ফন্ট সাইজ:
থিম:
শাপলা ভেজা আষাঢ়

পর্ব 17

লেখক: ইসমাইল বিন আব্দুল আলীম

#পর্ব_১৭
#উপন্যা_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌

দিহান এর ঘরে গোলাপ আর দিহান দুজনের মাঝে তখন এক স্নিগ্ধ নীরবতা। দিহান নতুন পরা লুঙ্গিটা সামলে নিয়ে রুমের এদিক-ওদিক একটু হাঁটাহাটি করছে…..
ঠিক তখনই আমিনা বেগম এসে ঘরে প্রবেশ করলেন। দিহানকে লুঙ্গি পরা অবস্থায় দেখে তিনি থমকে দাঁড়িয়ে অবাক সুরে বললেন, “এ কী গো! এটা কে রে? এটা কি আমার দিহান নাকি?”
গোলাপ তখন একটু লজ্জা মিশিয়ে মুচকি হেসে বলল, “হ্যাঁ গো চাচি, দেখুন তো আপনার পোলা দিহানকে কেমন লাগছে! এখন একদম পাকা গ্রামের পোলা লাগছে না?”
আমিনা বেগম মুগ্ধ হয়ে বললেন, “হুম, এক্কেবারে খাঁটি গ্রামের পোলার মতোই তো মানিয়েছে রে ওকে!” তারপর একটু হেসে দুষ্টুমি করে বললেন, “দেখিস বাপু, লুঙ্গিটা আবার খুলে পড়ে যায় না যেন! এর আগে তো কখনো পরিসনি, কোমর ঠিকমতো বাঁধতে পেরেছিস তো নাকি কে জানে!”
মুখ ফসকে গোলাপ বলে ফেলল, “আরে ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না চাচি, আমিই তো গিঁটটা কষে বেঁধে দিয়েছি!”
গোলাপের মুখে এমন কথা শুনে আমিনা বেগম একটু অবাক চোখে তাকিয়ে বললেন, “সে কী! তুমি নিজেই গিঁট বেঁধে দিয়েছ?”
আমিনা বেগম এমন কথা বলামাত্রই গোলাপের দু গাল লজ্জায় লাল হয়ে উঠল। সে আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে সরমে মাথা নিচু করে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল।
আমিনা বেগম তখন দিহানের আরও একটু কাছে এগিয়ে এসে গম্ভীর ও স্নেহমাখা গলায় বললেন, “শোন দিহান, গোলাপ মেয়েটা আসলেই খুব ভালো। আর তোর সাথে ওর বিয়ে দেব বলে তো আমি মনে মনে রাজিই হয়ে গেছি। কিন্তু দেখ, বাড়ির কেউ তো এখনো এই সম্পর্কের কথা জানে না! তাই সাবধান, এমন কোনো ভুল বা বাড়াবাড়ি করিস না যেন, যাতে বিয়ের আগে কেউ তোদের নিয়ে কোনো বদনাম তুলতে পারে।”
দিহান মায়ের চোখের দিকে তাকিয়ে আশ্বাসের সুরে বলল, “এতটুকু ভরসা তুমি আমার ওপর রাখতে পারো, আম্মা। কোনো ভুল হবে না।”
আমিনা বেগম মুচকি হেসে বললেন, “তা যা বলিস, তোরে কিন্তু আসলেই আজকের এই লুঙ্গিতে গ্রামের পোলার মতোই মানিয়েছে রে দিহান!”
দিহান খিলখিল করে হেসে বলল, “কী করব বলো! গোলাপের নাকি শহরের চটপটে ছেলেদের একদমই পছন্দ না, তাই সে আমাকে জোর করে আস্ত একটা ‘গ্রাম্য বাবু’ বানিয়ে ছাড়ল! তবে কি না জানো আম্মা, গোলাপের মতো এত ভালো মনের সোজা সরল মেয়ে আর একটাও পাওয়া যাবে না!”
আমিনা বেগম চলে যাওয়ার আগে বললেন, “হুম, সে তো আমি জানিই।”
ওদিকে বাড়ির বাকি সবার খাওয়া-দাওয়া ইতিমধ্যে শেষ হয়ে গেলেও কেবল দীপ্তি আর গোলাপ এখনও খেতে বসেনি। ইদানিং দীপ্তিকে দেখা যায় সে সারাক্ষণ নিজের ঘরের ভেতর দরজা বন্ধ করে একা একা থাকে। সবার সাথে কথাও খুব একটা বলে না। বাড়ির সবাই অবশ্য এটাই ভাবছে যে সামনে ওর এসএসসি পরীক্ষা, তাই হয়তো ও দিনরাত পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু পড়াশোনার পাশাপাশি দীপ্তি যে ধীরে ধীরে একটা ভয়ংকর ফোনের নেশায় আসক্ত হয়ে পড়ছে, তা কেউ ঘুণাক্ষরেও টের পাচ্ছে না!
মার্জিনা বেগম এসে দীপ্তির ঘরের দরজায় টকটক করে শব্দ করতে লাগলেন। মায়ের গলার আওয়াজ শুনে দীপ্তির তো বুক কেঁপে উঠল! তাড়াহুড়ো করে সে টেবিলের ওপর রাখা স্মার্টফোনটা লুকিয়ে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়ল। টেবিলের ওপর দুটো ইনডোর প্লান্টের টব রাখা ছিল, যেগুলো সে কাউকে ছুঁতে দিত না। সে চটজলদি একটা গাছের টবের সমস্ত পাথর একপাশে সরিয়ে ফেলল, তারপর টবের ঠিক একপাশে ফোনটা গঁজিয়ে রাখল। এরপর টবের মাপ অনুযায়ী সাদা কাগজে কেটে রাখা একটা অংশ ফোনের ওপর চাপা দিয়ে তার ওপর আবার আগের মতো পাথরগুলো নিখুঁতভাবে সাজিয়ে ঢেকে দিল।
গত রাতে নাফিসের কাছ থেকে একটা এস এম এস এসেছিল, তারপর থেকে আজ সারাদিন আর কোনো মেসেজ আসেনি।
সবকিছু ঠিকঠাক লুকিয়ে রেখে দীপ্তি বুক কাঁপতে কাঁপতে দরজা খুলে দিয়ে বলল, “হ্যাঁ আম্মা বলো?”
মার্জিনা বেগম একটু বকাঝকার সুরে বললেন, “সারাদিন রুমের দরজা আটকে শুধু পড়াশোনা করিস! একটু কি বাইরে এসে সবার সাথে হাসিখুশি হয়ে কথা বলা যায় না? আজ তো তোর ভাই, আব্বা আর চাচা মিলে শাপলার জন্য পাত্রপক্ষ দেখতে গেছে রে!”
মায়ের মুখে পাত্রপক্ষ দেখার কথা শুনে দীপ্তী বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, “তাই নাকি আম্মা? পাত্র মানে... কোথায় থাকে ছেলেটা?”
মার্জিনা বেগম বললেন, “শুনলাম পাশের গ্রামেই বাড়ি। শাপলা নাকি ওকে আগে থেকেই চেনে, দুজনে দুজনকে পছন্দও করে।”
মায়ের মুখে এ কথা শুনে দীপ্তী মনে মনে দারুণ খুশি হলো। সে ভাবল, আপার যদি নিজের পছন্দের মানুষকে এভাবে লুকিয়ে ভালোবাসতে পারে এবং পরিবারও যদি তা মেনে নেয়, তবে তার নিজের আর নাফিসের সম্পর্কের কথাও তো কোনো একদিন নির্ভয়ে বাড়িতে বলা যাবে! তবে আপাতত তার সমস্ত মনোযোগ কেবল আসন্ন এসএসসি পরীক্ষার ওপরই রাখা দরকার। এরপর সে মায়ের সাথে ডাইনিংয়ের দিকে খেতে চলে গেল।
এদিকে দিহান নতুন সেই চেক লুঙ্গিটা পরে নিজের রুম ছেড়ে সোজা বাড়ির ভেতরের উঠানের চাতালে এসে হাজির হলো।
উঠানের এক কোণে বসে থাকা দাদি জাহানারা বেগম দিহানকে ওই লুকে দেখেই চেঁচিয়ে উঠলেন, “ওমা দাদুভাই! লুঙ্গি পরে তো তোকে একদম জেনুইন চেয়ারম্যান বাড়ির আসল নাতি লাগছে রে!”
উপস্থিত সবাই দিহানের গায়ে লুঙ্গি পেঁচানো এমন অদ্ভুত আর মজার রূপ দেখে একসাথে খিলখিল করে হেসে উঠল, আর সবাই বলতে লাগল যে তাকে বেশ মানিয়েছেও বটে!
ঠিক সেই মুহূর্তে শাপলা নিজের ঘর থেকে ফুরফুরে মন নিয়ে বাইরে বেরিয়ে এল। আজ তার মুখে এক অন্য রকম বিজয়ের হাসি—যেন চারপাশের সব আনন্দ আর সাফল্য আজ শুধু শাপলাকেই ঘিরে ধরেছে।
দিহান তখন একটু বুক ফুলিয়ে হাত দিয়ে লুঙ্গির কোমরটা সামান্য উঁচুতে ধরে ভরাট গলায় উঠানে হাঁটাহাটি করছিল।
শাপলা এগিয়ে এসে বাঁকা হেসে বলল, “কী ব্যাপার দিহান ভাইয়া! আপনাকে দেখে তো একনজরে মনে হচ্ছে আপনি সবেমাত্র সুন্নাতে খৎনা করে এলেন বুঝি!”
শাপলার এমন চটুল কথা শুনে গোলাপসহ উপস্থিত সবাই হোঁচট খেয়ে উচ্চস্বরে হেসে উঠল! বারান্দায় দাঁড়িয়ে থাকা আমিনা বেগমও শাপলার এই চটকে ওঠা কৌতুক শুনে মুচকি মুচকি হাসতে লাগলেন।
দিহান লজ্জার বদলে উল্টো চোখ গোল গোল করে চেঁচিয়ে উঠল, “কী আম্মা! তুমিও হাসছ ওর কথা শুনে?”
রুবি বেগম হেসে বললেন, “আরে দিহান, তোকে আজ সত্যিই বড্ড সুন্দর লাগছে! আর শাপলা, তোর কি কখনো মুখ দিয়ে একটাও ভালো কথা বের হয় না রে?”
দিহান খাস বাংলায় জবাব দিল, “আরে চাচি, ওর মুখ দিয়ে ভালো কথা বের হবে কেমনে? ও তো আমাদের সেই ‘মিস কটকটি বেগম’, সারাক্ষণ কেবল কটকট করতেই জানে!”
শাপলা চোখ পাকিয়ে তেড়ে এসে বলল, “কী! আপনি আমাকে আবার ‘কটকটি বেগম’ বললেন, দিহান ভাইয়া? দাঁড়ান, আপনার এই লুঙ্গি যদি আজ এক টানে খুলে না দিয়েছি, তবে আমার নামও শাপলা সুলতানা রুহি নয়!”
এই বলে শাপলা এক দৌড়ে দিহানের দিকে তেড়ে গেল।
দিহান তো ভয়ে আঁতকে উঠে চেঁচিয়ে উঠল, “আরে আম্মা, চাচি! বাঁচাও গো! ও আমার লুঙ্গি খুলে দিতে আসছে, ওকে ধরো বলছি!”
বলেই সে প্রাণভয়ে উঠানের এদিক থেকে ওদিক ছুট লাগাল, আর শাপলাও খিকখিক হাসতে হাসতে তার পেছনে পেছনে ধাওয়া করল!

চলেবে....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 17 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন