#বন্ধুমহল।
২৮.
(অনুমতি ব্যতিত কপি নিষিদ্ধ)
কাঁথা বালিশ হাতে করে আজিজ সাহেবের নিকট হাজির হল উৎস।বেচারা আজিজ সাহেব সবে বিছনা ঝেড়ে টান টান হয়ে শুয়েছেন।সেই মুহূর্তে উৎসের আগমনে তার বেশ মনঃক্ষুণ্ণ হল।গম্ভীর ও রুক্ষ স্বরে বললেন,
"তুমি এখানে কেন?
আর হাতে ওসব কি?"
উৎস হাতে রাখা বালিশ আর কাঁথা খাটের ওপর নৈঃশব্দ্যে রাখল।আজিজ সাহেবকে ঠেলেঠুলে পাশে জায়গা করে নিল।পা টান টান করে তার গা ঘেসে সুয়ে পড়ল।মুখটা আজিজ সাহেবের দিকে ফিরিয়ে বললেন,
"শশুর মশাই একটা সত্যি কথা বলবেন।"
ভ্রু কুঁচকে তাকাল আজিজ সাহেব।তার মুখমন্ডল দেখে বুঝাই যাচ্ছে উৎসের আগমনে সে প্রচন্ড রকমের বিরক্ত।কড়কড় স্বরে বলল,
--কি কথা?
--বর্ষা কি সত্যিই আপনার মেয়ে?
উৎসের কথা শুনে মুখটা পাংশুটে আকার ধারন করল তার।কিছুটা ক্ষিপ্ত হয়ে বললেন,
--কিসব প্রশ্ন করছো।ভদ্রতা দেখছি বাজারে বিক্রি করে এসেছো।
--আর ভদ্রতা...।এইদিকে আপনার মেয়ে আমার জিবনটা বাইজা বাইজা তেজপাতা করছে তার খবর রাখেন কিছু।তাই ভাবছি,এমন শান্তশিষ্ট বাপের মেয়ে ডাইনি হয় কি করে ।তাই তো আমার মনে প্রশ্ন উঠল।
বর্ষা সত্যি আপনার মেয়ে তো।না মানে মনটা খচখচ করছে তাই বললাম।মুখটা অসহায় করে আজিজ সাহেবের দিকে প্রশ্নবিদ্ধ নয়নে তাকাল সে ।
আজিজ সাহেব ক্ষিপ্ত নয়নে উৎসের দিকে তাকাল।উৎসের গা ছাড়া ভাব দেখে তার মেজাজ খিটখিটে হয়ে গেল।
সে সরাসরি উৎসের দিকে ফিরে সুইল।উৎকন্ঠায় জর্জরিত হয়ে উত্তেজিত গলায় বললেন,
--তোমার কাছে বর্ষা'কে বিয়ে দেওয়া'ই ভুল হয়েছে।
--আমার কিন্তু তা মনে হয় না।বরং আমার মতন জামাই পাওয়া আপনার সাত পুরুষের ভাগ্য ভাল বুঝলেন।
--অপদার্থ একটা!আচ্ছা তুমি এখানে কি করছ?
--আপনার মেয়ে রুম থেকে বের করে দিয়েছে।কি বেয়াদব মেয়ে বানাইলেন শশুর মশাই। নূন্যতম সম্মানটুকু পর্যন্ত করে না।আমি যে তার বর সেটা যেন সে বেমানান ভুলে বসেছে।সে অনুযায়ী মূল্যায়নও করে না।আস্ত একটা বেয়াদব!
আজিজ সাহেব চোখ রাঙালেন।বললেন,
"তাহলে তুমি কি?তুমি তার চেয়েও বড় বেয়াদব।"
উৎস দাঁত কেলিয়ে হাসল।
"আপনি বেয়াদব বলেন যাই বলুন শুনতেও মিস্টি লাগে ।আপনার গালিগুলোও সেই লেবেলের।শুনতে কবিতা আবৃত্তির মতন লাগে।
আচ্ছা একটা কথা বলেন তো।আপনাদের আশেপাশে তিন বছর আগে কারও বিয়ে হয়েছে।"
--হ্যাঁ।এইত,আমাদের পাশের বাড়ি সিয়া উদ্দিনের বিয়ে হয়েছে।ওর তো দু'টো বাচ্চাও রয়েছে।কিন্তু হঠাৎ এসব জিজ্ঞেস করছো কেন?
--বলছি!সিয়া উদ্দিনের বিয়ে হয়েছে তিন বছর।আমিও বিয়ে করেছি তিন বছর।সিয়া উদ্দিন তিন বছরে দু'টো বাচ্চার বাবা হয়ে গিয়েছে । অথচ আমার বাচ্চা হওয়া তো দুরের কথা বউকে আজ পর্যন্ত একটা চুমোও খেতে পারিনি।সেখানে বাসর তো পরের সাবজেক্ট ।এখন বলুন দুঃখ আমার হবে না কার হবে?
আজিজ সাহেব হকচকিয়ে উঠলেন।উৎসের কথা শুনে তার ভিষণ লজ্জা করছে।নিজের মেয়ের জামাইয়ের মুখে বাসরের কথা শুনে সে উসখুস করছে।ঘোর অস্বস্তিতে ঘিরে ধরল তাকে।
এই দিকে উৎসের তাতে যেন কোন ভ্রুক্ষেপ নেই।সে তো বলে যাচ্ছে যাচ্ছে'ই।থামার কোন নাম গন্ধও নেই।
--কি হল কথা বলছেন না কেন শশুর মশাই?
--তুমি চরম লেবেলের একটা অসভ্য! জান সেটা।
--আমি যে অসভ্য, নিলজ্জ সেটা রোজ মনে করিয়ে দেওয়ার কোন দরকার নেই।এমনিতে আপনার মেয়ে প্রতিনিয়ত এ দু'টো শব্দ বেশি ব্যবহার করে থাকে।তাই শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে।এখনও আর এসব শুনতে খারাপ লাগে না বরং মজাই লাগে।একটা সত্যি কথা কি জানেন শশুর মশাই। সভ্য হলে আপনি এ জিবনে বোধহয় নানা ডাক শুনতে পারবেন না।তাই তো নিজেকে অসভ্যে পরিণত করছি।আপনার অবশ্যই হক রয়েছে নানা ডাক শোনার।সেটা থেকে তো আপনাকে বঞ্চিত করা যায় না ঠিক না।তাইতো দায়িত্বটা নিজ কাঁধে নিয়েছি সহিসালামত ভাবে পালন করব বলে।দোয়া করবেন আমার জন্য।
আজিজ সাহেব মুখ ঘুরিয়ে নিলেন।গাল দু'টি লজ্জায় তার রক্তিম হয়ে উঠেছে।উৎস আড় চোখে সেটা দেখে মিটমিটে হাসছে।আজিজ সাহেব বেশ করে বুঝতে পেরেছেন।ছেলেটা তাকে জ্বালানোর পায়তারা করে এসেছে।সে এক প্রকার উৎস'কে জোর করে উঠিয়ে বাহিরে বের করে দিল।ভিতর থেকে দরজার খিল দেওয়ার আগে ভেসে এল।
--শুনুন আব্বাজান।তিন মাস পর ইন্আল্লাহ খবর পাবেন আপনি নানা হতে যাচ্ছেন।দোয়া করবেন আমি যেন আমার কাজে সফলতা অর্জন করতে পারি।বাকিটা আমি আর আপনার মেয়ে বুঝে নিব।
মনে মনে তিনি উৎসকে একটা ভয়ংকর গালি দিলেন।নিজের মেয়ের সম্পর্কে এসব কথা শুনে তার বেশ লজ্জা করছে।সে সিন্ধান্ত নিল বর্ষাকে কালকেই ঢাকা পাঠিয়ে দিবে।
_____________________
রাত এগারটা।বিছনা ঝেড়ে বর্ষা কেবল ওড়না খুলে বসল।সেই মুহূর্তে উৎস হন্তদন্ত হয়ে ছুটে এল।উৎস'কে দেখে বর্ষা তড়িঘড়ি করে গায়ে ওড়না জরাল।এক বুক বিরক্তি নিয়ে বলল,
--এমন দৌড়াদৌড়ি করছেন কেন?কুকুরে তাড়া করছে নাকি।
--কুকুরে তাড়া করেনি বউ।তবে তার চেয়েও ভয়ংকর লোকের তাড়া খেয়েছি।
--সেকি কার এমন উপকার করে আসলেন এই রাত দুপুরে।
--আমাকে এমন করে পস্তাইও না বউ।আমার মিস্টি শশুরের সাথে একটু গল্প করতে গিয়েছিলাম বাকিটা ইতিহাস হয়ে গেল।
বর্ষা হামি দিল।বিছনায় পা উঠিয়ে বলল,
--খবরদার হাত মুখ ধোঁয়া ছাড়া বিছানায় উঠবেন না।বিছনার এক পাশে চুপচাপ সুয়ে থাকবেন।গায়ে হাত পা দেওয়া চলবে না।তাহলে খুব খারাপ হবে ।হাত পা শরিরে পড়লে আপনার হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিব কিন্তু।
--এত নিষ্ঠুর, নির্দয় কেন তুমি বউ?একটুও ভালবাসো না আমায়।মেয়ে মানুষ হবে মাটির মতন নরম, কোমল।অথচ তুমি ডাইনির মতন আচারন করছো।
বর্ষা চোখ বড় বড় করে তাকাল।
"আমি ডাইনি"
উৎসের এতক্ষণে হুশ এল সে অসাবধানতায় কি বলে ফেলল?সে তড়িঘড়ি করে বলল,
--না!না!সোনা বউ,রূপা বউ,ধলা বউ,কালা বউ,আমার কইতড়ি বউ। তুমি আমার জানু,কলিজা,কিডনি,লিভার,ফ্যপসা,মস্তক।তোমাকে কি আমি ডাইনি বলতে পারি সোনা।একটা মেয়ে'কে গালি দিতে গিয়ে ভুল ক্রমে বেড়িয়ে গিয়েছে মুখ দিয়ে বুঝেছো।একটু কাছে এসে বসো বউ।আমার ভিষণ প্রেম প্রেম পাচ্ছে।একটু কাছে এসো না,একটু ভালবাসো না।
উৎসের কথা শুনে বর্ষা ঘর কাঁপিয়ে হেসে উঠল।বলল,আপনার কথা শুনে আমি শিহরিত,গর্বিত।
উৎস ভেংচি কাটল।দু'কদম এগিয়ে বর্ষার কাছাকাছি বসল।বর্ষার হাত দু'টি আলতো করে ধরল।দু'হাতের তালুতে তার হাতের তালু দিয়ে ঘর্ষণ করছে।ততক্ষণে বর্ষার হাসি থেমে গেল।অদ্ভুত এক শক্তি এসে তাকে গ্রাস করে নিল।শির শির করে উঠল দেহের অঙ্গ প্রতঙ্গ।নিষ্পত্তি দৃষ্টিতে নির্নিমেষে তাকিয়ে রইল উৎসের দিকে। ধীরে ধীরে উৎস বর্ষা কাছাকাছি এসে বসল।ললাটে, চিবুকে তার ভালোবাসার স্পর্শ গুলি ছড়িয়ে দিল।বর্ষা হাত পা মৃদু কম্পন দিয়ে উঠল।অদৃশ্য এক শক্তিতে সে কম্মিনকালের জন্য আটকিয়ে রইল।ততক্ষণে উৎস অনেকটা কাছাকাছি চলে এলো।দু'টো দেহের নিঃশ্বাসের শব্দে ভাড়ি হচ্ছে পরিবেশ।বাহিরে শো শো করে বাতাস বইছে।উৎস বর্ষার গলদেশে তার অধর জোড়া দিয়ে ছুঁয়ে দিল।সেই মুহূর্তে ডেসিং টেবিলের আয়না নিচে ভেঙে ঝুরঝুর করে পড়ে গেল।বিদ্যুৎ চলে গিয়েছে।ঘুরঘুটে অন্ধকারে ঘরটা ছেয়ে গিয়েছে।বাহিরে হিম শীতল ঠান্ডা হাওয়া বইছে।সাথে টুপটুপ করে টিনের চালে শিশির পড়ছে।।বর্ষা চোখ মেলে তাকাল।দেখল,উৎসের পিছনে দু'টো ভয়ংকর চোখের অধিকারীনি'কে।যার চক্ষুযুগল দিয়ে উত্তাপ্ত আগুনের শিখা বের হচ্ছে।মুহূর্তে সে উৎস'কে দু'কদম দুরে ঠেলে দিল।
উৎস আশ্চর্য হল।কিঞ্চিৎ চমকাল।নিজেকে ধাতস্থ করল।
বর্ষা'কে শান্ত্বনা দিল। বলল,
"ভয় পেও না।আমি ফোন নিয়ে আসছি।"
বর্ষা কাঁপা কাঁপা হাতে খাটের ওপর বিছনার চাদর খামচে ধরল।বুকটা ধপাস ধপাস করে কাঁপছে এখনও।দৃষ্টি নিভু নিভু অস্পষ্ট। মনটা বিষাদে ছেয়ে গেল।গলাটা কেমন শুকিয়ে আসছে।ভয়টা তীব্র প্রখর হচ্ছে।এই ভয়টাই তার মনে এতদিন চেপে বসে ছিল ।সেটা সত্যিতে রুপান্তর হচ্ছে।পূণরায় সে তাকাল।দেখল এখনও তার হিংস্রতা বিদ্যামান।ঐ দৃষ্টিতে তাকানোর শক্তি তার ফের হলো না।দৃষ্টি ঝাপসা হয়ে এলো।অস্পষ্ট স্বরে মুখে আওড়াও সে "মেহরাব। "
ঝাপসা দৃষ্টিতে দেখল।কালো ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে।বর্ষা কুঁকড়ে গেল।ভয়ে কুঁজো হয়ে চোখ খিচে বন্ধ করে ফেলল।বিড়বিড় করে আওড়াল,
"প্লিজ আসবে না।একদম আমার কাছে আসবে না । "
(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।
(বানান ভুল হলে ধরিয়ে দেওয়ার অনুরোধ রইল।ধন্যবাদ সবাইকে।)