ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 26

লেখক: লামইয়া তাসনিম

# বন্ধুমহল।
২৬.

রাতটা কেটেছে আতংক আর ভয় নিয়ে।এমন ভয়ংকর রাতের সাথে আঁধও তারা পরিচিত ছিল না বললে'ই চলে।কি ভয়াবহ নির্মম ছিল রাতটি!সকলের প্রায় ভয়ে জুবুথুবু ন্যায় অবস্থা ছিল।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পৌঁহাতে হয়েছিল।এখনও মনে আছে,

যখন ঝড়ের তান্ডবলীলা শুরু হল।তখন চারিদিকে কেবল শো শো করে বাতাস বইতে লাগল।বাতাসের সাথে ধূলোবালি চোখের সামনে উড়ছে। তখন অদ্ভুত কিছু ভয়ানক শব্দে গা কাটা দিয়ে হিমশীতলে পরিণত হয়েছিল।ঘরের প্রতিটি কনায় কনায় জিনিস পএ ঠাস ঠুস শব্দ করে পড়ে গিয়েছিল।ডাল পালা ভেঙে যেন জানলার ওপর ধেয়ে পড়ছে।চাম্বুল ও রেন্দি গাছটি নেড়েচড়ে পড়বে পড়বে এমন ভাব।বাঁশঝাড়গুলি তড়িৎ বেগে নুয়ে পড়ছে।তার মধ্যে কুকুরের আত্মনাতে পরিবেশ ভুতুড়ে ভুতুড়ে মনে হচ্ছিল।সেই মুহূর্তে রিমি আর নিপার গণধারে চিৎকার ভেসে এল।তাদের ভাস্যমতে,সামনে দিয়ে মাএ একটি কালো ছায়া তড়িৎ বেগে দৌঁড়ে গিয়েছে।কথাটা শোনা মাএ প্রখর ভয়ে সকলের আন্তরআত্মা তড়িৎ করে কেঁপে উঠল।গা অবশ হয়ে এল।নড়ার মতন শক্তি যেন ফুরিয়ে গিয়েছে।শো শো বাতাসে যেন ভয় দ্বিগুন বাড়িয়ে তুলছে।হাত শক্ত করে সকলে হিতাহিত জ্ঞান হাড়িয়ে দৌঁড়ে বসার ঘরে উপস্থিত হল।রিমি এবং নিপা উভয়ে ভয়ে এখনও কাঁপছে। চোখ দু'টি যেন কোটর ছেড়ে বেড়িয়ে আসবে এমন হাবভাব।আর মিনমিন স্বরে কিছু অদ্ভুত কথা বলার চেস্টা করছে।যার বেশ কিছুই অস্পষ্ট।কেয়ারটেকার বলল,

"আগেই সাবধান করেছি।তখন বুঝলে না।সকলে আর বাহিরে বের হইয়ো না।বসার ঘর ব্যতিত আজকে কেউ আর রুমে ঢুকবে না। আমার কথা মন দিয়ে শুনো সকলে।বার বার করে বলে দিচ্ছি কেউ রুমে যাবে না।আজ সারারাত বসার ঘরে সকলে কাটাবে।এমনকি পানি খেতেও কিচেনে ঢুকবে না।ওরা কিন্তু আজ ভয়ানক তান্ডবলীলা চালাবে।বিভিন্ন উপায়ে তোমাদের ভয় দেখানোর চেস্টা করবে।খবরদার কেউ ভয় পাবে না।তাহলে'ই ক্ষতি নিশ্চিত। এখন সকলে দোয়া দুরুদ পড়।"

সকলে যখন দোয়া দুরুদ পড়তে ব্যস্ত।তখন বর্ষা তন্দ্রায় তলিয়ে ছিল।সেই মুহূর্তে তার মনে হল কেউ যেন কর্ণপাতে এসে মিহি স্বরে ডাকছে "বর্ষা।"

তন্মধ্যে তার তন্দ্রা তড়িৎ করে ছুটে গেল।ঘুমের রেশ এখনও রয়েছে।নিভু নিভু দৃষ্টিতে মোম বাতি কেবল চোখে পড়ল।সামনে তমালদের দেখল।সকলে দোয়া দুরুদ পড়তে পড়তে ঘুমে ঝিমুচ্ছে।তাদের দেখে মনে হচ্ছে না তারা আঁধো তাকে ডেকেছে।সে আঁতকে উঠল।হুড়মুড়িয়ে হাঁটু উঠিয়ে বসল। দৃষ্টি ঘুরিয়ে আশে পাশে তাকাল।তেমন কাউকে চোখে পড়ল না।নিজের মন'কে বুঝ দিল।নেহাৎ এটা তার মনের ভ্রম ছিল।

সেদিন রাতটা যতটা ভয়ংকর ছিল তার চেয়েও বেশি ভয়ংকর ছিল দুস্ট জ্বীনগুলো।প্রচন্ড জ্বালিয়েছে তারা।

রাত কেটে যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে।তখনই সকলে তৈরি হয়ে নিল চলে যাবে বলে।কিছুতে'ই তারা আর ভুতুড়ে বাড়িতে কাটাবে না।সেই মুহূর্তে দুঃসংবাদের বানি নিয়ে হাজির হল বৃদ্ধ কেয়ারটেকারটি।জানাল,

"গতকাল রাতে ঝড়ের কবলে পড়ে রাস্তা ভেঙে গিয়েছে।এই মুহূর্তে ঐ রাস্তা ব্যতিত অন্য কোন রাস্তা দিয়ে যাওয়া সম্ভব নয়।কেননা,ম্যানরাস্তা বলতে ঐ একটাই ছিল। যেটা দিয়ে সকলে যাতায়াত করত।"

সকলে বিবাকে পড়ল।হতাশ হয়ে মনঃক্ষুন্ন হল।মতিষ্ক যেন জ্ঞান শূন্য হয়ে পড়ল।সারাটা দিন চিন্তান্বিত সংকীর্ণ মনে কেটেছে।রাস্তা কবে ঠিক হবে বোঝা দুষ্কর।

সন্ধ্যা যখন হয়ে আসল।তমাল আর শুভ এক ব্যাগ বাজার নিয়ে এল।কাজের মেয়ে দু'টো ভয়ে সকালে বিদায় হয়েছে।এখন রান্না নিয়ে তমালের বেশ দুঃশ্চিন্তা বাড়ল।তখনি হুট করে মনে পড়ল।রাঁধুনি তো স্বয়ং তাদের সাথেই রয়েছে।হ্যাঁ বর্ষার মতন রাঁধুনি থাকতে এত চিন্তা কিসের?

বর্ষার কাছে প্রস্তাব রাখতেই সে বারন করে দিয়েছে।তার মনটা বিরহের বিষন্নতায় ঘেরা।উৎস'কে কতবার ফোন করেছে।বারংবার ফোন বন্ধ বলছে।এতে বর্ষার মনঃক্ষুন্ন হল।রাগলও প্রচন্ড।লোকটা একটা ঘাত্যাড়া।সব সময় নিজের মর্জিতে চলে।এমনটা একটা লোক'কে সে কি করে বিয়ে করল বুঝে আসে না।তার মতে, পুরুষ লোক হবে সহজ সরল।যাকে বইয়ের মতন মন খুলে পড়া যায়।সেখানে কিনা তার ভাগ্যে গম্ভির,লাজহীন লোক জুটল।

তমালের ডাকে তার সংবিৎশক্তি ফিরল।মুখের সামনে তমাল'কে চুটকি বাজাতে দেখে বর্ষা হকচকিয়ে উঠল।বেশ করে চোখ রাঙাল।তমাল হাসল।নৈঃশব্দ্য তার হাসির কলরব। নরম স্বরে বলল,

"রাঁধুনী আপা।আপনার হাতের রান্না স্বাদ অসাধারন,অতুলনীয় ।এত সুন্দর রান্না আমি ইহকাল জিবনেও খাইনি।ইশ!কি স্বাদ রে।মুখে যেন এখনও লেগে আছে।"

বর্ষা আড় চোখে তমালের দিকে তাকাল।দেখল,ছেলেটা ঠোঁট কামড়াচ্ছে।বর্ষার সাথে চোখাচোখি হতে'ই ভদ্রতা খাতিরে হাসল।

বর্ষা ভেংচি মারল।হামি দিয়ে বলল,

"তোরা এত আলু পাম মারতে পারোস । সত্যি ভাই আগে জানতাম না। কিন্তু তোরা তো ভুল জায়গায় এন্টি মারলি।আজ আমার দ্বারা কিছু'ই হবে না।জামাইয়ের শোকে আজ আমি শোকাহত। আজকের দিনটা আমি শুধু শোক পালন করবো।খবরদার কেউ ডিস্টার্ব করবি না।আর হ্যাঁ রান্না শেষ হলে খেতে ডাকিস কিন্তু ।নয়ত, সব কয়টার পেট খারাপ হবে মনে রাখিস।বর্ষার বদদোয়া কিন্তু হাড়ে হাড়ে লাগে।"

অয়ন 'চ' উচ্চারন করে থেমে গেল।

শুভ বএিঁশ পাটি দাঁত করে হেসে দিল। বলল,

"বান্ধবী এমন করোস কা।মোরা তো নিজেদের'ই লোক নাকি।সবাই মিলে মিশে কাজ করলে তাড়াতাড়ি হবে।তাছাড়া তুই ব্যতিত তো কেউ রান্না করতে পারে না।এরা শুধু গিলতে পারে বুঝেছিস।এক একটা অর্কমার ঢেঁকি।একটু দয়া কর মেরি বোন।"

বর্ষা চেয়ারে গা হেলিয়ে দিল।
ভ্রু কুঞ্চিত করল। গলা উচকিয়ে জিজ্ঞেস করল।
"কি কি এনেছিস?"

শুভ ব্যাগ খুলতে খুলতে প্রতিত্তরে জানাল,

"গরুর মাংস,মুরগি, ডিম, চিংড়ি,পেঁপে, সিম, ডাল,বেগুন প্রভৃতি।আবাদত,রাতের জন্য বিরিয়ানি হলেই চলবে দোস্ত।তোর হাতের বিরিয়ানি অনেক মজা লাগে।সাথে কাবাব হলে ভাল হয়।"

বর্ষা উঠে দাঁড়াল। রান্না ঘরে ঢুকে বলল,

"সবাই হাতে হাতে কাজ করবি কিন্তু বলেছিস।এখন শোন কে কি করবি আমি বলে দিচ্ছি।শুভ মুরগি কাটবি।নোমান গরুর মাংস গুলি ধুয়ে পানি ঝড়িয়ে রাখবি।তমাল আর অয়ন শসা,কাঁচা মরিচ,পেয়াজ,আলু, গাজর কাটবি।আর রিমি,নিপা তোমরা বইনেরা আদা রসুন পাটায় পিষে দেও সোনা।"

বর্ষার কথা শুনে সকলে হতবিহ্বল। বর্ষা কোমড়ে হাত রেখে এদের ভাবসাব দেখল।এদের চেহারা দেখে মনে হচ্ছে। তার কথা শুনে সকলে সবে যেন আকাশ থেকে টুপ করে মাটিতে পড়ল।

"বর্ষা ঘোর বিরোধীতা করল।আচ্ছা ঠিক আছে। আমি তাহলে গেলাম।কারও কাজ করার কোন দরকার নেই বাপু।এমনিতে'ই আমার মুড অফ। তার ওপর তোদের মতন মাসুম বাচ্চাদের জন্য বড্ড মায়া হচ্ছিল।তাই একটু সাহায্য করতে চেয়েছিলাম।কিন্তু তোরা তো রাজি হচ্ছিস না।ঠিক আছে আমি চললাম।"

"তমাল, শুভ চিৎকার করে উঠল "এই না।"
যাস না প্লিজ।আমরা সবাই কাজ করছি।"

এদেরকে শায়েস্তা করতে পেরে বর্ষার মুখে বিশ্বজয়ী হাসি ।তমাল আর অয়ন দু'জনে পেয়াজ কাটতে গিয়ে চোখের জলে গাঙ ভাসাচ্ছে। শুভ মুরগি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে।নিপা আর রিমি আদা রসুন পিষতে গিয়ে তাদের কোমর ধরে আসল।অবশেষে শত কস্ট ও সাধনার পর রান্নার পর্ব শেষ হল।

সকলে তৃপ্তি ভরে খেয়ে ধেয়ে সুতে চলে গেল।
বর্ষা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল।

"রাত তখন গভীর।নিস্তব্ধ রজনী। ঘুটঘুটে অন্ধকার রাতের মধ্যে সূক্ষ্ণ আলোর রশ্মিতে একটি পিতলের পাএ দেখা গেল।সেখান থেকে সোনালি রশ্মি বের হচ্ছে।হুট করে সোনালি কিরনগুলি দলা পাকিয়ে গেল।ধীরে ধীরে পরিনত হল একজন মানবে।তা থেকে একজন সুদর্শন যুবকে আকার ধারন করল। যুবকটি বর্ষার দিকে এগিয়ে আসছে।বর্ষার কেবল দেখল।মুখ দিয়ে কিছু উচ্চারন করতে চাইল।অদৃশ্য এক মায়াজাল আবদ্ধ হয়ে গেল সে।এত চিৎকার করতে চাইল। অথচ ঠোঁট নাড়াতে ব্যর্থ হল।তাকে যেন কেউ বশ করে রেখেছে।ধীরে ধীরে তার মাথার কাছে বসল লোকটি।বর্ষা আবেগপুত হয়ে চেয়ে রইল।ঠিক সেই মুহূর্তে উৎস এল।বর্ষার মাথার কাছে যুবকটিকে দেখে তার চোয়াল শক্ত হয়ে এল।হাতে পেশিবহুল ধীরে ধীরে ফুলে উঠেছে।কপালের রগগুলো টানটান হয়ে ফুলে উঠল।উৎস'কে এগিয়ে আসতে দেখে বর্ষা আঁতকে উঠল। ভিষণ ভয়ও পেল।অথচ যুবকটি নিশ্চন্তে বসে আছে।বর্ষার কাছাকাছি উৎস আসতেই যুবকটি বর্ষার হাত ধরে টেনে তার কাছে নিয়ে আসল।উৎস এসে বর্ষার আরেক হাত শক্ত করে মুঠোয় নিল।এতে যেন যুবকটি ক্রোধ ফেটে পড়ল।তার চোখ দিয়ে আগুনের উত্তাপ বের হচ্ছে।ধীরে ধীরে তার মুখশ্রী ছাইরঙে পরিবর্তন হচ্ছে।বর্ষা ভিষণ ভয় পেল।তড়িৎ বেগে লোকটার থেকে হাত ছাড়িয়ে উৎসের বুকে সিটিয়ে রইল।যুবকটি গা কাঁপিয়ে হাসল।তার হাসির শব্দ বারংবার ভয়ানকভাবে প্রতিধ্বনি হতে লাগল।বর্ষা ভয় আর আতংক নিয়ে উৎসের প্রশস্ত লোমযুক্ত বুকে মুখ লুকিয়ে শার্ট খামচে ধরল।উৎস ভরসা দিল, সে বেঁচে থাকতে তার কিচ্ছু হতে দিবে না।হুট করে যুবকটি অদৃশ্য হয়ে উৎসের দিকে আগুন নিক্ষেপ করলো।এতে বর্ষা উৎসের দিক থেকে ছিটকে দুরে গিয়ে পড়ল।ব্যথা পেল বেশ।"আহ" করে চিৎকার করে উঠল।যুবকটি এতে যেন পৈশাচিক আনন্দ পেল।ধীরে ধীরে সে আবার মানুষে রুপান্তরিত হল।এবার সরাসরি সে উৎসের বুকে এসে লাথি বসাল।হঠাৎ আক্রমনে উৎস দু'পা পিছিয়ে পড়ল।রাগে তার শিরাগুলি টানটান হয়ে ফুলে উঠেছে।চোখগুলি রক্তিমলাল হয়ে এসেছে।সে যুবকটিকে ছুতে আসলে'ই অদৃশ্য হয়ে গেল।উৎস অবাক হয়ে কেবল দেখে গেল।এক এক জায়গায় গিয়ে যুবকটি গা কাঁপিয়ে হাসতে লাগল।বর্ষা ভয়ে গুটিশুটি মেরে বসে রইল।উৎস দৌঁড়ে বর্ষার কাছে যেতেই যুবকটি উৎস'কে দুরে ছুড়ে মারল।তার শক্ত হাতের থাবায় উৎসের মতন শক্তিমান পুরুষকে উঁচকিয়ে ফেলল।অন্য হাত দিয়ে তার কন্ঠনালি চেপে ধরল।এতে উৎসের চোখ মুখ উল্টিয়ে এল।বর্ষা ভিষণ পেল।তার হাত পা অবিরাম কাঁপছে। চট করে সে উঠে দাঁড়াল। যুবকটির কাছে গিয়ে জোরে তাকে ধাক্কা দিল।এত যেন যুবকটি এক বিন্দুও সরল না।উল্টো সে উৎসকে দ্বিগুন কস্ট দিয়ে আনন্দ পেতে লাগল।উৎস ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল।উৎসের অবস্হা দেখে বর্ষার গলা শুকিয়ে এল।চিৎকার করে উৎস'কে ধরতে চাইল।তার আগেই যুবকটি তাকে আটকে দিল।তার হাত ধরে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে লাগল।সে মুহূর্তে বর্ষা চিৎকার করে উঠল।"

গা ধড়ধড় করে কাঁপছে। এই শীতের মধ্যেও তার ঘাম ছুটে যাচ্ছে।চোখ দিয়ে অশ্রু ঝড়ে পড়ল।উৎসের জন্য মনটা ছটবট করতে লাগল।গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে।বর্ষার চিৎকার শুনে নিপা রিমির ঘুম ভেঙে গেল।রিমি বলল,
"কি রে চিৎকার করছিস কেন?
বাজে স্বপ্ন দেখেছিস?"

"স্বপ্ন"হ্যাঁ সে খুব বাজে স্বপ্ন দেখেছে।উৎসের কথা মনে পড়তে'ই সে উৎসকে কল লাগাল।নাম্বারটি বন্ধ বলছে।বর্ষা চোখ রাঙিয়ে রিমির দিকে তাকাল।শোন রিমি, মনে রাখিস তোর ভাই একদিন আমার হাতে ভয়ংকর ভাবে খুন হবে সেদিন বর্ষার কথাটা মিলিয়ে নিস।ভিষণ খারাপ একটি লোক।কোন রেসপন্সিবিলিটি নেই বললেই চলে।খাটাস একটা বদলোক,অকৃতজ্ঞ ।"

রিমি পানি এগিয়ে দিল।
"নে দর।আগে পানি খেয়ে মাথা ঠান্ডা কর।আমার ভাইকে গালি দিতে বহুত টাইম পাবি।এমনিতে তো বেচারা খুব কস্টে আছে।বিয়ে হয়েছে তিন তিনটি বছর।এখনও সে বাসর করতে পারেনি।এই চিন্তায় দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে।সেখানে তুই আমার ভাইকে অভিশাপ দিচ্ছিস।তাহলে তো বেচারা তারাতাড়ি মরে যাবে।তুই তো ভয়ংকর একটা বেদ্দব মহিলা।"

বর্ষা চট করে চোখ রাঙাল।রিমি অগ্রাহ্য করল।ইমুতে উৎস'কে কল লাগাল।মিনিট দুই পড়ে উৎস রিসিব করল।রিমি লাউট স্পিকার বাড়িয়ে দিল।

উৎস বলল,
--হ্যাঁ বল।
--ভাই কাজ করছিলে।
--হ্যাঁ।কোন সমস্যা?
--না! না!তোমার ফোন বন্ধ কেন?
--এমনি।শুধু এই কারনে ফোন দেওয়া।নাকি অন্য কোন কারন আছে।
--তুমি কি খুব ব্যস্ত?
--হ্যাঁ একটু কাজ করছিলাম।কিছু বলবি?
--তোমার বউ তোমাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছে।বেচারি কেঁদে কুটে খাল বানাচ্ছে।নেও একটু কথা বলে শান্ত্বনা দেও।
--মুড নেই।

উৎসের কথা শুনে বর্ষার মনটা নিমিষে ভাড় হয়ে গেল।সে অন্যদিকে মুখ ফিরিয়ে সুয়ে পড়ল।রিমি আড় চোখে সবটা দেখল।

ফের উৎস'কে বলল,

--একটু কথা বল।বেচারি দুঃশ্চিতার মধ্যে আছে।
--ওর সাথে কথা হলে সরাসরি ঢাকায় হবে।এছাড়া কথা বলতে আমি আগ্রহি নই।ওকে বলবি আমায় কল দিতে।
--দিয়েছিল তো।ফোন বন্ধ বলছে।
--উৎস দীর্ঘশ্বাস ছাড়ল।তপ্ত নিঃশ্বাস নিয়ে বলল,
দে ওর কাছে।

বর্ষা উঁচু গলায় বলল,

--রিমি বলে দেয়।আমারও মুড নেই কারও সাথে কথা বলার।

রিমি রাগল।এত কস্ট করে ম্যানেজ করল সব।আর এখন বলছে মুড নেই।তোর মুডের গুস্টি মারি।তার ইচ্ছে করছে এই মুহূর্তে দু'টো জ্বালিয়ে ভষ্ম করে দিতে।

রিমি বর্ষার সামনে ফোন রেখে ওয়াসরুমে চলে গেল।

নিপা বেচারি সবে তন্দ্রায় গিয়েছে।

বর্ষা আশে পাশে তাকাল।কেউ নেই।সে ধীরে সুস্থে কানের কাছে ফোন নিল।কেউ আগ বাড়িয়ে কথা বলল না।ফোনের এপাশে ও ওপাশে কেবল দু'জনের নিশ্বাসের শব্দ শোনা গেল ।নিরবতা ভেঙে উৎস বলল,

--কখন কল করেছিলে?
--একটু আগে।
--ওহ।রাতে খেয়েছো।
--হু।
--দুঃস্বপ্ন নিয়ে ভেবো না।ওটা তো কেবল স্বপ্ন'ই বোকা,বাস্তব নয়।এখন ঘুমিয়ে পড়।শোনলাম, রাস্তা ভেঙে গিয়েছে নাকি।

বর্ষা অবাক হয়ে তাকাল।বলল,
--আপনি জানলেন কি করে?
--তমাল বলেছে।কাল আসছি।
--আবেগপুত হয়ে বর্ষা প্রশ্ন করে বসল।কি করে?

--ম্যাডাম আপনার হাসবেন্ডের কাছে অসম্ভব বলে কিছু'ই নেই।কাল আসলে'ই দেখতে পাবেন।তৈরি হয়ে থেকো পাখি।
--উৎসের কথা শুনে লজ্জায় বর্ষার মুখমন্ডল রক্তিমলাল হয়ে উঠল।সে কোন রকম রাখছি বলে কল কাটতে চাইল।তার আগে'ই ওপাশ থেকে গা কাঁপানো হাসির শব্দ এল।

বর্ষা বুঝল।উৎস বুঝে ফেলছে সে লজ্জা পেয়েছে।তাই লোকটা হাসছে।এত হাসতে পারে লোকটা।অবশ্য একে নিলজ্জ উপাধি বিনা হিসেবে দেওয়া যায়।যাক এখন একটু শান্তি লাগছে।

(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 26 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন