ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 9

লেখক: লামইয়া তাসনিম

#বন্ধুমহল।
৯.

🍁
আজ র‍্যাগ ডে।সিনিয়র ও জুনিয়রদের নিয়ে বেশ বড়সড় করে পিকনিকের আয়োজন করা হয়েছে।সেদিনের ঘটনার পর পিন্সিপাল ফাস্ট ইয়ার আর থার্ড ইয়ার'কে ডেকে ঘটনা মীমাংসা করে দিয়েছেন।বর্ষা'কে ইতিমধ্যে বন্ধুমহলের অনেকে কল করেছে।বরাবর'ই তার ফোন নাম্বার থেকে সুন্দর নির্মূল কন্ঠে ভেসে আসছে-
দুঃখিত!আপনার কাক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না।

সকলের মেজাজ আকাশচুম্বী। তমাল নাক ফুলিয়ে ক্রোধে গর্জে উঠল।খিটখিটে মেজাজে জিজ্ঞেস করল-
--অয়ন তুই চিনিস বর্ষার বাসা।
অয়ন মাথা নাড়িয়ে সায় জানাল-
--সে চিনে।

--তাহলে চল।এখন'ই গ্রীণ লাইন দিয়ে রওনা হব।দরকার পরলে বেদ্দবটার হাত পা বেঁধে নিয়ে আসব।আস্ত একটা ফাজিল ! ব্যকুব মেয়ে কোথাকার। কথা নেই বার্তা নেই। এমন করে ফোন বন্ধ করে রাখার কোন মানে হয়।আমাদের টেনশনে রাখতে ওর বুঝি ভিষণ মজা লাগে।এই অয়ন, শুভ তোরা যাবি?

সে সময়ে রিমি হঠাৎ তড়িঘড়ি করে দৌড়ে এসে বসল।তমালের ব্যাগ থেকে পানির বোতল এনে ঢকঢক করে খেয়ে নিল।কোমর ধরে কিছুক্ষণ হাঁপাল।
অয়ন ভ্রু উচকে দেখল।মোলায়েম গলায় বলল,
--তুই এমন দৌড়াস কেন?পাগলা কুত্তায় তোরে ধাওয়া করল নাকি।

রিমি বোচা নাকটা কিঞ্চিৎ ফুলিয়ে বলল,
--তোর মতন সবাই'কে কুত্তায় ধাওয়া করে না বুঝলি।

শুভ সন্দিগ্ধ দৃষ্টিতে চাইল।গলা খাকারি দিয়ে বলল,
--কাল কে জানি কুকুরের দৌড় খেয়ে আমার গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়েছিল।মাথা চুলকাতে চুলকাতে মনে করার চেস্টা করল সে।নামটা জানি কি ছিল?
আরে হ্যাঁ রে অয়ন। ঐ যে আমাগো চাকমা আফার মতন দেখতে।কি যেন নাম?ও হ্যাঁ। মনে পড়েছে। চাইনিজ আফা হেহে।

রিমি চোখ রাঙাল।
--খবরদার অশুভর বাচ্চা আমার পিছনে লাগবি না বলে দিলাম।

--আচ্ছা স্যরি চাইনিজ আফা।

এর মধ্যে উৎস আসল।সে নম্রতা বজায় রেখে জানাল-
--তমাল,শুভ,নোমান,অয়ন তোমাদের পিন্সিপাল ডাকছেন।।

উৎস সেখান থেকে বেড়িয়ে আসল।আসার সময় বর্ষা'কে তার চোখে পড়ল না।চিএা'কে সে হাতের ইশারায় কাছে ডাকল।

দৃঢ় চরনে এগিয়ে এল সে।হাত উসখুস করে বলল,
--ভাইয়া ডেকেছেন?
--হুম।তোমার বান্ধবী হঠাৎ উধাও হয়ে গেল নাকি।এক সপ্তাহ যাবদ ঠিক চোখে পড়ছে না।
--না!না! উধাও হবে কেন?ও গ্রামে গিয়েছে।শীঘ্র'ই চলে আসবে।
--ওহ আচ্ছা।যেতে পার তুমি।
_____________________
বন্ধুমহলের সকলে মিলে সিন্ধান্ত নিল।তারা আজ রং খেলবে না।দরকার পরলে আগামীকাল খেলবে।তারপরেও বর্ষা'কে আনা চাই।বাইকে উঠে বসল নোমান,তমাল,শুভ,অয়ন।ঠিক তখন'ই গেটের দিকে সকলের দৃষ্টি স্হির হল।কালো রঙের বাইক এসে থামল পাকিং সাইডে।সেখান থেকে নেমে আসল হ্যারি,ফাহাদ,বর্ষা।গায়ের তার হোয়াইট রঙের লং ফ্রোক।কোমর সমান কোকড়া চুলগুলো হেলিয়ে দুলিয়ে হাসিমুখে তাদের দিকে এগিয়ে আসল।
এসে চারজনের মাথায় গাট্টা মারলা।প্রফুল্লচিত্তের গলায় বলল,

"কিরে,কোথাও যাচ্ছিস নাকি ?"

তমাল,নোমান,অয়ন,শুভ এখনও যেন তারা ঘোরের মধ্যে রয়েছে।তাদের বিশ্বাস করতে খুব কস্ট হচ্ছে- বর্ষার তাদের সামনে।মেয়েটা'কে হাজার বার কল এবং টেক্সট করা হয়েছে।সেসব উপেক্ষা করে মেয়েটা একটা কল কিংবা টেক্সট করে নাই।আর আজ হঠাৎ উদয় হয়ে'ই গায়ে গাড্ডা মেরে দিল।এটা অবিশ্বাস্য হলেও সত্যি।

চারজনে নেমে বর্ষার দিকে প্রশ্নবিদ্ধ নয়নে চাইল।
--এতদিন মেসেজের উওর দিসনি কেন?
তমাল'কে শুভ থামাল।
--বাদ দে ভাই।বরিশাইলা আফা আসছে এটা'ই অনেক বেশি।চিএাদের ফোন করে জানিয়ে দে বর্ষা এসেছে।
--দাঁড়া দিচ্ছি।

কয়েকটি গেঞ্জি নিয়ে ঘাটাঘাটি করছিল তারা।
তমালের ফোন পেয়ে বলল,
+-হে বল।
--বর্ষা এসেছে।
-কি? সত্যি।
--দুর মাতারি।আমি তোর বেয়াই লাগি নাকি। ইয়ার্কি করে মিথ্যা বলমু।শোন, ক্যান্টিনে চলে আয়।
--আচ্ছা।

সকালের নাস্তা করা হয়নি।ক্যান্টিনে উদাস ভঙ্গিতে বসে আছে ফাহাদ আর হ্যারি।হ্যারি একটু পর পর হামি দিচ্ছে।কাল সারারাত বেচারা একটুকুও ঘুমাতে পারেনি।ঘুমে তার চক্ষুযুগল বুঝে আসছে ক্ষণে ক্ষণে ।

ফাহাদ ফোন টিপতে ব্যস্ত।আড় চোখে একবার হ্যারি আর বর্ষার কার্যকলাপ দেখে নিল।

বর্ষা অনেক দিন পর বন্ধুদের পেয়ে সে যেন ভুলে বসল দুই দু'টো ভাই'কে।নাস্তা খাওয়ার শেষ মুহূর্তে হাজির হল চিএা,নিপা,রিমি।বর্ষা'কে পেয়ে সেকি তাদের খুশি!
বন্ধুমহলের গ্যাঞ্জাম পার্টি এখন স্বয়ংসম্পূর্ণ।
সকলে সাদা রঙের একটি করে গেঞ্জি পড়ে নিল।পিছনে বড়বড় অক্ষরে ২০২৩ সাল লেখাটি জ্বলজ্বল করছে।সকলের হাতে একটি করে সাইন পেন।আজকের দিনে যার যা ইচ্ছে হয় সে বন্ধুদের তাই লিখে দেয়।কেউ আবার ফাজলামি করে হাবিজাবি লিখে দেয়।আজ সম্পূর্ণ মাঠ তাদের দখলে।বরাবর'ই তাদের মধ্যে যেই নিয়মটি ছিল উৎস সেটা ভেঙে দিয়েছে।এতে গ্যাঞ্জাম পার্টি অবশ্য খুশি হয়েছে।

বর্ষার হাতে গোলাপি,লাল,হলুদ,নীল রঙ।সেই গুলো দুই ভাই'কে মাখিয়ে ভুত বানিয়ে ফেলল সে।বন্ধুমহলকেও এক বিন্দু ছাড় দেয়নি।সকল'কে যেন রং দিয়ে গোসল করিয়ে ফেলছে সে।সকলে রং খেলার সাচ্ছন্দ্য মেতে উঠল।অনেকদিন পর পুরো মাঠে হাসি আনন্দের কলরবে মেতে উঠল বন্ধুমহল।তাদের দুস্ট মিস্টির খুনশুটি দেখে সকলে মুগ্ধ। এর মধ্যে ডেবিল গ্যাং এর সামনে এসে পড়ল তারা।তারা সকলে সবে প্রস্তুতি নিচ্ছে রং খেলবে বলে।সেই মুহূর্তে তমাল এসে উৎসের মুখে একমুঠো গোলাপি রং মেখে দিল।
মুচকি হেসে বলল,
"হ্যাপি র‍্যাগ ডে ভাইয়া।"
তমালের স্পর্ধা দেখে সকলে অবাক হল।উৎসের ছেলে পেলে দু'জন এগিয়ে গেল তমালের দিকে।উৎস হাত উঠিয়ে বারন করল।

"থাম তোমরা।আজকের দিনের জন্য সকল অপরাধ মার্জনা করা হল।"

উৎসের ব্যবহারে তামাল বেজায় খুশি হল।সে ধন্যবাদ দিয়ে চলে আসবে সেই মুখে উৎস বলল,
"দাঁড়াও তমাল"

পথিমধ্যে থেমে পড়ল তমালের চরনদ্বয়।
আশ্চর্য হয়ে সে পিছনে তাকাল।রঙের থলে নিয়ে এক মুঠো রঙ তমালের গালে লাগিয়ে দিল সে।মিস্টি হেসে নির্মূল কন্ঠে জানাল-

"হ্যাপি র‍্যাগ ডে।"

মনটা নিমিষে'ই ভালো হয়ে গেল তার।সেই মুহূর্তে হাজির হল বর্ষা।সাদা রঙের ফ্রোকের ওপর টকটকে বাটিকার লাল ওড়না মাথায় তার।অধরে রক্তজবার ন্যায় টকটকে কৃতিম রঙ সৌভা পাচ্ছে।কয়েকটি কোকরা চুল ললাটে এসে ঝুলে পড়েছে।জোর ভ্রুদ্বয় ভাঁজ করে কাজল মাখা মায়াবি আঁখিযুগলে উৎসের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ পাচ্ছে। ঘৃণিত দৃষ্টিতে আড় চোখে উৎসের দিকে চেয়ে সে তমালের হাত টেনে নিয়ে আসল।সকলে আশ্চর্যজনক চেয়ে রইল।
পানির বোতল এনে পুরোটা ওর মুখের ওপর ঢেলে দিল।ঘটনা এত তাড়াতাড়ি ঘটে গেল সকলে যেন উপস্হিত জ্ঞান হাড়িয়ে ব্যাকুব হয়ে গেল।খানিকটা নিরিবিলিতে কাটল। বর্ষা টিস্যু পেপার দিয়ে তমালের গালে থাকা রং মুছে দিল।মুছা শেষে বিশ্বজয়ী হাসি ফুটে উঠল তার অধরখানায়।

সকল'কে চুপ থাকতে দেখে বলল,

--তোদের আবার কি হল?এভাবে তাকিয়ে কি দেখছিস?
চিএা জিঙ্গাসা করল-
--দোস্ত এটা কি করলি?
--কোনটা?
--এই যে মাএ যেটা করলি?
--ওহ ঐটা।তমালেন গালে দূষিত আবর্জনা লেগেছিল।সেটা ধুয়ে পরিষ্কার করে সাব করে দিলাম।নয়ত, ওর গালে পরবর্তীতে দুর্গন্ধযুক্ত পোকামাকড় হত।বন্ধু হিসেবে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে।

বর্ষার মূখ্য বাক্য শুনে সকলের মাঝে বিস্ফোরণ বয়ে গেল।তমাল আড় চোখে একবার উৎসের দিকে তাকাল।তাদের থেকে কয়েকহাত দুরে কৃষ্ণচূড়া গাছটির ছায়াতলে ভাবশীলভাবে প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে উৎস। তার চোখে আজ ক্রোধ, ঘৃণা কিংবা অভিমান নেই।রয়েছে শুধু দুই আঁখিযুগলে বিশাল সমুদ্রের ন্যায় মুগ্ধতা।
তমালের মাথা কাজ করছে না।এই দিকে গরম অন্যদিকে নরম।কাহিনি কি?

রং খেলা শেষে সকলে ট্রুথ এবং ডেয়ার খেলল।তার মধ্যে বর্ষা'কে সকলে একটি গান খাওয়ার অনুরোধ করল।তার সোজাসাপ্টা উওর-
"আজকে আমার মন ভাল নেই।"

তার কথা শুনে হাসতে হাসতে সকলে মাঠের মধ্যে গড়াগড়ি খেল।

সেই সময় খাবারের ডাক এল।খাবারের পর্ব শেষ হতে সকলে নিজ নিজ অবস্থানে ফেরত গেল।বাসায় গিয়ে ক্লান্তিতে বিছানার ওপর শরির ছেড়ে দিল। চিৎ হয়ে শুয়ে পড়ল সে।গায়ের ওপর টিশার্ট খুলে পাশে রাখল।তখন তার নজরে পড়ল।তার টিশার্টে ছোট্ট একটি চিরকুট পিনআপ করা।চিরকুটটি খুলে ধরল সে।

"শুনো কন্যা সরলা পাখি।
তোমার সমুদ্রসম আঁখিযুগলে আমি ভয়ংকরভাবে খুন হয়েছি।তোমার রক্তজবার ন্যায় ঠোঁটে আমি বড্ড বেপরোয়া ও বেসামাল হয়েছি গো।
তোমার ঢেউ খেলানো কেশে আমি এলোমেলো হয়ে গিয়েছি।আমাকে খুন,বেপরোয়াও বেসামাল, এলোমেলো করার অপরাধে তোমায় কঠিন শাস্তি দেওয়া উচিত।উহু ভুল বললাম।শুধু কঠিন শাস্তি না কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত।আমার ভুবনে তোমাকে স্বাগতম সরলা পাখি।"

ইতি,
তোমার প্রেমিক পুরুষ।

চিরকুট উল্টিয়ে পাল্টিয়ে কয়েকবার পড়ল সে।নাম খুঁজে পেল না।টিশার্টে সাইন পেন দিয়ে লেখা "আই লাভ ইউ সরলা পাখি।"

কিছুক্ষণ থম মেরে বসে রইল সে।কে এমন অদ্ভুত কাজ করতে পারে খুঁজে পেল না।ফোনের রিংটোনে তার সংবিৎশক্তি ফিরল।দেখল,
নিপা কল করেছে।

--হ্যালো।
--এই কি করোস রে।ফোন ধরতে এত দেরি হয় কেন তোগো?শোন বিকালে একটু শপিংমলে আসতে পারবি।

--হামি দিতে দিতে বর্ষার উওর দিল।
--কেন?কার আবার বিয়ের শখ লেগেছে রে।
--জি না বরিশাইলা আফা। কারো বিয়ার শখ লাগে নাই।আপনার মুখখানা কতকাল দেখি না।আপনার সরলা,সুন্দর,চান্দের লহান মুখখানা একটু দেখবার জন্য হৃদয়খানা মোর চাতক পাখির ন্যায় হয়ে আছে।যদি আপনার আসমানের লহান মুখখানা একটু দেখাতেন।জিবনটা ধন্য হত এই অভাগার।(শুভ)

বর্ষা আশ্চর্য হয়ে তাকাল ফোনের দিকে।নাম্বার তো ঠিক'ই আছে।তাহলে কন্ঠটা পুরুষের গম্ভীর শুনাল কেন?

--এই নিপা হাঁচা কথা বল তো বইন।তোর পাশে ঐ বান্ধরগুলা আছে নাকি।।
--আছে আছে।একটা না। চার চারখানা বান্ধরের সাথে বসে ফুসকা খাচ্ছি।আয়, খাবি তুই।
-- না! না! দোস্ত।মাফ চাই।শরির ক্লান্ত লাগছে।তোরা'ই খা।
নিপার হাত থেকে শুভ ফোন কেড়ে নিল।গলা পরিষ্কার করে বলল,

--ঐ রোহিঙ্গা তোর সমস্যা কি?কাজ করলাম সারাদিন আমরা।তুই এত টায়ার্ড কেন?দশ মিনিট টাইম দিলাম।ঝটপট রেডি হয়ে দ্রুত কান্দিরপাড় মাঠে চলে আয়।

কথাটা বলে বর্ষা'কে কোন কিছুর সুযোগ না দিয়ে সে সোজা কল কেটে দিল।

সকলের দিকে চেয়ে শুভ বলল,

--চিন্তা করিস না।রোহিঙ্গা আইয়া পড়বনে।
_________________
থমথমে মুখ নিয়ে হাজির হয়েছে বর্ষা।পাশে দাঁড়িয়ে চিএা চিপসের প্যাকেট থেকে চিপস মুখে ভরছে।
বর্ষার পড়নে সুতি সালোয়ার কামিজ। চোখের চশমাটা ঠিক করে তমালদের সামনে আসল।

চেয়ার টেনে নৈঃশব্দ্যে বসল।তমাল এক প্লেট ফুসকা অর্ডার করল।টিস্যু পেপার দিয়ে হাত মুছতে মুছতে বলল,

--এসে পড়েছিস।ভাল'ই হল।ফুসকা খেয়ে চল খন্দকারে।

বর্ষা জিজ্ঞসা দৃষ্টিতে চাইল-
--হঠাৎ শপিং।

--আগামীকাল রিমির বার্থডে। সেই খবর আছে।

বর্ষার ভাবশীল উওর।
--জানতাম না তো।

--এখন তো জানলি।আচ্ছা কি কেনা যায় বল তো?

ভ্রু ভাঁজ করে বর্ষা বলল,
--শপিংনে চল আগে।তারপরে দেখি কি কি কেনা যায়।

--আচ্ছা।

মোবাইল বের করে বর্ষা ফেসবুকে ঢুকল।
সামনে একটি পোস্ট পড়ল।ইয়াসের মুখে গায়ে ডিম, ময়দায় পুড়া মাখামাখি।

আইডিটা উৎসের।পোস্ট করেছেও উৎস।সেখানে বড় বড় অক্ষরে উপরে লেখা,

"বন্ধুর পয়দা দিবসে ময়দায় মাখামাখি। "

লেখাটি দেখে বর্ষা মাঠ কাঁপিয়ে হেসে ফেলল।

হঠাৎ অকারনে হাসির শব্দে আশেপাশে মানুষজন তার দিকে আশ্চর্য ভঙ্গিতে তাকাচ্ছে।

তাদের তাকানো দেখে বর্ষা নিজে'কে সংযোজত করল।

বন্ধুমহলের সকলে চেপে ধরল তাকে।হঠাৎ হাসির কারন কি?সে পোস্টটা সকলের সামনে তুলে ধরল।

তা দেখে কয়েকজন হাসতে হাসতে ভীমড়ি খেয়ে পড়ল।

অয়ন হাসি থামিয়ে বলল,

--শালার কি পোস্ট রে?হাসতে হাসতে পেট ব্যথা করছে।

সকলে মিলে রিমির জন্য বিশেষ বিশেষ উপহার বাছা'ই করে কিনল।সিন্ধান্ত নিল।আগামীকাল সন্ধ্যায় মেয়েরা শাড়ি পড়বে।ছেলেরা পাঞ্জাবি পড়বে।
________________________

তখন সাঁঝের বেলা।মাগরিবের আযান অনেক আগে'ই পড়েছে।গুড়িগুড়ি বৃষ্টির ছিটা পড়ছে।আকাশে মেঘের আনাগোনা। চিএা আর বর্ষা শাড়ি পড়ে নিল।
দীর্ঘ তিন ঘন্টার পরিশ্রমের পর তার সফলতা অর্জন করতে পারল।দু'জনে বাংলা শাড়ি পড়েছে।চিএা গোলাপি আর বর্ষা লাল পাড়ের কালো শাড়ি।তার কেশগুলোতে সৌভা পাচ্ছে কাঠগোলাপ ও গোলাপ রানীর গাজরা।চরনদ্বয়ে লাল রঙের আলতায় রাঙিয়ে নিল।সিম্পেল সাজ আর পুড়া বাঙালি সাজে দেখতে মন্দ লাগছে না।রিকশায় বসে দু'জনে দুস্ট মিস্টি খুনশুটিতে রিমির বাসার উদ্দেশ্য বেড়িয়ে পড়ল।
তমালরা অনেক আগে'ই বেড়িয়ে পড়ছে।বাসার ঠিকানা টেক্সট করে পাঠিয়ে দিল।পাঁচতলা ফ্লাটের সামনে রিকশা এসে থামল।

নিচে নেমে তমাল'কে ফোন দিল সে।সাথে সাথে তমাল,অয়ন,নোমান,শুভ এসে পড়ল।তাদের দিকে তাকিয়ে শুভ মন্তব্য করল,

-বান্ধবী খুন করার পরিকল্পনা করে আসলি নাকি।এমন রঙ ডং তোদের মাখতে বলেছে কে শুনি।শুধু শুধু আমাদের মতন সাধু পুরুষদের মাথা খারাপ করা ধান্দা থাকলে মাথা থেকে ঝেড়ে ফেল।আমরা কোন কবি সাহ্যিতিক না তোদের দেখে দুই লাইন কবিতা কিংবা গল্প বানিয়ে ফেলব।

বর্ষা ভেংচি কাটলো।

পিছন থেকে নিপা ফোরন কেটে বলল,
--চাপাবাজ শুভ তোমার তিননাম্বার সংসার ডাকছে।

শুভ আড় চোখে তাকাল।
পুরোপুরি নিপার দিকে ফিরে বলল,
--বড় ভাইদের কথার মধ্যে কথা বলবে না বুঝলে খুকি।এবার চল।

পাঁচতলা বিশিষ্ট বাড়ির তিনতলা ফ্লাটে রিমির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এখানে আসার আগমুহূর্ত পর্যন্ত বর্ষা জানত না ফ্লাটটি উৎসের।তার ভিতরে আরেকটা গোপন কথা লুকানো ছিল।রিমি উৎসের চাচাত বোন।হ্যারির আপন বোন সে।এই জন্য বোধহয় বর্ষার বারংবার মনে হচ্ছিল তার সাথে কার যেন মুখাবয়ব মিলে যাচ্ছে।হ্যারিও কখনও বলেনি তার একটি বোন রয়েছে।এখন সে পুরোপুরি সিওর হল।হ্যারির মতন গোলগাল বোলাভালার ন্যায় দেখতে চেহারা রিমির।নাকটা চাকমাদের ন্যায় কিঞ্চিৎ বোঁচা। যার কারনে বন্ধুমহলে সে চাকমা কিংবা চাইনিজ আপা নামে পরিচিত।

ডাইনিংয়ে বসে হিসাব কষছে বর্ষা।সেই মুহূর্তে তার ফোনের নোটিফিকেশন জ্বলে উঠল।কোন আগুন্তুক বার্তা পাঠিয়েছে।

"সরলা পাখি,
লাল পাড়ের কালো শাড়িতে,
আমার সর্বনাশ ডেকে আনলে।
আমি মরেছি গো,খুন হয়েছি বহুবার,
তোমার ধারালো চোখের দৃষ্টিতে।
তোমার রাঙা দু'টো নগ্ন চরনখানি,
আমার হৃদয় মন্দিনে নাড়িয়ে দিয়েছে উতালপাথাল টেউ।"

লেখনিতে-
তোমার প্রেমিক পুরুষ।

ভ্রু ভাঁজ করে চোখ মুখ কুঁচকে ফেলল বর্ষা।
শালা ইতর! মেসেজ পাঠাবি ভালো কথা।প্রেম পএ পাঠাবি সেটাও ভাল কথা।মাগার নামটা, পরিচয় লিখে যা না।মনে মনে হাজারটা গালি দিলো আগুন্তক'কে।

সেই সময়ে উৎসসহ উৎসের গ্যাং এসে হাজির হল।রিমি পিংক রঙের গাউন পরে রুম থেকে বের হল।
ডয়িং রুমে সবাই উপস্থিত। আমি কেবল খাবার টেবিলে বসে এদের কান্ডকারখানা দেখছি।তমা নামের মেয়েটা উৎসের গা ঘেষে দাঁড়ানো। পাশে'ই ইয়াস এলিনা জশ হেলান দিয়ে বসল।

তমাল,অয়ন,নোমান,শুভ,চিএা, হ্যারি,ফাহাদ,নিপা সকলে মিলে সোফায় বসে হাসি তাশাসার খুনসুটিতে মেতে উঠল।সেই মুহূর্তে রিমি'কে দেখে সকলে দাঁড়িয়ে পড়ল।টি টেবিলের কাছাকাছি দাঁড়ানো অবস্থায় সকলের গায়ে স্পে ছিটানো হল।
আমি বেচারা শুধু ব্যকুবের মতন তাদের কান্ডকারখানা দেখছি।

মিনিট দুই পরে ফোন নিয়ে ভিডিও করতে নেমে গেলাম।

তমালের পাশে দাঁড়িয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম-
--দোস্ত আমাকে এখানে এনে এমন বেইজ্জতি না করলেও পারতিস।

তমাল জিজ্ঞেসাবিদ্ধ নয়নে চাইল।মানে,

--উৎস ভাই এখানে আছে। এটা বলিস নি কেন আগে?
--আরে বান্ধবী আমরাও তো জানতাম না।
এখানে এসে কেবল আশ্চর্যিত হলাম।
--আচ্ছা বেশ।এসে'ই যেহেতু পড়েছি।বাকিটা পড়ে বুঝে নিবে নে।এখন চুপচাপ সময়টা কাটতে দে।
--আচ্ছা।

(চলমান~)
________________
লামিয়া ইসলাম তাছমি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 9 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন