ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 30

লেখক: লামইয়া তাসনিম

#বন্ধুমহল।
৩০.

শীতের শেষাংশ। বসন্তের শুরু।অসিজনে প্রচন্ড ঝড়ের প্রকট চলছে।একটানা বারিপাত হচ্ছে মুষলধারে।উৎস আসল ঝড় বৃষ্টিতে কাক ভেজা হয়ে।বর্ষা তখন পাতলা কাঁথা গায়ে সোয়া। মুখটা উল্টো দিকে ঘোরা।ফোন টিপতে ব্যস্ত সে।উৎস একবার তাকাল।পুণরায় দৃষ্টি ঘুরিয়ে বাথরুমে ঢুকে পড়ল।সাদা পাঞ্জাবিতে রক্তের শুকনো দাগ।রাস্তায় তার ওপর আক্রমণ হয়েছিল।ভাগ্য বুঝি সহায় ছিল।তার আগেই সে সর্তক হয়েছে।লোক দু'টো'কে সেই মুহূর্তেই খুন করেছে সে।এ নিয়ে বেশ প্যাড়ায় আছে।রাস্তা সি সি ক্যামেরা আছে কিনা জানা যায়নি।যদিও থেকে থাকে তাহলে ফুটেজটা অতি দ্রুত ডিলেট করে দিতে হবে।ইতিমধ্যে সে লোক পাঠিয়েছে।কাজটা তারা নিখুঁত ভাবে করবে বলে আশস্ত করেছে।গোসল সেরে ডেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পড়ল। পড়নে তোয়ালা।গায়ে বিন্দু বিন্দু জলকণা।পুরুষালী শক্ত পেশিযুগল টানটান হয়ে ফুলে আছে।প্রশস্ত ও চওড়া বুকে লোমগুলি ভিজে চুপচুপে নুয়ে রয়েছে।বুক ফুলিয়ে আয়নার সামনে দাঁড়াল।খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে।কি নেই তার?নাম,টাকা - পয়সা,সৌন্দর্য সবই রয়েছে।নিঃসন্দেহে সে সুঠাম ও সুদর্শন যুবক ।অথচ এই সৌন্দর্য থেকেও লাভ কি?যার দেখার কথা সে দেখেও যেন দেখে না। কেমন কোনঠাসা হয়ে আছে সে।বয়স আঠাশের কৌটায় ছুইছুই। তার বন্ধুরা সকলে ইতিমধ্যে এক কিংবা দুই বাচ্চার বাপ হয়ে যাচ্ছে।অথচ সে সেই দিক পিছিয়ে।নেহাৎ সে ধৈর্যশীল ব্যাক্তি।এত কাছে থেকেও বউর থেকে দুরত্ব বজায় রেখে চলা চাট্টিখানি কথা নয়।সে শুদ্ধ পুরুষ এটাও নয়।মাঝে মধ্যে কুচিন্তা ভাবনা এসে তার অন্তঃস্থলে হানা দেয়।পুরুষালি সত্বা জাগিয়ে তোলে । ইচ্ছে করে একজন নারীর সঙ্গ পেতে।অথচ তার পাশের মানুষটি তার দিকে যেন কোন খেয়ালই নেই।এভাবে আর কত দিন?সে ভেবে নিয়েছে এর একটা ফয়সালা করতে হবে।

ধূসর রঙের একটি টিশার্ট ও সাদা টাউজার পড়ে নিল।খাটের ওপর গিয়ে বসল।দেখল- বর্ষা মরা মানুষের ন্যায় ঘুমানোর অভিনয় চালিয়ে যাচ্ছে। উৎস ঠোঁট চেপে হাসল।দুস্ট ইচ্ছে মতিষ্কে চাপল।হুট করে বর্ষার কাঁথার মধ্যে সে ঢুকে পড়ল।পিছন দিক দিয়ে সে বর্ষাকে নিজের প্রশস্ত লোমযুক্ত বুকে মিশিয়ে নিল।বর্ষা জাগ্রত।এতক্ষণ যাবদ সে কেবল ঘুমোনোর অভিনয় চালিয়ে যাচ্ছিল।দেখছিল উৎস কি করে?কিন্তু তার ভাবনায় এক বালতি জল ঢেলে দিল উৎস।বর্ষা উৎসের মুখোমুখি হয়ে সুইল।উৎসের দিকে খানিকটা তাকাল।দেখল,লোকটা অদ্ভুত দৃষ্টিতে তাকে দেখছে।মুহূর্তে বুকটা তার ধক করে উৎস।এই দৃষ্টির চাহনি বুঝতে তার বেশি সময় বেগ পৌঁহাতে হয়নি ।দু'কদম সরে যেতে চাইল।উৎস তার আগেই টেনে ধরল তার হস্তখানা।ওড়না টেনে পাশে রাখল।বর্ষার অধর জোড়া দিকে খানিকটা চেয়ে হাসল।বর্ষা নিষ্পত্তি দৃষ্টিতে কেবল দেখল।উৎস তার হস্তখানা দিয়ে প্রিয়তমার অধর জোড়া ধরল।কিঞ্চিৎ ছুয়ে বলল,বউ একটা চুমু খাবো।

বর্ষা হকচকিয়ে উঠল। তড়িঘড়ি করে দুরে সরে যেতে চাইল।উৎস সেই সুযোগটি দিল না।কোমড় ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিল।বর্ষার ঘোর অস্বস্তি লাগছে।হাত পা ক্রমশ গরম হয়ে আসছে।নিশ্বাসের শব্দ ঘনোঘনো হয়ে উঠছে।উৎস বর্ষার বেগতিক অবস্থা দেখে হাসল।তার অধর জোড়া দিয়ে ছুয়ে দিল প্রিয়তমার অধরে।বর্ষার বাঁধা দিতে চাইল।অদৃশ্য এক শক্তি যেন তাকে আজ আটকিয়ে রেখেছে।বুকের ভিতরে তোলপাড় হয়ে যাচ্ছে।দুস্ট ইচ্ছেগুলি জাগ্রত হচ্ছে।ধীরে ধীরে তার নিশ্বাসের গতি ক্রমশ ভাড়ি হচ্ছে।উৎস অধর থেকে গলদেশে রাজত্ব করতে লাগল।বর্ষার হল মরন যন্ত্রণা। উৎসের এমন পাগলামিতে সে ধীরে ধীরে উম্মাতের ন্যায় হয়ে উঠছে।উৎসের পাগলামিতে সে যখন পাগল হতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে ডেসিং টেবিলের আয়না প্রচন্ড আকারে শব্দ করে নিচে ঝুরঝুর করে পড়ে গেল।দু'জনে থেমে গেল।আশ্চর্য হল।উৎস উঠে দাঁড়াল। বর্ষা ওড়না ঠিক করে ডেসিং টেবিলের সামনে এল।

উৎস লাইট জ্বালাল।লাইটের আলোয় স্পষ্ট দেখল,আয়নার টুকরোগুলি গুড়িগুড়ি হয়ে নিচে পড়ে আছে।বেলকনিতে দপাদপ শব্দ হচ্ছে।উৎস দরজা খুলে বেলকনিতে গেল।দেখল,দু'টো কালো বিড়াল মারামারি করতে ব্যস্ত।উৎস ফের রুমে ঢুকল।বর্ষা এখনও নির্বাক।সে জানে ঘটনাটা স্বাভাবিক নয়।এটা কেবল মেহরাবের কাজ।যতবার তারা মিলিত হতে গিয়েছে ঠিক সেই সময় এমন অনৈতিক কাজ কেবল সে ঘটিয়েছে। এখন তার বেশ দুঃশ্চিন্তা হচ্ছে উৎস'কে নিয়ে।লোকটাকে সে হয়ত আগে পছন্দ করত না।কিন্তু বর্তমানে তো সে তার স্বামী।তার অধিকার নিশ্চয়ই রয়েছে দৈহিক মিলিত হবার।অথচ সে স্ত্রী হয়ে পাড়ছে না তাকে সুখী করতে।যখনই তারা মিলিত হওয়ার চেস্টা করে ঠিক তখনি অঘটন ঘটবেই।

উৎস কি ভাবল বোঝা গেল না?
বর্ষাকে বলল,তুমি ঘুমাও।আমি বুয়াকে পাঠিয়ে দিচ্ছি ঘর পরিষ্কার করে দিবে।

"আর আপনি।বর্ষা প্রশ্ন করল।"

"উৎস বিরক্ত নিয়ে তাকাল।বর্ষার কাছাকাছি এসে বলল,তোমার ভাবসাব ভাল নয় বউ।আমাকে খুন করার জন্য প্রেমিক স্রেমিক ভাড়া করে রেখেছো নাকি।যতবার তোমাতে আসক্ত হতে যাই ততবারই বাঁধা আসে।নিশ্চয়ই এর পিছনে তোমার এক অংশ হাত রয়েছে।"

বর্ষা থতমত খেয়ে বসল।দৃষ্টি এলোমেলো ও অগুছালো। মাথা নিচু করে বলল,"আপনি বড্ড বেশি বলছেন।প্রেমিক থাকলে আপনাকে কেন বিয়ে করেছি?"

উৎসর কঠোর দৃষ্টি এখনও বর্ষার দিকে নিবদ্ধ। বর্ষা দৃষ্টি ঘুরিয়ে হাসফাঁস করছে।

উৎস জবাব দেওয়ার প্রয়োজনবোধ করল না।সে নির্বিঘ্নে হনহনিয়ে প্রস্হান ত্যাগ করল।

বর্ষা তপ্ত শ্বাস ফেলল।স্বস্তিও পেল।
"মনে মনে তাকে আস্ত একটা বেয়াদব উপাধি দিল।বলে কিনা তাকে খুন করতে প্রেমিক ভাড়া করবো।শা*লা প্রেমিক থাকলে তোর মতন খাটাশ বেয়াদব ব্যাটাকে শখের বশে বিয়ে করে জিবনটা তেজপাতা করতাম নাকি জিবনেও।নেহাৎ বিয়ে করে ফাইসা গেছি।এই দিকে উৎস ঐ দিকে মেহরাব। দু'টোর জ্বালায় জিবনটা অতুষ্ট। সব আবাল মার্কা লোক এসে আমার কপালে জোটে।

ছাঁদে বসে সিগারেট ফুঁকছে উৎস।মুঠো ফোন বের করে একটি নাম্বারে কল লাগাল।
ঘুম জড়ানো কন্ঠে অপর প্রান্ত থেকে উওর এল।
--কে?
--বড় ভাইদের আজকাল সালাম দেওয়া দেখছি ভুলে গেছো।অনেকদিন যাবদ মালপানি বুঝি কম পড়ে।
--তমাল থতমত খেয়ে বসল।কন্ঠটা বেশ পরিচিত মনে হচ্ছে তার। নাম্বারটাও অপরিচিত।আনমনে আওড়াল,কে উৎস ভাই?

--জ্ঞান বুদ্ধির তারিফ করতে হয়। আগে মাথামোটা হলেও এখন দেখছি ভালই সুবুদ্ধি নলেজে হয়েছে । অল্পতে চিনে ফেললে।ঘুমোচ্ছেলে বুঝি।
--জি।হঠাৎ এত রাতে ফোন।বর্ষার কি কিছু হয়েছে ?
তমালের প্রশ্ন সম্পূর্ণ অগ্রাহ্য করল উৎস।বলল,
--যা যা জিজ্ঞেস করব একদম সত্যি বলবে।রির্সোটে বর্ষার সাথে অস্বাভাবিক কিছু ঘটেছিল।
--না!না!হঠাৎ এই প্রশ্ন কেন উৎস ভাই?
--সেটা পড়ে বলছি।তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তার জন্য পানিশমেন্ট তোলা রইল।আর সত্যি হলে তোমাকে বুপে নিয়ে খাওয়াব।রাখছি।
--তমাল শুকনো ঢোক গিলল।ডাকল,উৎস ভাই.....।
--ফোন রাখতে গিয়ে তমালের ডাক শুনে উৎস রহস্যময় হাসি দিল।গর্ত থেকে কি করে সাপকে বের করতে হয় তার সেটা ভাল করেই জানা আছে।এমনি আমনি সাত আটজন'কে টপকিয়ে নেতা হয়নি সে।নিজেকে সংযত করে বলল,কিছু বলবে?
--হ্যাঁ।আসলে তখন মিথ্যা বলেছিলাম।আমরা যেই রির্সোটিতে ছিলাম সেখানে কেবল বর্ষার সাথে নয় আমাদের সাথেও অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে।তমাল পূর্বের কথাগুলি তার কাছে তুলে ধরল।
--সবটা শুনে উৎস বলল,"সেখানকার কেয়ারটেকারের ফোন নাম্বার দেও। সেই হুজুরকে আমার বেশ প্রয়োজন।"
--আচ্ছা।আমি এখুনি নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি।
--ওকে।
_____________________
নাম তার দেলোয়ার হোসেন। খুবই সামান্য মজুরিতে মসজিদে ইমামতি করেন।পাশাপাশি এতিম খানার শিক্ষক।অত্যন্ত নম্র ভদ্র ও ঠান্ডা মতিষ্কের মানুষ তিনি।গ্রামের বাড়ি খুলনা।কাজের ক্ষেএে খাগড়াছড়ি থাকেন।তমালের কথা শুনে উৎস দেলোয়ার হোসেনের দিকে তাকালেন। সাদা দাঁড়ি। লম্বা ও মোটাসোটা কাঠামোর ন্যায় শরির।দেখতে শান্তশিষ্ট ও ভদ্র লোকের ন্যায়।কথা বলে সে যা বুঝল অন্তত পক্ষে লোকটা ভন্ড নয়।সে আগেই বলেছে কাজ করবে বিনিময়ে টাকা নিবে না।কথাটা শুনে উৎস অবাক হয়েছিল।সকলে কাজ করে টাকা ছাড়া কিছুই বুঝে না।সেখানে কিনা সে বিনা পয়সায় কাজ করবে ব্যপারটা কেমন যেন লাগল।পরবর্তীতে বুঝল,লোকটা সত্যিই সরল, নিষ্ঠাবান।

হুজুর আসল ঠিক সন্ধ্যার দিকে।বর্ষা তখন বারান্দায় দাঁড়ানো ছিল।উৎস বর্ষার দিকে কালো রঙের একটি বোরকা এগিয়ে দিল।বলল,বোরখাটা পড়ে নেও।তোমার সাথে জরুরি কাজ আছে।বর্ষা আশ্চর্যিত হল।প্রশ্ন করেই ফেলল।কখনও তো বোরকা পড়তে বলেন না।আজ হঠাৎ....।

উৎস তপ্ত শ্বাস ফেলল।বলল,"কখনও বলিনি।আজ যখন বলেছি নিশ্চয়ই কারন রয়েছে।"

"কি কারন?"
"এত প্রশ্ন কেন করো বউ?যাও তৈরি হয়ে এসো।"

বন্ধুমহলের সকলে উপস্থিত। মেয়েদের বোরকা পড়ার উপদেশ দেওয়া হল।এটা কেবল দেলোয়ার হোসেন হুজুর করতে বলেছেন।পর্দা ব্যতিত সে রোগিকে দেখবে না আগেই জানিয়েছেন ।

বর্ষা আসল ঠিক মিনিট চারেক পর।

হুজুর বর্ষার সামনা সামনি বসল।বর্ষাকে দেখে সালাম দিলেন।বললেন,
"বসেন আম্মা।দেখুন আপনি আমার মেয়ের বয়সি।আপনার মতন আমার দু'টো কন্যা সন্তান রয়েছে।তাই লজ্জা পাবেন না। নির্দ্বিধায় সব কিছু খুলে বলতে পারেন।আমি তো গনক নই যে দেখে সব বুঝে যাব।আমাকে সব খুলে বলতে হবে মা জননী।"

বর্ষা উৎসের দিকে ভয়ে ভয়ে একবার তাকাল।দেখল,গা ছাড়া ভাব নিয়ে লোকটা ফোন টিপতে ব্যস্ত। বর্ষার ভিষণ রাগ হল।লোকটা একটা স্বার্থপর।বউর পাশে এসে বসবে।তা না করে জনাব ফোন গুতাচ্ছে।তোর চেয়ে তো মেহরাব শতগুনে ভাল কথাটা বলে মনে মনে বর্ষা জিবে কামড় বসাল।এই সেড়েছে। উৎস জানলে তার জিব আর থাকবে না।সোজা কেটে নিবে।

হুজুরের ডাকে তার সংবিৎশক্তি ফিরল। বর্ষা ধীরে ধীরে তার সাথে ঘটা সকল ঘটনা খুলে বলল। বর্ষার মুখ থেকে সকল ঘটনা শুনে সকলে কিংকর্তব্যবিমূঢ়।

রিমি আর চিএার ভিষণ মনঃক্ষুন্ন হল।
"অন্ততপক্ষে,তাদের সাথে এসব কথা সেয়ার করা যেতে পারত।তা করেনি মহারানী।মনের মাঝে সাবানা আফার মতন জমা রেখেছে।বেশ করেছে মেহরাব!ওর মাথায় উঠে নাচত।দেখে মনে শান্তি পেতাম।চক্ষুযুগলও বিনোদন পেত।"

হুজুরের কথায় সকলের ধ্যান ফিরল।সকলকে সে রুমের বাহিরে যেতে বললেন।কেবল বর্ষা,তমাল, উৎস রয়ে গেল।সকলে রুম থেকে বের হলেও দরজার সামনে থেকে বের হয়নি।দরজার সামনে জড়ো হয়ে মুখটা ঘরের ভিতরে ইঁদুরের ন্যায় উঁকি দিয়ে রেখেছে।বর্ষা একটি চেয়ারে বসা।হুজুর উৎসকে ঘরের সকল লাইট বন্ধ করতে বললেন।উৎস লাইট বন্ধ করে দিল।

হুজুর বিড়বিড় করে কোরআনের আয়াত পাঠ করছেন।তার আগে সকলকে সর্তক করলেন।বললেন,চোখ বন্ধ করতে।কয়েক মিনিট পর চোখ খুলবে সবাই।সকলে চোখ বন্ধ করে নিল
মিনিট দশেক পড় একটি তির্যক আলোর রেখা দেখা গেল।হুজুরের সামনে কেবল কালো কাপড়ে পরিহিত ঘোমটা দেওয়া একটি ছায়া দেখা গেল।এটা কেবল হুজুর একা দেখতে পাচ্ছেন।বাকিটা কেবল ঘুটঘুটে অন্ধকার ব্যতিত কিছুই দেখতে পারছেন না।হুজুর মেহরাবকে গোলাকার বৃত্ত একে আটকালেন।

বললেন,
"সম্মান করা দেখছি আজ কাল ভুলে যাচ্ছো।"
অপর প্রান্ত থেকে ভরাট ও গম্ভীর গলায় ভেসে এল। --আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারাকাতুহু ।
--হুজুর হাসলেন।বললেন,আমার ছাএ হয়ে এমন অভদ্র আচারন কেন করো ঠিক বুঝি না।না তোমাকে সঠিক শিক্ষা দিতে পারিনি কোনটা।
মেহরাব নিরুত্তর।
--হুজুর পুণরায় প্রশ্ন ছুড়ে দিল?তোমাকে না নিষেধ করেছি মনুষ্য জাতীর আশেপাশে ঘেষবে না।তাহলে বারংবার তাদের কেন ক্ষতি করো।তুমি কি ভুলে যাচ্ছো তুমি মুসলিম?
--ক্ষমা করবেন।আপনার কথার অর্থ ঠিক বুঝতেছিনা হুজুর।
--অপদার্থ! বর্ষাকে হাতের ইশারায় দেখিয়ে বললেন,তুমি এই মেয়েটাকে বিরক্ত করছো কেন?
--মেহরাব ঠোঁট চেপে হাসল।তাকে আমার ভাল লাগে।
--ছিঃ! কুরুচিপূর্ণ তোমার চিন্তাধারা।বিবাহিত মেয়ের পিছনে ঘুরে বেড়াচ্ছো।লজ্জা করে না তোমার।আমি তোমার শিক্ষক। তার সামনে বসে এসব নিলজ্জের মতন বলছো।
--সত্যি বলতে লজ্জা কিসের?
মেজাজ খারাপ হল হুজুরের।বললেন,
--চরম বেয়াদবে রুপান্তরিত হয়েছো!কই আগে তো এমন ছিলে না!...

(চলমান)
লামিয়া ইসলাম তাছমি।

(জ্বীন নিয়ে লেখাগুলি সম্পূর্ণ কাল্পনিক। আমি চাই আপনারা আমার ভুল ধরেন।অথচ কেউ করছেন না।প্লিজ বানান ভুল হলে ধরিয়ে দেন।যাতে পরবর্তীতে শুধরিয়ে নিতে পারি।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 30 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন