ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 29

লেখক: লামইয়া তাসনিম

#বন্ধুমহল।

২৯.

"শখের প্রেমিকা বানাইলো আমায় বৈরাগী,
শখের প্রেমিকা বানাইলো আমায় সন্ন্যাসী।
আমার বাইকও খাইলো,টাকাও খাইলো,
আমায় করল পথের ভিখারি।
শখের প্রেমিকা বানাইলো আমায় সন্ন্যাসী!!

গানের সুর শুনে মুহূর্তে দম ফাটা তীব্র হাসির রোল পড়ল।হাসতে হাসতে সকলের নাজেহাল দশা।

অয়ন মুখ চেপে হাসি আটকিয়ে বলল,

"ভাই তুই গান গাইলি, না গানেরে ধর্ষণ করে দিলি শা*লা।"

তমাল হামি হামি দিতে বলল,
"শুভ আর ধর্ষণ।ওর মতন শুদ্ধ পুরুষের সাথে এটা যায় না।ও তো গান ভায়াকে সরাসরি নির্যাতন চালিয়ে যাচ্ছে।বলি কি ভাই তোমার এসব বা*ল ছাল গান বাদ দিয়ে ভাল হয়ে যাও।ভাল হতে পয়সা লাগে না।"

শুভ গলার কলার উঁচকিয়ে বলল,

"এই যে ভায়েরা - বোনেরা আমার! আমি খারাপ হলাম কোন দিক দিয়ে হ্যাঁ।আমি জন্ম থেকে শুদ্ধ ও মাসুম পুরুষ।বিশ্বাস না হলে পরিক্ষা করে দেখ।"

অয়ন ব্যঙ্গ করে বলল,
"হ্যাঁ হ্যাঁ।আমাদের শুভ জন্ম থেকে'ই সিংগেল।মাঝে মধ্যে মেয়ে দেখলে একটু উঁকিযুকি মারে।খুব বেশি হলে একটু চুমা খায়।এছাড়া বেচারার বিরুদ্ধে আর কোন দোষ নেই।"

শুভ দাঁত কটমট করে ক্ষিপ্ত নয়নে তাকাল।

সকলে উচ্চস্বরে গা কাঁপিয়ে হেসে দিল।

তাতে শুভ কান দিল না।উল্টো সে মাঠের ওপর চিৎ হয়ে সুয়ে পড়ল।চিবিয়ে চিবিয়ে বলল,তিন তিনটা গালফেরেন্ড এক সাথে ছ্যাঁকা দিল।তোরা তার জন্য দুঃখ প্রকাশ করবি তা না করে উল্টো আমাকে নিয়ে হাসি তামাশা করছিস।এই তোদের বন্ধুত্বের নমুনা।

নিপা ললিপপ মুখের ভিতর নিয়ে বলল,

"দোস্ত তুই এত মেয়ে পটাস কেমনে?না মানে মেয়েরা তোর মতন বাদাইমা পোলার কথায় এত সহজে রাজি হয়ে যায় ভাবা যায় ব্যপারটা?

"আমাদের শুভর কন্যা রাশি বুঝেছিস।চাঁদ কপাল ওর।মেয়েরা ওর মিস্টি কথায় পা পিছলে পড়ে।"

শুভ তমালের দিকে অসহায় দৃষ্টিতে চাইল।তমাল সেটা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করল।

মিনিট চারেক পরে সকলের মাঝে উপস্থিত হল বর্ষা।মুখটা শুকনো।অধর জোরা শুষ্ক ও রুক্ষ। চোখের নিচে কালচে কালি দাগ। হলদে শরির।কিঞ্চিৎ চিন্তান্বিত মনে হচ্ছে।

অয়ন ডাকল,"বর্ষা।"

নিরুত্তর সে।পাশ কাটিয়ে চলে গেল।সকলে ভড়কাল।চঞ্চল বর্ষার হুট করে এমন নিস্তব্ধতা মানতে যথেষ্ট কস্ট হচ্ছে তাদের।

তমাল রয়ে সয়ে বলল,
"উৎস ভাইয়ের সাথে ওর সম্পর্ক ঠিক আছে তো রিমি।গ্রাম থেকে ফিরার পর থেকে দেখছি মেয়েটা কেমন উদাসীন কোনঠাসা হয়ে আছে।মুখটাও মলিন।দুরন্তপনা নেই আর আগের মতন চেহারায় ।কি জানি হুট করে এত চেইঞ্জ। "

নিপা নিষ্পত্তি দৃষ্টিতে তাকাল তমালের দিকে।তমালের দৃষ্টি বর্ষার দিকে নিবদ্ধ। রিমির ভিষণ অস্বস্তি হল।বর্ষার প্রতি এত আগ্রহ পোষণ কেন জানি তার সহ্য হচ্ছে না।তার পরেও নিজের মনকে সুধালও।লোকটা তো শুধু তারই।একবার অনার্স কমপ্লিট হোক।তার পরে চাকরি হলে তাদের আর কোন বাঁধা থাকবে না।

শুভর ডাকে তার সংবিৎশক্তি ফিরল। রিমি পিটপিট করে তাকাল।

শুভ উৎকন্ঠিত স্বরে বলল,

"তুই জানিস কিছু রিমি।উৎস ভাই আর বর্ষার সম্পর্কে। সব কিছু ঠিকঠাক আছে তো।"

প্রতিত্তরে রিমি জানাল,

"আমার জানা মতে তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক। তবে উৎস ভাই ইদানীং কাজের প্রতি আসক্ত হয়ে পড়েছে ভিষণ।তার ওপর তার আম্মু অসুস্থ। সেখানেও তাকে খেয়াল রাখতে হচ্ছে।এর মধ্যে উর্বশী আপু নাকি প্রেগনেন্ট।সব মিলিয়ে তার নিশ্বাস নেওয়ার মতন সময় নেই।এর মধ্যে একটা গোপন খবর পেয়েছি।আমাদের উৎস ভাই এক্স গালফেরেন্ডের সাথে যোগাযোগ করছে।"

রিমির কথা শুনে সকলে তান্ডব বনে গেলে।তমালের চোখে বিস্ময়কর অবস্থা। উৎস ভাইয়ের এক্স । কই আমরা তো জানতাম ব্যাটা জন্ম থেকে সিংগেল।

"শুভ তাদের কথার মাঝে বাম হাত ঢুকিয়ে দিল।রাখ তোর সিংগেল।আগে পুরা কাহিনী শুনেনি।পুণরায় বল, রিমি।"

"রিমি অধর জোড়া ঠোঁট দিয়ে ভিজিয়ে নিল।বলল,আমার কাজিন জারা।তার সাথে উৎস ভাইয়ের দীর্ঘ তিন বছর রিলেশন ছিল।এর মধ্যে হুট করে একদিন জারাকে ছেলে পক্ষ দেখতে আসে।মেয়ে দেখে তাদের পছন্দ হয়।আর পছন্দ হবেই না কেন?
দেখতে সে অনেক সুন্দরী ছিল।বর্ষার রং উজ্জল শ্যামবর্ণ।বার্ট জারা আপু ছিল হলদে ফর্সা।চিমটি কাটলে কেন রক্ত বেড়িয়ে আসে।যাইহোক,ছেলেরা বিশাল সম্পত্তির মালিক ছিল।ইতালিতে তারা থাকত।এত বড়লোক ছেলে পেয়ে জারা আপুর বাবা রাজি হয়ে গেলেন।জারা আপু প্রথম অমত করলেও ছেলেদের অর্থ সম্পত্তির লোভে পড়ে রাজি হয়ে গেলেন।তখন উৎস ভাই হোস্টেলে থেকে পড়তেন।খবর শুনে উৎস ভাই আসলেন।তার বাবাকে জানালেন সে জারা আপুকে বিয়ে করতে চায়।তার বাবা রাজি হননি।কারণ, উৎস ভাই আর জারা আপু সমবয়সি ছিল।তার ওপর উৎস ভাই তখন বেকার।ইতিমধ্যে বিয়ের কার্ট তৈরি করে সকলকে দাওয়াত দিয়ে দেওয়া হয়েছিল।তাই সে রাজি হননি।উৎস ভাই রাগলেন প্রচন্ড।রেগে জারা আপুর সাথে দেখা করতে চাইলেন।তাকে দেখা করতে দেওয়া হল না।অনেক কস্টে ইয়াস ভাইয়ের সাহায্যে দেখা করলেন।জারা আপু তাকে সেদিন ফিরিয়ে দিল।বলেছিল,সে এই বিয়েতে সেচ্ছায় রাজি হয়েছে। সেদিন উৎস ভাই তাচ্ছিল্য করে একটা কথাই বলে ছিলেন।তুই অর্থ সম্পত্তি ঠিকই পাবি রে জারা কিন্তু ভালোবাসার অভাব তোর মধ্যে চিরকাল থেকে যাবে।এই ভালোবাসার জন্য তুই চিরকাল কাঙাল থাকবি।কাঁদবিও সারা জিবন কথাটা মনে রাখিস।এর পরে উৎস ভাই নিজেই নিজের প্রেমিকার বিয়ের কাজ কর্মের দায়িত্ব নিলেন।নেচে গেয়ে আমদ ফুর্তি করে জারা আপুকে অন্যের সাথে নিজ চোখের সামনে বিয়ে হতে দেখলেন।এরপরে বাড়ি আসা সম্পূর্ণভাবে বন্ধ করে দিলেন।সেদিন ছিল তার বাড়ির শেষ দিন।তার কিছুদিন পর সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে কুমিল্লা বসবাস করতে লাগলেন।তারপরের খবর তোরা তো জানিসই।"

তমাল বলল,
"জারার খবর কি?বর্তমানে উনি এখন থাকেন কোথায়?"

"বর্তমানে বাড়িতে আছে।কথায় আছে না কাউকে কস্ট দিয়ে সুখে থাকা যায় না।তারও হয়েছে তাই।অর্থ সম্পত্তি থাকলেও তাকে ভালোবাসার মতন মানুষের বড্ড অভাব রয়েছে।তার স্বামী মেয়েলি নেশায় আসক্ত। নিত্য নতুন মেয়ে বাসায় নিয়ে এসে রাত কাটায়।বাহিরের দেশে এসব কমন বিষয় হলেও আপু মেনে নিতে পারে না।তাই তিনি নিজ থেকে চলে এসেছেন।তিন বছরের একটি মেয়ে রয়েছে তার।আজ তিনি ঠিকই বুঝেছেন।লোভে পাপ, পাপে মৃত্যু। সেদিন সে উৎস ভাইকে ফিরিয়ে না দিলে আজ এই দিন দেখতে হত না।"

শুভ প্রশ্ন করল।
"বর্ষা এ বিষয়ে জানে কিছু।"

"মনে হয় তো না।হয়ত,উৎস ভাই এখন পর্যন্ত বলেনি কিছু।"

নিপা বলল,
"তোরা যাই বলিস উৎস ভাই কিন্তু সত্যি সত্যি বর্ষাকে ভালোবাসে।"

রিমি দীর্ঘ শ্বাস নিয়ে বলল,
"ভালোবাসে কিনা জানিনা।তবে প্রথম ভালোবাসাকে কেউ ভুলতে পারে না।"
___________________
হলুদ রঙের ওরনাটি শীতল হাওয়ায় তড়তড় করে উড়ছে।আধ কোকড়া চুলগুলি বাতাসের সাথে যেন পাল্লা দিয়ে দুলছে।বর্ষা বুকে হাত ভাজ করে দাঁড়াল।ঠিক সেই মুহূর্তে উৎস আসল ফোনে কথা বলতে বলতে।কথা বলা শেষ করে সে নেমে যাচ্ছিল।ঠিক তখনি তার দৃষ্টি স্হির হল বর্ষার অধর পানে।শুকনো অধর জোড়া তড়তড় করে কাঁপছে। মনটা বিষণ্ণতার চাদরে ঢাকা।উৎস কয়েক কদম আগাল।
থামল বর্ষার সামনে এসে।ডাকল,বর্ষা।

নিরুত্তর সে।
দ্বিতীয়বার ডাকল।অপর প্রান্ত থেকে কোন প্রকার সাড়া এল না।সে হাত ধরে ডাকল।খানিকটা বর্ষা নড়েচড়ে উঠল।এমনভাবে তাকাল যেন উৎসকে দেখে সে আশ্চর্যিত হয়েছে।উৎসের বিষয়টি খটকা লাগল।বলল,

"তুমি কি কিছু নিয়ে বেশি চিন্তান্বিত।দেখ, যদি কিছু নিয়ে টেনশন করে থাক তাহলে নিঃসন্দেহে বলতে পার।"

বর্ষা নিষ্পত্তি দৃষ্টিতে উৎসের দিকে তাকিয়ে রইল।ভাবল,কি করে বলবে লোকটিকে সে জ্বীন ঘটিত সমস্যায় আক্রান্ত।লোকটা কি আধও তার কথা বিশ্বাস করবে?উল্টো হেসে উড়িয়ে দিবে। ইদানীং মেহরাব তাকে খুব বিরক্ত করছে।রাতে ঘুমালে মনে হয় এই যেন তার পাশে কেউ একজন সুয়ে আছে ।সে টের পায়।অথচ চোখের সামনে সবকিছু অদৃশ্য ও অস্পষ্ট ।মাঝে মধ্যে হুটহাট ভয় দেখায়।কখনও রাতে তাকে কব্জা করে দৈহিক মিলন করছে চায়।বার্ট সে সফল হতে পারে না।এসব বিষয় নিয়ে কারোর সাথে সে খোলাসা হয়ে আলোচনা করতে পারে না।বিষয়টি অত্যন্ত জটিল।প্রতিটা রাত কাটে তার আতষ্ক আর ভয় নিয়ে।এই বুঝি মেহরাব আসল।তাকে মেরে ফেলল,কিংবা ভয় দেখাল।চিন্তায় চিন্তায় সে ক্ষণে ক্ষণে অস্হির হচ্ছে।দিন দিন মানসিক রোগির ন্যায় হয়ে যাচ্ছে।কারোর কথা আজকাল তার সহ্য হয় না।সবাইকে তার শএু মনে হয়।

উৎসের কথা তার শ্রবণে টুকল। চট করে তাকাল ।

ভ্রু কুঁচকে বিরক্ত নিয়ে বলল,
"এক মিনিট আমার জরুরি কাজ আছে। আমি আসছি।"

তড়িঘড়ি করে বর্ষা নেমে পড়ল।
বর্ষার পথ চিহ্নের দিকে চেয়ে উৎস আশ্চর্যিত হল।ভাবল,

"মেয়েটার হুট করে এত পরিবর্তন। ব্যপারটা ভিষণ গুরুতর। ভাববারও বিষয় ?"

চলবে.....

(লামিয়া ইসলাম তাছমি।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 29 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন