#পর্ব_২৩
#উপন্যাস_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ❌
মিতু তখন ও বৃষ্টিতে ভিজছিল। তুহিন বলল তুই আর ভিজিস না, গোসল করে ভালো করে মাথা মুছে নে, ঠান্ডা লাগবে।"ভাইয়া, "আম্মা কি রান্না করে গেছে?"তুহিন বলল, "না মনে হয়, বৃষ্টি থামুক, আমি রান্না করবানি।"মিতু বলল, "না ভাইয়া, আমি নিজে করব?"তুহিন বলল, "আমি করব, তুই এসে একটু সাহায্য করে দিস।"মিতু বলল, "আচ্ছা। তোমার বেনে বউ কি করে?"তুহিন বলল, "সে ঘুমে পড়েছে, বৃষ্টি হচ্ছে তাই।""বেনে বউয়ের মতো একটা ভাবি আনবা ভাইয়া, মিষ্টি দেইখা।"মিতুর কথা শুনে তুহিন বলল, "নিজেদের খাওয়া চলে না, আবার কী বউ! যা এখান থেকে।"মিতু আবার চলে গেল। বৃষ্টি কমছে, রান্নাঘরের বৃষ্টির ছিটা পানিতে ভিজে গেছে। ছাউনি দিয়া রান্নাঘরের চাল বেয়ে পানি পড়ছে রান্নাঘরে। মিতু পাতিলে চাউল নিয়ে কলপাড় থেকে ধুয়ে তুহিনের কাছে দিল।ছোটবেলায় মা হারায় তুহিন। তারপর থেকে ছোটবেলায় অনেক কিছু শিখেছে, তার মধ্যে রান্নার কাজ সব পারে। বাবা দ্বিতীয় বিয়ে করার পরে সৎ মা আসল, নাজমা বেগম। কিন্তু নাজমা বেগম তুহিনরে সৎ ছেলের চোখে দেখলেও তুহিন নাজমা বেগমকে আপন মায়ের থেকে কম দেখেনি। মায়ের আদর, ভালোবাসা নাজমার মধ্যে দেখত। কিন্তু নাজমা ছোট থেকে তুহিনরে এই কাজ, ওই কাজ করাচ্ছে। তখন থেকে আজ এমন সব কাজই পারে সে। কোনো মতে চুলার আগুন জ্বালিয়ে ভাতের পাতিল তুলে দিল।তুহিনের বাবা আফজাল দিনমজুরির কাজ করেন, দিন এনে দিন খান। আজ বৃষ্টির জন্য তার কাজ বন্ধ, সে আর কাজে যেতে পারেনি। রান্নার জন্য তেমন কিছু ছিল না। ঘরের চালের উপর একটা চালকুমড়ো ছিল, শাকসবজি ছিল, আর তিন পিস তেলাপিয়া মাছের অংশ—তা দিয়ে রান্না করার কথা হলো। এদিকে লাকড়ির চুলায় আগুন বারবার নিভে যাচ্ছে, তবুও তুহিন নিজের চেষ্টায় আগুন জ্বালানোর চেষ্টা করছে।হঠাৎ ঘর থেকে তুহিনের বাটন ফোন খালি আওয়াজ হচ্ছে, কেউ ফোন দিয়েছে।মিতু উঠে বলল, "ভাইয়া তুমি থাকো, আমি আনছি।"
তারপর মিতু তুহিনের রুমে গিয়ে ফোনটা হাতে নিল। ফোনে নম্বর সেভ করা আছে 'রুহি'। তারপর মিতু ফোনটা নিয়ে এসে রান্নাঘরে এসে তুহিনরে বলল, "ভাইয়া, রুহি কে? সে ফোন দিয়েছে।"তুহিন বলল, "ও আচ্ছা, রিসিভ করে লাউডস্পিকারে দিয়ে কানের কাছে ধর।"তারপর মিতু তাই করল।ওই পাশ থেকে শাপলা বলল, "কই তুমি?"তুহিন বলল, "আমি তো আজ ক্যাম্পাসে যাব না, বৃষ্টি হলো তাই।"শাপলা বলল, "ও আচ্ছা, আমরা তো তোমার জন্য অপেক্ষা করছিলাম।"তুহিন বলল, "তোমরা ক্লাস করো। তাছাড়া বাড়িতে আম্মা নাই, অনেক কাজ, আম্মা নানির বাড়ি গিয়েছে।"পাশ থেকে নৌশিন বলল, "কি তুহিন, কি করো তুমি?"তুহিন বলল, "এই তো, আমি আর আমার ছোট বোন রান্না করছি, আম্মা নেই তো।"শাপলা মজা করে বলল, "কি রান্না করছো তুমি?"তুহিন বলল, "ভাত আর মাছ।"শাপলা মজা করে বলল, "তাহলে তো তোমার বাড়ি যেতে হয়।"তুহিনও মজা করে বলল, "আসো?"নৌশিন বলল, "আমরা তো চিনি না, কোথায় বাড়ি?"তুহিনও সাধারণ ভাবে বাড়ির ঠিকানাটা দিল।ভেজা চুলায় করে রান্না শেষ করল।মিতু বলল, "কারা ছিল ভাইয়া?"তুহিন বলল, "আমার ক্লাসমেট।"মিতু একটু মজা করে বলল, "শুধুই ক্লাসমেট?"তুহিন বলল, "তো আর কি হবে?"
রান্না শেষ করে তুহিন তার বাড়ির পিছনের ঘাটে গোসল দিতে গেছে। বাড়ির উঠানে বসে মিতু তার ছাত্র পড়াচ্ছে। এর মধ্যে শাপলা আর নৌশিন এসে দাঁড়াল তুহিনদের উঠানে।শাপলা বলল, "এটা কি তুহিনের বাড়ি?"মিতু বলল, "হ্যাঁ, কিন্তু আপনারা কারা?"আফজাল নিজের ঘর থেকে বলল, "কেরে, কে এসেছে মিতু?" বলে বাহিরে এলো।শাপলা আফজাল হোসেনকে দেখে বলল, "আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আমরা তুহিনের বন্ধু, ভার্সিটিতে একসাথে পড়ি।""ওয়ালাইকুম আসসালাম। কিরে মিতু, ওদের বসতে দে, ওদের নিয়ে তুহিনের ঘরে যা।"তারপর মিতু শাপলা আর নৌশিনরে নিয়ে তুহিনের ঘরে গেল। তারপর বলল, "আপনারা এখানে বসেন, আমি ভাইয়ারে ডেকে আনি" বলে মিতু ঘর থেকে বেরিয়ে গেল।তুহিনের ঘরটা গরিবের হলেও ঘরটা পরিপাটি, সুন্দর। নৌশিন বলল, "দেখো শাপলা, কত সুন্দর ঘর! এরা গরীব হতে পারে, কিন্তু এখানে শান্তি কত সুন্দর! আর গাছগুলো দেখো, কত যত্ন করে রেখে দিয়েছে।"শাপলা বলল, "হুম, টাকা থাকলে ভালো মানুষ হওয়া যায় না।"তুহিনের ভাঙ্গা চালের ঘর দেখলেও বারবার প্রশংসা করছে দুজন। মানুষের কথার আওয়াজ পেয়ে দুই বালিশের মাঝ থেকে বের হয়ে আসলো বেনে বউ পাখি। তারপর ধীরে ধীরে শাপলার কাছে এসে খোঁচাতে লাগল। হঠাৎ এমন খোঁচানোতে শাপলা ভয়ে চিল চিৎকার দিয়ে উঠে দাঁড়াল। তারপর বিছানার উপর তাকিয়ে দেখল বেনে বউ পাখি।নৌশিন বলল, "আরে রুহি, এটা পাখি! দেখো কত সুন্দর!" বলে নৌশিন বেনে বউকে হাতে তুলে নিল। তারপর শাপলাও নিজের হাতে নিয়ে খেলতে লাগল।
এদিকে মিতু দৌড়ে ঘাটে এসে দাঁড়িয়ে হাঁপাতে লাগল। মিতুর এমন অবস্থা দেখে তুহিন বলল, "কিরে, মাত্রই তো তোর ছাত্র আসলো, এখনই পড়ানো শেষ?"মিতু বলল, "ভাইয়া, তোমার বন্ধুরা আইছে।"তুহিন একটু চুপ থেকে বলল, "আমার বন্ধু মানে?"মিতু বলল, "যাদের সাথে তখন কথা বললে, তারা।"মিতুর কথা শুনে তুহিন অবাক হয়ে গেল। তুহিন কল্পনাও ভাবতে পারেনি ওরা এভাবে আসবে।তুহিন বলল, "কয়জন এসেছে?"মিতু বলল, "দুইজন।"তুহিনের আর বুঝতে অসুবিধা হলো না কে কে এসেছে।"আব্বা ভাত খেয়েছে?"মিতু বলল, "হ্যাঁ।""তুই খেয়েছিস?"
"না ভাইয়া।"তুহিন এবার ভেজা লুঙ্গি পরিবর্তন করে অন্য লুঙ্গি পরে নিল, সাথে একটা শার্ট। আর মিতুকে বলল, "কষ্ট করে এগুলো ধুয়ে একটু নিয়ে আয়।"মিতু বলল, "আচ্ছা, তুমি যাও, তোমার ঘরে বসেছে ওরা।"চুল ভালো করে মোছেনি তুহিন, সাথে শরীরও সব ভিজে গেছে হালকা হালকা। তারপর তুহিন নিজের ঘরে আসল। তারপর বলল, "তোমরা?"শাপলা বলল, "হ্যাঁ, আমরা। কেন, আসা যাবে না নাকি?"তুহিন বলল, "না না, তেমন না। গরিবের বাড়ি, তাই আর কি!"নৌশিন বলল, "আমরাও গরীব, এবার খেতে দাও, কি রান্না করেছ?"তুহিন বল হুমھا, থাকো আমি নিয়ে আসি।"তারপর মিতু আর তুহিন আম্মার ঘরে গেল ভাত আর তরকারি নিয়ে আসতে। তুহিনের আব্বা বলল, "আমি তো ভাত খেয়ে নিয়েছি, তাহলে?""আব্বা, ভাত অনেক আছে আর আরও দুই পিস মাছ আছে, ওদের দুজনের হয়ে যাবে।"
তারপর তুহিন আর মিতু নিয়ে আসলো তুহিনের ঘরে।শাপলা বেনে বউরে হাতে তুলে বলল, "পাখিটা অনেক সুন্দর কিন্তু।"মিতু বলল, "এটা ভাইয়ার বেনে বউ।"তুহিন দুই প্লেটে ভাত বাড়তে দিল। তারপর শাপলা বলল, "তোমরা খাবে না?"তুহিন বলল, "আমি আরও সকালে খাইছি, তোমরা খাও, আমি আর মিতু পরে খাবানি।"নৌশিন বলল, "না, আমরা সবাই একসাথে খাব, প্লেট নিয়ে আসো।"তুহিন আর মিতু একটু চিন্তায় পড়ে গেল। দুটোই মাছ রয়েছে, কেমনে ওদের সামনে খাবে? শাপলা তুহিনকে একটু ঘাবড়ে যেতে দেখে বলল, "ভাবছো এই দুইটা মাছ কেমনে খাবে, তাই তো?"তুহিন শাপলার কথায় একটু অবাক হলো।তারপর শাপলা বলল, "দুই টুকরো মাছ আমরা চারজন মিলে খাব। মিলেমিশে খেলে মহব্বত বাড়ে।"
এরপর সবাই মিলে একসাথে ভাত খেল। নৌশিন বলল, "তুহিন, তোমার যে বউ হবে সে কিন্তু অনেক ভাগ্যবান হবে। তুমি যে এত ভালো রান্না করতে পারো, অনেক মজা হয়েছে!"তারপর আরও অনেক মজা করল।
মাঝে চলে গেল আরও সাত দিন। সব কিছু সুন্দর মতো যাচ্ছিল। শাপলার আর মারুফের বিয়ের আর মাত্র চৌদ্দ দিন সময় আছে। চেয়ারম্যান বাড়ির সবাই বিয়ের জন্য হালকা প্রস্তুতি নিচ্ছে।সকাল নয়টায় সবাই সকালের খাবার খেয়েছে, দীপ্তি এখনো খায়নি। এর মধ্যে রূপম আর দিলোয়ার রহমান চিল্লাতে চিল্লাতে বাড়ির ভেতর ঢুকল। রুবি বেগম আর মার্জিনা বেগম দৌড়ে আসলো সাথে গোলাপ আর দিহান।দিহান বলল, "কি হয়েছে রূপম ভাইয়া? চাচা, কি হয়েছে?""দীপ্তি কই? ওই হারামজাদারে ঘর থেকে বের করে নিয়ে আয়! জানোয়ার আমাদের মানসম্মান আর রাখলো না।"মার্জিনা বেগম কথাটা শুনে দৌড়ে আসলো দিলোয়ার রহমানের কাছে। তারপর বলল, "কি হয়েছে?"রূপম বলল, "কি হয়নি মা! আমাদের মানসম্মান আর রাখে নাই। তোমার মেয়ের শরীরের ভিডিও সবাই দেখেছে।তারপর রূপম ফোনের ভিডিও বের করে মার্জিনা বেগমের হাতে দিল। ভিডিওতে দীপ্তি নিজের শরিরে পোশাক খুলে কোন একটা ছেলেকে দেখাচ্ছে, কিন্তু ছেলেটাকে দেখাচ্ছে না।রূপম চিৎকার দিয়ে বলল, "ও ফোন পাইলো কই?"আম্মা আর ওর কত বড় কলিজা, ওর কলিজা টেনে বেড় করে ওর হাতে ধরায় দিমু।
রান্নাঘর থেকে দা নিয়ে রূপম চলল দীপ্তির রুমের দিকে। "আজ ওর জবাই না দেওয়া পর্যন্ত আজ শান্তি নাই।"দিহান আর গোলাপ রূপমের পিছনে দৌড় দিল। মার্জিনা বেগম ফোনে নিজের মেয়ের অস্ভাবিক ভিডিও দেখে মাটিতে বসে চিৎকার করে কান্না করতে লাগল। জাহানারা বেগম চুপ করে দাঁড়িয়ে আছে, সাথে দাঁড়িয়ে আছে দিলোয়ার রহমান। সবার পায়ের নিচের মাটি সরে গেছে।আমিনা বেগম দীপ্তির রুমের দিকে গেলেন। রূপম গিয়ে দীপ্তির দরজার সামনে দাঁড়াল। দিহান এসে রূপমেরর হাত থেকে দা-টা কেড়ে নিল। রূপম বারবার দরজা খোলার জন্য বলছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। অতঃপর অনেকক্ষণ শব্দ করার পর রূপম দরজাটা জোরে ভেঙে ফেলল।
ঘরে ঢুকল রূপম, দিহান আর গোলাপ। তাদের পিছে আমিনা বেগম। ঘরে এসে সবাই যেন জমে গেল! দীপ্তি কোথাও নেই, এই ফ্যানের সাথে ঝুলছে!গোলাপ চিৎকার করে উঠল। রূপম দৌড়ে এসে দীপ্তির পা ওপর করে ধরল। আমিনা বেগম চিৎকার দিয়ে উঠলেন। গোলাপ আবার দৌড় দিয়ে উঠানে আসলো। গোলাপের মুখের অবস্থা দেখে মার্জিনা বেগম বুঝতে পারলেন তার মেয়ের কিছু একটা হয়েছে—মায়েরা এমনই হয়।
মার্জিনা বেগম উঠে নিজের মেয়ের রুমের দিকে দৌড় দিলেন। গোলাপ কান্নায় ভেজা কণ্ঠে দলা পেকে আসছিল, তাও কষ্ট করে বলল, "দীপ্তি তো আর বেঁচে নাই, গলায় দড়ি দিয়েছে।"
দিলোয়ার রহমান চিৎকার দিয়ে মাটিতে বসে পড়লেন। মাটিতে হাত দিয়ে থাবড়াতে লাগলেন আর বলতে লাগলেন, "আল্লাহ গো, আমার মাইয়ার সাথে এটা কেন হলো গো!"জাহানারা বেগম আর রুবি বেগম আর দাঁড়িয়ে রইল না, দৌড়ে দীপ্তির রুমের দিকে ছুটল। ঘরে ঢুকে মার্জিনা বেগম দীপ্তিকে ঝুলতে দেখে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। এর মধ্যে এরকম চিৎকার-চেঁচামেচি শুনে বাড়ির আশেপাশের লোকজন এসে হাজির হলো। তাদের মুখে একজনের কথা শুনা যাচ্ছে—মাইয়ার ভিডিও সবাই দেখেছে, তাই সে গলায় দড়ি দিয়েছে; আরও কত রকমের কথা!এরপর অনেক কষ্টে দীপ্তির লাশকে নামানো হলো। নিজের বোনের প্রতি কিছুক্ষণ আগে খুন করার চিন্তা হলেও, এখন নিজের বোনকে কোলের ভিতর নিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগল রূপম। দিহানও পাশে বসে কান্না করতে লাগল। জাহানারা বেগম আর রুবি বেগম দীপ্তির কাছে এসে কান্না করতে লাগল।
দিলোয়ার রহমান আর বাহিরে থাকতে পারলেন না। দৌড়ে এসে নিজের মেয়ের নিষ্পাপ, ফুলের মতো মুখখানা দেখলেন। তারপর দীপ্তির কাছে এসে দীপ্তির মুখখানা ধরে বললেন, "ওর কিছু হয় নাই, আমার মেয়ে ঘুমিয়ে আছে। কেউ আমার মাইয়ারে বকা দিবা না, আমার মাইয়ার কোনো দোষ নেই...""মা তুই চোখ খোল মা! কে তোর সর্বনাশ করছে তাকে আমি জবাই করমু মা, কথা বল মা, কথা বল!"এদিকে মাসুদ রহমানকে গোলাপ খবর দেওয়ায় পাগলের মতো ছুটে এসে কান্নায় ভেঙে পড়লেন। এরপর গোলাপ দীপ্তির রুমে গিয়ে দিহানকে ডেকে আনলেন, তারপর বলল শাপলারে ফোন দিয়ে জানাতে। মার্জিনা বেগম বারবার জ্ঞান হারাচ্ছেন, আমিনা বেগম ও রুবি বেগম তাকে মুখে পানি দিচ্ছেন। গ্রামের মানুষ একে একে আসছে, দেখে যাচ্ছে; সবাই যেন বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি স্বপ্নটা ভেঙে গিয়ে মিথ্যা হয়ে যাবে সব। কিন্তু সেটা আর হয় না।
এর মধ্যে গ্রামের কেউ পুলিশকে খবর দিয়েছে। পুলিশের গাড়ি এসে থামল চেয়ারম্যান বাড়ি। গ্রামের কিছু মানুষ পুলিশদের নিয়ে দীপ্তির ঘরে ঢুকল। তারপর ঘরটাতে অনেক ভিড় থাকায় পুলিশ অনেককে বের হয়ে যেতে বলল। তারপর পুলিশ সব দেখতে লাগল, শুনল...বাসে বসে অঝোরে চোখের পানি ফেলছে শাপলা। গাড়িতে নৌশিন তুলে দিয়েছে। কিন্তু নৌশিনের উচিত ছিল তার সাথে আসা, কিন্তু তার বাবা শহরের বাহিরে গেছেন কয়দিনের জন্য, তাই শাপলার সাথে আসতে পারেনি।এদিকে পুলিশ চাচ্ছে লাশ হসপিটালে নিয়ে যাওয়া হবে, ময়নাতদন্ত করা হবে। কিন্তু সবাই জানে—কোনো লাশ ময়নাতদন্তে পাঠালে সেই লাশকে বুক চিরে অনেক কিছু নেওয়া হয়।
মার্জিনা বেগম পুলিশের পায়ে ধরে বললেন, "আমার মেয়েটারে এমন শাস্তি দিয়েন না। এমনি সে কত শত শাস্তি নিয়ে চলে গেছে।" তারপর মার্জিনা বেগম চিৎকার করে বললেন, "আজ থেকে কে আমারে মা বলে ডাকব? কে আমাকে জড়িয়ে ধরব? আহারে আমার সোনাটারে, আমার কলিজারে, আমার ময়না! কারে দীপ্তি কইয়া ডাকমুরে!" এরপর আবার জ্ঞান হারিয়ে ফেললেন মার্জিনা বেগম। রুবি আর আমিনা বেগম পানি ছিটাচ্ছেন মার্জিনা বেগমের অচেতন মুখে।
এদিকে এখনও নিজের বোনের মাথা কোলের মধ্যে নিয়ে বসে আছে রূপম তার মুখে কোনো আওয়াজ নেই; শুধু চোখ দিয়ে পানি পড়ছে অঝোরে। পৃথিবীর সবথেকে সুন্দর ভালোবাসা ভাই-বোনের ভালোবাসা, যা চাইলেও সবাই পায় না।গোলাপ আর দিহান গেল মসজিদের ইমামের কাছে, যেন দীপ্তির মারা যাওয়ার খবরটা মসজিদের মাইকে শোনানো হয়, যেন সকলে জানাজায় আসতে পারে।দিহান গিয়ে ইমাম সাহেবকে বলল, "হুজুর, বড় চাচা দিলোয়ার রহমানের মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে, আপনি একটু মাইক দিয়ে বলে দেন।"
ইমাম সাহেব দিহানের কথা শুনে বললেন, "নাউজুবিল্লাহ! আস্তাগফিরুল্লাহ! কিসের মাইকে কইব? মসজিদের মাইক পবিত্র, আর এই পাপের খবর কওন যাইব না। কিছু মনে করো না, গলায় ফাঁস দেওয়া একটা জঘন্যতম পাপ। এর বড় পাপ যে, তার জানাজাতেও লোক আসতে চায় না।"ইমামের কথা শুনে দিহান আর গোলাপ চেয়ারম্যান বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তারপর দিহান বলল, "মসজিদের মাইকে বলা হইব না, জানাজায় ইমামও আসবে না। ফাঁসি দেওয়া নাকি অনেক বড় অপরাধ, আর এই লাশ বেশিক্ষণ রাহন যাবে না।"দিহানের কথা শুনে মার্জিনা বেগমসহ সবার কান্না আরও বেড়ে গেল। বাড়ির পাশের কেউ বলল, "তাড়াতাড়ি লাশ দাফন করে জানাজা করে মাটি দাও, নইলে পুলিশ আবারও নিয়ে যেতে চাইবে ময়নাতদন্তের জন্য।"রূপম দীপ্তির দিকে তাকিয়ে এখন মুখ খুলে বলল, "আমার বোনকে আমি জানাজা করাব! আমি মাটি দেব।"
দিলোয়ার রহমান আর মাসুদ রহমান দীপ্তির লাশের কাছে বসে আছেন। দিলোয়ার রহমান নিজের চিরনিদ্রায় শায়িত থাকা মেয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। দীপ্তির গলায় যেন রক্তের মতো দড়ির দাগ হয়ে আছে, মুখটা ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলেও সব খবর মারুফের বাড়ি দেওয়ার পরও মারুফ বা তার পরিবারের কেউ একবারের জন্যও আসেনি।এদিকে জাহানারা বেগমের প্রেসার লো হয়ে গেছে, তাকে নিয়ে নিজের ঘরে শুইয়ে দিয়েছেন। সবার মাঝে ছোট শালিকটা যেন নিজের ভাষা হারিয়ে ফেলেছে, শুধু সবার দিকে এদিক-ওদিক তাকিয়ে যাচ্ছে।আধা ঘণ্টা পর লাশ ধুইয়ে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে বারান্দার উপর পাটি পেতে রাখা হয়েছে। ফাঁসি দেওয়া লাশের জন্য নাকি মসজিদের লাশ রাখার খাটটাও বরাদ্দ নয়। সব কাজ শেষে নিজের দাদা তোফাজ্জল চেয়ারম্যানের পাশে কবর খোঁড়া হয়েছে। কিন্তু সবাই শাপলার জন্য অপেক্ষা করছে।
এদিকে দীপ্তির কয়টা বান্ধবীও এসেছে। সবাই গোসল করে সাদা রঙের জামা পরেছে। মার্জিনা বেগমকে নিয়ে খাটে শুইয়ে রাখা হয়েছে। জাহানারা বেগম তার নিজের রুমে, কান্নায় চোখ ফুলে গেছে। বাকি সবাই লাশের পাশে বসা, সবাই যেন শাপলার অপেক্ষায় বসে আছে।অপেক্ষার অবসান ঘটল। চেয়ারম্যান বাড়ির সামনে উঠানে একটা রিকশা এসে থামল। রিকশা থেকে নামল শাপলা। গোলাপ শাপলাকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। শাপলাকে দেখে কান্নার বেগ আরও বেড়ে গেছে। রুবি বেগম বুঝতে পারলেন শাপলা এসেছে, তারপর রুবি বেগম বাহিরে আসলেন, সাথে আমিনা বেগম আর মার্জিনা বেগমকে ধরে নিয়ে আসলেন। মার্জিনা বেগম নিজের মেয়ের সাদা কাপড় জড়ানো লাশের কাছে বসলেন। গোলাপ এবার শাপলাকে ছেড়ে দিল। কিছু কিছু গ্রামবাসী শাপলার দিকে তাকিয়ে আছে। শাপলার চোখে পানি, চোখ একদম লাল টকটক করছে। শাপলার হাতে একগুচ্ছ লাল গোলাপ—জীবিত দীপ্তিকে না দিতে পারলেও লাশ হয়ে যাওয়া দীপ্তিকে দিল সে। অন্যদিন হলে শাপলার হাতে গোলাপ ফুল দেখে দীপ্তি আর শালিক দৌড়ে এসে বলত, "আপু আমারে দাও, আপু আমারে দাও!" কিন্তু আজ কেউ নেই, দীপ্তি আর নেই।শাপলা এসে দীপ্তির সাদা কাপড়ে জড়ানো লাশের বুকের ওপর ফুলগুলো রাখল। তারপর হাত দিয়ে মুখের কাছ থেকে সাদা কাফনের কাপড় সরিয়ে দিয়ে বলল, "বাহ দীপ্তি, তোকে আজ অনেক সুন্দর লাগছে! যেন আসমানের সাদা পরী।"শাপলার এমন পাগলামিতে সবাই যেন আরও অঝোরে কান্না করছে।"দীপ্তি, জানিস এই গোলাপ ফুলগুলো কেন এনেছি? ভেবেছিলাম তোর হাতে তুলে দেব, তোর মুখে একটুখানি হাসি দেখব। অথচ তোর হাতে দিতে পারলাম কই! আজ সেই গোলাপগুলো তোর নিথর শরীরের বুকের ওপর রাখলাম। বল তো দীপ্তি—কোন পাষাণের হৃদয় এতটা নিষ্ঠুর হতে পারে? কে করল তোর মতো নিষ্পাপ একটা মেয়ের সঙ্গে এমন নির্মমতা? কে কেড়ে নিল তোর বেঁচে থাকার অধিকার? কে তোকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিল?দেখ, চারদিকে কতগুলো গোলাপ ছড়িয়ে রেখেছি। জানিস, ফুলগুলোকে তোর মতোই পবিত্র মনে হচ্ছে আমার। গোলাপের পাপড়িগুলো যেমন কোমল, তোর মনটাও ছিল তেমন কোমল। ফুলের গায়ে যেমন কোনো কলঙ্ক নেই, তোর নিষ্পাপ সত্তাটাও ছিল তেমনই নির্মল। তাই তো এই গোলাপ তোর শরীরের ওপর ছড়িয়ে দিলাম। ভাবলাম, পৃথিবী তোকে বাঁচিয়ে রাখতে পারল না, অন্তত এই ফুলগুলো তোকে শেষবারের মতো মায়ায় জড়িয়ে রাখুক।"এবার দীপ্তির লাশের পাশে বসল সে। সব মিলিয়ে কল্পনায় যেন গানটা ভাসছে—
প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল না কুল, জগৎ জুড়ে বাজে শুনি পিরিতের কলঙ্কের ঢোল। দিতে গিয়ে প্রেমের মাশুল মান-কুল-মান রইল না, দিতে গিয়ে প্রেমের মাশুল মান-কুল-মান রইল না; সখী তোরা প্রেম করিও না, পিরিত ভালা না... সখী তোরা প্রেম করিও না..."
বাস্তব... শাপলা আবার মৃত দীপ্তির মুখখানায় তাকিয়ে বলল— "কিন্তু একটা কথা বল তো দীপ্তি—যে পৃথিবীতে তোর মতো নিষ্পাপ মানুষদেরই এভাবে চলে যেতে হয়, সেই পৃথিবীতে তোর মতো পবিত্র একটা আত্মার বিচার কে করবে?"শাপলার কথাগুলো শুনে যেন সবাই আরও কান্নায় ভেঙে পড়ল, সবাই অঝোরে কান্না করছে। শালিক ধীরে ধীরে এবার শাপলার কাছে আসল, নিজের বোনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। কেউ আর সময় নষ্ট করল না, জানাজার জন্য সবাই প্রস্তুতি নিল। মহিলারা সবাই বাড়ির ভেতরে উঠানে গেল।
রূপম জানাজার জন্য দাঁড়ালেন, তার পেছনের কাতারে দিলোয়ার রহমান, মাসুদ রহমান, দিহান আর গ্রামের কিছু লোকজন। তারপর রূপম "আল্লাহু আকবার" বলে প্রথম তাকবির দিলেন, সাথে পেছনে বাকি সবাইও দিলেন। পরপর চতুর্থ তাকবির পড়ে সালাম ফিরিয়ে দীপ্তির জানাজার নামাজ শেষ করলেন।
নামাজ শেষে রূপম আর নিজেকে ধরে রাখতে পারল না, হাঁটু গেড়ে বসে পড়ল নিজের বোনের লাশের কাছে। তারপর চিৎকার দিয়ে বলল, "হে আল্লাহ! তোমার কাছে আমি বিচার চাই, আমার ফুলের মতো নিষ্পাপ বোনের যে ক্ষতি করছে তার বিচার চাই!"তারপর দিলোয়ার রহমান আর রূপণ মিলে দীপ্তির লাশটা ধরে নিয়ে চেয়ারম্যান বাড়ির নিজস্ব কবরস্থানে রাখা হলো। এরপর একে একে কবরের সব কার্যক্রম শেষ করে সবাই মাটি দিয়ে গেল।সন্ধ্যায় চেয়ারম্যান বাড়ির কেউ খায়নি। জাহানারা বেগম যেন আরও বেশি অসুস্থ হয়ে পড়লেন, গোলাপ ওষুধ খাইয়ে দিয়েছেন, সে এখন ঘুমিয়েছে। ওই দিকে রূপম এখনও নিজের বোনের কবরের পাশে বসে আছে; কবরের উপর শাপলার দেওয়া ফুলগুলো রাখা। দিহান রূপমের পাশে দাঁড়িয়ে আছে।বাড়ির উঠানে পাটি পেতে বসিয়ে রাখা হয়েছে মার্জিনা বেগমকে, তার দুই পাশে তার দুই জা। দিলোয়ার রহমানের কাছে তার ভাই মাসুদ রহমান বসে আছেন।
চলবে.....