#পর্ব_২২
#উপন্যাস_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌
প্রতিদিনের মতো আজও ক্লাস শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরের এক কোণে ছায়াঘেরা মাঠে বসে আছে তুহিন, শাপলা, নৌশিন আর মৌ। চারজনে মিলে জমিয়ে আড্ডা দিচ্ছে আর গল্প করছে। আজ তুহিন পরেছে একটা সুন্দর নীল রঙের চেক শার্ট, সাথে একটা কালো প্যান্ট, কিন্তু পায়ে বরাবরের মতো সেই পুরোনো স্লিপার জুতোটাই গোঁজা।গল্পের একপর্যায়ে শাপলা সবাইকে বলে উঠল, “জানিস তোদের একটা খবর দিই? আগামী মাসেই কিন্তু আমার বিয়ে! তোদের সকলকে কিন্তু আমার সেই বিয়েতে যেতেই হবে, একদম না করলে চলবে না।বিয়ে ও দিনক্ষণ ঠিক হওয়ার কথা শুনে অবাক হয়ে তুহিন জিজ্ঞেস করল, “ওহ! তা তোমার বিয়ে ঠিক হয়েছে? তো ভাইয়া কী করেন, কোথায় থাকেন তিনি?”শাপলা একটু লাজুক হেসে বলল, “ওর বাবা ব্যবসার সূত্রে সিঙ্গাপুরে থাকেন, ওনার মা আর ও দেশেই থাকে।”মৌ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, “কী রে রুহি এটা কি তবে প্রেমের বিয়ে নাকি?”শাপলা মাথা নেড়ে বলল, “হ্যাঁ রে! ওর নাম মারুফ বিন ওমর। ও আমাকে ভীষণ ভালোবাসে। তবে হ্যাঁ, আমি ওকে ভালোবাসি কথাটা বললে হয়তো ভুল হবে—আপাতত শুধু ওকে ভালোলাগে,বাট ও আমাকে বরাবার ই ভালোবাসে আমি বলেছি বিয়ের পরই হয়তো আসল ভালোবাসাটা জন্মে নেব তার প্রতি ।”নৌশিন চোখ গোল গোল করে ঠাট্টা করে বলল,বাহ রুহি মৌ তখন কৌতূহলী দৃষ্টিতে তুহিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, “আচ্ছা তুহিন, তুমি কখনো কাউকে ভালোবেসেছ নাকি?”তুহিন একটু ম্লান হেসে বলল, “পৃথিবীতে সবাই একবার না একবার প্রেমে পড়ে হোক সে ছেলে মানুষ হোক সে মেয়ে মানুষ ?”শাপলা তার কথার রেশ ধরে জিজ্ঞেস করল, “তাও তো ঠিক! আচ্ছা তুহিন, তুমি কার প্রেমে পড়েছিলে শুনি?”তুহিন কোনো নির্দিষ্ট নাম না নিয়ে শান্ত গলায় বলল, “কিছু কিছু কথা না বলাই ভালো।”তার এই রহস্যময় উত্তরে আর কেউ তাকে ঘাঁটাল না। শাপলা তখন নৌশিনের দিকে ফিরে বলল, “আচ্ছা নৌশিন, তুমি বলো তো! তুমি কয়টা প্রেম করেছো জীবনে? আর কত বছর বয়স থেকে এসব শুরু করেছো আমাদের সবার মধ্যে আমার মনে হয় তুমি বেশি প্রেম করেছো?”
নৌশিন একটু দুষ্টু হেসে গান গেয়ে উঠল—
“যখন ছিলাম বারো, ছিলাম না তো কারো... রসের কথা প্রথম শোনা যখন আমার তেরো। ভোমরা কেনা মধু লোটে... ভোমরা কেনা মধু লোটে, ভোমরা কেন মধু লোটে এখন জেনে গেছি হায়, আমি ষোলো পেরিয়ে গেছি... পেয়েছি বাবু গো, ষোলো পেরিয়ে গেছি!”
নৌশিনের এমন চটপটে গান শুনে তুহিন, শাপলা আর মৌ একসঙ্গে হেসে গড়িয়ে পড়ল।হাসতে হাসতে মৌ বলল, “বাব্বা! তুই তো দেখি তেরো বছর বয়স থেকেই রসের কথা শুনতে শুরু করেছিস!”নৌশিন মুচকি হেসে বলল, “আরে ধুর! জীবন তো আসলে অনেক প্রেম-ভালোবাসার গল্প শুনেই কেটে গেল ছোটবেলা থেকে।”তুহিন মুগ্ধ হয়ে বলল, “আর যাই হোক, তোমার এই গানটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল।”এভাবেই প্রতিদিন ক্যাম্পাসে আসা, ক্লাস করা আর হৈচৈ করে আড্ডা দেওয়ার মধ্য দিয়ে দেখতে দেখতে আরও সতেরোটি দিন কেটে গেল।
এদিকে বাড়িতে ফিরে তুহিনের দৈনন্দিন রুটিন হলো সমস্ত ঘরের কাজ সেরে তার সেই প্রিয় বেনেবউ পাখিটার সাথে কিছুটা সময় কাটানো। আর ওদিকে ব্যস্ত শহর রাজশাহীর ফ্লাট বাসায় শাপলা বসে নৌশিনের সাথে গল্প করা, সুলতানপুরের বাড়িতে বাবা-মার সাথে ফোনে কথা বলা আর হবু বর মারুফের খোঁজ খবর নেওয়াতেই শাপলার দিনগুলো বেশ কেটে যাচ্ছে। আর সুলতানপুরে দিহান আর গোলাপের দিনগুলোও তো দারুণ কাটছে—প্রায়ই দিহানের নাম্বারে ফোন করে গোলাপ ভিডিও কলে তার সাথে দীর্ঘক্ষণ কথা বলে।
কিন্তু এই সুখের মাঝেই চেয়ারম্যান বাড়ির অন্য এক কোণে অন্য এক ঘটনা ঘটে চলেছে। নিজের রুমে দরজা বন্ধ করে প্রতিদিনের মতো আজকেও ভিডিও কলে নাফিসের সাথে কথা বলছিল কিশোরী দীপ্তি। গত বেশ কিছুদিন ধরে নাফিস তার কাছে খুব জোরাজুরি করছিল তার কিছু ব্যক্তিগত ছবি বা ভিডিও পাঠানোর জন্য। দীপ্তি বারবার সেই কথাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও নাফিস আজ সাফ জানিয়ে দিয়েছে—আজ যদি সে তার কথা না শোনে, তবে সে আর কোনো দিন দীপ্তির সাথে কথাই বলবে না!কিশোরী দীপ্তি তখনো ভালো করে বুঝতে পারেনি যে এই বাইরের দুনিয়াটা কতখানি নির্মম, সমাজ আসলে কাকে বলে বা বিশ্বাসের মূল্য কতটা! কেবল নাফিসকে হারানোর ভয়ে এবং তার অন্ধ ভালোবাসার টানে সে আজ আর না করতে পারল না। সে কাঁপাকাপা হাতে ফোনটা টেবিলের ওপর একটু দূরে স্ট্যান্ড করে রাখল, যাতে নাফিস তাকে পরিষ্কার দেখতে পায়। তারপর নিজের অবুঝ মনকে বুঝিয়ে ধীরে ধীরে নিজের শরীর থেকে ওড়নাটা এবং একে একে বাকি সব আবরণ সরিয়ে ফেলল... কিশোরী দীপ্তী বুঝতেই পারল না সে নিজের পায়ে নিজেই কোন সর্বনাশের কুড়ুল মারল!এর মাঝে কেটে গেল আরও দুটি দিন। আজ সকাল থেকেই সুলতানপুরে অঝোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। চারপাশের আকাশটা থমথমে, যেন মেঘের চাদরে ঢাকা। গ্রামের সেই চেনা শাপলা ফুলের সমারোহগুলোও বৃষ্টির তোড়ে অনেকটাই যেন কমে গেছে।এমন ঝুমঝুম বৃষ্টি দেখে গোলাপ আর নিজেকে একটুও ধরে রাখতে পারল না—বৃষ্টি তার বড্ড প্রিয়! সে একছুটে চেয়ারম্যান বাড়ির বাইরে খোলা উঠানে গিয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করল।গোলাপকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে বারান্দায় এসে হাজির হলো দিহান। উঠানে দাঁড়িয়ে থাকা গোলাপকে ভিজে একাকার হতে দেখে দিহান একটু উঁচু গলায় ডেকে উঠল, “তুমি এভাবে বৃষ্টিতে ভিড়ো না তো গোলাপ ফুল, ”গোলাপ তখন হাসিমুখে বৃষ্টির ফোঁটায় ভিজতে ভিজতে পেছন ফিরে ডাকল, “আরে আসুন না! আপনিও একটু বৃষ্টিতে ভিজুন, ভীষণ ভালো লাগবে!”দিহান একটু আপত্তি জানিয়ে জোরে বলল, “না না, আমার ভিজতে হবে না, তোমার ঠান্ডা লেগে যাবে তো!”কিন্তু কে কার কথা শোনে! গোলাপ আর এক মুহূর্তও দেরি না করে সোজা বারান্দায় উঠে এসে দিহানের হাত দুটো ধরে হ্যাঁচকা টানে উঠানের সেই মুষলধারে বৃষ্টির মাঝে নামিয়ে আনল।বৃষ্টির জলে গোলাপের চুলগুলো তখন তার গালের সাথে একাকার হয়ে লেপ্টে আছে। দিহান নিজের হাত বাড়িয়ে আলতো করে সেই ভেজা চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে খুব মায়াবী ও ভারাক্রান্ত গলায় ফিসফিস করে বলল, “তুমি বৃষ্টিতে ভিজো না, গোলাপ ফুল... বৃষ্টির প্রতিটা ফোঁটা বারবার তোমাকে ছুঁয়ে যাচ্ছে! অথচ তোমার এই অসহায় সৌন্দর্য দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন পুড়ে ছারখার হয়ে যাচ্ছে! কী অদ্ভুত এক নিয়তি বলো তো! তোমার শরীরের ওপর বৃষ্টির সেই পবিত্র স্পর্শ, আর আমার বুকের ভেতরটা পুড়ছে বিরহের আগুনে! তুমি ভিজছ এই জলধারায়, আর আমি পুড়ছি তোমার প্রতি জমে থাকা এক বুক ভালোবাসার মায়ায়...!”দিহানের মুখ থেকে বের হওয়া এই প্রতিটি কথা যেন গোলাপকে মন্ত্রমুগ্ধের মতো থামিয়ে দিল। সে খুব ভালোভাবে বুঝতে পারল দিহান ঠিক কী বলতে চাইছে। গোলাপ আর এক মুহূর্তের জন্যও সেজলের মাঝে দাঁড়িয়ে রইল না; সে দ্রুত পায়ে দৌড়ে এসে সোজা বারান্দার গিয়ে দাঁড়াল।দিহানও তখন তার পিছু পিছু বারান্দায় উঠে এল।গোলাপ ভেজা কাপড়ে কাঁপতে কাঁপতে দিহানের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আবেগময় কণ্ঠে প্রশ্ন করল, “এত ভালোবাসেন আমাকে আপনি?”
এদিকে নিজের অন্ধকার রুমে বসে গভীর চিন্তায় পড়ে আছে কিশোরী দীপ্তি। নাফিস তাকে বারবার তাদের খালি বাসায় যেতে বলছে—বাড়িতে এখন তার বাবা-মা কেউ নেই। নাফিস শর্ত দিয়েছে, ভালোবাসার পরীক্ষা দিতে নাকি দীপ্তিকে আজ সেখানে যেতেই হবে! সে আরও প্রলোভন দিয়ে বলেছে, দীপ্তির এসএসসি পরীক্ষা শেষ হলেই সে সোজা চেয়ারম্যান বাড়িতে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে যাবে এবং দীপ্তিকে বিয়ে করবে।
প্রথমে দীপ্তি কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু বিয়ের সেই প্রলোভন আর হারানোর ভয়ে অবুঝ মনটা শেষমেশ সায় দিল। বাইরে তখনও মুষলধারে অঝোরে বৃষ্টি ঝরছিল। দীপ্তি ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে আড়ম্বরহীনভাবে গুছিয়ে নিতে লাগল। তারপর ঘর থেকে বের হয়ে মা মার্জিনা বেগমকে মিথ্যা অজুহাত দিয়ে বলল, ক্লাসের বিশেষ প্রয়োজনে তাকে জরুরি স্কুলে যেতে হবে। স্কুলের কথা বলায় কেও আর কিছু বলল না।একটা ছাতা মাথায়, কাঁধে স্কুলের ভারী ব্যাগ ঝুলিয়ে নাফিসদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো দীপ্তি। নির্ধারিত জায়গায় গিয়ে পৌঁছাল সে; চারদিক তখনও মুষলধারে ঝুম বৃষ্টিতে আচ্ছন্ন। নাফিসদের নির্জন ঘরে গিয়ে বসতেই নাফিস চটজলদি ভেতর থেকে রুমের দরজাটা আটকে দিল।কিশোরী দীপ্তি যেন আবছা বুঝতে পারছিল তার সাথে কী হতে চলেছে, কিন্তু ওই যে—
🌸 কিশোরী মন
কিশোরী মন বড্ড চঞ্চল। এই বয়সটাতে হৃদয়জুড়ে কতশত রঙিন অনুভূতি এসে ভিড় করে, তার হিসেব মেয়েটি নিজেও জানে না। এই তো সেদিন যে স্কুলের মেয়েটি পুতুলের সংসার সাজিয়ে আনকোরা আনন্দ খুঁজত, আজ সে কোনো অচেনা মানুষের সামনে দাঁড়িয়ে নিজের অজান্তেই শিউরে ওঠে! অচেনা কারো কণ্ঠ শুনলে বুকের ভেতর কেমন যেন তোলপাড় করে, আরও একটুখানি ছোঁয়া বা ভালোবাসা পেলে মনে হয়—পৃথিবীর সবটুকু সোহাগ বুঝি কেবল তার জন্যই বরাদ্দ!এই বয়সে হুটহাট প্রেমে পড়তে ইচ্ছে করে, কারও হাত ধরে অজানা কোনো দূর পথে হাঁটতে ইচ্ছে করে, নিষেধের হাজার বেড়া ডিঙিয়ে নিজের ইচ্ছেমতো অচেনা পৃথিবীটাকে দেখতে ইচ্ছে করে। কখনো মনে হয়, ভালোবাসার ওই মানুষটার জন্য সবকিছু নির্দ্বিধায় বিসর্জন দেওয়া যায়; তার চাওয়াই যেন নিজের চরম চাওয়া, তার সুখই যেন নিজের একমাত্র সুখ! অথচ তখনও সে জানে না—সাময়িক ভালো লাগা আর সত্যিকারের ভালোবাসার মধ্যে কতখানি অতল পার্থক্য! আবেগের অন্ধ আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতার চরম রূপ সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না।কখনো অনভিজ্ঞ কৌতূহল তাকে এমন এক ভুল সিদ্ধান্তের অন্ধকার গহ্বরে টেনে নিয়ে যায়, যার ভয়াবহ পরিণতি সম্পর্কে সে আগে থেকে ভাবতে শেখে না। কখনো কারও সুমিষ্ট মিথ্যা কথাকেই সে পৃথিবীর সবচেয়ে খাঁটি ভালোবাসা ভেবে ভুল করে বসে, আবার কখনো সামান্য অবহেলার আঁচ পেলেই মনে হয়, পুরো পৃথিবী বুঝি তার বিরুদ্ধে চলে গেছে!
নাফিস যখন সশব্দে ঘরের দরজাটা লাগিয়ে দিল, ঠিক তখন দীপ্তির বুকের ভেতরের কম্পনটা হঠাৎ অন্য রূপ ধারণ করল। নাফিস এসে দীপ্তির ঠিক পাশে বসে তার থরথর করে কাঁপতে থাকা হাত দুটো শক্ত করে ধরে বলল, “আমি তোমাকে বড্ড ভালোবাসি, দীপ্তি! বিশ্বাস করো, আমি তোমাকেই চিরকালের জন্য বিয়ে করব—কথা দিলাম! আমি শুধু আজ তোমার সেই ভালোবাসতে চাই..।”ভয়ে কুঁকড়ে যাওয়া কিশোরী দীপ্তি কাঁপাকাপা গলায় শুধাল, “ভালোবাসা প্রমাণের জন্য কি নিজেকে এভাবে সঁপে দিতে হয়? এটা না করলে কি আমাদের ভালোবাসা প্রমাণ হয় না?”দীপ্তির এই প্রশ্নে নাফিস মিষ্টি ছলে সান্ত্বনা দিয়ে বলল, “আমি তো তোমাকে কথা দিচ্ছি দীপ্তি, আমি তোমাকেই বিয়ে করব! তুমি এত শত কিছু ভেবে চিন্তা কোরো না তো!”নাফিসের এই জোরালো আশ্বাসের পর আর কোনো প্রতিবাদ করার শক্তি পেল না অবুঝ দীপ্তি। এর পর নাফিস ধীরে ধীরে দীপ্তির গাল, ঠোঁট ছুঁতে লাগল... তারপর তাকে বিছানায় শুইয়ে দিল।তারপরে যেন চারপাশের সবকিছু থমকে অন্ধকার হয়ে গেল! জানা নেই কতক্ষণ সময় কেটে গেছে সেই অন্ধকার ঘরের কোণে। বাইরে তখনও একটানা মুষলধারে ঝুম বৃষ্টি ঝরছিল।নাফিস নিজের শারীরিক ক্ষুধা মিটিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলে বিছানার এক পাশে গড়িয়ে শুয়ে আছে। আর ওদিকে দীপ্তির চুলগুলো এলোমেলো, ফর্সা মুখে গভীর দুশ্চিন্তা ও অপরাধবোধের ছাপ। একটা পাতলা চাদর দিয়ে নিজের শরীরটা কোনোমতে ঢেকে কাঁপাকাপা কণ্ঠে দীপ্তি জিজ্ঞেস করল, “আমাকে ছেড়ে চলে যাবেন না তো কোনোদিন?”নাফিস উদাসীন গলায় বলল, “একদমই না, ধুর!”এভাবে নিস্তব্ধতায় আরও কিছুক্ষণ কেটে যাওয়ার পর দীপ্তি নিজেকে গোছাতে শুরু করল। তারপর ছাতা নিয়ে একদম স্বাভাবিক থাকার ভান করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু পথ চলতে চলতে সে স্পষ্ট টের পাচ্ছিল—নিজের শরীরটা যেন সীসার মতো ভারী হয়ে আছে! নিজেকে ভীষণ অপরাধী আর নিকৃষ্ট মনে হচ্ছিল তার; চোখের কোণে টলমল করে জল জমছিল।বাড়িতে এসে পৌঁছানোর পর ঘরের টেবিলে ব্যাগ আর ছাতাটা রেখেই সে সোজা খোলা উঠানের ঝুম বৃষ্টির নিচে গিয়ে দাঁড়াল। দীপ্তি একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল—চোখ দিয়ে অবিরাম ধারায় জল গড়িয়ে পড়ছে, কিন্তু বৃষ্টির পানির সাথে সেই চোখের পানি এক হয়ে গিয়ে তার নীরব কান্নাকে গোপন করে রাখল।
এদিকে আজ সকাল থেকে বৃষ্টির তোড় বেড়ে যাওয়ায় নাজমা বেগম সকাল সকালই তার বাপের বাড়ি চলে গেছেন। কড়া বৃষ্টির কারণে তুহিনের বাবা আফজাল হোসেনও কাজে যাননি; কারণ এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে মহাজন ইটের ভাটা খুলবেন না। তাই নিজের টিনশেড ঘরের চৌকিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন তিনি।অন্য দিকে, প্রচণ্ড বৃষ্টির তোড়ে তুহিনের নিজের ঘরের টিনের চালের ফুটো দিয়ে হুহু করে পানি পড়ছিল। সেই পানি আটকানোর জন্য নিচে যে বালতি রাখা হয়েছিল, তা কানায় কানায় ভরে উঠতেই তুহিন বালতি ভর্তি পানিগুলো বাইরে ফেলে দিয়ে আসছিল। আর ঘরের ভেতরে এই ঠান্ডা বৃষ্টির আমেজে তুহিনের বিছানার দুটো বালিশের মাঝখানে নিশ্চিন্তে শুয়ে আছে তার আদরের হলুদ বেনেবউ পাখিটা।বৃষ্টির মাঝেই মিতু গিয়েছিল খালের পাড়ে—কারণ এমন মুষলধারে বৃষ্টির মধ্যে হাঁসগুলো যদি বাইরে ভেসে বেড়ায়, তবে বন্য প্রাণী এসে ধরে নিয়ে যেতে পারে। মিতু অনেক কষ্ট করে হাঁসগুলোকে তাড়িয়ে খাঁচায় ভরে তুহিনের ঘরের দরজার কাছে এসে দাঁড়াল।ভাইকে বৃষ্টি পানি বারবার বালতি ভরে পানি ফেলতে দেখে মিতু এক বুক মায়া নিয়ে বলল, “তোমার খুব কষ্ট হয়, তাই না রে ভাইয়া? দিন নাই, রাত নাই—একটু মুষলধারে বৃষ্টি নামলেই তোকে এই এক কাজ করতে হয়!”তুহিন ঠোঁটের কোণে এক চিলতে স্নিগ্ধ ও শান্ত হাসি ফুটিয়ে খুব সহজভাবে বলল, “কিসের কষ্ট রে মিতু? নির্মম বাস্তবতা সহজভাবে মেনে নিলে এই দুনিয়ার সবকিছুই অনেক সহজ হয়ে যায়!”
চলবে....
পর্ব 22
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 22 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান