হঠাৎ করেই মিশি মাথা চেপে ধরলো, চোখ বন্ধ রেখেই বলে উঠলো, 'কুসুমপুরের এই জমিদার বাড়ি, ২২টা কক্ষ আছে। দুইটা রান্নাঘর,অন্ধরে একটা গোসলখানা ছিলো, একটা ঘোড়াশালা (১৫০ টা ঘোড়া ছিলো), একটা অস্র চর্চা কক্ষ(তীর, ধনুক,তলোয়ার, হরিনের মাথা,শিং, চামড়া, হাতির দাত,বাঘের চামড়া রাখা ছিলো), একটা জলসা কক্ষ(ওখানে রোজ আসর বসতো), একটা বাইজি কক্ষ(অনেক বাইজি কন্যার বসবাস, রুপাও ছিলো সেখানে), বাড়ির উত্তর দিকে একটা পাতাল উদ্যান (খাজনা দিতে না পারলে কৃষকদের তুলে নিয়ে আসা হতো।অমানবিক অত্যাচার করা হতো,সেখানে)।একটা আমদ কক্ষ (কৃষক কন্যাদের তুলে নিয়ে ফুর্তি করা হতো,তাদের স্বর্বস্রান্ত করা হতো, অসম্মান করা হতো)। বাড়ির দক্ষিণে একটা লুক্কায়িত কক্ষ আছে (ওখানে বন্ধী ছিলেন, জমিদারের প্রথম সহধর্মিনী মেহেরজান বেগম)। ওখানে কিছু আছে অনুরাগ ওখানে ঐ সিন্ধুকে সেই ১০০০ হাজার পৃষ্ঠার অসমাপ্ত আত্মজীবনী মূলক ঐ ডায়রিটা,পাতা গুলো ধুলোময়......!'
বলেই মিশি জ্ঞান হারালো।সকলে কেমন তাজ্জব বনে গেলো,সাথে চরম বিস্মিত হলো। অনুরাগ মিশিকে বুকে আগলে শাওনকে বললো,'দক্ষিণের দিকে পিছনে কুয়া আছে শাওন,পানি নিয়ে আয়।'
শাওন অদ্ভুত দৃষ্টিতে অনুরাগের পানে দৃষ্টি দৃঢ় করলো। তারপর তুবা ও মেঘের দিকে তাকিয়ে দেখলো, ওরা ও বিস্মিত নয়নে তাকিয়ে আছে অনুরাগের পানে।অনুরাগ তাড়া দিলো,'আরে আমাকে পরে দেখিস।এখন আপাতত পানির ব্যবস্থা কর।'
শাওন ছোটে গেলো বাড়ির দক্ষিণের পিছনে, অবাক করা বিষয় সত্যিই ওখানে একটা কুয়া আছে।কুয়ায় এখনো স্বচ্ছ জল খেলা করছে।শাওন বালতি ফেলে পানি তুলে নিলো।পানি নিয়ে শাওন এলে,অনুরাগ মিশির মুখে পানি ছিটালো।ক্ষাণিক পর মিশির জ্ঞান ফেরলো।মাথাটা কেমন ঝিমঝিম করছে। অনুরাগ মিশিকে জড়িয়ে ধরেই শুধালো, 'ঠিক আছো তুমি?'
'অনুরাগ ঐ ডায়রিটা,তোমায় বলেছিলাম না আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম।একটা জমিদার বাড়ি, আত্মজীবনীমুলক ডায়েরি, এই সেই জমিদার বাড়ি!'
মিশি অস্থির হয়ে এক একটা কথা বললো।অনুরাগ ও এবার বুঝতে সক্ষম হলো,সে ও তো এইরকম একটা স্বপ্ন দেখতো, মাঝে মধ্যে।
'কোথায় কিসের আত্মজীবনী মুলক ডায়েরি, মিশি? আর তুই এই জমিদার বাড়ি সম্পর্কে এতকিছু কিভাবে জানলি?' তুবা মিশিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো।
'আর তুই অনুরাগ;কেমন করে জানলি বাড়ির দক্ষিণে পিছনে কুয়া আছে?' সাথে সাথে শাওনের প্রশ্নে মিশি ও অনুরাগ একে অপরকে গভীরে ভাবে পরখ করলো। দু'জনেই চোখে অনেক প্রশ্ন,যার উত্তর খুঁজে পাওয়া যাবে ঐ আত্মজীবনী মুলক ডায়েরিতে।
মিশি বললো, 'আমার মনে হয় আমাদের ঐ কক্ষে গিয়ে ঐ জীবনী সংবলিত ডায়েরিটা খুঁজে বের করা দরকার। ঐ ডায়রিতে কোনো উত্তর মিলবে।’
'হ্যাঁ,আমার কাছে ও সব কেমন ধোঁয়াশা লাগছে। দেখো আমি নিজে কেমন ঐ কুয়ার কথা জানলাম বুঝতে পারছি না।' অনুরাগের কথায় সকলে সায় দিয়ে, সকলে ভেতরে গেলো।
সকলে এসে হাজির হলো সেই, দক্ষিণের লুক্কায়িত কক্ষের সামনে।কক্ষটা ছিলো বিশাল পর্দার আড়ালে, সেই পর্দা এখন আর এখানে নেই। মিশি কিছুক্ষণ তাকিয়ে রইলো, তারপর একেধারে কর্ণারে এসে দেয়ালের পাশে থাকা হরিণের শিং ধরে যেই ঘুরালো, অমনি চোখের পলকে সকলের সামনের দেয়ালটা সরে গিয়ে একটা সুরঙ্গ বের হলো।তুবা, শাওন ও মেঘ তো বাকরুদ্ধ! অনুরাগের কিছু কিছু কথা স্মৃতিতে প্রকট হতে চাইছে,মাথাটা ঝিম ধরে আসছে। সকলে এবার এগিয়ে গেলো সুরঙ্গের পথ ধরে। ভেতরে একটা দরজায় জং ধরা তালা ঝুলে আছে। অনুরাগ তালা ধরে নাড়তেই তালাটা ভেঙে পরলো। তারা সকলে, দরজা খুলে ভেতরে ঢুকলো। অন্ধকারে কেউ কিছু দেখতে পারছে না।সবকিছু আবছা আলোয় প্রতীয়মাণ।শাওন তার ফোনের ফ্লাস অন করলে,মিশি এগিয়ে গিয়ে মশাল জ্বালালো,কক্ষের চারকোনে চারটা মশাল রয়েছে।কক্ষের এক কোণে চেয়ারে বাঁধা একটা কঙ্কাল,গায়ের স্বর্ণের গহনা এখনো ঝুলে আছে।একটু দূরেই সেই সিন্দুক। মিশি গিয়ে সিন্ধুকটা খুলার চেষ্টা করলো,কিন্তু সিন্ধুক যে তালা বদ্ধ। মিশি মনে করতে পারছে না সিন্ধুকের চাবি কোথায় রাখা।অনুরাগ তখনই বলে উঠলো,
"সিন্ধুকের চাবি, মায়াবিনীর ছবি!"
মিশির মুখে তৎক্ষনাৎ হাসি ফুটলো,দেয়ালে মেহেরজান বেগমের একটা তৈলচিত্রের ছবি টাঙানো রয়েছে। মিশি ছবিটা নিচে নামালো। ছবির পিছনে একটা ছিদ্রের ভেতর হতে একটা চাবি বের করে অনুরাগের দিকে তাকালে, অনুরাগ ইশারায় সম্মতি দিলো।একটাই সিন্ধুকের চাবি।
মেঘ, শাওন ও তুবা তো অবাকে উপর অবাক হলো। তারা শুধু চেয়ে রইলো। কি হচ্ছে, কি হতে চলছে কিছু তাদের মাথায় ডুকছে না।এসব কি? আদৌও এসব বাস্তবতা কি? নাকি তারা স্বপ্ন দেখছে? তিন জনই মুখ চাওয়া চাওয়ি করে নীরবে দাঁড়িয়ে রইলো। মিশি এবার সিন্ধুক খুললো, প্রথমেই রাখা ছিলো তৈলচিত্রের একটা ছবি।ওরা আরো আশ্চর্য হলো যে ছবিতে মিশি ও অনুরাগ পাশাপাশি দাঁড়িয়ে আছে। মিশি ছবি হাতে, অপলক চেয়ে আছে। শাওন তো বেচারা চোখ কচলে, আবারো ছবিটা দেখলো,না ছবিতে মিশি ও অনুরাগই আছে। মেঘ শাওনের ক্যামেরা দিয়ে ফট করে ছবিটা ক্যামেরা বন্ধী করে নিলো।
'ছবিতে তো তুই আর অনুরাগ!তোরা একসাথে, এই সাজে?' বললো তুবা।
তুবার কথায় মিশি তুবাকে উদ্দেশ্য করে বললো,
'আমার সবকিছু ঝাপসা মনে পরছে, তুবা কিছুই স্পষ্ট নয়।তবে সব ভিষণ পরিচিত।'
'ভেতরে কি আছে দেখো,ঐ ডায়রিটা পাওয়া যায় কিনা। তাহলে সকল উত্তর মিলবে?' অনুরাগ নির্দেশ মতো মিশি ছবিটা রেখে নিচে একটা বিশাল আকৃতির ডায়রি পেলো।অনেক ওজন বটে। দৈর্ঘ ও প্রস্থেও ডায়রিটা অনাকাঙ্ক্ষিত আকৃতির। তুবা, শাওন, মেঘ ও অনুরাগ মিশিকে ঘিরে তার পাশেই বসলো।মিশি ডায়রির প্রথম পাতা উল্টালো, যেখানে স্পষ্ট লেখা রয়েছে _
"পূণর্জন্ম দ্বিতীয় উপখ্যান।"
মিশি এবার ডায়রির পরবর্তী পৃষ্ঠায় গেলো।যেখানে লেখা রয়েছে স্পষ্ট।অনুরাগ বললো,'তুমি পড় তো, তাহলে এই ডায়রির সাথে আমাদের জীবনের কি রহস্য তা জানা যাবে।কেনই বা সব গুলিয়ে যাচ্ছে। '
'হ্যাঁ,হ্যাঁ, অনুরাগ ঠিক বলছে।তুই পড় তো।' মেঘের কথায়,সকলের আগ্রহ ও নিজ মনের একরাশ কৌতুহল নিয়ে মিশি পড়তে শুরু করলো_
অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ!ঘন্টাখানিক আগেই সূর্য আকাশে উদিত হয়েছে। মালতীর প্রথম কদম পরেছে, কুসুমপুর জমিদার বাড়িতে। গেট পারি দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে, মালতী। মনে হচ্ছে এই জমিদার বাড়িতে সে আগেও এসেছে।আশে পাশের সব কিছু কেমন পরিচিত টেকলো। অথচ, আজই সে প্রথম এই বাড়িতে পা রাখলো।মালতী যত এগোচ্ছে ততই তার মনের ভেতর কোথাও অস্থিরতা কাজ করছে। বাড়ির পাশের পূর্ব দিকের সেই পুকুর পাড়, দক্ষিণ দিকের সেই কূয়া, একপাশে পুষ্পের সমারোহ সেই কাননে ফুটা মধুমালতী ফুলের সাথে ফুটন্ত সব পুষ্প, যেন সবই মালতীর খুব পরিচিত। নানা অস্থিরতা ও জড়তা নিয়ে অবশেষে জমিদার বাড়ির প্রধান ফটকে পা রাখতেই এক ঝাঁক পায়রা উড়ে গেলো বারান্দা থেকে,কাননের শুকিয়ে যাওয়া পুষ্প সজীবতা ফিরে পেলো।
মালতী এগিয়ে চললো; চলতে চলতে নজর গেলো উত্তর দিকে ওখানে চারজন কৃষককে বেঁধে রাখা হয়েছে। চাবুকের আঘাতের স্পষ্ট চিহ্ন তাদের কায়ায় বিরাজমান।দু’জনের তো গায়ের চামড়া ফেটে রক্ত ঝরছে। মালতী শুনেছে, খাজনা দিতে না পারলে কৃষকদের উপর চলে অমানবিক অত্যাচার। মালতী আজ তা প্রত্যেক্ষ করে নিলো।শিউরে উঠলো মালতী এমন নৃশংস অত্যাচার কি করে চালায় ওরা,ওদের কি মনে দয়া নেই? ঘৃণা জমালো ঐ জমিদার পরিবারের অত্যাচারীদের উপর।
তারপর, মালতী দেখলো একধারে একটা ঘোড়া শালা।মালতীর খুব ইচ্ছে, সে ঘোড়ার পিঠে চড়বে। কি সুন্দর একটা সাদা ঘোড়া, মালতী এগিয়ে গিয়ে একটু ছোঁয়ে দিলো।ঘোড়াটা মালতীর গা ঘেঁষে দাঁড়ালো।মালতী ঘোড়াটিকে জড়িয়ে ধরে আদর দিলো।আদর পেয়ে ঘোড়া হুংকার দিলে,মালতী খিলখিল করে হেসে উঠে।মালতীর হাসির এ ঝংকারে যেন নিস্তব্ধ সাগরে জোয়ার এসেছে। জমিদার বাড়ির সকল কর্মচারিরা কাজ ফেলে মন্ত্রমুগ্ধের ন্যায় মালতীর হাসি উপভোগ করছে।কাজের চাপে সকলের মধ্যে যে বিষন্নতা ছিলো তা যেন এক নিমিষেই কেটে গেছে।