#বন্ধুমহল।
৩১.
"মানুষ সৃষ্টির সেরা জীব।সকল প্রাণীর চেয়ে মানুষের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা বেশি। জ্বীন আর মানুষের সঙ্গে মিলন কেবল অসম্ভব ।তুমি তোমার গোএের কোন রমনীর প্রেমে পড় সেটা আলাদা ব্যপার।তাই বলে ভিন্ন গোএদের প্রতি আকৃষ্ট হবে।এট খু্ব বাজে কথা মেহরাব।তোমার পিতা তোমাকে ঠিক এই কারনে ত্যাগ করেছেন।তোমার বন্ধুদের সঙ্গে মিশে তুমি বদ হয়ে গিয়েছো।এখনও সময় আছে ফিরে এসো।নয়ত,তোমাকে আমি বন্ধি করতে বাধ্য হবো। "
"আপনি আমায় বন্ধি করবেন না আমি জানি।শুধু শুধু ভয় দেখাচ্ছেন।"
"কেন বন্ধি করবো না।তুমি অন্ধের পথে চলছো।সঙ্গ দোষে নস্ট হচ্ছো।তোমাকে বন্ধি করাই উত্তম।"
"তেমন ক্ষমতা আপনার নেই।আমি জ্বীন বাদশারের পুএ।আমাকে বন্ধি করার সামার্থ্য আপনার নেই হুজুর।"
"খবরদার ফের ঐ মুখে আমাকে হুজুর বলে উচ্চারন করবে না।তোমার মতন ছাএ আমার প্রয়োজন নেই।আমার ছাএরা কখনও বদ স্বভাবের অন্তর্ভুক্ত ছিল না।"
"দুঃখিত।আমার স্বভাব এতটাও বাজে নয়।''
"থাম তুমি।উৎস'কে দেখিয়ে বললেন,এই লোকটাকে দেখছো।তিনি শহরের একজন গনমান্য নেতা।পেশায় এমপি।তুমি তার বউয়ের পিছনে পড়েছো।নেহাৎ জ্বীন বলে বেঁচে গিয়েছো।যদি মানুষ হতে তোমার হাড়গোড় ভেঙে হসপিটালের পাঠাত সে।"
"হুজুরের কথা শুনে মেহরাব গা কাপিয়ে হেঁসে উঠল।সে যেন ভিষণ মজা পেয়েছে।"
হুজুর কটমটে তাকাল।
"বেয়াদব!এতে হাসার কি হল?"
"আপনার কথা শুনে বেশ মজা পেয়েছি।"
"মজা তো লাগবে।মানুষ বলে রক্ষা পেয়েছো।নয়ত এসব নেতারা দিন দুপুরে খুন করে মানুষ গুম করে দিতে জানে। জানো তুমি।"
"এসব বলে লাভ নেই।এসব ব্যপারে খুব ভাল করেই জানি।দু'দিন আগেও সে দু'জনকে হত্যা করে এসেছে।জিজ্ঞেস করে দেখুন।"
হুজুর আশ্চর্য হয়ে উৎসের দিতে তাকাল।
উৎস বেচারা ঠিক বুঝল না হুজুরের এভাবে তাকানোর অর্থ।
হুজুর প্রসঙ্গ পাল্টাতে বললেন,
"দেখ মেহরাব,এর আগে মহুয়া নামক একজন মেয়েকে তুমি হত্যা করেছো।তখন তোমাকে আমি বন্ধি করিনি বলে ভেব না এবার ছাড় পাবে।তখন তুমি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলে তাই তোমাকে সুযোগ দিয়েছিলাম।তাই বলে বার বার তোমাকে সুযোগ দেওয়া হবে না।এবার মেয়েটার পিছু ছাড়।সে বিবাহিত। তার সংসার রয়েছে।স্বামী আছে।ভবিষ্যতে ইন্আল্লাহ বাচ্চাকাচ্চা হবে।তাকে শান্তিতে অন্তত সংসার করতে দেও।তার সংসারে অশান্তি সৃষ্টি করো না।এতে কিন্তু আল্লাহ পাক নারাজ হবে।তুমি জ্বীন জাতি হয়ে মনুষ্য জাতির ওপর থেকে নজর সরাও।নিজের গোএে ফিরে যাও।সেখান থেকে সুন্দরী রমনী দেখে বিয়ে করে নেও।এটাই উত্তম।"
"হুজুর মায়ায় পড়ে গেছি।এখন তাকে ছাড়া সম্ভব নয়।"
"মায়া না ছাই।তুমি মহুয়ার সাথে যা করেছো ওর সাথেও তাই করতে চাইছো।প্রয়োজন ফুরিয়ে গেলে তুমি তাকেও হত্যা করতে পর্যন্ত কাপর্ণ্যবোধ করবে না।"
"না!না! হুজুর। এমনটা নয়।তাকে সত্যিই পছন্দ করি।"
"তোমার মূর্খতা ও নিলজ্জতা দেখে আমি আশ্চর্য হচ্ছি।তুমি একটা নির্বোধ।তোমার বাবাকে ডাকছি আমি।যা করার এবার সে এসে করবে। "
"এখানে আব্বাজানের কথা আসছে কোথা থেকে?"
"তুমি তো জান,তোমাকে হত্যা করার ক্ষমতা আমার নেই।বন্ধি করলেও তোমার বাবা আমার ক্ষতি করবে।তাই যা করার আমি তাকে জানাব।সব শুনে সে যা সিন্ধান্ত নিবে সেটাই হবে চরম ফয়সালা।হুজুর খুব ভাল করেই জানে মেহরাবের বাবা একজন আদর্শবান বাদশা।সে কিছুতেই তার ছেলের অন্যায় মেনে নিবে না।"
"এমনটা করবেন না হুজুর অনুরোধ করছি।আব্বাজান জানলে নির্ঘাত আমাকে খুন করে ফেলবে।"
"সেটাই তোমার জন্য উত্তম হবে।অন্ততপক্ষে, অন্যের জিবন বাঁচবে। "
"আচ্ছা আপনার কথা শুনবো।আব্বাজানকে ডাকবেন না দয়া করুন।"
"সত্যি বলছিস তো।"
"জি।"
"তোকে মেয়েটার জিবন থেকে সরে যেতে হবে।পরবর্তীতে তুই মেয়েটার কোন ক্ষতি করবি না।এখান থেকে সোজা নিজের রাজ্যে চলে যাবি।ফের যদি শুনি তুই ডিস্টার্ব করছিস তখন তোর বাবাকে জানাবো।এবার বল যাওয়ার আগে কি খাবি?রসগোল্লা দিব।
" দেন।"
হুজুরের কথা শুনে সকলে বুঝল জ্বীন হয়ত আপসে এসেছে।সে এখুনি চলে যাবে।সেই মুহূর্তে বর্ষা তড়িঘড়ি করে হুজুরকে বলল,
"হুজুর জ্বীন স্বচক্ষে দেখার আমার অনেক শখ।তাকে প্লিজ বলুন না,একটু দেখা দিতে।"
বর্ষার কথা শুনে হুজুর হাসলেন।
"কি রে তোর পছন্দের ব্যাক্তি তোকে দেখতে চাচ্ছে।দেখা দিবি?"
মেহরাব লজ্জা পাওয়ার ভঙ্গিতে
মুচকি মুচকি হাসল। হুজুর টিটকারি মারল।এর আবার লজ্জা আছে।
মেহরাব বলল,"আপনি রাজি থাকলে দিতি পারি।তবে সেটা ছদ্মভেসে।"
"আচ্ছা।"
মেহরাজ একজন মানুষের আকৃতি ধারন করল।আবছা অন্ধকারে তার মুখ ঠিক দেখা যাচ্ছে না।বর্ষা টর্চ অন করতে চাইল।সেই মুহূর্তে মেহরাবের গলা ভেসে এল।অনুরোধ করছি টর্চ অন করবেন না।উৎস ঘাড় ফিরিয়ে দেখল।হুজুর উৎসকে মোমবাতি নিয়ে আসতে বলল।
কিছুক্ষণ পর উৎস মোমবাতি নিয়ে এল।মোমবাতির স্বল্প আলোয় বর্ষা দেখল।গোমটায় ঢাকায় একজন পুরুষকে।সাদা পাঞ্জাবি পরিহিত, মাথায় সাদা ওড়না দিয়ে গোমটা দেওয়া।বর্ষা উঁকি মেরে দেখল।সেই সুদর্শন যুবকটি।যাকে প্রথমবার দেখে সে মুগ্ধ হয়েছিল।সেকেন্ড দু'য়েক চেয়ে রইল।ধীরে ধীরে কিঞ্চিৎ সরে উৎসের পাশে এসে বসে পড়ল।মেহরাব'কে শেষ বিদায় দিয়ে দেওয়া হল।
যাবার আগে অনুরোধ করে একবার বলেছিল সে,
" হুজুর আমি থেকে যাই।ওর কোন ক্ষতি করবো না।কেবল দুর থেকে দেখে যাব।"
হুজুরের কড়া নিষেধাজ্ঞা। সে ভাল করেই জানে এই জ্বীন জাতির সম্পর্কে। একবার সুযোগ পেলে ক্ষতি করতে দু'বার ভাববে না।সে মেহরাবকে বিদায় দিলেন।
বর্ষা প্রশ্ন করল।
"জ্বীনটি কি আপনার ছাএ ছিল হুজুর?"
"হুম।অনেক ভাল ছাএ ছিল ও।তখন খুব ভদ্র ও সুশীল ছিল।হুট করে কিছু বাজে বন্ধুদের সাথে মিশে খারাপ হয়ে গিয়েছে।যাক সেসব কথা।এখন আমায় যেতে হবে।"
উৎস উঠে দাঁড়াল।
"সেকি কথা হুজুর।আজ রাত থাকবেন।আপনার জন্য খাবারের ব্যবস্হা করা হয়েছে।দরকার পড়লে সকালে যাবেন।"
"খাবার খেতে পারি বাবা।তবে রাতটুকু থাকতে পারবো না।"
উৎস আর জোর করল না।খাবার খেয়ে সে চলে গেল।
বন্ধুমহলের সকলকে আজ উৎস রেখে দিল।
বর্ষা ভাত খাচ্ছিল আর মেহরাবকে প্রথম যেদিন দেখেছিল সে কথা ভাবছিল।
সেই মুহূর্তে শুভের গলা ভেসে এল।
"বাহ!বাহ!আমাদের বরিশাইলা আপা মানুষ রেখে শেষমেশ জ্বীনের প্রেমে পড়েছিল।এনাকে তো নোবেল দেওয়ার জন্য দেশের জনগন হারিকেন নিয়ে খুঁজছেন। সে এখানে কি করছে? তাকে তো দর্শনীয় হিসেবে চিরাখানায় রাখা উচিত।ভাগ্যিস উৎস ভাই নেহাৎ ভাল মানুষ তাই কিছু বলেনি।আমি হলে একে উস্টা মেরে তাড়িয়ে দিতাম।"
বর্ষা চোখ রাঙাল।কটমট গলায় বলল,
"অশুভের বাচ্চা তোর চেয়ে অন্তত ভাল আছি।তোর যা চরিএ বুড়িগঙ্গা নদীর মতন পবিএ।"
এদের কথা মাঝে তমাল ফোড়ন কাটল।
"যাই বলিস মেহরাবকে আমার ভালই লেগেছে।বর্ষার বর হলে ভালই হত। মাঝে মধ্যে জ্বীন রাজ্যে ঘুরতে যেতাম। রসগোল্লাও খেতাম।"
বর্ষা তমালের প্লেট থেকে মুরগির লেগ পিস নিয়ে কামড় বসাল।চিবিয়ে চিবিয়ে বলল, "আমার বরের বাড়িতে বসে আমার বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস।উৎস জানলে তোর কপালে মুরগির লেগ পিস নয় কুকুরের লেগ পিস ধরিয়ে দিবে।তাই যা বলবি ভেবে চিন্তে বলবি।"
তমালের ঘোর কাটল।সে বর্ষার হাত থেকে নিজের লেগ পিস চাইল।
"এই বরিশাইলা আমার লেগপিস দে।তুই তোর বরের ভাগেরটা খা না ভাই।উল্টো আমারটা নিয়ে টানাটানি করছিস কেন? আমার ভাগেরটা আমার বউ খাবে।দে বলছি।"
বর্ষা পূণরায় লেগ পিসে কামড় বসিয়ে বলল,
"বউ যতদিন না আসছে ততদিন আমি খাই ভাই।বরেরটা তোদেরটা সকলেরটা আমি খাব।"
অয়ন বলল,
"খা খা রাক্ষুসি আপা খা।সবই তোর।তবে একটু হিসেব করে খাইস।খাইতে খাইতে তোর বর বেচারাকে আবার পথের ভিখারি বানাইস না বইন।বেচারা সবে এমপি হয়েছে।"
বর্ষা হাতের হাড্ডি ওর গায়ে ছুড়ে মারল।অয়ন কেস করে হাড্ডিটা ধরে ফেলল।বলল,মারবো নাকি আমিও।
বর্ষা চোখ রাঙিয়ে বলল,"কাবাবের হাড্ডির মতন মাঝে খানে ঢুকে পড়িস কেন বের্দপ পোলা?সুখে থাকতে তোরে ভুতে কিলায় নাকি।না সুখ তোর সহ্য হয় না কোনটা?"
উৎস তাদের ঝগড়ার মাঝে এসে হাজির।টেবিলের সামনে এসে বড়সড় একটা ধমক দিল।সকলে মুহূর্তে চুপ হয়ে গেল।
________________________
রাত আনুমানিক এগারটা।উৎস কাত হয়ে একপাশে গুটিসুটি মেরে সুয়ে আছে।বর্ষা হাত মুখ ধুয়ে এসে নৈঃশব্দ্যে বসল।কিঞ্চিৎ ভ্রু উঁচকিয়ে উৎসের হাবভাব দেখল।নরম স্বরে ডাকল,
"এই যে শুনছেন।"
উৎস নিরত্তর।
বর্ষার মেজাজ খিটখিটে রূপ ধারন করল।সে বেশ ভাল করেই জানে রাত একটা কিংবা দু'টো ছাড়া লোকটা ঘুমোয় না।হঠাৎ এত নাটক করার কি দরকার বুঝি না?
বর্ষা পুণরায় ডাকল।
"ও হ্যালো শুনছেন।"
উৎস ক্ষিপ্ত হল।মেজাজ ও চওড়া হল।উচ্চস্বরে ধমক দিল।চোখ রাঙিয়ে বলল,
"কি সমস্যা? ডাকছো কেন?প্রেম করবে নাকি।না প্রেম পাচ্ছে কোনটা।"
লজ্জায় মাথা নিচু করে রাখল বর্ষা।এখন তার মনে হচ্ছে লোকটাকে না ডেকে চুপচাপ সুয়ে পড়লে হয়ত ভাল হত।
উৎস উঠে চটি জোড়া পড়ে বারান্দায় গিয়ে দাঁড়াল।শিউলি ফুলের সুভাস তিব্র গতিতে নাসিকারন্ব্রে এসে ছড়িয়ে দিচ্ছে।শীতল বাতাসে শরিরটা শীতল হলেও হৃদয়টা বড়ই হাঁহাকার যন্ত্রণায় ভরপুর।
ঠিক সেই মুহূর্তে দু'টো শীতল হাত তার কোমর পেচিয়ে ধরল।উৎস ঘুরলো না।উল্টো প্রশ্ন করল।এখানে কেন এসেছো?
বর্ষা উৎসের কাঁধে থুতনি রাখল।আলতো স্বরে বলল,
"রেগে আছেন আমার ওপর।"
"সরো বলছি।"
"উহু সরবো না।"
"মেজাজ খারাপ হলে মার খাবে কিন্তু।"
"মারুন কাটুন যা ইচ্ছে তাই করুন তবুও ছাড়ছি না নেতাসাহেব।"
(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি ।
(জ্বীনঘটিত নিয়ে লেখা কথাগুলো সম্পূর্ণ কাল্পনিক।)