#পর্ব_২৬
#উপন্যা_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌
গাড়ির জানালার কাছে বসে আছে শাপলা। খোলা জানালা দিয়ে বাইরের বাতাস ভেতরে আসছে। শাপলার ভেজা গাল বারবার সেই বাতাসে শুকিয়ে যাচ্ছে। নৌশিন গাড়ি চালাচ্ছে, আর মৌ বসে আছে পেছনে। চারজনই চুপচাপ—কারো মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। আর কী-বা কথাই বা বলবে তারা?
রাত তখন বারোটা সাতাশ মিনিট। গাড়ি এসে থামল তুহিনদের বাড়ি থেকে আরও ত্রিশ মিনিট আগের এক কাঁচা রাস্তায়। হাইজ বা প্রাইভেট কার সেখানে যাবে না; এত রাতে আশেপাশে কোনো গাড়িও নেই, বাকি পথটুকু তাই হেঁটেই যেতে হবে।
গাড়ি থেকে নামল তুহিন। কাঁধে তার ব্যাগ, তারপর ছোট করে শাপলাকে বলল, "নামো, বাকি রাস্তা হেঁটেই যেতে হবে।" তুহিনের কথায় শাপলা গাড়ি থেকে নামল কনের সেজে শাপলাকে অন্য রকম লাগছে। ব্যাগের পেছন থেকে বেনেবউ পাখিটা কুটকুট করে শব্দ করে উঠল। গাড়ি থেকে নৌশিন আর মৌও নামল।
তুহিন তাদের বলল, "তোমরা দুজন এবার চলে যাও, আমি আর শাপলা চলে যেতে পারব। আর মৌ রে কাল বাড়ি দিয়ে এসো; আজ নৌশিনকে তোমার কাছেই রাখো।" মৌ বলল, "আমরাও তোমাদের সাথেই যাই। রাত অনেক হয়েছে, সাথে আবার অন্ধকার।" মৌ এর কথায় নৌশিনও সায় দিল। কিন্তু তুহিন নাছোড়বান্দা, "না, আমরা যেতে পারব, কোনো সমস্যা নেই। তোমরা সাবধানে বাড়ি যাও।"
শাপলার স্মার্টফোনের আলো তখন জ্বলছিল। তুহিন তার ডান হাত দিয়ে শাপলার বাম হাত ধরে হাঁটা শুরু করল। নৌশিন ফিসফিস করে বলল, "কী থেকে কী হয়ে গেল!" মৌ বলল, "শাপলার কথা ভেবেই তুহিন এই সিদ্ধান্ত নিয়েছে।" নৌশিন মাথা নেড়ে বলল, "তা ঠিক। আর তুহিন ছেলেটাও ভালো। কিন্তু শাপলা কি তুহিনের বাড়ির এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে?"
এরপর নৌশিন আর মৌ গাড়িতে উঠে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। চারদিক ঘুটঘুটে অন্ধকার—হয়তো আজ অমাবস্যা। তুহিন বারবার শাপলার মুখের দিকে তাকাচ্ছে—সে কাঁদছে কি না তা দেখার চেষ্টা করছে, কিন্তু অন্ধকার থাকায় মুখ ভালো করে দেখা যাচ্ছে না।
নীরবতা ভেঙে তুহিন বলে উঠল, "তুমি কি আমার ওপর রাগ করেছ? হ্যাঁ, আমি জানি, রাগ করাটাই স্বাভাবিক; কিন্তু তোমাদের সবার কথা চিন্তা করেই আমি এই কাজটা করেছি।" শাপলা শান্ত গলায় বলে উঠল, "যা করেছ, ভালোই করেছেন; বাট একটা বার আমার ইচ্ছেটা কেও জানার কেও চেষ্টা করল না!" তুহিন ভেবেছিল শাপলা হয়তো কোনো উত্তরই দেবে না, কিন্তু সে খুব সহজেই জবাব দিল।
তুহিন লজ্জিত সুরে বলল, "হুম, তোমার ইচ্ছেটা আমার জানা দরকার ছিল। এর জন্য তুমি আমাকে যেমন খুশি শাস্তি দিও। তোমার ইচ্ছে না হওয়া পর্যন্ত আমি তোমার ওপর স্বামীর অধিকার ফলাব না। শাপলা, জানো? যেদিন ভার্সিটিতে প্রথম আমাদের কথা হলো, তুমি আর নৌশিন বাদে সবাই যখন আমার বিরুদ্ধে ছিল—তখন আমি অনেক খুশি হয়েছিলাম এই ভেবে যে, আমার পক্ষেও কেউ না কেউ ছিল। সেদিন সারা রাত শুধু তোমার কথাই ভাবছিলাম। বারবার তোমার হাসি, তোমার প্রতিবাদের কথাগুলো মনে ভাসছিল। আর সব থেকে বেশি যা মনে গেঁথে গিয়েছিল, তা হলো—তোমার ওই চোখ দুটি! মনের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলতে ইচ্ছে করছিল। কিন্তু পরে কী মনে হলো জানো? মনে হলো, গরিবদের ভালোবাসতে নেই, কাউকে নিয়ে বড় স্বপ্ন দেখতে নেই। যেদিন শুনলাম তোমার বিয়ে ঠিক হয়েছে, আমি একটু অবাক হয়েছিলাম। কিন্তু তুমি কি জানো, তুমি আমার ভালোলাগার প্রথম নারী? শাপলা, একটা কথা বলবা? মারুফ আসল না কেন? ভাগ্য এতটা ভালো ছিল আমার, যে মারুফ তোমাকে বিয়ে করতেই আসল না! জানার খুব ইচ্ছে—আমার মনে হয়, কেন সে আসল না, সেটা তুমি আর গোলাপ জানো। তোমাদের কথা বলার ধরন দেখে আমি সেটা বুঝতে পেরেছি। একটু বলবা কি?"
অন্ধকারে শাপলা একটু মুচকি হাসল। "তুহিন, আপনি খুব বুদ্ধিমান জানেন!" তুহিন এবার একটু অবাক হয়ে বলল, "তুমি আমাকে আপনি করে বলছ কেন?" শাপলা নরম গলায় বলল, "ইচ্ছে থাকুক বা ভাগ্যে থাকুক, তিন কুবুল বলে আমাদের বিয়ে হয়েছে—এটা তো আর অস্বীকার করতে পারব না। আর নিজের স্বামীকে 'তুমি' বলে সম্বোধন করে তাকে ছোট করার মতো মন আমার নেই। জানেন তুহিন সাহেব, কেন সেই মারুফ আসল না—যে কিনা আমাকে ভালোবেসেছিল? আপনি আমার স্বামী, এতটুকু জানার অধিকার আপনার আছে। শুনুন তবে..."
"কাল যখন আপনারা সবাই মিলে আমার গায়ে হলুদ শেষ করলেন, আমি সেখান থেকে উঠে দীপ্তির রুমে গেলাম। আমার চোখ ভর্তি পানি, কারণ উপস্থিত সবার মধ্যে কেবল দীপ্তিই অনুপস্থিত ছিল। আমি দীপ্তির রুমে গিয়ে ওর বিছানায় বসলাম। পুরো রুমটা ভালো করে দেখলাম—সবকিছু আছে, শুধু দীপ্তিই নেই! পড়ার টেবিলের বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখা। তারপর পাশে রাখা দুটো গাছ—দীপ্তি বরাবরই আপনার মতো গাছ পছন্দ করত। আমি গাছগুলো হাত দিয়ে ছুঁতে লাগলাম। দীপ্তি কার সাথে যেন ফোনে কথা বলত, সেই ফোনটা আমি ওর পুরো ঘরে খুঁজেও পাইনি। অথচ এই গাছ দুটো সে কাউকে ধরতে দিত না। প্রথম গাছটা রেখে দ্বিতীয় গাছটা ধরতে গিয়ে কেমন যেন মনে হলো—গাছের গোড়ায় ওপর থেকে যেমন পাথর দেওয়া থাকে, সেই তুলনায় এই গাছটা প্রথমটার চেয়ে হালকা বা আলাদা মনে হচ্ছে। স্বাভাবিক মনে করে রাখতে গেলাম, কিন্তু অসাবধানতার কারণে টব টা মেঝেতে পড়ে ভেঙে গেল। আর আশ্চর্য বিষয় হলো—সেটার ভেতর থেকে একটা মোবাইল ফোন বেরিয়ে এল! মনে হলো, ফোনটা টবের ভেতরে লুকিয়ে রেখে তার ওপর হালকা পাথর দিয়ে ঢেকে রাখা হতো, যেন সবাই স্বাভাবিক বলে মনে করে। আমি তাড়াতাড়ি ফোনটা হাতে নিলাম। ফোনটা দেখে কেমন যেন চেনা চেনা লাগল, ঠিক মনে করতে পারছিলাম না কোথায় দেখেছি। পাওয়ার বাটন চাপলাম, দেখলাম সাধারণ একটা লক দেওয়া। লক খুলতেই স্ক্রিনে ভেসে উঠল আমার সেই নিষ্পাপ দীপ্তির ছবি! এক মুহূর্তও দেরি না করে আমি মেসেঞ্জারে প্রবেশ করলাম। সেখানে একটা আইডি পেলাম, নাম—'Md Nafiz DN'। প্রোফাইলে কোনো ছবি ছিল না। নাফিস নামের সেই জানোয়ারটা আইডি ব্লক করে দিয়েছিল। আমি আইডির ভেতরে ঢুকে দেখলাম, শেষ মেসেজে লেখা আছে—'পঞ্চাশ হাজার টাকা কালকের মধ্যে না দিলে, তোর সাথে করা আমার শারীরিক সম্পর্কের ভিডিও নেটে ছেড়ে দেবো, যেমনটা ছেড়ে দিয়েছি তোর ভিডিও কলের ওই ভিডিওটা!' মেসেজটা পড়া মাত্র আমার হাত কাঁপতে শুরু করল। জানোয়ারটা আমার ছোট বোনটার শরীরও ভোগ করেছে!"
"তারপর একটু ওপরের মেসেজগুলো চেক করতে লাগলাম, খুঁজতে লাগলাম নাজিস নামের ওই জানোয়ারটার ছবি। কিন্তু কোথাও কোনো ছবি নেই, ওপাশ থেকেও রিমুভ করে দেওয়া হয়েছে। আমি আর সময় নষ্ট না করে গ্যালারিতে ঢুকলাম। গ্যালারির কিছু ছবির মধ্যে এমন তিনটা ছবি ছিল, যা দেখে আমার চোখ বেয়ে অঝরে পানি পড়তে শুরু করল, হাত-পা কাঁপতে লাগল। বুকের বাঁ পাশে হার্টবিট যেন অস্বাভাবিকভাবে বাড়ছিল আর কমছিল। ছবিতে দীপ্তি আর সেই ছেলেটা একে অপরকে জড়িয়ে ধরে একটা সেলফি তুলেছে! আর ছেলেটি আর কেউ নয়—আমার ভালোলাগার সেই প্রথম পুরুষ মারুফ, ওরফে দীপ্তির সেই 'নাফিস'!"
"এদিকে যখন বাড়ির সবাই মারুফকে নিয়ে কথা বলছিল, তখন গোলাপ মারুফের ছবি দেখার বায়না ধরেছিল। ভাগ্যক্রমে গোলাপ বাদে সবাই মারুফের ছবি দেখে ফেলেছিল। অতপর গোলাপ যখন মারুফের ছবি দেখতে চাইল, তখন বাবা মারুফের ছবি বের করে সবাইকে দেখাল। উপস্থিত গোলাপ এক পলকে মারুফের ছবি দেখে আর দেড়ি করে নি আমাকে খুজতে লাগে যখন খুজে পাইনি—সব শেষ, দীপ্তি ঘরে আছে! দৌড়ে এসে গোলাপ দীপ্তির ঘরে দাঁড়াল। আমি তখনো মারুফের সাথে দীপ্তির সেই ছবিগুলো দেখছি। গোলাপ পেছন থেকে আমাকে ডাক দিল। এই মুহূর্তে আমি কী করব বুঝতে না পেরে দীপ্তির ফোনটা বিছানার ওপর রেখে দিলাম। গোলাপ দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, 'মারুফ ভালো না, শাপলা!'তোমার প্রথম ভালোবাসা তোমার হবু স্বামী মারুফ,দীপ্তি দেহ ভোগ করছে.. ততক্ষণে আমি বুঝে গেলাম, গোলাপ মারুফের ছবি দেখে ফেলেছে। গোলাপ আরও বলতে লাগল, 'এই মারুফ তিন বছর আগে রায়হান নামে আমার সামনে এসেছিল। আমার পিছে ঘুরঘুর করত, ভালোবাসার কথা বলত। সবশেষ একদিন সে আমাদের বাড়ি জোর করে আমার সব কিছু নিতে চেয়েছিল, কিন্তু সেই মুহূর্তে আব্বা আমাকে তার হাত থেকে বাঁচিয়েছিল।' গোলাপের কথাটা শুনে আমি আরও দুর্বল হয়ে পড়লাম। এই বুঝি আমি অপবিত্র হয়ে গেলাম! ফোনে আর একটা মেসেজ ছিল সেটা হলো গোপালের আব্বাকে মারুফ সহ তার চেনা লোকজন মেরেছপ,যার সাথে কাল আমার বিয়ে, সেই নাকি আমার বান্ধবীর সাথে প্রতারণা করেছে,গোলাপ এর আব্বার খুনি আমার চাচাতো বোনের সাথে শারীরিক সম্পর্ক করেছে! মুখে কথা দলা পাকিয়ে আসছিল, তবুও আমি কোনোমতে গোলাপকে বললাম, 'এক জায়গায় যাব, তুই কোনো কথা বলবি না, শুধু আমার সাথে যাবি। আর কেউ যেন টের না পায়, আমার ঘর থেকে ফোনটা নিয়ে আয়।' গোলাপ আমার ফোন আনতে গেল, আমি তখনো থরথর করে কাঁপছি। আমার জীবনের প্রথম ভালোলাগার মানুষ ছিল মারুফ, কিন্তু তার ভেতরে এত রূপ! গোলাপ ফোনটা আনল। আমি কাঁপা কাঁপা শরীরে ওই জানোয়ারটার ফোনে মেসেজ পাঠালম—'কই তুমি? একটা পার্সোনাল জায়গা ঠিক করো। কাল তো আমার বিয়ে, আজ রাতে একটু একা সময় কাটাতে চাই, আদর করব।' ওপাশ থেকে মারুফের মেসেজ এল—'আজকে কিসের দরকার? কাল বিয়ের পর তো আমরা একসাথে থাকবই।' আমি আবার লিখলাম—'আসো না আজ, প্লিজ!' মারুফ সবসময় আমাকে নিজের কাছে টানতে চাইত। দ্বিতীয়বার বলার পর মারুফ রাজি হলো এবং একটা ঠিকানা দিল। আমি গোলাপকে বললাম, 'আমাকে ধরে রাখো, আর ওই ফোনটা হাতে নাও।' আমার চোখ গিয়ে পড়ল দীপ্তির কলমদানির ওপর। গোলাপকে বললাম, 'কোনো কথা না বলে সেখান থেকে দুটো কলম নি।' রান্নাঘর থেকে অনেকটা মরিচের গুঁড়া আর লবণ লুকিয়ে নিয়ে বাড়ির উঠানে যা। উঠানে তখন সবাই আছে, আমি শুধু বললাম শাপলা তার বান্ধবীর বাড়ি যাচ্ছে।"
"কথা মতো গোলাপ সব জোগাড় করে আনল। দীপ্তির সেই ফাঁসি দেওয়া শাড়িটা দীপ্তির ঘরেই রাখা ছিল, আমি সেটা নিলাম। সাথে নিলাম রান্নাঘর থেকে সবজি কাটার নতুন একটা ছুরি। তারপর বাড়ি থেকে বের হয়ে গেলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি—কিছুই জানি না; এগুলো কেন সঙ্গে নিয়েছি, তাও জানি না। শুধু একটাই জিনিস মাথায় কাজ করছিল—আজ মারুফকে শাস্তি দিতে হবে! না হলে হয়তো সে-ই আমাকে শাস্তি দেবে, কিংবা নিজের কাছে টেনে নেবে।"
"অতপর আমরা একটা পুরাতন গুদামঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজা খোলাই ছিল, পুরো ঘর অন্ধকার; কেবল মাঝখানে একটা ত্রিশ ওয়াটের বাল্ব ঝুলছে, তার নিচে একটা চেয়ার পাতা, আর পাশে একটা চৌকি ও কিছু চালের বস্তা। গোলাপকে নিয়ে ভেতরে ঢুকলাম, তারপর গোলাপকে কিছু বস্তার আড়ালে লুকাতে বললাম। আমি নিজে মারুফের দিকে এগিয়ে গেলাম। সেখানে তখন দুজন ছেলে ছিল। তারা আমাদের দেখে বলল, 'শাপলা ভাবি আসছে ভাই?' মারুফ বলল, 'তোরা বাইরে গিয়ে কাজ কর, সময় হলে ফোন দেবো।' ছেলে দুটো চলে গেল। মারুফ আমাকে দেখে কাছে এসে বলল, 'বাহ, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে!' আমার চোখে তখন পানি, কিছু বলতে চাইলেও বলতে পারছিলাম না। এদিকে বস্তার আড়াল থেকে গোলাপ মারুফকে দেখে অবাক—এ যে সেই রায়হান! আমি নিজে থেকেই মারুফের কাছে গেলাম, তারপর তাকে ওই চেয়ারটায় বসাতে বললাম। মারুফের চারপাশ দিয়ে ঘুরতে লাগলাম। সাথে করে আনা দীপ্তির সেই শাড়িটা বের করে বললাম, 'কাল তো বাসররাত, সেদিন তো আপনার মতো সব করবেন; আজ আমার ইচ্ছেমতো আপনার কাছে আসব?' মারুফ বলল, 'তোমার ইচ্ছে? ঠিক আছে।' শাপলা মারুফের কাছে গিয়ে তার শার্টের বোতাম খুলতে শুরু করল, যা মারুফকে শিহরিত করে তুলল। তারপর আমি মারুফের দুই হাত চেয়ারের সাথে শক্ত করে বাঁধলাম। মারুফ অবাক হয়ে বলল, 'হাত বাঁধলে যে?' শাপলা বললাম, 'বললাম না, আজ সব আমার ইচ্ছেমতো হবে? আজ আপনি আমার কব্জায় থাকবেন, আর আমি যা বলব তাই করবেন।' মারুফ বলল, 'আচ্ছা।' শাপলা এবার পুরো শাড়িটা দিয়ে মারুফের শরীরসহ পা পর্যন্ত শক্ত করে বেঁধে ফেলল। তারপর সেই জানোয়ারটাকে বললাম—'নাফিস, রায়হান, নাকি মারুফ বলে ডাকব?' আমার মুখ থেকে নামগুলো শোনা মাত্র মারুফ চমকে উঠল। তারপর গোলাপকে ডাক দিলাম। গোলাপ সামনে আসল, মারুফ গোলাপকে দেখে থ হয়ে গেল! সে ভয়ে ভয়ে বলল, 'কী করছ? আর গোলাপ এখানে কেন?' আমি বলল, 'গোলাপকেও তো আপনার ভালো লাগত, আর দীপ্তিকে তো লাশ বানিয়েছেন আপনি—এই নাফিস সেজে!' কথাগুলো শুনে মারুফ এখন চরম অস্থির হয়ে উঠল। সাথে গোলাপ এর বাবাকে কেন মেরে ফেল্লেন।কথাটা শুনে গোলাপ শাপলার দিকে তাকাল,গোলাপ এর চোখে পানি টলমল করছে।
সে নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না।"
"আমি গোলাপকে বললাম, 'কলম দুটো দে।' গোলাপ কলম দুটো আমার হাতে দিল, সাথে মরিচের গুঁড়া। আমি কলম দুটো হাতে নিয়ে মারুফের চারপাশে ঘুরতে লাগলাম। এক পর্যায়ে আমার ভেতরের সমস্ত রাগ আর শক্তি একটা কলম নিয়ে মারুফের ডান হাতের তালুর ভেতর কলমটা সজোরে ডাবিয়ে দিলাম! কলম হাতের তালু ভেদ করে ওপাশ দিয়ে বেরিয়ে চেয়ারের কাঠের সাথে গেঁথে গেল। মারুফ গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। হাতে থাকা কিছুটা মরিচ গুঁড়া আমি মারুফের মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম এবং পরনের শাড়ি থেকে কিছু অংশ ছিড়ে তা দিয়ে তার মুখ শক্ত করে বেঁধে ফেললাম। হাতের মারাত্মক যন্ত্রণা আর মুখভর্তি মরিচের ঝালে মারুফ তখন গোঁঙাচ্ছে, সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কী এক অদ্ভুত বিষয়! একজন নারী যখন প্রতিশোধ নিতে আসে, সে তখন সবকিছু একদম নিখুঁতভাবে করে। মারুফের হাতের রক্ত কিছু অংশ আমার শরীরেও এসে লাগল। তারপর গোলাপকে বললাম, 'তোর বাবার খুনি এই জানোয়ারটাকে পুরোপুরি না মেরে কী শাস্তি দিবি, দে!' নিজের বাবার কথা শুনে গোলাপ আর নিজেকে সামলাতে পারল না; অন্য কলমের মাথাটা খুলে মারুফের অন্য হাতের তালুতে বসিয়ে দিল। মুখ বাঁধা মারুফের সেই আর্তচিৎকার কেবল আমি আর গোলাপই শুনতে পাচ্ছিলাম। এরপর যেন আর কোনো নারীর দিকে সে কুদৃষ্টিতে তাকাতে না পারে, তাই প্রতিশোধের চূড়ান্ত ছুড়িটা মারুফের ডান চোখের ভেতরে গেঁথে দিলাম!"
শাপলার কথা শুনে তুহিন হঠাৎ থেমে গেল। তুহিনের থেমে যাওয়া দেখে শাপলা বলল, "থামলেন কেন তুহিন সাহেব?" তুহিন কিছু বলল না, আবার চুপচাপ হাঁটতে শুরু করল। শাপলা আবার বলতে লাগল—
"মারুফ তখন চেয়ারসহ মেঝেতে পড়ে ছটফট করছে। জানেন, আমার মনে হচ্ছিল আমি তখন মারুফের কাছে সাক্ষাৎ আজরাইল হয়ে এসেছি। কিন্তু আমি তো ওকে মেরে ফেললাম না; মেরে ফেললে তো ও এক নিমেষে মুক্তি পেয়ে যেত! তাই ওকে বাঁচিয়ে রেখেই তিল তিল করে শাস্তি দিলাম। গোলাপ আর আমি মিলে আবার চেয়ারটা সোজা করে বসালাম। মারুফের এক চোখ দিয়ে রক্ত গড়াচ্ছে, অন্য চোখ দিয়ে পানি। জানেন, তার চোখ দুটো ছিল অপূর্ব! একসময় ওই চোখের দিকে তাকালে আমার মন হারিয়ে যেত... আর কিছু করলাম না। বাকি মরিচের গুঁড়া আর লবণটা তার দুই হাত আর চোখের কোটরে ঢেলে দিলাম ব্যস! জবাই করা মুরগি যেমন ছটফট করে, সেভাবে সে লাফাতে লাগল। তার সেই কষ্ট দেখে আমার নিজের চোখেও পানি চলে এসেছিল। কিন্তু সে তো মানুষ ছিল না, ছিল একটা জানোয়ার! একটা প্রবাদ আছে—পাপকে ঘৃণা করো, পাপীকে নয়; কিন্তু আমি পাপীকে ঘৃণা করিনি, শুধু তার প্রাপ্য শাস্তি দিয়েছি। তারপর পুলিশকে ফোন করে সব বলে আমরা সেখান থেকে চলে এলাম। পুলিশকে এ-ও বলে দিলাম, যেন মারুফকে ধরে নিয়ে যাওয়া হয় ঠিকই, কিন্তু কেউ যেন তা জানতে না পারে। এরপর আমি আর গোলাপ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার গায়ে হলুদের গাড়ির আসনে তখন লেগে আছে লাল মারুফের রক্ত, সাথে কিছু গোলাপেরও। আমি গোলাপকে কসম দিয়ে বললাম, যেন এই একটা কথাও কেউ কখনো না জানে। জীবনের প্রথম ভালোলাগার মানুষটা পাপী হতে পারে, কিন্তু আমার প্রথম ভালোলাগাকে আমি সবার মাঝে এভাবে ছোট হতে দেবো না।"
"এরপর এসে দাঁড়ালাম আমাদের বাড়ির পেছনের সেই পুকুরটায়। আকাশ থেকে আষাঢ়ের শেষ হালকা বৃষ্টি ঝরছে, পুকুরের সব শাপলা ফুল তখন শেষ হয়ে গেছে। কিন্তু পুরো পুকুর জুড়ে যেন একটা মাত্র শাপলা ফুল ফুটে আছে—সেটাই হলো আমি নামক শাপলা, ওই ভেজা আষাঢ়ে! আষাঢ়ের শেষ বৃষ্টির ফোটায় ফোটা আমি আর গোলাপ আমরা দুজন ভিজেছিলাম..."
চলবে......