#বন্ধুমহল।
.৩৮
টেষ্ট এক্সাম শেষ হয়েছে আজ দু'দিন।বর্ষা পরিক্ষা দিয়ে গ্রামের বাড়িতে রওনা হয়েছে।এইদিকে কাজের প্রেরেশার অতি মাএায় বেড়ে যাওয়ায় উৎস দু'দিন যাবদ বর্ষার খোঁজ খবর ঠিকঠাক নিতে পারেনি।আজ একটু যা সময় পেল।তাও সন্ধ্যার দিকে আবার পার্টি অফিসে এটেন হতে হবে।কথাগুলি ভাবতে ভাবতে সে ভার্সিটির সামনে গাড়ি পার্ক করে হাত ঘড়ি দেখল।সময় সকাল এগারটা।ফাস্ট ইয়ারের ছেলে মেয়েদের দেখা যাচ্ছে।উৎস মাক্স ভাল ভাবে পরিধান করে চটপটে ভার্সিটির ভিতরে ঢুকে পড়ল।সরাসরি পিন্সিপালের রুমে ঢুকে বসল।উৎসকে দেখে পিন্সিপাল মানসম্মত হাসল।রসিকতা করে বলল,
--কি ব্যপার নেতা সাহেব আজ পিন্সিপালের রুমে।
উৎস বসতে বসতে শব্দ করে হাসল।বলল,
--বউ যে ভার্সিটিতে সেখানে তো আসতেই হবে স্যার।শত হোক দশটা নয় পাঁচ নয় একমাএ বউ আমার।
--তোমাকে দেখে কখনও ভাবিনি বউ পাগলা হবা।
--আমিও কখনও ভাবিনি স্যার আপনার মতন মানুষ বাড়িতে বসে শেষ পর্যন্ত বাসনপএ মাজবে।
উৎসের কথা শুনে খেকখেক করে কেশে উঠলের পিন্সিপাল।উৎস যেন ঠিক তার দুর্বল জায়গায় হাত দিয়েছে।।
উৎস পানি এগিয়ে দিল।
--আস্তে স্যার এত উত্তেজিত হবেন না।আমি ছাড়া কেউ জানে না ব্যপারটা।
--ওহ।
--তা আমার বউয়ের কি অবস্থা? তাকে দেখলাম না যে। হুট করে হাওয়া হয়ে গেল নাকি।এর সাথে তো আবার জ্বীনজনিত সমস্যাও রয়েছে।তাই খুব টেনশনের মধ্যে আছি।বোঝেনই তো বউ আমার বেশ আহ্লাদি।
--সেকি কথা।পরিক্ষা শেষ হয়েছে কবে জান না তুমি।আজ দু'দিন হতে হল চতুর্থ বর্ষের পরিক্ষা শেষ হয়েছে।এক সপ্তাহ আবাদত ওদের ছুটি চলছে ।এক সপ্তাহের পরে আবার ক্লাস শুরু হবে।
--এ কথা আমার জানা ছিল না।ভাল থাকবেন।আর হ্যাঁ বাসনপএ একটু কম কম মাজবেন।বলা কওয়া তো যায় না কে কখন ফাঁকফোক দিয়ে দেখে ফেলে।আপনার পেস্টিজ বলেও তো একটা কথা আছে।আসি স্যার।
মনে মনে ভাবলেন তিনি,
"যাওয়ার আগে খোঁচাটা ঠিকই দিয়ে গেল।"
পিন্সিপাল তাকিয়ে রইল উৎসের পথ চিহ্নের দিকে।
______________
হোস্টেল থেকে খবর নিয়ে জানতে পারল বর্ষা হোস্টেল থেকে দু'দিন আগে ছুটে নিয়েছে।হয়ত গ্রামের বাড়ি গিয়েছে।সে বরিশালের পথ ধরল।গাড়িতে বরিশাল যেতে ছয় থেকে সাত ঘন্টার মতন লাগতে পারে।সে বিকাল বিকাল মিটিং সেরে সন্ধ্যায় রওনা হল।।জ্যামে থাকার কারনে সকালে গিয়ে পৌঁছাল।আজিজ সাহেব ফজরের সালাত আদায় করে কেবল বাসায় ফিরছিলেন হঠাৎ গেটের সামনে অপরিচিত গাড়ি থেকে সন্দিগ্ধ দৃষ্টিতে চার পাঁচেক বার তাকালেন।দৃষ্টি ঘুরিয়ে দেখলেন,গাড়ির ভিতরে উৎসের প্রতিবিম্ব। মুহূর্তে তার চোয়াল শক্ত হয়ে এল।গম্ভীর মুখটাতে তন্মধ্যে এক মুঠো ক্রোধ এসে ভীড় জমাল।উৎস গাড়ির দরজা খুলে লম্বা সালাম দিল।
--আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন শশুর মশাই? আরে শশুর আমার দেখি দিনে দিনে ভাড়ি স্মার্ট সাথে সুদর্শনও হয়ে যাচ্ছে!সত্যি করে বলুন তো আপনার রূপের আসল রহস্য কি?
উৎসের কথা শুনে গা জ্বলে গেল আজিজ সাহেবের।গম্ভীরতা মুখে বজায় রেখে থমথম মুখে বলল,
--এখানে কি চাই?
--আমার বউ যেখানে আমি আছি সেখানে।
--ফালতু বকবক বন্ধ করো।কেন এসেছো সেটা বল?
--বউয়ের কাছে স্বামী কেন আসে সেটা আপনি জানেন না বুঝি।না আপনি ফিটার খাওয়া দু'দিনের কচি খোকা যে উদাহরণ সহকারে বুঝাতে হবে।আমার অবশ্য উদাহরণ সহকারে বোঝাতে সমস্যা নেই যদি আপনার মেয়ে রাজি থাকে।
--বেয়াদব! গুরুজনকে সাথে ভদ্রতা বজায় রেখে কথা বল।
--সত্যি কথা বলি স্যার আপনাকে দেখে কেন জানি গুরুজন মনে হয় না।মনে হয় যেন আপনি আমার ইহকাল পরকালের আপন বন্ধু সমতুল্য ।
রাগে ফোস ফোস করতে করতে আজিজ সাহেব ঘরের ভিতরে চলে গেলেন।
উৎস হেসে বলল,
"আরে শুনুন। পুরোটা না শুনে চলে গেলেন। এটা কেমন ভদ্রতা স্যার?"
সদর দরজার সামনে পায়ের ওপর পা তুলে আয়েশি ভক্তিতে বসে আছে উৎস।
চেয়ারটা বর্ষার ভাবি সালমা বানু এগিয়ে দিয়েছিলেন।আজিজ সাহেব খাটে বসে গভীর চিন্তায় মসগুল।
উৎস গলা খাকারি দিল।
উচ্চস্বরে ডাকল,
"সালমা ভাবি বউটারে একটু পাঠান।কতক্ষণ যাবদ পরাণটারে কলিজারে দেখি না।"
উৎসের কথা শুনে ভ্রু কুঞ্চিত করে আজিজ সাহেব তাকালেন।বিড়বিড় করে আওড়ালেন।
--লজ্জা শরমের বালাই ছিটেফোঁটাও নেই।ছিঃছিঃ কি অসভ্য ছেলে।
--কি যে বলেন স্যার।অসভ্য না হলে আপনাকে নানা বানাবো কি করে?
থতমত খেয়ে বসলেন আজিজ সাহেব।উৎসের মুখের ওপর দরজা চাবিয়ে দিলেন তিনি।চিৎকার করে ডাকলেন বড় পুএ বধুকে।তৎক্ষনাৎ সালামা বানু হন্তদন্ত হয়ে ছুটে আসলেন।তিব্র উত্তজিত গলায় বলল,কি হয়েছে আব্বা?
"এই ছেলে যেন আমার ঘরে পা না রাখে।দরজা যেন তুমি না খুলো।তাহলে খুশি হবে।"
কথাটা বলে নির্বিঘ্নে প্রস্হান ত্যাগ করলেন তিনি।
অসহায় দৃষ্টিকে সালমা বেগম জানলা দিয়ে উৎসের দিকে তাকিয়ে রইলেন।
উৎস চমৎকার হাসি দিল।গা ছাড়া ভাব নিয়ে বলল,
"এত টেনশন নিবেন না ভাবিসাব।আপনার দুলাভাই এত ভিতু নয় বুঝলেন।সে খুব সাহসী। এখন ঝটপট এককাপ চা দেন তো।আচ্ছা তার আগে বলুন আমার সোনা ময়না টিয়া পাখি বউটা কই।আসার পর থেকে একবারও টিয়া পাখিটাকে দেখলাম না।"
এবার না হেসে পারলেন না সালমা বানু।বললেন,
-- তার খালা বাড়ি গিয়েছে।বিকালে এসে পড়বে বলেছে।
--ও আচ্ছা।
_______________
বিকাল থেকে আকাশ নিকষ কালো অন্ধকারর ছেয়ে আছে। ক্ষণে ক্ষণে বজ্রপাত পড়ছে।বর্ষা ফিরল ঠিক কালি সন্ধ্যায়।তখন বৃষ্টি পড়া ক্ষনে শুরু হয়েছে।বর্ষাকে ঘরে দেখে তড়িঘড়ি করে সালমা বানু এগিয়ে আসলেন।বললেন,
--এসে পড়েছিস।বেশ ভালই করেছিস।তোর বর বাহিরে আছে।যা কথা বলে আয়।
বর্ষা আশ্চর্য হয়ে গেল।ধীর চরনে সদর দরজার জানলা দিয়ে বাহিরে উঁকি মারল। দেখল, উৎস এই ঝড় বৃষ্টির মধ্যে গাড়ির সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। মুহূর্তে মেজাজটা তার আকাশচুম্বী রূপ ধারন করল।
লোকটা এখানে এল কেন?
নিশ্চিত তার আব্বাজান সাবান সোডা ছাড়া সুন্দর ফকফকা করে ধুয়ে দিয়েছে যার কারনে বাহিরে বসে সে বৃষ্টিবিলাশ করছে।
লোকটা বৃষ্টিতে ভিজুক তাতে তার কি?যার সাথে সম্পর্কই রাখবে না।তার কথা ভেবে কি লাভ?
সন্ধ্যার পর বৃষ্টির ছটা বেড়েছে।একটানা মুষলধারা বারিপাত ঝড়ছে।তার সাথে তাল মিলিয়ে তড়িৎ গতিতে বজ্রপাত পড়ছে।বর্ষা ক্ষণে ক্ষণে সদর দরজার দিকে তাকাচ্ছে।লোকটা কি এখনও রয়েছে?কি জানি?
সালমা বেগম শশুরের সামনে খেতে বসে এক দুঃসাহসিকতার কাজ করে বসলেন।বললেন,
"আব্বা ছেলেটা সেই সকালে এসেছে।সারাদিন কিচ্ছুটি খাইনি।তার ওপর এই ঝড় বৃষ্টির মধ্যে বাহিরে।আপনার উচিত তাকে ঘরে আনা।অন্ততপক্ষে, একজন মানুষ হিসেবে তাকে রাতটা থাকতে দেওয়া উচিত।ঝড় বৃষ্টি কমলে না হয় তাকে বিদায় দিয়ে দিবেন।"
বর্ষা সালমা বেগমের সাথে একমত।
আজিজ সাহেব ক্ষিপ্ত গলায় বললেন,
"এতই যেহেতু তার জন্য দরদ উতলে পড়ছে তাহলে কাঁথা বালিশ নিয়ে বেড়িয়ে যাও ঘর থেকে ।তার সাথে গিয়ে এক সাথে থাকো।তুমি কি ভুলে গেছ সালমা।আমার মেয়ের সাথে ঐ বদজাত আর ওর মা কি ব্যবহার করেছিল।নেহাৎ ধৈর্য ধরে আছি নয়ত ওকে খুন করে ফেলতাম।"
খাবারের প্লেটে পানি ঢেলে উঠে গেলেন আজিজ সাহেব। বর্ষা হতাশাগ্রস্ত হল।
সালমা টলমল অশ্রু নিয়ে প্রস্হান ত্যাগ করল।তার শশুর কখনও তার সাথে এমন রুক্ষ আচারন করেনি।হঠাৎ তার কঠোরতা ছোট মনে বেশ আঘাত হেনেছে।তাই সহ্য করতে না পেরে আঁখিযুগল দিয়ে যেন অশ্রু নদীর বন্যা বইছে।
রাত বারটা।বৃষ্টির বেগ কমার বদলে দ্বিগুন বেড়েছে।বর্ষা বাতি অফ করে জানলা খুলে দিল।তার জানলা দিয়ে সদর দরজার গেট স্পষ্ট দেখা যায়।ঐ তো দেখা যাচ্ছে উৎস এখনও দাঁড়িয়ে আছে।আচ্ছা লোকটা কি পাগল?তার গাড়ি থাকতে কেউ ইচ্ছে করে বৃষ্টিতে ভিজে।গাড়ির ভিতরে ঢুকে বসে থাকলেই তো হয়।
রুমের ভিতেে পাইচারি করছে বর্ষা।যতই সে উপরে উপরে কঠিন কাঠিন্যতা থাকার চেস্টা করুক না কেন ভিতরে ভিতরে সে বিষণ পুড়ছে।কেমন জানি কলিজা বার বার ছেৎ করে উঠছে।তবে কি লোকটাকে সে ভালবেসে ফেলল?মনকে সুধাল সে।এটা নেহাৎ মিথ্যা কথা।লোকটার প্রতি তার মায়া রয়েছে,ভালবাসা নয়।মায়ার জন্য হয়ত কস্ট হচ্ছে।
সালাম বানুর একটা কথা মনে পড়ল হঠাৎ।লোকটা সারাদিন নাকি কিছুই খাইনি।এমন স্বাস্থ্যবান লোক সারাটা দিন না খেয়ে কি করে থাকতে পারে সে বুঝল না।তৎক্ষণাৎ প্লেটে করে ভাতের সাথে ইলিশ মাছের বুনা আর মুরগির মাংস নিয়ে নিল।পানি হয়ত গাড়িতে আছে ভেবে নিল না।পিছনের দরজা দিয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল।তার বাবার ঘরের লাইট বন্ধ।হয়ত ঘুমুচ্ছে।বর্ষা দীর্ঘশ্বাস ছাড়ল।যাক তার আর টেনশন রইল না।ফোনের ফ্লাশ অন করে ছোট ছোট কদম ফেলে কাদা মাটিতে হাঁটতে লাগল।
কিছুটা সামনে আসতেই উৎসের দেখা মিলল।ওকে দেখে লোকটার মুখের হাসি দীর্ঘ চওড়া হল।
বর্ষা চোখ রাঙিয়ে তাকাল।উৎস ভ্রুক্ষেপ করল না।সে বর্ষার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল।বর্ষা ক্রোধ মিশ্রিত গলায় বলল,
"এই বৃষ্টির মধ্যে ভিজে নিজেকে কি প্রমাণ করতে চান আপনি?তার ওপর শুনলাম সারাদিন না খেয়ে রয়েছেন।কেন পাগলামি করছেন?
ভাবছেন, এসব করল আপনার সাথে ফিরে যাব।তাহলে বলবো এসব নাটক বন্ধ করুন।আপনার সাথে আমার পথ চলা আর কখনও হবে না উৎস। ভুলে যান আমাকে।"
কথাটা বলার সাথে তড়িৎ গতিতে বর্ষার কোমর টেনে উৎস নিজের সাথে মিশিয়ে নিল।তীক্ষ্ণ দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে রইলো।
বর্ষা চমকাল।হাত থেকে ভাতের প্লেট পড়েই যাচ্ছিল।তার আগেই উৎস ধরে ফেলল। গাড়ির দরজা খুলে ভাতের প্লেট গাড়ির ভিতরে রাখল।বর্ষার মাথায় এখনও ছাতা ধরা।উৎস হুট করে ছাতা দুরে ছুড়ে মারল।
ঘটনা এত দুরত্ব ঘটে গেল যে বর্ষা ঠাহরও করতে পারল না।
বর্ষা ছাতার থেকে দৃষ্টি ঘুরিয়ে উৎসের দিকে তাকাল।মুহূর্তে তার রাগ উদাও হয়ে এক বুক ভয় এসে জুকে বসল।
উৎস এখনও রক্তিম করা দৃষ্টিতে তাকিয়ে আছে।হুট করে বর্ষাকে তার দু'বাহুতে শক্ত করে আবদ্ধ করে নিল।
কি থেকে হল বুঝতেই তার শরির কেমন অবশ হয়ে এল।উৎস বর্ষাকে আলত করে ছাড়ল।কোমরটা টেনে নিজের সাথে পুনরায় মিশিয়ে নিল।দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলল,
--কি বলছিলি যেন আমি নাটক করছি।আমার সাথে পথ চলা সম্ভব নয়। আমি পাগলামি করছি।তোর কথা কিন্তু বাস্তব সত্য। হ্যাঁ আমি পাগলামি করছি শুধু তোর জন্য। অথচ তুই বুঝছিস না।আরে এই বেঈমান এত কস্ট কার জন্য করি তোর জন্য নাকি অন্য কারও জন্য হ্যাঁ।মানলাম আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে।তবে সেটা মানুষকে না জানিয়ে তোর নিজের উচিত ছিল সরাসরি আমার সাথে কথা বলা।সেটা না করে উল্টাপাল্টা কাহিনি করে আমাকে রাগিয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলি।একবারও তোর ভাবা উচিত ছিল না।যে লোকটা এক বিছনায় থেকেও তার বিয়ে করা বউয়ের ওপর অধিকার ফলায়নি সে কি করে অন্য একটা মেয়ের সাথে রাত কাটাবে।ছিঃ এসব বলতেও আমার রুচিতে লাগছে। এই বিশ্বাস নিয়ে এত দিন আমার সাথে থেকেছিস।কি হল উওর দে।"
বর্ষা নিরুত্তর। সে কয়েকদিন আগে শুনল কথাটা। এটা নাকি জারা আর উৎসের মায়ের পরিকল্পিত প্লান ছিল।যেখানে উৎস ছিল সম্পূর্ণ নির্দোষ। কথাটা জারাই তাকে ফোন দিয়ে বলেছে এবং ক্ষমা চেয়েছে। বর্ষার রাগ কেবল এখানে স্হির নয়।তার রাগ হচ্ছে ঐ বাড়িতে গিয়ে উৎস কেন তার প্রতি অবহেলা করল তার জন্য।
হুট করে উৎসের দিকে তাকাল সে।সাদা পাঞ্জাবিটা ভিজে লোকটার শক্তপোক্ত ও চওড়া বুকের সাথে মিশে রয়েছে।বৃষ্টির ফোঁটা গুলি মাথায় বেয়ে বেয়ে মুখের ওপর গড়িয়ে পড়ছে।যেটা তার কাছে দেখতে অদ্ভুত রকমের সুন্দর লাগছে ।সিল্কি চুলগুলি বৃষ্টিতে ভেজার ফলে নুয়ে রয়েছে।আর সবচেয়ে যেটা বেশি তাকে আকর্ষণ করছে সেটা হল উৎসের এই চওড়া লোমযুক্ত বুক।
তৎক্ষনাৎ তার ভাবনায় ব্যঘাত ঘটল।দেখল, উৎস তার হাতের সামনে তুড়ি বাজাচ্ছে।বর্ষা হকচকিয়ে উঠল।
উৎস মৃদু হাসল।
"এত তাড়াতাড়ি হারালে কই?"
বর্ষা উওর দিল না।
উৎস বর্ষার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাল। পুনরায় হাসল।বর্ষার মেজাজ খারাপ হচ্ছে।একে তো এই রাএে বৃষ্টি ভিজে চুপসে আছে।তার মধ্যে লোকটা মজা করছে।বর্ষা তড়িঘড়ি করে চলে যেতে চাইছিল।উৎস তার হাত ছাড়ল না উল্টো শক্ত করে ধরে রাখল।টেনে একদম উৎসের বুকের ওপর নিয়ে ফেলল।থুতনিটা উচু করে ধরল।মুখের ওপর কয়েক গোজা চুল ছিল সেইগুলো যত্নসহকারে উৎস কানের খোড়ায় গুজে দিল।
অধরে হাত রেখে স্পর্শ করল।
তন্মধ্যে তার শরির মৃদু কম্পন দিয়ে উঠল।
উৎসের পরিকল্পনা বুঝতে পেরে মুহূর্তে ছিটকে দুরে চলে আসতে চাইল বর্ষা।উৎস ছাড়ল না।উল্টো শক্ত করে ধরে রাখল তাকে।সেকেন্ড দুই গেল।এর মধ্যে উৎস একটা ভয়ানক কাজ করে বসল।প্রেয়সীর অধরে ভালবাসার পরশ একে দিতে লাগল।পুরুষালি শক্তির সাথে বর্ষা ঠিক পেরে উঠল না।দু'বার কিংবা তিনবার দুরে সরে যেতে চাইল।কিন্তু তার চেস্টা সম্পূর্ণ ব্যর্থ হল।তা দেখে উৎসে হাসল।জানলা দিয়ে আজিজ সাহেবের চোখে পড়ল সম্পূর্ণ দৃশ্যটি।মুহূর্তে সে জানলা লাগিয়ে দিলেন।লজ্জায় মুখ লাল হয়ে এল।সে তো কেবল দেখতে চাইছিল তার মেয়েটা ওখানে কি করছে?কিন্তু এমন কিছু ঘটবে জানলে সে কখনও উঁকি দিত না।সব দোষ ঐ বদজাতটার।তার ভোলাভালা মেয়েকে পটিয়ে এখন রোমান্স করা হচ্ছে।একে তো একটা শিক্ষা দিতেই হবে।
বর্ষাকে ছেড়ে হাঁপাতে লাগল উৎস।বর্ষাও জোরে জোরে শ্বাস ফেলছে।উৎস বন্ধ জানলার দিকে তাকিয়ে মুচকি হাসল।সে স্পষ্ট তখন আজিজ সাহেবকে দেখছিল।লোকটাকে দেখিয়ে তার মেয়ের সাথে রোমান্স করছিল।সেই বুঝি পৃথিবীতে একমাএ জামাই যে শশুরকে দেখিয়ে মেয়েকে চুমু খাচ্ছে।আজিজ সাহেবের অসহায় মুখটার কথা মনে করে সে ক্রুটির হাসল।
(চলমান ~)
লামিয়া ইসলাম তাছমি।
গতকাল গল্প দেওয়ার কথা ছিল।কিন্তু দিতে পারিনি কারন কি জানেন?কালকে ঘরে মেহমান ছিল।যার কারনে ভিষন ব্যস্ত ছিলাম।লিখতেও টাইম পাইনি।সেজন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী।