#বন্ধুমহল।
#লেখনিতে-লামিয়া ইসলাম তাছমি।
৩.
🍁
প্রথম ক্লাস শেষ করে সকলে মাঠের উওর দিকে সবুজ ঘাসের উপর বসে আড্ডা দিচ্ছিল। এর পরে দ্বিতীয় ঘন্টা গ্রুরুপের ক্লাস।সেই ক্ষেএে গ্যাঞ্জাম পার্টির যাদের ক্লাস আছে তারা ব্যতিত বাকিরা মাঠে ছিল।উপস্থিত রিমি,তমাল,বর্ষা আর নিপা।
এরা চার জন মিলে কে.পি নামের একটি খেলা খেলছিল।সেই মুহূর্ত দু'জন সতের কিংবা আঠার বয়সের যুবক এসে তাদের আড্ডার মধ্যে ব্যঘাত ঘটাল।
তমাল ঘাসের উপর থেকে উঠে দাঁড়াল।যুবক দু'টোর সামনে গিয়ে জিজ্ঞেস করল;
--কি চাই?
একজন বলল,
--উৎস ভাই পাঠাইছে।ফাস্ট ইয়ারে বর্ষা নামের মেয়ে চিনে থাকলে বলবেন,তাকে উৎস ভাই মাঠের পশ্চিম প্রান্তে যেতে বলেছে।শীর্ঘির'ই আসতে বলবেন,তাড়া আছে।
যুবক দু'জনের যাওয়ার পথের চিহ্নের দিকে তমাল সন্দিহান দৃষ্টিতে চাইল। এরা উৎস ভাইয়ের ছেলেপেলে।উৎস হল ডেবিল গ্যাং এর প্রধান সদস্য। সে যে খারাপ ব্যাক্তি তাও নয়।আবার ভালো বললেও নেহাৎ বোকামি হবে।ভালো মন্দ মিলিয়ে আছে লোকটি।এমনে লোকটা'কে দেখলে যথেস্ট ভদ্রো মনে সুশীল হয়।বাপের পরিচয় ছাড়া তার একটা নিজস্ব পরিচয় রয়েছে।সে একজন সেচ্ছাসেবী।তাছাড়া রাজনীতির সাথেও টুকটাক জরিত।আর ইয়াস হল তার ডান হাত।তবে তার দলের লোকগুলো অত্যন্ত কুৎসিত।এর মধ্যে মেয়ে গুলো বেশি উশৃঙ্খল।তবে হঠাৎ বর্ষা'কে উৎস ভাই কেন ডাকল সে ভেবে পেল না।দৃষ্টি ফিরিয়ে সে পুণরায় বর্ষার পানে চাইল।মেয়েটা ভাড়ি দুস্ট ও প্রাণোচ্ছল ।মিশুকও বটে।আজকের দিনের মধ্যে সবার সাথে কীভাবে মিশে গেল।অবশ্য বকবক বেশি'ই করে।তাতে অবশ্য আমারদের সমস্যা হওয়ার কথা নয়।কেননা ধারনা করা যায়, গ্যাঞ্জাম পার্টির বেশিরভাগ সদস্য'ই বকবক করার মতন।
কিন্তু দুশ্চিন্তা হচ্ছে বর্ষা নামের মেয়েটার জন্য। মাএ দু'দিন ভার্সিটিতে আসছে মেয়েটা। তাতে সিনিয়রদের সাথে ঝামেলা হওয়ার তো কথা নয়।তাহলে কি আমাদের অগচরে কিছু হয়েছে।মাথায় প্রচন্ড পেইন হচ্ছে।হঠাৎ তারা কেন ডাকছে? তাও তমাল বুঝতে পারছে না।এইদিকে শুভ, নোমান, অয়ন দু'টো একটাও সাথে নেই।এই অবস্থায় এবার যদি কোন রকম ঝামেলা হয়।তাহলে সে একা কীভাবে সামাল দিবে?
এর মধ্যে নিপা তাকে ডাক দিল।
--এই তমাল। এইদিকে আয়।দেখ রিমি আর বর্ষা মিলে চোরামানি করছে।
তমাল ধীরে ধীরে চরনদ্বয়ের কদম ফেলে এগিয়ে গেল।সে বর্ষার দিকে নিষ্পত্তি দৃষ্টিতে তাকাল।কন্ঠে দৃঢ়তা রেখে বর্ষার উদ্দেশ্য বলল,
--বর্ষা সিনিয়র উৎস ভাই তোমাকে ডাকছে।
উৎস'র কথা শুনে রিমি,নিপা ভয়ার্ত দৃষ্টি পানে একবার তমাল এবং বর্ষার দিকে উভয়'ই চাইছে।
বর্ষা নিরুত্তর। ভাবশীল ভাবে সে উঠে দাঁড়াল।কাপড়ে লেগে থাকা ময়লা ঝেড়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলল,"কোথায় যেতে হবে বল?"
তমাল আশ্চর্য হয়ে বর্ষাকে দেখতে লাগল।মেয়েটার মুখে ভয়ের ছিটেফোঁটাও নেই। সাহস আছে মানতে হবে।তার জায়গায় সিনিয়রদের কথা শুনলে রিমি কিংবা নিপার মধ্যে এতক্ষনে ভয়ে এক প্রকার কাঁপাকাপি প্রায় অবস্থা হয়ে যেত।সেখানে কিনা বর্ষা ব্যপারটা স্বাভাবিক ভাবে নিল।
আচ্ছা মেয়েটার মনে কি ডর-ভয় কিছু'ই নেই।
তমালের ভাবনায় ব্যঘাত ঘটাল বর্ষা।
--কি হল তমাল?কোথায় হাড়ালে?
তমাল থতমত খেয়ে গেল।নিজেকে তটস্থ করে মোলায়েম গলায় বলল,
--ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে যেতে বলছে।
বর্ষা ব্যাগ নিয়ে হাঁটা ধরল।
তমাল দৌড়ে বর্ষাকে অনুসরণ করে পেছন পেছন দ্রুত চরন ফেলে হাঁটতে লাগল।
--এই বর্ষা। একা যাস না বর্ষা।জানি না উৎস ভাই তোকে কেন ডেকেছে?তবে অনুমান করছি নিশ্চয়ই কোন খারাপ উদ্দেশ্য আছে তাদের।
তমালের কথা শুনে বর্ষা হেসে দিল।
--আরে দুর।কি বলোস এসব?
মানলাম তারা সিনিয়র।রেগিং দেয়।
তাই বলে এত খারাপ হতে পারে না।
তমাল বলল,
--দেখ তুই যাই বলিশ।ওদের আমি হারে হারে চিনি।আমি চাইনা তুই কোন রকম ঝামেলায় পড়িস।তাই আমি যাব তোর সাথে। চল।
-- না না। তোকে যেতে হবে না।
আমি একা'ই যাব।দেখি কি বলে?
-- তোর ভয় করছে না।
--দুর পাগল।ভয় পাব কেন?তারা বাঘ না ভাগ্লুক যে ভয় পাব।
তমালের দিকে চেয়ে সে পুনরায় বলল,
--দেখ ভাই। এখানে ভয় পাওয়ার মতন তেমন কিছু'ই হয়নি।তুই শুধু শুধু টেনশন করিস না তো।আমি একটু পর আসবো।আজকে আমার পক্ষ থেকে সকলের ট্রিট রইল।
তমাল নিরুত্তর,নির্বাক।
ততক্ষণে বর্ষা প্রস্হান ত্যাগ করেছে।
মনে মনে বর্ষা চিন্তান্বিত। ভয় করছে না এমনটা ঠিক বলা ভুল হবে।সে তো উপরে উপরে দুঃসাহসিকের পরিচয় দিয়েছে।এবার উপায়।
ক্যান্টিনে সকালে যে আকামটা ঘটালাম নিশ্চয়'ই তার রিএকশ এতক্ষণে শুরু হয়ে গিয়েছে।
বুকটা তার ধুরু ধুরু কাঁপছে।হাঁটতে ভিষন বেগ পৌঁহাতে হচ্ছে।ভার্সিটির মাঠটাও ভিষন বড়।সবুজ ঘাসে অধাংশ'ই আবৃত।হাঁটতে হাঁটতে একতলা ভবনের সামনে এসে দাঁড়াল।একতলা ভবনটি গ্রুরুপের জন্য বরাদ্দ করা।সে ভবনটির আড়াল থেকে দেখতে চেস্টা করল। ওখানে কে কে আছে?পিছনে চুল ঝুটি করা একটি লম্বা সুঠাম দেহের ছেলে দেখা যাচ্ছে।কেমন জানি লোকটা'কে চেনা চেনা মনে হচ্ছে।এমা এ তো সকালের ছেলেটা।যার মাথা পাথর মেরে ফাটালাম।তা দয়াল বাবা এখানে আর্বিভাব হল কি করে?
আচ্ছা উনি'ই কি উৎস ভাই?
হঠাৎ পিছন থেকে একজন ছেলে ডাক ছিল।
--হ্যালো। আপনি কি বর্ষা?
বর্ষা বলল,
--জি হ্যাঁ।
--আপনি আমার সাথে আসেন।হাতের ইশারায় উৎস'কে দেখাল ছেলেটি।
--ভাই আপনা'কে ওখানে যেতে বলছে।উৎস'কে দেখিয়ে ছেলেটা বলল, এবার চলেন।
বর্ষা বুকে থু থু দিয়ে সামনে আগাতে লাগল।যত সামনে আগাচ্ছে তত'ই বুকটা যেন ক্রমশ ধপাস ধপাস শব্দ করে কেঁপে উঠছে। ললাটে বিন্দু বিন্দু ঘামের ঈষৎ রেখা।জিভ দিয়ে অধর দ্বারা ভিজিয়ে নিল।
উৎস'র কাছে গিয়ে ছেলেটা বলল,
--ভাই এসেছে।
উৎস ফোনে কথা বলছিল।
বিরক্তকর মুখে একবার বর্ষার দিকে চেয়ে পুনরায় ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল।
কিছুক্ষণ কথা বলে ফোন লক করে পকেটে ভরে নিল। চেয়ারে এক পায়ের উপর আরেক পা উঠিয়ে আয়েশি ভক্তিতে বসল।ইয়াস'কে ফোন করে বলল, চলে আয়।
এতক্ষণে বর্ষা লোকটার হাবভাব বোঝার চেস্টা করল।যেমন ভাবখানা মনে হয় কোন লাট সাহেবের বেটা।
লোকটার তীক্ষ্ণ চাহনিতে সে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি।লোকটা যখন তার দিকে তীক্ষ্ণ রক্তিম দৃষ্টি নিক্ষেপ করল। তখন তার অবস্থা আহা! মরি মরি!তাতে সে ক্ষ্যান্ত হয়নি।পা থেকে মাথা পর্যন্ত সূক্ষ্ম দৃষ্টিতে একবার পরখ করে দেখে নিল।সেই মুহূর্তে তার অবস্থা রফাদফা।ভয় অবশ্য হওয়ার কথা ছিল না।কিন্তু ঐ যে সকাল বেলা যে পরিচয়টা দিয়ে আসলাম তার জন্য যত ঝামেলা পৌঁহাতে হচ্ছে।এই জন্য লোকে বলে, "'অতি চালাকের গলায় দড়ি।আমারও হয়েছে ঠিক তাই।"
উৎস পকেট থেকে এক প্যাকেট সিগারেট বের করে একটি সিগারেট হাতে নিল।সেটা দেশলাই দিয়ে ধরিয়ে দু'টো টান মেরে নিল।দ্বিতীয় বার টান মেরে বর্ষার মুখের সামনে ধোঁয়া ছেড়ে দিল।এতে দম বন্ধ হয়ে আসল বর্ষার। কাশতে কাশতে তার চক্ষুযূগলে অশ্রু এসে হানা দিল।মনে মনে সে উৎস'কে ভয়ংকর একটা কথা শুনাল,
''বেয়াদব, পাষুন্ডে,নিষ্ঠুর লোক কোথাকার। ''
উৎস বর্ষার দিকে আড় চোখে একবার তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে পুনরায় সিগারেট খাওয়ায় মনযোগ দিল।
বর্ষা নাক চেপে ধরে দাঁড়াল।মনে মনে উৎস'কে ভয়াবহ গালাগালি করছে।বরাবর'ই সে সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না।ছোট ভাই মাঝে মধ্যে সিগারেট খায়।সে একদিন মজার ছলে সিগারেট খেয়ে টেষ্ট করতে চেয়েছিল।উদ্দেশ্য ছেলেরা সিগারেটের মধ্যে কি এমন মজা পায়?সেটা'ই পরখ করতে সে একটা টান মেরেছিল।সেবার তার যা অবস্থা হয়েছিল।ভাবলে'ই দম বন্ধ হয়ে যায়।
সেদিন সিগারেটে টান মারার পরে কাশতে কাশতে চোখ মুখ লাল বানিয়ে ফেলেছি সে।তার উপর ভাইয়ের হাতের মারও খেতে হয়েছিল।একটা প্রবাদ আছে না "মরার উপর খাঁড়ার ঘা।"তার ক্ষেএেও ঠিক তেমন হয়েছিল।এর পড়ে তওবা করেছিল জিবনে বেঁচে থাকলে আর কখনও এমন মজা সে করবে না।
মুখে ঠান্ডা তরল মিশ্রিত পানি পড়তে'ই তার স্মৃতিস্মরন ফিরে আসল।
নাক মুখ বেয়ে ঠান্ডা পানি টপটপ করে পড়ছে।আশে পাশে মানুষজনের হাসির কলরবে তার কর্ণধার দুর্বিষহ হয়ে উঠছে।কুঞ্চিত ভ্রুদ্বয় কিঞ্চিৎ ভাঁজ করে সে তীক্ষ্ণ দৃষ্টিতে উৎস'কে একবার দেখে নিল।উৎসর হাতে পানির গ্লাস।লোকটা অপমান করার মতন আর কোন পথ বাকি রাখেনি।মনে মনে ভাবল,উৎস'র বাচ্চা যত অপমান আছে করে নে।সময় আমারও আসবে।মনে রাখিস, এক মাঘে শীত যায় না। তখন দেখেনিস তোর কোমরের নাটবল্টু যদি ঢিলা না করছি তবে আমার নামও বর্ষা নয়।আজকের তারিখটা খাতা কলমে লিখে রাখ।
উৎস একটা সিগারেট খাওয়া শেষ হতে'ই মুখে সেন্টার ফুট ভরে নিল।
সেটা চিবাতে চিবাতে বর্ষার দিকে চেয়ে বলল,
--হাত পায়ে দেখছি শুধু বড় হয়েছো।জ্ঞান বুদ্ধি সব বাচ্চাদের ন্যায় কাঁচা ।তা নাম কি তোমার?
দাঁত কিড়কিড় করে বর্ষা বলল,
--ঝুমা বিনতে বর্ষা।
উৎস তাচ্ছিল্যের স্বরে উপহাস করে হাসল। বলল,
--ঝুম ঝুম ঝুমা।ভাড়ি ইন্টারেস্টিং নাম তো।
ডাক নাম নিশ্চয়'ই বর্ষা।
বর্ষা মাথা কাঁধ করে জানাল, হ্যাঁ।
--তা আমার নামের ট্যাগ লাগিয়ে ভার্সিটিতে ভালো'ই রাজত্ব করতে চেয়েছিলে।গুট গালর্স।দারুন সাহস আছে মানতে হবে।
বর্ষা হাসফাঁস করে সংকুচিত মনে হাত দু'টো মোচরামোচরি করছে।দৃষ্টি তার নিচু,নির্বাক।
তার দিকে চেয়ে উৎস কিঞ্চিৎ রেগে তেজস্বী গলায় বলল,
--আমি নেহাৎ মেয়েদের গায়ে হাত তুলি না।সে ক্ষেএে মেয়ে তোমার ভাগ্য বলা চলে। লোকে বলে আমার দৃষ্টি নাকি শকুনের দৃষ্টির ন্যায় ধারালো।আর এই দৃষ্টি থেকে আজ পর্যন্ত কেউ নিস্তার পাইনি।সেখানে কিনা তুমি আমার নামের ট্যাগ লাগিয়ে ভার্সিটিতে হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছে।বাহ! তোমার কলিজাটা বুঝি অনেক বড়।
উৎসের মূখ্য বাক্য শুনে বর্ষার অন্তঃস্হলের হৃদয় কেঁপে উঠলো। উৎস তপ্ত নিঃশ্বাস ফেলে আবার বলতে শুরু করল ছেলেটা।
--তবে তুমি যে আমার হবু বউয়ের পরিচয় নিয়ে পুরো ভার্সিটিতে ঘুরে বেড়াচ্ছে এটা কি ঠিক বল।আমাদের মধ্যে কি সত্যি এমন কিছু ছিল।
বর্ষা ভর্য়াত দৃষ্টিতে আশেপাশে চাইল।সে মনে মনে চাইছে কোন ফাঁকফোকর পেত সেখান দিয়ে সে দৌড়ে পালাত।অন্তত পক্ষে আজকের জন্য সে নিস্তার পেত।আজও কি তা সম্ভব? ভাবনা থেকে ফিরে নিজেকে তটস্থ করল। নিরুত্তর অধরে নির্বাক হয়ে কেবল মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল।
উৎস সব সহ্য করতে পারে।কিন্তু কাউকে প্রশ্ন করলে সে যদি নিরুত্তর থাকে।তাহলে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়।সে উচ্চস্বরে ধমক দিয়ে উঠল।
--এই চাওমিন। কি হল মুখের বুলি বন্ধ হয়ে গেল কেন?
হঠাৎ ধমকে বর্ষা ছিটকে দুরে সরে দাঁড়াল।মুখটা অন্ধকারাচ্ছন্ন মেঘে ঢাকা। চোখে মুখে অনুতপ্তের ছাপ স্পষ্ট ।তার বুক মৃদু কাঁপছে।ঘন্টা দুই আগে ক্লাসে বসে উৎস'র সম্পর্কে একটা মেয়ের কাছে সে কিছু ইনফরমেশন শুনেছিল। উৎস রাজনীতির সাথে পারিবারিক ভাবে জরিত।ছাগলীগের বড় নেতা সে।তার বাবা এমপি।সে ভার্সিটির ভি পি।এসব আগে জানলে সে ক্যান্টিনে ওসব অকর্ম কাজ কিছুতেই করত না।সব কিছু এখন গন্ডগোল পাকিয়ে গেল।কি বলবো এখন?আচ্ছা পা ধরে ক্ষমা চাইলে সে কি ক্ষমা করবে আমায়।তাই ভালো।দরকার পড়লে পা দরে ক্ষমা চাইব।ভুল যেহেতু করেছি তার পাপমোচন তো আমাকে'ই করতে হবে।
তার আগে'ই উৎস'র উৎকন্ঠায় জর্জরিত ক্রুদ্ধ মাখা গলা ভেসে আসল।
- চাওমিন কথা বল।
বর্ষা দৃষ্টি ঘুরিয়ে মনে মনে ভাবল,
"শালা ইতর। ধমক দিয়ে আমাকে চাওমিন ডাকা হচ্ছে।"
পুনরায় সে দৃষ্টিতে ঘুরিয়ে আড় চোখে একবার উৎস'র পানে চাইল।দেখতে পেল উৎস তার দিকে'ই তাকিয়ে আছে।উৎস'র হিংস্র চাহনি দেখে বুকটা তার ধক করে কেঁপে উঠলো। পুনরায় আর সাহস হলো না ঐ দৃষ্টিতে দৃষ্টি মিলাতে।
বর্ষার চুপসে যাওয়া মুখখানা দেখে উৎস'র অধর দ্বারায় ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল।
--সারাদিন তো দেখছি ভালো'ই বকবক করতে পারো।আমার সামনে আসলে'ই যত চুপ।
উৎস কিঞ্চিৎ বর্ষার দিকে ঝুঁকে বলল,
--না আমার সামনে বোকা সাজার নাটক করো।আসলে সত্যি কোনটা?অবশ্য নারীদের দ্বারা সব'ই সম্ভব।এরা হল বহুরূপী,ছলনাময়ী।
কথাটা বর্ষার আত্মসম্মানে তীব্র বেগে আঘাত হানল।তার পরেও সে নিরুত্তর,নির্জীব। ততক্ষণে ইয়াস আসল।বর্ষার দিকে চোখ পড়তে'ই তার মুখ দিয়ে অস্ফুটে স্বরে বেরিয়ে আসল
"আতংক।''
উৎস ইয়াসের পানে চাইল।উৎকন্ঠিত স্বরে জিজ্ঞেস করল।
--চিনিস এই চাওমিন'কে।
ইয়াস উৎসের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চাইল।
মুখ দিয়ে অস্ফুট স্বরে বলল,
--চাওমিন।আই মিন তুই ওর নিক নেমও দিয়ে ফেললি।
উৎস ঠোঁট চেপে কিঞ্চিৎ হাসল।
--দেখ মেয়েটা ভয়ে জড়সড় কেমন আড়ষ্ট হয়ে আছে।ভিষন ভয় পেয়েছে নিশ্চয়'ই। ভেবে দেখলাম এটার অন্যায় অন্যভাবে মত্তকুফ করা যায় কিনা।
পাশের চেয়ারে উৎসর গা ঘেষে ইয়াস বসল।
উৎস দিকে দৃষ্টিতে ঘুরিয়ে বলল,
--মাম্মা তোমার কাহিনী কি?
নিক নেম দেও। আবার অন্যায় মত্তকুফের কথাও বল।এর পেছনে নিশ্চয়'ই কোন কান্ডকারখানা আছে?
--ইয়াস বেশি বুঝিস না।তাইলে কানের নিচে থাস করে পড়ে থুস করে শব্দ হবে।
উৎসর কথা শুনে ইয়াসের মুখটা চুপসে গেল।সে বর্ষার পানে চাইল।দেখল, বর্ষার মুখের কোনে সূক্ষ্ম বাঁকা হাসির রেশ।ইয়াস থমকাল,চমকাল।
মনে মনে সে আওড়ানো,
--আমার শান্তি গেছে রে। অশান্তির নানি শাশুড়ি আইয়া পড়ছে।এবার দু'বোন মিলে জিবনডা আমার তেজপাতা মতন ভাজা ভাজা করার আর বুঝি কিছু বাকি রাখব না ।
উৎস বর্ষার দিকে চেয়ে বলল,
--শুনো মেয়ে, আজকের জন্য মাফ করলাম।
তবে কি জানো?উৎস চৌধুরীর শুধু হবু বউ হলে'ই হবে না। হবু বরের জন্য হবু বউয়ের অনেক ভূমিকা পালন করতে হয় বুঝলে।তুমি এক কাজ কর।পরশু পহেলা ফাল্গুন।আগামীকাল স্টেজ সাজাতে হবে।স্টেজ সাজানোর জন্য কিছু ডেকোরেশনের লোক আসবে।তাদের শুধু স্টেজ সাজিয়ে চলে যেতে বলবো।বাকি কাজ তুমি আর তোমার গ্যাঞ্জাম পার্টি মিলে করবে।
আঁতকে উঠল বর্ষা।এখন কাজের লোকের কাজ করতে হবে তাকে। মুহূর্তে মুখটা কাদুকাদু করে চাইল সে।
বর্ষার কাদুকাদু মুখশ্রী দেখে উৎসর ভিষণ হাসি পেল।সে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল,
--মন দিয়ে শোনো। এখন গিয়ে ফাস্ট ইয়ারের যারা অনুষ্ঠানে অংশ্রগ্রহন করবে। তাদের প্রত্যেকের নাম লিখে একটি লিষ্ট তৈরি করবে।তার পরে আগামীকাল গেটে ও স্টেজে বেলুন ও ফুল দিয়ে সাজাতে হবে।কি বলেছি বুঝতে।
বর্ষা মাথা নাড়াল,সে বুঝেছে।
মনে মনে উৎস'কে কয়েকটা ভয়ংকর গালি দিতে সে ভুললো না ।
শালা আমি কি তোর কামের মাতারি নাকি?
নেহাৎ বিপদে পড়ে ফাইসা গেছি।নয়ত তোর মতন দয়াল বাবারে উস্টা মারি মুই।শালা একটা খচ্চোর।আর এই খচ্চোর ব্যাডার প্রেমে নাকি মেয়েরা দেবদাস,চিরকুমারী ।আহা এই তার রূপের শ্রী।
এনার দয়াল বাবার ন্যায় চুল দেখে নাকি মেয়েটার বাঁশ না ক্রাশ খায়।সাদা চামড়ার গালে খোঁচা খোঁচা কালো দাড়ি।গায়ে ব্লাক জ্যাকেট, চোখে কালো চশমা।চেয়ারে এক পায়ের উপর আরেক পা রেখে আয়েশি ভঙ্গিমায় বসা।ভাবখানা এমন যে সে যেন কোন এমপি মন্ত্রী। অবশ্য এমপির ছেলে বলে কথা।অহংকার তো এদের বংশের রক্তে মাংসে মিশানো।
ইয়াসের দিকে তাকাতে'ই মুখে অদ্ভুত হাসির রেখা ফুটে উঠল তার।সকল বিপদের মাঝে পরিচিত মুখখানা দেখতে পেয়ে তার শান্তি লাগছে।যাক জ্বালানোর মতন একজন'কে অবশ্য পেলাম।এবার থেকে আমার জ্বালানোর পর্ব শুরু হবে।আপনি তৈরি তো মিঃ দুলাভাই।
বর্ষার হাসিমাখা মুখখানা দেখে ইয়াস ঘাবরিয়ে উঠল।তলে তলে নিশ্চয়'ই এতক্ষণ আমাকে জ্বালানোর সব পরিকল্পনা তৈরি করে ফেলেছে।আচ্ছা শহরে কি আর কোন ভার্সিটি ছিল না।সেইগুলো থাকতে ওকে এখানে'ই কেন আসতে হল।
উৎসর কথায় তার ধ্যান ফিরলো।
--এই চাওমিন এবার তুমি যেত পারো।আর হ্যাঁ শোন তুমি তো আমার হবু বউ।তাই হবু বরের প্রতি তোমার কিছু দায়িত্ব আছে।আজকের পর থেকে আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে।নয়ত বোঝ'ই তো ক্যান্টিনের সি.সি ক্যামেরার ভিডিও ফেসবুকে ভাইড়াল হবে।
বর্ষা আস্তে করে বলল,
--জি আচ্ছা।আপনি যা বলবেন তা অক্ষরে অক্ষর সব পালন করবো।সুযোগ পেলে আপনার ঘাড়ও মটকে দিব।
-- এই চাওমিন তুমি কি আমায় গালি দিলে?
-- ছিঃছিঃ তওবা তওবা।আমার কি অতও সাহস আছে নাকি?
সন্দিহান দৃষ্টিতে চাইল উৎস।
-- কিন্তু আমি তো স্পষ্ট শুনেছি।
- না না।আপনি কোথাও ভুল শুনছেন।আপনি হলেন আমার ভাই জাতির ভাই সবার ভাই উৎস ভাই।আপনা'কে কি আমি গালি দিতে পারি।এত বড় বুকের পাটা আছে আমার!
উৎস শকুনের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে বর্ষার দিকে দৃষ্টিপাত করল।
বর্ষা মনে মনে ভাবল,
"এরে প্রশংসা বেশি করতে গিয়ে বুঝি সম্পর্ক উল্টিয়ে ফেলছি।এখন তার এই মুহূর্তে একটি গানে কথা ভিষণ মনে পড়ছে।
সম্পর্ক বদলে গেল একটি চোখের পলকে,
"কে আপন কে পর হল রে?"
উৎসের ডাকে তার ধ্যান ফিরল।
--কি বলছিলে যেন।আবার রিপিট করো।
সে মুখে জোর পূর্বক হাসি ঝুলিয়ে বলল,
--আপনি হলেন সবার ভাই জাতির ভাই আমার হবু বর।
উৎস'র মুখের কোনে হাসি ফুটল।
--এবার ঠিক আছে। যাও।
কিছু দুর গিয়ে বর্ষা মনে মনে ভাবল,
"যদি কখনও সুযোগ হয় । তাহলে উৎস আর ব্যাটারি'কে সে আগে খুন করে দিবে।এতে যা হওয়ার পরে দেখা যাবে।"
(চলমান~)
আমি আগে'ই বলছি।আমার ভুল হতে পারে।সেটা আপনারা আমায় সংশোধন করে দিবেন।কিন্তু সেটা না করে একজন আমার বিরুদ্ধে সমালোচনা করছেন।এতে আমার মনে তার প্রতি কোন আক্ষেপ নেই।তার স্বাধীনতা রয়েছে সে সমালোচনা করেছে।তবে দুঃখ হচ্ছে আমার ভুলের ব্যপারটা একবারও কি আমাকে জানানোর মতন প্রয়োজনবোধ হয়নি।শুধু একবার যদি আমাকে জানাতেন। আপু আপনার ভুল হয়েছে। তারপরে যদি আমি সংশোধন না করতাম। তখন আপনারা আমার বিরুদ্ধে নেতিবাচক সমালোচনা করতে পারতেন।কিন্তু সেটা আপনারা করেননি।এর পরেও আমার কিছু বলার নেই।