ফন্ট সাইজ:
থিম:
বন্ধুমহল

পর্ব 39

লেখক: লামইয়া তাসনিম

#বন্ধুমহল।

৩৯.

আজ এক সপ্তাহ যাবদ উৎস আইসিওতে ভর্তি।সেবার গ্রাম থেকে ফিরে আসার পথে তার ওপর বিরোধিতা দলের কিছু ছেলেপেলে বড়সড় রকমের হামলা করে।অবশ্য ওদের মোকাবেলা করতে সে সক্ষম হতে পারত যদি সে সুস্থ থাকত।কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকার কারনে দশ জনের সাথে সে একা একজন মানুষ কুলিয়ে উঠতে পারেনি।বরাবরই সে ড্রাইভার নিয়ে চলাচল করত।সেদিন তার সঙ্গে ড্রাইভারও ছিল না।ভাগ্যে বুঝি এটাই ছিল।পরিবেশও ছিল বেশ অনুকূলে।যার কারনে আক্রমণকারীরা তাকে একা পেয়ে রান দা দিয়ে কুঁপিয়ে জগম করেছে।রাস্তায় অজ্ঞান অবস্থায় গ্রামবাসী পেয়ে তাকে হসপিটালে ভর্তি করছে।সাথে সাথে ব্যপারটি তার বাড়িতে ফোন করে জানানো হয়েছে।পরিবারের লোকজন এসে তাকে ঢাকা নিয়ে গিয়েছে।তার বর্তমান অবস্থা সংকটাপন্ন।তবে এত কিছু হয়ে গেল অথচ বর্ষা কিছুই জানিনি।ম্যান টপিক হচ্ছে তাকে জানানো হয়নি।সেদিন রাতে উৎসের কাছ থেকে সে এক প্রকার জোর করে চলে এসেছিল।সারারাত বৃষ্টিতে ভিজার ফলে উৎসের গায়ের তাপমাত্রা প্রচন্ড বেড়ে গিয়েছিল।সেই অবস্থায় সে ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছিল।সেখান থেকে দুর্ঘটনাটা ঘটে।হসপিটালের বাহিরে মিডিয়ার লোকজন এসে ভিড় জমিয়ে তুলকালাম কান্ড করছে।বারংবার একই প্রশ্ন করে পুলিশকে বিভ্রান্ত করে নাজাহাল অবস্হা বানিয়ে ছাড়ছে।এই নিয়ে সকাল সকাল টিভি, পএিকা,সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে।এইদিকে উৎসের পরিবার হাসপাতালে করিডরে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে।কিছুক্ষণ আগে ডাক্তার এসে জানায় অবস্থা বেশি একটা ভাল না।আমরা সবোচ্চ চেস্টা করে যাচ্ছি। এতে কাজ না হলে দেশের বাহিরে উন্নতমানের চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেন।ডাক্তারের কথা শুনে উৎসের মা সেলিনা চৌধুরী দু'বার জ্ঞান হাড়িয়েছে।অসুস্থ উর্বশী কত দিকে খেয়াল রাখবে।।সে নিজেও তো অসুস্থ। সেই সময়ে ফাহাদ,ইয়াস,হ্যারিকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখল।ফাহাদকে দেখে উর্বশী এতক্ষণের আটকানো পানিটুকু ঝরঝর করে ছেড়ে দিল।।ফাহাদকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগল।

ফাহাদ পরিস্থিতি স্বাভাবিক করতে উর্বশীকে ধীরে ধীরে চেয়ারে উঠিয়ে বসিয়ে দিল।শীতল গলায় বলল,

"তুমি এমন করে কাঁদলে তোমার আম্মাকে শান্ত্বনা দিবে কে শুনি।একটু শক্ত হও উর্বশী।আল্লাহর ওপর ভরসা রাখ।নিজের ভিতরে আরেকটি প্রাণ আছে তার কথাও চিন্তা করো।তুমি এখুনি বাড়ি চলে যাবে।আমি ইয়াস,হ্যারি আছি।ফোন তো আছেই যোগাযোগ চলবে।"

"বর্ষা জানে।উর্বশীর প্রশ্ন।"

"না।ওকে আবাদত জানানোর প্রয়োজন নেই।"

"এখনও ভাইয়ার ওপর রাগ করে আছো ফাহাদ।"

"রাগ করিনি উর্বশী।রাগ করলে এখানে নিশ্চয়ই আসতাম না।"

"তা ঠিক।"

"বাসায় যাও তোমার আম্মুকে নিয়ে।হ্যারি পৌঁছে দিবে তোমাদের।"

"আচ্ছা।"

পুরো এক সপ্তাহ ছুটি কাটিয়ে বর্ষা অবশেষে ভার্সিটিতে পা রাখল।

ভার্সিটির সামনে কৃষ্ণচূড়া গাছের নিচে তমাল,রিমি,শুভ,অয়ন,নিপা,নোমানসহ সকলে উপস্হিত রয়েছে।

নোমান আর নিপাকে ঘেরাও করে সকলে বসল। দু'জনকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে দেখছে।ওদের শকুনের ন্যায় দৃষ্টি দেখে নিপা হকচকিয়ে উঠল। নোমান দাঁত কেলিয়ে বলল,

"এমন করে কি দেখছিস তোরা।কিছু খাবি এনে দিব।"

"তোকে খাব।"

শুভের ঘাড়ত্যাড়া কথা শুনে নোমান থতমত খেয়ে বসল।

"মজা করছিস ভাই।"

শুভ ক্ষিপ্ত গলায় বলল,

"তুই আমার বেয়াই লাগোস যে তোর সাথে মজা করব।এত কিছু করার পরও তুই দাঁত কেলাচ্ছিস। মনডায় চায় দুইডারে ধইরা কয়টা লাথি মারি।আমি মানতে পারছিনা আমার সামনে দাঁড়ানো এই ছেলেটা নোমান।এই তুই কি করে পারলি ভাই আমাদের রেখে একা একা বিয়ে করতে।দিন দিন তোরা বড্ড স্বার্থপর হয়ে যাচ্ছিস। কথাটা শুভের অভিমানের গলায় বলা ছিল।"

অয়ন শুভকে শান্ত্বনা দিতে গিয়ে বলল,

"আহারে সোনা কাঁদে না।তোরে পিক কালারের বিষ এনে দিব নে। তা খেয়ে মনেরে শান্ত্বনা দিস।তারপরে কাঁদিস না ভাই।তোর জন্য আমার মেলা দুক্কু লাগে। "

শুভ চোখ গরম করে তাকাল।মুহূর্তে অয়ন চুবসে গেল।

রিমি বলল,

"এসব চ্যাপ্টার আবাদত ক্লোজ।কতদিন ধরে আমাদের শুভের গান শুনি না।"

রিমি শুভের দিক গিটার এগিয়ে দিল। বলল,

"নে শুভ পাগলা একটা গান ধর। "

শুভ ক্ষিপ্ত নয়নে রিমির দিকে তাকাল।কটকট গলায় বলল,

"তুই পাগলা,তোর জামাই পাগলা, তোর চৌদ্দগুষ্টি সব পাগলা।"

"আচ্ছা ভাই মানলাম আমার গুষ্টির সব পাগলা।তুই একমাত্র ভাল মানুষ।এবার তো একটা গান ধর।"

"দে গিটার দে।"

তমাল বলল,আমি সুর তুলি তুই গান ধর।

শুভ খাকারি দিয়ে গলা পরিষ্কার করে ঝেড়ে নিল।মোটা গলায় গানের সুর ধরল।

"এক যে ছিল সোনার কন্যা,
গোবর ভর্তি কেশ।
গোবর ধুইতে ধুইতে কন্যার,
সেম্পুর বোতল শেষ....!!

পুরো গানটা সে শেষ অবধি করতে পারেনি।সে মুহূর্তে থাস্ করে তার পিঠে গোটা কয়েক চড় পড়ল।

বেচারা গান বন্ধ করে হকচকিয়ে উঠল। ক্রোধে চেঁচিয়ে উঠলো।

"এই কে রে?কার এত বড় কলিজা আমারে থাপ্পড় মারোস।"

পিছন ফিরে দেখল,
বর্ষা রণচণ্ডী রূপ নিয়ে দাঁড়িয়ে আছে।

"হয়ে গেল কেল্লাফতে।এই জিনিসটা আর আসার টাইম পাইলো না।সময় আর অসময় কিচ্ছু বুঝে না এরা।বুঝলাম না উৎস ভাই এরে সামালায় কেমনে ।আমার তো দুই মিনিটে মাথা ঘুরঘুর করে ঘুরতে থাকে।"

বর্ষা চোখ রাঙাল।

"অশুভর বাচ্চা উল্লাপাল্টা ভুলভাল বকনি না।তাহলে আরও গোটা চারেক মার খাবি।"

"হয় ভাই বুঝলাম ৭১ যুদ্ধের সময় তোরা রাজাকারের বংশধর ছিলি।নয়ত এত নিষ্ঠুর, নির্মম আচারন কেন আমার সাথেই ঘটে।
আহ! কি সুন্দর গান গাওয়া ধরছিলাম।মাঝ পথে বরিশাইলা আইয়া দিল বাম হাত ঢুকাইয়া । "

"ছিঃ এটা কোন গান হল।তুই তো গানের বংশকে রফাদফা বানিয়ে দিলি।।আর তোর মুখে ভাষা ঠিক কর।বুড়িগঙ্গা নদীর পানিও অন্ততপক্ষে তোর মুখের থেকে পবিএ আছে।"

"মুখ আমার।ভাষাও আমার।আমার যা খুশি তাই বলব।তাতে তোর বাপের কি"

নিপা এসে থামাল দু'টোকে।তমাল এতক্ষণ সূক্ষ্ম চোখে ওদের ঝগড়া দেখছিল।কিছুক্ষণ আগেও দু'টোয় ঝগড়া করছিল। এখন বেশ ঠান্ডা হয়েছে।

বর্তমানে ভার্সিটির ভি.পি সে।উৎস সাবেক ভি.পি ছিল।তাদের ব্যাচ বিদায় হয়েছে বছর দুয়েক হতে চলল।

মিনিট দুয়েক পর তমালের ফোন আসল।সে ওদের রেখে কিছুটা দুরে গিয়ে ফোন ধরল।কথা বলা শেষ করে ওদের দিকে এগিয়ে গেল। বলল,এখুনি আমাদের হাসপাতালে যেতে হবে।

রিমি প্রশ্নবিদ্ধ নয়নে তাকাল।''হঠাৎ...''

"উৎস ভাইয়ের ওপর এর্টাক হয়েছে।বরিশাল থেকে আসার পথে শএু পক্ষ তাকে কুপিয়ে জগম করেছে।তার অবস্থা অতটা ভাল নয়।"

তমালের কথা শুনে বর্ষার হৃদয়টা কেমন ধড়ফড়িয়ে উঠল।হঠাৎ বুকটা সূক্ষ্ম ব্যথায় চিন চিন করছে।এসনটা কেন হচ্ছে আজব।লোকটার জন্য ভিষণ কস্ট হচ্ছে।কালকের জন্য তার ভিষণ অপরাধবোধ জাগছে।কাল কতটা বাজে আচারন করেছে সে লোকটার সাথে।তার ওপর সারারাত বৃষ্টিতে ভিজেছে।

অয়ন সন্দিহান দৃষ্টিতে বর্ষার মতিগতি অবলম্বন করল।গলা খাকার দিয়ে বলল,সে কিরে বর্ষা, উৎস ভাইয়ের এর্টাকের কথা তুই আমাদের একবারও জানালি না।

মিনমিনিয়ে বলল,

"আমি মাএ জানলাম।"

ওর কথা শুনে সকলে অবাকের চরম পযার্য়ে পৌঁছে গেল।

তমাল তাড়া দিল সকলকে।

"এসব চ্যাপ্টার আবাদত ক্লোজ। এখন আমাদের হাসপাতালে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চল সকলে।"

_______________

হাসপাতালে উপস্থিত সকল মানুষের মধ্যে প্রথমে নজর পড়ল ফাহাদের দিকে।বর্ষাকে এখানে বুঝি সে অতটা আশা করেনি।হাত ধরে এক কোনায় এনে জিজ্ঞেস করল।

"তুই এখানে কি করতে এসেছিস?"

"আশ্চর্য আমার হাসবেন্ড অসুস্থ আর আমি আসব না।"

"এসেছিস ভাল করেছিস।দেখে চলে যা বাড়িতে।"

বর্ষা আশ্চর্য হয়ে তকাল।বলল,
"কেন?"

"এতক্ষণ বাহিরে কি পরিমান মিডিয়ার লোকজন সাথে পুলিশ আছে নিশ্চয়ই দেখে এসেছিস।এরা যদি জানে তুই এমপি উৎস চৌধুরীর বউ তাহলে তারা তোকে জেরা করতে করতে অসুস্থ বানিয়ে ফেলবে।তার ওপর উৎসের এক্সিডেন্ট সব মিলিয়ে ওরা তোকে পাগল করে দেবে বুঝেছিস।"

"সামান্য জেরার ভয়ের কারনে আমাকে চলে যেতে বলছো।"

"দেখ বর্ষা তোর আর উৎসের বিয়ের খবর এখনও কিন্তু বাহিরে লিক হইনি।মাএ হাতে গোনায় আমরা কয়েকজন ছাড়া বিষয়টি কেউ জানে না।এখন এই মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়লে শএুরা অৎ পেতে থাকবে কখন তোকে বিনাশ করা যায়।আমরা কথা তুই নিশ্চয়ই বুঝেছি।"

"তোমার কথা আমি বুঝেছি ভাইয়া।তবে এটা শুনে রাখো আমি কোথাও যাচ্ছি না।লোকটাকে আমি আর কস্ট পেতে দিব না।এখনও সময় রয়েছে সবটা ঠিক করার।"

(চলমান~)
লামিয়া ইসলাম তাছমি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 39 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন