ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 34

লেখক: লামইয়া তাসনিম

১৮+
#বন্ধুমহল।
৩৪.

"রিমি পালিয়েছে।"

কথাটা কর্ণদ্বয় হওয়া মাএ'ই মাথাটা চক্কর মেরে উঠল।কোন রকম দেয়াল ধরে বর্ষা দাঁড়াল।ভাবক অবস্থায় মিনিট চারেক দাঁড়িয়ে রইল।শহরে এসে রিমির সাথে একেবারে'ই তার দেখা হয়নি বলা চলে।সে ভেবে নিয়েছে মেয়েটা হয়ত কোথাও বেড়াতে গিয়েছে।তার মধ্যে এখানকার পরিস্হিতি অতটাও ভাল ছিল না বলে ব্যপারটা তেমন ঘাটা হয়নি।আর আজ শুনল হুট করে মেয়েটা পালিয়ে।কি সাংঘাতিক ব্যাপার ভাবা যায়?মনের মাঝে হাজারও প্রশ্ন দলা পাকিয়ে আসছে।মেয়েটা কার সাথে পালাল?কোথায় পালাল?কীভাবে পালাল?
এসব প্রশ্নগুলি অযৌগিকভাবে ছুটাছুটি করছে।আকাশে মেঘের ডাক শোনা গেল।ঝমঝমিয়ে শুরু হল বর্ষণধারা।বর্ষা তড়িঘড়ি করে বেলকনির দরজা আটকাতে গেল।ঠিক সেই মুহূর্তে বাইকের হর্নের শব্দ পাওয়া গেল।কৌতূহল বসত সে লোহার গ্রিলির দিয়ে উঁকি দিল।সচরাচর অহরহ এই বাড়িতে খুব কম লোকজনের আসা যাওয়া চলে।জরুরি যা কথাবার্তা বলার উৎস বাহির থেকে সেরে আসে।বাহিরের লোক এই বাড়িতে বেশি একটা এলাউ করে না।উৎসের ও বাইক নেই।তাই তার আকাশসম কৌতূহল, তীব্র আকর্ষণ।

ল্যামপোস্টের আলোয় তমালকে দেখল।তাকে এই মূহুর্তে এখানে আসা করল না সে।তাই কিছুটা চিন্তান্বিত হচ্ছে তার।আশ্চর্যও লাগছে।হুট করে তমালের আগমন ব্যপারটা তার কাছে কেমন যেন রহস্যজনক মনে হল।তার পিছনে এবার সাদা সালোয়ার কামিজে রিমিকে দেখা গেল।তমাল হাত টেনে রিমিকে সদর গেটের সামনে নিয়ে এল।দু'জনে বৃষ্টিতে ভিজে চুপেচুপে হয়ে গিয়েছে।কিছুক্ষণ পর উৎসকে দেখা গেল ম্যান দরজা দিয়ে ছাতা নিয়ে বের হতে।তমালের সাথে উৎসের কি কথা হল সে শুনল না।শুধু দেখল-
তমাল রিমির হাতটা উৎসের দিকে এগিয়ে দিল।নতজানু হয়ে কি যেন বিড়বিড় করল?তারপরে চুপচাপ ভদ্র ছেলের ন্যায় চলে গেল।
সব কিছু তার মাথার ওপর দিয়ে গেল।কিছু হলেও তার মাথায় টুকল।রিমির সাথে তমালের সম্পর্ক ছিল।রিমি হয়ত পালিয়ে তমালের কাছে গিয়েছিল।বেচারা তমাল বেকার।তাই হয়ত ওকে ফিরিয়ে দিয়েছে।আবাদত এসব ভেবে নিজেকে শান্ত্বনা দিল।ভাবল,

"তমালকে একবার কল করবে।পরবর্তীতে সিদ্ধান্ত বদলে নিল।ইচ্ছে হলে ওই জানাবে।এত সেধে সেধে জানার দরকার কি?
তবে উৎস আসল কখন?তাকে তো সকালেও বাড়িতে দেখলাম না।সারাদিন কোথায় ছিল লোকটা?
নিজের স্বামীর খোঁজ খবর সে জানে না ব্যপারটা হাস্যকর নয় কি?এটাই চরম সত্যি । তাদের সম্পর্কটা আর পাঁচটা স্বামী স্ত্রীর মতন নয় কেন?তন্মধ্যে মনটা নিমিষে খারাপ হয়ে গেল।

ভাবল-আজ কাচ্চি খাওয়া যাক।রান্নার দিকে মনযোগ থাকলে এসব চিন্তারা পালিয়ে যাবে।তাছাড়া তার ভাবি উর্বশী কাচ্চি খুব পছন্দ করে।"

ইউটিউব ঘেটে কাবাব বানানোটা দেখে নিল সে।
একবার কাবাব বানিয়ে ছিল।অনেকদিন যাবদ আর বানানো হয়নি।এজন্য হয়ত সব ভুলে গিয়েছে।রান্না সে মোটামুটি ভাল'ই পাড়ে।তবে পরোটা বানাতে গেলে চিন,ইতালি,ভারতসহ বাংলাদেশের মানচিএ হয়ে যায়।অথচ রুটি কি সুন্দর গোল হয়?কেবল পটোটা তার মান ইজ্জত নিয়ে লাফালাফি করে।ব্যপারটা খুবই লজ্জাজনক।তার শাশুড়ি জানতে পারলে কটু কথা না শুনিয়ে ক্ষ্যান্ত হবে না।
সে ভাবাভাবি বাদ দিল।সুতি ওড়না কোমড়ে শক্ত করে বেঁধে কাজে নেমে পড়ল।কোকড়া চুলের বেনিটা কোমরে বারংবার বাড়ি খাচ্ছে।এই জিনিটা সে বেশ উপভোগ করছে।উর্বশী ভাড়ি পেট নিয়ে ধীরে ধীরে নিচে নেমে এসে বসল।কিছুক্ষন পর ঘরের সকল সদস্যদের দেখা গেল ডয়িং রুমে আলোচনা সভায় বসতে।বর্ষা চুলায় গরম পানি বসিয়ে নিচে বসে পড়ল।আইক্রিমের একটি বক্স হাতে নিয়ে খাচ্ছে আর কর্নদ্বয় ডয়িং রুমের দিকে খরগোশের মতন খাড়া করে রাখছে।ডয়িংরুমে কিসব নিয়ে আলোচনা করছে সে বেশ ভাল করে'ই জানে।
বাড়ির মেয়ে পালিয়েছে।নিশ্চয়ই অনেকে জানে।ব্যপারটা ভয়ংকর জটিল।হুট করে থাপ্পড়ের শব্দে সে হকচকিয়ে উঠল।মুখ থেকে আইক্রিমের চামচ পড়ে গেল।পূণরায় মুখে আইক্রিম ভরে উঁকি দিল ডয়িং রুমে।দেখল-

"বেচারি রিমি থাপ্পড় খেয়ে গালটা লাল টুকটুকে বানিয়ে দাঁড়িয়ে আছে।মনে মনে বলল,আরেকটা মারেন।আমায় না জানিয়ে পালানো শাস্তি এটা।সব কয়টায় খ২০.....।"

হুট করে উৎসের সাথে তার চোখাচোখি হল।কিঞ্চিৎ লজ্জা পেল।দৃষ্টি সরিয়ে ফ্রিজ থেকে খাশির মাংস নামিয়ে ভিজিয়ে রাখল।কিছুক্ষণ পর আলু কাটতে বসল।

মিনিট দশেক পর ডয়িংরুমে হাসাহাসির শব্দ শোনা গেল।

মনে মনে সে উপহাস করল।
"এদের হাসতেও সময় লাগে না কাঁদতে সময় লাগে না।বাব্বাহ!অদ্ভুত সব প্রাণীদের মধ্যে শুধু আমি এসে ফেঁসে গেলাম।সব উৎস ব্যাটার কারসাজি।জিবনেও তুই সুখী হবি না মনে রাখিস।"

তন্মধ্যে উর্বশী এল।হাসি হাসি মুখখানা নিয়ে বলল,
"এই যে বর্ষারানী কি রান্না করছো শুনি?"

"তুমি কাচ্চি খেতে চেয়েছিলে।ভাবলাম,কাচ্চি আর খাবাব করি।সাথে চিংড়ি ও শুটকি ভর্তা করা যাক কি বল?"

ভর্তার কথা শুনে উর্বশীর যেন এখুনি জিবে জল এসে ভিড়ল।সে ভিষণ খুশি হল।

বর্ষা হাসল।নিঃশব্দ তার হাসির কলরব। সে জানত;ভর্তার কথা শুনলে তার ভাবি ভিষণ খুশি হবে।অবশ্য সকলের জানার'ই কথা।প্রেগনেন্ট অবস্থায় সকলেরই কম বেশি ভর্তাভর্তি খেতে ইচ্ছে করে।

"এখানে প্রচন্ড গরম লাগছে বর্ষা।"

"তুমি বরং ফ্যানের নিচে গিয়ে বসো ভাবি।রান্নাঘরে প্রচন্ড গরম।এখানে থাকলে তোমার সমস্যা হবে । "

"তুমি একা পারবে?কাজের লোক পাঠিয় দেই।"

না!না!সমস্যা নেই।

ডয়িংরুমে গিয়ে বসল উর্বশী।উৎস প্রশ্নবিদ্ধ নয়নে তাকাল।"এই গরমের মধ্যে ওহ রান্নাঘরে কি করছে ?"

"কি আর করবে?আমার জন্য কাচ্চি,কাবাব,ভর্তা বানাচ্ছে।"

উর্বশীর কথা শুনে উৎস রান্নাঘরের দিকে তাকাল।কোমড়ে ওড়না পেছানো রমনী খুনতি নিয়ে পাতিলে নাড়াচড়া করছে।পিছনে ঘমাক্ত জামাটা চুলের সাথে সেঁটে লেগে আছে।এই মুহূর্তটা সে বেশ উপভোগ করল।
মনটা কেন জানি বারংবার রান্না ঘরের রমনীর দিকে আটকিয়ে যাচ্ছে।ঘাড়ের পিছনে নজর পড়তেই গলাটা কিঞ্চিৎ শুকিয়ে আসল।উৎস ঢোক গিলল।পূণরায় তাকাল। দেখল, কপালে বিন্দু বিন্দু ঘামের কণা।নাকটাকেও ঘামরাজ বাবা ছাড়েননি।তার সমুদ্রে ঠিক'ই ডুবিয়ে মারছেন।

____________________

সন্ধ্যায় খবর পাওয়া গেল আগামীকাল রিমির আকদ।কথা শুনে সে খুশির হওয়ার থাকলেও খুশি হতে পারল না।তমাল, রিমি দু'জনের একজনেও তাকে বলল না।এমনকি উৎসও নয়।সে কেবল বাড়ির কাজের লোক থেকে বিষয়টি জানল।
এমন গুরুত্বপূর্ণ কথা তাকেও তো অন্ততপক্ষে জানানো উচিত ছিল।কিন্তু তারা জানাননি।এখন তার মনে হচ্ছে কাজের লোককেও এই বাড়িতে যতটা মূল্যায়ন করা হয় তাকেও ততটা মূল্যায়ন করা হয় না।অনেকদিন যাবদ বন্ধুমহলের কারও সাথে তার ঠিক মতন কথা হয় না।এখানে এসে প্রচন্ড ব্যস্ততায় সময়গুলি কাটছে।মনে মনে সে ভেবে নিল সে নিজের মতনই থাকবে।কেউ যেহেতু তাকে জানানোর প্রয়োজন মনে করেনি।সেও নাক গলিয়ে কারও ব্যাক্তিগত ব্যপারে হস্তক্ষেপ করবে না।রিমির ও তমালের প্রতি তার আকাশসম অভিমান জমা হল।সামনে টেষ্ট পরিক্ষা সে পড়ার টেবিলে বসল।এবার একটু ভাল করে পড়তে হবে।এত বছর টুকে টুকে পাশ করলে এবার আর তা সম্ভব নয়।এবার লক্ষ্য যে ভিন্ন।যে করে'ই হোক গোল্ডন A+ পেতে হবে।যার কারনে দিন রাত এক করে পড়া হচ্ছে।আগে যদি পড়াগুলি সে পড়ে রাখত তাহলে এখন এত সময়ের প্রয়োজন পড়ত না।এইজন্য সময়ের কাজ সময় করা উচিত।

মিনিট দুয়েক পর তমালেন মেসেজ আসল।বিয়ের দাওয়াত দিল।দু'বার বেচারা ফোনও দিল।ধরল না বর্ষা।ভিষণ মনঃক্ষুণ্ন তার।তার ননদকে নিয়ে পালিয়ে যাচ্ছে অথচ সে জানে না।ডুবে ডুবে এরা তলে তলে পানি খাচ্ছে আর কাউকে বলতে রাজি না।যত্তসব আতিশয্য।

রাতে রিমি মন ভার করে এল একবার।আনতা আনতা করে বিয়ের দাওয়াত দিল।বর্ষা স্পষ্ট বুঝতে পারল রিমি আর সেই আগের রিমি নেই।তার ভিতরে যথেষ্ট পরিবর্তন এসেছে।কেমন বর্ষাকে এড়াতে চাচ্ছে।তার বোধহয় এখানে থাকতে ভিষণ কস্ট হচ্ছে।বর্ষা বলে'ই ফেলল,কাল তোর বিয়ে।অনেক ধকল যাবে। যা রেষ্ট নে।রিমি শুনল।নিরবে নির্বিঘ্নে প্রস্হান ত্যাগ করল।বর্ষা নির্নিমেষ তাকিয়ে রইল।

খুব ভোরে ঘুম ভাঙল তার।উঠে দেখল - কাজের লোকগুলি উঠে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।বর্ষা ফ্রেস হয়ে বুনা খিচুড়ি বসাল চুলায়।সকালের নাস্তা আবাদত এটা দিয়ে চালানো যাবে।এক পিস রুটি জেলি দিয়ে মাখিয়ে মুখে পুড়ে নিল।বলল- "এখনও কেউ উঠেনি?"

কাজের মেয়ে মনি বলল,না ভাবিসাব।

--আচ্ছা তোমরা খেয়েছো কিছু।

--না।না।
--খিচুড়ি হলে গরম গরম খিচুড়ি খেয়ে দুপুরের রান্না করতে আমাকে সাহায্য করবে কেমন।বুঝো'ই তো বাড়ির বড় বউ বলে কথা।কোন ভুল হলে দলে দলে দোষ ধরতে চলে আসবে।এরে সারছে!খিচুড়ি বুঝি হয়ে এল।চল চল তোমরা আগে খেয়ে নেও।

কাজের মেয়ে দু'টি একে অপরের দিকে চাওয়া চাওয়ি করল।তারা ঘোর দ্বিরুক্তি করল।না! না! এখন না পরে খাব।

বর্ষা জোর করে ওদের বসিয়ে দিল টেবিলে।নিজেও বসল।হাত ধুয়ে প্লেটে খাবার এগিয়ে দিল।বোম্বাই মরিচের আচার থেকে এক চামচ তেল খিচুড়ির উপর ছড়িয়ে দিল।মুখে নিয়ে বলল,ভাল'ই হয়েছ খেতে।একি তোমরা খাচ্ছো না কেন?

"ভাবিসাব আমরা কখনও টেবিলে বসে খাই নাই।"

"সেকি কথা তাতে কি হয়েছে? আজ খাবে।এই চৌধুরী গুষ্টি ঘুম থেকে উঠলে কেউ জিজ্ঞেস করবে না খেয়েছে কিনা।তা অন্তত এই চার পাঁচ দিন থেকে বুঝতে পেরেছি।নিজের খাবার নিজের'ই খেতে হবে বুঝেছো।খেয়ে নেও জটপট।কাজে নামতে হবে!

" আচ্ছা।"

অতিথিদের জন্য কোমড় বেধে বর্ষা রান্না করতে নামল।বাড়ির বড় বউ বলে কথা।দায়িত্ব পালন করতে কোন হেলাফেলা চলবে না। ।রান্না পুরো শেষও হয়নি ঠিক তখনি তমালদের পরিবার এসে হাজির হল।উৎস তৈরি হয়ে ওদের গেট থেকে আনতে গেল।বর্ষা নাসতা টি-টেবিলের ওপর সাজিয়ে রাখল।ইতিমধ্যে তমালরা ডয়িংরুমে হাজির হল।সাথে বন্ধুমহলের সবাই উপস্থিত। বর্ষাকে এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অয়ন হেসে বলল,

"কি করে কামের মহিলা।ছকিনা সেজে দাঁড়িয়ে আছিস কেন?আহারে বেচারির জন্য আমার বেশ দুক্ষু হচ্ছে।উৎস ভাই তোরে সত্যি সত্যি কাজের মহিলা বানিয়ে রাখল।"

অয়নের কথা শুনে সকলে উচ্চস্বরে গা কাঁপিয়ে হেসে দিল।
বর্ষা রাগে কাঁপছে। মানছে সে একটু অগোছালো ভাবে ওদের সামনে পড়েছে।তাই বলে ছকিনা বানিয়ে দিবে।না!না!এটা একদম ঠিক করেনি ওরা।এইভাবে মানুষের সামনে তার সম্মান ফালুদা করে দিল।এটা অন্যায়। শুধু অন্যায় নয় ঘোর অন্যায়।সে চোখ কটমট করে অয়নকে শাষাল।

অয়ন মাছি তাড়ানোর মতন করল।কোন পাত্তা'ই দিল না তাকে।বর্ষা চলে যাচ্ছিল।ঠিক সেই মুহূর্তে শুভ ডাকল,কিরে বরিশাইলা দৌঁড়াস কেন?দাঁড়া।

বর্ষা দাঁড়াল। ভেবেছিল- সে কাপড় বদলিয়ে আসবে তার আগেই এরা এটা ওটা বলে আটকাচ্ছে।কি মুসকিলে পড়লাম!

বর্ষা মুখটা অসহায় করে তাকাল।শুভ এক কনায় এনে তাকে জিজ্ঞেস করল।
"কিরে তুই কিছু খাস না।দিন দিন শুকনো বাঁশের মতন হয়ে যাচ্ছিস দেখছি।"

বর্ষা মিনমিনিয়ে বলল,
"আর খাওয়া।তিনবেলা এদের কথা শুনে পেট ভরে যাচ্ছে আবার খাবার খাব কখন?"

শুভ বলল,"কি মিনমিন করছিস?যা বলার জোরে বল ভাই।"

"শোন না শুভ।আমি একটু আসছি।কাজ করেছি তো তাই কাপড়ে ময়লা ঘাম লেগে আছে।আমি গোসল করে তৈরি হয়ে আসি।খবরদার তমালের পাশে বসবি না একদম।ওর পাশে বসে খাশি ভোজন করবো আমি।"

" আচ্ছা যা।তাড়াতাড়ি আসিস কিন্তু ।আমি জায়গা রেখে দিচ্ছি তোর জন্য।অয়ন বসে পড়লে আমার কোন দোষ নেই।"

"সেটা পড়ে দেখা যাবে আসছি।"

জারা রিমিকে তৈরি করে সিড়ি দিয়ে নিচে নেমে এল।তমালের পাশে তাকে বসানো হল।কাজি কিছু লেখালোখি করছেন।

তমালের মা রানী বেগম শরবত খেতে খেতে জিঙ্গেস করলেন।" বর্ষাকে দেখছি না।দুস্ট মেয়েটা কোথায়?"

রানী বেগমের কথা শুনে উৎসের মা ভ্রু কুঞ্চিত করে তাকাল।সন্দেহ নিয়ে জিজ্ঞেস করল।"কেন?
কোন জরুরি প্রয়োজন রয়েছে ।"

"না! না!তেমন কিছু না।মেয়েটাকে আমার অনেক ভাল লাগে।বিশেষ করে ওর দুস্টামি গুলা।ছোট বেলায় ওর মতন আমিও ভিষণ দুস্ট ছিলাম।সে কথা বাবা এখনও বলে।তাছাড়া তমালের কাছে ওর অনেক দুস্ট বুদ্ধির কথা শুনেছি।তা নিয়ে কত হাসাহাসি করলাম ভাবি!মেয়েটা অত্যন্ত ভদ্র ও নম্র।বাসায়ও এসেছিল দু'বার। তখন থেকে মেয়েটাকে মনে ধরেছে।ইচ্ছে হয়েছিল তমালের বউ করবো।কিন্তু সেটা আর হলো কই।তার আগে'ই শুনলাম মেয়েটার নাকি বিয়ে হয়ে গেল।"

উৎস হাতাশার তপ্ত শ্বাস ফেলল।ভাবল,
"তার দশটা নয় পাঁচটা নয় একটা মাএ বউ।তারে নিয়াও সকলে টানাটানি করে।এটা তার প্রতি কেমন অবিচার?এটা খুব জগন্য।খুবই বাজে কথা।"

এইদিকে তমালের সাথে বর্ষার বিয়ের আলোচনা শুনে কটমটে রিমি তমালের দিকে ক্ষিপ্ত নয়নে তাকাল।তমাল বেচারা শুকনো ঢোক গিলল।ভাবল,তার মা জননী একদম সরল সোজা সে জানত।তাই বলে বিয়ে বাড়িতে এসে এসব আলোচনা করবে।এটা কেমন বিচার তার ছেলের প্রতি।তার বউমা জানলে ঝাড়ুর বাড়ি জুটবো তার ছেলে কপালে সে কি তা জানে।এমনিতে'ই রিমি বর্ষাকে নিয়ে তাকে যথেস্ট সন্দেহ করছে।রিমির ধারনা তমাল বর্ষাকে পছন্দ করে।অথচ সে রিমিকে পছন্দ করে।বর্ষা তো জাস্ট বন্ধু।এর বেশি কিছু না।তার পরেও মেয়েটা সন্দেহ করে'ই যাচ্ছে।তার মধ্যে তার মায়ের এসব কথা আগুনে ঘি ঢালার মতন।"

বিয়ের কাজ স্বয়ংসম্পূর্ণ ভাবে শেষ করা হল।নিয়ম অনুযায়ী আজ তমালকে শশুর বাড়ি থাকতে হবে।তার সাথে কয়েকজন আত্মীয়স্বজন থেকে গেল।বন্ধুমহলের কেউ রইল না।সকলে চলে গিয়েছে।

রাত একটা।বাহিরে মুষলধারা বৃষ্টি ঝড়ছে।বর্ষা কাঁথা পেচিয়ে শুয়ে রইল।কান দু'টি সজাগ।চোখ দু'টি বন্ধ ।তার ধারনা উৎস আজ হয়ত তার ঘরে আসবে।সেজন্য অপেক্ষা করা।অথচ তার ধারনা কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টিয়ে গেল।মিনিট গিয়ে ঘন্টা পেরুল অথচ উৎসের দেখা নেই।ইতিমধ্যে সকলে ঘুমিয়ে পড়েছে।সারাদিন কম ধকল যায়নি।সকাল সকাল আবার অতিথি আপ্যায়ন করতে হবে।

সে ফোনের ফ্লাশ অন করে ছাতা নিয়ে চিলেকৌঠার রুমে ছুটল।রুমের সামনে এসে কয়েকবার নক করল।উৎস দরজা খুলল না।প্রচন্ড বৃষ্টির সাথে বাতাসের ঝ্বাপটায় ছাতা হাতে ধরে রাখা দুষ্কর।সে পুণরায় নক করল।দরজা খুলল না।ভাবল, হয়ত ঘুমিয়ে পড়েছে।কি মনে করে যেন আবার জানলার দিকে গেল।জানলাটা খোলা'ই ছিল।শুধু পর্দা দেওয়া ছিল।সে পর্দা সরিয়ে উঁকি দিল।ডিম লাইটের আলোয় সে যা দেখল।তক্ষনাৎ তার শরির মৃদু কম্পন দিয়ে অবশ হয়ে এল।হাত থেকে ছাতা বাতাসে উড়ে গেল।ফোন নিচে শব্দ করে পড়ে গেল।ফোনের লাইট সাথে সাথে অফ হয়ে গেল।ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কেবল সে পথ হারা পথিকের মতন দাঁড়িয়ে রইল।ধীরে ধীরে ঘোর অন্ধকার যেন তাকে গ্রাস করে নিচ্ছে।তার যের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে।সে কেবল তলিয়ে যাচ্ছে মাটির নিচে।তার ধারনা, আকাশের বজ্রপাত তার মাথার ওপর ভেঙে পড়ছে। চোখ দু'টি আপনা আপনি কাঁদছে। আশ্চর্য তারা এত বেহায়া কেন?নিলজ্জ বিশ্বাসঘাতকতার জন্য কেন কাদঁছে ওরা?

মনে মনে মনকে শান্ত্বনার বানি শোনাতে চাইল।এটা কেবল নেহাৎ তার চোখের ভ্রম।মন বলছে, বোকা তুমি। পূণরায় দৃষ্টি ঘুরিয়ে তাকাও। তাহলে ভুল কিনা সঠিক প্রমাণ হবে।সে তাই করল। ফের দৃষ্টি ফেলল স্বল্প আলো রুমটিতে।ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে উৎস অর্ধনগ্ন নারীর সাথে গা ঘেষে শুয়ে আছে।মেয়েটার গায়ে বস্র বলতে কেবল একটি সাদা বেড শিট। মেয়েটার সাথে উৎসও নগ্ন।উৎস কাত হয়ে শোয়া।আর মেয়েটা তাকে পিছন দিয়ে পেঁচিয়ে ধরে শুয়ে আছে।কিছুক্ষণ পরে রুমে আলো জ্বলল।লাইটের আলোয় মেয়েটা নগ্ন শরিরে তাওয়াল পেচিয়ে উঠে দাঁড়াল। উৎসের দিকে তৃপ্তির হাসি দিয়ে বাথরুমে ঢুকে পড়ল।নিচে পড়ে আছে মেয়েটার অন্তবাস,উৎসের আন্টারপ্যান্ট আর রয়েছে কয়েক প্যাকেট প্রটেকশন। এ দ্বারা বুঝা যায় সে কেবল আজ নয় আরও সময় কাটিয়েছে এই মেয়েটির সাথে।তাহলে তাকে কেন ঠকাল?উওরটা তার অজানা।

(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 34 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন