#বন্ধুমহল।
৫.
🍁
ছাদের এক কোনায় বসে কান ধরে উঠবস করছি।কি ভাবছেন আমি পাগল কিংবা মাতাল?মোটেও না।বরং আমি পরিস্থিতির শিকার।মানুষ বলে অতি চালাকের গলায় দড়ি।আমার হয়েছে ঠিক তাই। ছোট বেলা থেকে'ই আমি দুরন্ত দুস্ট ও বাঁচাল ।কোন অঘটন না ঘটিয়ে সেদিন'ই যেন আমার কাটত না ।সব সময় আমার দ্বারা কোন না কোন অপকর্ম হয়েছে'ই।এই জন্য মাঝে মধ্যে'ই ছোট্ট ভাই আমাকে 'অঘটন' বলে ডাকত।মেজ ভাই বলত আমাকে পড়ালেখা না করিয়ে কয়টা কলাগাছ লাগালে নাকি বছর বছর ডজন ডজন কলা দিত।তার কথার অবশ্য কারন রয়েছে।তার ধারনা আমার মাথায় গোবরে ভরপুর।আমার দ্বারা গন্ডগোল হওয়া ছাড়া ভালো কিছু তার চোখে পড়েনি।তাই আমার নিক নেম দিয়েছে, "মাথা ভর্তি গোবর কুমারী।" তাই এখন ভাবছি এত গোবর মাথায় রেখে কি লাভ?কিছু বিক্রি করলেও তো পারি।মাসে মাসে কিছু পয়সা আসবে ।সেই সুযোগ বুঝি জিবনে আর হবে না।।কান ধরে উঠবস করতে করতে মেজ ভাইয়ের কথা স্মরন হল।
বিশ বার উঠে বসে হাত পা লেগে আসল।
মুখটা করুন করে তাকালাম উৎস ভাইয়ের দিকে।তিনি আমার দিকে না তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে মোবাইলে ভিডিও করতে ব্যস্ত।মুখের কোনে লেগে আছে প্রাণোচ্ছল হাসি।নিমিষে'ই মেজাজ বিগড়ে গেল।তারপরে যথাসম্ভব শান্ত রাখার প্রশ্বাস চালাচ্ছি।নেহাৎ আমি ধৈর্যশীল ব্যাক্তি।নয়ত,উৎস ব্যাটার জিবনটা তেজপাতা বানিয়ে ছাড়াতাম।উৎস ভাইয়ের সাথে রয়েছে তার ডেবিল গ্যাং।তারা আমার অবস্থা দেখে মনে মনে শান্তি অনুভব করছে।তাদের এক একটা হাসির ঝংকারে মন বিষে প্রস্ফুটিত হচ্ছে ।নিজেকে এত অসহাত্ববোধ বুঝি কোনদিনও মনে করিনি।
এইতো আজ সকালের ঘটনা।
আজ পহেলা ফাল্গুন ছিল।সকলে বাসন্তী রঙের শাড়ি পড়ে আসলেও আমি এসেছি বাসন্তী রঙের সালওয়ার-কামিজ পড়ে।সাথে মাথায় রয়েছে গাঢ় খয়েরি রঙের হিজাব।চশমাটি চোখের'ই রয়েছে।আব্বাজানের কাটকাট কথা।যাই হয়ে যাক চশমা খোলা যাবে না।আমার চোখে যে সমস্যা এমনটা কিন্তু নয়।শুধু মাএ তার অনুরোধ রক্ষাতে চশমা ব্যবহৃত করা।
যাইহোক,গ্যাঞ্জাম পার্টির ছেলে সদস্যগণ পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পড়েছে।ওদের সাথে আড্ডা দিয়ে ভালো'ই লাগল।মনটা আবেগহ্লাপুত হয়ে প্রফুল্লিত হয়ে উঠল।তার সাথে দক্ষিণা দমকা হাওয়ায় কৃষ্ণচূড়া সুমুগ্ধ গ্রাণ নাসিকারন্ধ্রে হানা দিচ্ছে।সঙ্গে সঙ্গে মনের গহিনে বয়ে গেল বসন্তের প্রেমময় উল্লাস।মানুষ বলে,বসন্ত নাকি প্রেমের ঋতু।এই সময়ে মন উদাস উদাস করে।কি জানি আমার তা মনে হয় না?
আজ তমালের সাথে আমার একটি পারফরম্যান্স রয়েছে।আমাদের দু'জনের গান পিন্সিপাল স্যারের ভিষণ পছন্দ হয়েছে।আগামীকাল স্যার বাছা'ই করে কয়েক জনের মধ্যে আমাদের নামটাও নিয়ে নিলেন।স্যার বারংবার অনুরোধ করেছেন।আমার যেন একটা দলীয় সংগীত করি।তাই তার অনুরোধ রক্ষাতে আমার আর তমালের পারফরম্যান্স করা।
সকাল থেকে দু'বার হারমোনিয়াম নিয়ে রিয়েলাইজ করেছি।এর পরে কৃষ্ণচূড়ার ছায়াতলে বসে প্রকৃতির হিমেল হাওয়ায় গা ভাসিয়ে দিলাম।হাতের মুঠো কয়েকটি কৃষ্ণচূড়া আবদ্ধ করে নিলাম।
মনে মনে চিন্তান্বিত মনে ভাবলাম।
"ফুল তুমি কেন এত সুন্দর!
বারংবার আমি তোমার প্রেমে মাতোয়ারা।
হয়ত আমায় ভাবছো বেহায়া,নিলজ্জ।
তবুও আমি তোমার প্রেমে পড়ব হাজারও বার।"
এরিমধ্যে ডেবিল গ্যাং এর আগমন।চারিদিকে মাইকের তীব্র শব্দে কর্ণদ্বয় তব্দ হওয়ার মতন উপক্রম ।
ডেবিল গ্যাং প্রধান সদস্য উৎস ভাই।তার গ্যাং নিয়ে সজীব দূর্বাঘাসের ওপর বসল।তারা কিছু বিষয় নিয়ে কথা বলছে। মাঝেমধ্যে অনেকে'ই উচ্চস্বরে হেসে উঠছে। তমা নামক মেয়েটা আড় চোখে উৎস ভাই'কে দেখছে।মেয়েটার ভাবসাব দেখে বুঝা যায় সে উৎস'কে পছন্দ করে।অথচ উৎস'র যেন এসব দেখার সময় নেই।সে মনযোগ সহকারে ফোন টিপতে ব্যস্ত।তার উজ্জল সুঠাম দেহে সৌভা পাচ্ছে বাসন্তী রঙের পাঞ্জাবিটি।গালে খোঁচা খোঁচা চাপ দাড়ি।
কালো চশমা চোখে দিয়ে সেন্টার ফুট চিবুচ্ছে।পিছনে এক মুঠো চুল রাবার্ট দিয়ে আবদ্ধ।
আমি একটা জিনিস খুঁজে পেলাম না।এই চুলের রহস্য কি?খুব কম সংখ্যক ছেলেদের এমন বড় চুলে দেখা যায়।আমার ধারনা,চুল ছোট থাকলে ছেলের সুদর্শন লাগে।আর মেয়েদের সৌন্দর্য লম্বা চুলে ।আর সেখানে কিনা ছেলেরা মেয়েদের মতন চুল বড় করে তুলছে।কি দিন কাল আসল ভাইরে?বোঝা দুষ্কর।
আড় চোখে আরেকবার উৎস ভাইয়ের দিকে তাকালাম।দেখলাম, উৎস ভাই আমার দিকে ধাঁড়াল তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে।মুহূর্তে বক্ষপিঞ্জিরা ধক করে উঠল।দৃষ্টি তড়িঘড়ি করে সরিয়ে নিলাম।
এই রে সারছে।ব্যাটা কি টের পেয়ে গেল?গতকাল তার গাড়ির কাচ ভেঙেছি। এটা কি সে বুঝে ফেলল?এখন নিশ্চিত এমনি-আমনি আমায় ছেড়ে দিবে না।
ভাবনার সুতা ভেঙে তমাল,নিপা,অয়ন থপ করে পাশে বসল।বর্ষা একবার আড় চোখে তাদের মতিগতি দেখে নিল।
অয়ন বর্ষার দিকে পটেটো এগিয়ে দিল।
-- ধর বরিশাইলা পটেটো খা।তুই তো আর খাওয়াবি না।আমাদেরটা খা।
বর্ষা বেশ করে চোখ রাঙাল।
--কথায় কথায় খোঁচা মারা এটা কেমন স্বভাব অয়ন।খাব না আমি তোদের পটেটো।তোরাই খা।
নিপা ছো মেরে পটেটোর প্যাকেট তার হাতে নিয়ে আসল।অয়ন'কে একটা চোখ রাঙালি দিতে সে ভুলল না।বর্ষার দিকে পটেটোর প্যাকেট এগিয়ে দিয়ে বলল,
--বর্ষা নে।তুই খা তো।পটেটো কি ওর বাপের টাকায় কেনা ?শুধু শুধু ও মাতব্বরি করছে।
অয়নের মুখটা ফাটা বেলুনের মতন মুহূর্তে চুবসে গেল।বর্ষা সেটা দেখে মুচকি হাসল।
তমাল বলল,
--বর্ষা নাম বলার সাথে সাথে স্টোজে হাজির হবি কিন্তু।
--আচ্ছা।
"এখানে বর্ষা কে?"
মাঝ বয়সি পিয়ন লোকটার দিকে সকলে আগ্রহী দৃষ্টিতে চাইল। বর্ষা উঠে দাঁড়াল।
--আমি কাকা।
বর্ষার দিকে চেয়ে লোকটা বলল,
--ভার্সিটির ভিপি তোমাকে কম্পিউটার রুমে ডাকছে।
কথাটা কর্ণকুহরে আসতেই ঘামতে শুরু করলাম।এবার বুঝি বেশি বাড়বাড়ি করে ফেললাম।
তমাল পিয়ন'কে দাঁড়াতে বললেন,
-আংকেল উৎস ভাই হঠাৎ ওকে কেন ডাকতে যাবে?
আপনি কি এই বিষয় কিছু জানেন?
-না বাবা।শুধু বলল,চাচা ফাস্ট ইয়ারের বর্ষা নামের মেয়েটি'কে একটু ডেকে দেওয়া যাবে।প্রয়োজন ছিল একটু।
পিয়নের কথা শুনে তমাল বর্ষার দিকে তাকাল।
--এই বরিশাইলা আবার কোন অঘটন ঘটাইছোস বল?
বর্ষা আড় চোখে তমালের রাগমিশ্রিত মুখটা একবার দেখে নিল।ছেলেটা রাগলে তার সাথে নাক মুখ লাল হয়ে যায়।সে ভেবে পেল না।তমালের রাগ করার কারন কি?রাগ তো তার করা উচিত।অয়নে থাক্কায় তার ভাবনাচ্যুত হল।
--কি হল চারচোখ আফা? বল নারে। কি আকাম কুকাম আবার ঘটাইছোস?
--বললে আবার ধমক দিবি নাতো।
--ধমকের কাম করবা আর তোমারে ধমক দিমু না চুম্মা দিমু, চুম্মা।
নিপা বলল,
--অয়ন ভালো ভাবে কথা বল।এসব কি ধরনের ভাষা?
-- ভাষার গুষ্টি গিলাই।ওরে বার বার নিষেধ করা হইছে।তুই উৎস ভাইর পিছনে লাগিস না।তার পরেও সেই কথার কোন আধো গুরুত্ব আছে।কি দরকার ভাই?নিজের খাইয়া নিজের পইড়া অন্যের পিছনে লাগার।
বর্ষা দৃষ্টি নত করে রাখল।তার পলক স্হির ও শান্ত।মনে মনে ভাবল,"কথাটা অয়ন মন্দ বলেনি।"
তমাল নিজে'কে শান্ত করে নম্র ভাষায় বলল,
--দেখ বর্ষা। যা করছোস বলে দে।তোর হয়ে দরকার পড়লে আমরা ক্ষমা চাইবো।
বর্ষা বলল,
--তার প্রয়োজন নেই।অপরাধ যখন আমি করেছি।তার শাস্তি আমি'ই ভোগ করবো।তোরা থাক এখানে।
বড় বড় পা ফেলে বর্ষা কম্পিউটার রুমের সামনে চলে এল।
বাহিরে তমাল, অয়ন,নিপা উঁকি মারছে।খরগোশের মতন কান খাড়া করে জানলা দিয়ে তারা রুমের ভিতরে তাকাল।ঘটনা কত দুর গড়ায় সেটা দেখার জন্য ।
বর্ষা জুতা খুলে সে ভিতরে প্রবেশ করল। গলা খাকারি দিল।সাবলীল ভঙ্গিতে প্রশ্ন করল,
"উৎস ভাই ডাকছিলেন?"
ঘাড় ফিরিয়ে বর্ষার ব্যাকগ্রাউন্ড সূক্ষ্ম দৃষ্টিতে একবার উৎস দেখে নিল।শান্ত ও স্বাভাবিক দৃষ্টি তার।ডান হাত উঠিয়ে কপাল ঘষে বলল,
"ভিতরে এসো।চেয়ারে গিয়ে বস।"
উৎসর কথা মতন নম্রভাবে সে এক চেয়ার রেখে গিয়ে বসল।উৎস বলল,
--ওখানে কেন?পাশের চেয়ারটায় এসে বস।
বর্ষা চমকাল,ভড়কাল।ভয়ার্ত দৃষ্টিতে আড় চোখে একবার উৎসর হাবভাব দেখে নিল।রুমে লাইট জ্বলছে।লাইট বন্ধ করলে নির্ঘাত রুম অন্ধকার হয়ে যাবে।আচ্ছা উৎস কি তাকে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য এনেছে?এখন যদি একা রুমে পেয়ে তার কোন ক্ষতি করে দেয়।শত হোক পুরুষ লোক তো বিশ্বাস করা দুষ্কর।কথাটা মনে পড়তেই তার শরির মৃদু কম্পন দিয়ে উঠল।শিরায় শিরায় বয়ে গেল ব্যথার তীব্র আলোড়ন।
উৎস কিঞ্চিৎ আড় চোখ বর্ষা'কে দেখে নিল।
তার মতিগতি বুঝতে তার বেশি বেগ পৌঁহাতে হয়নি।
কিছুটা ঝাঁঝাল গলায় বলল,
--কি বলছি কানে যাচ্ছে না?
ধমক খেয়ে তড়িঘড়ি করে দ্বিধাগ্রস্ত অবস্থায় বর্ষা উৎস'র পাশের চেয়ারটায় বসল।শান্ত চোখে একবার উৎসের খিটখিট মেজাজ দেখে নিল।
উৎস সূক্ষ্ম দৃষ্টিতে কম্পিউটারের দিকে চেয়ে আছে ।দৃষ্টি তার এলোমেলো।
বর্ষা এখনও বেশ চিন্তান্বিত। বারংবার তার মনের কুঠিরে উল্টাপাল্টা চিন্তারা এসে হানা দিচ্ছে।
উৎস বর্ষার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল।পুণরায় আবার কম্পিউটার টাইপিং করতে লেগে গেল।বর্ষার বুঝি এই মুহূর্তে পানিটা বেশ প্রয়োজন ছিল।সে আর বিলম্ব না করে ঢকঢক করে পানি খেয়ে নিল।
পানির গ্লাস রেখে উৎস দিকে চাইল।উসখুস করে বলল,
--ভাইয়া আমার পারফরম্যান্স আছে।আমাকে যেতে হবে।
উৎস এবার টাইপিং বাদ দিয়ে বর্ষার মুখোমুখি বসল।বুকে হাত বেঁধে তীক্ষ্ণ দৃষ্টিতে বর্ষা'কে দেখে নিল।
বর্ষার দৃষ্টি নত ও এলোমেলো।খানিকটা লজ্জা এসে ভিড় করল তার আঙিনায়।
তখন'ই উৎসর কর্কশ গলা শোনা গেল।
--বাহ! বর থেকে ভাইয়া।ভালো'ই তো দেখছি উন্নতি হয়েছে।বেশ! ভাইয়া বলে'ই ডেকো।
তার আগে তোমায় গুরুত্বপূর্ণ কিছু দেখাচ্ছি।
ওয়েট,কোন প্রকার কথা বলবা না।চুপচাপ ভদ্রো মেয়ের ন্যায় বসে থাকবে।
বর্ষা মাথা কাত করে জানাল।
--আচ্ছা।
বিনিময়ে উৎস ক্ষীণ হাসল।
--দেখো..।
কম্পিউটারের সামনে ভেসে উঠল গতকালের ঘটনাগুলি।উপরের এক কোনায় রেকর্ডিং এর সময়কাল জ্বলজ্বল করছে।বর্ষা ঘামল।দৃষ্টি তার নিভুনিভু, এলোমেলো ।
উৎস গম্ভীরচিত্তে রক্তিমলাল দৃষ্টি মেলে চেয়ে আছে।
এতে বর্ষা আর ঘাবড়াল। তার ভিষণ যেন তেষ্টা পেয়েছে।গলায় দিয়ে কোন প্রকার শব্দ বের হচ্ছে না।কিঞ্চিৎ গরম হয়ে উঠেছে চরনদ্বয়ের তলা ও হস্তদ্বয়গুলি।মনে মনে সে চিন্তান্বিত। তার মানি গেটে সিসি ক্যামেরা ছিল।আর আমি নির্বোধের মতন কাজ করে আসছি।এবার তার ইচ্ছে করছে নিজের মাথা নিজে'ই ফাটাতে।আচ্ছা উনি কি এবার আমাকে সত্যি সত্যি শাস্তি দিবে।দুই দু'বার তার গাড়ির কাচ ভাঙছি।এবার লোকটা নিশ্চিত আমাকে ছেড়ে দিবে না।
উৎস কিছু বলবে....।
তার আগেই বর্ষা বলতে লাগল,
--ভাইয়া এবারের মতন মাফ করে দিন।আর কখনো এমন করবো না।
চক্ষুযুগলে অশ্রুতে টলমল করছে।যে কোন সময়ে তা যেন গড়িয়ে পড়বে।
উৎস'র পাষুন্ডে হৃদয় গলাতে তা এক মুহূর্তে জন্য যথেস্ট ছিল।অথচ তার হৃদয়হীন প্রানে তা গলাতে ব্যর্থ।উল্টো রক্তিমলাল দৃষ্টিতে বর্ষা'কে যেন চোখের ইশারা ভষ্ম করে দিবে।বর্ষা ভয়ে কিছুটা আড়ম্বরপূর্ণ হয়ে গেল।ফের অনুরোধ করে বলল,
--উৎস ভাই আর কখনও এমন হবে না।প্লিজ ভাইয়া আমাকে যেতে দিন।
উৎস চেয়ারে গিয়ে বসল।পায়ের উপর পা উঠিয়ে ঘড়ির টাইম দেখে নিল।
বর্ষার দিকে ফের তাকিয়ে বলল,
--মার কোথায় খেতে চাও? হাতে না,পিঠে।
উৎসর মূখ্য বাক্য শুনে সে মুহূর্তে নির্বাক,নিরুত্তর। সংকুচিত হয়ে চারপাশে চোখ বুলাল।এখান থেকে কোন রকম পালানোর পথ নেই।কি করবো এখন আমি?
উৎস বর্ষার মতিগতি দেখে জিজ্ঞেসা করল-
--পালাবার পথ খুঁজছো নাকি।
বর্ষা বলল,
--না না। তেমন কিছু না।
--গুট গালর্স।স্টিলের স্কেল নিয়ে বর্ষার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলল,নেহাৎ মেয়েদের গায়ে আমি হাত তুলিনা।তাই আজ রক্ষা পেলে।তাই বলে ছেড়ে দিব ভেব না।চল আমার সাথে।
কাঠের দরজাটি সশব্দে খুলে বর্ষার হস্তখানা টেনে তাকে ছাদে নিয়ে যেতে লাগল।পথে তমাল,নিপা,অয়ন,উৎস'র পিছু নিল।
তমাল দৌড়ে উৎস'র সামনে এসে দাঁড়াল। একটু দৌঁড়াতে যেন সে হাঁফিয়ে উঠল।উৎস ভ্রুদ্বয় কিঞ্চিৎ উঁচকিয়ে প্রশ্নবিদ্ধ নয়নে চাইল।
-পথ আটকালে কেন?
-ও কি করেছে?
-সেটা ওকে জিজ্ঞেস করো।
-ও আমাদের কিছু'ই বলেনি।
-তাহলে আর জেনে কি করবে?
তমাল'কে সরিয়ে অয়ন সামনে আসল।বর্ষার অসহায় মুখখানা দেখে তার শান্ত হৃদয় হঠাৎ অশান্ত হয়ে উঠল।সে উৎস'কে অনুরোধ রক্ষাতে বলল,
--উৎস ভাই কি হয়েছে? না হয়েছে। আমরা তো জানি না।তারপরেও যদি বর্ষার ভুল থেকে থাকে। ওকে প্লিজ ক্ষমা করে দিন।গ্রামের সাদাসিধে মেয়ে তো অন্যায় করে ফেলেছে।আপনার ক্ষমতা সম্পর্কে সে অবগত।তাই এবারের মতন ছেড়ে দেন।
গ্রামের সাদা সিধে মেয়ে কথাটা বর্ষার আত্মসম্মানে লাগল।তবুও সে নিরুত্তর।
উৎস অয়ন'কে প্রশ্ন করল?
-স্যরি। তুমি কে?
উৎস'র আকস্মিক প্রশ্নে সে হতভম্ব হয়ে গেল।নিজে'কে তটস্থ করে বলল,
--জি।আমি বর্ষার বন্ধু।
-- তোমার বন্ধু বড্ড বেপরোয়া,একগুয়েমি।এই পর্যন্ত সে কি কি করেছে জান?যাইহোক সে পর্যন্ত নাই গেলাম। পুরনো চ্যাপ্টার ক্লোজ।নতুন করে সে অন্যায় করেছে।তার সাহস দেখে আমি অবাক হচ্ছি।আমার প্রিয় জিনিসের প্রতি সে হাত বাড়িয়েছে।আজকে দেখো তার হাত'ই আমি রাখবো না।সামনে দেখে সরে দাঁড়াও।
নিপা বলল,
--উৎস ভাই এমনটা প্লিজ করবেন না।ভুল মানুষ মাএ'ই হয়।এবারের মতন ওকে ছেড়ে দিন।
উৎস কিঞ্চিৎ রেগে তমালের দিকে চাইল।
--তমাল তোর বন্ধু আর বান্ধবী'কে সরতে বল?
তমাল বুঝে গেল এখন আর কিছু বললেও লাভ নেই।উৎস ভাই ভিষণ রেগে গিয়েছে।বর্ষার কপালে কি আছে আল্লাহ'ই জানে।সে নিপা'কে টেনে পথ থেকে সরাল।বর্ষা কেবল অসহায় দৃষ্টিতে তাদের দেখে গেল।অশ্রুতে চক্ষুযুগল টইটুম্বর।তা যেন যে কোন সময় বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে।বর্ষা কান্না মিশ্রিত স্বরে বলল,
--উৎস ভাই আপনি আমাকে ক্ষমা করুন।আর কখনো এমন কাজ করবো না।অন্ততপক্ষে, আমাকে যেতে দিন।বিনিময়ে আপনি যা বলবেন তা শুনবো।
হাতের বাঁধন ঢিলা হয়ে আসল।কিঞ্চিৎ ঝুঁকে উৎস জিজ্ঞেসা করল-
--ভেবে চিন্তে বলছো তো।
বর্ষা নাক টেনে বলল,
--হ্যাঁ।
-চলো তাইলে।
বর্ষা অবাক হয়ে তাকাল।
বিনিময়ে উৎস তাকে কিঞ্চিৎ হাসি উপহার দিল।
ছাদের এনে প্রকার তাকে মেঝেতে ছুরে মারল।
ছাদের দরজা লাগিয়ে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসল।
নিচে পরে খানিকটা ইটের ঘষায় তার হাত ছিলে গিয়েছে।সেই স্হানটিতে আলতো হাত বুলিয়ে চোখ তুলে বর্ষা চাইল।তার সামনে দৃশ্যমান হল-
এলিনা,তমা,উৎস,ইয়াস,সাদাদ,জশ।
বর্ষা মুহূর্তে আশ্চর্য হল।এতগুলো লোক এখানে ছিল অথচ তার বোধগম্য হল না।
উৎস সিগারেট দেশলাই দিয়ে জ্বালিয়ে দু'টো টান মেরে বর্ষার দিকে তাকাল।
"তা কি বলছিলে জানি।আমি যা বলবো সব শুনবে।
ওকে স্ট্যাট করো।এই ছাদ থেকে নিচে তুমি ঝাঁপ দিবে।"
উৎস'র মূখ্য বাক্য শুনে বর্ষা মুহূর্তে কিংকর্তব্যবিমূঢ়। রয়ে সয়ে বলল,
"এটা কি করে সম্ভব?
ছাদ থেকে ঝাঁপ দিলে তো আমি বাঁচব না।"
উৎস'র মুখে বাঁকা হাসির রেশ।
"সেটা তোমার আগে বোঝা উচিত ছিল চাওমিন।
এখন ভেবে কি লাভ?যা বলেছি ঝটপট করে ফেলেতো।উল্টো ঝামেলা করো না।আমাকে আবার বক্তৃতা দেওয়ার জন্য স্টোজে যেতে হবে।"
বর্ষা মৃদু পায়ে কয়েক কদম সামনে হাঁটল। তার উদ্দেশ্য দরজা পর্যন্ত গিয়ে দরজা খুলে সোজা নিচে নেমে যাবে।এতে যা হওয়ার পড়ে দেখা যাবে।
আর উৎস'র উদ্দেশ্য হল বর্ষা'কে কেবল ভয় দেখানো।পুণরায় যেন এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।
বর্ষা যখন মাঝ পথে। তখন গম্ভীর রুক্ষ গলা ভেসে এলো-
"স্টপ চাওমিন।"
ঘাড় ফিরিয়ে বর্ষা পিছনে তাকাল।উৎস উঠে তার দিকে এগিয়ে আসল।বর্ষার ঘমাক্ত মুখখানা একবার দেখে প্রশ্ন করলো।
--ঐদিকে কোথাও যাচ্ছো?
বর্ষা বলল,
"আপনি তো বললেন, ঝাঁপ দিতে।"
"বোকা বানাচ্ছো আমাকে।"
বর্ষা নিরুত্তর রইল।
"আচ্ছা যাও। শাস্তির ধরন এই মুহূর্তে চেইঞ্জ করা হল।
চেয়ারে সামনে গিয়ে উৎস পুণরায় বসল।বলল,
পঞ্চাশ বার কান ধরে উঠবস করো।"
বর্ষা অসহায় মুখখানা নিয়ে করুন দৃষ্টিতে একবার উৎসর দিকে চাইল।উৎস তার গুরুত্ব দিল না।বরং সে চেয়ারে মাথা হেলিয়ে দিল।বর্ষা লজ্জা শরম ভুলে কান ধরে উঠবস করছে।আর উৎস সামনে মোবাইল বের করে ভিডিও করছে।এলিনা,তমা আড় চোখে মুখ চেপে হাসছে।এক একটা হাসির ঝংকার বর্ষার আত্মসম্মান আঘাত হানছে।ইয়াস না পারছে বাঁধা দিতে না পারছে কিছু বলতে।কেবল সে আড়ষ্ট হয়ে বসে রইল।
সাদাদ উৎসর দিকে চেয়ে বলল,
--উৎস এটা কিন্তু বেশি বাড়াবাড়ি।কান ধরে উঠবস করাচ্ছিস ভালো কথা।তার জন্য ভিডিও কেন করছিস?
উৎস একবার সাদাদ'কে দেখে নিল।ফের মোবাইলে মনযোগ দিল।সংকীর্ণ গলায় বলল,
--লাইফ টেলিকাস্ট হচ্ছে বিরক্ত করিস না।
চোখ বড় বড় ইয়াস,জশ,সাদাদ তাকাল।
ইয়াস প্রশ্ন করল।
--দোস্ত সিরিয়াসলি তুই সামান্য ব্যপার নিয়ে লাইভ টেলিকাস্ট করছিস?
- এটা তোদের কাছে সামান্য বিষয়। বার্ট উৎস চৌধুরীর কাছে বিরাট ব্যপার ।বাই দ্যা ওয়ে তোর এত টান লাগছে কেন?প্রেমে ট্রেমে পড়লি নাকি।
- না না তেমন কিছু না।
-তাহলে চুপ থাক।
"এই চাওমিন।"
বর্ষার ভাবনায় ছেদ পড়ল উৎস'র ডাকে।এতক্ষণ সে কল্পনার জগৎতে ছিল।সৎবিৎ ফিরতে'ই উৎসের পানে চাইল।উৎস জিজ্ঞেসা করল-
- আর বাকি কয়টি আছে।
-এিশটি।
--এিশটি মত্তকুফ। বিনিময়ে আমার চারটা খাতা এসাইনমেন্ট করে দিবে।কথা ক্লিয়ার।যাও এবার।আর হ্যাঁ অনুষ্ঠান শেষে খাতা তোমার কাছে পৌঁছে যাবে। সময় একদিন।আগামীকালের মধ্যে চারটা খাতা কমপ্লিট করা চাই।গেট লস্ট।
_________________
(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।