#বন্ধুমহল।
৪.
🍁
হতাশার ভঙ্গিমায় বসে রইল ইয়াস।মুখশ্রীভাব কিঞ্চিৎ মলিন।দৃষ্টি নির্লিপ্তি ও এলোমেলো । হস্তখানায় ঝুলছে সাদা রঙের কাগজের টুকরোটি।
এইতো মিনিট চারেক আগে ব্যাটারি তাকে ক্যান্টিনের লম্বা একটি বিলের লিস্ট ধরিয়ে গিয়েছে।ছেলেটা বরাবর'ই দুরন্তপনা ও বাঁচাল।চতুরও বটে।সেখানে সাদা কাগজে বড় বড় অক্ষরে দু'হাজার টাকা লেখাটি জ্বলজ্বল করছে।পুরো মানিব্যাগে ছিল'ই দু'হাজার টাকা। সেটা দিয়ে'ই আবাদত সে ব্যাটারির মুখ বন্ধ করল।এখন তার পকেট সম্পূর্ণ খালি।এমন শূণ্য পকেট আঁধও হয়েছে কিনা তার সন্দেহ।অবশ্য বাসায় গেলে আবার টাকা আসবে। কিন্তু এখন থেকে রোজ রোজ বুঝি এমনটা'ই ঘটবে তার সাথে। এটা ভাবতে'ই তার বুক চিড়ে দীর্ঘ শ্বাস বেড়িয়ে আসে।অবশ্য এর জন্য সে চিন্তান্বিত নয়।টাকা যা লাগে যাক।শুধু প্রিয় মানুষটি তার হলে'ই চলে।
কৃষ্ণচূড়া গাছটির ছায়াতলে নির্লিপ্ত দৃষ্টিতে উদাস মনে সে আকাশপানে চেয়ে আছে। রোদ্র আচ্ছন্ন নীলাকাশে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের ভেলা।দৃষ্টি ঘুরিয়ে ম্যানরোডে তাকাল।দু'একজন কপোত-কপোতী কথা বলায় ব্যস্ত।
তপ্ত শ্বাস ফেলে সে বইয়ের দিকে মনযোগ দিল।মুখশ্রীতে তার চিন্তার কিঞ্চিৎ ভাঁজ।দুরে গ্যাঞ্জাম পার্টির সদস্যগণ মিলে গিটারের টুংটাং শব্দের সাথে গলা ছেড়ে তাল মিলিয়ে গান গাইছে।বরাবর'ই তমাল ছেলেটার গানের গলা মারাত্বক সুন্দর!ক্ষীণ ভরাট,ক্ষীণ ভাড়ি।তার গান সকলের মন কাড়তে বাঁধ্য।তাদের সাথে শএুতা সখ্যতা গড়ে উঠলেও মানতে হবে ছেলেটা'কে তার ভিষণ পছন্দ।দেখতে অবশ্য সুদর্শনও বটে।গানের গলাও ভালো।তার সাথে ইদানীং যোগ হয়েছে বর্ষা।মেয়েটা ছোট বেলা থেকে'ই গান প্রেমী ।তার গলাও সুমধুর। এক্ষেত্রে তারিফ করতে সে কৃপণতা করে না।কিন্তু দুস্টামির ক্ষেএে মেয়েটা আস্ত একটা বদ হারামি।
সে ক্রুদ্ধ নয়নে একবার বর্ষা'কে দেখে নিল।
মেয়েটা তার আপন মামাত বোন।অথচ আচারন-ব্যবহার শএুর ন্যায়।এমন কেন সে?
বোঝা দুষ্কর?
তার মামা একজন হাজি মানুষ।বছর খানিক আগে হজ করে এসেছেন।তিন ছেলের পরে অনেক আহ্লাদের মেয়ে হল বর্ষা।তিন ভাইয়ের কলিজার টুকরা সে।মামা তাকে চোখে হাড়ায়।অবশ্য এক মাএ মেয়ে বলে কথা।সকল চাওয়া-পাওয়া শখ আহ্লাদ কিছু'ই বলতে বাকি রাখেনি।তাই হয়ত, আহ্লাদে আহ্লাদে বাঁদর হয়েছে।এক সময় তার মামা কলেজের প্রফেসর ছিলেন।বছর খানিক হল সে চাকরি ছেড়ে দিয়েছে।হঠাৎ মাঝপথে চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? তার উওর আজও জানা যায়নি।বর্ষার চাচাতো একটি বোন রয়েছে।নাম ইশা।
তার মা-বাবা রোড এক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে সে বর্ষাদের সাথে'ই থাকে।একবার গ্রামে মামার বাসায় সে ঘুরতে গিয়েছিল।সেখানে'ই ইশার সাথে তার প্রথম সাক্ষাৎ ও পরিচয় ।শ্যামবর্ণ নারীর মায়াবি টানা টানা চক্ষুযুগল ও তার চঞ্চলতায় সে মন হাড়িয়ে বসেছিল।এর পরে মাঝে মধ্যে'ই সে গ্রামে যেত।মেয়েটা'কে যত দেখত তত'ই যেন সে মুগ্ধতায় হাড়িয়ে যেত।রয়ে সয়ে একদিন প্রেমের প্রস্তাব দিয়ে'ই বসেছিলেন।প্রথম প্রথম তাদের নব প্রেমের সুচনা ভাল গেলেও পরবর্তী শুরু হল বর্ষার অত্যাধিক জ্বালাতন।তাদের দু'জনের মধ্যে কাবারের হাড্ডি হয়ে ঢুকে পড়ল সে।হুট হাট তার অদ্ভুত অদ্ভুত আবদার পূরন করতে গিয়ে তার নাজেহাল অবস্হা হয়ে গিয়েছিল।মেয়েটা ভাড়ি দুস্ট প্রকৃতির।তাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে বহুবার।যতক্ষন বাড়ি থাকত বকবক করে মাথা খেত।তার জন্য সে মাঝে মধ্যে ইশার সাথে কথাও বলতে পারত না।এর জন্য তার কম রাগ হয়নি।তার পরেও সে ধৈর্য নিয়ে ছিল।ইশা সব সময় বোনের পক্ষে'ই ছিল।ইয়াস'কে সে এটা বলে বুঝ দিত।তোমার দশটা নয় পাঁচটা নয় একটা মাএ শালিকা সাহেবা। সে তোমার কাছে আবদার করবে না তো কার কাছে আবদার করবে বল?তুমি একটু মানিয়ে নিতে শিখো প্রিয়।এই এক'ই বাক্য শুনে আসছে সে আজ চারবছর যাবদ।অথচ এই পর্যন্ত বর্ষা তাকে কম জ্বালায় নি। ।নেহাৎ সে তার বাপের একমাএ ছেলে।যখন যা চায় তা দিতে কার্পণ্যবোধ করে না।উৎস হল তার আপন চাচাত ভাই।তার বাপ চাচারা তিনজন।তিন ঘরে একজন করে মোট তিনটি ছেলে সদস্য রয়েছে। অবশ্য তাদের কয়েকটি বোনও রয়েছে।
বর্ষা তার মামাতো বোন থাকলেও তার সাথে দেখা সাক্ষাৎ কম ছিল ।তবে তার চাচাত ভাই হ্যারির মুখে শুনেছিল মেয়েটা ভাড়ি দুস্ট।হ্যারির সাথে অবশ্য বর্ষার ভালো বন্ধুুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।যতটা সাক্ষাৎ আমার সাথে না হয়েছে। তার চেয়েও বেশি সাক্ষাৎ, কথা বলা হ্যারির সাথে ছিল ।তার অবশ্য কারন ছিল।বর্ষার বেস্টু চিএা।যাকে হ্যারি পছন্দ করত।যার কারনে ঘনো ঘনো তার গ্রামে যাওয়া, আসা অভ্যাসে পরিণত হয়েছিল।এর মধ্যে হ্যারি কিছুদিনের জন্য দেশের বাহিরে গিয়েছে। এসে পড়বে হয়ত কিছুদিনের মধ্যে।
তবে এত কিছুর ভিতরে বর্ষা হয়ত জানেনা উৎস আমার চাচাত ভাই।অবশ্য না জানার কথা'ই।ও তখন খুব ছোট ছিল। তখন একবার উৎস গ্রামে গিয়েছিল।এর পরে তার আর গ্রামে পা রাখা হয়নি।
ফোনের তীব্র রিংটোনের আওয়াজের তার সম্বিৎ ফিরল।
ঘড়ির টাইম সূক্ষ্ম চোখে একবার দেখে নিল।সময় হয়েছে ক্লাসে যেতে হবে।স্কিনের ওপর জ্বলজ্বল করে ভাসছে 'ইশাপাখি' লেখাটা।
গলা খাকারি দিয়ে বলল,
-হ্যাঁ। পাখি বল।
-কোথায় তুমি?
-এখন কোথায় থাকার কথা পাখি?
- ভার্সিটিতে।
- হ্যাঁ আমি সেখানে'ই আছি।
-আচ্ছা। জান বর্ষা কি তোমার আশেপাশে আছে?
-না।কেন পাখি?
-ও খুব জ্বালায় তোমায় সোনা।
ইয়াস মুখটা কাদুকাদু করে বলল,
--তোমরা দু'বোন আমায় হাজার জ্বালালেও আমি কিছু'ই বলবো না।তোমরা আমার মাথার ওপর বেল,নারকেল সব ভেঙে খেলেও আমি কিছু'ই বলবো না।শুধু চুপ করে থেকে তোমাদের আনন্দ উল্লাস ও বিনোদন দিব।কারন সে আমার দশটা নয় পাঁচটা নয়। একটা মাএ শালিকা সাহেবা।
- রাগ করছো সোনা।
- না পাখি আমি রাগ করি না।তুমি ফোন রাখ। ক্লাসে যেতে হবে
-আচ্ছা।
ইশা ফোন কাটার পর ইয়াস তপ্ত শ্বাস ফেলল।
"শালার প্রেম রে।এই প্রেমের জন্য জিবনটা আমার তেজপাতা।সারাজিবনে বন্ধুদের জন্য একশ টাকা খরচ করছি কিনা সন্দেহ। সব সময় উৎস সবার জন্য টাকা খরচ করে।সেই জায়গায় সে কিনা একটি মেয়ের পিছনে দিনের দিন এত টাকা খরচ করছ।ভাবতে'ই তার অবাক লাগে।নেহাৎ প্রেম কইরা ফাইসা গেছি।নয়ত এমন প্রেমের কপালে উস্টা মারি।"
__________________
আগামীকাল পহেলা ফাল্গুন।তার জন্য আজকে মাঠ সাজানো হচ্ছে। বর্ষা ও তার সহচরীরা সেই সকাল থেকে কাজ করে যাচ্ছে।সাথে তমাল,রিমি,নিপা,অয়ন,শুভ ও নোমান রয়েছে।
ফুল টানাতে গিয়ে চেয়ারের বেগ সামলাতে না পেরে চেয়ার নিয়ে চিৎ হয়ে নিচে পড়ে গেল বেচারা তমাল।পড়ে গিয়ে সেকি রাগ তার?রাগে শরির কাঁপছে।তীব্র ক্রোধে বেসামাল হয়ে সে শুভর পিছনে দুই ঘা লাগিয়ে দিল।
শুভ কোমরে হাত দিয়ে চোখ রাঙাল।বলল,
--মাম্মা তোমারে কি গুড়ি কিরমিতে খোচে।হুদাই মারোস কেন?
--তোরে চেয়ার ধরতে কইছিলাম।তুই তা না কইরা কোন বা*লের কাম হালাস আয়।সারাদিন বা*লের একটা মোবাইল পাইয়া লইছোস তা নিয়া পইড়া থাকোস।কাম করবে কেডা তোর বাপে আইয়া শুনি।
শুভ চোখ মুখ কুঁচকে মুখটা বাংলা পাঁচের মতন করে দাঁড়াল।তীক্ষ্ণ দৃষ্টিতে তমাল'কে একবার দেখে নিল।পাংশুটে মুখে বলল,
"মাম্মা চেঁতো কেন?জিএফ'রে ঠান্ডা করতে গেছি।"
তমাল মুখ দিয়ে অশ্লীন ভাষায় কিছু বলতে চাইল।পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে নিল।উৎকন্ঠা গলায় বলল,
-- হুমুন্ধি তখন তোমারে কি কইছিলাম?
শুভ এক পা এগিয়ে আসল।কোমরে হাত চেপে বলল,
--কোন সময় কোন বা*ল কইছো?তা মনে আছে।
- শুভ তুই সামনের থেকে সর।তোরে দেখলে আমার চান্দিতে আগুন ধইরা যায়।সর তো।এই আমাগো চারচোখ ওয়ালা বরিশাইলা আফায় কই?
-- বা*ল কইতারি না।
নোমান বলল,
--দুদু এই চারচোখ আফায় সম্ভবত বেলুন ফুলাইতাছে। দেখ গিয়া।
তমালের রয়ে সয়ে না।সে সংকীর্ণ মনে দপাদপ চরন ফেলে সামনে এগিয়ে চলল।নোমানের কথা'ই সঠিক।
মুখটা গোল করে সে বেলুনের মধ্যে হাওয়া ঢুকাচ্ছে।
বর্ষার পাশে ছিল জগ ভর্তি পানি।তমাল গ্লাস রেখে জগসহ পানি ঢকঢক করে খেতে লাগল।আজকে অত্যাধিক ভ্যাবসা গরম পড়েছে।তার গেঞ্জির পেষ্টনে চুপচুপে ভিজা।গরম তার একদম সহ্য হয় না।বাবার আদরের দুলাল বলে কথা। রিকশায় করে আসতে কস্ট হবে এই জন্য ছেলে'কে বাইক কিনে দিয়েছে।সেখানে কিনা সে ভার্সিটিতে রোদে পুড়ে পুড়ে কাজ করছে।তার বাবা জানতে পারলে কেলেংকারি হয়ে যাবে।তমালের চিন্তান্বিত মুখশ্রী দেখে বর্ষা চশমার উপর দিয়ে চোখ বড় বড় করে তাকাল।নিরুত্তর, নির্বাক সে।
তমাল কপালের ঘামটুকু মুছে বর্ষার পাশে বসল।
রিমি মন দিয়ে ফুল গাঁধছে।
তমাল তাকে একটু খোচা মারল।
-- এই চাইনিজ আফা। তোর কদু বলদটার অনেকদিন যাবদ খোঁজ খবর পাইনা। ব্যপার কি ?হঠাৎ ফেসবুক থেকে গায়েব হয়ে গেল নাকি।
রিমি চোখ কটমট করে চাইল।ক্রুদ্ধ তার নয়নের দৃষ্টি।বোচা নাকটা ফুলিয়ে কঠিন ভয়ংকর কথা শুনাবে বলে ভেবে নিল।তবে তমাল তাতে পাত্তা দিল না।সে বরং আড়মোড়া দিয়ে বর্ষার পানে চাইল।
মন দিয়ে বর্ষা বেলুন ফুলাচ্ছে। মাঝে মধ্যে তার চশমা নাকের ডগায় এসে ঝুলে পড়ছে।প্রখর বিরক্তিতে বর্ষা নাক মুখ কুঁচকে বাম হাতটা দিয়ে ঠিক করে নিচ্ছে।বর্ষার বিরক্তকর মুখখানা দেখে তপাল স্বল্প হাসল।নিঃশব্দ হাসি।
গলা খাকারি দিয়ে জিজ্ঞোসা করল,
--চার চোখ আফা আপনার বেলুন ফুলানো হয়েছে।তাহলে এবার আসুন ফুল টানাই।
বর্ষা বেঁকে বসল।
মুখটা করুন করে শুকনো গলায় বলল,
--মাফ চাই ভাই।আমার দ্বারা আর সম্ভব নয়।ঐ উৎস'র বাচ্চারে গিয়া বল? আমি আর পারতাম না।বাবা গো বাবা, জিবনটা শেষ।ব্যাটা মানুষের কাজ আমাগো মতন নিরহ অবলা বাচ্চা মানুষরে দিয়া করায়। ধর্মে সইবে না মনে রাখিস।অভিশাপ লাগবো।ভয়ঙ্কর অভিশাপ লাগবো ওর ওপর।যদি পারতাম। সোজা ওর ঘাড় মটকে দিতাম।ব্যাটা আস্ত একটা খবিশ।
--কে খবিশ চার চোখ আফা?
--কে আবার?আমাদের দয়াল বাবা।
বর্ষার কথা শুনে তমাল,রিমি,নিপা হাসতে হাসত কেউ ফুলের ওপর কেউ আবার মাঠে সুয়ে পড়ল।কলকল্লোলিনী তাদের হাসির শব্দ।
রিমি বলল,
--দয়াল বাবা নামটা কিন্তু জোস ও পারফেক্ট ছিল হাহা।
নোমান ফুলের মালা দুরে ছুড়ে মারল।
এলোমেলো পায়ে সে তমালের পাশে এসে বসল।ক্রুদ্ধ গলায় বলল,
--বা*ল এই কাম আমি করতে পারতাম না।দেখছোস, গরমে আমার ঘাম ঝড়ে পড়তাছে।সব দোষ এই চারচোখ বরিশাইলার। শুনি বাপু, কে তোমারে মাতবারি করতে কইছিল? সেধে সেধে নিজে বিপদ ডাইকা আইনা আমাগো কপালে ধরাইয়া দিছে।এই মাইয়া মানুষগুলি এক একটা বেজাইল্লা।হুদাই এহন কাম করতে করতে আমাগো ঘাম ঝড়তাছে।
বর্ষার মুখটা মলিন।দৃষ্টি এলোমেলো। সে মুখটা কাদুকাদু করে তমালের দিকে চাইল।তমাল বুঝি বর্ষার চোখের ভাষা বুঝে ফেলল।সে কি বলতে চায় তার উওর তার জানা?
তবে সে এখন তাকে প্রশ্রয় দিবে না।
যত জামেলার ওর জন্য সৃষ্টি ।
তমালের নিরুত্তর বর্ষা'কে ভাবাচ্ছে। সে বেলুন রেখে সোজা পিন্সিপালের রুমে ঢুকে উৎস'র বিরুদ্ধে নালিশ জানিয়ে আসল।পিন্সিপাল জানায়-
-- এ কাজ তোমাদের দায়িত্বে তো ছিল না।এটা ভার্সিটির ভিপির দায়িত্বে ছিল।তোমরা যাও।
আমি ভিপিকে ডেকে নিচ্ছি।যা কথা বলার আমি উৎস'কে বলব।
উৎস'র নাম শুনতে'ই বর্ষা শুকনো ঢোক গিলল।
দু'পা পিছিয়ে তৎক্ষনাৎ সে নিজেকে তটস্থ করে দিল ভৌ দৌড়।সে দৌড়ে তমালদের সামনে এসে হাঁপাচ্ছে।
অয়ন বর্ষার লাল মুখশ্রীর দিকে চেয়ে প্রশ্ন করল?
"কিরে বরিশাইলা দৌড়াস কেন?মনে হয়, কুত্তার ধাওয়া খাইছোস। তুই তো আবার রাজা হাঁসের ধাওয়া খাইয়াও ডোবার মধ্যে চিৎ হইয়া কাত হইয়া পড়োস হাহা।"
শুভ বলল,
--হাঁচা কথা কইছোস নি মাম্মা।
বরিশাইলা আফা রাজা হাঁসের দৌড়ানি খাইয়া ডোবার মধ্যে গিয়া পড়ছে।
অয়ন বলল,
--আমার সাদা মনে কোন কাঁদা নেই। আমি অয়ন মিথ্যা কথা বলার মতন কোন ছেলে নই বুঝেছিস তোরা।
তার মূখ্য বাক্য শুনে মাঠ কাঁপিয়ে হেসে উঠল শুভ।তার সাথে নোমান, অয়ন তো আছে।
বর্ষা কেবল হতাশা ভঙ্গিমায় বসে রইল।তার মান ইজ্জত বুঝি সব নিলামে উঠল।
অয়ন কিছু বলতে চাইলে...
রিমি অয়ন'কে হাতের ইশারায় থামতে বলল।
নিপা বর্ষার কাছে এসে দাঁড়াল।তার প্রশ্ন?
-কোথায় গিয়েছিলি তুই?
-পিন্সিপালের রুমে।
তার কথা শুনে সকলে রসগোল্লার মতন করে তাকাল।
এক সঙ্গে বলে উঠল।মানে,
-সত্যি দোস্ত। শোন আমাদের আর কাজ করতে হবে না। চল চল।পিন্সিপাল ছুটি দিয়েছে।
সকলে প্রশ্নবিদ্ধ নয়নে অনিমেষ চেয়ে রইল।
বর্ষা সাবলীল গলায় বলল,
--সব বলবো সময় দে।তার আগে পেট ভরা চাই।
এবার ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেই।
চল চল সকলে।
তমাল বলল,
--বান্ধবী বাঁচাইছোস।
নয়ত,এই কাম আমার দ্বারা সম্ভব নয়।
রিমি ওদের থামিয়ে দিয়ে বলল,
--এই ওয়েট ওয়েট।ক্যান্টিনে যে যাবি। টাকা তো কারো কাছে নেই।সকলের পকেট খালি।টাকা দিবে কে শুনি?
বর্ষা বলল,
--কেন? তোদের উৎস ভাই।
ছয় জোড়া চোখ বিস্ময়কর দৃষ্টিতে তাকাল।
অয়ন বর্ষার মাথায় গাড্ডা মারল।
--এই চারচোখ তোর মাথা ঠিক আছে। কি বলছিস?
--মিথ্যা কি বললাম?দেখ ভাই,আমরা যে কাজটা করলাম।এটা যদি বাহিরের লোক দিয়া করানো হত।তাহলে তাদের টাকা খাবার দু'টোই দিতে হত কি না বল?
--হ্যাঁ তা অবশ্য লাগত।
--সেক্ষেত্রে আমরা নেহাৎ খাবার বাদ দিয়ে টাকা নিচ্ছি ।আমাদের মতন দয়াবান ব্যাক্তি কয়জন আর আছে বল?বিনা পয়সায় কাজ করে দিবে।
নিপা বলল,
--আমি বর্ষার সাথে এক মত।
শুভ চোখ মুখ কুঁচকে বিরক্তি মাখা চোখে তাকাল।
নির্মূল গলায় বলল,"চল তাইলে।"
সকলে দু'টো টেবিলে জুরে গিয়ে বসল।
ব্যাটারি আসল মিনিট দুয়েক পর।
--কার কি লাগবে? ঝটপট করে বলে ফেলুন তো।
বর্ষা উঠে দাঁড়াল। ব্যাটারির সামনে গিয়ে ক্রুদ্ধ নয়নে তাকে একবার দেখে নিল।
--তুই সেদিন উৎস ভাই'কে সব বলে দিলি কেন?
ব্যাটারি ফিসফিসিয়ে বলল,
--তুমি একটা চরম মিথ্যাবাদি।সেদিন মিথ্যা বলে ধোঁকা দিলেও আজ কিন্তু পারবে না বলে দিলাম।
--আচ্ছা। শোন ব্যাটারি,
তোদের ক্যান্টিনে কি সিসি ক্যামেরা আছে?
আশ্চর্য হয়ে তাকাল ব্যাটারি।কি কও?মাথা খারাপ নাকি।ক্যান্টিনে কেন সিসি ক্যামেরা লাগামু?
বর্ষার বিষ্ময়কর চক্ষুযুগল। অধর জিভ দিয়ে ভিজিয়ে নিল।তপ্ত শ্বাস ফেলে বলল,
--তুই সত্যি বলছিস তো।
-- বারে, তোমার লগে মিথ্যা বলে আমার কি লাভ?
-- তুই যেতে পারিস।
--কি দিমু আপনাদের?
--ওদের গিয়ে জিজ্ঞেস কর।
সকলে মিলে গরম গরম খিচুড়ির সাথে গরুর মাংস বুনা খেল।বিল উৎসর নামে ধরিয়ে দিয়ে তারা চলে আসল।
উৎস মাঠের দক্ষিণ প্রান্তে ছিল।বিলের কাগজ হাতে পড়তে'ই সে নির্নিমিত্ত নয়নে সাবলীল ভাবে ব্যাটারির দিকে চেয়ে রইল। ভয়ে ব্যাটারি দ্রুত দু'পা পিছিয়ে গেল।উৎস কিঞ্চিৎ হেসে বলল,
--কি রে বিল নিবি না।
--না মানে হ্যাঁ।
--দুর বোকা ছেলে। ভয় পাচ্ছিস কেন?
শোন আজকের জন্য তোর ভুল মত্তকুফ করলাম।নেক্সট আর এমন করিস না।
________________
রাগে শরিরের অঙ্গ প্রতঙ্গ জ্বলে যাচ্ছে।অয়ন তমালের নিকট দাড়িয়ে বলল,
--আগে'ই কইছিলাম উৎস ভাইর লগে লাগতে যাইস না।থাপ্পড়ও খাবি। কানবি ফাও।
রিমি তেড়ে আসল,
--তাই বলে তোরা পুরুষরা আমাদের মতন অসহায় নারীদের ওপর নির্যাতন করবি।
তমাল আড় চোখে রিমির বোচা নাকটা একবার দেখে নিল।সে ঘাড়টা সোজা করে বলল,
--যা হওয়ার হয়ে গেছে।এবার এই চাপ্টার ক্লোজ।
বর্ষা ত্যাড়ামি করে বসল।
--কিসের শেষ? শুরু করছে উৎস।শেষ করব আমি।
ভার্সিটির ভিপি হয়ে কি সে সবার মাথা কিনে নিবে।
বাবারে বাবা আজ সারাদিন যে খাটুনি খাটাইছে। তার প্রতিশোধ যদি না নিছি নয়ত আমার নামও বর্ষা নয়।
অয়ন ব্যঙ্গ করে বলল,
--হয় খালাম্মা আপনার নাম বর্ষা নয় আপনার নাম তো চারচোখ আফা।ঝামেলা তো কম করলেন না।সাথে আমাদের মতন নিষ্পাপ বাচ্চাদের দিয়া সারাদিন খাটাইলেন।এখন আপনার পা দু'টো দিন সালাম করে বিদায় হই।
বর্ষা রেগে অয়নের হাতে চিপটি কাটল।
--ঐ ব্যাটা খালাম্মা কি?
আমি খালাম্মা হলে তুই কি?টাকলা মুরাদ।
--ছিঃছিঃ নাউজুবিল্লাহ।
খবরদার রোহিঙ্গা এসব আজেবাজে নামে আমায় উপাধি দিবি না।
শুভ উচ্চস্বরে ওদের থামার উদ্দেশ্য ধমক দিল।
--এই থামবি তোরা।তখন থেকে টম এন্ড জেরির মতন ঝগড়া করেই যাচ্ছিস।এই তোদের চোপা দুইটা কি ব্যথা করে না।
অয়ন শুভ'র দিকে এগিয়ে গেল।বলল,
--মামা আমাগো চোপা দুইটার কথা না হয় বাদই দিলাম।তুমি আগে কও তো দেখি যখন তোমার তিন তিনটা জিএফয়ের লগে এক সাথে কথা মারাও তখন তোমার এই সাধু চোপা দুইডা থাকে কই শুনি?হুদাই মোগো পিছনে লাগো।
শুভ দাঁত কেলিয়ে বলল,
--মাম্মা জ্বলে জ্বলে ।
--না মাম্মা। মোরা শান্তি প্রিয় ঠান্ডা মানুষ। জ্বলাজ্বলির মধ্যে নেই।
বর্ষা ওদের থামার উদ্দেশ্যে বলল,
--শুভ,অয়ন দু'জনে থাম।
এখন সকলে বাসায় যা।
তমালও বর্ষার সাথে একমত।
--হ্যাঁ এখন সবার বাসায় যাওয়া উচিত।এমনিতে'ই শরিরটা ম্যাঁচ ম্যাঁচ করছে।বাসায় গিয়া একটা লম্বা ঘুম দিব।বায় গাইস।সি ইউ।
______________________
রাস্তার পাশে কালো কার পার্ক করা।গাড়িটার মালিক কে? বর্ষা ভাল করে চিনে।সে একবার এই গাড়ির কাচ ভেঙে ছিল।আজ আবার পুণরায় তার প্রতিফলন ঘটাল।হাতে থাকা ইট দিয়ে দ্রুত গতিতে গাড়ির কাচ ভেঙে সে পালিয়ে গেল।
এইদিকে উৎস সকল কাজ শেষে গাড়িতে বসেছিল।আজ ড্রেরাইভার চাচা নেই।লোকটা দু'দিন ছুটি নিয়েছে।সামনে মেয়ের বিয়ে।উৎস বলল,আপনার যতদিন খুশি থাকেন সমস্যা নেই।বিনিময়ে লোকটা কিঞ্চিৎ হাসল।
যেই কারনে আজ তার ড্রাইভিং করা।গাড়ির গ্লাস আটকাতে গিয়ে তার নেএপল্লব কঠিন্য হয়ে উঠল।নিচে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে গাড়ির কাচ।গাড়ি থেকে বেড়িয়ে অতি দ্রুত সে ভার্সিটিতে পুণরায় ঢুকে পড়ল।হন্তদন্ত হয়ে কম্পিউটার রুমে ঢুকে সিসি ক্যামেরা চেক করে দেখল-
"বর্ষা ইট দিয়ে তার গাড়ি কাচ ভেঙে দিচ্ছে।সাথে বাজে ভাষায় কয়েকটা গালি দিল। এবং যাওয়ার সময় গাড়িটিকে লাথি দিতে ভুলল না।"
মুহূর্তে মুখটা তার রক্তিমলাল হয়ে উঠল।দৃষ্টি নিভু নিভু।মেজাজ আকাশচুম্বী। আগে থেকে'ই মন-মেজাজ খিটখিটে, রুক্ষ ছিল।পুণরায় তা তেজস্ক্রিয় রূপে ফিরে আসল।হাত মুঠি বদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেস্টা করল।মেয়েটা একটা আস্ত বেয়াদব ও উগ্র উশৃঙ্খল। কিছুটা বাঁচাল প্রকৃতির।এমন মেয়ে উৎস আঁধো দেখেছে কিনা সন্দেহ। প্রথমে ছাড় দিয়ে সে ভুল করেছে।এবার সেই ভুল সুধরে নেওয়ার পালা।উৎস'র প্রিয় জিনিসে হাত দেওয়া চাট্টিখানি কথা নয়।এবার মেয়ে তুমি হাড়ে হাড়ে টের পাবে।
___________________
(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।
বন্ধুমহল উপন্যাসে দু'একটা অশ্লীন বাক্য তুলার জন্য আমি ক্ষমা প্রার্থী।যেহেতু উপন্যাসটা বন্ধু মহল নিয়ে। তাই এসব বাক্য ব্যবহার করতে হচ্ছে।এখানে আঞ্চলিক এবং চলিত ভাষা বেশি ব্যবহৃত হয়েছে।
ধন্যবাদ সবাইকে।