#বন্ধুমহল।
৭.
রাত তখন আনুমানিক সাড়ে এগারটা নাগাদ হবে।আমি আর চিএা চিপা গলি দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম।হুট করে দু'জনের প্রচন্ড ইচ্ছে জাগ্রত হল আইসক্রিম খেতে।তাই তো মেজ ভাইয়ার চোখ ফাঁকি দিয়ে রাস্তায় বেড়িয়ে পড়লাম।আইসক্রিম পার্লার বেশি দুরে নয়। সাত কি আট মিনিটের পথ।এই দোকানটি রাত বারোটা পর্যন্ত খোলা থাকে।ম্যানরোডের সাথে থাকার জন্য দোকানটিতে ভাল'ই বেচা-কেনা চলে। দু'জনে আইসক্রিম কিনে খেতে খেতে বাড়ির কাছাকাছি এসে পৌঁছালাম।রাস্তা আজ ভিষণ ফাঁকা। লোকজন আশেপাশে নেই বললে'ই চলে।দু'একটা রিকশা থাকলেও ম্যাসরোডে দেখা যায়।চিপা গলিতে পিনপিন নিরবতা বিরাজমান।হাত ঘড়ি দেখে বুঝলাম রাত এগারটা পঞ্চান্ন। বাসার কিঞ্চিৎ আগে বড়সড় একটি কবরস্হান রয়েছে।এই কবনস্হান জুরে রয়েছে অতিতে ঘটা কিছু কার্যকলাপ।এখানে ল্যামপোস্টের আলো এসে পৌঁছেতে পারেনি।কবরস্হানের সামনে বড়সড় একটি শিমুল গাছ।সেখানে ঝড়ে পড়ে রয়েছে কয়েকটি শুকনো পাতা।শিমুল গাছটির নিচ দিয়ে যাওয়ার সময় ভয়ে সকলের গা ছমছমে হয়ে উঠে।কারও কারও ভয়ে ঘামও ছুটে যায়।আমারও দিনের বেলায় মাঝে মধ্যে গা শিউরে কাটা দিয়ে উঠে।শোনা যায়,কিছুদিন আগে একটি মেয়ে শিমুল গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেছিল।আর তার লাশ কবরস্হানে দাফন করা হয়েছিল।তখন থেকে আরও ভয় মনে চেপে বসেছে।
আসার সময় অন্য রাস্তা দিয়ে এসেছিলাম।কিন্তুু ফেরার সময় অত মনে ছিল না।এখন বড়সড় বিপা'কে পড়লাম।দোয়া দুরুত পাঠ করে ধুরুধুরু বুকে এক বুক সাহস সঞ্চয় করে আমি আর চিএা হাত দরে হাঁটছি। ষষ্ঠইন্দ্রীয় জাগ্রত করে আশে পাশে দৃষ্টি পর্যবেক্ষণ করে তাকাচ্ছি।মাঝে মধ্যে কোক পাখির আর্তনাদে পৈশাচিক ভয়ের আন্দোলন সৃষ্টি হয়।তন্মধ্যে কবরস্হান থেকে খচখচ শব্দ কর্ণকুহরে বেজে উঠল।কুকুরের আর্তনাদে টিকে থাকা মুশকিল।চিএা আমার হাত শক্ত করে দরল।ভর্য়াত মুখখানায় অসহায়ত্ববোধ ফুটে উঠেছে।নিজে চোখে ইশারায় ওকে শান্ত হতে বললাম।মনে সাহস দিলাম,কিছু হবে না চিএা। আল্লাহ ভরসা।
সামনের দিকে বড় বড় কয়েক কদম ফেললাম।ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে খচখচতের তীব্র আলোড়ন।
কিছুক্ষণের মধ্যে কর্ণে এসে ভারি খেল কবর খুললে যেমন শব্দ হয় ঠিক তেমন।
চিএা বেচারি প্রচন্ড ভয়ে আড়ষ্টম্বপূর্ণ হয়ে উঠল।এবার ওকে সাহস দেওয়ার মতন কোন শক্তি আয়ত্ত করতে পারলাম না।শরিরের ঘমাক্ত নোনাজল পিঠের পেষ্টন বেয়ে পড়ছে।গলা শুকিয়ে চৌঁচির।নিজে'কে যথাসম্ভব ধাতস্হ করে নিল।কৌতূহল বশত একবার কবরস্হানের ভিতরে বাউন্ডারির উপর দিয়ে পা উচু করে উঁকি দিলাম।তৎক্ষনাৎ চক্ষুযুগলের সামনে ভেসে উঠল এক নিকৃষ্টতম মানব সন্তান।যার চোখে মুখে ফুটে উঠেছে হিংস্রতা, নৃশংসতা,পশুত্ব।
মুহূর্তে ভয় পালিয়ে গেল।চোখে মুখে বাড়ল তীব্র আগ্রহ ও কৌতূহল। চিএা'কে হাতের ইশারায় কাছে ডাকলাম।হাত দিয়ে ইশারায় চুপ থাকতে বললাম।ফিসফিস স্বরে বললাম,
"কোন রকম কথা বলবি না।চুপচাপ দেখতে থাক।
চিএা মাথা নাড়িয়ে বলল,আচ্ছা।"
একজন মানব।যার হাতে রয়েছে হাত কোদাল।তা দিয়ে কবরের মাটি খুড়ছে।কবরটি দেখে বুঝা যায় বেশিদিন হয়নি এর স্হায়ীকাল ।খুব করে হলে দু'কিংবা তিনদিন হবে লাশ কবর দেওয়া হয়েছে।লোকটা মাটির খুড়ে সাদা কাফনে আবৃত লাশটি বের করে উপরে উঠাল।তার চোখে মুখে ফুটে উঠে পৈশাচিক আনন্দের আলোড়ন।চারিদিকে দৃষ্টি বুলিয়ে নিজের গায়ের কাপড় ব্যস্ত হয়ে খুলতে লাগল।বর্ষা এবং চিএা এখন আশ্চর্যজনক ভাবে তাকিয়ে রইল।
বস্ত্র খোলার পড়ে লাশটি'কে বিবস্ত্র করে লোকটা তার ওপর নিষ্ঠুর ও হায়নার মতন একপ্রকার ঝাঁপিয়ে পড়ল।শুরু করল, মৃত দেহটির ওপর শারীরিক চাহিদা মিটাতে। আর বেশিক্ষণ তাকিয়ে থাকা তাদের পক্ষে সম্ভব হয়নি।গা শিউরে উঠল দু'জনের।বর্ষার গা গুলিয়ে বমি এসে পড়ল।সে তন্মধ্যে মুখ চেপে দরল।শব্দ পেলে নির্ঘাত তার বিপদ অনিবার্য। শরিরের অঙ্গ প্রতঙ্গ কাটা দিয়ে উঠল।রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল তীব্র ঘৃণার আলোড়ন।দেহের পেষ্টনে শীতল নদী নামক স্রোতে ভিজিয়ে দিল।দু'জনে কিছুক্ষণ মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল।মূখ্য ভাষা হাড়িয়ে তারা বিমুখ।মন'কে বর্ষা প্রশ্ন করল?মেয়েরা নিরাপদ কোথায়?যেখানে মৃত নারী পর্যন্ত কবরে সুয়ে হায়নার থেকে ছাড় পায় না।সেখানে জীবিত নারীদের ছিড়ে ছিড়ে খুবলে খাবে এই নরপশুরা ।ছিঃ!তীব্র ঘৃণায় সে চোখ মুখ কুঁচকে ফেলল
ফের দৃষ্টি ঘুরিয়ে তাকিয়ে দেখল,
লোকটা লাশটি পূণরায় মাটি চাপা দিয়ে নিজের বস্ত্র পরিধান করছে।এর পরে তাদের আর ইচ্ছে হয়নি থাকার।তড়িঘড়ি করে পায়ের স্পীড বাড়িয়ে বাসায় ফিরে আসল।সে রাতে দু'জনে নির্ঘুম কাটিয়ে দিল।একটি ভয়াবহ ও নিকৃষ্টতম রাতের সাক্ষী হয়ে থাকল দু'জনে।
______________________
"হেই ব্রো।হোয়াট'স আপ?"
উৎস'র গ্যাং বটতলার ছায়াতলে বসে সকলে মিলে বিরতির পর মুহূর্তে আড্ডা দিচ্ছিল।ঠিক তখনি প্রাণোচ্ছল সুমধুর কন্ঠের গলা পেয়ে সকলে ঘাড় ফিরিয়ে পিছনে ফিরে চাইল।হঠাৎ করে হ্যারির আগমনে সকলে কিছুটা ভড়কে গেল।
হ্যারি'কে অসময়ে ভার্সিটিতে দেখে কিছুটা চমকপ্রদ হল উৎস।মুখের কোনে তার কিঞ্চিৎ হাসির রেখা ফুটে উঠেছে।বসা থেকে প্যান্ট ঝেড়ে উঠে দাঁড়াল। নিজে'কে সামলিয়ে হ্যারির দিকে এগিয়ে গেল।কুশল বিনিময় করে বলল,
--আলহামদুলিল্লাহ ভালো। তা তোর অবস্থা কি? আগের তুলনায় বেশ সাদা ও মোটা তাজা হয়ে গিয়েছিস।খাস কি?
--হেই ব্রো। আমাকে দেখে তোমার জেলাস ফিল হচ্ছে।লেডিসরা হ্যারি বলতে পাগল বুঝেছ।তাই নো জেলাস।
উৎস হ্যারির অঙ্গ ভঙ্গি দেখে ভ্রু কুঁচকে ফেলল।কিছুটা রঙ্গরস করে বললেন,
--তা জানি।খোলা বাজারে মাছি বেশি পড়ে।এখন চল সামনে আড্ডা দেই।
উৎস'র কথা শুনে হ্যারির প্রাণোচ্ছল হাসিটা ক্ষণিকের মধ্যে আঁধারে মিলিয়ে গেল।মুখটা ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল।উৎস আড় চোখে দেখে মৃদু হাসল।
এর'ই মধ্যে ইয়াস আসল।
--হেই হ্যারি।হোয়াট এ সারপ্রাইজ?
হ্যারি দাঁত বের করে চমৎকার হাসি দিল।সেই হাসিতে মেয়েরা ঘায়েল হতে বাধ্য।উৎস বলল,
--হ্যারি ক্লাসে চল।
-- নো ব্রো।আজ ক্লাস করবো না।ছুটকির সাথে দেখা করে আসি।
-- অন মিনিট।হোয়াই ছুটকি?
--সেকি ব্রো।তুমি ছুটকি'কে চিনো না।আরে ঐ যে ছোট্ট বেলা যে তোমার চুল কেটে ফেলেছিল।
--কবে কখন কে কি করল তা আমার মনে রাখার টাইম নেই?তা তোর ছুটকি এখানে পড়ে।
--ইয়াহ।
--আচ্ছা। তাইলে থাক।আমি ক্লাসে গেলাম।কিছু প্রয়োজন হলে বলিস।
--ওকে।
_______________________
আজ গ্যাঞ্জাম পার্টির কেউ ক্লাস করল না।
সকলে মিলে চুটিয়ে আড্ডা দিচ্ছল।তাদের ঘিরে রয়েছে দশেক কিংবা বারেক জন ছেলে মেয়ে।ইতিমধ্যে চিএা সকলের সাথে পরিচিত হয়ে নিয়েছে।
তমাল গিটারে টুংটাং শব্দ করে গান গাইছে।তার সাথে গলা মিলিয়ে বর্ষা সুর দিচ্ছে।তাদের সুমধুর গান শুনে ইতিমধ্যে কয়েকজন ছাএ/ছাএী তাদের ঘিরে জমায়েত হয়েছে।সকলে আগ্রহ মনে শুনতে লাগল।হাতের ইশারায় তমাল সবাই'কে বসতে বলল।সাথে সাথে সবুজ দূর্বাঘাস সকলে আরাম করে বসে নিল ।ইদানীং প্রায়'ই এমন ঘটে।ভার্সিটিতে বর্ষা আর তমাল সংগীতের দিক দিয়ে ভালো'ই খ্যাতি অর্জন করেছে।তাদের প্রশংসায় স্যার থেকে ছাএছাএীগণ পঞ্চমুখ।সুযোগ পেলে'ই দু'জন মিলে গানের তালে আড্ডা জমজমাট করে তুলে।তাদের গান শুনে সকলেন অন্তর জুরিয়ে যায়।কিছুদিন আগে ফেসবুকে তমাল আর বর্ষার দু'টো গানের ভিডিও ভাইরাল হয়েছে।সেখানে তাদের গান অসংখ্য মানুষের হৃদয় কেড়েছে।কেউ কেউ তাদের শুভ কামনা ও অভিনন্দন জানিয়েছে।
তমালের গিটারের সুরে বর্ষা একটি গান ধরল।
"লাল শাড়ি পড়িয়া কন্যা,
রক্ত আলতা পায়।
আমার চোখের জলনি ছাইড়া,
দিলনা বিদায়।
তুমি ফিররাও চাইলা না একবার,
চইলা গেলা হায়।
জানি আজ রাতে হইবা পরের,
আর ভাইবো না আমায়।"
সকলে গানের মারাত্মক নেশায় অন্য ধ্যানে হাড়িয়ে গেল।এত মানুষের ভিড় ঠেলে হ্যারি তড়িঘড়ি করে বর্ষার পাশে চুপটি করে গাপটি মেরে বসে পড়ল। ভদ্রো ছেলের ন্যায় বর্ষার মুখের দিকে সে চেয়ে রইল।পুরা ধ্যান জ্ঞান তার গানের দিকে।চিএা ভ্রু কুঁচকে হ্যারি'কে একবার দেখে নিল।বিনিময়ে হ্যারি মুচকি হেসে চোখ মেরে দিল।চিএা মনে মনে একটি ভয়ংকর গালি দিল।
''শালা বদজাত ইংরেজ শয়তান।''
গানের সমাপ্তি না ঘটতে'ই হ্যারি বর্ষার কর্ণধারে গিয়ে বলল,
"হেই ছুটকি।"
মুহূর্তে থেমে পড়ল বর্ষার কন্ঠ সুর।চক্ষুযুগল খুলে হ্যারি'কে মুখের সামনে ঝুঁকে থাকতে দেখে খুশি কিংবা চমকপ্রদ হল কিনা বুঝা গেল না।বরং তমাল'কে সে বলল,
" এই পানির বোতলটা দে তো।গান গেয়ে গলায় শুকিয়ে কাঠ।"
হ্যারি মুখটা বাংলা পাঁচের মতন করে বসে রইল।বর্ষার দিকে আগ্রহ নিয়ে গালে হাত দিয়ে তাকিয়ে আছে।
বর্ষা পানি খেয়ে হ্যারির দিকে চেয়ে বলল,
--কখন আসলে?
হ্যারির মুখে বিশ্বজয়ী হাসি।সে হাসিমাখা মুখে বলল,
--যাক অবশেষে কথা বললি।
--আমার প্রশ্নের উওর কিন্তু দিলে না।
--খানিকটা আগে আসছি।
হ্যারি প্রফুল্ল নয়নে চাইল।উল্লাসিত গলায় বলল,
--ছুটকি তুই তো পুরা ফাটিয়ে দিয়েছিস।ফেসবুকে আজকাল তোদের কারনে তো ঢোকা'ই জায়না।সব জায়গায় তোর গান ভাইরাল।সকলে কি সুন্দর সুন্দর কমেন্ট করছে।আমিও বলে দিয়েছি সে আমার বোন হয়।
হ্যারির কথা শুনে বর্ষার ঠোঁট টিপে হাসল।
হ্যারি বর্ষার কানে ফিসফিস করে বলল,
--হেরে ছুটকি। এটমবোম আমাকে দেখে এমন ফুসছে কেন?আমার নাক ফাটিয়ে আবার আলু, টমেটো বানানোর পায়তারা করছে নাকি।তাহলে কিন্তু তার পরিকল্পনা চেইঞ্জ করতে বল।আজ প্রথম দিন আমার সম্মান তোর হাতে তুলে দিলাম।বোনটু তোর ব্রো'র সম্মান রক্ষা করিস।
হ্যারি আর বর্ষার ফিসফিসে কথোপকথন শুনে সকলে আশ্চর্যজনক ভাবে তাকিয়ে রইল।তমাল রয়ে সয়ে জিজ্ঞেস করে'ই বসল,
--বর্ষা ছেলেটি কে?
-আমার কাজিন।ইয়াস ভাইর ছোট ভাই।তিনি অনার্স দ্বিতীয় বর্ষে পড়েন।তোরা সকলে পরিচিত হয়ে নে।
আর হ্যারি ভাইয়া।এরা হল আমার বন্ধুমহল।এদের নিক নেম গ্যাঞ্জাম পার্টি।ভার্সিটির সকলে একনামে চিনে 'গ্যাঞ্জাম পার্টি।'তুমি এদের সাথে পরিচিত হয়ে নাও।
হ্যারি সকলের সাথে পরিচিত হয়ে নিল।
অয়ন তমালের হাত থেকে গিটার এক প্রকার ছিনিয়ে নিল।তমাল চোখ রাঙাল।বিনিময়ে অয়ন ক্ষীণ হেসে ভেংচি কাটল।
--বন্ধু তোমরা'ই গান গেয়ে খালি ভাইরাল হবা। মোগো একটু সুযোগ দেও।কি বলিস নোমান?
নোমান বলল,
--একদম রাইট দোস্ত।
--নে নোমান শুরু কর।
রিমি ওদের থামিয়ে দিয়ে বলল,
--এক মিনিট। তোরা গান গাস না ভাই।শুধু শুধু শব্দ দূষণ করে কি লাভ? উল্টো আমারে কর্ণধারের বারটা বাজবে।
অয়ন মুখ দিয়ে ভেংচি কাটল।নোমানের দিকে চেয়ে বলল,
--বন্ধু আমাগো অপমান করল চাইনিজ আফায়।শুরু কর তো তুই।আজকে মাম্মা আমরা ফাটাইয়া দিমু।
নোমান বলল,
--আচ্ছা দেখছি।
সে বেসুরা কন্ঠে একটি গান ধরল।
"তুমি বন্ধু কালা পাখি।
আমি যেন কি?
বসন্তকালে তোমায় বলতে পারিনি।"
মাঝ পথে নোমান'কে থামিয়ে শুভ অয়নের কাছ থেকে গিটার একপ্রকার কেড়ে নিয়ে আসল।গিটার হাতের বাম পাশে রেখে সে বলল,
--ভাই তোরা গান গাইছিস না গান'কে ধর্ষণ করছিস।বেচারার কি দোষ ?তাকে অন্ততপক্ষে নিস্তার দে।
এভাবে তোদের গান গাইতে ভালো লাগলেও আমাদের কানের অবস্থা তোরোটা বেজে যাচ্ছে।
অয়ন প্রচন্ড রেগে গেল। ক্রোধে তার চোখ দিয়ে যেন অগ্নি লাভা ছুটছে।
--শা*লা খচ্চোের! অশুভর বাচ্চা গানেরে আবার ধর্ষণ করে কেমনে?
--বোঝো না মাম্মা।তোমরা যে বা*ল গান গাও।ঐটারে গান বলে না বুঝেছ।ওটা'কে সোজা বাংলায় ধ*র্ষ*ণ বলে।
অয়ন লজ্জায় কিছু বলতে পারলো না।ব্যাগ নিয়ে সে নৈঃশব্দ্যে পাশ কাটিয়ে চলে গেল।নোমান এসে শুভর পিঠে দারুম করে দু ঘা বসিয়ে দিল।
--মাম্মা নারী জাতীর সামনে বেইজ্জতি না করলেও পারতে।আমাদের সম্মান নিলামে উঠাইলা।মনে রাইখো, এখনও তোমার দু'দুটো সংসার ভাঙার কাজ বাকি আছে।চিন্তা কইরো না। সংসার দু'টো ভাঙার দায়িত্ব আমি নিজ কাঁধে তুলে নিলাম।
____________________
(চলবে~)
লামিয়া ইসলাম তাছমি।