে।”
দিহান আকাশ থেকে পড়ার মতো করে বলল, “কী! আমি লুঙ্গি পরব? তাও আবার দিনের বেলা! ধুর বাবা, আমি তো জীবনেও লুঙ্গি পরিনি! কদিন আগে ওই গ্রামে এসে দাদির কথাতেই কেবল রাতে কয়েকবার পরেছিলাম তাও ভয়ে ভয়ে লুঙ্গি জিনিস কখন কি হয়ে যায়, আর এখন কি না দিনের বেলা পরতে বলছ?”
গোলাপ জোরাজুরি করে বলল, “তো কী হয়েছে? আজ থেকে এই লুঙ্গিই আপনার একমাত্র স্টাইল হবে, সবসময় লুঙ্গি পরবেন!”
গোলাপের এমন অদ্ভুত আবদার শুনে দিহান চোখ কপালে তুলে আঁতকে উঠল, “আরে না বাবা, আমি হাতজোড় করে ক্ষমা চাচ্ছি! আমি তো ভালো করে লুঙ্গি পরতেই জানি না, আর এই জিনিস সামলানোর কায়দাকানুনও আমার জানা নেই! মাঝপথে যদি খুলে পড়ে যায়, তবে আমার এই ইজ্জত-সম্মান সব তো ধুলায় মিশে যাবে, গোলাপ!”
গোলাপ বিন্দুমাত্র ছাড় না দিয়ে শক্ত গলায় বলে উঠল, “আপনাকে পরতেই হবে, আর এটাই আমার শেষ কথা!” বলেই সে লজ্জায় অন্য দিকে মুখ ফিরিয়ে দাঁড়াল।
দিহান অগত্যা নিরুপায় হয়ে বাধ্য ছেলের মতো লুঙ্গিটা কোমর থেকে জড়িয়ে কোনোমতে পেঁচাল তারপর নিজের প্যন্টা টা খুলে পাশের চেয়ারে রাখল তবে নিজের সাবধানতার খাতিরে সে তার ভেতরের আন্ডারওয়্যারটা খুলল না—কে জানে কখন কী দুর্ঘটনা ঘটে যায়! সে অনেক কষ্টে লুঙ্গির দুপ্রান্ত একজায়গায় করে গিঁট দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগল, কিন্তু কিছুতেই যেন কায়দাটা মিলছে না! লুঙ্গির নিচে একদিকে উঁচু তো অন্যদিকে নিচু হয়ে একেবারে ভুঁইফোড় দশার সৃষ্টি করল।
কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে করুণ সুরে ডেকে উঠল, “এই যে গোলাপ... একটু এদিকে তাকিয়ে দেখো তো ঠিকঠাক হলো কি না?”
গোলাপ পেছন ফিরে দিহানের ওই বেহাল দশা দেখেই খিলখিল করে হেসে কুটিপাটি হয়ে গেল! লুঙ্গির একপাশ মাটির দিকে ঝুলছে তো অন্যপাশ হাটু ওবদি ওপরে উঠে আছে।
হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড় হয়ে গোলাপ বলল, “ওমা! এ আপনি কী বানিয়েছেন! লুঙ্গির এই দশা কেন?”
দিহান গোঁফ পাকিয়ে মিনমিন করে বলল, “আরে হাসছ কেন এভাবে! তুমি নিজে এসে এই গিঁটটা একটু ঠিক করে দাও না ভাই, নইলে সত্যি বলছি একটু পরেই এটা খুলে পড়ে যাবে!”
গোলাপ লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে বলল, কী! আমি ওসবের মধ্যে একদম নেই, নিজেই ঠিক করে নিন!”
দিহান তখন যুক্তি দেখিয়ে বলল, “আরে নিচে তো আমার ছোট প্যান্ট পরা আছেই, কোনো সমস্যা হবে না! প্লিজ একটু হাত লাগিয়ে ঠিক করে দাও না গোালপ ফুল!”
বহু সাধ্য সাধনার পর গোলাপ শেষমেশ রাজি হলো। সে মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখে শুধু হাত বাড়িয়ে বলল, “তাড়াতাড়ি আপনার এই গেন্জিটা ওপরের দিকে তুলে ধরুন দেখি!”
দিহান বাধ্য ছেলের মতো গেঞ্জিটা বুক অব্দি তুলে ধরল। গোলাপ তখন অন্য দিকে মুখ ফিরিয়ে রেখে অত্যন্ত সাবধানে লুঙ্গির কোমরটা ঠিক করে একটা শক্ত গিঁট বেঁধে দিল। তারপর টিপ্পনী কেটে বলল, “বউয়ের শাড়ির আঁচল ধরার বয়স তো এখনো আপনার হয়নি দেখছি, তার আগেই দেখি ভবিষ্যৎ বউকে দিয়ে লুঙ্গির গিঁট ঠিক করিয়ে নেওয়া শুরু করে দিলেন!”
গোলাপের এমন মিষ্টি ইয়ার্কি শুনে দিহান লজ্জা পাওয়ার ভান করে বলল, “আরে ধুর! আমি কিচ্ছু জানি না নাকি? সব জানি, শুধু তোমার একটু সাহায্য নিলাম আর কী!”
লুঙ্গি পরানোর শেষ হওয়ার পর গোলাপ একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আপাদমস্তক দিহানের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হেসে মনে মনে বলে উঠল—‘হ্যাঁ, এবার একদম ঠিক আছে! একদম আমার মনের মতো খাঁটি একজন লুঙ্গিওয়ালা পোলার রূপ ধরেছ তুমি!’
তারপর সে গলা ছেড়ে সুর করে গেয়ে উঠল—
“তোমারে না ভালা লাগসে আমার দুই নয়নে, থাকবায় তুমি আমার হইয়া জীবন-মরণে...!”
গোলাপের মুখে এমন সুর শুনে দিহান আর এক মুহূর্তও দূরে থাকতে পারল না। সে আস্তে করে এগিয়ে গিয়ে গোলাপের কপালের ওপর থেকে চুলগুলো আলতো করে সরিয়ে কানের পেছনে গুজে দিয়ে ভালোবাসায় গলে গিয়ে নিচু গলায় গেয়ে উঠল—
“চাঁদ-সুরুজও শরম পায় তোমার রূপ দেখিয়া, খাড়িলাছো গো জান এক নজর দেখাইয়া...!”

চলবব.......

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 16 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন