ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 12

লেখক: লামইয়া তাসনিম

#বন্ধুমহল।
১২.

বর্ষার জ্ঞান ফিরেছে মিনিট পাঁচেক হবে।জ্ঞান ফিরবার পর থেকে সে কারও সাথে একটা বাক্যও উচ্চারন করেনি।কেবল ভাষাহীন নির্বাক প্রাণীর ন্যায় বৈদ্যুতিক পাখার দিকে চেয়ে আছে। গ্রাম থেকে বর্ষার বাবা,তার বড় ভাই এবং বড় ভাইয়ের বউ এসেছে।সাথে ইশা নামের চাচাত বোনটিও ছিল।ডাক্তার জানান-
অতিরিক্ত ভয় আর শরির দুর্বল থাকার কারনে জ্ঞান হাড়িয়েছে।তাকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দিন।দুর্বলতা জন্য সেলাইন দেওয়া হয়েছে।ইন্আল্লাহ ঠিক মতন ঘুমালে দুর্বলতা কেটে যাবে।

বর্ষার বাবা আঃ হাজি আজিজ সাহেব একজন ভদ্রলোক।এলাকায় তার বেশ গুরুত্ব রয়েছে।বড় কোন ধরনের অনুষ্ঠান কিংবা সম্মলেন হলে সেখানে তাকে নিমন্ত্রণ করা হয়। বয়স লোকটার পয়তাল্লিশের কোটায় ছুইছুই।অথচ তাকে দেখলে বোঝার উপায় নেই যে সে চার চারটা ছেলে মেয়ের জন্মদাতা।সেইদিক দিয়ে বিবেচনা করলে বর্ষার বড় ভাইয়ের বয়স বেশি দেখা যায়।অথচ সে কেবল সেদিনের ছোকরা।অল্প বয়সে'ই বিয়ে করে সংসার করছে।বর্তমানে বাড়ির যাবতীয় কাজ সামলাচ্ছেন। বর্ষার বাবা মেয়ের কাছে নৈঃশব্দ্যে বসলেন।বর্ষার ললাটে চুম্বন করে বললেন-
আম্মাজান আপনি ঘুমান।আমি একটুখানি আসছি।
বর্ষা কেবল নিরবে দেখে গেল।হ্যাঁ না কিছু'ই তার অধরখানা থেকে বের হল না। হাসপাতালের করিডরে বসলেন আজিজ সাহেব।ইয়াস'কে ডেকে বললেন-
"কিভাবে এসব হল?"

ইয়াসের কানে বোধহয় তার কথা পৌঁছেনি।সে চিন্তান্বিত মনে অনুমান করছে।

লোকটা তার মামা।ব্যবহার খুব রগচটা।মুখে একটা গম্ভীরতা ভাব রয়েছে।রাগলে বোধ হয় বাঘের ন্যায় গর্জন করে উঠে।অথচ বর্ষার ক্ষেএে তার যত দুর্বলতা। এমন একটা লোক কি করে তার মামা হয় ঠিক বুঝে উঠতে পারে না সে।
মাঝে মধ্যে তার আম্মা'কে সে প্রশ্ন করে'ই ফেলে।
"আচ্ছা আম্মা।বড় মামা'কে বুঝি নানু কুড়িয়ে এনেছিল।না মানে!তার মুখ দিয়ে তেতো কথা ব্যতিত মিস্টি কথা বের হয় না তো তাই বললাম।প্রতিত্তরে ইয়াসের মা চোখ রাঙান।"
কথাটি মনে উঠছে'ই সে একগাল হেসে ফেলল।

--কি হল কথা বলছো না?কিছুটা তেজক্রীয় ক্রোধে বললেন আজিজ সাহেব।

আজিজ সাহেবের ধমক খেয়ে তার সংবিৎশক্তি ফিরে এল। ইয়াস থতমত খেয়ে গেল।বুকে থুথু দিয়ে বিস্তারিত ভাবে সব খুলে বললেন।
সবটা শুনে গর্জে উঠল আজিজ সাহেব।মা মরা মেয়েটা'কে সে একটুও কস্ট পেতে দেননি।যার জন্য দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধও হননি।

সেখানে কিনা ষড়যন্ত্র করে তাকে একরাত দু'দিন ওয়াশরুম আটকে রাখা হয়েছিল।ভাবতে'ই তার রাগ আকাশচুম্বী ধারন করে।সে ভাবল-
"আজকে'ই এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো।"

তিনি ইয়াসের কাছে পিন্সিপালের ফোন নাম্বার চাইলেন।
ইয়াস সংকীর্ণ মনে ভাবল-
ঘটনা কোমনে মোর নিছে।সে মনে মনে নিজে'কে একটা ভয়ংকর গালি দিল।তার হিটলার মামা যদি হিটলার পিন্সিপাল'কে কল লাগায় তাহলে ঘটনায় পেজ লাইগা আগুনে আগুনে জ্বলবো।তার চেয়ে অন্য পথ দেখতে হবে।যেভাবে হোক ফোন নাম্বার দেওয়া যাবে না।তাহলে কেল্কারি হয়ে যাবে।সে সোজাসাপ্টা উওর দিল-

''আমার কাছে নেই।"

কিঞ্চিৎ ভাবল আজিজ।
ইয়াস ভ্রু কুঁচকে আড় চোখে একবার তার মামার হাবভাব দেখে নিল।যেভাবে ভাবনায় বিভোর বোধহয় সে ইয়াস'কে বিশ্বাস করে উঠতে পারেনি।এতে তার কি? সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইল।তার মামার ভাবভঙ্গি দেখে বোঝা গেল সে এমনি আমনি ছেড়ে দিবে না।

নিরবতা ভেঙে আজিজ সাহেব উঠে দাঁড়ালেন।তার বড় ছেলে এখন'ই আবার বের হবেন।বাড়িটা সম্পূর্ণ একা।এভাবে একা বাড়ি রেখে তিনি আধও কোথাও থেকেছেন কিনা সন্দেহ। তাই তার বড় ছেলে আর তার সহধর্মনী এখন চলে যাচ্ছেন।আজিজ সাহেব কিছুদিন এখানে থাকবেন।তিনি কিছুটা পথ তাদের এগিয়ে দিতে গেলেন।কিন্তু এগিয়ে দিতে গিয়ে ফিরবার সময় পথিমধ্যে লিপটের মধ্যে এমন অপ্রতিকর অবস্থায় পড়বেন কম্মিনকালেও তিনি ভাবেননি।পুরনো ঘা যেন পুণরায় তাজা হয়ে উঠল।শএুর সঙ্গে যে সংঘর্ষ সম্পর্ক ছিল সেটা আবার পূণরায় জীবিত হল।উৎস ও আজিজ সাহেবে দু'জনে মুখোমুখি দাঁড়ানো। উৎস কি ভাবছে বোঝা গেলাে না।
আজিজ সাহেব পাশ কেটে চলে আসতে চেয়েছিলেন।সেটা আর সম্ভব হয়নি।সেই মুহূর্তে রসিকতাপূর্ণে ভরা ভরাট কন্ঠের গলা ভেসে এল।

"আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারাকাতুহু।অনেকদিন পর দেখা।তা কেমন আছেন হিটলার শশুর মশাই?শারীরিকভাবে সুস্থ আছেন তো।"

তন্মধ্যে আজিজ সাহেবের চোয়াল শক্ত হয়ে এল।মুখে এসে ভিড় করল এই মুঠো ক্রোধ। হাত মুঠিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার আভাস চালাল।ভাবলেন পিছন ফিরে আর তাকাবেন না।কিন্তু এমন লাজহীন ত্যাড়া ছেলের বেপরোয়া স্বভাব দেখে সে থেমে পড়লেন। ঘাড় ফিরিয়ে উৎসের দিকে চাইলেন।

নিজে'কে যথা সম্ভব ধাতস্থ করে জিজ্ঞাসা করে'ই বসলেন-
"উৎস তুমি এখানে।"

-- কি বলেন স্যার? বউ অসুস্থ আর স্বামী কাছে থাকবে না তা কি হয় কখনো?
তর্জনী আঙুল উঠিয়ে শাষাল আজিজ সাহেব।

-- অভদ্র লাগামহীন ছেলে এটা ইয়ার্কি করার জায়গা নয়।এটা হসপিটাল।
--আপনি আমার বেয়াই না বেয়াইন হন যে ইয়ার্কি করবো।
--বেয়াদপ ছেলে! মুখ সামলে কথা বল।আমি তোমার গুরুজন হই।
--গুরুজন গুরুজনের মতন থাকুন না।এই যে দেখুন, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে অথচ আপনি কিনা মেয়ে'কে ঘরে বসিয়ে রেখে কুড়িতে বুড়ি বানাচ্ছেন।এটা কিন্তু ঘোর অন্যায় শশুর মশাই।আপনি ভিলেনের মতন আমার রিজিক মারছেন।এতদিন বিয়ে হলে আপনি নেহাৎ দু-তিনটার নাতির নানা হয়ে যেতেন।
কপাল চেপে ধরলেন আজিজ সাহেব।

--এই ছেলে আর শোধরায়নি।এর ঘাড় ত্যাড়ামি বদ স্বভাবগুলো এখনও রয়ে গেছে।ছেলেটার জন্য মাঝ পথে তার কলেজের চাকরিটা ছাড়তে হয়েছিল।এতদিন পর আবার দেখা হওয়াটা কি খুব জরুরি ছিল ?ভাবলেন-
মানবতা বজায় রাখতে দু'একটা কথা বলে কেটে পড়বেন।কিন্তু তা আর হল কি?
উল্টো খোঁচা মেরে দিল।
হালকা কাশি দিয়ে বললেন-

"তা তুমি এত দিন কোথায় ছিলে?"

--হবু বউকে পাহারা দিচ্ছিলাম স্যার।আমার বাগানে অতি যত্নের সাথে গড়া ফুলের মধু যেন কোন আগুন্তকঃ এসে টুস করে খেয়ে ফুড়ুৎ করে উড়ে যেতে না পারে।বুঝেন তো দশটা নয় পাঁচটা নয় একটা মাএ বউ আমার।
--উড়নচণ্ডী, ঠোঁটকাটা ছেলে।গুরুজনদের সাথে কীভাবে কথা বলতে হয় আগে শিখ।তোমার ভিতরে ভদ্রোতা,মূল্যবোধ ও নৈতিকতার অভাব রয়েছ। তোমার কাছে আমার মেয়ে'কে বিয়ে দিব না।আগেও বলছি এখনও বলছি।ভালোয় ভালো কেটে পড়।
--তাহলে কি মেয়ে দিয়ে আপনি মাঝ ঘরের খুটি বানাবেন।দেখুন স্যার,বউ আমার চিন্তাও আমার।আপনি শুধু একবার বলেন রাজি।তাহলে ডাকবো আমি কাজি।আর সহ্য হয় না বউ ছাড়া থাকতে স্যার।আপনি বুঝবেন কি করে বউ ছাড়া থাকতে কস্ট কাকে বলে?আপনি তো বিধবা।তওবা! তওবা!কি বললাম?
আচ্ছা স্যার নারীদের স্বামী মরে গেলে তারা হয় বিধবা।আর পুরুষদের বউ মরে গেলে তারা কি হয়?
-- জাস্ট সাটআপ।নিলজ্জ ছেলে কোথাকার?তোমার বাবার কাজে আমি ফোন করছি।
--আচ্ছা ফোনের টাকা শেষ হয়ে গেলে বলবেন কিন্তু ।একদম লজ্জা পাবেন না।আমি আপনার একমাএ জামাতা বলে কথা।টাকা লোড করে দিব ওকে।আমি যাচ্ছি শশুর মশাই।আপনার মেয়ে মানে আমার হবু বউ অপেক্ষা করছে।আর যে তর সইছে না।বুঝেন তো নয়া প্রেমের জ্বালা।
____________________
টেবিলে চা থেকে গরম গরম ধোয়া উড়ছে।আজিজ সাহেব সংকীর্ণ মনে চিন্তান্বিত।উৎসের সাথে তার পরিচয় ইন্টার ফাস্ট ইয়ারে।ছেলেটার সাথে প্রথম সাক্ষাৎ'ই ছেলেটা'কে তার বেশ মনে দরে।মানুষ হিসেবে চমৎকার ছিল উৎস ।তখন কলেজের টপ স্টুডেন্ট ছিল সে।দু'জনের সাথে এককালে প্রচন্ড ভাব ছিল।মজা করে উৎস তাকে শশুর বলে ডাকত।তিনি মজা ভেবে হেসে উড়িয়ে দিয়েছিলেন।কিন্তু দিন যত'ই গড়াল শুরু হল তার উগ্র বেপরোয়া আচারন এবং প্রখর জ্বালাতন।কিছু কিছু ক্ষেএে দেখা যেত ছেলেটা তার মুখে মুখে তর্ক করছে।।কখনও কলেজে বদমাশগিড়ি ও নেতাগিড়ি করছে।এর প্রতিবাদ করতে গেলে বরাবর'ই তার ফল শূণ্য হয়ে এসেছে।সে বেশ বুঝে গিয়েছিল ছেলেটার সাথে বন্ধুত্বপনা করতে গিয়ে সে এখন আর তাকে মোটেও ভয় পায় না।এই নিয়ে পিন্সিপালের কাছে অভিযোগ করলেও তিনি মাথা ঘামান নি।উৎসের বাবা ছিল তখন নামিদামি নেতা।ছেলের ভিতরেও নেতা নেতা একটা ভাব ছিল।তিনি মাঝে মধ্যে ভাবতেন ছেলেটা বোধহয় প্রাপ্ত বয়স্ক হলে একজন নামকরা নেতা হবে।।সম্পর্কে উৎসের বাবা তার বেয়াই হন।তিনি অনেক সময় তার কাছে নালিশ জানিয়েছিলেন।এতে ছেলেটার কোন ফারদা হয়নি।উল্টো বিগড়ে গিয়েছে।একসময় সে হাল ছেড়ে দিল। উৎস ও কম নয় সে কানের কাছে বসে শশুর বলে তার মাথা খেত।সারাক্ষণ তাকে বিভিন্ন উপায়ে জব্দ করে মজা পেত।উৎসের উপর প্রচন্ড বিরক্ত হয়ে এক সময় চাকরির থেকে তার মন উঠে গেল।মনের মধ্যে রয়ে গেল একসার বিতৃষ্ণা। সেবার উৎসের অতিরিক্ত জ্বালাতনের জন্য তার চাকরিটা ছাড়তে হয়েছিল।এতবছর পর আবার সেই অতিত এসে হানা দিব সে কল্পকালেও ভাবতে পারেনি।
__________________________
ছোট ছোট ফলের টুকরোগুলি চিএা বর্ষার মুখে তুলে দিচ্ছে।বন্ধুমহলের সকলে গোল হয়ে বর্ষা'কে ঘিরে বসল।ডেভিল গ্যাং এর অনেক সদস্যগন বর্ষা'কে দেখতে এসেছে।

ইয়াস ইশার পাশ ঘেষে দাঁড়ানো।উৎস দরজার সাথে মাথা হেলিয়ে মোবাইল টিপতে ব্যস্ত।ভাবখানা তার এমন, যেন এই মুহূর্তে মোবাইল টিপা ছাড়া তার আর কোন কাজ নেই।অথচ বর্ষাদের দিকে তার কান খরগোশের ন্যায় তাক করা।
তমাল হালকা কেশে গলা পরিষ্কার করে নিল।বোতলের থেকে ঢকঢক করে পানি পান করে গলা ভিজয়ে নিল।হাসফাঁস করে বলল-

"বান্ধবী একটা সত্য কথা ক তো।তুই হঠাৎ ওয়াশরুমে আটকা পড়লি কেমনে?তোরে কেউ কি ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছিল।দেখ একদম সত্য বলবি।"

তমালের কথা শুনে বর্ষা ম্লান হাসল।আপেলের শেষ অংশটুকু গিলে বলল-
"হুম।"

তৎকালীন কয়েকজোড়া চোখ বিস্ময়কর দৃষ্টিতে আশ্চর্যতম ভঙ্গিতে চাইল।
উৎস প্যান্টের পকেটে মোবাইল রেখে উৎসুক দৃষ্টিতে বর্ষার দিকে দৃষ্টিজোড়া তাক করল।

--চিনিস তাকে।
--হ্যাঁ।
--নাম কি?
--বলবো না।

বর্ষার বাচ্চামো কথা শুনে সকলের আগ্রহ নিমিষে ধূলিসাৎ হয়ে গেল।

তমালের কিঞ্চিৎ রাগ লাগল।তবে সেটা অপ্রকাশিত'ই রইল।

সময়টা নিরবিলিতে কাটল।নিরবিচ্ছিন্নতা ভেঙে বর্ষা বলল-

"নাম বললে তোরা তাকে চিনবি।
তবে আমি দেখতে চাই তার দৌড় কত দুর!কার দিকে সে হাত বাড়িয়ে এখনও সে জানে না।
আমি ওত দয়ালু নই যে তার অপরাধবোধ ক্ষমা করে দিব।শুধু সঠিক সময়ের অপেক্ষা। এর চেয়ে তিনগুন কস্ট সে ফেরত পাবে।"

শেষ বাক্যটি বর্ষা কিঞ্চিৎ ক্ষিপ্ত ক্রোধের সাথে বলল।
--আমি বাসায় যেতে চাই তমাল।ব্যবস্হা কর।
সকলের অগচরে তমা ভিতু মুখশ্রী নিয়ে প্রস্হান ত্যাগ করল।সেটা দেখে বর্ষা কিঞ্চিৎ হাসল।
উৎসের শকুনের ন্যায় দৃষ্টিতে তা দৃশ্যমান হয়ে ধরা পড়ল।

দুইয়ে দুইয়ে অংকে চার মিলে গেল।বাকিটা আর বুঝবার প্রয়োজন নেই উৎসের।সে বুঝে গিয়েছে ঘটনার সাথে তাৎক্ষণিকভাবে কে জরিত।
_________________
--আমার বিয়ে ঠিক হয়েছে ইয়াস।প্লিজ এবার আপনি আমার পিছু ছাড়েন।
--ঠাট্টা করছো আমার সাথে।
--আধও আপনার সাথে আমার কোন ঠাট্টার সম্পর্ক রয়েছে বলুন।
--থাপ্পড় খেয়েছো মেয়ে।মেরে একদম মাথা থেকে বিয়ের ভুত নামিয়ে দিব।আমি সাবসাব জানিয়ে দিচ্ছি।বিয়ে হলে কেবল এই ইয়াস চৌধুরীর সাথে তোমার বিয়ে হবে।
--চাচ্চু আমার বিয়ে ঠিক করেছে ইয়াস।আপনি তাকে মানাতে পারলে বিয়ে আটকান।নয়ত,আমার হাতে কিছু'ই করার নেই।
--প্রেম করার সময় তোমার এসব ভাবা উচিত ছিল।মাথা ঠান্ডা করে বলল; আচ্ছা দেখছি কি করা যায়?
--আপনি দেখুন।আর এইদিকে আমার বিয়ে হয়ে যাক।
--সর আমার সামনের থেকে।
--ইয়াস!(ক্রন্দনমিশ্রিত স্বরে কিছুটা থমকের সুরে বলল)
--চিল্লাবে না।তোমার মাথা ঠান্ডা রাখ।আমি মামার সাথে কথা বলছি।
-- কিঞ্চিৎ হাসি ফুটল ইশার মুখে।

ইয়াস আড় চোখে একবার দেখে পূণরায় দৃষ্টি ঘুরিয়ে নিল।
___________________
বোঝা'ই করা দু'খাচি বাজার নিয়ে তড়িঘড়ি করে উৎস বর্ষাদের বাসার সামনে হাজির হল।চিএা'কে ফোন করে নিচে আসতে বলল।দু'জন চ্যালা ছেলে ভাড়ি খাচি দু'টো ধরাধরি করে ভিতরে নিয়ে গেল।চিএা উৎস'কে ভিতরে সাধল।উৎস জানাল-
সে দুপুরে আসবে।

আসার সময় গেটের কাছে মুখোমুখি হলেন আজিজ সাহেব ও উৎস।কিঞ্চিৎ মুখে বিরক্তিভাব ফুটিয়ে আজিজ সাহেব চলে আসছিলেন।সেই মুহূর্তে উৎস দু'কদম এগিয়ে আসল।

একি স্যার।আমায় চিনেও না চিনবার ভান করে চলে যাচ্ছেন।এটা কিন্তুু অন্যায় স্যার।শুধু অন্যায় নয় কঠিনতম ঘোর অপমান।
--মান অপমানের কি বুঝ তুমি ছেলে?তোমার মধ্যে তো লাজ লজ্জার ছিটেফোঁটাও নেই।
--কি যে বলেন না স্যার?লজ্জা থাকলে কি আর লেংটা হয়ে নার্সের সামনে জন্ম নিতে পারি।

উৎসের কথা শুনে আজিজ সাহেব যেন বেকুব হয়ে গেলেন।প্রখর লজ্জা অপমানে তার কর্ণদ্বয় ঝাঁ ঝাঁ করে উঠল।কোন কালে'ই এই ছেলের সাথে কথায় তিনি পেরে উঠেননি।আজও পারবেন না সে বুঝে গিয়েছে।এখন এখানে থাকা তার জন্য সৌভনীয় নয়।সে হন্তদন্ত হয়ে একপ্রকার ছুটে পালিয়ে গেল।
তার পদচিহ্নের দিকে চেয়ে উৎস উচ্চবাক্যে বলল,
--শশুর মাশাই মেয়ে'কে বুঝান।আমার মতন ভদ্র নম্র,সুঠাম এবং সুদর্শন ও মার্জিত চরিএের ন্যায় অধিকারী ছেলে বাংলাদেশে আর দু'টো পাবে না।সে যেন আমার গলায় মুক্তার মালা হয়ে ঝুলে পড়ে।

(চলমান~)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 12 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন