ফন্ট সাইজ:
থিম:
শাপলা ভেজা আষাঢ়

পর্ব 25

লেখক: ইসমাইল বিন আব্দুল আলীম

#পর্ব_২৫
#উপন্যাস_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌
চেয়ারম্যান বাড়ির উঠানে বিয়ের জন্য হালকা সমারোহ। রাত পেরুলেই শাপলার বিয়ে; সবাই যেন দীপ্তির মৃত্যুর শোকটা অনেকটাই কেটে উঠেছে। শাপলা বলেছে, তার বিয়েতে যেন কেউ মনমরা বা মন খারাপ করে না থাকে। সন্ধ্যার চারদিকে হালকা লাইটিং, বেশি জাকজমক করা হয়নি। তুহিন, নৌশিন, মউ, গোলাপ, দিহান, রূপম আর শালিক মিলে হালকা গায়েহলুদের আয়োজন করেছে। পরিস্থিতি ভালো থাকলে ও সবার মন ঠিক থাকলে হলুদটা আরও জমজমাট করে করত। সবাই হালকা করে তৈরি হয়েছে; শাপলা আজ হলুদের জন্য গাঢ় সবুজ রঙের শাড়ি পরেছে। বলা হয়েছিল, মারুফ আর বন্ধুরা মিলে যেন হালকা করে শাপলাকে হলুদ দিয়ে যায়। কিন্তু মারুফের ভাব অন্য রকম—কেন জানি সে চেয়ারম্যান বাড়ি আসতেই চায় না। তাই সবাই সেই বিষয় বাদ দিয়ে চেয়ারম্যান বাড়ির ভেতরের বারান্দায় হলুদের জন্য হালকা সাজ করেছে। হালকা করে হলুদ করা হবে দেখে দিহান আর রূপম তাদের নিজেদের জন্য পাঞ্জাবি এবং শাপলার বান্ধবীদের জন্য শাড়ি কিনে এনেছে। তুহিন আজ সেই বেগুনি রঙের পাঞ্জাবি আর সাদা ট্রাউজার পরেছে, মন্দ লাগছে না।
জাহানারা বেগমের মন্তব্য—তার আর একটা নাতনি থাকলে বা দীপ্তি বেঁচে থাকলে তিনি তুহিনকে নাত জামাই হিসেবে গ্রহণ করতেন। এদিকে গোলাপ অনেক দিন পর শাড়ি পরেছে; আজ শাড়িটা অন্য দিনের মতো গ্রামীণ স্টাইলে পরায় দেখতে অনেক সুন্দর লাগছে। দিহান এক নজরে তাকিয়ে আছে গোলাপের দিকে। পাশ থেকে তুহিন দিহানকে হালকা ধাক্কা দিয়ে বলল, "আরে দিহান ভাই, এত দেখছ কেন? সে তো তোমারই!" দিহান তাড়াতড়ি নিজের হাত দিয়ে তুহিনের চোখ ঢেকে দিল। "ওরে দেখার অধিকার আমার একার, তোরা দেখিস না প্লিজ! আমি বাদে অন্য কোনো পর তাকে দেখে নেশার নজরে তাকায় সেই, সেই পুরুষ চোখকেও আমি ঘৃণা করি।" তুহিন একটু মুচকি হেসে বলল, "ওকে ভাই, সারা দিন-রাত চোখ বন্ধ করে থাকব নাকি?" বলে তুহিন দিহানের দিক থেকে ঘুরল।
তুহিন আবার পেছনের তাকাাল, এবার চোখ পড়ল শাপলার ওপর। এই প্রথম তুহিন শাপলাকে শাড়ি পরতে দেখছে। গাঢ় সবুজ রঙের শাড়ি, যা বরাবরই তার প্রিয়। সবুজ শাড়িতে তুহিনের তার মানিপ্লান্ট গাছগুলোর কথা মনে পড়ছে। শাপলাকে দেখে তুহিনের একটা কথাই মনে পড়ছে—হাজারটা মানিপ্লান্ট দরকার নেই, সবুজ রঙের শাড়িতে একটা শাপলাই যথেষ্ট! তাও আবার গ্রামীণ স্টাইলে শাড়ি পরেছে। তুহিন তখনো শাপলার দিকে তাকিয়ে আছে, যা শাপলা বুঝতে পেরে চোখ দিয়ে ইশারা করে মুচকি হাসি দিল। সে তা দেখে একটু হাসল। তুহিনের হাসি বরাবরই সুন্দর; হাসলে যেন তাকে অদ্ভুত মায়া লাগে, দুই পাশে দুটো দাঁত যা অন্য দাঁতের ওপর।
এবার শাপলাকে নিয়ে হলুদের জায়গায় বসানো হলো। তারপর হলুদ দেওয়া শুরু হলো—প্রথমে গোলাপ আর দিহান, তারপর রূপম। অন্য পাশে নৌশিন আর মউ। পরিবারের বড়দেরও বলা হয়েছিল, বাট তারা এগুলো করবে না, তারা শুধু দেখবে। এরপর তুহিন এসে বসল শাপলার পাশে। তারপর তুহিন বলল, "জানো শাপলা, তোমাকে আজ আমার পছন্দের মানিপ্লান্ট গাছ গুলোর মতো লাগছে! মনে হচ্ছে আমার ঘরের সবুজের সমারোহটা তুমি নিজের দখলে নিয়েছ। এই চোখ যে তোমার মায়ায় পড়ে বিপদে পড়ে গেল!" কথাগুলো আস্তে আস্তে বলল তুহিন। তুহিনের কথায় শাপলা একটু হাসল, তারপর বলল, "কী যে বলো না তুহিন! দেখবা তোমার জন্য অনেক সুন্দর মেয়ে আসবে তোমার বেনেবউ হয়ে।" তুহিন এবার মুখ ফসকে বলে ফেলল, "সেই বেনেবউ তুমি হলে ক্ষতি হতো না?" তারপর তুহিন হেসে উঠল, তারপর বলল, "চলো, হলুদ লাগিয়ে দিই।" তুহিন নিজের হাতে একটুখানি হলুদ তুলে শাপলার গালে দিল, আর শাপলাও মায়া করে তুহিনের গালে হলুদ মাখিয়ে দিল।
বিয়ের দিন, সন্ধ্যা ১০টা…
ছেলের পক্ষ থেকে বাড়ি থেকে বিয়ে করতে আসার কথা সন্ধ্যার পর। মারুফের পরিবার থেকে বলেছিল, পাশের গ্রাম তো, তাই সন্ধ্যার পর বিয়ে করতে আসবে। কিন্তু রাত দশটা—এখনো তাদের কোনো খোঁজ নেই। চেয়ারম্যান বাড়ির ভেতরের বারান্দায় পাটি পেতে বসে আছে শাপলা, চোখে তার পানি জলজল করছে। আশপাশের মানুষগুলো নিজেদের মধ্যে কথা বলছে—"জামাই এখনো এল না কেন?", "জামাই কখন আসবে?" চেয়ারম্যান বাড়ির সবার চিন্তা; রুবি বেগম বারবার কান্নায় ভেঙে পড়ছেন—তাঁর মেয়েটার এবার কী হবে যদি বরপক্ষ না আসে? আমিনা বেগম বলছেন, "এই বাড়িতে এমন হচ্ছে কেন!"
তুহিন বারান্দার একপাশে বসে সবার কথাবার্তা শুনছে আর বারবার শাপলার দিকে তাকিয়ে আছে। নৌশিন আর মউ শাপলার পাশে বসে শাপলাকে বোঝানোর চেষ্টা করছে। অতঃপর দিহান আর রূপম বাড়ির ভেতরের উঠানে ঢুকল, কিন্তু তাদের চোখ-মুখে দেখে মনে হচ্ছে বিষাদের ছায়া—এই বুঝি এমন কিছু বলবে, যা শুনে শাপলা কান্নায় ভেঙে পড়বে। মাসুদ রহমান দিহানের কাছে এসে বলল, "ওখানের খবর কী, সব ঠিক আছে নাকি?" দিহান চুপ করে আছে। জাহানারা বেগম বললেন, "কী হলো, সব ঠিক আছে?" রূপম বলল, "কিচ্ছু ঠিক নেই, দাদি, কিচ্ছু ঠিক নেই! ছেলের বাড়ির কেউ নেই, তারা নাকি পালিয়ে গেছে। তাছাড়া তাদের বাড়িও তালা দেওয়া। আশপাশে খোঁজ নিয়ে জানতে পারলাম, যে বাড়িটা নিজেদের বাড়ি বলে বলেছিল, সেই বাড়ি বাকি ওদের না!" কথাটা সবার কানে যেন স্পষ্ট হয়ে উঠল।
শাপলা কান্নার গতি জোর করল। গোলাপ এসে শাপলার কাছে বসল। রুবি বেগম চিৎকার দিয়ে বললেন, "আমার মেয়ের এখন কী হবে?" মাসুদ রহমান দাঁড়িয়ে থাকতে না পেরে মাটিতে বসে পড়লেন। আশপাশের মানুষরা নিজেদের মধ্যে কথা বলতে লাগল। তুহিন বসা থেকে উঠে দাঁড়াল, তারপর ধীরে ধীরে শাপলার কাছে এসে দাঁড়াল। মার্জিনা বেগম কান্না করে বলতে লাগল, "আমাদের মেয়েগুলোর সঙ্গে এমন কেন হয়!" শাপলার কান্না যেন অন্য রকম কান্না—বিয়ে ভেঙে গেছে বলে শুধু সেই কান্না নয়। জাহানারা বেগম শাপলার কাছে এসে বললেন, "আমি এত বিচার করি, কিন্তু তোদের এই বিচারগুলো আমি করতে পারছি না! আসামিকেই তো খুঁজে পাচ্ছি না, আমাকে ক্ষমা করে দে !" বলে জাহানারা বেগম শাপলাকে জড়িয়ে ধরলেন।
রুবি বেগম নিজের মেয়ের কাছে আসতে সাহস পাচ্ছেন না, কেমন করে আসবেন? মেয়েকে কেমন করে কী সান্ত্বনা দেবেন! তাই নিজের ছোট মেয়ে শালিককে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগল, "আমার মেয়ের জীবনটাই শেষ করে দিল! কে করবে আমার মেয়েকে বিয়ে?"
তুহিন বলল, "কারও জীবন শেষ হয়নি। ওর নতুন জীবন গড়ে তোলার দায়িত্ব আমার। আমি বিয়ে করব শাপলাকে, যদি আপনারা অনুমতি দেন।" তুহিনের কথা শুনে সবাই থেমে গেল, সবাই তুহিনের দিকে তাকিয়ে আছে—সাথে শাপলাও। কিছুক্ষণ সব ঠিকঠাক করে বিয়ের পিঁড়িতে বসল শাপলা। শাপলা চাইলেও কিছু বলতে পারল না, তাই মুখ বুজে বিয়েতে আর কোনো কথা বলল না। যে পাঁচ লাখ টাকা যৌতুক হিসেবে মারুফকে দেওয়ার কথা ছিল, সেই টাকা তুহিনকে দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তুহিন কোনো যৌতুক ছাড়াই বিয়ে করতে রাজি আছেন; যৌতুক তুহিন নেবেন না। তুহিনের কথা—যৌতুক দেওয়া আর নেওয়া দুটোই হারাম। সবাই তুহিনের এমন কথায় অনেক খুশি হলো।
কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু সাথে দেলোয়ার রহমান সাক্ষী দিয়ে বলতে লাগলেন —সুলতানপুর নিবাসী চেয়ারম্যান বাড়ির ছোট ছেলে মাসুদ রহমানের বড় মেয়ে মোছাঃ শাপলা সুলতানা রুহির সাথে..রাজশাহি নিবাসি বিলপাড়া গ্রামের মোঃ আফজাল হেসেনের একমাত্র ছেলে তুহীন তাহরীম দশ হাজর এক টাকায় দেন মোহর ধার্য করিয়া কাবিননামা সত্য সাপেক্ষে শাপলা সুলতানা রুহি কে স্ত্রী হিসাবে গ্রাহন করিলে বলুন, কাজী বলার আগে তুহিন বলল আলহামদুলিল্লাহ কবুল কবুল কবুল.
কাজী সাহেবের আবার শাপলার কাছে গিয়ে সাক্ষী হিসাবে মাসুদ রহমানের কে বলতে বললেন, আমি যেমন টা বলি তেমন টাই বলবেন,রাজশাহি নিবাসি বিলপাড়া মোঃ আফজাল হোসেনের একমাএ ছেলে তুহীন তাহরিম এর সাথে সুলতানপুর গ্রামে চেয়ারম্যান বাড়ির মাসুদ রহমানের বড় মেয়ে শাপলা সুলতানা রুহের সাথে দশহাজার টাকা দেনমোহর টাকা বাকি রাখিয়া তুহিন তাহরীম কে স্বামী হিসাবে গ্রহন করলে বলুন কবুল
কাজী সাহেব বললেন, "বলো মা, কবুল।" কবুল শব্দটা তিন অক্ষর হলেও, এটা বলার পর একটা মেয়ে সারা জীবনের জন্য অন্য বাড়ির ছেলের ঘরের হয়ে যায়। তখন বাপের বাড়ির লোকজনদের কাছ থেকে শুনতে হয়—"কবে আসবি?", "জামাইয়ের সাথে আসবি নাকি?", "কয়দিন থাকবি?"—মানে এই তিনটা শব্দ উচ্চারণ করার পর একটা মেয়ের বাবার বাড়ি পর হয়ে যায় আর পরের বাড়ি হয় আপন।
কিছুক্ষণ পর ছোট করে তিনটা আওয়াজ হলো—"কবুল, কবুল, কবুল।" উপস্থিত সবাই "আলহামদুলিল্লাহ" বলল। তারপর কাজী সাহেব নতুন দম্পতিদের জন্য দোয়া করলেন। মাসুদ রহমান নিজের মেয়ের হাত তুহিনের হাতে তুলে দিয়ে বললেন, "আমার মেয়েটাকে দেখে রেখো।"
শাপলা উঠে দাঁড়াল। তারপর তুহিনের উদ্দেশে বলল, "তোমার বাড়ি যাব, এই বাড়ি এক মুহূর্তের জন্যও থাকব না।" দিলোয়ার রহমান বলল, "আজ কাউকে কোথাও যেতে হবে না, কাল যাবি।" শাপলা বলল, "আজ থেকে আমি তুহিনের বউ আর এটা আমার বাবার বাড়ি—আমি আমার স্বামীর বাড়ি যেতে চাই। আর শোন, এই বাড়িতে আমি এত বোঝা ছিলাম যে মারুফ আসেনি, আর ও আসবেও না—তাই বলে যার সঙ্গে ইচ্ছা আমাকে বিয়ে দিয়ে দিবা? মানলাম আমার ভালোর জন্য, বাট একটা বারের জন্যও আমার মতামত নিলি না তোমরা!"
কথাটা বাড়ির সবাইকে যেন ধাক্কা দিল। তুহিন নিজে ভাবতে লাগল—"আমি নিজে কি বেশি বেশি করে ফেললাম না তো?" রুবি বললেন, "মা, এমনভাবে বলিস না, আমাদের ভুল হয়েছে।" শাপলা বলল, "আমি এই বাড়িতে এক মুহূর্তের জন্যও থাকতে চাই না। নৌশিন, তোর গাড়ি রেডি কর, আজই চলে যাব।" গোলাপ বলল, "শাপলা, তুই রাগ করিস না। আর কেউ না জানলেও আমি তো জানি, কাল রাতে কী হয়েছে!" গোলাপের কথা শুনে সবাই চুপ। "কী হয়েছে কাল রাতে?" বলল রূপম। শাপলা বলল, "এগুলো বলার এত সময় নেই, আমি চললাম!" বলে শাপলা বাড়ির বাইরের উঠানের দিকে রওনা হলো।
সবাই শাপলাকে ডাকছে, কিন্তু কারও কথা সে শুনল না। দীপ্তির কবরের কাছে গিয়ে ঘুরে এসে সে নৌশিনদের প্রাইভেট কারে গিয়ে বসল। তারপর সবাই গাড়ির কাছে এল। রুবি বেগম কিছু বলতে যাবে, তার আগে শাপলা বলল, "কাল কারও যাওয়ার প্রয়োজন নেই। আর কেউ গেলে কিন্তু বুঝতে পারবে! আর আমার রাগ সম্পর্কে সবার ধারণা আছে।"শাপলা গাড়ি থেকে নামল। সদ্য খোলা আকাশের নিচে নীরবতা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে শালিক। শাপলা ছোট ছোট পা বাড়িয়ে শালিকের কাছে গিয়ে বসল, তারপর বলল, "শালিক, আমি চলে যাচ্ছি, শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। এই বাড়ির আমি মেয়ে ছিলাম শুরু থেকে, এখন অন্য বাড়ির বউ। শোন শালিক, এই দুনিয়াটা অনেক খারাপ, মানুষকে বিশ্বাস করিস না—হোক সে তোর কাছের ভালোবাসার মানুষ। কারও কথায় সায় দিস না, দেখবি সায় দিলে তারা হিংস্র হায়নার মতো থাবা দেবে। আমি এক বোনকে হারিয়েছি, তোর কিছু যেন না হয়!" এবার শালিককে জড়িয়ে ধরে কান্না করল সে। ছোট শালিক বুঝতে পারছে তার প্রিয় শাপলা আপার বিয়ে হয়ে গেছে, কিন্তু কিছু বলতে পারছে না।
শাপলা উঠে দাঁড়াল, তারপর সবার উদ্দেশে বলল, "সবাই শালিককে দেখে রাখবেন।" বলে গাড়িতে আবার উঠে বসল। তারপর তুহিনের উদ্দেশে বলল, "আপনি উঠুন।" মাসুদ রহমান তুহিনের হাতে দুই লাখ টাকা ধরিয়ে দিলেন—সবার জানাজানি, তুহিনের পারিবারিক অবস্থা কেমন, তাদের সংসারে খরচ চালাতে লাগবে। প্রথমে তুহিন নিতে না চাইলেও সবার জোর করায় তা নিয়ে নিল। তারপর সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসল, এরপর নৌশিন গাড়ি চালাতে লাগল।
গাড়ি চালাচ্ছে নৌশিন, তার পাশে বসেছে মউ। তাদের পেছনে নববধূর সাথে তুহিন। যেখানে আজ শাপলার বিয়ে করে মারুফের বউ হওয়ার কথা, সেখানে সে আজ তুহিনের বউ। তুহিনের পাশে বসে আছে শাপলা। তুহিনের মনে এখন এটাই ঘুরপাক খাচ্ছে—আমি বিয়ে করে ভুল করলাম না তো? শাপলা কি আদৌ তাকে স্বামী হিসেবে মেনে নেবে? তুহিন তো কোনো ভুল করেনি, সে পরিস্থিতি স্বীকার করে শাপলার পাশে দাঁড়িয়েছে। এরপর তুহিনের ভাবনায় এল—এমন কী হলো যে মারুফ বিয়ে করতে আসল না? গোলাপ আর শাপলার কথাবার্তা মতো এমন কিছু হয়েছে যা ওরা দুজনই জানে।
বাড়িতে গিয়ে মায়ের সামনে শাপলাকে নিয়ে কেমন করে দাঁড়াবে, কী বলবে—সব ভাবতে ভাবতে গাড়ির সিটে হেলান দিল তুহিন।

চলবে....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 25 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন