ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 25

লেখক: লামইয়া তাসনিম

#বন্ধুমহল।
২৫.

(অনুমতি ব্যতিত কপি নিষিদ্ধ।)

তমাল,শুভ,নোমান,অয়ন'কে বসার ঘরে সুয়ে দেওয়া হল।কেয়ারটেকার গ্লাসে করে জমজম কূপের পানি নিয়ে এল।সেটা সকলের মুখে ছিটিয়ে দিল।মিনিট চারেক এর মধ্যে তাদের জ্ঞান ফিরলো।সকলে উঠে সবে বসল।সেই মুহূর্তে দারোয়ান একটি দুঃসংবাদ নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এল।লম্বা শ্বাস ফেলে তীব্র উত্তেজিত গলায় বললেন,

"আপনাগো লগের একজন মাইয়া গেটের সামনে অজ্ঞান হইয়া পইড়া রইছে।"

তার কথা শুনে তন্মধ্যে তমাল হুড়মুড়িয়ে উঠে দাঁড়াল। পায়ে চটি জোড়া পড়ে তড়িৎ বেগে দৌঁড় লাগাল।তার পিছনে পিছনে সকলে ছুটল।দেখল-

"বর্ষা গেটের সামনে পড়ে আছে।"

তমাল আর শুভ দু'জন ধরাধরি করে ঘরে নিতে'ই কেয়ারটেকার তাদের থামাল।বলল,

"তোমরা একে ছাড়ো।এমন অবস্হায় মেয়েটা'কে ভিতরে নেওয়া অত্যন্ত বিপদজনক। রিমিদের দিকে তাকিয়ে বলিল,আর মা জননী তোমরা ওর কাপড় বদলে ওকে পবিএ করে ঘরে নিয়ে এসো।তোমাদের সাথে জরুরি কথা আছে।"

বর্ষা'কে পবিএ করে জ্ঞান ফিরানো হল।সকলে বসার ঘরে উপস্থিত।

কেয়ারটেকার জিজ্ঞেস করল-
"মা জননী এখন আপনার কেমন লাগছে?"

বর্ষা মাথা নেড়ে বলল, ভাল লাগছে।

বৃদ্ধ কেয়ারটেকার শ্বাস নিল।তমালের দিকে চেয়ে বললেন,
"এখন বল বাবাজি। তোমাদের সাথে যা যা ঘটেছে।"

তমাল ভ্রু কুঞ্চিত করল।লম্বা নিশ্বাস নিল।আড় চোখে রিমির দিকে তাকিয়ে সব খুলে বলল।

বেলকনির ব্যপারটা শুনে সকলে নির্বাক,নিরুত্তেজ।
রিমি ভিতু চোখে চেয়ে বলল,
--তুই তো এসব বলিস নি আমাদের?তাছাড়া ছাদের ব্যপারটাও তোরা গোপন করেছিস।
--ভয় পাবি বলে বলিনি।তার এক কথায় সোজা উওর।

দীর্ঘশ্বাস নিয়ে তমাল বর্ষা'কে জিজ্ঞেস করে বসল।
--এই বরিশাইলা সন্ধ্যার সময় তোর হাত পা ধুতে কলপাড়ে যাওয়া কি বেশি প্রয়োজন ছিল?

বর্ষা আশ্চর্য হয়ে তাকাল।অবিশ্বাস্য দৃষ্টির নিভু নিভু পলক ফেলল।কড়কড় স্বরে বলল,
--পাগল হয়েছিস।আমি কখন কলপাড়ে হাত পা ধুতে গেলাম।মাএ'ই তো গেটের সামনে আসলাম।

বর্ষার মূখ্য বাক্য শুনে সকলে মূহুর্তে ভাষা হাড়িয়ে নির্বাক, নিরুত্তর।জিব দিয়ে ঠোঁট ভিজিয়ে শুভ বলল,
তাহলে তুই কোথায় ছিলি?

--আমি তোদের পিছনে পড়ে গিয়েছিলাম।হিল পড়ে হাঁটতে বেশ বেগ পৌঁহাতে হচ্ছিল।তোদের কত করে ডাকলাম? তোরা শুনলি না। ধেই ধৈই করে চললি।সেই যে খোশগল্পে মেতে ছিলি তো ছিলি'ই।তাই রাগে দুঃখে জোতা হাতে নিয়ে হাঁটছিলাম।সেই মুহূর্তে একটা জিনিস লক্ষ্য করলাম।জঙ্গলের ভিতরে বারংবার কেউ যেন আমায় লুকিয়ে দেখছিল।বিষয়টা বেশ অস্বস্তি হচ্ছিল।ভয়ও পাচ্ছিলাম।শরিরে ঘাম ছুটার মতন অবস্থা হচ্ছিল । তাই তাড়াতাড়ি করে তোদের পিছু নিলাম।তার আগে'ই ঝড় হাওয়ার তান্ডব শুরু হল।গাছপালা বোধহয় ভেঙে পড়বে এমন প্রায় অবস্থা। সবচেয়ে আশ্চর্যের বিষয়টি কি ছিল জানিস!ঝড়টা কেবল আমাকে নিয়ে সীমাবদ্ধ ছিল।তোদের সামনে গাছপালাগুলি স্বাভাবিক ছিল।কেবল আমার সামনে গাছগুলি দুলতে লাগল।বিষয়টি অত্যন্ত জটিল মনে হল।মেজাজ ও বিক্ষিপ্ত ছিল।হঠাৎ একটা অদ্ভুত গ্রাণ এসে আমাকে গ্রাস করে নিল।ধীরে ধীরে গ্রাণটির প্রতি তীব্র আসক্তি হয়ে গেলাম।পথ হাঁড়িয়ে মাতালের ন্যায় জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম।ততক্ষণে সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে।আমার মনে হল আমি কারও বর্শতার শিকার। খানিকটা হাঁটার পর দেখলাম একজন যুবকের ছায়া।যার চোখ দু'টিতে ছিল আগুনের ফুলকি।চোখের ভিতরে মনে হল আগুন জ্বলছে।গায়ের রং দপদপে সাদা।মুখে ছিল রহস্যময় ক্রুটির হাসি।কেন জানি যুবকটির মায়াঝালে আটকে গেলাম।ধীরে ধীরে সামনে হেঁটে গেলাম।সে এক দৃষ্টিতে চেয়ে রইল আমার পানে।আমিও যুবকটির মোহে আটকে পড়লাম।হিতাহিত জ্ঞান হাঁড়িয়ে শুধু দেখে'ই গেলাম।ও হ্যাঁ আরেকটি কথা।এই যুবকটি'কে আরেকবার আমি দেখেছিলাম মাঝরাতে নদীর ঘাটে।তখন'ই প্রথম দেখা।
কোথায় যেন ছিলাম?ও হ্যাঁ মনে পড়েছে।যুবকটির মোহে নেশার মতন আটকে রইলাম।ঘন্টা খানিক পর এশারের আযান পড়ল।হুট করে যুবকটি অলৌকিক শক্তির মতন হাওয়ায় উড়ে গেল।আমি নিস্তব্ধ হয়ে গেলাম।সৎবিৎশক্তি ফিরতে'ই বুঝতে পারলাম আমি খারাপ কিছুর সাথে চরম ভাবে ফেসে গিয়েছি।তড়িঘড়ি করে জঙ্গল থেকে বের হয়ে আসি।রাস্তা চিনতে বেশ বেগ পৌঁহাতে হয়েছিল।মাঝরাস্তায় এসে মনে হল আমার পিছু নিল কেউ।ভিষণ রকমের ভয় পেলাম।তড়িৎ করে অন্তরআত্মা কেঁপে উঠল।শরির অসাড় হয়ে আসল।চিন্তায় যেন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে।ঠিক তখনি জোতা খুলে উঠাধুরা দৌঁড়াতে লাগলাম।দৌঁড়ে যখন রির্সোটটির সামনে আসলাম।সেই মুহূর্তে মাথা ঘুরে পড়ে গেলাম।চোখের সামনে কেবল অন্ধকার দেখলাম।এর পরের ঘটনা তো তোরা জানিস'ই।

বর্ষার কথা শুনে বৃদ্ধা কেয়ারটেকারটি মুখবয় পরিবর্তন হল না।আগের ন্যায় গম্ভীর তার মুখশ্রী ভাব।তার ধারনা এটা হওয়ার'ই ছিল।তমাল বলল,

"আর সময় নস্ট করবো না। কালকে'ই এই ভুতুড়ে বাড়ি ছেড়ে চলে যাব।সকলে ব্যাগ পএ রাতের মধ্যে গুছিয়ে নিস"

"তার সাথে সকলে একমত।"

কেয়ারটেকার বলল,
"বেশ! যাবে যখন বলেছো যাও।আমি নিজে'ই তোমাদের গাড়ির ব্যবস্হা করে দিব।তবে একটা কথা। তোমরা এখানে আসার আগে এসব সম্পর্কে জানতে না।আমি তো তোমাদের আগেই সর্তক করেছিলাম।"

লোকটা কথা শুনে সকলে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল।নোমান অভিভূত কন্ঠে বলল,
আমরা তো এসব বিষয়ে কিছু'ই জানতাম না।

লোকটা বলল,সেকি কথা। তোমার বন্ধু শুভ তো সব জানত।সে তোমাদের জানায়নি কিছু।

তন্মধ্যে মধ্যে কয়েক জোড়া চোখ শুভর দিকে দাঁত কটমট করে তাকাল।শুভ ভিতু নয়নে আড় দৃষ্টিতে পলক ফেলে সবটা দেখল।সরাসরি চোখে চোখ রাখতে সাহসে কুলিয়ে উঠতে পারল না।

চোখের ইশারায় সকলে বুঝাল। পড়ে থেকে নিবে তাকে।

"সেধে সেধে এনে বিপদে ফেলা।তোকে যদি লেংটা করে বুড়িগঙ্গায় না ফালাইছি তাইলে আমার নামও তমাল নয়।"

শুভ মুখ গম্ভীর করে বসে রইল।

বৃদ্ধ কেয়ারটেকার গম্ভীর চিন্তাচিত্তে কন্ঠে বললেন,

শোন বাবাজিরা, তোমাদের একটি গল্প শুনাই।আজ থেকে প্রায় তিন বছর আগের কথা।তখন একদল ছেলে মেয়েরা এসেছিল রির্সোটটি বুক করে।মেয়েদের মধ্যে দশ ছিল।ছেলেরা ছিল তিন চার ।এদের মধ্যে একটি মেয়ে দেখতে অত্যন্ত চৎমকার সুন্দর ছিল।নাম মহুয়া।মেয়েটার হাঁটু পর্যন্ত চুল ছিল।গায়ের রং উজ্জল ফর্সা ছিল।আর মেয়েটার ব্যবহার ছিল অমায়িক।

লোকটা'কে মাঝ পথে থামিয়ে শুভ রসিকতা করে বলল,

"যেভাবে সৌন্দর্য ও রুপের বর্ণনা দিচ্ছেন।আমি নিজে'ই মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছি।"

তমাল চোখ রাঙাল।
শুভ দেখল না।উল্টো মুখ ভেঙাল।

বৃদ্ধা হাসল।আবার বলতে শুরু করলেন।
মেয়েটা বেশিরভাগ সময় হাসত।সকলের সাথে অল্পতে'ই মিশে যেত।পুরো রির্সোটটি'কে মেয়েটা একা মাতিয়ে রেখেছিল।তখন কত গান, বাজনা,কৌতুক চলছিল । এর মধ্যে হঠাৎ মেয়েটা নিরুদ্দেশ। মেয়েটা'কে দু'দিন পাওয়া যায়নি।কথাটা শুনে খুব খারাপ লেগেছিল।কিন্তু দু'দিন পর একদিন সকাল বেলা মেয়েটা হাজির হল।এই বিষয়টি নিয়ে তার কাছে জানতে চাইলে সে বিষয়টি এড়িয়ে যেত।হুটহাট রেগে যেত।বান্ধবীদের যা নয় তা বলে গালি দিত।মাঝ রাতে অনেকে টের পেত ঘুমের ভিতরে সে অশ্লীল শব্দ করে উঠত।যেমনটা একজন পুরুষ ও নারী দৈহিক মিলনের মধ্যে করে থাকে।রুমে থাকা অন্য মেয়েরা তার এই অস্বাভাবিক আচারন ঠিক মেনে নিতে পারল না।ধারনা করল,মেয়েটা মানসিক রোগে আক্রান্ত। তারা ভাবল,শহরে গিয়ে মহুয়া'কে ভাল ডাক্তার দেখাবে।এর মধ্যে তারা চলে যাওয়ার সিন্ধান্ত নিল।ঠিক সেদিন শুরু হয় ভয়াবহ বর্না।রাস্তা ভেঙে গেল। যার কারনে কেউ আর যেতে পারেনি।পুরো পনের দিন এখানে থাকতে হয়েছিল তাদের।ভাগ্যিস তাদের কাছে পয়সা ছিল।তাই খাবার জুটেছিল।তা না হলে না খেয়ে থাকতে হত।তার ভিতরে মহুয়ার পাগলামি দিন দিন বাড়ছিল।একা একা কথা বলত।ভর দুপুর বেলা ছাদে চুল ছেড়ে বসে থাকত।কখনও নদীর পাড় গিয়ে খিলখিলিয়ে একা একা হাসত।কখনও চিৎকার করে কাঁদত।আর প্রতিদিন রাতে তার সাথে অশ্লীল কাজ করা হত।এভাবে মেয়েটা চোখের সামনে পনের দিনের মধ্যে পাগলে রুপান্তরিত হয়ে গিয়েছিল।এর মধ্যে একদিন হুট করে দেখি মেয়েটা ফ্যানের সাথে ফাঁস দিয়েছে।

বৃদ্ধার কথা শুনে সকলে নির্বাক,নিরুত্তেজ। কথা বলার ভাষা হাড়িয়ে বিমূঢ়।।

তিনি আবার বললেন,তার পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।ছেলেমেয়ে গুলিও তাদের শহরে চলে যায়।এর মধ্যে আমি অস্বাভাবিক আচারন ও বেশ কিছু অদ্ভুত জিনিসের টের পাই।মাঝরাতে ঘরের মধ্যে দ্বিতীয় ব্যক্তির হাঁটাচলা।ছাদে লাফালাফি করা।মাঝে মধ্যে যেন কেউ আমার নাম ধরে ডাকে।আমি তখন প্রচন্ড ভয় পাই।আমার মনে হয় কি জান বাবাজি?আমার আগে যে কেয়ারটেকার ছিল তিনি এই কারনে চাকরি ছেড়ে দিয়েছিলেন হয়ত।আমি এসেছি নতুন তখন।এসব বিষয়ে জানতাম না।যখন জানলাম তখন চাকরি ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না।চাকরি ছাড়লে ছেলেমেয়েদের নিয়ে না খেয়ে থাকতে হবে।তা ভেবে চাকরিতে রয়ে গেলাম।তবে একটা বুদ্ধি করলাম।একদিন একজন ভাল হুজুর ডেকে আনলাম।তার ভাষ্য মতে,এখানে কিছু দুস্ট জ্বীন ছিল।তার মধ্যে তাদের লিডার ছিল মেহরাব নামের একজন জ্বীন।জ্বীনটি ছিল আশিক জ্বীনের অন্তর্ভুক্ত। সে ছিল জ্বীনের বাদশাহর ছেলে।বান্ডুলে,ছন্নছাড়া ছিল তার জিবন যাপন।দুস্ট বন্ধু সঙ্গে মিশে মানুষ'কে বিভ্রান্ত করত।তার বাবা অনেকবার নিষেধ করেছে।সে শুনেনি। বাবার কথা অমান্য করার ফলে তাকে সন্তান থেকে বহিষ্কার করা হয়।তার পর থেকে সে তার বন্ধুদের নিয়ে এখানে থাকে।তাই বহিরাগত আসলে তাদের সমস্যা হয়।এইজন্য সকল'কে ভয় দেখায়।যাতে কেউ টিকতে না পারে।সেদিন মহুয়া নামের মেয়েটির কথা বলল, মেয়েটি'কে তার ভাল লেগেছিল।মেয়েটির সঙ্গে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছিল।পরবর্তীতে মেয়েটা'কে যখন তার প্রয়োজন ফুরিয়ে গেল।তখন মেরে ফেলল।

সকলে তার কথা শুনে আতঁকে উঠল।বর্ষার ঘামে গা ভিজে যাচ্ছে।এই শীতের মধ্যে সে বোধহয় ঘামে গোসল করে উঠবে।মনে মনে ভাবল,আসতাগফিরুল্লাহ!সে কিনা একজন বদজাত বেয়াদব জ্বীনের প্রেমে পড়ে যাচ্ছিল।ছিঃ ছিঃ কি জগন্যতম চিন্তাধারা তার!সে প্রভুর কাছে শুকরিয়া আদায় করল "আলহামদুলিল্লাহ।"আল্লাহ বাঁচাইছে আমারে।

তমাল বলল,তারপর কি হল আংকেল?

বলছি!হুজুর মেহরাবের বন্ধুদের বোতলে বন্ধি করলেও তাকে বোতলে বন্ধি করতে পারেনি।কারন সে জ্বীনের বাদশাহের ছেলে ছিল। তাকে বোতলে বন্ধি করার মতন ক্ষমতা ও শক্তি দু'টো'ই ছিল না ।তাকে বন্ধি করলে এতে তার পরবর্তীতে সমস্যা হত।তবে হুজুর মেহরাব নামের জ্বীনটি'কে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে রেখেছিল।সে যেন দ্বিতীয় বার কারও ক্ষতি না করে।আর তাদের বন্ধুদের উদ্ধার না করে।মেহরাবও তার প্রতিজ্ঞার বরখেলাপ করেনি। রেখেছিল হুজুরের কথা।কিন্তু তোমরা এসে সব গন্ডগোল পাকালে। ঐ দুস্টজ্বীনদের মুক্ত করে দিলে।আর তারা মেহরাব'কে ফুসলিয়ে ফাসলিয়ে আবার খারাপ কাজের প্রতি ইঙ্গিত দিচ্ছে।

এখন শুনো সবাই। আজকে রাতে ওরা একটু বেশি জ্বালাবে।তবে ক্ষতি করতে পারবে না।তোমরা সবাই উযু করে আসো।কেউ একা বাথরুমে যাবে না।সাথে দু'তিনজন নিয়ে দাঁড় করিয়ে রেখে তারপরে বাথরুমে যাবে।আর হ্যাঁ বর্ষা মা জননী। তোমার ভিতরে অদ্ভুত কিছু কান্ডের টের পেয়েছি।আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। তুমি এখনও সুরক্ষিত রয়েছো।তবে বিপদ আসতে সময় লাগে না ।খুব সাবধানে থাকবে মা।আমি যা ভাবছি সেটা যেন ভুল হয়।সঠিক হলে খুব খারাপ হবে।এমনিতে'ই মেহরাব নামের জ্বিনটি আমার ওপর বেশ রেগে আছে।কবে কখন কি করে দেয় বোঝা মুশকিল?সকলে পবিএ হয়ে এসো।এর মধ্যে বাতাস বইতে শুরু হয়েছে।তখন মধ্য রজনী হতে চলল।শুরু হল বাতাসের তান্ডবলীলা।

(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 25 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন