#বন্ধুমহল।
৩২.
"গা থেকে হাত সরা।"
"না সরাবো না।আগে বলুন কেন রেগে আছেন?"
উৎস বর্ষার হাত গা থেকে ঝাড়া দিয়ে ফেলে দিল।দু'কদম দূরত্ব রেখে দাঁড়াল।আকাশের দিকে এক ধ্যানে মনস্থির করে তাকিয়ে রইল।বর্ষা অশ্রু টলমল দৃষ্টিতে উৎসকে দেখছে।এ কোন উৎস?এটা কি সেই উৎস?যে এক পলক দেখার জন্য উতলা হয়ে পড়ত।একটুখানি কথা বলার জন্য উম্মাদ হয়ে যেত।অথচ সেদিনের উৎসের সাথে আজ তার এই উৎসকে মিলাতে বড্ড কস্ট হচ্ছে।
উৎস উৎকন্ঠা জর্জরিত গলায় বলল,
"আমি সব পছন্দ করি।বার্ট গায়ে হাত দিয়ে ইয়ার্কি করা একদম পছন্দ করি না বউ।যেটা তুমি প্রতিনিয়ত তোমার বন্ধুমহলের সাথে করে যাচ্ছো ।।আজও করেছো।তোমার কি একবারও ভাবা উচিত নয় ওরা ছেলে তুমি মেয়ে।দুস্টামি করতে গিয়ে যদি লিমিট ক্রস করে হাত দুর্ঘটনা বসত প্রেরাইভেট জায়গা লেগে যায়।তখন কি হবে ভেবে দেখেছো?যেমন দুর্ঘটনার শিকার আমার মাধ্যমে একবার হয়েছিলে।
উৎসের মূখ্য ভাষা শুনে বর্ষা কিংকর্তব্যবিমুঢ়। হিতাহিত জ্ঞান হাড়িয়ে মুহূর্তে বিমুঢ় হয়ে গেল ।দৃষ্টি অগুছালো ও এলোমেলো। মনটা বিষিয়ে উঠছে।গা ঘৃনায় রি রি করে উঠল।কর্ণকুহরে যেন ঝা ঝা করে গরম ধোয়া বের হচ্ছে। বর্ষা আর সহ্য করতে পারল না।সে প্রস্হান ত্যাগ করতে চাইল।
তার আগেই উৎস তার হাত চেপে ধরল।ক্ষিপ্ত গলায় শাষাল।
"এক কদমও যদি সরোস।একদম জ্যান্ত পুতে ফেলবো।আমার কথা শেষ হয়নি।এখনে বস।চুপচাপ ভদ্র মেয়ের ন্যায় আমার কথা শুনবি।"
বর্ষা চুপচাপ বসল।
পুণরায় উৎস বলল,
আমাদের ডেবিল গাংকে তো চিনো।আমার মেয়ে বন্ধু বলতে গেলে হাতে গোনায় কয়েকজন রয়েছে।তারা কিন্তু গায়ে হাত দিয়ে ইয়ার্কি করে না। যা দুস্টামি ইয়ার্কি করার মুখে মুখে করে।শোন বর্ষা,আমি তোমার ভালোর জন্য এসব বলছি।এখানে রাগ কিংবা ক্ষিপ্ত হওয়ার কিছুই নেই।তোমার হয়ত শুনতে খারাপ লাগছে।অতঃপর সত্য তিতা হলেও ভাল।অন্ততপক্ষে, ক্ষতির সম্ভাবনা থাকে না।
গম্ভীরচিত্তে কন্ঠে বর্ষা বলল,
"ঠিকআছে।আপনার অসুবিধা হলে আমি আর বন্ধুমহলের সাথে কোন প্রকার যোগাযোগ রাখবো না।"
উৎস প্রচন্ড রাগল।কথা না বুঝে সুজে একটা বললেই হল।সে বর্ষার থুতনি চেপে ধরল।বলল,
"কথা না বুঝে মাঝ পথে উওর দিস কেন?
পুরো কথা বলতে দে আগে।"
বর্ষা ঝাড়া মেরে উৎসের হাত থুতনি থেকে সরিয়ে ফেলল।মুখটা উল্টো দিকে ঘুরিয়ে বসল।এই লোকটাকে এই মুহূর্তে তার কাছে একদম অসহ্য লাগছে।খুন করে ফেলতে ইচ্ছে করছে।
"আমি তোকে ওদের সঙ্গে কথা বলতে নিষেধ করিনি।বলেছি কেবল গায়ে হাত দিয়ে ইয়ার্কি করা বন্ধ করবি। দেখ বউ, তোর যদি আমার কথা ভাল লাগে তাইলে মান।আর ভাল না লাগলে মানিস না।তোর যা খুশি তাই কর।''
কথাটা বলে উৎস হনহনিয়ে ছাদে চলে গেল।বর্ষা নিস্তেজ হয়ে বসে রইল।আজ উৎসের কথাগুলি শুনে তার গা ঘিন ঘিন করছে।বুকটা মস্ত বড় পাথরের নিচে চাপা মনে হচ্ছে। পুরনো ঘা যেন পুণরায় তাজা হয়ে উঠল।হয়ত,উৎস সঠিক কথা বলেছে।তবুও মনটা মনঃস্থির হচ্ছে না।উল্টো সে মনঃক্ষুণ্ন হচ্ছে।
____________________
সন্ধ্যা ছ'টা।খবর আসল উৎসের দাদু অসুস্থ। এই মুহূর্তে তার বাড়ি ফিরা অত্যন্ত জরুরি ।কুমিল্লা থেকে ঢাকা যেতে দু'আড়াই ঘন্টার মতন সময় লাগে।সে বর্ষা'কে বলল,সে এখুনি ঢাকার উদ্দেশ্য রওনা হচ্ছে।অবস্থা বেগতিক হলে বর্ষারও আসার প্রয়োজন পড়তে পারে। যদিও বর্ষাকে আসতে হয় উৎস তাহলে গাড়ি পাঠিয়ে দিবে।সে যেন তৈরি হয়ে ড্রেরাইভারের সাথে চলে আসে।এমনটা উৎস বলে গিয়েছে।বর্ষা কেবল শুনে গেল।হ্যাঁ না কিছুই বলল না।তার মনটা উৎসের আচারনে ব্যথিত।ধীরে ধীরে উৎসের থেকে মনটা বিষিয়ে উঠছে।সেদিনের তুইতুকারি কথাগুলি এখনও কর্ণধারে যেন বাজছে।উৎস রেডি হয়ে চলে গেল।উৎসের অনুপস্থিতে বর্ষার ভালই লাগল।দু'চার দিন কেটে গেল।সে একা কুমিল্লা। রিমিও নেই।মেয়েটা কয়েকদিন আগে ঢাকা চলে গিয়েছে।একা একা থাকতে রাতে তার কস্ট হলেও দিনটা তার ভালই কাটছে।এর মধ্যে একদিন সন্ধ্যায় উৎসের ফোন আসল।তাকে ঢাকায় যেতে হবে।উৎস ড্রেরাইভারকে পাঠিয়ে দিয়েছে।কথাটা কর্ণকুহরে যেতেই তার মুখশ্রী নিকষ আঁধারে ঢাকা পড়ল।খিটখিটে মেজাজে তৈরি হল।টলিটা ড্রাইভারের হাতে ধরিয়ে দিয়ে সে গাড়িতে উঠে বসল।ড্রেরাইভার চাচাকে বলল,এসি ছাড়ার কোন প্রয়োজন নেই।জানলা খুলে দিলেই হবে।এসব গাড়িতে চলাচল করতে সে অভ্যস্ত নয়।সে রিকশা,অটোতে যেতে সাচ্ছন্দ্যবোধ করে।কিন্তু ঢাকায় তো তার রিকশা অটোতে যাওয়া যায় না।জানলা দিয়ে উদাস নয়নে রাতের শহর দেখছে সে।ধীরে ধীরে শীতল বাতাসের হাওয়া হৃদয়ে ছুয়ে যাচ্ছে। সে নয়নজোড়া আলতো করে বন্ধ করে নিল।ডুব দিল গভীর তন্দ্রাচ্ছানে।ঘুম ভাঙল চৌধুরী ভিলা সামনে এসে।মিহি কন্ঠে কেউ একজন ডাকছে।এত সুখের ঘুম তার ছাড়তে ইচ্ছে হল না।তবে মানতে হবে সুখ স্বল্পস্থায়ী। নিভু নিভু দৃষ্টিতে তাকাল সে।দেখল-
উৎসের বড় বোন উর্বশি দাঁড়িয়ে আছে।মুখটা সাদা ফ্যাকাশে।পেটটা আগের চেয়ে একটু উচু হয়েছে ।সে চমৎকার হাসি দিল।গাল দু'টি টেনে বলল,
"আমাকে ফুপ্পি বানানোর জন্য অনেক অনেকগুলা ধন্যবাদ ভাবি।ফাহাদ ভাইয়া কি ভিতরে?"
