#বন্ধুমহল।
১১.
রান্নাঘরে একপ্রকার রণক্ষেত্র চলছে।বর্ষা চালের রুটি বেলছে আর চিএা রুটি ভাজছে।এই নিয়ে পুরা তান্ডবলীলা বইছে।সহসা সময়ে চালের রুটি বর্ষা খুব কম'ই বানিয়েছে।অত ভাল না হলেও খারাফ ও বলা যায় না।কোন রকম চলনসঃই বলা যায়।এইত, ঘন্টা দুই আগে হাঁসের মাংস আর চালের গুড়ি একজন চ্যালা ছেলে দিয়ে গেল।বেচারা বলল-
ফারহান ভাই নাকি পাঠিয়েছে।
সময়কাল বর্ষণের সৃজন। আকাশের আজ মন ভাল নেই।সে ক্ষণে ক্ষণে ডেকে বর্ষণবুড়ো'কে ডেকে যেন আহ্বান জানাচ্ছে।তীব্র বেগে শুরু হল একাধারে বর্ষণধারা।দু'জন আজ ভার্সিটিতে গেল না।কিছুক্ষণ আগে হাঁসের মাংস রান্না করা শেষ হল।পিঠা বানানো শেষ হতে'ই দু'জনে গোসলে এক প্রকার ঠেলাঠেলি করে ঢুকে গেল।
__________________
"ভাই কাজ হয়ে গেছে।"
মুচকি হেসে উৎস ছেলেটির দিকে কচকচে পাঁচশত টাকার নোটটি এগিয়ে দিল।এটা তোকে বোনার্স দিলাম।সামনে আরও পাবি।
--হাঁসের মাংস আর চালের গুড়ি ঠিক-ঠাক মতন পৌঁছে দিয়েছিস তো মিন্টল।
--হ্যাঁ ভাই।একদম জায়গা মতন দিয়া আইছি।
--গুট। ভেরি গুট।এইজন্য তোকে আমার এত ভাল লাগে।এখন যা। প্রয়োজন হলে আবার ডেকে নিব।
--আচ্ছা।
উৎস মোবাইলে টাইম দেখে নিল।ঠিক দুপুর দু'টোর
দিকে যেতে হবে তাকে।খাবারের টাইমে মেহমান না খাইয়ে নিশ্চয়'ই ফিরিয়ে দিবে না ফারহান স্যার।এতে অবশ্য বর্ষা তাকে ছোঁচা উপাধি নামে অখ্যায়িত করতে পারে।তাতে তার কোন সমস্যা নেই।হবু শশুর বাড়িতে বউের হাতের রান্না খাওয়া কয়জনের ভাগ্যে জোটে।সেই দিক দিয়ে বিবেচনা করে দেখলে নেহাৎ সে একজন ভাগ্যবান ব্যক্তি।
ফোন টিপে সে ইয়াস'কে কল লাগাল ।
--হ্যাঁ ইয়াস।কই আছোস তুই?
--ভার্সিটিতে।কেন?তুই কই।
--দশ মিনিটের মধ্যে তোকে যেন আমার সামনে দেখি।
--মোর জ্বালা।তুই আছোস কই?না বললে আসব কেমনে?
--বাসায় আছি।দুপুরবেলা ফারহান স্যারের বাসায় যেতে হবে মনে আছো তো।
--হ্যাঁ মনে আছে।আসছি আমি।
ঠিক দুপুর দু'টোর দিকে তারা ফারহানদের বাসায় হাজির হল।উদ্দেশ্য বর্ষার হাতের রান্না খাওয়া।অবশ্য আরেকটা কাজের অযুহাতে এসেছে।ফারহান দু'মাসের জন্য টেনিং করতে যাবে।আর তার অবর্তমানে ফাস্ট ইয়ারের ক্লাস এবং সেকেন্ড ইয়ারের ক্লাস উভয়'ই উৎস আর ইয়াস ভাগাভাগি করে নিবে।সেজন্য আজ আসা।তিনি কাজ বুঝিয়ে বিকেলের দিকে রওনা হবেন।
ফারহান টেবিলের বসে হাঁসের মাংস দিয়ে রুটি ছিড়ে খাচ্ছিল।সেই মুহূর্তে উৎসরা চলে আসল।উৎস'কে দেখে কিঞ্চিৎ হাসল ফারহান।ভদ্রতা বজায় রেখে বলল,
- - ভিতরে আসো।
--দুপুরে খেয়ে এসেছো।
--না স্যার।
--এসো! টেবিল বসো।বর্ষা হাঁসের মাংস আর চালের পিঠা তৈরি করেছে।খাবে চল।
উৎস দু'কদম এগিয়ে এসে টেবিলে বসল।আড় চোখে একবার আশে পাশে তাকাল।তেমন কাউকে চোখে পড়ল না?
ফারহান বলল-
কাউকে খুঁজছো।
--না!না!স্যার।আসলে বাসাটা দেখছিলাম।
--দেখ!পুরো বাসাটা বর্ষা সাজিয়েছে।
উৎস হালকা কেশে উঠল।
ফারহান তার দিকে পানির গ্লাস এগিয়ে দিল।
--আস্তে ইয়াংম্যান।
উৎস প্রশংসায় পঞ্চমুখ।
--রান্না কিন্তু বেশ মজা হয়েছে স্যার।
বিনিময়ে ফারহান ক্ষীণ হাসল।
টিস্যু দিয়ে হাত মুছে বলল,
"বুঝলে উৎস।বর্ষা হয়েছে একদম মায়ের মতন।পাক্কা রাধুনী।মায়ের রান্নার হাত ছিল বেশ পাকা।লোক সমাগমে শোনা যায়,সে রান্না করলে রাস্তা থেকে নাকি সুগ্রাণ পাওয়া যেত।যাইহোক, তোমরা খাও। আমি সাজেশনগুলো নিয়ে আসছি।
-- আচ্ছা।
উৎস ইয়াসের দিকে তাকিয়ে বলল-
--যা লাগে খা।তোর বন্ধুর টাকার'ই কেনা হাঁস।
খাবার রেখে ইয়াস চোখ দু'টি বড়বড় করে তাকাল।
--সত্যি!
--মিথ্যা বলার মতন লোক আমি নই।যা পারিস পেট ভরে খা।
--দোস্ত কাহিনী কি?শালিকা সাহেবার প্রেমে হাবুডুবু খাচ্ছিস নাকি।
--আহ!বাদ দেনা ইয়াস।
সেই মুহূর্তে বর্ষা এল।সবে গোসল করে বেচারি বেড়িয়েছে।টেবিলে উৎস আর ইয়াস'কে দেখে তার চক্ষুসূল। তীক্ষ্ণ দৃষ্টিতে ক্ষীণ তাকাল। কিঞ্চিৎ ভাবল -
--সে কি ভুল দেখল?না তার সব চোখের ভ্রম।চিএার কথায় তার সংবিৎশক্তি ফিরল।
--আরে উৎস ভাই, ইয়াস ভাই।কওয়া নাই বলা নাই হুট করে আগমন।তা কখন আসলেন আপনারা?
চিএার কথা শুনে উৎস ভিষণ খেল।তার মস্তিষ্কে ঝালযুক্ত পানি উঠে গেল।
চিএা তড়িঘড়ি করে পানির ক্লাস এগিয়ে দিল।বলল-
--আস্তে উৎস ভাই।এত তাড়াহুড়া করেন কেন?
বর্ষা এখনও ঘোরের মধ্যে যেন রয়ে গেল।
ফারহান আসল মিনিট দুয়েক পড়ে।
--ও তোরা এসে গেছিস।বস! দুপুরের খাবার খেয়ে নে।
বর্ষা নৈঃশব্দ্যে বসল।দু'টো রুটি নিয়ে মাংসের ঝোল দিয়ে খাচ্ছে।উৎসের খাওয়া শেষ।সে ফারহানের থেকে সাজেশন বুঝে নিচ্ছে।
বর্ষা আড় চোখে তা একবার দেখে নিল।
মনে মনে উৎস'কে ছোঁচা উপাধি দিয়ে দিল।
ভাবল-
--খাবার টাইমে কি লোকটা ভুল করে চলে এল। না!না!বর্ষা।এত নির্বোধ কেন তুমি?এটা নেহাৎ লোকটার কোন পরিকল্পনা ছিল।
খাবার খাওয়া শেষ হতে তারা উঠে গেল।
___________________
একটানা বর্ষণের পড়ে আকাশে তপনের দেখা মিলল।সারারাত বৃষ্টির হওয়ার পড়ে মাটি থেকে ভেজা অদ্ভুত গন্ধ বের হচ্ছে।রাস্তা ঘাটের ডোবায় ডোবায় পানিতে পরিপূর্ণ। বর্ষা বেশ সাবধানে বুঝে শুনে পা ফেলল।
গোলাপি পাখিটা জামাটা কিঞ্চিৎ উঁচু করে হাঁটা ধরল।কাঁধের ব্যাগটি সামনে ঝুলিয়ে ছাতা হাতে করে হাঁটছে।
সেই মুহূর্তে একটি রিকসা এল।
--আপা যাইবেন?
বর্ষা সন্দিহান দৃষ্টিতে চাইল।
--আমি বলেছি যাব।
--না।
--তাহলে যেতে পারেন।
--কিন্তু পিছনের দু'জন ভাই কইলো,
আমনে নাকি কোন রিকশা পাইতাছেন না।তাই কইল আমনেরে নিয়া যাইতে।টাকাও অগ্রিম দিল।এই দেহেন।কচকচে একশ টাকা নোটটি রিকশাওয়ালা দেখাল।
সন্দিগ্ধ চোখে দেখল বর্ষা।আড় চোখে একবার সামনে তাকাল।তার থেকে দশ কিংবা বার হাত দুরে দু'জন জুয়ান ছেলে দাঁড়ান। বর্ষা চিনতে পারল তাদের।সেদিনের ছেলে দু'টো।বর্ষা তপ্ত শ্বাস ফেলে রিকশাওয়ালাকে বলল -
--আপনি চলে যান।আর টাকাটা রেখে দিন।
আমি হেঁটে'ই যাব।
বর্ষা যেতে'ই ছেলে দু'জনের মধ্যে একজন উৎসের কাছে কল লাগাল।
--ভাই ভাবি তো রিকশা রেখে চলে গেল।এখন কি করবো?
---তার পিছন পিছন যা।দেখবি সরলা পাখি'কে কেউ যেন ডিস্টার্ব না করে।ডিস্টার্ব করলে সাথে সাথে আমায় জানাবি।আর হ্যাঁ আজ বেশি ব্যস্ত থাকব।ক্লাবে আছি।সেখানে জরুরি মিটিংয়ে জয়েন করছি।খবরদার জরুরি প্রয়োজন ছাড়া একদম কল দিবি না।
--আচ্ছা ভাই।
____________________
সামনে মাহে রমজান।তার জন্য ভার্সিটি পুরো একমাস বন্ধ দিয়ে দিল।এর জন্য আজ তেমন ক্লাস হয়নি ।ছুটির ঘন্টা বাজতে'ই সকলে ক্লাসরুম ত্যাগ করল।দু'একজন ব্যতিত স্যারেরা অনেক আগে'ই চলে গিয়েছে।পিয়ন দরজাগুলি ভাল করে আটকাচ্ছে।
বর্ষা নোট তৈরি করছিল তার জন্য তাকে সবার শেষে বের হতে হল।সে বের হবার আগে একবার ওয়াশরুমে গেল।আজ'কে চিএা আসেনি।বেচারির শরির তেমন বেশি ভাল না।তাই তাকে একা একা আসতে হল।
ওয়াশরুম থেকে বের হবার সময় দেখল-
দরজা বাহির দিয়ে আটকানো।মুহূর্তে প্রখর ভয় এসে তার অন্তঃস্হলে হানা দিল।মনে মনে চিন্তান্বিত সে।ভয়ার্ত মুখখানা নিয়ে জানলা দিয়ে বাহিরে উঁকি দিতে চাইল।কিন্তু জানলার গ্রিল মরিচিকা পড়ার কারনে খোলা গেল না।কিঞ্চিৎ ভাবল-
এখন তো ছুটির সময়।নিশ্চয়'ই এতক্ষণে কেউ আর ক্লাসে নেই।পিয়নও কিছুক্ষণ পর সবকিছু আটকিয়ে চলে যাবে।তাহলে কি পুরো একমাস ওয়াশরুমে আমি বন্ধি থাকবো।
কথাটি ভাবতে'ই তার গা কাটা দিয়ে উঠল।অজানা ভয়ে দেহ ছমছম করে উঠল ।মুহূর্তে একসার ভয় তাকে গ্রাস করে ধরল।মুখটা আঁধারে ঢেকে গেল।কতক্ষণ দরজার থাক্কাল খুললো না।বিষয়টি আশ্চর্যজনক।পিয়ন ওয়াশরুম চেক না করে এমনভাবে দরজা কখনও আটবে না।তাহলে কে করল এমনটা।কার ক্ষতি করেছি আমি?উৎস কি প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করল।না!না!সে তো আমায় পছন্দ করে।প্রতিশোধ নেওয়ার থাকলে অন্যরকম ভাবেও নিতে পারত।
হাজারও চিন্তা ভাবনার মাঝে তার নজর পড়ল ছোট্ট চিরকুটটির দিকে।যেখানে সুন্দর করে লেখা।
"কেমন দিলাম বর্ষা।আমার জিনিস আমার থেকে কেড়ে নেওয়া। এবার হাড়ে হাড়ে বুঝবা মৃত্যু কত যন্ত্রণার!না খেয়ে একটা মাসে তুমি কংকাল হয়ে যাবে।ধুকে ধুকে মারা পড়বে।তোমার লাশটাও কেউ খুঁজে পাবে না।"
মুখ দিয়ে অস্ফুট স্বরে বেড়িয়ে আসল ''তমা।"
চিরকুট দিকটির দিকে তাকিয়ে বুক চিড়ে তার দীর্ঘ শ্বাস বেড়িয়ে আসল। কতক্ষণ আর সে এখানে থাকবে।বাহিরে এখন একদম কোলাহলমুক্ত। কিছুক্ষণ দরজা দরে চিৎকার চেঁচামেচি করে ডাকাডাকি করল।কেউ শুনল না।তৎক্ষনাৎ তার চক্ষুযুগল ভিজে টইটম্বুর হয়ে উঠল।হাঁটুতে মুখ গুঁজে ডুকরে কেঁদে উঠল।
বিড়বিড় করে ডাকল-
"ছোট ভাইয়া,মেজ ভাইয়া,বড় ভাইয়া,আব্বু আমায় নিতে আসো।তোমার আম্মাজান ভাল নেই গো আব্বু।সে মৃতবানে আটকা পড়েছে।"
আবছুস!তার কথা চার দেওয়ালের মধ্যে আটকে রইল।ততক্ষণে সকলে প্রস্হান ত্যাগ করে ভার্সিটির গেট তালা দিয়ে চলে গিয়েছে।
এইদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে।বর্ষা এখনও বাসায় ফিরেনি।চিএা ক্ষনে ক্ষনে অস্হির হচ্ছে। বাসায় ফারহানও নেই। কার কাছে বলবে খুঁজে পাচ্ছে না সে।ইতিমধ্যে বন্ধুমহলের সকলের কাছে ফোন দেওয়া হয়েছে।তারা সকলে বলল,
বর্ষা তাদের সাথে ছিল না।
তন্মধ্যে প্রচন্ড ভয়ে শরির কেঁপে উঠল তার। মনে মনে চিন্তা করল,বর্ষার কোন ক্ষতি হল না তো।
আচ্ছা সেই নরঘাতক জেল থেকে বের হয়ে বর্ষা'কে কিপন্যাপ করল না তো।এমনটা হতে পারে।সেদিন তো লোকটা হুমকি দিয়েছিল।
ইতিমধ্যে বন্ধুমহলের সকলের সাথে পূণরায় সে যোগাযোগ করেছে।বর্ষা কার সাথে নেই।
এর মধ্যে তার মুঠো ফোনটি প্রচন্ড বেগে কেঁপে উঠল।
রিসিব করতে'ই তমাল জিজ্ঞাসা করল-
"বর্ষা এসেছে।"
হুড়মুড়িয়ে কান্না দলা পাকিয়ে তার গলায় এসে আটকে রইল। ক্রন্দনমিশ্রিত গলায় চিএা বলল,
"না তমাল।"
আমার মনে হয় বর্ষা'কে কিপন্যাপ করা হয়েছে।প্লিজ তোরা একটু খুঁজে দেখ।বাসায় আমি একা।
--সেকি ফারহান স্যার কোথায়?
--সে বাসায় না।
--আচ্ছা ভয় পাস না।আমি রিমি, নিপা,শুভদের নিয়ে আসছি।আর শোন, ফাহাদ ভাই'কে ফোন করে জানিয়ে দে বিষয়টি।
--আচ্ছা বলে ফোন কাটল সে।
তমালদের আসতে আসতে এশারের ওয়াক্ত হল।সকলের মুখ আধাঁরে ছেয়ে আছে।
এর মধ্যে সন্ধ্যার দিকে চিএা কতগুলো কল করল ফাহাদ'কে। সে রিসিব করল না।
তার ফোন আসল এশারের ওয়াক্তের পর।তখন তমালরা বর্ষা'কে খুঁজতে ব্যস্ত।
তীব্র আওয়াজে চিএার ফোন বেজে চলছে।চিএা ফোন দরার মতন সিচুয়েশনে নেই।তাই নিপা কলটা ধরল।
ফাহাদের গলা পেয়ে সে ক্ষেপে উঠল।
"কেমন মানুষ আপনি হ্যাঁ।ফোন দিয়েছে সেই সন্ধ্যার সময়। এখন ব্যাক করছে।বিপদের সময় আপনাদের ঠিকঠাক মতন পাওয়া যায় না।আপনার বোন বর্ষা যে এখন পর্যন্ত বাসায় ফিরেনি সেই খবর আছে।না জানি মেয়েটা কি অবস্থায় আছে।"
নিপার মূখ্য বাক্য শুনে মুহূর্তে ফাহাদ নির্বাক হয়ে গেল।শ্বাস করতে তার ভিষণ কস্ট হচ্ছে ।কেউ যেন তার গলা চেপে ধরেছে।বহুত কস্টে বলল-
--বর্ষা বেড়িয়ে কখন?
--সকালে।
--আমি আসছি।কলটা কেটে সে হ্যারি'কে নিয়ে তড়িঘড়ি করে রওনা হল।মেসেেজ করে হ্যারি ব্যপারটা উৎস'কে জানিয়ে দিল।
মাএ'ই উৎস প্রেসক্লাব থেকে বেড়িয়েছে।আজকে মিটিংয়ে বক্তব্য দিতে গিয়ে তাকে যথেস্ট পরিশ্রম দিতে হয়েছে।সেই সময়ে তার ফোনে তীব্র আওয়াজে মেসেজ আসল।মেসেজ পড়ে তার চোয়াল শক্ত হয়ে আসল।গম্ভীর মুখটিতে ঝেঁকে বসল একসার ভয় ।চক্ষুযুগল রক্তিমলাল আকার ধারন করল।ফোন হাতে নিয়ে হন্তদন্ত হয়ে বেড়িয়ে গেল সে।কয়েক জায়গায় কল করে দলে দলে লোক পাঠিয়ে দিল।ইয়াস'কে বলল,
তুই এইদিকে খোঁজ। আমি ম্যানরোডের ওলিগলিতে খুঁজছি।বিবস্ত্র অবস্থায় তারা রাস্তায় এলোমেলহীন খুঁজতে লাগল।পুলিশ'কে ২৪ ঘন্টার হওয়ার আগে জানানো যাবে না।
তাই ভাগে ভাগে সকলে খুঁজতে লাগল।
মাঝ রাত অবদি সকলে খুঁজল।কিন্তু কেউ সফল হতে পারল না।সকলে নিরাশ হয়ে ডয়িং রুমে পিঠ ঠেকিয়ে বসে রইল।ভাষাহীন কতগুলো প্রাণী নিস্তব্ধ রাত জেগে বসে রইল।সকলে অনাহারে।
উৎস ফিরল শেষ রাএের দিকে।সে সোজা ছাদে গিয়েছে।তার নিজের এত ক্ষমতা অথচ প্রিয়জনদের সে খুঁজে বের করতে পারছে না।মনের কস্টে দেওয়ালে দু'টো লাথি মারল।মাথা ঠান্ডা করে সিগারেট ধরিয়ে ফুকতে লাগল।চোখ দুটি রক্তিমলাল।মুখে চিন্তার ছাপ স্পষ্ট। গায়ের শার্টটি অনাদরে এলোমেলো।
বারংবার সে ঘড়ির দিকে তাকাচ্ছে।অপেক্ষা করছে কখন ভোর হবে সে বর্ষা'কে খুঁজতে বের হবে।মিনিট গিয়ে ঘন্টা গড়াল।অবশেষে তার অপেক্ষার সমাপ্তি ঘটল।ফজরের আযান পড়ছে।
সে বেড়িয়ে পড়ল।সকাল থেকে খুঁজতে খুঁজতে দুপুর পেরেয়ে বিকেল ।অথচ বর্ষার হদিস এখন পর্যন্ত মেলেনি।সেই মুহূর্তে উৎসের মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খেল ।সকল জায়গায় সে তন্নতন্ন করে খুঁজল অথচ পেল না।তাহলে বর্ষা কোন ভাবে কি ভার্সিটিতে আট'কে পড়ল? সে হন্য হয়ে পিয়ন'কে কল করল।বলল-
এই মুহূর্তে যেন চাবি নিয়ে ভার্সিটিতে হাজির হয়।
আধ ঘন্টার মধ্যে পিয়ন আসল।পিয়ন'কে অনেক প্রশ্ন করল উৎস।।
বিনিময়ে পিয়ন জানায় -
--আমি সব কিছু আটকে এসেছিলাম।তেমন কাউ'কে চোখে পড়েনি।তবে হ্যাঁ ওয়াশরুমের দরজা বাহির থেকে আটকে ছিল বলে আমি আর ভিতরে চেক না করে তালা মেরে এসেছি।
উৎস প্রশ্নবিদ্ধ নয়নে চাইল।ভাঙা ভাঙা গলায় বলল, --বাহির থেকে আটকানো ছিল মানে।
--হ্যাঁ।
ব্যপারটা সন্দেহজনক । কেমন যেন রহস্যময় মনে হচ্ছে।সে আগে ভার্সিটিতে প্রবেশ করে কম্পিউটার রুমে ঢুকল।সেখানে সিসি ক্যামেরায় চেক করতে লাগল।সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে বর্ষা ভার্সিটি ঢুকছে।তবে বের হতে তাকে আর দেখা যায়নি।তন্মধ্যে মধ্যে উৎস কম্পিউটার রেখে হন্তদন্ত পাগলের ন্যায় হয়ে দৌড়ে ছুটল ওয়াশরুমের দিকে।তার সাথে তমালরা ও ফাহাদরা রয়েছে।তালা খুলতে আজ যেন বেশ দেরি করছে।কর্ণে ভেসে আসছে আসরের আযানের ধ্বর্ণি।দরজার খুলে ভিতরে তড়িঘড়ি করে ঢুকে পড়ল।দেখল-
এক কোণায় ব্যাগের ওপর মাথা রেখে কাত শুয়ে আছে বর্ষা।গায়ের ওপর তার সুতি ওড়নাটা কাঁথার ন্যায় দেওয়া।উজ্জল শ্যামবর্ণ মুখশ্রী শুকিয়ে একটু খানি হয়ে আছে।উৎসের কি হল সে জানে না? আবেগে জর্জরিত হয়ে সে এক ধাপ এগিয়ে গেল।শূণ্য বুকটায় যেন এক বুক আশার আলো ফুটে উঠল।উত্তাল সম্রুদ্রের টেউ যেন তার বুকে জোয়ারে ভাসিয়ে দিল।সে ছন্নছাড়া বেসামাল হয়ে দৌড়ে তৎক্ষনাৎ বর্ষা'কে তার বক্ষ পিঞ্জিরায় ঢুকিয়ে নিল।কয়েকবার ডাকল-
"এই মেয়ে উঠো।"
শুনলো না।পুণরায় ডাকল-
সাড়া দিল না।
তমাল পানি এনে দিল।আবেগপ্রবণ গলায় বলল,
--উৎস ভাই পানির ছিটা দেন।
উৎস হালকা পানির ছিটা মুখের ওপর মারল। ক্ষণকালের জন্য বর্ষা পিটপিট করে আধবোজা অবস্থায় দুর্বল দৃস্টি চাইল।কয়েক সেকেন্ড ব্যবধানে পুণরায় তার চক্ষুযুগল বন্ধ হয়ে গেল।
উৎস তড়িঘড়ি করে বর্ষার দেহটি'কে কোলে নিয়ে ছুটল হাসপাতালে উদ্দেশ্যে ।পিয়নের দিকে যাওয়ার আগে চোখ রাঙিয়ে গেল।পিয়ন ভয়ে শুকনো ঢোক গিলে দু'পা পিছিয়ে গেল।আজ তার কপালে শনি আছে।
(চলমান~)