#বন্ধুমহল।
৩৩.
"এখানে আসা আমার মনে হয় ভুল হয়েছে ভাইয়া।চৌধুরী ভিলার তেমন কেউ আমায় পছন্দ করছে না ।"
"ফাহাদ নিষ্পত্তি দৃষ্টিতে তাকাল তার ছোট বোনটির মুখশ্রীর দিকে।খুব আদরের বোন তার।শখ আহ্লাদ বলতে কিছুই বাদ রাখেনি।চাওয়ার আগে সব কিছু হাতে পেয়ে গিয়েছে।উৎস বর্ষাকে পছন্দ করত সে জানত।উৎসের পাগলামি গুলো নিচ চক্ষুযুগলের সামনে দেখে সে নিশ্চিন্ত হয়েছিল উৎসের কাছে তার বোন সুখী থাকবে। অথচ তার বোন সুখী নয়।তাহলে তার বোনের সুখ নস্ট করার পেছনে কী সে কেবল দায়ী?অনুশোচনায় হৃদয় দগ্ধ হচ্ছে।মনটা বিষন্নতায় দুর্বিষহ হয়ে উঠল।বিয়েতে তো বর্ষা রাজি ছিল না।তাকে জোরপূর্বক রাজি করানো হয়েছিল।এখন কি করবে সে?এ বিষয়ে উৎসের সাথে জরুরি আলোচনা করা উচিত।"
"কি হল ছোট ভাইয়া?কথা বলছো না কেন?"
টনক নড়ল ফাহাদের।
"বল শুনছি।"
"আমার এখান থেকে চলে যেতে ইচ্ছে করছে।"
"এ কথা উৎস'কে তোর জানানো উচিত।"
তন্মধ্যে একঝাক হতাশা এসে তাকে গ্রাস করে নিল।মুহূর্তে মনটা বিষণ্ণ হয়ে গেল।ঘোর অভিমানে আকাশের দিকে তাকাল।আকাশের উজ্জল তারাগুলি মিটমিট করে জ্বলছে।সে ভাবল,সে কেন আকাশের তারা হলো না।তাহলে তার জিবনটাও তারাদের মতন উজ্জল হত।রাশভারি তপ্ত শ্বাস ছাড়ল সে।বলল,
"তার কি আমাকে সময় দেওয়ার মতন সময় আছে ভাইয়া।সে তার পরিবার ও রাজ কার্য নিয়ে ব্যস্ত।এসেছি আজ তিনটে দিন।ঠিকমত কথাও বললো না।।ওর মা প্রতিনিয়ত আমাকে অপমান করে চলছে।উনিশ থেকে বিষ হলেই দোষ ধরে।দু'দিন ধরে ঘরের টোটাল সব কাজ করিয়ে যাচ্ছে।এই যে এখন দেখছো। এখানে আসার কিছুক্ষন আগে এক বালতি কাপড় ধুয়ে এসেছি।"
আঁতকে উঠল ফাহাদ।
"এই রাতের বেলা কাপড় ধুয়েছিস।ঘরে কি কাজের লোক নেই?"
"কাজের লোকের ধোওয়া নাকি তার পছন্দ নয়।"
"তাই বলে রাতে বেলা কাপড় ধুবি।শোন এখান থেকে যেয়ে সোজা নাপা খেয়ে নিবি।"
"ঠিক আছে।
ভাইয়া একটা সত্যি কথা বলবে।"
"বল শুনছি।"
"জারা আপুর সাথে উৎসের কি সম্পর্ক ছিল?"
চমকে তাকাল ফাহাদ।মুখে তার আতংক আর ভয় স্পষ্ট ফুটে উঠেছে।বর্ষা সেটা স্পষ্ট টের পেল। অজানা ভয়ে বুকটা তার মুচড়ে উঠল। কিঞ্চিৎ কেঁপে উঠল অবুঝ মনটা।
ফাহাদ তপ্ত শ্বাস নিল।শীতল অভিভূত স্বরে বলল,
"জারার সাথে উৎসের বর্তমানে কোন সম্পর্ক নেই।তুই অযথা চিন্তা করিস না।ঠিকমতন খাওয়া দাওয়া কর।বিশ্রাম নে ঠিক হয়ে যাবে।আকাশের অবস্থা ভাল নয়।বোধহয় বৃষ্টি নামবে।তুই ভিতরে আয়।"
বর্ষা আকাশের দিকে তাকাল।একি আশ্চর্যতম ঘটনা!কিছুক্ষণ আগেও আকাশে হাজারও তারকার মেলা ছিল।আর এখন একটা তারকাও নেই।কালো মেঘে ঢেকে গিয়েছে উজ্জল তারকাগুলি।সে ভাবক অবস্থায় রইল।ঐ তারাগুলির মতন বর্তমান অবস্থান তার।
"বর্ষা জলদি আয়। ঝড় ছাড়বে বুঝি।"
ফাহাদের কথার প্রতিত্তরে বর্ষা নিরুত্তর রইল।সে একঘুঁয়েমি করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল।উৎকন্ঠিত স্বরে বলল,
"জারা আপু উৎসের এক্স ছিল তাই না ভাইয়া।"
"হুট করে চরন দু'টো থেমে পড়ল ফাহাদের।পিছনে ফিরার সাহস আর সঞ্চয় হল না ।এবার সত্যিই কি তার বোন তাকে ভুল বুঝবে?"
তার আর কস্ট করে পিছনে ফিরতে হলো না।আঁখি যুগল সমুদ্রে ভাসিয়ে বর্ষাই এল ফাহাদের সামনে।তাচ্ছিল্য হাসল।আকাশের দিকে তাকিয়ে অশ্রু থামাতে চাইল। অভিমানী স্বরে বলল,
"সবাই বিশ্বাসঘাতকতা করে কেন ভাইয়া?তুমি তো রক্তের ভাই ছিলে। তুমি কেন সত্যিটা গোপন করলে?উওর দেও ভাইয়া।"
"তুই যেটা বলছিস ওটা কেবল অতীত ছিল। তাই বলিনি।গালে স্নেহের হাত বুলিয়ে বলল,"প্লিজ আমায় ভুল বুঝিস না সোনা বোন আমার।"
হাতটা গাল থেকে সরিয়ে দু'কদম দুরে সরে দাঁড়াল বর্ষা।অশ্রুসিক্ত নয়নে তাকাল ফের ফাহাদের দিকে।বোনের চোখে অশ্রু দেখে বুকটা কিঞ্চিৎ মুচড়ে উঠল তার।
জোরপূর্বক হাসার চেস্টা করল বর্ষা।অভিমানি ভরাট গলায় বলল,
"চলে যাও সামনে থেকে ।বিশ্বাস ঘাতকতা'দের মুখ দেখতে ইচ্ছে করছে না।"
কিছুটা হতবিহ্বল হল ফাহাদ। উচ্চস্বরে ধমকের সুরে বলে উঠল বর্ষা......।
"চিৎকার করো না।বেড়িয়ে যাও ছাদ থেকে।আমাকে কিছু সময় একা থাকতে দেও।"
ফাহাদ বেড়িয়ে গেল।পিছনে রেখে গেল মন ভাঙা এক নারীকে।যার হৃদয় ভেঙে চৌঁচির হয়ে গিয়েছে।সাজানো স্বপ্নগুলি ওলট পালট করে দিয়েছে কাল বৈশাখি নামক ঝড়।হুট করে মানুষ বদলানো লোকগুলিকে এখন তার একদম সহ্য হচ্ছে না।
________________
রাত আনুমানিক এগার'টা।উৎস ফিরল ঠিক বারটায়।বর্ষা না খেয়ে অপেক্ষা করতে করতে এক প্রকার তন্দ্রাচ্ছনে লুটিয়ে পড়ল।উৎস যে আসল সে ঠিক টের পায়নি।দরজা খুলে ডাইনিংয়ে জারাকে বসে থাকতে দেখল উৎস।উৎসকে দেখে মানসম্মত হাসল জারা।
উৎস সোফায় বসল।পায়ের মুজা খুলতে খুলতে প্রশ্নবিদ্ধ নয়কে তাকাল।"তুই এখানে কেন?"
"ঘুম আসছিলো না তাই ফোন টিপছিলাম।ভালই হল তুই এসেছিস।তোরই জন্য অপেক্ষায় ছিলাম।ভাবলাম- তুই আসলে এক সাথে খাওয়া যাবে।
উৎস জানতে চাইল।
"বর্ষা খেয়েছে।"
"সে তো অনেক আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছে।তুই হাত মুখ ধুয়ে আয়। আমি ডাইনিংয়ে খাবার বাড়ছি।"
উৎস নৈঃশব্দ্য বেসিং থেকে হাত মুখ ধুয়ে নিল।জারা খাচ্ছে কম।উৎসের দিকে তাকাচ্ছে বেশি।যেটা উৎসের কাছে বেশ অস্হিকর।সে প্রসঙ্গ বদলাল।বলল,তোর হাসবেন্ডের খবর কি?ফোন দেয় সে।
"উৎসের কথা শুনে জারাকে হাতাশগ্রস্ত দেখা গেল।রাশভারি শ্বাস ফেলে বলল,
"ও কোন দিন মানুষ হবে না।দেহলোপি একটা শয়তান।ডির্ভোসটা বুঝি খুব তাড়াতাড়ি হয়ে যাবে উৎস।"
"বেশ ভাল।তো ডির্ভোসের পর মেয়ে তোর কাছে রাখবি না ওর বাবার কাছে থাকবে।"
"আমার কাছে রেখে দিব।
উৎস.....।"
"হু! বল শুনছি।"
"ক্ষমা করে দে আমায়।আমি অনুতপ্ত। "
"এসব চ্যাপ্টার আবাদত ক্রস রাখ।"
"শোন উৎস।"
"ঘুমাব জারা।আমার ডিস্টার্ব হচ্ছে।"
"এখনো ভালবাসিস আমায়।"
হাত ধুতে যাচ্ছিল উৎস।জারার কথা শুনে পা দু'টি আপনা আপনি থেমে পড়ল ।মুখ ঘুরিয়ে তাকাল সে।বলল,''কোনটা বললে, বেশি খুশি হবি?"
"সত্যিটা জানতে চাইছি।"
"তুই আমার আবেগ কালের ভালোবাসা ছিলি এটা সত্যি ।তবে সেটা কেবল অতিত।আর বর্ষা হল আমার বর্তমানের ভালোবাসা।আমার দেহের অধাংশ,আমার অধাঙ্গিনী।সে বর্তমানে আছে ইন্আল্লাহ ভবিষ্যতেও থাকবে।"
"আমি তোর জিবনে ফিরতে চাই উৎস।তোর ভালবাসাকে অবহেলা করে আজ পথে পথে শাস্তি পাচ্ছি।প্লিজ তুই শুধু একবার রাজি হ।বর্ষাকে মেনে নিতে আমার কোন অসুবিধা নেই।দরকার পড়লে দু'জনে মিলেমিশে থাকব।"
জারার কথা শুনে উৎস গা কাঁপিয়ে হেসে উঠল।যেন সে কোন হাস্যকর কৌতুক শুনেছে। হাসি থামিয়ে রুষ্টচিত্ত কন্ঠে বলল,
" তুই শেয়ার করলেও বর্ষা তোকে শেয়ার করবে না বুঝেছিস।আর একটা কথা। উৎস অন্যের ব্যবহার করা জিনিস ব্যবহার করে না কথাটা মাথায় রাখবি।"
এক কথায়, ঠান্ডা মাথায় অপমান করা যাকে বলে।উৎস ঠিক সুযোগ বুঝে কোপ মারল।কথাগুলি শুনতে খারাপ লাগলেও এটা চরম পরিমানের সত্য। জারা আজ গুনে গুনে তার ভুলের মাসুলের শাস্তি পাচ্ছে ।অথচ একদিন উৎস তাকে মন প্রাণ উজার করে চেয়েছিল। সেদিন সে তুচ্ছতাচ্ছিল্য করে তাকে ফিরিয়ে দিয়েছিল।অথচ আজ ভিক্ষা চেয়েও ভালবাসা ফিরে পাচ্ছে না।এটাকে বলে কর্মের ফল।উৎস তার স্হান কোথায় দেখিয়ে দিল।তাকে ঠান্ডা মাথায় অপমান করতেও ছাড়ল না।কথায় আছে, লোপে পাপ পাপে মৃত্যু।
চিলেকৌঠার রুমে ঢুকে উৎস শুয়ে পড়ল।বর্ষার সাথে তার ইদানীং ঠিক সোয়া হয় না।মেয়েটার সাথে শেষ ভাল ভাবে কথা বলেছে কবে সে ভুলে গেল।মেয়েটার প্রতি তার অসংখ্য রাগ অভিমান জমা হয়েছে।যেদিন নিজ যেচে আসবে সেদিনই সে মেয়েটার সাথে শুবে।আবাদত চোখ দু'টি বিশ্রাম চায়।সে ক্লান্ত চক্ষুযুগল দু'টি আলতো করে বন্ধ করে নিল।মুখের সামনে দৃশ্যমান হল প্রিয়তমার হাস্যকর মুখশ্রী।কি সুন্দর নিষ্পাপ প্রাণোচ্ছল হাসি!এ হাসিতে লুকিয়ে আছে কিশোরির লাজুকতা।মুখে নেই কোন কৃএিম সৌন্দর্য। আছে যা বিদাতার দেওয়া শ্রেষ্ট উপহার।একি কি আশ্চর্যতম কথাবার্তা! একমাএ এই মেয়েটির কথা মনে পড়লে তার সুখ সুখ অনুভূতি হয়।বুকটা শীতল ও অন্তর শান্ত হয়।হয় শান্তির একসার ঘুম।
(চলমান।~)
লামিয়া ইসলাম তাছমি।