"না ননদিনি।সে ব্যবসার কাজে বাহিরে আছে।"
"ওহ।"
"তুমি কিন্তু দেখতে আগের চেয়ে গুলুমুলু হয়ে যাচ্ছো।"
"ফাজলামো হচ্ছে।"
"মোটেও নয়।"
"আচ্ছা ভিতরে চলো।"
বর্ষা গাড়ি থেকে নেমে বলল,
"আমার তো ভাবতেই অবাক লাগছে।যে ঘাড় ত্যাড়া ভাই আমার।আবার ঘর জামাই হিসেবেও থাকছে।"
"উহু ভুল বললে।তাকে এক প্রকার বেঁধে সেধে আমি ব্লাকমেইল করে রেখেছি।
তাছাড়া এই অবস্থায় আমার দ্বারা কোন প্রকার কাজ করা সম্ভব নয় গো।খুব প্রেরেশারের মধ্যে আছি।ভিতরে চলো।অনেক দুর থেকে জার্নি করে এসেছো।বিশ্রাম নেও এখন।পরে কথা হবে।আর হ্যাঁ উৎস বাহিরে গিয়েছে।ফিরবে হয়ত দু'এক দিনের ভিতরে।তুমি চিন্তা করো না।এসো আমার সাথে।"
অপরিচিত বাড়িতে ঢুকতেই তার মন ইতঃস্তত করছিল।মন অনেক কিছুই চায়।সবকিছুই কি মানা সম্ভব? তাহলে যে আমাদের সমাজের নিয়মই পাল্টে নিতে হবে।। সেএক প্রকার মনের সাথে যুদ্ধ করে ভিতরে ঢুকে পড়ল।ডুপ্লেক্স বাড়ি।রাতের ল্যামপোস্টের আলোয় বাড়িটা ঘুমন্তপুড়ি তার কাছে মনে হল।ভিতরে ঢুকতেই তার নজরে পড়ল উৎসের মাকে। এই মহিলার তাকানো দেখে বর্ষার স্পষ্ট মনে হল সে তাকে দেখে সাচ্ছন্দ্যবোধ করছে না।ধাড়াল তার নয়নের দৃষ্টি।মুখটা রগচটা।কিঞ্চিৎ উৎসের ন্যায় মুখশ্রী। মুখাবয় গম্ভীরচিত্ত ও আঁধারে ঢাকা।বর্ষা সালাম দিল।উৎসের মা সালাম নিল কিনা বুঝা গেল না।মনে মনে বর্ষা প্রচন্ড অপমানিতবোধ মনে করল।উর্বশি হেসে বর্ষার হাত টেনে উৎসের রুম দেখিয়ে দিল।কাজের লোক ডেকে রাতের খাবার রুমে দিতে বলল।বর্ষা খুটিয়ে খুটিয়ে রুমটা দেখল।বিশাল বড় বেডরুম।বেলকনির সাথে মিনি ছাদও রয়েছে।সেখানে পুকুরের ন্যায় ছোট একটি সুইমিংফুল।ঘরের আসবাবপত্র দেখে মনে হল উৎসের পছন্দ যথেস্ট রুচিশীল। বর্ষা চেইঞ্জ করে নিল।লং গেঞ্জি আর প্লাজু পড়ে খাবার খেয়ে সুয়ে পড়ল।এক ঘুমে সকাল ন'টা বেজে গেল।এলামের তীব্র শব্দে সে ধড়ফড়িয়ে লাফিয়ে উঠল।ঘড়ির দিকে দৃষ্টি পড়তেই চোখ দু'টি রসগোল্লার ন্যায় হয়ে উঠল।বর্ষার মনে ভয়ের বাসা বাধল।প্রথম দিন এসেই শশুর বাড়ি ঘুমিয়ে ন'টা বাজালাম।কি আছে কপালে আল্লাহ পাক জানেন?ফ্রেস হয়ে সে ধীরে ধীরে নিচে নামল।ডাইনিংয়ে নজর পড়তেই উৎসের সাথে চোখাচোখি হল।লোকটা ভাল মন্দ কিছুই বলল না।উৎসের হঠাৎ পরিবর্তন তার মনটা বিষাদে পরিণত করল।সেও কম নয়।সেধে সেধে কথা বলবে না।যথা সম্ভব তাকে এড়িয়ে ছোট ছোট কদম ফেলে গোমটা টেনে রান্নাঘরে ঢুকল।বর্ষাকে দেখে উৎসের মা রনচন্ডি রূপ ধারন করল।কাজের মেয়ে মনিকে ডেকে বললেন,
"ওকে বলে দে রান্না ঘরে ওর আসতে হবে না।আমরা আমাদেরটা নিজেরাই রান্না করতে পারবো।"
উৎসের মায়ের কথা শুনে বর্ষা আর আগাল না।ভয়ে ভয়ে দৃষ্টি নত করে চলে যাচ্ছিল ঠিক তখনি শুনল...
"এই ছিল আমার কপালে।একমাএ ছেলের বউ প্রথম দিন শশুর বাড়িতে এসে নাকি ঘুম থেকে ন'টা বাজে উঠল।এই ছেলের বউয়ের হাতের ভাত খেয়ে আমার মরতে হবে না দেখে নিস মনি।"
উৎসের চাচি জাফরিন লায়লা বললেন,
"আহ!ভাবি মেয়েটা সবে এসেছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।বয়সেও ছোট।একটু সময় দেও।আমিও এসে প্রথম প্রথম এমন করেছি।সেসব ভুলে গেছো।এখন তো সব অভ্যাসে পরিণত হয়েছে।"
বর্ষাকে উদ্দেশ্য করে জাফরিন লায়লা বললেন,
"তুমি কিছু মনে করো না মা।তুমি গিয়ে ডাইনিং বসো। আমি খাবার দিচ্ছি।"
মাথা নেড়ে বর্ষা প্রস্হান ত্যাগ করল।
উৎসের মা চোখ কটমট করে বর্ষা যাওয়ার দিকে তাকিয়ে রইল।উচ্চ স্বরে বর্ষাকে শুনিয়ে শুনিয়ে বলল,
"আজ কত বছর যাবদ সংসার করছি।আমরা শাশুড়ি ছাড়া এখন পর্যন্ত সকালের নাস্তাটা পর্যন্ত খাইনা।আর আজকাল বউরা শাশুড়িদের ছাড়া খেতে বসে যায়।কি যুগ আসল রে বাবা?এখন আর ছেলের বউরা মুরুব্বিদের সম্মান দেয় না।বলি কি শশুর বাড়ি আসার আগে বাবা মা কিছুই শিখায় নি?"
কথাটা বর্ষার কর্ণকুহরে এসে ঢুকল।উৎস তার পাশেই বসে ছিল।বর্ষা তার দিকে দৃষ্টিপাত করে ছিল।দেখে সে প্রতিত্তরে কিছু বলে কিনা।অথচ সে কিছুই বলল না।
উর্বশি উঠে দাঁড়াল। বর্ষার দিকে তাকিয়ে বলল,
"কিছু মনে করো না।মাকে না জানিয়ে উৎস বিয়ে করেছে তো তাই রেগে আছেন তিনি।তার অনেক ইচ্ছে ছিল ধুমধাম করে উৎসের বিয়ে দিবে।কিন্তু উৎসের হঠাৎ বিয়ের কারনে সব ইচ্ছে মাটি হয়ে গেল তাই রাগাটা স্বাভাবিক।তুমি প্লিজ মনিয়ে নিও।ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।আম্মাও তোমাকে মেনে নিবেন।
বর্ষা কেবল দৃষ্টি নত রাখল।মনের কস্টটা লাঘব করা চেস্টা চালাল।
উর্বশি যে কথাগুলি বলল,
"বর্ষা ঠিক এই কথাগুলি উৎসের কাছ থেকে আশা করেছিল।কিন্তু সে সান্ত্বনা দেওয়া তো পরের ব্যপার প্রতিবাদ পর্যন্ত করেনি।হুট করে তার আঁখিজোড়া অশ্রুতে টমমল করে উঠল।মা নেই তার।খুব ছোট বেলা মারা গিয়েছে।তাই মায়ের ভালোবাসা পাওয়া হয় নি তার।ভেবেছিল বিয়ের পর শাশুড়িকে দিয়ে মায়ের স্বাদ আহ্লাদ পূরন করা হবে। কিন্তু সেই ধারনা তার বদলে গেল।আজ আবারও একবার প্রমান হল শাশুড়ি কোন দিন মা হতে পারে না।তার মতে মায়েরা কোমল, নরম হৃদয়ের অধিকারী হয়।অথচ উৎসের মায়ের হৃদয় দাম্ভিকে ভরা।শশুর বাড়িতে প্রথম দিন আসতেই তার ভুল ধরা শুরু হয়ে গিয়েছে।এই সমাজ আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বড় বড় ডিগ্রি অর্জন করেও কি লাভ ? সেই শশুর বাড়িতে এসে তাদের থেকে শিক্ষা অর্জন করতে হয়।সে বুঝে গিয়েছে তার সুখের দিন শেষ হতে চলেছে।দুঃখের দিন দীর্ঘায়ু হতে চলেছে।
(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।