#বন্ধুমহল।
৩৭.
--কি হল চিনতে পারছিস না আমাদের?
--স্যরি! চিনলাম না। আপনারা কারা?
বর্ষার মূখ্য বাক্য শুনে মুহূর্তে তারা হতবিহ্বল হয়ে গেল।হ্যারি হ্যাবলার মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল।মুখটা কাদুকাদুর ন্যায় করে জিজ্ঞেস করল।
--সত্যিই ছুটকি তুই আমাদের চিনতে পারছিস না।
ইয়াস হ্যারির মাথায় আস্তে করে গাড্ডা মারল।
--শালা আমরিকার ইতর।উৎস কি বলছে মনে আছে?
কোন শুটকি চুটকি চলবে না।সোজা ভাবি।সেটা না পারলে ম্যাডাম বোন যা খুশি ডাক।তারপরে এসব শুটকি চুটকি বাদ দে ভাই।
--ব্রো ওটা শুটকি না ছুটকি হবে।
--ঐ একটা হলেই হল।
বর্ষা এতে ফিসফিসানি দেখে বলল,
--এই যে শুনছেন আমার যেতে হবে।যা বলার জলদি বলুন।অলরেডি পাঁচ মিনিট লেট।
ইয়াস হ্যারি দু'জনে হাসার চেস্টা করল।ইয়াস বর্ষার মুখোমুখি দাঁড়াল।আস্তে করে বর্ষার হাতে চিমটি কাটল।
বর্ষা "আহ" করে চিৎকার করে উঠল।ছিটকে দু'কদম দুরে সরে দাঁড়াল। কটমট করে চোখ রাঙাল।
--কি সাংঘাতিক তোমরা।এভাবে কেউ চিমটি কাটে।তোমার চুল যদি আমি না ছিড়ছি তবে আমিও বর্ষা নয়।
--এতক্ষণে লাইনে আইছোস।এমন ভাব করছিলি যেন আমাদের চিনিসই না।
বর্ষা থতমত খেয়ে বসল।তার অভিনয় সম্পূর্ণ যে বিফলে গেল সেটা ভাবতেই তার হতাশ লাগছে।
হাতে ফু দিতে দিতে বলল,
--তা রাস্তা দাঁড়িয়ে আছো কেন?কেউ ভিক্ষা দিবে বলে।
--কি সাংঘাতিক কথা?তোর ভাবনায় এসব আজব আজব চিন্তারা আসে কি করে শুনি?
--আচ্ছা বাদ দেও।কি বলবে বল?
ইয়াস কি বলবে খুঁজে পেল না।
এই দিকে উৎস গাড়ির ভিতর বসে সবটা দেখছে।
ইয়াস একবার উৎসের দিকে তাকিয়ে বলল,
--তোর কাজিন একটা বদমাইস। ক'টা দিন ফোন দিলাম ধরল না।একে রামধোলাই না দিলে সোজা হবে না।কত বড় বেয়াদব! দেখছিস হবু বরের সাথে বেয়াদবি করে।আবার ফোনও ধরছে না।
--ঠিকই আছে।তুমি তো কতদিন ধরে লাপাত্তা।তার খোঁজ খবর নিয়েছো।বেচারির এবার সত্যি সত্যি বুঝি বিয়ে হবে ।
--কি সাংঘাতিক কথাবার্তা।তোরা এত সার্থপর কেন বলতো।আমাদের মতন অবলা শান্তশিষ্ট ছেলের ওপর অত্যাচার করছিস।
বর্ষা পাত্তা দিল না।অনেকিদন পর দেখা।সে ভাবল,আজ এটার পকেট খালি করা যাক।
ইয়াসও অপেক্ষা রইল মূখ্য চালের।বর্ষা বলল,
--এভাবে রাস্তায় না দাঁড়িয়ে চল রেস্টুরেন্টে বসি।
--আচ্ছা চল।
রেস্টুরেন্টে বসে বর্ষা খাবার অডার দিল।কাচ্চি,কাবাব,বোরহানি সাথে কোরমাও খেয়ে নিল।দু'টো পির্জা বাসার জন্য নিতে ভুলল না।
বর্ষার হাবভাব দেখে ইয়াস মুখটা অসহায় করে তাকাল। তা থেকে বর্ষা মিটমিট করে হাসল।
--তা তোর ফোন নাম্বার বন্ধ কেন?
কতবার কল দিলাম তোর ফোন বন্ধ বলল কথাটা ইয়াস মিথ্যা বলল।সে তো কোন ফোনই দেইনি।
টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বর্ষা উওর দিল।
--ফোন নাম্বার চেইঞ্জ করেছি। রাস্তার আবর্জনারা ডিস্টার্ব করছিল তাই চেইঞ্জ করতে হল।
--নতুন নাম্বারটা দে তো।
--উঠাও। ০১৪...........৭৭।
এবার হয়েছে।এখন আমার ক্লাসে যেতে হবে।আর হ্যাঁ এখন ফোন দিও না।ফোনে চার্জ নেই।
রাতে দিও।
--আচ্ছা।
_______________
কয়েকবার ফোন দেওয়ার পরও সেম একই বাক্য ভেসে আসছে।বারবার বন্ধ বলছে।উৎস প্রচন্ড রাগল।মেজাজও দ্বিগুন চওড়া হল।।ক্রোধে সাপের ন্যায় ফোস ফোস করছে।ডয়িং রুমে ইয়াস আর হ্যারি ছিল।উৎস গিয়ে দু'টোকে আস্তে করে লাথি বসাল।
--মোর জ্বালা!আমাদের শুধু শুধু মারছিস কেন?
--অকর্মার ঢেঁকি।দু'টোর একটাও কাজের না।তোদের দু'টোকে দিয়ে হাল চাষ করালে কোন কাজে লাগবে না।
-- মেরি ভাই থাম। আগে বল হয়েছেটা কি?
--বর্ষা তোদের বোকা বানিয়েছে।
--মানে।
--বন্ধ সিমের নাম্বার দিয়েছে।এই দেখ বার বার ফোন বন্ধ বলছে।উৎস পুণরায় ফোন দিয়ে দেখাল।
--এত বড় প্রতারনা। কি সাংঘাধিক মেয়েরে বাবা। ভাই বলিকি ওর পিছু ছেড়ে দে।নতুন একটা বিয়ে করে টোনাটুনি সংসার পাতা।
উৎস তেড়ে আসল।ইয়াস বালিশ মেরে ভো দৌড় দিয়ে বলল,
এই জন্যই কারও উপকার করতে নেই।একটি প্রবাদ রয়েছে,"উপকারের অপকার ধইরা আইনা হোগা মার।"
_____________
ভার্সিটির পিছনে বিশাল বড় বটগাছ।তার ছায়াতলে আজ বন্ধুমহলের সকলে উপস্থিত। ভুল বললাম সবাই নয় কয়েক জন অনুপস্থিতও রয়েছে।খানিকক্ষণ পর বর্ষা আসল।তার সাথে রয়েছে তারই ব্যাচের ফর্সা রঙের একটি ছেলে।ছেলেনি নতুন ভর্তি হয়েছে।তার রুমমেটের চাচাত ভাই।সে ক্ষেত্রে পরিচিত হওয়া।পরিচিত হওয়ার পর জানতে পারল ছেলেটা তারই ব্যাচের।ভাল গানও করে।ব্যস কয়েকদিনের মধ্যে তাদের মধ্যে বন্ধুত্বের সক্ষতা গড়ে উঠল।
বর্ষাকে আসতে দেখে শুভ চোখ ছোট ছোট তাকাল।হামি দিতে দিতে বলল,
--ঐ যে আসছে বরিশাইলা আপা।
তার কথা অনুসরন করে সকলে তাকাল।
দেখল,বর্ষা অপরিচিত ছেলেটার সঙ্গে হেসে হেসে কথা বলতে বলতে এগিয়ে আসছে।
অয়ন বিড়বিড় করে বলল,
--সব কয়টা বারভাতারি।
কথাটা নিপার কানে গেল।সে কটমট করে তাকাল।অয়ন পাত্তা দিল না।
নিপা চোখ রাঙিয়ে বলল,
"তোরা কি তেরমাতারি?"
ওর কথা শুনে উপস্থিত সকলে হতভম্ব হয়ে গেল।
বর্ষা ছেলেটাকে বন্ধুমহলের সাথে পরিচয় করিয়ে দিল।
--গাইস এ হল রামিন।আমাদের সেম ব্যাচ।মেধাবী স্টুডেন্ট। সাথে সে একজন সংগীত শিল্পীও বটে।
ছেলেটা হেসে ফেলল।
--এটা কিন্তু অতিরিক্ত বর্ষা।মোটেও আমি শিল্পী নই।শখের বশে একটু আধটু গান করি।
ছেলেটার বোলাভালা কথা শুনে মুহূর্তে হাসির বন্যা বয়ে গেল।
রামিন থমমত খেয়ে বসল।কেমন বেকুবের মতন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলো। আসলে সে এই রকমই।খুব সরল।মনটাও অত্যন্ত ভাল।লজ্জাও তার অধিক।
বর্ষা অয়নের পাশে বসল।অয়ন দু'কদম সরে বসল।
--খবরদার বরিশাইলা আমার পাশ ঘেসে বসবি না।
--আহারে তোর পাশে বসার জন্য আমি শ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছি বুঝি।শুধু শুধু আজাইরা কতাবার্তা।
অয়ন ভেংচি মারল।
বর্ষা পাত্তা দিল না।
শুভ গলা খাকারি দিল।বর্ষা ভ্রু কুঞ্চিত করে তাকাল।বলল,
--কিরে অশুভ এত অল্প বয়সে যক্ষা রোগ বাধিয়ে ফেললি।এখন রাত জেগে তোর গালফেরেন্ডেদের শান্ত্বনার বানি শুনাবে কে শুনি।
--একটু বেশি হয়ে গেল না।
--মোটেও না।
নিপা শুভ আর বর্ষাকে থামাল।বলল,
--তমাল আর রিমি অনেকদিন যাবদ ভার্সিটিতে আসছে না।তোদের সঙ্গে কথা হয়েছে।বর্ষা শুভ না বলল।
হুট করে বর্ষা মনে পড়ল সেদিনের কথা।যেদিন সে উৎসের বাড়ি থেকে বেড়িয়ে এসেছিল।ফাহাদ তার জন্য টিকিট কাটতে গিয়েছিল।সে সেখান থেকে লা পাত্তা হয়ে গিয়েছিল।কারন সে চায়না তার জন্য তার ভাইয়ের সংসারটা অন্তত নস্ট হোক।সে জানে আজ তার সাথে তার ভাই আসলে বিষয়টি খারাপ দেখায়।তাছাড়া তার বউ অসুস্থ। এই মুহূর্তে তার পাশে থাকা অত্যন্ত জরুরি।সব কিছু বিবেচনা করে ফোনে ছোট করে একটি মেসেজ করে চলে গিয়েছিল।
এরপর বাসে উঠে সোজা কুমিল্লা।এইদিকে বাসাতো আগেরটা তারা ছেড়ে দিয়েছিল।এখন উঠবে কোথায়?হুট করে তো আর বাসা পাওয়া যায়না।তখন সেই মুহূর্তে তমালের কথা মনে পড়ল।তমালকে সঙ্গে সঙ্গে কল করল।কিছুক্ষণ পর তমাল আসল।বর্ষা বলল,
তমাল আমাকে হোস্টেলে একটি রুম খুঁজে দিবি।
তমাল বুঝি তখন বিষয়টি বুঝতে পারেনি।বর্ষাও খোলাসাভাবে তেমন কিছুই বলেনি।তমাল আর ঘটা করে জিজ্ঞেসও করেনি।
তমালা জানায়,হুট করে হোস্টেলে রুম পাওয়া যাবে না।তুই এক কাজ কর দু'টো দিন আমাদের বাসায় থাক।তারপরে না হয় রুম পেলে চলে যাবি।
বর্ষা রাজি হয়। আবার অস্বস্তিও হচ্ছিল।কারন আগে তমাল অবিবাহিত ছিল এখন সে বর্তমানে বিবাহিত। তার মধ্যে রিমি তাকে অতটাও পছন্দ করে না।সবকিছু নিয়ে ভাবল। তার পর মনে পড়ল একজন সিনিয়ন আপুর কথা। তার সাথে কথা বললে কেমন হয়?
তমালদের বাসায় গিয়ে বর্ষা ফ্রেস হয়ে সিনিয়র আপুর সাথে কথা বলল।সে জানায় একটা রুম খালি আছে।সেখানে ঐ সিনিয়র আপুর ছোট বোন আসার কথা ছিল।এখন আর সে আসতে পারবে না।কেননা,তার বোনের পা ভেঙে গিয়েছে।পা ঠিক হতে প্রায় ছ'মাসের মতন লেগে যাবে।বর্ষা ভাবল,এই ছয়মাস তার জন্য যথেস্ট সময়।এর মধ্যে তার পরিক্ষার সমাপ্তি ঘটবে।সব মিলিয়ে সিনিয়র আপুর সাথে কথা বলে রুম ঠিক করে রেখে দিল।একটু পরই সে রওনা হবে।তমালকে সেটাই বলতে যাচ্ছিল।
উল্টে তমালের দরজার সামনে থেকে এমন কিছু শুনে আসল যা তার হৃদয়টাকে ভেঙে চুরে মুচরিয়ে দিল।
বর্ষাকে নিয়ে রিমি তমালকে সন্দেহ করছে।শুধু তাই নয় রীতিমতোন দু'জনের মধ্যে ছোটখাটো ঝগড়ার সৃষ্টি হচ্ছে।বর্ষা তড়িৎ গতিতে তার ব্যাগ চেপে ধরল।ছোট কাগজের টুকরোটিতে কিছু একটা লিখে চলে আসল।
মনে মনে আওড়াল।
"হায়রে পৃথিবীর মানুষ।বন্ধু ও এখন শএু হয়ে যাচ্ছে।"
দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে লাগল।কিছুক্ষণ পরই রিকশা নিয়ে হোস্টেলে উঠে গেল।
চিএার ডাকে তার ধ্যান ভাঙল।
--এই বর্ষা।
ধড়ফড়িয়ে উঠল সে।গোল গোল চশমার ভিতরে আশ্চর্যতম মুখ নিয়ে তাকাল।
--তুই।
--হ্যাঁ আমি।
--এতদিন পর কি মনে করে?
--রাক্ষসী একটা। সামনে পরীক্ষা এখনও গ্রামে থাকতাম।
--তাই তো।
নিপা গিটার এনে রামিনের সামনে দাঁড়াল।বলল,নেও রামিন একটা গান ধর।আজ তো তমাল নেই।বরাবর তমাল আর বর্ষাই আড্ডাকে জমিয়ে রাখে।আজ বরং তুমি গেয়ে আড্ডাকে জমজমাট বানাও।
--আমি একা গাচ্ছি না।সাথে কিন্তু বর্ষাকেও গাইতে হবে।
--বেশ! এই বর্ষা শুরু কর।
--না!না! বাপু।আজকে আমার মুড নেই।
শুভ কটমট করে তাকাল।
--তোর মুডের গুষ্টি গিলাই।গান ধর বরিশাইলা।
--অশুভর বাচ্চা তোর ঘাড় মটকাবো আমি।
--শাঁকচুন্নি কোথাকার।
রামিন এদের ঝগড়া দেখে অধৈর্য হল।বলল,
--আহ থাম তোমরা।বর্ষা শুরু কর তুই।
--আগে তুই শুরু কর।
--ঠিক আছে।
সকলে শান্ত হয়ে গেল।রামিন গিটারের তালে গানের সুর ধরল।
তুমি চাঁদের জোসনা নও,
ফুলের উপমা নও।
নও কোন পাহারি ঝর্ণা
আয়নায়া........
আমার হৃদয়ের আয়না।
বর্ষা সুর ধরল।
তুমি সাগর নিলিমা নও,
মেঘের বরষা নও।
তুমি শুধু আমারি গয়না
আয়নায়া........
আমি হৃদয়ের আয়না।
পুণরায় বর্ষা সুর তুলল।
কবির লেখা যত কবিতা,
শিল্পির আঁকা যত ছবি।
তোমার তুমির কাছে হার মেনে যায়
যেন সবি।
এবার রামিন সুর ধরল।
সাঁঝের বেলা রাঙাগো ধূলি।
বর্ষা কালে ভরা নদী।
তোমার রূপের কাছে হার মেনে
যায় যেন সবি।
বর্ষা পুণরায় সুর তুলবে ঠিক তখনি তার দৃষ্টি স্হির হল ভার্সিটির গেটের সামনে।উৎসের প্রতিবিম্ব দেখল তার মনে হল।মুহূর্তে সে গান বন্ধ করে দিল।
সকলে জিজ্ঞেস করল কি হল?সে ব্যপারটা যথাক্রমে এড়িয়ে গেল।বলল,
"গলা আটকিয়ে আসছে।পানি দে পানি খাই।"
শুভ পানি এগিয়ে দিল।
"নে ধর।"
পানি খেয়ে সে নিজেকে ধাতস্হ করল।
দেখল, ততক্ষণে আশে পাশের অনেক ছাএছাএী তাদের ঘিরে জমায়েত হয়েছে।এ আর নতুন কি?যখনই তারা গানের সুর তুলে।তখনই ওদের দেখা যেত।মুগ্ধ হয়ে তাদের গান শুনতে ওরা সাচ্ছন্দ্যবোধ করত।এতে অবশ্য তার ভালই লাগে।কেমন ফেমাস ফেমাস মনে হয় নিজেকে।ভাবতেই সে মুচকি হাসল।
ভার্সিটির ক্লাশ শেষ করে আজ সে একটু লেট করেই বেড়িয়েছে।তার অবশ্য যুক্তিসম্মত কারন রয়েছে। কত গুলো নোট তৈরি করতে হয়েছে।যার কারনে তার দেরি হল।
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল।আর ভাবছিল,সে উৎসকে ভার্সিটির সামনে তখন স্পষ্ট দেখছিল।
তার ভাবনায় ব্যঘাত ঘটিয়ে দু'টো হাত তৎক্ষনাৎ তার কোমরে এসে পৌঁছাল।মুহূর্তে সে হতবিহ্বল হয়ে গেল।অজানা ভয়ে বুকটা কিঞ্চিৎ কেঁপে উঠল।ঠোঁট দ্বারা জিহ্বা ভিজিয়ে নিল।ঘাড় ফিরিয়ে পিছনে দেখার সুযোগটুকুও পেল না।লোকটি ততক্ষণে তাকে গাড়ির মধ্যে নিয়ে গেল।
সে কিছু বলতে চাইলো তার আগে গাড়ি শা শা করে চলতে শুরু করল।সে আশ্চর্যতম মুখশ্রী নিয়ে সামনে তাকাল।মুহূর্তে একসার রাগ,ঘৃণা মুখশ্রীতে এসে জমা হল।
"আপনি। "
উৎস দাঁত কেলিয়ে হাসল।
"অন্য কাউকে আশা করছিলে বুঝি।"
"গাড়ি থামান।"
"নো ওয়ে মাই ডিয়ার বউ।আজ লং ড্রাইভে যাব।তাই বিরক্ত না করে এই সময়টা ইনজয় করো সোনা।"
"ক্ষেতা পুরি আপনার লং ড্ররাইভের।ভালোয় ভালোয় নামান বলছি।নয়ত খুব খারাপ হবে।"
উৎস ব্রেরেক ঘষল।হুট করে ব্রেরেক ঘষাতে বর্ষা নিজেকে সামলাতে না পেরে উৎসের বুকের ওপর হুমরি খেয়ে পড়ল।
উৎস বর্ষার মাথাটা বুকের সাথে চেপে ধরল।
চোখ বন্ধ করে তৃপ্তির নিশ্বাস নিল। বলল,
"আহ কি শান্তি?"
"ইডিয়েট। "
"কে?"
"আপনি।"
"ও আচ্ছা।"
বর্ষা আশ্চর্য হয়ে তাকিয়ে রইল।
"আপনার আত্মসম্মান নেই উৎস।এত কিছু হওয়ার পর ও সেই বেহায়ার মতন কুকুরের মতন লেজ নাড়তে নাড়তে উপস্থিত হয়েছেন।"
"প্রেমে পড়লে সবাই একটি আধটু বেহায়া হয়।আমি না হয় পুরোটা হলাম।তাতে তো ক্ষতির কিছু দেখছি না।"
উৎসের কাছ থেকে বর্ষা ছিটকে দুরে চলে আসল।
"খবরদার আর একটুও আগাবেন না।তাহলে খুব খারাপ হবে।"
উৎস শুনল না তার বারন।সে এগিয়ে বর্ষাকে টেনে তার কোলের মধ্যে বসিয়ে দিল।পিছন দিয়ে বর্ষার ঘাড়ে মাথা রাখল।নাক দিয়ে ঘাড়ে ঘষল খানিকক্ষন। হুট করে কানের লতির ওপর আলতো করে কামড় বসাল।
বর্ষা "আহ" করে শব্দ করে উঠল।
উৎস হাসল।
বর্ষা চোখ রাঙাল।কটমট করে তাকিয়ে বলল,
"অসভ্য লোক।কোল থেকে নামান বলছি।"
"উহু মোটেও না।তোমার কথা মতন উঠিয়েছি নাকি। আমি উঠিয়েছে আমিই নামাব।"
"অসহ্য লাগছে।"
"আমার তো বেশ ভালই লাগছে।"
বর্ষা উৎসের হাতে নগ ডাবিয়ে দিল।
--আহ কি করছো? হাতের মাংস সব উঠিয়ে নিলে।জংলি একটা।এত নড়াচড়া করে না সোনা।একটু শান্তশিষ্ট হয়ে স্বামীর আদর সোহাগ ইনজয় কর।
(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।