ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 35

লেখক: লামইয়া তাসনিম

#বন্ধুমহল।

.৩৫

মধাংশ রজনী। টিপটিপ বারিপাত এখনও বিরাজমান।ক্ষণে ক্ষণে গা কাঁপানো বজ্রপাত তড়িৎ গতিতে একাধারে ছুটে চলছে ।সকলে রাতের আঁধারে গভীর তন্দ্রাচ্ছন্নে নিমজ্জিত। কেবল তদ্রা নিদ্রা নেই তার আঁখিযুগলে।হৃদয় ভাঙা রোগ যে তার অন্তরে বাসা বেঁধেছে।শরিরের আঘাত সকলে দেখে অথচ মন ভাঙার আঘাত কেউ দেখে না।স্বচ্ছ একটি কাঁচের গ্লাস একবার ভেঙে গেল পূণরায় জোরা লাগানো দুষ্কর।ঠিক তেমনি কারও প্রতি বিশ্বাস ভেঙে গেল পুণরায় ঐ ব্যাক্তির প্রতি বিশ্বাস আনা কস্টকর।

হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে বর্ষা।ক্ষণে ক্ষণে ফুঁপানোর কারনে মৃদু কেঁপে উঠছে তার কোমল দেহখানা।চক্ষুযুগল দু'টি ভয়ংকর রকমের লালচে হয়ে গিয়েছে।ফর্সা মুখশ্রীতে উপস্থিত নাকটি কেমন লাল টুকটুকে আকান ধারন করছে।

মেঝে থেকে উঠে বিছানায় হামাগুড়ি দিয়ে বসল সে।দৃষ্টি মেজেতে স্হির।ভাবল-কত শত কথা।

সত্যি কি উৎস আধও তাকে ভালোবেসেছিল? ভেতর থেকে উওর এল "না।"
মন বলছে বোকা তুই। এখনও এসব ভাবছিস।

যদি সত্যিই তাকে ভালবাসত তাহলে পরনারীতে সে কখনই আসক্ত হতে পারত না।তবে এতদিন এত ভাল ভাল কথা কেন বলেছিল লোকটি।কেন তার পিছনে পাগলের মতন পড়েছিল।সে তো দু'চোখেও তাকে সহ্য করতে পারত না ।অথচ লোকটা তার পিছনে পাগলা কুকুরের ন্যায় পড়েছিল।যেই মুহূর্তে লোকটার প্রতি তার ভালো লাগার অনুভূতি সৃষ্টি হল ঠিক তখনি লোকটার সত্যিকার অর্থে মুখোশ উন্মোচন হল।এ কেমন ভাগ্য তার!

ভাগ্যিস ভাগ্য সহায় ছিল।
তাই হয়ত বড় কোন দুর্ঘটনার সম্মুখীন হওয়ার আগে সে সচেতন হয়েছে।এখন তার প্রথমত, কাজ হল এই লোকের সঙ্গ পরিত্যাগ করা ।দ্বিতীয়ত, এই বাড়ির চৌকাঠ প্রস্হান করা।এতদিন সে লোকটার এড়িয়ে যাওয়া দেখে কেবল ভেবেছিল হয়ত লোকটার তার প্রতি এক পাহাড় অভিমান করে আছে।অথচ তার বোকা মন বুঝল না সে গভীর জলের মাছ ছিল।অতশত কথা বাদ, ম্যান টপিক হচ্ছে সে পরকিয়ায় আসক্ত।এটাই চরম সত্যি ।উৎস আর জারার অন্তরঙ্গ মুহূর্তের কথা মনে উঠতেই সে বিছনার চাদর খামচে ধরল।চোখ মুখ খিচে নিজেকে শান্ত রাখার আভাস চালাচ্ছে।আজ তার বড্ড ইচ্ছে করছে উৎসের গালে দু'টো থাটিয়ে চড় মারতে।শার্টের কলার ধরে বলতে ইচ্ছে করছিল পরিকিয়া যেহেতু করবিই তাহলে আমায় বিয়ে করলি কেন হারামজাদা? বিয়ে না করেই পরকিয়া করতে পারতি তাতে অন্তত কারও মন ভাঙত না,পুড়ত না।আর আমাকে অন্ততপক্ষে ঠকতেও হত না।

আবাদত,ভাবাভাবি বাদ দিল সে।সিন্ধান্ত নিল রাতটা ফুরাক তারপরে দিনের আলো ফুটলেই সে এই চৌধুরী বাড়ি চিরদিনের জন্য পরিত্যাগ করবে।আর উৎসের মতন চরিএহীন লোককে ড্রেনে ছুড়ে মারবে।

সারারাত নির্ঘুম কাটল।ফুটল ঊষার আলো।পাখির কিচিরমিচির শব্দ বেলকনি থেকে ভেসে আসছে।বর্ষা বেলকনির দরজা খুলে ঠায় দাঁড়িয়ে রইল।অন্যদিনের তুলনায় আজকের সকলটা সম্পূর্ণ ভিন্ন।সবকিছুই রয়েছে।কেবল তার মনটা ভেঙে গিয়েছে।ছেয়ে গিয়েছে বিষন্নতার কাঁটা।
___________________
সকাল ন'টা।ব্যাগ পএ গুছিয়ে বর্ষা সবে নামল।সেই মুহূর্তে উৎসের মা তড়িৎ গতিতে তার সামনে হাজির হল।ভ্রু কুঞ্চিত করে বর্ষার দিকে তাকাল।থমথমে মুখশ্রীতে নাক সিটকে প্রশ্ন করল।
"এই সকাল সকাল আবার যাচ্ছো কেথায়?"

বর্ষার এই মুহূর্তে সবচেয়ে বিরক্ত লাগছে উনাকে।তারপরও যত হোক মুরব্বি বলে কথা।তার ওপর শাশুড়ী আম্মা। সম্মান অবশ্য সে প্রাপ্ত। উদাসীন ভাবে প্রতিত্তরে জানাল।
"কুমিল্লা যাচ্ছি ।"

"সেকি কান্ড।উৎস জানে এই বিষয়ে কিছু।

বর্ষার রাগ হল প্রচন্ড।কিঞ্চিৎ রাগলও।ক্রোধ মাখা মুখশ্রীতে উচ্চস্বরে বলল,"তাকে বলতে হবে কেন?আমার সব সিন্ধান্ত আমিই নিতে পারি।পথ ছাড়ুন যেতে হবে আমায়।"

ঘাড় ত্যাড়ামি করে পথ আটকে রাখল উৎসের জননী।চোখ কটমট করে বর্ষার দিকে তাকাল।বলল,

"এত বড় স্পর্ধা।তুমি আমার সাথে রাগ দেখাও।শোনো মেয়ে এটা তোমার বাপের বাড়ি নয় শশুর বাড়ি।নিজের ইচ্ছে মতন যা খুশি করা যাবে না।এই বাড়ির কিছু নিয়মকানুম আছে। সেইগুলি মানতে হবে বুঝেছো।"

মেজাজ খারাপ হল বর্ষার।বেশ রেগে বলেই ফেলল।"এটা যে বাপের বাড়ি নয় সেটা প্রথমদিন এসেই বুঝেছি আম্মা।আর মনে করিয়ে দিতে হবে না।দয়া করে এবার সাইড দেন।বের হবো আমি।"

বর্ষার কথা শুনে দু'টো মন্দ কথা শুনিয়ে দিল তার শাশুড়ি।বর্ষাও কম কিসে?
সেও ছেড়ে দেওয়ার পাএি নয়।দু'জনের কথা কাটাকাটি থেকে একপর্যায়ে ঝগড়াতে রাপান্তিত হল।

দু'জনের চেঁচামেচিতে সকলের কাঁচা ঘুম ছুটে গিয়েছে।কিছুক্ষণ আগে তমাল রিমিকে নিয়ে বেড়িয়েছে।সামনে টেস্ট এক্সাম।ঢাকা থেকে প্রতিদিন কুমিল্লা যাতায়াত করতে বেশ অসুবিধা যার কারনে রিমি আবাদত তমালদের বাড়ি থেকে পরিক্ষা দিবে।পরিক্ষা শেষ হলে বেশ ধুমধাম করে উঠিয়ে নিবে এমন কথা হয়েছে তমালদের সাথে।বর্ষা অপেক্ষায় ছিল তমালরা কখন বের হবে।তার পরেই সে বের হয়ে চলে যাবে।তা আর হল কই।তার আগেই ঘসেটি বেগম এসে হাজির।

উর্বশী ভাড়ি পেট নিয়ে ধীরস্থির ভাবে সিড়ি দিয়ে নেমে এল।তার কিছুক্ষণ পড়েই ফাহাদ, জারাসহ সকলে উপস্থিত হলেও উৎসকে দেখা গেল না।সকলে উৎসুক হয়ে বর্ষার দিকে তাকাল।ফাহাদ অবাক হয় প্রশ্ন করল।

"তুই এই সকালে যাচ্ছিস কোথায়?"
"কুমিল্লা ফিরছি। "
"তাই বলে এত সকালে।উৎসকে বলতি, ও নিয়ে যেত।"

প্রচন্ড রাগে চিৎকার করে উঠল বর্ষা।ক্রোধে চোখে অশ্রু এসে ভিড় জমাল।অভিমানী স্বরে অভিযোগ করল।
"তোমরা সকলে কেন উৎস উৎস করছো বলেতো ভাইয়া।উৎস যখন ছিল না তখন কি আমি একা একা চলিনি বল?তাহলে আজ কেন এত কৈইফত দিতে হচ্ছে সকলকে।"

ফাহাদ কয়েক কদম ফেলে বর্ষার সামনে আসল।হাঁটু ঘেরে বর্ষার সামনে বসল।থুচনিটা উঁচু করে বলল,"রাগ করছিস কেন পুচকি।বড় ভাই হই তোর। জানা আবশ্যক রয়েছে।তোর নিরাপত্তা দেওয়া অত্যন্ত জরুরি। এখন বল কি হয়েছে?যার জন্য সকাল সকাল এই বাড়ি পরিত্যাগ করার ভুত তোর ঘাড়ে চাপল।"

"তুমি ভাই হও। তোমাকে সত্যিটা বলতে লজ্জা লাগছে।তবুও যেহেতু জানতে চাচ্ছো।নেও মুঠোফোন। গ্যালারি যাও সব স্পষ্ট হবে।"

বর্ষার কথা মতন ফাহাদ তাই করল।আপত্তিকর কর কিছু ছবি দেখে মুহূর্তে তার চোয়াল শক্ত হয়ে এল।হাত মুঠিবদ্ধ করে জারার দিকে একবার তাকাল।চিৎকার করে ডাকল "উৎস।"

সকলে উৎসুক হয়ে তাকাল ফাহাদের দিকে।
মুখে আশ্চর্যতম ভাব।কি এমন দেখাল বর্ষা তাতে ফাহাদ ভিষণ রাগল?

উৎসের জননী ফাহাদকে ধমক মারল।
"এটা কি ধরনের অভদ্রতা ফাহাদ।এভাবে চিৎকার করে ডাকছো কেন উৎস'কে।ছেলেটা আমার ঘুমুচ্ছে।সেটা তোমাদের দু'ভাই বোনের সহ্য হচ্ছে না।"

এই মুহূর্তে সবচেয়ে বিরক্তকর লাগছে উৎসের মায়ের বকবকানি।ফাহাদ কপাল চেপে ধরল।বর্ষার দিকে তাকাল।অনুভূতিহীন মৃত লাশের মতন তার বোনটা দাঁড়িয়ে। ভিষণ মায়া লাগল তার।তার ভুলের কারনে আজ বর্ষা অসুখী।অধৈর্য হল সে।বুকটা হঠাৎ অজানা কারনে এমন লাফালাফি করছে কেন?

বর্ষা ফাহাদকে বলল,
"বাদ দেও ভাইয়া।আমি চলি।এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে।"

ঠিক সেই মুহূর্তে উৎসের মা জননী এসে বলল,
"কি লাট সাহেবের জি রে।এত বড় দালানে থাকতে তেনার দম বন্ধ হয়ে আসছে। বলি কি বাপের জনমে এমন ঘরে দেখছো কখনও গাইয়া ক্ষেত মেয়ে কোথাকার?শোন মেয়ে তোমাকে আমার ছেলের জন্য সহ্য করেছি আর নয়।আমিই বলছি চলে যাও এই বাড়ি থেকে।ফের যেন এই বাড়ির এিসীমায় তোমাকে না দেখি।"

মেজাজ চওড়া হল বর্ষার।বলল,
"হ্যাঁ হ্যাঁ চলেই যাব।আপনার অট্রলিকায় থাকতে আসিনি।তার আগে আপনার চরিএহীন ছেলের সাথে শেষ দেখাটা করে যাই।আর দেখা হয় কিনা বলা যায় না।আর হ্যাঁ আপনি যেমন আপনার ছেলেও তেমন। ছেলের যেমন চরিএীন আর মা আস্ত একটা ডাইনি মহিলা।"

মুহূর্তে থাস্ করে বর্ষার ডান গালে চড় পড়ল।সকলে তন্মধ্যে স্তব্ধ হয়ে গেল।পরিবেশ বেশ থমথমে।বর্ষা ঠোঁটে হাত রাখল।দেখল,ঠোঁট কেটে লাল তরল রক্ত বের হচ্ছে।তন্মধ্যে তার সমস্ত শরির কেমন ঝাঁকি দিয়ে অবশ হয়ে এল।সে রক্ত একদমই সহ্য করতে পারে না।

কোন রকম ইটের পিলার ধরে দাঁড়াল।মনে ভিষণ ইচ্ছে পোষণ হল থাপ্পড় দেওয়ার আগত ব্যাক্তিকে দেখার।চক্ষু দু'টি সামনের দিকে তাক করল।দেখল, রক্তজবার ন্যায় চোখ লাল করে উৎস তার দিকে তাকিয়ে আছে।

বর্ষা চোখ ফিরিয়ে নিল।তবে উৎস ফিরাল না।তার মুখ থেকে বেড়িয়ে আসল।
"ক্ষমা চাও আম্মার কাছে।"

আশ্চর্য হল বর্ষা।বলল,"ক্ষমা কেন চাইবো।আমি কোন অন্যায় করিনি।"

"বর্ষা আমি ক্ষমা চাইতে বলেছি।"

"আমাকে হুকুম করার আপনি কে?"

"এখন সবাইকে ঢোল পিটিয়ে জানাতে হবে আমি কে?ক্ষমা চাও বলছি।"

"না আমি চাইবো না।"

উৎস বর্ষার হাত ধরে টেনে তার মায়ের পায়ের সামনে নিয়ে ফেলল।ক্রোধ মিশ্রিত গলায় বলল,

"ক্ষমা চা আম্মার কাছে।নয়ত,তোর খবর আছে।আমার আম্মার সাথে খারাপ ব্যবহার করার অধিকার কে দিয়েছ তোকে বল?আমি দিয়েছি তোকে অ*স*ভ্যের বাচ্চা।লিমিট ক্রোস করে ফেলেছিস তুই।"

এতক্ষণ সব কথা নিরবে হজম করতে পারলেও বাবা মা তুলে গালি দেওয়াতে ভিষণ রাগল বর্ষা।মুহূর্তে মেজাজ আকাশচুম্বী হয়ে উঠল ।ক্রোধে চোখ দিয়ে যেন আগুন জ্বলসে পড়ছে।সে চোখের পানি মুছে সোজা টানটান হয়ে দাঁড়াল। নিজেকে শক্ত করে উৎসের সামনে সিনা টান করে দাঁড়াল।

উৎসের মুখের সামনে ঝুকে কিঞ্চিৎ হাসল।সকলে অবাক হয়ে তাকিয়ে রইল।

সকলকে বিস্ময় করে দিয়ে সে মস্ত বড় এক কাজ করে ফেলল। হুট করে উৎসের শার্টের কলার ধরে দু'গালে দু'টো চড় বসিয়ে দিল।

থাপ্পড়ের শব্দ সকলে তন্মধ্যে কিংকর্তব্যবিমুঢ়।

পুণরায় উৎসের দিকে ধেয়ে আসত গেলেই ফাহাদ আটকালো তাকে। তার আগেই উৎসের মা এসে বর্ষার চুলের মুঠি ধরে গালে থাপ্পড়ের পর থাপ্পড় বসিয়ে দিল।
একাধারে মুখে বিশ্রি ভাষায় গালাগালি করতে লাগল।

শেষ থাপ্পড়টা ফাহাদের গালে গিয়ে লাগল।উর্বশী চিৎকার করে উঠল "আম্মা......।"

এতক্ষণ উৎসের হুশ ফিরল।সে যেন এতক্ষণ ভ্রমের মধ্যে ছিল।সে কল্পকালেও ভাবিনি তার সহধর্মিণীর হাতের থাপ্পড় খেতে হবে।তবে কি কারনে তাকে থাপ্পড় দেওয়া হল সেটা তার কাছে অজানা রয়ে গেল?

শেষ থাপ্পড়টা বর্ষাকে সড়িয়ে ফাহাদ সেচ্ছায় বরণ করে নিল।বর্ষা থাক্কা দিয়ে ফাহাদকে সরিয়ে দিল।কান্নামশ্রিত কন্ঠে বলল,"তুমি সামনে এলে কেন ভাইয়া।এদের মা ছেলের গায়ে কত শক্তি হয়েছে সেটা আজ দেখতাম?অযথা তুমি কেন আমার মারের ভাগ নিলে।"

ফাহাদ বোনকে বক্ষ মাঝে চেপে ধরল।ক্রোন্দন মিশ্রিত কন্ঠে আওড়াল,

"আজ পর্যন্ত তোর গায়ে ফুলের টোকা পর্যন্ত লাগতে দেইনি।সেখানে এই মহিলা কিনা তোর গায়ে হাত তুলবে সেটা মেনে নিব।ভাগ্যিস সে একজন নারী বলে বেঁচে গিয়েছে নয়ত তার অবস্থা কি হত আল্লাহ মালুম।"

ফাহাদ উৎসকে উদ্দেশ্য করে বলল,"তোকে বিশ্বাস করে আমার বোনকে দিয়েছিলাম।কিন্তু তুই তার মার্যাদা রাখলি না।তোর মাকে বর্ষা একটু কথা শুনিয়েছে দেখে তুই আমার বোনের গায়ে হাত তুললি।অথচ তোর মা আমার বোনকে এই বাড়িতে আসার পর কি পরিমান অত্যাচার করেছে সেটা দেখেনিস মা* চো*।"

উৎস চোখ রাঙাল।তর্জনী আঙুল উঠিয়ে শাষাল। বলল,সাবলীল ভাষায় কথা বল ফাহাদ।

নৈঃশব্দ্যে হাসল ফাহাদ। বলল,
"সাবলীলের মায়রে বাপ।তুই একটু আগে আমার বাবা মাকে অসভ্য বলেছিস কিচ্ছুটি বলিনি।এর পরেও সাবলীল মারাবি না শা*লা।
আর হ্যাঁ আজকের ভুলের জন্য তুই সারাজিবন পস্তাবি।মা পুতেরে যদি রাস্তায় না নামাইছি তবে আমার নামও ফাহাদ না।চল বর্ষা।"

"এক মিনিট চল বর্ষা মানে কি?
ও আমার বউ।আমার অনুমতি ব্যতিত কোথাও যেতে পারবে না।"

বর্ষা সম্পূর্ণ উৎসের কথা অগ্রাহ্য করল।ঘাড়ত্যাড়ামি করে আগে আগে হাঁটা ধরল।ঠিক সেই মুহূর্তে কর্ণে এসে ভাসল।

"আজ যদি তুমি এই বাড়ি থেকে বের হও।তাহলে চিরজিবনের জন্য এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে।"

বর্ষা নৈঃশব্দ্যে ক্রুটির হাসল।পেছন ফিরে বলল,
"আমাদের শেষ দেখা কোর্টে হবে মিঃ উৎস চৌধুরী। "

বর্ষা আর দাঁড়াল না ভাঙা মন নিয়ে হনহনিয়ে প্রস্হান ত্যাগ করল।

ফাহাদ উৎসের সামনে এসে দাঁড়াল।চোখে চোখ রাখল।মুখে কাঠিন্যভাব বজায় রেখে বলল,

"এই তুই একদিন বর্ষার পিছরে ছ্যাছড়ার মতন ঘুরছিলি মনে আছে উৎস।এবার আবারও তারই পূণরাবৃত্তি ঘটবে।পাগলা কুকুরের মতন ওর পিছন পিছন ঘুরবি।অথচ পাত্তা পাবি না।তখন বুঝবি পেয়েও হাঁড়িয়ে ফেলার কস্ট কি?আসি।"

ফাহাদ চিৎকার করে ডাকল।
--উর্বশী যদি যেতে হয় এই মুহূর্তে এক কাপড়ে চল।আর যেতে না চাইলে বাপের বাড়ি সারাজিবন থাকতে পার।

ফাহাদের কথা শুনে উর্বশী ভয় পেয়ে বসল।সে হন্তদন্ত হয়ে ছুটল ফাহাদের নিকট।আর আগেই উৎস ওর হাত চেপে ধরল।
--আর এক কদম সামনে আগাবে না আপু।তুমি এখন খুব অসুস্থ। সামনের মাসে ডেলিভারির ডেট।এই মুহূর্তে এই অবস্থায় তোমাকে আমি একা ছাড়ছি না।যেতে হলে ও যাবে, তুমি না।

উর্বশী ধমক দিল।
--কিসব আজে বাজে কথা বলছিস।
ও আমার স্বামী।ও যেখানে থাকবে আমিও সেখানে থাকব।ছাড় উৎস।প্লিজ ছাড়।

উৎস ছাড়ল না।উল্টো টেনে তাকে রুমে বন্দি করে রাখল।ফাহাদ পারত জোর জবরদস্তি করে নিজের স্ত্রীকে সাথে নিতে।কিন্তু তা সে করেনি।কারন উর্বশী এই মুহূর্তে অসুস্থ। তাকে টানা হেচড়ায় করলে যদি মেয়েটার বড় ধরনের ক্ষতি হয়ে যায় তাই আর সামনে আগায়নি।

ফাহাদও চৌধুরী বাড়ি ছাড়ল।

যাওয়ার আগে জারার সঙ্গে উৎসের আপত্তিকর ছবি উৎসের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বিশ্বজয়ী হাসি দিল।এবার তোর অবস্থা কি হবে উৎস চৌধুরী?
বন্ধু ভেবে আমার বোনকে তোকে বিশ্বাস করে দিয়েছিলাম।বিনিময়ে ও কস্ট ছাড়া কিছুই পাইনি।আজ থেকে তোর কস্টের দিন শুরু।

মেসেজের টুংটাং শব্দ পেয়ে উৎস ফোন হাতে নিল।হ্যান্ড লক খুলে হোয়াটসঅ্যাপে ঢুকল।ফাহাদের পাঠানো পিকগুলি দেখে মুহূর্তে তার চোয়াল শক্ত হয়ে এল।রাগে মুখশ্রী রক্তজবার ন্যায় ধারন করল।কপালে শিরাগুলি টান টান দিয়ে ইতিমধ্যে দাঁড়িয়ে গিয়েছে।চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝড়ছে।এতক্ষণে বুঝল বর্ষা কেন তাকে থাপ্পড় মারল।আর কেন এই বাড়ির থেকে চলে গেল।

কি করবে সে দিকদিশা হাঁড়িয়ে ফেলল।ঠান্ডা মাথায় প্ল্যান সাজাল।এত বড় ষড়যন্ত্র তাও উৎস চৌধুরীর সাথে।তাকে তো এমনি ছেড়ে দেওয়া যাবে না।এর যোগ্য শাস্তি পাবে সে।হঠাৎ মুখটা মলিন হয়ে গেল।এই মুহূর্তে সে কি করবে ভেবে পেল না। আগে অপরাধীদের শাস্তি দিবে, না প্রেয়সী ভুল বুঝল তা ঠিক করবে।

(চলমান~)

লামিয়া ইসলাম তাছমি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 35 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন