ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 10

লেখক: লামইয়া তাসনিম

#বন্ধুমহল।
১০.

(অনুমতি ব্যতিত কপি নিষিদ্ধ)

শুনশান নিরবতা। ম্যানরোডে শাঁ শাঁ করে দু একটি গাড়ি দ্রুত গতীতে এগিয়ে চলছে।জনমানবের চিহ্ন সল্প বললে'ই চলে।পায়ে হেঁটে আসছে বর্ষা এবং চিএা।কিছুক্ষণ আগে জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়েছে। বেচারি রিমি অনুরোধ করেছিল বারংবার। আজ রাতটা যেন থেকে যাই।বর্ষার একঘুয়েমি সোজাসাপ্টা উওর ছিল।

"ইম্পসিবল! আর যাই হোক।চরিত্রহীন লোকের সাথে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়।"

বেচারি আর কিছু বলতে পারল না।এইদিকে বর্ষার ছোট ভাই ফাহাদ উৎসের সাথে থাকে। ইয়াসের দিক দিয়ে সম্পর্কে তাদের কুটুম লাগে।তাই আর বাসায় উঠেনি সে।তার সাথে তাদের যাওয়ার কথা ছিল ।কিন্তু সেটা ক্ষণকালের জন্য বিতারিত হল।ফাহাদ কাউ'কে কিছু না বলে কিছুক্ষণ আগে তার সিনিয়র জিএফের সাথে দেখা করতে গিয়েছে।এইদিকে রাগে বর্ষার পিত্তি জ্বলে যাচ্ছে।বোনের চেয়ে তার জিএফ ইমপটেন্ট হয়ে গেল।থাকুক সে তার বুড়ো প্রমিকা নিয়ে।সে রাগে হাসফাঁস করছে । এইদিকে হ্যারি সাথে আসলে চিএা কিছুতে'ই যাবে না।তাই একপ্রকার বাধ্য মাঝ রাস্তায় দু'জনে বেড়িয়ে পড়ল।

ঘড়ির কাটা বারটার ঘরে ছুইছুই।রাস্তা ভিষণ খালি! গাড়ি পাওয়া যাচ্ছে না।যা পাওয়া গেলেও তারা যেতে নারাজ।

খানিকটা হাঁটার পরে নিজ এলাকায় ঢুকে পড়ল তাড়া।ভাবল-

কবরস্হানের সামনে দিয়ে আজ যেতে হবে।উল্টো পথ দিয়ে গেলে আনুমানিক এক ঘন্টার মতন লাগবে।

ধুকপুকানি বুক নিয়ে এগিয়ে গেল তারা।ভয়ার্ত দৃষ্টিতে কবরস্হানে দিকে চেয়ে পুণরায় হাঁটা ধরল দু'জন।কাছাকাছি আসতে শুনতে পেল।কেউ যেন কচকচ শব্দ করে বেশ মজার সাথে কোন খাবার খাচ্ছে।ভয়ে শিরদাঁড়া বেয়ে শীতল স্বেদজল বয়ে গেল।দু'জনে অজানা ভয়ে আড়ষ্ট হয়ে উঠল।চোখে চোখে দু'জনের ভাষা বিনিময় হল।
ললাটে জমেছে ভয়ের শীতল রেখা।
ক্ষীণ থেমে এগিয়ে চলল কবরস্হানের বাউন্ডারির কাছে।চিএা বর্ষার হাত চেপে ধরল।
ভয়ার্ত স্বরে বর্ষা ফিসফিস করে বলল,
"ভয় পাস না।ভুত প্রেত কিছু'ই নেই।মানুষ নামক জানোয়ার হবে হয়ত।"
ধারনা সঠিক হবে সে কল্পকালেও ভাবেনি।
দু'জনে পা উচু করে বাউন্ডারির বাহির দিয়ে উঁকি দিল।দেখল-

"একটি কবর খোঁড়া।এই করবটি গতকাল দেওয়া হয়েছিল। তার ভিতরে সাদা চেক শার্ট পড়ুয়া একজন যুবক মৃত লাশের গলা কামড়ে কামড়ে তিপ্তি সহকারে খাচ্ছে।লোকটা'কে চিনতে তার ভুল হয়নি।এ তো সেদিনের সেই নরপশুটা।যে কিছুদিন আগে মৃত নারী'কে ভোগ করেছিল।যুবকের কাচা মাংস খাওয়ার দৃশ্যাবলি দেখে মুহূর্তে পেট মুচড়িয়ে বমি আসল তাদের।চোখে পানি এসে জমে গেছে।গা কাটা দিয়ে ছমছম করে উঠল।দেহের অঙ্গ প্রতঙ্গে বয়ে গেলে প্রখর ভয়ের আন্দোলন। "

চিএা ভয়ে বর্ষা'কে টেনে নিয়ে যেতে লাগল।বর্ষা একপ্রকার জিদ করে দাঁড়িয়ে গেল।
চিএা জিজ্ঞাসাবিদ্ধ আঁখিতে চাইল।

বর্ষা আশস্ত করল তাকে।ভয় পাস না।

দাঁড়া!এদের অনেক কাহিনী দেখছি।একবার মৃত নারী'কে ভোগ করছে আবার মৃত লাশ'কে তৃপ্তির সাথে খাচ্ছে।এরা কেউ সুস্থ মতিষ্কের মানুষ হবে না।মানুষের ন্যায় দেখতে হলেও এরা হল নরপশু,নরঘাতক।এদের খেলা এখানে'ই শেষ হবে।

চিএা প্রশ্ন করল-
--তুই কি করতে চাইছিস এখন?
--একটুখানি অপেক্ষা কর।
এখনি পুলিশ'কে ফোন করছি।বর্ষা ব্যাগ থেকে মুঠো ফোন বের করে ৯৯৯ নাম্বারে কল করল।সব কিছু পুলিশ'কে নিরদ্বিধায় খুলে বলল।পুলিশ বলল-
আপনারা নজর রাখুন।আমরা এক্ষুনি আসছি।
বর্ষা আচ্ছা বলে কেটে দিল।

বিশ মিনিট পড়ে চারজন পুলিশ আসল।গাড়ি দুরে থামিয়ে তারা হেঁটে আসল।যাতে অপরাধী টের না পায়।
বর্ষা হাতের ইশারায় নরঘাতক'কে দেখাল।

কবরস্থানের গেট দিয়ে পুলিশ চারজন ঢুকতে'ই দারোয়ান ঘাবড়ে গেল।দারোয়ানের ভয়ার্ত মুখখানা দেখে পুলিশদের আর বুঝতে বাকি নেই।ইনি অপরাধীর সাথে জরিত।একজন পুলিশ এসে দারোয়ান'কে আটক করল।

কবরস্হানের ভিতরে ঢুকে নরঘাতক'কে তারা গ্রেফতার করল।বাহিরে এনে বর্ষা'কে ধন্যবাদ জানাল।
প্রতুত্তরে বর্ষা ভদ্রতা বজায় রাখতে কিঞ্চিৎ হাসল।তার শরির ভয়ে এখনও থম মেরে রয়েছে।

বর্ষা বলল-
এর আগেও একে দেখেছি মৃত লাশের সাথে অশ্লীন কাজ করতে।আজকে আবার পূণরায় দেখছি মৃত মানুষর মাংস খেতে।এছাড়া পাহারত দারোয়ান সম্ভবত এর সাথে যুক্ত রয়েছে।নয়ত,লোকটার একার পক্ষে কবরস্থানে ঢুকে এমন অনৈতিক কর্ম করার সাহস হত না।

অফিসার আমিনুল বলল,
আপনার কথা যুক্তিসম্মত মিস বর্ষা।

তিনি জিজ্ঞেস করলেন-
তা এত রাতে আপনারা এখানে কি করছিলেন?
প্রতিত্তরে বর্ষা জানাল-
আমরা বন্ধুর জন্মদিন পার্টিতে ছিলাম।রাত বেশি হওয়াতে গাড়ি পাইনি।তাই হেঁটে হেঁটে আসছিলাম।এখান থেকে আমাদের বাসা বেশি দুরে নয়।মিনিট চারেক কিংবা পাঁচেক হবে।
পুলিশ অফিসাররা বিদায় হতে'ই বর্ষা চিএা'কে নিয়ে হাঁটা ধরল।তখন তাদের কর্ণে এসে বাড়ি খেল হিংস্র ধারালো গর্জন।

সেই নরঘাতকটি দু'টো পুলিশের সাথে মারপিট করে পালাতে চাচ্ছিল।মুহূর্তে পথিমধ্যে তারা থেমে পড়ল।পিছন ফিরে পুলিশ অফিসারদের দিকে দৃষ্টি নিল।

পুলিশের লোক চারজন থাকায় লোকটা বেশ সুবিধা করতে পারেনি।উল্টো অফিসার আমিনুল তার গোপন অঙ্গে দুটি লাথি মেরে কুপকাত করে দিল।

অসহনশীল ব্যথায় চিৎকার করে উঠল নরঘাতকটি। বর্ষার দিকে ফিরে বলল-
কোন বাবায় আমায় জেলে আটকিয়ে রাখে দেখবনি।তার পড়ে শা*লি তোকে আগে ধর্ষণ করব।তার পরে তোর মাংসের স্বাদ নিব।

নরঘাতকটির হুমকিতে বর্ষার অন্তঃস্হলের হৃদয় কেঁপে উঠল।কিঞ্চিৎ জড়সড় হয়ে দাঁড়াল সে।

অফিসার নরঘাতকটির গাল বরাবর দুটো থাপ্পড় বসালো।এতে লোকটার ঠোঁট কেটে রক্ত বের হল।বিনিময়ে বর্ষার দিকে চেয়ে লোকটা বাঁকা হাসল।

অফিসার লোকটি'কে টেনে নিতে নিতে চোখ রাঙিয়ে তাকাল।ক্রোধন্বিত স্বরে বলল,

"তোর গোপনাঙ্গ কেটে ফেলা উতিত।শালা! পুলিশের সামনে বসে ধর্ষণের হুমকি দিস।শুধু একবার থানায় নেই।তারপরে তোর ধর্ষণের শখ চিরতরে মিটাব।"

বর্ষার দিকে চেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন অফিসার।
ভয় পাবেন না মিস।আপনারা আর বেশি রাত করে ফিরবেন না।বোঝেন তো দিনকাল ভাল নয়।

বর্ষার ধন্যবাদ দিয়ে চিএার হাত ধরে হেঁটে চলে এল।
___________________

কৃষ্ণচূড়া গাছটির নিচে বসে আছে সকলে।বর্ষা ক্যান্টিনে গিয়েছে।তমাল ঝালমুড়ি নিয়ে আসল।তার উপরে সকলে একএে হামলে পড়ল।সকলে হাত মুঠো করে ঝালমুড়ি নিয়ে তৃপ্তি সহকারে খাচ্ছে ।বর্ষা আসল মিনিট দুয়েক পর।তার হাতের কাগজের ঠোংগা। তার মধ্যে রয়েছে সিংগারা,সমুচা।সাথে হট টমেটো সস এবং পেপসি রয়েছে।সকলে ভাগাভাগি করে খেল।
দুরে ডেবিল গ্যাং এর সদস্যগন চেয়ার পেতে বসা।সকলে মনযোগ দিয়ে খাতায় কি যেন হাবিজাবি লিখছে।এদের মধ্যে উৎস মিসিং।বর্ষা অত ভাবল না।
সে তমাল'কে বলল,
--দোস্ত আমার ডায়েরিটা একটু দে।

তমাল ডায়েরিটি এগিয়ে দিতে গিয়ে বেসামালভাবে নিচে একটি হলদে খাম পড়ে গেল।

উপরে বড় বড় অক্ষরে লেখা "সরলা পাখি"।

বর্ষার দিকে সে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে চাইল।
--বান্ধবী প্রেম পএ মনে হয়।কে দিল তোরে এইটা?

বর্ষার গা ছাড়া জবাব।
--কোন আবাল মার্কায় দিছে নাম জানিনা।

--আচ্ছা বেশ!আমরা একটু পড়ে দেখি।কি আছে ভিতরে?

বর্ষা হামি দিতে দিতে বলল,
--দেখ!তবে জোরে জোরে পড়ে একটু শুনাতো ভাই।আমার আবার পড়ার অত ধৈর্য নেই বাপু।

সকলে আগ্রহ পোষণ করে রইল।খরগোশের কানের ন্যায় কান খাড়া করে রাখল।

তমাল খাম ছিড়ে চিঠিটা মেলে ধরল।

"সরলা পাখি,
তুমি এ কেমন ক্ষতি সাধন করেছ আমায়,
যেখানে ছিল খাঁখাঁ মরুভূমির বসবাস।
সেখানে বসন্তের ফুল ফুটালে,
সুখের সাগরে ভাসালে আমায়।
সাতার কাটালে প্রেম যমুনাতে,
প্রেমের উত্তাপ্ত প্রবাহে যে এখন
আমি পুড়ছি!মরছি!
এ আগুন কেবল তোমার উষ্ণ ছোঁয়াতে নিভবে।
দেও না গো একটু ছুঁয়ে,
একটুখানি ভালোবাসা চাদরে
আমায় জরিয়ে নিও সরলা পাখি।"

ইতি,
প্রেমিক পুরুষ।

চিঠির প্রতিটি বাক্য শুনে প্রতিটি ব্যাক্তির মুখ আপনাআপনি দুই ইঞ্চি ফাঁক হয়ে গেল।অবাক দৃষ্টিতে বর্ষার দিকে চাইল।

তাদের ভাবভঙ্গি এমন বর্ষা যেন কোন বড়সড় ভুল করে ফেলেছে।

অয়ন লাফ মেরে উঠে দাঁড়াল।বর্ষার পাশে গিয়ে বসল।

সে উত্তেজনা জরিত কন্ঠে বলল,

"বান্ধবী তলে তলে ট্যাম্পু চালাও।আর মোগো দ্বারে আইলে যত ভাব লও।ভাজা মাছটা যেন উল্টিয়ে খেতে পার না।"

অয়নের কথা শেষ হতে'ই ধারুম করে বারি পড়ল তার পিঠে।

অয়ন মুখটা কাদুকাদু করে জিজ্ঞেস করল-
--মারলি কেন?বরিশাইলা।
--আন্দাজি ঢিল মারলি কেন ?
তুই দেখছোস আমি ট্যাম্পু চালাই।

তমাল তাদের ধমক দিল।
--এই থাম তোরা।অযথা তর্ক করিস না।

কন্ঠে দৃঢ়তা রেখে তমাল বর্ষার মুখোমুখি বসল।কৌতূহল দমাতে না পেরে একপ্রকার উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে বসল-

--বর্ষা তুই সত্যি জানিসটা না। চিঠিটা কে দিয়েছে?

বর্ষা কিঞ্চিৎ হাসল তমালের কথা শুনে।
আকাশের দিকে চেয়ে হা করে তপ্ত শ্বাস নিল।
আসুম করে বসে কাঁধের ব্যাগটি খুলো পাশে রাখল।
বর্ষার মুখাবয় দেখে এই মুহূর্তে তমালের মনে হচ্ছে সবচেয়ে রহস্যময় নারীটি তার সামনে বসে আছে।

রাগ নিয়ন্ত্রণ করে তমাল বলল,
--উওর কিন্তু পেলাম না বর্ষা।

--বললে বিশ্বাস করবি।
--অবিশ্বাসের কি আছে?
--যদি বলি উৎস ভাই।
--অসম্ভব।
--আগে'ই বলেছি আমি। বিশ্বাস করবি না।এখন হলো তো তাই।
--আচ্ছা মানলাম তোর কথা।তবে তুই এতটা সিওর হলি কি করে?তার যদি তোকে ভাল'ই লেগে থাকে তাহলে সে সেটা সরাসরি প্রপোজ করলেই তো পারে।চিঠি দিবে কেন?
--কারন প্রপোজ করার দুঃসাহস তার ভিতরে নেই।যার জন্য চিঠি পাঠায় বুঝিসনি।
--বুঝলাম!কিন্তু তুই জানলি কি করে এটা উৎস ভাই দিয়েছে।তিনি কি আরও চিঠি দিয়েছেন।
--এটা নিয়ে তিনটা দিয়েছে।আমার ধারনা মতে,তিনি আমার থাপ্পড় খাওয়ার পর থেকে আমার প্রেমে পড়েছেন।

আশ্চর্য হয়ে তাকাল তমালসহ সকলে।

সন্দিহান দৃষ্টিতে আড় চোখে তাকাল তমাল ।তপ্ত শ্বাস ফেলে বলল,

"আমার কেমন জানি ব্যপারটা সন্দেহজনক মনে হচ্ছে।"

বর্ষা প্রচন্ড রেগে গেল।
উৎকন্ঠা জর্জরিত গলায় বলল,
--শোন তমাল,বর্ষা প্রমাণ ছাড়া কিছু বলে না।তোর যেহেতু এত'ই অবিশ্বাস হচ্ছে ।তাহলে যা তোর উৎস ভাইয়ের হ্যান্ড রাইটিং এর খাতার সাথে চিঠিটা মিলিয়ে আয়।সব উওর সেখানে পেয়ে যাবি।

শুভ বলল,
--মাম্মা আমার এহনও বিশ্বাস করতে কস্ট হচ্ছে। থাপ্পড় খাইয়া কেউ আধো প্রেমে পড়ে।এটা কেবল উৎস ভাইয়ের দ্বারা সম্ভব।

শুভ নম্রতা সহকারে জিজ্ঞেস করল-
--তোর পক্ষ থেকে উওর কি?

বর্ষা ভ্রু উচকিয়ে তাকাল।গা ছাড়া জবাব তার।

--সেটা উৎস ভাই যেদিন সামনাসামনি প্রপোজ করবে সেদিন বলব।

--তুই ধরা দিয়ে দে তার কাছে।
--আস্তে শুভ। আমার এত তাড়া নেই।আর তাছাড়া এখন যেটা সে গোপনে করছে।যদি জানতে পারে আমি সত্যিটা জেনে গেছি।তখন সে সেটা প্রকাশ্যে করবে।তখন আমি তাকে হাজার বাঁধা দিয়েও রাখতে পারবো না।জানোস তো সে বান্ডুলে,একগুঁয়েমি,ঘাড় ত্যাড়া লোক।আর তাছাড়া ভার্সিটিতে এবং ভার্সিটির বাহিরে তার কতটা ক্ষমতা রয়েছে সেটা তুই আমি সবাই জানি। তাই চাই না এমন কিছু ঝামেলার সম্মুখীন হই।এসব প্রেম পিরিতি ভাল লাগে না আমার।

--তাহলে বান্ধবী তোমার প্রেম আর এই জিবনে হইবো না।

--কে বলছে হবে না?বিয়ের পর হবে।
কিছুটা লজ্জা পাওয়ার ভঙ্গিমায় বলল,
আব্বু বলছে,আমার জন্য রাজকুমার এনে দিবে।আমি যেন রাজনীতিবিদ,নেশাখোর,মাস্তান বাজে ছেলেদের পাল্লায় না পড়ি।আব্বুর বিশ্বাসের অমর্যাদা আমি করব না।যার ভাগ্যে আমাকে লেখা আছে।তার'ই থাকবো ।

তার কথায় ব্যঘাত ঘটল হট্টগোলের শব্দে।সকলে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ঘটনার বিশ্লেষণ জানার জন্য ।

দু'একজন'কে জিজ্ঞাসা করলে জানায়-
--বিরোধী দলের নেতার ছেলেপেলে'কে পিটাচ্ছে উৎস ভাই।

বর্ষা বিড়বিড় করে আওড়ায়-
"মাস্তান, গুন্ডা কোথাকার?
তোর প্রেমে আমি কখনও পরব না প্রমিজ।"

হট্টগোলের মধ্যে একটুখানি ফাঁক দিয়ে উঁকি দিল বর্ষা।দেখল-
উৎস ছেলেগুলো'কে মেরে রক্তাক্ত করে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে সাচ্ছন্দ্যে সিগারেট টানছে ।
তার ভাবসাব এমন সে যেন কোন নেতা।
বর্ষা ভেংচি কাটল।নেতা না ছাই।
এরে ভোট দিয়া কারা ভার্সিটির ভিপি বানাইছে আল্লাহ'ই জানে।মানুষ কি আর খুঁজে পায় নাই তারা।যত্তসব দাম্ভিকতায় দম্ভে ভরা লোক।অহংকারে যেন মাটিতে পা পড়ে না।

ম্যানরোডে রিকশার জন্য অপেক্ষা করছিল বর্ষা এবং চিএা।পাঁচ মিনিট পর একটি ছেলে রিকশা নিয়ে আসল।বর্ষা সন্দিহান দৃষ্টিতে চাইল।
ছেলেটা দাঁত বের করে হাসল।

--আসসালামু আলাইকুম ভাবি।রিকশায় উঠে পড়ুন।

বর্ষা রেগে দু'কদম ছেলেটার দিকে এগিয়ে গেল।ভয়ে ছেলেটা ভাই বলে চিৎকার দিয়ে ভৌ দৌড় দিল।পাশে'ই আরেকটা ছেলে বর্ষা'কে না চেনার বান করে দাঁড়ানো। বর্ষা ঘাড় ফিরিয়ে উদ্বগ্নি দৃষ্টিতে চাইল।লোকটা ফুটপাতের দোকান থেকে পটেটো কিনে মুখে ভরল।আরেকটি পটেটো এগিয়ে দিয়ে বলল,
--ভাবি পটেটো খাবেন?

বর্ষা চোখ মুখ কুঁচকে তাকাল।পাংশুটে মুখে বলল,
--আপনার কেমন ভাবি আমি?
উত্তরে লোকটা দাঁত কেলিয়ে হেঁসে ফেলল।
--ভাইয়ের বউ ভাবি।

(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 10 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন