ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 8

লেখক: লামইয়া তাসনিম

#বন্ধুমহল।
৮.

🍁
রাগে ঘৃণায় শরির ধড়ধড় করে কাঁপছে। চোখে মুখে প্রখর ঘৃণার স্পষ্ট আলোড়ন। তার হাতের কয়েক অংশে শুকনো ধূলো মাটি লেগে জমে আছে। বর্ষার এক একটা আঘাতে ইতিমধ্যে উৎসের গায়ে লালচে দাগ পড়ে গিয়েছে।বেচারি হাঁফিয়ে উঠল।তারপরও উৎস'কে এক বিন্দু তার জায়গা থেকে নড়াতে পারল না।লোকটা সুঠাম দেহের অধিকারী। তার চওড়া বক্ষে থাক্কা দিয়ে সরানোর মতন শক্তি আধো সে সংগ্রহ করতে পারেনি।মোটা সোটা পুরুষ'কে অবশ্য তার মত মেয়ের আঘাতে সরানোর কথাও নয়।বর্ষার হাতে এখনো চামড়ার জুতো।যেটা দিয়ে কিছুক্ষণ আগে উৎস'কে সে পিটিয়েছে।ফের তেড়ে আসতে'ই চিএা আর নিপা মিলে সামলিয়েছে।উৎস হিতাহিত জ্ঞান শূণ্য হয়ে পড়ল।ক্রোধে তার চোখে দিয়ে যেন অগ্নি ঝড়ছে।ললাটে পড়ছে সূক্ষ্ণ চিন্তার কিঞ্চিৎ ভাঁজ।থমথমে মুখশ্রীভাব। দাম্ভিকতা বজায় রাখা লোকটা আজ নির্বাক, নিরুত্তর।দৃষ্টি বর্ষার মুখাবয়বে সীমাবদ্ধ ।তিল তিল করে গড়ে তুলেছে সে তার সম্মাজ্য।ছাএলীগের লিডার সে।প্লেস, মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনা ও লেখালেখি চলে।সে বরাবর'ই সাধারন মানুষের ন্যায় জিবনযাবন করতে সাচ্ছন্দ্যবোধ করে।বাড়ি ছেড়েছে আর তিনবছর আগে।তার পরে'ই সে একাকিত্ব জীবন কাটাচ্ছে।সেচ্ছাসেবী হিসেবে সামাজে তার একটি বিশেষ নাম খ্যাতি রয়েছে।আর এই গুলো এমনি আমনি হয়নি।এর জন্য যথেস্ট শ্রম দিতে হয়েছে।আর সেইগুলা কিনা সামন্য একটা দুর্ঘটনায় ফাটল ধরবে।সে আর ভাবতে পারছে না।চোখগুলো প্রখর রাগে রক্তিমলাল হয়ে এসেছে।উজ্জল ফর্সা ত্বকে জুতোর কয়েকটি ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।খানিকটা জায়গায় লালচে রঙ ধারন করেছে।সে ভাবছে কাজটা সে ইচ্ছেকৃত ভাবে করেনি।এটা কেবল একটা দুর্ঘটনা।
সেটা এই বোকা নির্বোধ মেয়ে'কে বোঝানো সাধ্য কার?ললাটের শিরাগুলো টানটান হয়ে ফুলে উঠেছে।সে নিজেকে ধাতস্হ করতে চাইল। বিরোধী দলের লিডারের কর্ণধারে আজকের ঘটনা পৌঁছেলে, ঘটলা তিল থেকে তাল বানিয়ে ছাড়বে।তার এখন প্রচন্ড রাগ হচ্ছে বর্ষা নামের মেয়েটার ওপর।নেহাৎ মেয়ে বলে ছাড় পেয়েছে।নয়ত,উৎস চৌধুরীর গায়ে হাত তোলা চাট্রিখানি কথা নয়।তোমার জায়গায় যদি ছেলে হত। দেখতে তার অবস্থা কতটা ভয়াবহ হত।তুমি এখন চিনতে পারনি উৎস চৌধুরী'কে।সে এক বিন্দুও ছাড় দেওয়া পাএ নয়।

সকলে যেন তামাশা দেখছে।কেউ কেউ মুঠো ফোন দিয়ে আবার ভিডিও করতে ব্যস্ত।ইয়াস এক প্রকার রেগে সবার ফোন কেড়ে নিল।সব কয়টা ফোনের ভিডিও কেটে ফোনগুলো সে ব্যাগের ভিতরে নিয়ে জমা করলো।তীব্র ক্রোধে সে গর্জে উঠল।

"এখানে তামাশা দেখছো সবাই।যাও! যার যার ক্লাসে।"

সকলে বরাবর'ই ডেবিল গ্যাং'কে ভয় পায়।ইয়াসের হুমকিতে ততক্ষণে সকলে এক প্রকার পালিয়ে গেল।
এলিনা, তমা ক্রোধে ফুসছে।হতবিহ্বল তাদের চক্ষুযুগলের দৃষ্টি।তমা রেগে বর্ষার দিকে একধাপ এগিয়ে গেল।তার মুখ বরাবর দাঁড়িয়ে বলল,
--তোমার সাহস দিন দিন বাড়ছে।কি করে পারলে উৎসর মতন ছেলে'কে তুমি চরিএহীন ট্যাগ দিতে?আবার তাকে পায়ের জুতো দিয়েও মেরেছো।দাঁত কিড়কিড় করে বলল,তোমাকে তো এখন আমার চিবিয়ে খেতে ইচ্ছে করছে।

বর্ষার এই মুহূর্তে বাড়তি ঝামেলায় জড়াতে ইচ্ছে
করলো না।সে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করল তমা'কে।তমাও ছাড়বার পাএ নয়।তাকে অগ্রাহ্য করাতে তমা দ্বিগুন ক্ষ্যাপে গেল।সে বর্ষার দিকে ক্ষুধার্ত বাঘিনীর ন্যায়ে ছুটে আসল।

তন্মধ্যে বর্ষার থুতনি চেপে ধরে বলল,

"খুব শখ হয়েছে সিরিয়রদের হাতের মার খাওয়ার তাইনা।উৎস তো মেয়েদের গায়ে হাত তুলে না।তাই তোমায় নেহাৎ কিছু বলেনি।তাই বলে তুমি তার গায়ে তুলবে।তোমাকে ছেড়ে দিলে সম্মানহানি হবে।তোমাকে তো আজ এর হেনেস্তা করে'ই ছাড়ব।"

বর্ষা রক্তিমলাল দৃষ্টিতে চেয়ে রইল। তমা'কে সে এক প্রকার থাক্কা দিয়ে দুরে ছুড়ে মারল।তমা বেগ সামলাতে না পেরে জশের গায়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল।তড়িঘড়ি করে জশ ধরে ফেলল তাকে।সকলে ততক্ষণে নিরুত্তর।

তমাল বর্ষা'কে থামতে বলল,
--দোস্ত থাম।এটা কিন্তু বেশি বাড়াবাড়ি।

বর্ষার কানে তমালের কথা আধো পৌঁছাল কিনা বোঝা গেল না।সে তমা'কে দুটো ভয়ংকর কথা শুনিয়ে আসল।উৎসর সামনে থু থু মেরে চুপ করে কাঁদতে কাঁদতে ভার্সিটির গেট পেড়িয়ে বেড়িয়ে পড়ল।চিএা, নিপা,রিমি ছুটছে তার পিছু পিছু।

ফ্লাশব্যাক,

ভার্সিটিতে আজ ফাইনাল খেলা ছিল।সেমিফাইনাল থেকে প্রথম বর্ষ ও তৃতীয় বর্ষ ফাইনালে গিয়েছে।সেই অনুযায়ী দুই পক্ষ দক্ষসহকারে খেলায় অংশগ্রহন করেছিল।এক পক্ষের চেয়ে অন্য পক্ষ কোনে অংশে কম নয়।কেউ কাউ'কে যখন হাড়াতে সক্ষম হয়ে উঠতে পারেনি।সেই মুহূর্তে খেলার সল্প সময় ঘনিয়ে এসেছে।দীর্ঘ ৯০ মিনিটে দুই পক্ষের গেম ঢ্রোঢ্রো।তাই স্যারদের ডিসিশন অনুযায়ী প্লানটিং দিয়েছে।প্লানটিং করে জিতে গেল তৃতীয় বর্ষ এবং হেরে গেল প্রথম বর্ষ।এই নিয়ে স্যার আর ছাএদের মধ্যে তুমুল কথা কাটাকাটি চলল।স্যার রেগে একপ্রকার তমাল আর শুভ'কে বেত দিয়ে দু'টো বাড়ি দিয়ে বসল।

"বেয়াদব! ভদ্রোতা শিখ।ওরা জিতেছে বুঝেছো।এবার বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও।"

স্যারের মুখের ওপর তারা কিছু'ই বলতে পারেনি।সিনিয়রদের ক্লাস থেকে ভেসে আসছে আনন্দ উল্লাসের আওয়াজ।তমালদের ধারনা তাদের সাথে অন্যায় করা হয়েছে।অবশ্য নাসির স্যার একটু আধটু চেয়েছে সিনিয়রা জিতুক।ছোটরা হাড়লে সমস্যা নেই।বড়রা হাড়লে লজ্জার ব্যপার।সেই ধারনা অনুযায়ী সে ছোটখাট একটু দুর্নীতি করেছে।এর জন্য প্রথম বর্ষের প্রখর ক্ষোপ এসে পড়ে তৃতীয় বর্ষের ওপর।
তমাল,শুভ,নোমান,অয়ন তাদের সাথে আরো কয়েকজন মিলে সিনিয়রদের ক্লাসে ঢুকে।সকলের মাঝে দেখা যায় উৎস'কে।উল্লাসের সাথে উৎস'কে নিয়ে তারা নাচানাচি করছে।আর নাচবে নাই কেন? সে ছিল দলের অধিনায়ক। শেষ বারের গেমটা সে'ই দিয়ে জিতিয়েছে।তমালের সব ক্ষোপ এখন এসে পড়ল উৎসের উপর।সে শার্টের হাতা গুটিয়ে ইট নিয়ে ছুটে আসল।তাকে ছুটে আসতে দেখে সিনিয়রদের তিন চারজন লোক এসে আটকে ধরল। এতে অয়ন, নোমান,শুভ তেড়ে আসল।মুহূর্তে ছোট খাট একটি জট লেগে মারপিটের পরিণত হয়।সেই মুহূর্তে বর্ষা,রিমি,নিপা,চিএা ভিড় ঠেলে ভিতরে ঢুকল।উদ্দেশ্য তমালদের থামাবে।বোঝাবে, মারামারি কোন সমাধান নয়।সিনিয়রদের বলবে আমরা তাদের করুনা করেছি।অবশ্য সিনিয়র বলে কথা।নয়ত,তাদের মান সম্মান থাকবে।এসব ভেবে বর্ষা ভিড় ঠেলে ভিতরে ঢুকল।তাকে ঘিরে রয়েছে অসংখ্য ছেলেরা।সেই মুহূর্তে ভয়াবহ একটি দুর্ঘটনায় শিকার হতে হবে সে কখনও কল্পনা পর্যন্ত করতে পারেনি।পিছন থেকে প্রখর ভিড়ের ঠেলাঠেলির মধ্যে উৎস সাথে তার থাক্কা লাগে।আর থাক্কাটা কোন সাধারণ থাক্কা ছিল না।পিছন থেকে একদল ঠেলেঠুলে ভিতরে ঢুকছে।যার বেগ সামলাতে না পেরে উৎস এসে থাক্কা খায় বর্ষার বাহুতে।উৎসের হস্তদ্বয় এসে পড়ে বর্ষার জামা ভেদ করে বক্ষঃস্হলে।মুহূর্তে সে জমে যায়।হৃৎস্পন্দনের কম্পনের গতি বেড়ে গেল।শরির তড়তড় করে কাটা দিয়ে দেহের লোমকৃত দাঁড়িয়ে গেল।রাগে ঘৃণায় চক্ষুযুগলের কোনে এসে অশ্রু নদী ভিড় জমাল ।অনাঙ্ক্ষিত ঘটনায় উৎসও নিরুত্তর।ঘটনাটা এত জলদি ঘটে গেছে যে সেই মুহূর্তে তার কিছু'ই করার ছিল না।কি বলবে সে ভাষা খুঁজে পাচ্ছে না।সৎবিৎ শক্তি আয়ত্ত করে তড়িঘড়ি করে সে হাত বের করে স্যরি বলতে যাবে সেই মুহূর্তে বর্ষা জুতা খুলে এলোপাতাড়ি মারতে লাগল তাকে।উচ্চস্বরে কয়েকটি ভয়ংকর গালি শুনাতে ভুলল না।তন্মধ্যে সকলের মারামারি, হাতাহাতি থেমে গেল। তাদের ঘিরে জমায়েদ হল কয়েক শত মানুষ।উৎস বর্ষার অনাঙ্ক্ষিত আক্রমণের জন্য সে মোটে'ই প্রস্তুত ছিল না।তৎকালীন ঘটনায় সে ভাষা হাড়িয়ে বিমুখ।

এক সময় ইয়াস বর্ষার হাত ধরে টেনে সরিয়ে আনল।
ক্রোধ মাখা গলায় বলল,
--এসব কি করছো বর্ষা?
উৎস'কে মারছ কেন?

ক্রোধে বর্ষার চোখ দিয়ে যেন অগ্নি বের হচ্ছে।সে আঙুল উঠিয়ে উৎসের দিকে তাক করল।অগ্নি রক্তিমলাল মুখশ্রীতে বলল,
--বদমাশ, নোংরা লোকটার পক্ষ হয়ে কথা বলছেন আপনি।যানেন লোকটা কি করেছে?
সে আমায় ইভটিজিং করেছে।চরিএহীন, নোংরা,লম্পট লোক কোথাকার।

ইয়াস হাত উঠিয়ে বর্ষা'কে থামিয়ে দিল।
--ব্যস! অনেক বলেছ।এবার একটু দম নেও।তুমি যাকে চরিএহীন বলছো।জানো, তার হাতে কত মেয়ে ইজ্জত ফিরিয়ে পেয়েছে।সেই চাইলে মেয়েরা তার বেডে চলে আসে।সেখানে কেন তোমার সাথে উৎস নোংরামি করতে যাবে শুনি।

ইয়াসের সকল কথা শুনতে বর্ষা নারাজ।তার অন্তঃস্হলের হৃদয়ে এখনও তৎকালীন ঘটনার দাগ কেটে রয়েছে।সে ইয়াসের প্রতি মনঃক্ষুণ্ন।

পিন্সিপালের ডাকে তার সৎবিৎ ফিরল।

"এখানে কি নিয়ে ঝামেলা হয়েছে?"

ইয়াস ঘটনা সম্পূর্ণ খুলে বলল।
পিন্সিপাল প্রচন্ড রেগে গেলেন।তার মেজাজ আকাশচুম্বী।তার এখন ইচ্ছে করছে মেয়ে গুলো'কে এনে বেত দিয়ে কয়েকটি বাড়ি মারতে।

--বার বার নিষেধ করা সত্বেও তারা কেন খেলার শেষে ক্লাসে ঢুকল? তারা যেন ক্লাসরুমে না ঢুকে এক রকম কথা বলা হয়েছে।তা শুনল কই?এতগুলো ছেলেদের মধ্যে এদের কে আসতে বলেছে।বারংবার আমি নিষেধ করে দিয়েছি। খেলার শেষে সকল মেয়েরা চলে যাবে। একটা মেয়েও যেন ভার্সিটিতে না থাকে।এরা আমার কথার কোন মূল্যায়নও করলো না।আসুক কাল।

ইয়াস উৎস'কে নিয়ে কাল সকাল দশটা লাইব্রেরিতে উপস্থিত হবে।কালকে এই বিষয় নিয়ে কথা হবে।

--আচ্ছা স্যার।
____________________
হন্তদন্ত চরনে প্রবেশ করল ফারহান।বর্ষার দরজার সামনে গিয়ে কয়েকবার নক করল।ঘমাক্ত শার্ট তার চুপেচুপে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে।বিশ্রি গন্ধ আসছে গা থেকে।ললাটের জমেছে বিন্দু বিন্দু ঘাম।সেটা টিস্যু পেপার দিয়ে মুছে পূণরায় নক করল।বর্ষার কন্ঠ শোনা গেল।দরজা খোলা আছে।

"দরজা খোলা আছে। "

কথাটা কর্ণকুহরে আসতে'ই সে রুমে ঢুকে পড়ল।বর্ষা শুয়ে ছিল।সে বর্ষার হাত ধরে টেনে উঠিয়ে বসাল।উৎকন্ঠিত গলায় বলল,
"জামা কাপড় গোছগাছ কর।তোকে এখন'ই গ্রামে পাঠিয়ে দিব।"

অবিশ্বাস্য দৃষ্টিতে চাইল বর্ষা।
--মানে..।কি বলছ?

--যা বলছি চুপচুপ কর।কোন কথা বলবি না।

বর্ষা কিছুটা আচ করছে পারল ।সে ঘোর বিরোধিতা করল।

--না! আমি কোথাও যাব না?
যাওয়ার ইচ্ছে হলে তুমি যাও না।আমাকে কেন টানছো?

--কেন টানছি?তুই সেটা ভাল করে'ই জানিস।শুধু শুধু ঝামেলা করিস না।উৎসের বাপের কাছে এখনও এই খবর পৌঁছেনি।পৌঁছেতে বেশি সময়ও লাগবে না।উনি যদি জানতে পারে বিনা কারনে উনার ছেলে'কে তুই মেরেছিস।তাহলে নেহাৎ তোকে জেলে ভরে দিবে।তার আগে'ই আমি যাচ্ছি তুই গ্রামে চলে যা।সেখানের ভার্সিটিতে গিয়ে ভর্তি হয়ে নিবি।

বর্ষা ফারহানের কথা শুনে তাজ্জব বনে গেল।ভিতর থেকে একজন উপহাস করল ।দেখলি তো তোর ইজ্জতের চেয়ে তার কাছে অন্যের মূল্য বেশি।
নিজে'কে যথাসম্ভব স্বাভাবিক রেখে সে ফারহানে সোজাসোজি মুখোমুখি দাঁড়ালো।
চোখে চোখ রেখে বলল,
--সত্যি ভাইয়া আমি শুধু শুধু উৎস ভাই'কে মেরেছি।এমন কথা তুমি বলতে পারলে।

ফারহান ভাবশীল।তার মুখশ্রীভাব নিরুত্তর। বিরক্তি ফুঠে উঠেছে তার চোখে মুখে।

ফারহানের প্রতিটি কথায় বর্ষার বুক ফেটে যেন কান্না আসল।চোখগুলো ভিষণ জ্বলছে।রক্তের ভাই হয়ে যদি এমন কথা বলে।পাড়াপ্রতিবেশি কি বলবে?

সোজাসাপ্টা সে জানিয়ে দিল;
--সে কোথাও যাচ্ছে না? কাল পিন্সিপাল স্যার তাকে যেতে বলেছেন।সেখানে তার যেতে হবে।

ফারহানের কাট কাট কথা।
--তোর জন্য ভার্সিটিতে কোন অপমান আমি সহ্য করতে পারবো না।অনেক কস্টে চাকরিটা পেয়েছি।আমি চাই না সেটা হাত ছাড়া হোক।

বর্ষার বিড়বিড় করে বলল,
--স্বার্থপর, লোভি।

শুনল কথাটা ফারহান।তবে সে উওর দেওয়ার প্রয়োজন বোধ করল না।
__________________
লাইব্রেরিতে উপস্থিত ইয়াস,উৎস,বর্ষা, ফাহাদ আর কয়েকজন স্যার ব্যতিত অতিরিক্ত লোক পিন্সিপাল ঢুকতে দিলেন না।ঘটনা বিস্তারিতভাবে শুনে পিন্সিপাল ফাহাদের দিকে তাকালেন।বললেন,
--তুমি উৎসের ক্লাসমেট।নিশ্চিয়'ই চিনো উৎস'কে।সে কখনো মেয়েদের সাথে অশ্লীন কোন কাজে জরিত ছিল না।আমার জানামতে, তার বিষয়ে নেগেটিভ কোন রেকর্ডও পায়নি।তবে সে একটু বান্ডুলে স্বভাবের। থাক ঐসব কথা।শুনো ফাহাদ,যেহেতু বর্ষার গার্জিয়ান হিসেবে তুমি এসেছে। সেহেতু তোমাকে বলছি।আমি বারংবার করে বলে দিয়েছি মেয়েরা যেন খেলা শেষ হওয়ার সাথে সাথে বিদায় হয়।কারন খেলা শেষ হলে দেখা যায়, ছেলেদের মধ্যে কেউ আনন্দে কেউ বা ক্রোধের বশে মেয়েদের সাথে অশ্লীন কাজ করে বসে।এ রকম অহরহ অনেক ঘটনা পূর্বে ঘটেছে।তাই আমি আগেবাগে'ই নিষেধ করে দিয়েছিলাম।শুনেনি তোমার বোন আমার কথা।প্রথম বর্ষ ও তৃতীয় বর্ষ মারপিট করছিল।তার সেখানে যাওয়ার কোন প্রয়োজন দেখছি না।কিন্তু সে গেল।এখন যেটা ঘটেছে সেটা কেবল দুর্ঘটনা। এতে কারও হাত নেই।ভুল যদি কারও হয়ে থাকে। সেটা তোমার বোনের।তাই বলবো না উৎস'কে ক্ষমা চাইতে।সে পরিস্থিতির শিকার।তাই বলছি এসব ভুলে ওকে স্বাভাবিক হতে বল।

উৎস গম্ভীর মুখে পিন্সিপালের পাশে দাঁড়ানো।
ফাহাদ বলার মতন কিছু'ই খুঁজে পেল না।

বর্ষা নম্র ভাষায় বলল,
--ছোট ভাইয়া আমি যাচ্ছি।তুমি এসো।
নিরবে প্রস্হান ত্যাগ করল বর্ষা।উৎস আড় চোখে দেখল।পিন্সিপাল সবাই'কে চলে যেতে বললেন।

বাহিরে তমাল,শুভ,নোমান,অয়ন,নিপা,রিমি,চিএা চাতক পাখির ন্যায় দাঁড়িয়ে ছিল।ওদের দিকে তাকিয়ে বর্ষার ম্লান হাসল।সকলে তাজ্জব বনে গেল।বর্ষার হাসি কোন স্বাভাবিক হাসি ছিলনা।অতি শোকে মানুষ হাসলে যা আরকি হয়।

চিএা এগিয়ে আসল।বর্ষা সম্পূর্ণভাবে তাকে অগ্রাহ্য করল।

"আমি একা থাকতে চাই চিএা।"

কথাটা বলে সে ভার্সিটির বাহিরে বেড়িয়ে আসল।গেটের সামনে দ্বিতীয় বর্ষের কিছু ছেলেপেলে ছিল।বর্ষা'কে দেখে তারা শিস বাজাল। বাজে মন্তব্য করতেও ভুলল না।কেউ কেউ ভিন্ন চোখে তাকে দেখছে।তাদের ধারনা বোধহয় সে এলিয়েন। যারা তাকে বাজে মন্তব্য করেছিলতাদের দিকে চেয়ে বর্ষা কেবল মলিন হাসি দিল।সকলে ঘাবলে গেল।এত বাজে মন্তব্য করার পরও তার হাসির কারন তারা ঠিক ধরতে পারল না।
কাউকে কিছু না বলে বর্ষা চাঁদপুরের বাসে উঠে বসল।মোবাইল বের করে ফাহাদ টেক্সট করে দিল।কুমিল্লা থেকে চাঁদপুর যেতে লাগবে দুই থেকে তিন ঘন্টা।সেখান থেকে রিকশা করে সোজা লঞ্চঘাট।লঞ্চঘাট থেকে মুলাদির লঞ্চে চরে তার সেই চিরচেনা গ্রামে ফিরে যাবে।সে পালাচ্ছে না।শুধু বিষণ্ণ মনটা একটু ভালো করা জরুরি।সেটা কেবল তার পিতৃভিটায় সম্ভব।
মুখটা তার তেতো লাগল।গা জ্বরজ্বর অনুভব হচ্ছে।বিতৃষ্ণায় শরির ম্যাচম্যাচ করছে।চোখ দুটি দিয়ে গরম নোনাজল গড়িয়ে পড়ল।আনমনে বন্ধ করে ফেলল তার নেএপল্লব।

প্রায় সাতদিন হতে চলল।অথচ বন্ধুমহলে আগের ন্যায় খুনসুটি ও আড্ডায় জমজমাটে মেতে উঠে না।সকলের মন ভার।তাদের প্রাণপ্রিয় একজন বন্ধু অনুপস্থিত। আড্ডা জমজমাট করতে সেই উপস্থিতি যেন জরুরি ছিল।অথচ সে নিরুদ্দেশ। বহুত চেস্ট করেছিল তার সাথে যোগাযোগ করতে।কিন্তু দিন শেষে একসার ব্যর্থতা নিয়ে ফিরে এসেছে।আজ সকালে জানতে পারল বর্ষা বরিশাল গিয়েছে।শুনে'ই তাদের মনটা পাংশুটে ও বিষন্নতায় ঘিরে ধরল।
সকলের মুখটা মলিন।

উৎস একটা জিনিস লক্ষ করেছে। আজ সাতদিন হতে চলল।অথচ চাওমিন'কে একবারও তার চোখে পরেনি।মেয়েটা সেদিনের ঘটনায় বোধহয় ভিষণ কস্ট পেয়েছে।
অবশ্য এতে তার কোন হাত নেই।তার পরও মেয়েটার জন্য তার বেশ অনুতপ্ত হচ্ছে।একবার তার খোঁজ নেওয়া দরকার।

(চলমান~)
________________
লামিয়া ইসলাম তাছমি।

যত দোষ সব মেয়েদের।উনিশ থেকে বিষ হলেও মেয়েদের দোষ। ছেলেরা হাজার ভুল করলেও সাত খুন মাফ।আর মেয়েরা একটু ভুল করলে সেটা'কে বড় করে দেখা হয়।কারন তার পরিচয় সে নারী।দৃষ্টিভঙ্গি বদলান আগে।সকলকে সমান চোখে দেখুন।
--ধন্যবাদ।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 8 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন