ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 6

লেখক: লামইয়া তাসনিম

#বন্ধুমহল।
৬.

🍁
(অনুমতি ব্যতিত কপি নিষিদ্ধ।)

সেদিনের পর নিজে'কে সম্পূর্ণভাবে বদলিয়ে ফেলার চেস্টা করলাম।মনে মনে সিদ্ধান্ত নিয়েছি। বন্ধুমহল ব্যতিত আমি কার সাথে অতিরিক্ত মেলামেশা করব না।এমনকি তাদের দিকে ফিরিয়েও তাকাব না।এর মধ্যে একদিন ভার্সিটিতে গেলাম না।কারন উৎস ভাই যে চারটা খাতা দিয়েছিল।
তার মধ্যে এখনও দু'টো খাতা এসাইনমেন্ট করা বাকি রয়েছে। সে দু'টো এখনও সম্পূর্ণ করা হয়নি।তার উপরে এসেছে মেজ ভাইয়া।তিনি আমাদের ভার্সিটির প্রফেসর হিসেবে জয়েন করেছেন।নতুন বাসা নিয়েছেন তিনি।সেখানে আমাকে আবার শিফট হতে হয়েছে।একটা প্রবাদ আছে, "যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়।"এই যে মেজ ভাইয়ার থেকে পারলে আমি পালিয়ে বাঁচি। আমি যেমন ঘাড় ত্যাড়া।সেও তেমন রগচটা ও একগুঁয়েমি।যেটা বলবে সেটা করে'ই ছাড়বে।এতে মহা ভারত অশুদ্ধ হয়ে গেলে যাক।তাতে তার কোন যায় আসে না।এই যে সকাল সকাল টেনে আমাকে তার ফ্লাটে তুলে নিল।এরকম বদজাত কারও ভাই আছে কিনা সন্দেহ। তবে এত সব বাজে কাজের ভিতরে ভালো একটি সংবাদ অবশ্য রয়েছে।তা হল আমার বেস্টু চিএা।সে আসছে আজকে।দীর্ঘদিন এক সাথে গ্রামে লেখাপড়া করেছি আমরা।গ্রামে তার মন কিছুতে'ই টিকছিল না।তাই টি.সি নিয়ে সোজা এই ভার্সিটির ভর্তি হয়েছে।এতে অবশ্য আমার অনেক ভালো'ই হয়েছে।চিএা'কে বলে দিয়েছি বাসা দেখার কোন প্রয়োজন নেই।ভাইয়া যে বাসাটা নিয়েছে সেটা তিনতলা।বিশাল বড় ফ্লাট।তিনটে বেড রুম,একটি কিচেন,বসার ঘর ও খাবার রয়েছে।সাথে দু'টো করে বাথরুম।আমি আমার রুম বেছে নিয়েছি।বাথরুম ও বড় বেলকনি দেখে রাস্তার সোজাসোজি রুমটা আমি নিয়েছি।এখানের বেলকনিতে দাঁড়ালে সরাসরি ম্যানরোড দেখা যায়।পাশে'ই রয়েছে ফর জি কম্পানির অফিস।সেখানে হরেক রকমের ফুলের বাহার।ফুলের সুগন্ধে যেন পুরো বেলকনি মৌ মৌ করছে।এর মধ্যে ছোট্ট ভাইয়ার হঠাৎ করে টি.সি নিল।তার নাকি ইচ্ছে হয়েছে আমাদের ভার্সিটির পড়াশোনা করার।কি জানি আমার তো মনে হয় না?
এসব তার ধান্দা কিংবা পরিকল্পিত চক্রান্ত বলা চলে।কেননা, সে মেজ ভাই'কে জ্বালানোর জন্য ওস্তাদ। এখানে যে মেজ ভাইয়া'কে জ্বালানোর জন্য আসছে তা ঢের বুঝতে পারছি।মেজ ভাইয়ার হাতে আমি আর ছোট্ট ভাইয়া কম মার খাইনি।তার পড়েও সুধরাইনি।কথায় আছে, অতিরিক্ত শাসন কিংবা ভালোবাসা যেটা'ই হোক তা ক্ষতিকর।ঠিক তেমনি ঘটেছে আমাদের ক্ষেএে। ভাইয়ার অতিরিক্ত কঠোরতা ও শাসনের ফলে আমরা বিগড়ে গিয়েছি।এখন ডানে চলতে বললে, বামে চলি আর বামে চলতে বললে, ডানে চলি।এই হয়েছে আমাদের পারিবারিক হিস্টোরি।
__________________
আজ বন্ধের দিন।গতকাল চিএা বেচারি এসে হাজির হয়েছে।সে কি তার কান্ড?অনেক দিন পর দেখার হওয়ার কারনে নাকের পানি চোখের পানি সব এক করে ছেড়ে দিয়ে বসে বসে কেঁদেছে বেচারি।মেয়েটা অত্যন্ত ইমোশনাল। কোন ইন্সু পেলে'ই হয়েছে।

আগামীকাল সরকারি বন্ধ। ভাবলাম দু'জন যেহেতু বাসায় আছি।তাই নিজেদের থাকার মতন করে বাসাটা গুছিয়ে নেই।সারাদিন কেটে গেল বাসা গুছাতে গুছাতে।সন্ধ্যার সময় মেজ ভাইয়া আসল।তার বাম হাতে ঝুলছে ছোট্ট একটি কাগজের ঠোংগা।তার ভিতরে রয়েছে বাদাম আর ঝালমুড়ি। ডান হাতের রয়েছে কাগজের পটলা ।তার ভিতরে ফুসকা আর চটপটি রয়েছে।আমাদের সামনে দিয়ে বলল,
নে দু'জন মিলে ভাগাভাগি করে খা।সারাদিন কত কাজ করেছিস তোরা। ভাবলাম,তোদের ভাল লাগবে তাই নিয়ে আসলাম।খাওয়া হলে আমার রুমে দু'জনে একটু আসিস তো।তখন বোকার মতন আমরা মেজ ভাইয়ার পরিকল্পনা বুঝতে পারিনি।অথচ মনে মনে তাকে কত ধন্যবাদ জানালাম!যখন তার রুমে গেলাম।তখন আসল ঘটনা ক্লিয়ারলি বুঝতে পারলাম।

খাটের সাথে হেলান দিয়ে বসে সে বই পড়ছে।আমাদের দেখে বসতে বলল।তার পায়ের কাছে আমরা নৈঃশব্দ্যে বসলাম।গলা খাকারি দিয়ে বলল,
--দেখ চিএা এবং বর্ষা।আমি ভেবেছি তোরা দু'জন যেহেতু মেয়ে লোক বাসায় আছিস তাই বুয়া দেখিনি।দু'জন মেয়ে লোক থাকতে বুয়ার নিশ্চয়'ই প্রয়োজন পড়বে না।তাই ভেবে সিন্ধান্ত নিয়েছি। চিএা যেহেতু রান্না পারেনা,এ ক্ষেত্রে বর্ষা রান্না করবি।চিএার কাজ হল ঘর ঝাড়ু দেওয়া, ঘর মুজা আর কেটে কুটে দেওয়া।আর বর্ষা তুই রান্না করবি, হাড়িপাতিল মাঝবি,ঘর ঘুছিয়ে রাখবি।কি বলেছি দু'জনে বুঝেছিস।এমনিতে'ই কাজ না করলে শরির অলস হয়ে যায়।কাজ করলে শরির এবং মন দু'টোই সুস্থ ও সতেজ থাকে বুঝলি।এবার তোরা যা তো।

দু'জনে মুখের ওপর কিছু'ই বলতে পারলো না।কেবল নিঃশব্দে প্রস্হান ত্যাগ করল।

বাহিরে বের হওয়ার পর শুরু হল তাদের কথপোকথন।

--ওরে হারামজাতা।এই পরিকল্পনা ছিল তোমার মনে ।এবার বুঝেছি,এই জন্য তো এত খাতির যত্ন।সতেজ না ছাই। সব আমাদের কাজ করার ধান্দা।দেখলি চিএা নিজের আপন ভাই হয়ে শএুর মতন আচারন করছে।এমন শএু যেন কারও ভাই না হয়।
চিএা শান্ত্বনাসরূপ বলল,

--থাক কাঁদিস না দোস্ত।তুই তো রান্নাটা ভালো'ই পারিস।আমি তো তাও পারিনা।কি আর করার সে যেহেতু বলেছে, করতে'ই তো হবে।তাই এখন থেকে শুরু কর।
_______________
সময়ের গতি থেমে নেই।চলে গিয়েছে আরও একটি মাস।এর মধ্যে গ্যাঞ্জাম পার্টির সাথে ডেবিল গ্যাং এর দু'বার গায়ে হাত তোলাতলি পর্যায়ে পৌঁছে গিয়েছিল।তাদের শএুতা দিনে দিনে ভয়াবহ রুপ নিচ্ছে।

বর্ষা নিজে'কে চেইঞ্জ করে নিয়েছে ।এখন সে ডেবিল গ্যাং এর দিকে ফিরেও তাকায় না।এমনকি উৎস সামনে থাকলে তাকে সর্বদা এড়িয়ে চলে ।সে ধীরে ধীরে নিজেকে তৈরি করছে অন্য রুপে।তার ছোট ভাই ফাহাদ ভর্তি হয়েছে তৃতীয় বর্ষে।আর মেজ ভাই ইংরেজি প্রফেসর হিসেবে ভাল'ই খ্যাতি অর্জন করেছেন।তবে তাদের সম্পর্ক ভার্সিটির মধ্যে গোপন করে রাখা হয়েছে।
এর মধ্যে কেটে গিয়েছে অনেকদিন।সময়টা গ্রীষ্মকাল।গুমটা আবহাওয়ায় আকাশে মেঘের আনাগোনা।মাঝে মধ্যে আকাশ কাঁপিয়ে শুরু হয় বর্ষণধারা।
প্রাক নির্বাচন পরিক্ষা শেষ।ভার্সিটির পক্ষ থেকে ফুটবল খেলা দেওয়া হয়েছে।আগামীকাল থেকে খেলা শুরু হবে।আগামিকাল প্রথম বর্ষের সাথে চতুর্থ বর্ষের খেলা।তার পরদিন দ্বিতীয় বর্ষের সাথে তৃতীয় বর্ষের খেলা।এর পরে যে দু'দল জিতবে তারা সেমিফাইনালে যাবে।সেখান থেকে সোজা ফাইনালে।

বর্ষার বরাবর'ই ফুটবল খেলা বেশ পছন্দ। কিক্রেট খেলা তেমন একটা সে বোঝে না।তাছাড়া জনপ্রিয় খেলার দিক দিয়ে ফুটবল খেলা এগিয়ে।

পরদিন সকাল বেলা ঘুম থেকে দেরি করে উঠার কারনে রান্না করতে তার বেশ সময় লেগে গিয়েছে।তড়িঘড়ি করে হাত ঘড়ি পড়ে বর্ষা বেড়িয়ে পড়ল।একটি রিকশায় উঠে হাত ঘড়ি দেখে নিল।আজ তাদের ক্লাসের খেলা রয়েছে।প্রথম ক্লাস শেষ করার পর খেলা শুরু হবে।খেলা উপলক্ষে সকলের কাজ থেকে ছেলেরা কিছু চাঁদা তুলেছে। যেটা দিয়ে সিংগাড়া, পুড়ি,ছমুছা কিনে বিরতির সময় সকল'কে দেওয়া হবে।সাথে দু'টো করে চকলেট ফ্রি।

গেট দিয়ে তাড়াতাড়ি ঢুকতে'ই সে কারো সাথে সে বড়সড় জোরে থাক্কা খেল। অনাঙ্ক্ষিত থাক্কায় তার চোখের চশমা খুলে নিচে পড়ে ভেঙে গিয়েছে।কলেজ ব্যাগ ছিটকে দুরে পড়ে রয়েছে।মেজাজ তার আকাশচুম্বী।মুখ দিয়ে অস্ফুট স্বরে কিছু মন্দ কথা বেড়িয়ে এল।

-- কিরে শা*লা!চোখ কোমনে নিয়া হাঁটিস।
দেখছিস না এটা ভার্সিটির গেট।খাম্বার মতন দাঁড়িয়ে থাকলে, লোকজন যাবে কি কোর মাথার ওপর দিয়ে শুনি।

এতক্ষন লোকটা চুপচাপ শুনলেও এবার ঘাড় ঘুরিয়ে পিছনে দৃষ্টি নিল।বর্ষা'কে দেখে বিরক্তিতে কিঞ্চিৎ নাক মুখ কুঁচকে ফেলল।কিছুটা ঝাঁঝাল গলায় বলল,
-- চাওমিন তোমার সমস্যাটা কোথায়? মুখের ভাষা মাসআল্লাহ ছিঃ মার্কা। আর পুরো গেট খালি থাকতে ইডিয়টের মতন তোমায় আমার গায়ে এসে'ই পড়তে হল।তোমার হাঁটা চলা,কথাবার্তা শেখার প্রয়োজন রয়েছে।মুখের ভাষাগুলোও অযৌক্তিক। তোমার ভিতরে নৈতিকতার ও মূল্যবোদের ঘাটতি রয়েছে।শীর্ঘ'ই তুমি নৈতিকতা শিখো।আর হ্যাঁ শোন মেয়ে, তুমি একটা আতঙ্ক। যেখানে যাও, কালবৈশাখির ন্যায় তন্নতন্ন করে ফেলো।ফের আমার সামনে আসবা না। তাইলে একদম আছাড় মেরে হাত পা ভেঙে দিব।এরপরে ভিক্ষা করে খাওয়া ছাড়া কোন উপায় থাকবে না বুঝেছ।

উৎসর কথা শুনে ক্রোধ কাঁপছে বর্ষা।
হাত মুঠ করে রাগ নিয়ন্ত্রণ করার আশ্বাস চালাচ্ছে। নিরবতা ভেঙে বলল,
--আমার চশমা ভেঙেছেন তার জরিমানা দিন আগে।তার পরে বুঝবো আপনি আমায় আছাড় মারবেন না পাছাড় মারবেন।

- চশমা তোমার ভাঙছে। আমি টাকা দিব কেন?
- কারন আপনার জন্য আমার চশমা ভাঙছে।
- তাহলে আমার গাড়ির কাচ ভাঙার টাকা আগে বের করো।

উৎসর কথা শুনে বর্ষা জড়সড় হয়ে দাঁড়াল।
নিজেকে ধাতস্থ করে কিঞ্চিৎ জড়তা নিয়ে বলল,
--তার জন্য তো শাস্তি দিয়েছেন'ই। আর কি চাই?

সামনে কিঞ্চিৎ বর্ষার দিকে ঝুঁকে উৎস উওর দিল।
--চাওয়ার তো কত কিছু'ই আছে মেয়ে।সব কিছু কি তুমি পূরণ করতে পারবে?

উৎস কথা শুনে বর্ষার হৃদপিণ্ডের কম্পন বেড়ে গেল।কিছুটা দুরে সরে দাঁড়াল।ললাটের বিন্দু বিন্দু ঘাম সযত্নে মুছে নিল।জিহ্বা দিয়ে শুকনো অধর দ্বারা ভিজিয়ে নিল।সংকুচিত মনে জিজ্ঞেস করল,
--মানে..।

উৎস জিন্সের প্যান্টে হাত ঢুকিয়ে পুণরায় উওর দিল।
--শোন মেয়ে, সব জিনিসের মানে খুঁজতে নেই।কিছু কিছু জিনিস নিজ নিজ দায়িত্বে বুঝে নিতে হয়।এখন সামনে থেকে সরো তো। নয়ত,সত্যি সত্যি একটা আছাড় মারব।

উৎস'র মুখ্য বাক্য শুনে বর্ষা কিয়দংশের জন্য বাকরুদ্ধ হয়ে গেল।উৎস অনেক আগে'ই প্রস্হান ত্যাগ করেছে।

বর্ষা মনে মনে ভাবল,
"ওরে কপাল রে কপাল।সব সময় আমার দ্বারা উল্টা পাল্টা জিনিস ঘটবে'ই।এই যে এত বকবক করতে গিয়ে মুখ ফসকে কি বলে ফেললাম?এখন টাকা পাব কই শুনি?ভাগ্য ভালো। অতঃপর লোক আমার কাছে টাকা চাইনি।নয়ত গাড়ির কাচের টাকা দিতে গিয়ে ফকির হয়ে যেতাম।"

বিশাল বড় মাঠ।মাঠের চতুঃপার্শ্বের দিকে ব্যাঞ্চ দিয়ে ভর্তি।তার ওপরে ঘাতাঘাতি করে ঠেসে ঠেসে ছেলে মেয়ে বসা।নিজেদের দল'কে সার্পোট দেওয়ার জন্য কিছু কিছু ছেলেটা গুলকির পিছনে লাইন দরে দাঁড়াল।
দীর্ঘ ৯০ মিনিট পরে খেলার সমাপ্তি ঘটল।ফাস্ট ইয়ার জিতেছে।তমাল,শুভ,অয়ন,নোমান অত্যন্ত খুশিতে তাদের সেকি নাচ।
নাচতে নাচতে একজন অপরজনের গায়ে হেলিয়ে পড়ছে। বর্ষা, রিমি,নিপা ভিড় ঠেলে ভিতরে ঢুকল। অয়নের কান ধরে টেনে সাইডে নিয়ে আসল।

--এই যে কিপ্টা ভায়া। কি বলছিলি জানি?বিরতি সময় আমাদের বিরিয়ানি খাওয়াবি।শা*লা বিরিয়ানি বাদ দিলাম। একটা চকলেটও পেলাম না।সব টাকা নিয়ে তোরা কি গিলে গিলে খেয়েছিস?
তমাল আসল বর্ষা'কে থামাতে।
-- বরিশাইলা গেদু চেইতো না।তোমাদের জন্য পার্ফেক্ট কাচ্চি রয়েছে।সাথে কাবাব, বোরহানি ফ্রি।

এবার বর্ষা একটু শান্ত হল। নিজেকে শান্ত করে বলল,

--তাত্তাড়ি আয়।ক্ষুধা লাগছে।
আমরা ভার্সিটির গেটের সামনে আছি।

বর্ষারা যেতে'ই তমাল তপ্ত শ্বাস ফেলল।অয়ন বিড়বিড় করে আওড়াল,
--এই মেয়েটা খাদক নাকি।খাবার পেলে দুনিয়াদারী ভুইলা যায়।

এর মধ্যে শুভ'র মুঠোফোন বেজে উঠল।সে ফোন থেকে খানিকটা দুরে। নোমান বলল,
--বন্ধু তোমার তিন নাম্বার বাবু কল দিয়েছে।ধরবো না কি রেখে দিব?
-ধর। বলবি আমি বাথরুমে।
-আচ্ছা।
পুণরায় ফোন বাজতে'ই নোমান রিসিভ করে কানে ধরল।
- হ্যালু আসসালামু আলাইকুম। আপনি কেডা খালাম্মা?
- নাউজুবিল্লাহ। এই শুভ আমি তোমার খালাম্মা লাগি।
নোমান থতমত খেয়ে গেল।
--ও চরি চরি খালাম্মা।আমি নোমান।শুভ'র বন্ধু।
- ও তাই বল।তা তুমি আমাকে খালাম্মা বলছো কেন?ভাবি ডাকবা বুঝেছ।
- কয়জন'কে ভাবি ডাকবো?
মেয়েটা আশ্চর্য হয়ে গেল।নিজেকে স্বাভাবিক রেখে প্রশ্ন ছুরে দিল।
--মানে কিসব বলছো?
নোমান বলল,
--আমি রাখি।বেশি কথা বলতে গেলে মুখ দিয়ে সব বেড়িয়ে আসবে।
মেয়েটা নোমান'কে চেপে ধরল।
--খবরদার ফোন রাখবে না বলে দিচ্ছি।তা হলে ভিষণ খারাপ হবে কিন্তু।
নোমান পড়ল মহা বিপদে।শুভ জানলে তাকে উড়াধুড়া কেলাবে।
-কি হল নোমান?সত্যিটা বল আমায়।শুভ'র কি আমাকে ব্যতিত আরও কার সাথে রিলেশনশিপ আছে।প্লিজ নোমান সত্যিটা বল।এর সাথে আমার ভবিষ্যৎ জরিয়ে আছে।তাই অনুরোধ করছি মিথ্যা বলবে না।

নোমান দ্বিধাবোধ ভেঙে সংকুচিত হয়ে বলল,
--সত্যিটা আপনা'কে বলি।আপনি কিন্তু শুভ'কে বলবেন না।আসলে ও শুধু আপনার সাথে রিলেশন করে না।আর দু'টোর মেয়ের সাথে রিলেশন করে।কিছুদিন আগে পাঁচটার সাথে ছিল।এই তো পাঁচ ছ'দিন হল দু'টো ব্রেকাপ হয়েছে।

মেয়েটা ধন্যবাদ দিয়ে ফোন রেখে দিল।নোমান সাবধানে মোবাইল রেগে উধাও। সে বর্ষাদের সামনে এসে দাঁড়িয়ে রইল।ভাবখানা এমন যেন সে ভাজা মাছটাও উল্টিয়ে খেতে পারে না।

কিছুক্ষণ পর শুভ আসল ক্রুদ্ধ হয়ে।নোমানের সামনে এসে উরাধুনা মারতে লাগল তাকে।
সকলে তন্মধ্যে নির্বাক,কিংকর্তব্যবিমূঢ়।
বর্ষা টেনে শুভ'কে সরাল।

--কি হয়েছে শুভ?মারছিস কেন নোমান'কে?
--ওরে মারমু না চুম্মা দিমু।শালা আমার তিন নাম্বার গালফেন্ডের কাছে আমার গোপন রহস্য উন্মোচন করে দিয়েছে।কে বলেছে ওকে এত ভালো সাজতে?দিল তো আমায় বাঁশ দিয়ে।

শুভর কথা বর্ষা ঠোঁট টিপে হাসল।এতে শুভ'র রাগ দ্বিগুন বেড়ে গেল।সে নিজে'কে নিয়ন্ত্রণ করতে না পেরে গেটের ইটের দেওয়ালে দু'টো ঘুষি মারল।মুখটা কাদুকাদু করে বলল,
--বর্ষা তুইও।

সেই সময়ে তমাল আর অয়ন আসল।
--কি হয়েছে এখানে?
নিপা উওর দিল,
--আমাদের শুভ'র তিন নাম্বার সংসার ভেঙে গিয়েছে।

_______________________
(চলবে~)
লামিয়া ইসলাম তাছমি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 6 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন