ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 27

লেখক: লামইয়া তাসনিম

#বন্ধুমহল।

.২৭

চমৎকার একটি শীতের সকাল।স্বচ্ছতায় ঘেরা প্রকৃতি।সবুজ ঘাসের মনোরম দৃশ্য। ঘাসে চরনখানি পড়তেই ভিজে যেন গোসল করে উঠে।উদাস মনে নিজের ঘরে বসে কাকাতুয়া। শিশিরে ভিজে স্যাঁতস্যাঁতে মাটির পথ।শুকনো পাতাগুলি অবহেলায় পড়ে ভিজে রাস্তার দু'পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে।

উৎস আসল ঠিক সকাল দশটায়।রির্সোটটি থেকে মিনিট পাঁচেকের মতন কিঞ্চিৎ দুরে বিশাল বড় স্কুল মাঠ রয়েছে।সেখানে হেলিকপ্টার রাখা।সকলে আগে থেকেই তৈরি হয়েছিল।উৎস আসার সঙ্গে সঙ্গে বের হয়ে পড়ল ।উৎস আর বর্ষা দু'জনে পাশাপাশি।কতদিন পর দেখা হল।অথচ দু'জনে নির্বাক,নিরুত্তর। হেলিকপ্টার ছাড়ল মিনিট চারেক পর।গগনে ঘুর্নায়মান অবস্থায় বর্ষার চোখ স্হির হল রির্সোটটির দিকে।পাশেই বিশাল বড় বাঁশঝাড়টি।সেখানে অস্পষ্ট দৃষ্টিতে জ্বলন্ত অগ্নির ন্যায় দু'টো আঁখি দেখা গেল।আগুনের ফুলকি উড়ছে যেন চক্ষুযুগল দু'টি থেকে।বর্ষা ঘাবড়াল,ভড়কাল।ভিতু নয়নে হাসফাঁস করছে। কম্মিনকালের জন্য সে স্তম্ভিত হয়ে গেল।মনে মনে কষে নিল ভয়ংকর কিছু ধারনা।
নড়েচড়ে উৎসের দিকে ফিরল সে।লোকটা গম্ভির হয়ে বসে আছে।শান্ত ও স্হির চাহনি।বর্ষা মুখ ফিরিয়ে নিল।মনে মনে ভাবল,'এমনিতে সারাদিন বকবক করে মাথা খায়।আজকে এত ভদ্রো সাধু সন্ন্যাসী সাজার কারন ঠিক তার বুঝে আসল না।'

ঢাকা পৌঁছাল ঘন্টা তিনেক পর।সকলে নিজ নিজ স্হানে পৌঁছে গিয়েছে।বর্ষা'কে উৎস সরাসরি তার ফ্লাটে নিয়ে এসেছে।বর্ষা একারনে বেশ ক্ষিপ্ত হয়ে আছে।উৎস গোসল করতে ঢুকল।এ ফাঁকে সে রিমির রুমে উঁকি মারল।মেয়েটা দরজা জানলা খোলা রেখে ড্রেস চেইঞ্জ করছে। সে সরাসরি ঢুকে গেল।হুড়মুড়িয়ে চটপটে গলায় বলল,"টুকি!সব দেখে ফেলেছি।"

রিমি হকচকিয়ে উঠল।অস্বস্তি হল তার।চোখ রাঙাল তাকে।বর্ষা যেন দেখেও দেখল না।সে সরাসরি রিমির সামনে গিয়ে বসল।

"শোন বইন একটা সত্যি কথা বল তো।তোর ভাই আমাকে হঠাৎ এই বাসায় নিয়ে আসার কারন কি? ভাই বোন মিলে আবার আমার বিরুদ্ধ বড়সড় ষড়যন্ত্রে লিপ্ত হসনি তো।দেখ,তোদের আমি হাড়ে হাড়ে চিনি।তাহলে তাড়াতাড়ি জটপট বলে ফেল।নয়ত, পরে মানহানি কেস দিয়ে ফাঁসিয়ে দিব কিন্তু । দু'ভাইবোন মিলে কেঁদেও কূল পাবি না।"

"আমার খুব প্রেম প্রেম শখ জাগছিল তো তাই বউকে নিয়ে এসেছি।কেন?কোন সমস্যা! "

উৎসের কথা শুনে বর্ষা থতমত খেয়ে বসল।অসাবধানতায় পড়ে যাচ্ছিল।খাট ধরে সামলে নিল নিজেকে। ভাবল,লোকটা তো বাথরুমে ছিল এত জলদি বের হয়ে এল কি করে?

তার ভাবনায় এক বালতি জল ফেলে উৎস এসে তার হাত টেনে ধরল।টেনে নিতে নিতে বলল,
"এসো কে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেখাচ্ছি।"

-এই না।
--কেন?তুমি তোমার শএুকে চিনবে না।
--না!না!দরকার নেই।
--কেন?

বর্ষা জমে গেল।পা থেমে পড়ল।উৎসের পড়নে লম্বা সাদা তাওয়াল ব্যতিত কোন বস্ত্র নেই ।সুঠাম দেহে প্রশস্ত লোমযুক্ত চওড়া বুকে বিন্দু বিন্দু জলকনা জমে আছে।ভেজা চুলগুলি থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে।তাতে লোকটার যেন কোন ভ্রুক্ষেপ নেই।বর্ষা শুকনো ঢোক গিলল।দৃষ্টি অগুছাল।আনতা আনতা করে বিড় বিড় আওড়াল।সে বর্ষার দিকে চোখ সরু করে তাকাল।ঠোঁট দু'টি দুই ইঞ্চি ফাঁকা করে বলল,

"তোমাকে পালিশমেন্ট পেতে হবে।ভয়ংকর পালিশমেন্ট। একজন গণমান্য এমপি সাহেবকে অসম্মান করার জন্য ভয়াবহ শাস্তি পেতে হবে বুঝলে মিসেস চৌধুরী। তৈরি তো তুমি।"

শুষ্ক অধর জোড়া জিব দিয়ে ভিজিয়ে নিল বর্ষা।তর্জনী আঙুল দিয়ে উৎস'কে হালকা করে গুতো মারল।গাল ফুলিয়ে বলল,

"ঐ নেতা সাহেব।এবারের মতন মাফ করা যায় না।আর হবে না গো।"

"মাফ করা যায় অবশ্য। তুমি রাজি হবে না তাতে।"

"একবার বলেই দেখেন রাজি হই কিনা।"

"বেশি কিছু না।ব্যস টুপ করে একটা চুমু খেলেই হবে।"

"আসতাগফিরুল্লাহ।"

উৎস ঘর কাঁপিয়ে হেসে উঠল।

____________________
পৌষের সকাল।ঘরে ঘরে কৃষকদের নতুন ফসলের চাল দিয়ে পিঠা তৈরি হচ্ছে।বর্ষা মাটির চুলার পাশে জলচৌকি নিয়ে বসল।গাছের শুকনো লাড়কি দিয়ে উনুনে আগুন জ্বালানো হয়েছে।তার উত্তাপ্ত তেজ প্রখর।বর্ষা উনুনের কাছাকাছি এগিয়ে বসল।এখানে বেশ গরম লাগছে।আরামও পাচ্ছে বেশ।সে দু'হাতের তালু উনুনে ছেকে গালে রাখল।এখন বেশ শান্তি লাগছে।তার বড় ভাইয়ের বউ সালমা রস গরম করছেন।সেখান থেকে স্টিলের গ্লাসে করে গরম গরম এক গ্লাস রস তার দিকে এগিয়ে দিল।সে আনতা আনতা করে ধরল।বলল,

"এমা আমি এত রস খাব না ভাবি।তুমি কিছু কমিয়ে দেও না গো।"

চোখ রাঙাল সালমা।মায়ের মতন শাসন করল।বলল,"খবরদার নাক ছিটকাবি না।যতটুকু পারিস খা।"

বর্ষা ফু দিয়ে গ্লাসে চুমুক দিল।বেশ কড়া মিস্টি।খেজুরের গুড় তৈরি করা হবে রস থেকে।তারা গ্রামে এসেছে গতকাল।হুট করে তার বাবা জেনে গেল তাদের বিয়ের ব্যপারটা।তাইতো তাদের খবর দিতে দেরি করল না।উৎসের সাথে বিয়ের কথা শুনে সেকি তার রাগ।উৎস'কে তার আগেই পছন্দ ছিল না।এখন তো আরও নয়।দু'টোর সম্পর্ক সাপে নেউলের ন্যায়।বর্ষা যখন ভাবনায় মশগুল তখন উৎস বেচারা আসল।

সাদা রঙের ওপর খোপ খোপ আকাশি রঙের সংমিশ্রণে লুঙ্গি পরিহিত উৎসকে মিনিট দুই পরখ করল সে।সরু চোখে দেখল লোকটার ভাবসাব।

হাত উঁচু করে আলিশা দিল উৎস।সালমার দিকে তাকিয়ে ভদ্রতা খাতিরে দাঁত বের করে হাসল। ইশারায় বর্ষা'কে ডাকল।বর্ষা এমন ভাব করল সে যেন শুনেও শুনেনি।তার বেশ মনে আছে।এই লোকটার জন্য বাবার কাছে অনেক কথা শুনতে হয়েছে।সে কি সেধে সেধে বিয়ে করেছিল নাকি।ফাহাদ একপ্রকার ধরে বেঁধে তাকে উৎসের সাথে বিয়ে পড়িয়ে দিল।আর সেখানে কিনা সব দোষ তার।এটাও মানা যায়।এতে মনঃক্ষুন্ন হল তার।সে পণ করেছে লোকটার সাথে কথা বলবে না।

উৎস হাতের ইশারায় কয়েকবার ডাকল।বর্ষা ফিরলো না।সে আয়েশি ভক্তিতে জলচৌকির ওপর পা দু'টো উঠিয়ে আসন পেতে বসল।চোখ বন্ধ করে আলতো করে রসে চুমুক বসাল।আহা!কি চমৎকার স্বাদ।সে সকল ধ্যান রস খাওয়ার প্রতি দিল।এমন ভাব করল, যেন এই মুহূর্তে তার একান্ত গুরুত্বপূর্ণ কাজ হল কেবল রস খাওয়া।

হুট করে তার সামনে থেকে রসের গ্লাসটি কেড়ে নিল সালমা।বর্ষা বিরক্তি ফুটিয়ে "চ" উচ্চারন করে থেমে পড়ল।বলল,

"কি জ্বালা?তুমি রস কেড়ে নিলা কেন?
খাব না বলে তো বেশ চোখ রাঙালে।এখন কেড়ে নিচ্ছো কেন?"

--রস এসে খাবি।আগে দেখ উৎস ডাকছে কেন?
শব্দ করে বর্ষা উঠে দাঁড়াল। পায়ে চটি জোড়া পড়ে নিল। বলল,
--আসলে তোমাদের কারও আমার সুখ সহ্য হয় না।তাই তো বেশি বেশি করে জ্বালাচ্ছো।

সালমা বর্ষার কথা শুনে ঠোঁট টিপে হাসল।

বর্ষা উৎসের সামনে গিয়ে দাঁড়াল।
--কি?ডাকছেন কেন?
--রাগ করছো বউ।
-- খাটাসইয়া ব্যাটা মশকড়া করোস।তোর এসব আজাইরা মশকড়া বাদ দিয়ে কি জন্য ডেকেছিস আগে সেটা বল।
--তুমি আমাকে গালি দিচ্ছো।

এতক্ষণে বর্ষার হুঁশ এল।সে তো বিড়বিড় করে উৎসের গুষ্টিশুদ্ধ উদ্ধার করছিল।ভাগ্যিস বদজাত লোকটা শোনেনি।

--কেন ডেকেছেন বলুন।তাড়া আছে আমার।
--জরুরি প্রয়োজন ছাড়া তোমায় ডাকি নাকি।এমনিতে জ্বালানের জন্য আমার একমাএ গুনদর শশুর মসাই আছে।তোমাকে আর প্রয়োজন পড়ত না।যাইহোক,পেটে চাপ পড়েছে বাথরুমে যেতে হবে।একটু দেখিয়ে দেও বউ।
--আচ্ছা চলুন।..এই দাঁড়ান এক মিনিট ।বর্ষা দৌঁড়ে ঘরের পূর্বদিকে গেল।ফিরল মিনিট দুই পর বদনা হাতে করে।নিন ধরুন।।

চট করে দু'কদম দুরে সরে দাঁড়াল উৎস।নাক ছিটকে বলল
--ছিঃ!ছিঃ! বদনা হাতে করে ঘুরে বেড়াচ্ছ কেন?
--আমার খুব শখ লেগেছে তো তাই।ধরুন পুকুর থেকে পানি নিয়ে আসুন।
--কেন বাথরুমে পানি নেই?
--জে না।এটা আপনার শহর না বুঝলেন নেতা সাহেব। গ্রাম এটা।এখানে পুকুর থেকে পানি এনে বাথরুমে যেতে হয়।
--বড্ড মসিবতে পড়লাম।মাথা চুলকিয়ে লুঙ্গির মাথা দু' আঙুল দিয়ে উঁচকিয়ে উৎস পানি নিয়ে উপরে উঠে এল।বলল,চল জলদি ।

বর্ষা নাক ছিটকে দুরে সরে দাঁড়াল।বলল,

-হাঁটেন।

উৎস সরু চোখে বর্ষা'কে দেখল।কম্মিনকালের জন্য তার মনে হল মেয়েটা যেন বাথরুমে যায়ই না।সে কেবল একাই যেন এই বাথরুম নামক জিনিটা ব্যবহার করে।কেমন নাক ছিটকে আছে।মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অস্বস্তিকর কাজটা সে করছে।

সাত মিনিটের মতন হতে চলল হাঁটছে'ই।অথচ বাথরুমের দেখাও নেই।
তার বিরক্ত লাগল।

বর্ষা ছোট খাট জঙ্গলের সামনে এসে থামল।বলল,

"ঐ যে দেখছেন সুপারি গাছের পাতা দিয়ে বেড়া দেওয়া।ঐটাই বাথরুম।"

বর্ষার কথা শুনে উৎস হুমড়ি খেয়ে পড়ে যেতে লাগল।চিকন দেবদারু গাছটি ধরে সামলে নিল নিজেকে।চোখ পিটপিট করে তাকাল।তর্জনী আঙুল দিয়ে দেখাল,"ওটা।"

--হ্যাঁ।

--ওটা কোন বাথরুম হল।
--না ওটা বাথরুম নয় টয়লেট।আপনার প্রয়োজন হলে যান তো।নয়ত,আমি গেলাম।

উৎস অসহায়ের মতন করে তাকাল।বলল,
"যাচ্ছি।''

বিপদে পড়ে আজ তার ভয়াবহ দশা।নিজের ঘরে এমন একজন শএু থাকলে বাহিরের শএুর প্রয়োজন নেই।বেচারা উৎস মুখটা অসহায় করে ভিতরে ঢুকল।সেকেন্ড দুয়েক পর তড়িঘড়ি করে দৌঁড়ে আসল।দুরে মুখ ভর্তি থু থু ফেলে বলল,

"এটা কেমন বাথরুম বউ।খোলা আকাশের নিচে একটা রেন্দির গাছের ছেও দেওয়া।সেখানে কিভাবে বাথরুম করে।'ওয়াক'আমার তো এখুনি ভিষণ বমি পাচ্ছে।প্লিজ চল এখান থেকে।"

উৎসের কথা শুনে বর্ষা গা কাঁপিয়ে হেসে উঠল।লোকটাকে আজ বেশ জব্দ করেছে।উৎস'কে জব্দ করতে পেরে বর্ষার মুখে বিশ্বজয়ী হাসি।

হাসি থামিয়ে রুষ্টতিত্তে বলল,

"কি গো নেতা সাহেব, কি যেন বলেছিলেন আপনি।ও হ্যাঁ সাধারন জনগণের সাথে সাধারণ ভাবে চলাচল করতে অভ্যস্ত করবেন।তাহলে এই তার নমুনা।শুনুন যেটা পারবেন না সেটা অন্ততপক্ষে লেকচার দিবেন না।চলুন এবার।"

অপমানে মুখটা থমথমে হয়ে গেল উৎসের।চোখ দু'টি রক্তিমলাল হয়ে উঠল।কপালেন শিড়াগুলি ফুলে টানটান দিয়ে দাঁড়িয়ে গেল।সে বর্ষাকে অভারটেক করে হনহন করে হেঁটে চলে গেল।

বর্ষা মুখ ভেঙাল।"ডং।''

সালমা আসল মিনিট দুই পরে।
--তোর বর কই বর্ষা।
--আছে হয়ত ঘরে।
--সেকি। তুই তার সাথে ছিলি না।
--ছিলাম তো।
--তাহলে।
-কিছুই না।তুমি কাজ কর আমি আসছি।

বর্ষা ছোট ছোট কদম ফেলে রুমে ঢুকল।দেখল,উৎস পরিপাটি হয়ে রেডি হচ্ছে।গায়ে পারফিউম মেখে বর্ষার দিকে তাকাল।ঠোঁট বাঁকা করে একটি হাসি দিল। বর্ষা হকচকিয়ে উঠল। উৎস বর্ষার ওড়নার কোনা ধরে টান মারল।অনাঙ্ক্ষিত আক্রমণের জন্য বর্ষা মোটেও প্রস্তুত ছিল।তাই বেগ সামলাতে না পেরে উৎসের কাছাকাছি চলে আসল।উৎস বর্ষার চোখ দু'টির দিকে চেয়ে রইল।বর্ষা দৃষ্টি ফিরিয়ে নিল।

হাত ছাড়িয়ে বলল,
--বের হচ্ছেন কোথাও?নাস্তা করবেন না।
--সকাল থেকে যেসব কান্ড ঘটালে।নাস্তা খাওয়ার শখ মিনিটে গেছে একেবারে।আসি।

বর্ষার মনটা নিমিষে খারাপ হয়ে গেল।এটা কি সে বেশি বাড়বাড়ি করে ফেলল।ঘন্টা দুই পরে কয়েকজন বাচ্চারা হৈচৈ করে বর্ষার রুমে এসে ঢুকল।তুলতুল নামক একজন কিশোরি বলল,

--ও বর্ষা আপা।দুলাভাই নাকি এমপি।তিনি কি কাম করছে হুনছো।

বর্ষা সন্দিহান দৃষ্টিতে চাইল। উৎকন্ঠিত স্বরে জিজ্ঞেস করল।"কি?"

--দুলাভাই নাকি মোগো এলাকায় চারটা বাথরুম বসাইতাছে।

বাচ্চাটির কথা শুনে বর্ষা তাজ্জব বনে গেল।কম্মিনকালের জন্য সে স্তম্ভিত হয়ে গেল। সংবিৎশক্তি ফিরল সেকেন্ড চারেক পর।তড়িঘড়ি করে সে ওড়না মাথায় দিয়ে সদর দরজা দিয়ে ছুটল।ম্যানরোডে এসে দেখল,ইতিমধ্যে ইট, বালু,সিমেন্ট বাথরুমের সরঞ্জামসহ সব কিছুই আনা হয়েছে।লোকটা বর্ষার থেকে চারপাঁচ হাত দুরে দাঁড়িয়ে লোকদের কাজ বুঝিয়ে দিচ্ছে।সাদা পাঞ্জাবি ওপর কালো রঙের কোটিতে ভালই লাগছে।হাত নাড়িয়ে কথা বলার সাথে সাথে কালো বেল্টের ঘড়িটা নড়েচড়ে উঠছে।কথা বলার ভঙ্গিতেই নেতা নেতা একটা ভাব রয়েছে।বর্ষাকে দেখা মাএ উৎস হেঁটে আসল।

বর্ষার গা ঘেসে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল,

"কেমন দিলাম বউ।আমি চাইনা এই এলাকার কোন জামাই এসে আমার মতন বিপদে পড়ুক।তাই তো তোমাদের এলাকায় কেবল জামাইদের জন্য চারটা বাথরুম তৈরি করে দিচ্ছি।আমি তো ঠিক করে রেখেছি৷ এই চারটা বাথরুমের জন্য চারজন টয়লেট কেয়ারটেকার রেখে দিব।তাদের কাট কাট করে বলে দিব। এলাকার জামাই ব্যতিত সকলের প্রবেশ নিষেধ। বাথরুমের সামনে বড় বড় অক্ষরে লিখে দিব।এলাকার সকল জামাইদের জন্য বাথরুম।বেশ ভাল হবে না বউ।"

--আপনি এসব অকর্মা মার্কা বুদ্ধি নিয়ে রাতে ঘুমান কেমনে।
-- সিরিয়াসলি এসব অকর্মা।
--তা নয়ত কি?আমার মাঝে মধ্যে মনে হয় কি জানেন?কি দেখে জনগণ আপনার মতন বুদ্ধিহীন পাগল লোককে এমপি বানাল বুঝে আসে না।
--জনগন যা বুঝে তুমি তো তা বুঝো না।সকলের কাছে আমি বুদ্ধিমান হলেও কেবল তোমার কাছে আসলেই বুদ্ধিহীন হয়ে পড়ি।

--তাই।আপনি তো আগে যথেস্ট বুদ্ধিমান ছিলেন হঠাৎ বোকা হলেন কি করে?
--তোমার প্রেমে পড়েই বোকা হয়েছি বউ।

বর্ষা আহাম্মক হয়ে গেল।

উৎস চমৎকার হাসি দিল।শিস বাজিয়ে গান ধরল।

"প্রেমের বিষে ধরছে গো মোরে।".....

(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 27 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন