ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 36

লেখক: লামইয়া তাসনিম

#বন্ধুমহল।
৩৬.
(অনুমতি ব্যতিত কপি নিষিদ্ধ।)

ভার্সিটির সামনে কাল রঙের একটি বিএম ডব্লিউ দাঁড় করানো।কয়েকজন পথচারী উৎসুক হয়ে তাকিয়ে পুণরায় হাঁটা ধরল।উৎস মুখ থেকে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে।ক্ষণে ক্ষণে মুঠো ফোনটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে।তার পিএ সৈয়দ ভার্সিটির সামনে চায়ের দোকানে রয়েছে।তাকে অত্যন্তগুরুত্বপূর্ণ কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে।বর্ষাকে দেখার সাথে সাথে যেন তাকে ইনফর্ম করা হয়।অথচ ছেলেটার যেন লা পাত্তা।কোন খবর নেই।বিরক্তি তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। রিক্ততায় মন ছেয়ে যাচ্ছে।হতাশ হয়ে সে নিজেই কল করল।

--হ্যাঁ স্যার বলুন।
--কি খবর সৈয়দ এখন পর্যন্ত কল করলি না।
---স্যার ম্যাডাম তো এখন পর্যন্ত ভার্সিটিতে আসেনি।অথচ ক্লাসের বাকি আর মাএ পাঁচ মিনিট।তাদের গ্যাঞ্জাম পার্টির সদস্যগণকে দেখেছি।তাদের মধ্যে সে অনুপস্থিত।

চিন্তায় কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল উৎসের।কোন রকম বলল, রাখছি।তুই পাঁচ মিনিট পর চলে আসিস।

--আচ্ছা স্যার।

জানলা খুলে সিগারেটের খোসাটা ফেলল।বুকটা কেমন যেন পাহাড় সমান ভাড়ি হয়ে আছে।চেতনায় বিভোর সে।সেই মুহূর্তে অয়নকে দেখা গেল ।অভিভূত স্বরে ডাকল "অয়ন।"

চলন্ত পথে হুট করে থেমে পড়ল অয়ন।পিছনে তাকাতেই চোখে পড়ল উৎসকে।এতক্ষণে উৎস গাড়ি থেকে নেমে এসেছে।

--আরে উৎস ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই?

--আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা?
--এইতো আলহামদুলিল্লাহ ভালো।
--বর্ষাকে দেখেছো?
--না ভাই।আজ দু'টো দিন যাবদ মেয়েটার কোন খোঁজ খবর নেই।ভাবলাম হয়ত ব্যস্ত আছে তাই আর ডিস্টার্ব করিনি।

--আচ্ছা তুমি যেতে পার।

অয়ন চোরা চোখে তাকাল।এই মুহূর্তে উৎসকে সে সন্দেহবাদী খাতায় ফেলল।কিছু তো একটা গন্ডগোল হয়েছে।সে আর ভাবল না অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে।সে হন্তদন্ত হয়ে ছুটল ক্লাসের উদ্দেশ্যে।

হতাশাগ্রস্ত হয়ে উৎস গাড়িতে বসল।সৈয়দকে বলল গাড়ি ছাড়তে।

________________

সেদিন সে আপত্তিকর পিকগুলো দেখে তার মাথা দাউদাউ করে জ্বলে উঠছিল।সেই মুহূর্তে সে একটা অনাঙ্ক্ষিত কাজ করে ফেলল।জারার চুলে মুঠি ধরে কয়েকটা চড় বসিয়ে দিল। জিজ্ঞেস করল।তুই কেন এমনটা করলি?

জারা ভয়ে জুবুথুবু হয়ে নুয়ে দাঁড়াল।
মুখটা কাচুমাচু করে বলল,
"আমার কোন দোষ নেই। বড় মা আমাকে এসব করতে বলেছে।"

মুহূর্তে সে জারাকে ছেড়ে দিল।অশ্রু টলমল দৃষ্টিতে তাকাল।তার গর্ভধারণীর সামনে এসে দাঁড়াল।হাঁটু ঘেরে মায়ের সামনে বসে পড়ল। ক্রন্দন মিশ্রিত গলায় জিজ্ঞেস করল,

"এমনটা কেন করলে আম্মু?কেন তুমি বর্ষাকে মানতে পারনি ও শ্যামলা বলে।আরে সংসার তো তুমি করবে না।আমি করবো।এই আমি করবো।সেখানে তোমার সমস্যা কি?ও কালো হোক কিংবা ফর্সা হোক তাতে তোমার কি যায় আসে?"

"উৎস বাপ শোন....।"

উৎস হাত উঠিয়ে মাঝ পথে সেলিনা বেগমকে থামিয়ে দিল।

"আর একটাও কথা নয়।আজ আমি বলব তুমি শুনবে।কি ভেবেছো আম্মু বাড়িতে যা কিছু হয় আমি কিছুই জানিনা।তোমার ধারনার বাহিরে তোমার ছেলে স্মৃতি শক্তি প্রখর।প্রতিটি রুম সিসি ক্যামেরায় আওতায়ভুক্ত।তোমার সব কান্ডকারখানা দেখেও আমি কিছু বলিনি।কারন কি জান,ভেবেছিলাম তুমি একদিন সুধরে যাবে।অথচ তুমি সেই একই রয়ে গেলে।আচ্ছা আম্মু আজ যদি বর্ষার জায়গায় উর্বশী আপু থাকত তুমি পারতে নিজের মেয়ের সাথে এমন ব্যবহার করতে।"

নিরুত্তর উৎসের জননী সেলিনা বেগম।

উৎস ক্রুটির হাসল।তাচ্ছিল্যের সুরে বলল,

"তা কখনও তুমি পারতে না আম্মু।এই তোমাদের মতন মহিলাদের জন্য ঘরে ঘরে বউ শাশুড়ি যুদ্ধ লেগে থাকে।তুমি যদি বর্ষাকে নিজের মেয়ে জায়গায় বসাতে।মেয়েটাও তোমাকে তার মায়ের স্হানে বসাত।একটা কথা কি জান?তুমি আমাকে সুখী দেখতে চাও না আম্মু।তুমি চাওনা আমি ভাল থাকি এ জন্য আমার সংসারকে ভেঙে দিলে।আমাকে আমার ভালবাসা থেকে বিচ্ছিন্ন করলে।ক্ষমা করব না কখনও তোমায়।তোমার খুব শখ ছিল বর্ষাকে বের করে জারাকে পুএ বধু করার,না।চিন্তা করো না আমি শখ পূরন করিনি তাতে কি হয়েছে?এ বাড়ির বড় কর্তা মানে আপনার হাসবেন্ড সেই শখ পূরন করবে।অপেক্ষা করুন শুধু বিকেল পাঁচটা পর্যন্ত। "

আশ্চর্য হয়ে তাকাল মিসেস সেলিনা চৌধুরী। চিৎকার করে বললেন,এসব কি বলছিস তুই?

ঠোঁটের কোনে ক্রুটির হাসি ফুটিয়ে বলল,

"তোমার বেশি সুখ সহ্য হচ্ছিল না।তাই বিরহ,বিভীষিকার দিন এনে দিচ্ছি।কেন তুমি খুশি হওনি?চিন্তা করো না।সে এসে তোমার খুব আদর যত্ন করবে।"

উৎস আর দাঁড়াল না। জারার হাত ধরে গাড়িতে বসিয়ে দিল।তার পিএ সৈয়দকে বলে দিল জারার মেয়ে এবং জারার পাসপোর্টের কাগজ পএ নিয়ে আসতে।আজকের মধ্যে তাকে তার স্বামীর কাছে পাঠিয়ে দেওয়া হবে।

জারা কেঁদে কুটে অস্হির হয়ে পড়ল।উৎসের পা ধরে বলল,"এবারের মতন ক্ষমা কর উৎস।আর কোনদিন এমন কাজ করবো না।"

জারার কথা শুনে উৎস ভিষণ মজা পেল।পা টা ছাড়িয়ে বলল,

"এত চিন্তা করছিস কেন? তোকে তো মৃত্যুর কোলে পাঠাচ্ছি না তোর স্বামীর কাছেই পাঠাচ্ছি। এতে এত নাটক না করে তোর খুশি হওয়া উচিত।আমি কিছুক্ষণ আগে তোর হাসবেন্ডের সাথে কথা বলে নিয়েছি।বেচারা খুব আদর যত্ন করবে বলছে তোকে।তাড়াতাড়ি পাঠাতে বলল।"

উৎসের কথা শুনে জারা আঁতকে উঠল।শরীর হিম হয়ে আসল।তার ভাল করে মনে আছে একবার শুধু একটি ভিনদেশী ছেলের সাথে সে পরিচিত হয়েছিল।দু'জনের মধ্যে গভীর ফেরেন্ডশিপ হয়েছিল।ছেলেটার অনুরোধ রক্ষাতে সে একদিন ঘুরতে গেল।এই খবর তার স্বামী যেন গেল।সেদিন কি নাই মাইরটা তারে দিল।অথচ ঐ লোকটা রাতের পর রাত অন্য নারীর সুভাস খুঁজে বেড়ায়।পৃথিবীতে এমন অনেক পুরুষ রয়েছে তাদের চরিএ অত্যন্ত জগন্য ও কুরুচিপূর্ণ ।অথচ তারা চায় তাদের স্ত্রী যেন পিউর খাঁটি হয়।যেমনটা তার স্বামী।সে বেশ করে বুঝে গেছে এবার তার কপালে শনি আছে।কি আর করার?ভাগ্য তার মেনে নিতে হবে।সে নিজেই তো এই পথ বেজে নিয়েছে।এখন ভাগ্যকে দোষারোপ করে লাভ কি?

জারাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে উৎস যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা ছ'ট।

ম্যান দরজা পুরোপুরি খোলা।সোফায় বসে আছে এিশ বছরের একজন মহিলা তার পাশ ঘেঁসে বসে আছেন তার জন্মদাতা পিতা প্রণয় চৌধুরী ।

তার মাকে দেখা গেল দরজা বন্ধ করে কাঁদতে।

উৎস মনে মনে হাসল।

"পাপ বাপকেও ছাড়েনা।"

উৎস'কে দেখে তার বাবা এগিয়ে আসলেন।জিজ্ঞেস করলেন, "কেমন আছ?বাসায় এসে তোমাকে পেলাম না।কোথায় ছিলে?"

উৎস সম্পূর্ণভাবে লোকটিকে অগ্রাহ্য করল।প্রচন্ড রাগল তার পিতা। এমনিতেই বেচারা দুই স্ত্রী নিয়ে ভিষণ বিপদে আছে।তার ওপর তার ছেলের এমন গা ছাড়া ভাব তার মোটেও পছন্দ হচ্ছে না।ফের সে একই প্রশ্ন করল।

সিড়ি বেয়ে উপরে উঠতে উঠতে উৎস উওর দিল।

"আজ বাসায় থাকা কি আমার কথা ছিল?"
ভ্রু কুঁঞ্চিত করে প্রশ্নবিদ্ধ নয়নে তাকাল।

কি বলবে খুঁজে পেল না প্রণয় চৌধুরী ।ঘাড় ফিরিয়ে একবার তার দ্বিতীয় স্ত্রী শিরিনকে দেখল।পুণরায় দৃষ্টি ঘুরিয়ে বন্ধ দরজার দিকে তাকাল।যেখানে তার প্রথম স্ত্রী স্বামীর বিশ্বাসঘাতকতার শিকার হয়ে কাঁদছে। দীর্ঘশ্বাস ফেললেন তিনি।

ভাবলেন কিছু কথা।আজ থেকে প্রায় সাত কিংবা আট বছর আগের কথা।তখন উৎস ইন্টারে পড়ত।তিনি রাজনীতির সাথে চরম ভাবে ফেসে গিয়েছিলেন।
রাতদিন এক করে রাজনীতির পিছনে দৌঁড়াতেন।অবশ্য তার এত কস্ট বিফলে যায়নি।সে বছর সে এমপি পথে নিযুক্ত হয়েছিলেন।এর পরে মাঝে মধ্যে সে বেশিরভাগ সময় বাহিরে থাকত।একবার এক্সিডেন্ট হয়ে হাসপাতালে এক সপ্তাহ ভর্তি ছিলেন।এই খবর উৎস ছাড়া কেউ জনত না।তখন উৎস কেবল বাবা ভক্ত ছিল।বাবা ছাড়া সে কিছুই বুঝত না।সেখানে এক নার্সের সাথে তার পরিচয় হয়।মেয়েটা চোখ ধাঁধানো সুন্দরী ছিল যা প্রণয় চৌধুরীকে ক্রমস আর্কষণ করতে লাগল।ধীরে ধীরে সে মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ল।ঘরে যে তার বউ সন্তান আছে সেটা যেন সে বেমানান ভুলে বসল।শুরু করল মেয়েটার সাথে প্রমাআলাপ।একদিন বৃষ্টির মধ্যে মেয়েটা তার অফিসে এল।মেয়েটা ভিজে চুপেচুপে হয়ে গিয়েছিল।অফিসে তার একটা বেড রুম ছিল।যা মাঝে মধ্যে কাজ করতে গিয়ে বেশি রাত হয়ে গেলে সে সেখানে থাকত।হুট করে মেয়েটা ভেজা শরিরে আশায় সে তার বেড রুমে নিয়ে গেল।তার একটি শার্ট প্যান্ট এগিয়ে দিল।মেয়েটা যখন তার শার্ট পড়ে বের হল।তখন যেন তার শরির বিদ্যুৎতের মতন শর্ট করে উঠল।দেহের কোষগুলি কেমন উতাল পাতাল করছে।তার পুরুসত্তা জেগে উঠল।বাহিরে ঝুম বৃষ্টি।সামনে রূপসি কন্যা।আর কি মন মানতে চায়?তার ওপর প্রেমিকা সে।তিনটে মিলিয়ে সেদিন সে অনাঙ্ক্ষিত কাজটি করে ফেলে।মেয়েটার সাথে দৈহিক মিলনে আবদ্ধ হয়ে।সেদিনের পর সে বাড়ি ফিরত খুব কম।পরিবারের খোঁজ খবর নিলেও পরিবারকে সময় কম দিত।বিভিন্ন হোটলে মেয়েটার সাথে কাটাত।এর মধ্যে মেয়েটাকে নিয়ে আমিরিকায় চলে যায়।সেখানে গিয়ে দু'জনে লিপ টুকেদার থাকতে শুরু করে।এই খবর একদিন উৎসের কানে পৌঁছে। তখন সে ছাএলীগের লিডার।শরিরের রক্ত টকবগে।যুবক বয়স।বাপের কুকর্ম শুনে নিজেকে স্হির রাখতে পারেনি।সেদিন রওয়া হল আমরিকায়।ঠিকানা নিয়ে পৌঁছে গেল তার বাবার বাসায়।সেখানে গিয়ে পুরো বিষয়টা তার ক্লিয়ার হয়।সত্যিই তার বাবা পরকিয়ায় লিপ্ত।এই খবর সে এত কাল চাপা দিয়ে ছিল। গোপন করেছিল পরিবারের প্রতিটি সদস্যদের কাছ থেকে।এর মধ্যে একদিন শুনল সেই মেয়েটাকে তার বাবা বিয়ে করল।তখন তার মেজাজ আকাশচুম্বী।ঠিক তখন থেকে তাদের বাবা ছেলের সম্পর্কে বিছিন্ন। এই কারনে এই লোকটার সাথে তার কথা বলতেও রুচিতে বাজে।তার মা কস্ট পাবে বলে এতকাল জানায়নি।গতকাল শুনল তার বাবা প্রণয় চৌধুরী দেশে ফিরছেন।তখন সে চাইছিল লোকটা ফিরলে সে তার মা আর স্ত্রীকে নিয়ে বাড়ি পরিত্যাগ করবে।অথচ কি ভাবল কি হল?

তার মা অতিরিক্ত ঝামেলা পাকিয়ে খেলাটা পাল্টিয়ে দিল।এবার সে বুঝুক অন্যকে কস্ট দিল কেমন লাগে।

______________
সকাল সাতটা।বিশাল বড় ফ্লাটটিতে কেবল উৎস আর তার পি এ সৈয়দ ।অবশ্য দু'একদিনের মধ্যে হ্যারি,ইয়াস উঠবে।তারপরেও কেমন জানি একটা ফাঁকা ফাঁকা স্হান লাগছে।হয়ত একাকিত্ব তাকে গ্রাস করে নিয়েছে।ঘুম থেকে উঠে সে ফ্রেস হয়ে নিল।সোফায় বসে কতক্ষণ ফোন ঘাটাঘাটি করল।সকালের নাস্তা এখনও সারেনি।বুয়া নাস্তা বানিয়ে রেখেছে।অথচ তার গলা নিয়ে নামছে না।বারংবার মেয়েটির কথা মনে পড়ছে।আজ এক সপ্তাহ হয়ে গেল অথচ তার প্রিয়তমার দেখা পেল না।
মনে মনে ভাবল,কি দেখে যে সে মেয়েটার নিক নেম দিল সরলা পাখি।এর মধ্যে তো সহজ,সরল দু'টোই মিসিং।একে তো ধানিলঙ্কা নাম দেওয়া উচিত ছিল।যাইহোক,সরলা পাখিতে দেখতে না পেয়ে তার হৃদয়টা বড়ই ব্যথিত।বুকটা চৈএ মাসের খড়ার ন্যায়।কত দিনের যেন তৃষ্ণায় সে ভুগছে।সে তৎপর ফাহাদকে বোন লাগাল। কয়েকবার রিং হয়ে কেটে গেল।ইচ্ছে করেই যে ধরছে না সেটা সে স্পষ্ট বুঝতে পারছে।

মেজাজ তার বেজায় খারাপ।ঘড়ির টাইমটি একবার সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করে নিল।সামনের দিনগুলি সে ভিষণ ব্যস্ত থাকবে।অফিসে কাজ বাড়ছে।তার পিএ সৈয়দকে ডাকল।মুহূর্তে সৈয়দ হাজির হল।বলল,

--ডাকছিলেন স্যার।
--হ্যাঁ।

--দেখ আজ কয়টা মিটিংনে এটেন করতে হবে।
--স্যার দু'টো মিটিং। দু'টোই ঢাকার মধ্যে। একটা দুপুর দু'টোয় আরেকটা সন্ধ্যা ছ'টায়।

দম ছাড়ল উৎস।যাক তাহলে আজ ভার্সিটিতে যেতে পারবে।সেই মুহূর্তে তার কল আসল।জানতে পারল হ্যারি আর ইয়াস ম্যান দরজার সামনে দাঁড়িয়ে আছে।
উৎস দরজা খুলে দিল।

সোফায় বসতে বসতে বলল,
"তোদের না আর দু'টো দিন পর আসার কথা ছিল।তার আগে আসলি কেন?"

সোফায় গা হেলিয়ে দিয়ে ইয়াস বলল,
"তুই বিরহের উত্তাপ্ত আগুনে পুরছিস।আর আমরা ঘুরব, আনন্দ করবে তা হবে না বন্ধু।তোর কস্ট সহ্য না রে বন্ধু তাই তো চলে এলুম বলে চোখ মারল সে।

উৎস ঠোঁট টিপে হেসে ইয়াসের কোমর বরাবর আস্তে করে দু'টো লাথি মারল।শালা ইতর কোথাকার! বাটপারি করার জায়গা পাস না।

"দেখলি হ্যারি যার জন্য করলাম চুরি সেই বলে চোর।কথা ফললো তো।এজন্যই সেধে সেধে কার উপকার করতে নেই বুঝলি ভাই। "

হ্যারি দাঁত কেলিয়ে বলল,হেই ব্রো তোমার তো এখন বিরহ চলছে।তাই তোমার বিরহ পালন করা উচিত।কি যেন একটা গান ও হ্যাঁ মনে পড়েছে।

" প্রেমের সমাধি ভেঙে,
মনের শিকড় ছেড়ে
পাখি যায় উড়ে যায়
আমার হৃদয় ভেঙে যায়...।"

গান পুরোটা শেষ করতে পারেনি তার আগেই তড়িৎ গতিতে উৎস উঠে দাঁড়াল। সেটা দেখে হ্যারি প্রাণ নিয়ে উল্টো দিকে দৌঁড়ে পালাল।ইয়াস কোমর ধরে হাসতে হাসতে উঠে দাঁড়াল।

হ্যারি দৌঁড়ে পালানো দেখে উৎস ও
কিঞ্চিৎ হাসল।

এখন মনটা কিছুটা হালকা হল।

ভার্সিটির সামনে ইয়াস,উৎস, হ্যারি দাঁড়ানো। উৎস বার বার ঘড়ি দেখছে।বাড়ছে ভিতরে অস্হিরতা।কখন যে আসবে মেয়েটা।প্রতিদিন এভাবে ভার্সিটির সামনে দাঁড়ালে সকলের মনে সন্দেহ জাগবে।আর যদি মিডিয়া এই খবর পায় তা হলেই কেল্লাফতে। তিল থেকে তাল বানাতে সময় লাগবে না তাদের।সে সাদা রঙের পাঞ্জাবির সাথে মাক্স পড়ে নিল।সাথে চোখে কাল চশমা পড়ে নিল। তার বেশভূজা করার মূল উদ্দেশ্য কিছুটা মানুষের আড়ালে রাখার চেস্টা।

উৎস হার মেনে নিল।আজও বোধহয় আসবে না।ইয়াস দাঁত দিয়ে নগ খুটতে খুটতে বলল,চাপ নিস না।এসে পড়বে নে।

"হেই ব্রো তুমি কি করে জান?"

"আমি যতিষী বুঝলি।"

উৎস চোখ রাঙাল।দু'টো থামবি।

"হেই ব্রো ছুটকি আসছে।"

"ছুটকি কে?"

উৎসের কথা শুনে হ্যারি হতভম্ব হয়ে গেল।দাঁত কেলিয়ে বলল,আইমিন ভাবিজি।

উৎস তর্জনী আঙুল উঠিয়ে বলল,খবরদার ফের যেন আমার বউকে ছুটকি কিংবা চুটকি নামে ডাকবি না।ডাইরেক্ট ভাবি ডাকবি কি বলেছি কথা ক্লিয়ার।

হ্যারি আলত স্বরে বলল,আচ্ছা।

বর্ষা কাছাকাছি আসতেই উৎস বলল,আমি থাকলে ও হয়তো তোদের সঙ্গে কথা বলতে চাইবে না।তোরা এক কাজ কর। ওর সাথে কথা বলে ফোন নাম্বার টুকে রাখিস।

ইয়াস বলল,ঠিক আছে।

বর্ষা কাছাকাছি আসতেই দু'টো উল্টো দিকে ঘুরে দাঁড়াল। উৎস গাড়ির ভিতরে বসে সব দেখছে।যদিও তাকে দেখা যাচ্ছে না।কেবল সে দেখছে।দু'টোকে উল্টো দিকে ঘুরে যাওয়া দেখে উৎস হতাশ হল।এই দু'টোকে দিয়ে কিচ্ছুই হবে না।যা করার তাকেই করতে হবে।সে নামতে চাইল তার আগেই শুনল।

"হেই শালিকা সাহেবা কি অবস্হা?চিনতে পারছো তো জাতির দুলাভাইকে।"

বর্ষা এমন করে তাকাল যেন এই দু'জনকে এই সর্বপ্রথম দেখল।

(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 36 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন