#বন্ধুমহল।
.২৩-২৪
(অনুমতি ব্যতিত কপি নিষিদ্ধ)
ম্যানরোডে প্রচন্ড আকারে জ্যাম ।ছোটার যেন কোন নাম গন্ধও নেই। উৎস টিস্যু পেপার দিয়ে মুখমন্ডল মুছল।আজ তার শপথ পাঠ ছিল।শপথ পাঠ শেষ করে বেড়িয়েছে সবে ঘন্টা খানিক হবে।মাঝ রাস্তায় এসে দেখে জ্যামে পুরো রাস্তা আটকিয়ে।মেজাজ খারাপ থাকলেও ধৈর্য সহকারে মিনিট পাঁচেক বসে রইল ।জ্যাম ছুটছে'ই না।একপ্রকার বিরক্ত নিয়ে বাধ্য হয়ে সে গাড়ি থেকে বের হল।ট্রেরাফিক পুলিশ তাকে দেখে সালাম দিল।
উৎস জিজ্ঞেস করল-
--জ্যাম ছুটতে কতক্ষণ লাগবে?
--বেশি না স্যার।মিনিট দুয়েক লাগবে।
--ঠিক আছে জলদি করুন।
আসার সময়ে তার দৃষ্টি নিবদ্ধ হল ফুটপাতে।পরিচিত একজনের মুখশ্রী।সে খানিকটা হেঁটে লোকটার সামনে এসে বসল।
তাকে দেখে লোকটা অদ্ভুত ভাবে ভয়ে জড়সড় হয়ে গেল।ভিতু নয়নে আড় চোখে দেখল।উৎস নৈঃশব্দ্যে হাসল।পাপ বাপ'কেও ছাড়ে না।সব'ই কর্মের ফল।এবার বুঝলি তুই।তোকে জিবনের তরে শেষ করতে চেয়েছিলাম।ভাগ্যিস সফল হইনি। কেন জানিস?কারন তোর উপরে তোর পরিবার নির্ভরশীল হয়ে আছে।তোকে মেরে ফেললে তারা চলবে কি করে?এটা ভেবে তুই এখনও বেঁচে আছিস।যাই হোক পাঁচ হাজার টাকা দিলাম।ভিক্ষার টাকা আজ বোধহয় তেমন উঠেনি।এই পাঁচ হাজার টাকা দিয়ে পনের - বিশদিন বেশ ভাল করে চলতে পারবি তোর পরিবার নিয়ে।আসি।
উৎস চলে যেতে'ই বাবু ডুকরে কেঁদে উঠল।আজ সে অনুশোচনায় দগ্ধ। লাভ কি?
আগের সেই সুন্দর জিবন সে ফিরে পাবে কি?পুরুষত্ব হাড়িয়েছে।পা দু'টোও নেই।ভিক্ষা চাইতে গেলে লোকে লেংরা বলে গালি দেয়।কি করবে পেট তো চালাতে হবে।সব কিছু উপেক্ষা করে রাস্তায় বসে ভিক্ষা করা ছাড়া তার আর কোন উপায় নেই।একে'ই বলে কর্মের ফল। আল্লাহ ছাড় দেন বার্ট ছেড়ে দেন না।
বাসায় গিয়ে উৎস গায়ের শার্টটি একপ্রকার খাটে ছুড়ে মারল।ফারহানের ফোনে কল লাগাল।
--কি ব্যপার?সূর্য কোন দিকে উঠেছে ভাই।এমপি সাহেব আজকাল লাপাত্তা। হঠাৎ আমার জন্য মন উতলা হওয়ার কারন।
--পাম পড়ে দিস।তোর বোন কোথায়?লোকেশন পাচ্ছি না।ফোন ট্যাগ করেও লাস্ট লোকেশন কুমিল্লা বলছে।ও কি সিম কাট চেইঞ্জ করেছে এ ব্যপারে জানিস কিছু।
--সেকি।তুই জানিস না কিছু।বর্ষা তো বন্ধুমহলের সাথে বান্দরবন গিয়েছে।
--মেজাজ খারাপ হল উৎসের।কোনদিন গিয়েছে?
--দু'তিন হবে।
--শা*লা*র শশুরে একটা জিনিস'ই প*য়*দা করছে।ডানে যেতে বললে, বামে যায়।বামে যেতে বললে, ডানে যায়।সব ঘা*ড়া*মি লোক এসে উৎসের কপালে জুটে।
--কোন বা*লে*র মাথা কও মাম্মা।কিছু'ই বুঝি না।খালি নেটওয়ার্কে কাইটা কাইটা আসে।
-- বাদ দে।নিউ সিমের ফোন নাম্বার থাকলে দে।
--সিমের নাম্বার নাই।ইমুতে কথা হয়েছে।
--আচ্ছা রাখ।
--ঠিক আছে।
রাতে ঘুমানোর সময় উৎস কয়েকবার ইমুতে কল দিল।প্রতিবার'ই বিজি আসল।এমনটা কারও সাথে কথা বললে আসে।মেয়েটা এত রাতে কার সাথে কথা বলে?মেজাজ তার আকাশচুম্বী। সে সিন্ধান্ত নিল বান্দরবন যাবে।গিয়ে মেয়েটার কানের নিচে দু'টো লাগিয়ে দিবে।এতে গাল ফাটলে ফাটুক। উৎস চৌধুরীর সাথে বেয়াদবি করা চাট্টিখানি কথা নয়।আমি একজন দেশের গণমান্য এমপি।সেখানে কিনা ঘরের বউ'ই আমার কথা শুনে না। এই কথা শুনলে লোকে ছিঃছিঃ বলবে।তাছাড়া জনগণ, তারা তো তাদের এমপি সাহেব'কে মান্য করবে না।না!না!মেয়েটা'কে একটু টাইট দিতে হবে।সাহস কত বড়! আমার অনুমতি ব্যতিত শহর থেকে বের হয়।এর একটা বিহিত করতে'ই হবে।
__________________
গাছ বেয়ে বেয়ে ফ্লোডে টপটপ করে রক্ত ঝড়ছে।বেলকনিতে বসে তমাল ফোনে কথা বলছিল।উৎস তাকে কল করেছে।বেচারা বর্ষার ফোনে কল করেছিল।সেখানে না পেয়ে তার কাছে দিয়েছে।ফ্লোডে রক্ত দেখে সে ঘাবরিয়ে উঠল। হাত ফস'কে কান থেকে ফোন শব্দ করে পড়ে গেল।সময় ভরদুপুর।সে প্রচন্ড রকমের ঘামছে।এ সময়ে সকলে ঘুমে ব্যস্ত।পাশে'ই বিশাল বড় আকারে শিমুল গাছ ও দু'টো বড় তাল গাছ রয়েছে।খানিকটা দুরে মস্ত বড় বাঁশঝাড়।
সে ফ্লোডের রক্তের দিকে চেয়ে রইল।শরির কেমন শিরশির করে শিউরে উঠছে।হঠাৎ রক্ত আসার কারন ঠিক বুঝল না।বেলকনি দিয়ে শিমুল গাছটির দিকে তাকাল।বিশাল বড় গাছটি।দেখলে যেন মাথা বনবন করে ঘুরে।সে তাল গাছটির দিকে তাকাল।দেখল- রক্তাক্ত অবস্থায় একটি বিড়ালছানা তাল গাছটিতে লোহার প্রেরাক মারা অবস্থায় ঝুলে আছে ।তার থেকে'ই রক্ত চুয়ে চুয়ে পড়ছে। সে আশ্চর্য হয়ে চেয়ে রইল।কিঞ্চিৎ ঘাবরাল। ভরদুপুরে বিড়ালটি'কে মারল কে?এ নিয়ে গবেষণা চলল মিনিট দুই।অন্যমনষ্ক হতে'ই ফ্লোডে ফের নজর পড়ল।পরিষ্কার ঝকঝকে মেঝে।মুহূর্তে যেন সে তান্ডব বনে গেল।কম্মিনকালের জন্য কিংকর্তব্যবিমূঢ় হল। তাল গাছটি দিকে তড়িঘড়ি করে ফের তাকাল।বিড়াল ছানাটি উদাও।তন্মধ্যে তার শরিরের লোম দাঁড়িয়ে গেল।গলা দিয়ে যেন আওয়াজ বের হচ্ছে না।বড্ড পানি পিপাসা পেল।তড়িঘড়ি করে সে প্রস্হান ত্যাগ করল।
____________________
বিকাল বেলা।সূর্য এখনও অস্ত যায়নি।তবে ঘন্টা দুয়েকের মধ্যে যাবে।সকলে তৈরি হয়ে নিল।এখান থেকে আধঘন্টা দুরে আধিবাসীদের মেলা বসেছে।সেখানে বিভিন্ন ধরনের জিনিসপএ উঠেছে।তার ভিতরে আদিবাসীদের অনুষ্ঠান রয়েছে।এখাকার স্হানীয় এক আদিবাসীর সাথে তমালের পরিচয় হয়েছে।লোকটা দূরদর্শিতা পটু।ভালও বটে।সে তাদের বারংবার অনুরোধ করল তাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। তমাল কথা দিয়েছে যাবে ।সন্ধ্যার পর অনুষ্ঠান শুরু হবে।তারা বের হচ্ছে বিকাল বিকাল।আবার তাড়াতাড়ি ফিরে আসবে।সদর দরজার আসতে কেয়ারটেকার সাথে দেখা হল।লোকটা সন্দিগ্ধ দৃষ্টিতে তাদের দিকে তাকাল।
তমাল বলল,
"কিছু বলবেন চাচা?"
--"না মানে,হ্যাঁ।কোথাও যাচ্ছো?"
--হ্যাঁ।এখানে নাকি আদিবাসীদের মেলা বসেছে।ভাবলাম ঘুরে আসি।
--যাও বেশ।তবে সন্ধ্যার আগে ফিরে এসো বাবাজি।
এখানের মানুষজন অত সুবিধার নয়।রাত আটটার পর বাহিরে থাকা নিরাপদ না।আর হ্যাঁ তোমাদের সাথে জরুরি আলোচনা ছিল।যেহেতু তোমরা বের হচ্ছো। ফিরে আসলে না হয় আলোচনা হবে।আমি তোমাদের জন্য অপেক্ষা করছি।
--আচ্ছা।
বিকেলে তাদের আসার কথা থাকলেও ফিরতে ফিরতে সন্ধ্যা সাতটা বাজল।বসার ঘরে এসে সোফায় সকলে বসল।সেই মুহূর্তে হন্তদন্ত ছুটে এল কেয়ারটেকার।
--তোমরা তো কথা শুনার মতন না বাপু।বললুম তাড়া দিয়ে তাড়াতাড়ি আসতে।সেই দেড়ি করে ফিরলে।
--তমালের মাথা ব্যথা করছিল।সে মাথা চেপে বসে ছিল।কেয়ারটেকার কথা শুনে সে ভিষণ বিরক্তবোধ করল।মেজাজটা কড়কড়ে৷ তার কিয়ৎকালের জন্য মনে হল লোকটা তাদের ব্যাক্তিগত বিষয় নিয়ে হস্তক্ষেপ করছে।সে সোফায় মাথা হেলিয়ে দিয়ে শুভর দিকে চাইল।বলল,
--চাচা কি বলছে?শোন শুভ।আমার ধৈর্য কম।তার ওপর মাথাটা প্রচন্ড আকারে ঘুরছে।
কেয়ারটেকার নড়েচড়ে দাঁড়াল।শুভর পাশ ঘেসে বসল।তমাল'কে ইশারায় জিঙ্গেল করল রাগ করেছো আমার ওপর বাবা।বুড়ো মানুষ।আমার কথায় কস্ট নিও না।তোমাদের ভালোর জন্য বলছি।আজ আমাবস্যা। রাতটা ভাল না।তার ওপর তোমরা যা কান্ড ঘটালে বলা মুশকিল। তোমাদের বিপদের কথা চিন্তা করে'ই আমি দিনের আলো থাকতে'ই কুঠিরে ফিরতে বলেছিলাম।
কেয়ারটেকারের কথা শুনে সকলে নড়েচড়ে উঠল।তমালের টনক নড়ল।সে সোজা হয়ে বসল।জিজ্ঞেস করল?আমরা আবার কি কান্ড ঘটলাম?
--সেকি জানো না বুঝি।তোমাদের মধ্যে একজন বটতলায় গিয়ে তিনটে কাচের বোতল ভেঙে আসল।তার ভিতরে কি ছিল জানো?তিন তিনটে বদজীন বন্ধি ছিল।তোমরা তাদের মুক্তি করে দিলে।এবার বুঝ তোমরা কি করেছো?
লোকটার কথা শুনে সকলে মুখ চাওয়াচাওয়ি করল।অয়ন দৃষ্টি নত করে বসে রইল।শুভ তার দিকে রক্তিম দৃষ্টিতে চেয়ে আছে।পারলে সে অয়ন'কে চোখ দিয়ে যেন ভষ্ম করে দিবে।
রিমি উসখুস করে বলল,
"আংকেল ব্যপারটা একটু খুলে বলুন।শুনলে বেশ উপকৃত হতাম।"
--তার আগে বল?তোমাদের ভিতরে আরেকজন মেয়েলোক কোথায়?তাকে দেখছি না কেন?
তমালের মেজাজ আকাশচুম্বী। সে দাঁত কিড়কিড় করে বলল,এই বরিশাইলা কোথায় গেল?
নিপা অভিভূত স্বরে বলল,
"ও তো বলল, আসছে।কলপাড়ে হা পা ধুতে গিয়েছে।"
বৃদ্ধ কেয়ারটেকার বলল,
"জলদি চল।মেয়েটা'কে একা ছাড়া তোমাদের উচিত হয়নি।এমনিতে আজ আমাবস্যা চলছে।তার ওপর বন্ধ অশীরীগুলো ছাড়া পেয়েছে।মেয়েটার যদি কোন বিপদ হয়।"
লোকটার কথার আগামাথা কারও মাথায় ঢুকল না।সকলে উত্তেজনায় জর্জরিত। প্রত্যেকের মাথায় চিন্তায় কিলবিল করছে।কলপাড়ে গিয়ে বর্ষা'কে পাওয়া গেল না।কেয়ারটেকার'কে বেশ চিন্তান্বিত দেখাল।
তাকে উপেক্ষা করে তমাল টর্চ নিয়ে জঙ্গলের মধ্যে বের হল।সাথে অয়ন, নোমান,শুভ গেল।বৃদ্ধ লোকটা ওদের নিষেধ করল।এই রাতে যেন জঙ্গলের ভিতরে না ঢুকে।তার কথা কেউ শুনলো না।তাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে তারা বের হয়ে গেল।তমালের মাথায় একটা'ই চিন্তা আসছে কেবল।বর্ষা'কে না পেলে উৎস তাকে আর আস্ত রাখবে না।দেখা গেল গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিবে।রাজনীতিবীদ ছেলে বলে কথা।এমন কয়েকটা খুন করলেও তাদের কিচ্ছু হবে না।উল্টো জিবন গেলে তার যাবে।আজ দুপুরে বারবার করে বলে দিয়েছিল বেচারা।তারা যেন বর্ষার সর্বদা খেয়াল রাখে।
গভীর জঙ্গলে চারজন যুবক অভিযান চালাচ্ছে। কোথাও তারা বর্ষা'কে পাচ্ছে না।এইদিকে প্রচন্ড শীতে কাঁপাকাঁপি অবস্থা প্রায়। অন্যদিকে জঙ্গলের অদ্ভুত সব প্রাণীদের মধ্যে তারা ঘুরঘুর করছে।চারিদিকে অদ্ভুত পশু পাখির আওয়াজের তাদের দেহ নিথর হওয়ার মতন অবস্থা। বট গাছটির নিচে এসে তারা দাঁড়াল। মাঝ জঙ্গলে এসে পড়ল। সেদিন তো দিনের আলো ছিল।আজ রাত ঘুটঘুটে অন্ধকার। তার ওপরে লাইটের চার্জ ফুরিয়ে আসল বুঝি।নিভু নিভু জ্বলছে কিছু।বিপদ আসলে সব দিক দিয়ে আসে।অয়ন শুভর সাথে বলল,
আগে'ই বলছিলাম এই মাইয়া মানুষ নিয়া ঘুরতে যাইস না।আমরা কথা শুনলে আজ মাঝ জঙ্গলে বসে ঘুরঘুর করতে হতো না।
তমাল বড়সড় একটা ধমক মারল।মেজাজ তার চওড়া হল।অনেক কস্টে ফিরবার পথ পেল।তাও খালি হাতে ফিরতে হচ্ছে।বর্ষা'কে কোথাও পাওয়া গেল না।সে বুঝল না।মেয়েটা হঠাৎ ঘায়েব হয়ে গেল নাকি।তারা যখন বটগাছটি ছেড়ে এক মাইল পথ হেঁটে এল তখনি চার্জার লাইটি অফ হয়ে গেল।তন্মধ্যে তাদের মধ্যে শুরু হল তীব্র ভয়ের উত্তেজনা।চারজনে একসাথে দাঁড়িয়ে পড়ল।হাত মুঠি বদ্ধ করে একে অপর'কে ধরে রাখল।ধীরে ধীরে অন্ধকারে হাঁটতে লাগল।হঠাৎ করে মাথার ওপর দিয়ে একঝাঁক বাদুর উড়ে গেল।দুরে পেঁচা ডেকে ভয় যেন দ্বিগুন বাড়িয়ে দিচ্ছে।শুকনো পাতাগুলো মচমচ শব্দ করে তীব্র ভয়ের আন্দোলন সৃষ্টি করছে।চারজনে শিউরে উঠল।শরিরের লোম দাঁড়িয়ে গেল।পিঠ দিয়ে স্রোত বেয়ে যাচ্ছে।পিছন দিয়ে অদ্ভুত সব শব্দে এসে কর্ণপাতে বারি খাচ্ছে।এর ভিতরে এক ভয়ংকর কান্ড ঘটে গেল।সেই দিনের সেই পাগলটি হঠাৎ করে তাদের সামনে এসে হাজির।সাদা চকচকে দাঁত বের করে সে খিলখিলিয়ে হেসে উঠল।তার হাসি এত'ই ভয়ংকর ছিল যে, সকলে হাতের বাঁধন ছেড়ে প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগল।কে কোথায় দৌড়াচ্ছে ঠিক জানে না।কেবল তাদের একটা'ই চাওয়া তারা যেন রির্সোটটিতে পৌঁছাতে পারে।তারা যখন রির্সোটির সামনে পৌঁছাল। তখন দেখা গেল ছাদে এক অদ্ভুত প্রাণীর বৃহৎকার আকারের ছায়া।যেটা উল্টো হয়ে হেঁটে যাচ্ছে।।একের পর এক ঘটনার সম্মুখীন হয়ে সকলে যেন প্রাণহীন দেহের মতন হয়ে গেল।বসার ঘরের সামনে প্রবেশ করে চারজনে এক সাথে জ্ঞান হারাল।
(চলমান ~)
লামিয়া ইসলাম তাছমি।