ফন্ট সাইজ:
থিম:
পূনর্জন্ম

পর্ব 6

লেখক: মাহদিবা_মিশি

(অনুমতি বিহীন কপি করা নিষিদ্ধ!)

রাতের দিকে অনুরাগ ও স্টিফেন বসে আছে সামনা- সামনি।জঙ্গলের একটা পুরোনো দু-তলা বাড়িতে। অনুরাগের পিছনে বাঁধা রয়েছে গ্রামের অসহায় এগারো জন কৃষক কন্যা।তন্মধ্যে, চারজন বাইজীকন্যা।অনুরাগ লক্ষ টাকার বিনিময়ে স্টিফেনের হাতে তুলে দিলো, মেয়েদের ও অবৈধ ভাবে বিক্রি করলো গ্রামের দক্ষিণ দিকের জঙ্গল থেকে শিকার করে আনা হরিণে চামড়া, বাঘের চামড়া ও হাতির দাঁত এবং শিং।তাছাড়া কুসুম পুরের দক্ষিণ দিকের সাত বিঘা জমি বরাদ্দের জন্য চুক্তি নামায় সাইন করে দিলো।

স্টিফেন টাকার ব্যাগ অনুরাগের সামনে তুলে ধরে বললেন,‘তো মিস্টার অনুরাগ, চুক্তির কাজ যথাযথ সম্পন্ন হলে আমি আপনায় বাকি টাকাটা যথা সময়ে পৌঁছাইয়া দিবো।’

অনুরাগ নিঃশব্দে মাথা নাড়লো। চোখের ইশারায় বুঝালো, ‘ঠিক আছে!’

আসার সময় অনুরাগ মেয়ে গুলোরকে পরখ করলো। সবার চেহারায় যেন মালতীকে তার নজরে পরলো। অনুরাগ চোখ বুঝে তপ্ত শ্বাস নিলো।আজ এই প্রথম বার অনুরাগের কেমন খারাপ লাগছে,মেয়ে গুলোকে ওদের হাতে তুলে দিতে।একটা মেয়ে অনুরাগের সাথে বেয়াদবি করেছিলো।কিন্তু, অনুরাগ তাকে আঘাত করতে পারেনি।ঐ মেয়েটার চেহারায় যেন মালতীকে নজরে এলো।অনুরাগের সব গুলিতে গেলো।অনুরাগ সবকিছু এড়িয়ে সামনের দিকে হাঁটা ধরলো।পিছনে কন্দনরত মেয়ে গুলোর হাহাকার আজ অনুরাগের হৃদয়ে কাঁপন ধরালো,তার অজান্তেই।

দ্বিধা দ্বন্দ্বে ভোগে অনুরাগ এসে বসলো জলসা কক্ষে। কিন্তু, কোনো কিছুতেই আজ মনোনিবেশ করতে পারছে না, অনুরাগ।বার বার হাজার বার মালতীর মুখটা তাকে অনুরাগী করে তুলছে।রাগে তাপে অনুরাগ ডগডগ করে মদ্য পান করলো।

জলসা কক্ষের নাচগান শেষ করে অনুরাগ তার শয়ন কক্ষে এসে দেখলো রুহি তার বিছানায় আধশোয়া হয়ে শুয়ে আছে। অনুরাগকে দেখে রুহি উঠে বসে বললো, 'আসেন প্রাণনাথ! আপনার অপেক্ষায় প্রহর কাটছে।'

মাতাল অনুরাগ বাঁকা হেসে,এগিয়ে গিয়ে রুহিকে পুরো শুইয়ে দিয়ে, উপর আধশোয়া হয়ে শুলো। পাশের টেভিল থেকে একগুচ্ছ আঙুল ফল নিয়ে রুহির মুখের উপর রাখলো, 'আজ আমার মনটা বড্ড উদাস রুহি। জানিনা কেন এমন হচ্ছে? '

'আমি আছি তো, আপনার সকল উদাসীনতা আমি দূর করে দিবো।'

একথা বলে রুহি একটা আঙুল গুচ্ছ থেকে মুখে নিয়ে অনুরাগের গলা জড়িয়ে ধরলো।যখনি অনুরাগ রুহির সঙ্গে ঘনিষ্ঠ হতে যাবে, ঠিক তখনি মালতীর সেই ভয় যুক্ত মায়াবী মুখ, হরিণী আঁখি যুগল তার চোখের সামনে ভেসে উঠলো। অনুরাধা তৎক্ষনাৎ রুহিকে ছেড়ে উঠে বসলো।রুহি অবাক হয়ে শুধালো,

'কি হলো অনুরাগ?'

'কিছু না রুহি,ভালো লাগছে না কিছু।' বললো অনুরাগ।

'শরীর খারাপ লাগছে?' জিজ্ঞেস করে রুহি অনুরাগের কাঁধে হাত রাখলো।

'না রুহি আমি ঠিক আছি।শুধু একটু একা থাকতে চাইছি,একটু।'

রুহি অনুরাগকে আগাগোড়া পরখ করলো, কেমন আনমোনা টেকলো।চোখে কিছু লুকোচুরির স্পষ্ট ছাপ।বড়ই বিষন্নতায় পরিপূর্ণ অক্ষিপট যুগল।রুহির মনে হলো অনুরাগের বিশ্রাম প্রয়োজন।হয়তো কোনো কাজ নিয়ে দুঃশ্চিন্তায় পরেছে।প্রায়ই এ রকম হয়ে থাকে।রুহি আর ঘাটলো না।

'ঠিক আছে, আমি যাচ্ছি।তুমি বিশ্রাম কর।' বলে রুহি অনুরাগের কক্ষ ত্যাগ করলো।

অনুরাগ আঁখি যুগল বন্ধ করে দীর্ঘশ্বাস নিলো। কী আশ্চর্য! আজ জলসা ঘরেও প্রতিটা মেয়ে মধ্যে ঐ মালতী নজরে এলো। অনুরাগ হেঁটে হেঁটে কক্ষের দক্ষিণ দিকে জানালার পাশে গেলো।আকাশে আজ পূর্ণ চন্দ্র। মনে হয় আজ পূর্ণিমা। চাঁদে আলোয় রাতের আঁধার কেটে গেছে অনেক আগেই। কিন্তু অনুরাগের মনের মধ্যে যে আঁধার বাসা বেঁধেছে, সে আঁধার বুঝি গুছবে না। কিছু সময় অতিবাহিত হলো এভাবেই। অনুরাগ এবার কক্ষে এসে শুয়েছে।তন্দ্রার জন্য আঁখি যুগল বন্ধ করতেই আবারো মালতীর মুখটা দৃশ্যমান হলো।অনুরাগ এবারো উঠে বসলো। নিঃশব্দে বেরিয়ে এলো বাড়ির বাহিরে। উদ্দেশ্য এক নজর ঐ মনো- হরিনীকে দেখার,যে তার রাতের ঘুম হারাম করে দিয়েছে।

একজন পেয়াদার কাছ থেকে কৃষক সালেমের বাড়ির ঠিকানা জেনে নিলো।তারপর অনুরাগ হেঁটে হেঁটে মালতীর বাড়ির পাশে এসে দাঁড়ালো। কি করে, মালতীর সাথে দেখা করা যায় তা ভাবছে।

কিছুক্ষণ ভাবার পর, হঠাৎই অদ্ভুত বুদ্ধি এলো মাথায়। অনুরাগ একটা ডিল নিয়ে ছুঁড়ে মারলো মালতীদের টিনের চালে।পরপর কটা মারতেই সালেম আলী সজাগ হলেন।মালতী, ময়না ও জেগে উঠলো।

সালেম আলী হারিকেন হাতে বেরিয়ে, আশপাশে নজর বুলিয়ে হাক ছাড়লেন,'কেডা?কেডায় টিনের চালে ডিল ছুঁড়ে? '

অনুরাগ সালেম আলীকে দেখে গাছের আড়ালে লুকিয়ে পরলো।মালতী, ময়না ও ইতিমধ্যে বাড়ির বাহিরে এসে পরেছে।মালতী ভাবলো হয়তো মাস্টার মশাই (আরফান), তাকে দেখা করার জন্য ইশারা দিচ্ছেন।আজ তো মালতী যায়নি,মাস্টার মশাই ও তো আজ বাঁশি বাজান নি। প্রায়ই মালতীকে মাস্টার মশাই এইভাবে টিনের চালে ডিল ছুঁড়ে ইশারা করে ডাকেন। ডাকে সাড়া দিয়ে মালতী তখন বিলের পাড়ে এসে বসে, আর তখন মাস্টার মশাই (আরফান) বাঁশি বাজিয়ে প্রেয়সীর মনোরঞ্জন করে। এভাবে কত অব্যক্ত কাব্য তারা আদান-প্রদান করছে।

এসব ভেবে ধরা পরে যাওয়ার ভয়ে মালতী তার সালেম আলীকে বলে, 'আব্বা মনে হয় গ্রামের পোলাপানেরা দুষ্টমি করছে, কেউ নাই তো চলো ঘুমাবে।'

'হো আম্মা,চল ঘরে চল।বুঝি না পোলাপাইন কেন এমন মাঝ রাইতে দুষ্টুমি করে? 'বলে সালেম আলী ঘরে প্রবেশ করলেন।

মালতী ময়নাকে বললো, 'তুই ঘরে যায় ময়না।আমি আইতাছি।'

ময়না ঠোঁট টিপে হেসে জবাব দিলো, 'হো যাও। তোমার মাস্টার মশাই ছাড়া এত রাইতে আর কেডা ডিল ছুঁড়বো।'

মালতী ময়নার মাথায় গাট্টি মারলো, 'বেশি পেকে গেছিস না।যা ঘরে যায়।আমি আসছি।'

'হো যাইতাছি,যাইতাছি।' বলে ময়না হেসে হেসে ঘরে প্রবেশ করলো।

মালতী হারিকেন নিয়ে বিলের ধারের দিকে এগিয়ে গেলো। বিলের পাড়ে এসে মালতী হারিকেন তুলে ধরতেই একটা অভয়ব দেখতে পেলো,বড় গাছের পাশে দাঁড়িয়ে আছে। মালতী মুচকি হেসে এগিয়ে গিয়ে অভয়বের পাশে দাঁড়াতেই মুখের প্রাণবন্ত হাসিটা মিলিয়ে গেলো। একি, এ যে জমিদার পুত্র অনুরাগ আহিল! এত রাতে এখানে কি করছে? উনি কি আমাদের টিনের চালে ডিল ছুঁড়ে মেরেছেন? ভাবনার মধ্যেই অনুরাগ মালতীকে গাছের সাথে ঠেস দিয়ে দাঁড় করিয়ে সে একটু ঝুঁকে এলো। মালতী চিৎকার করতে চাইলে অনুরাগ মালতীর মুখে চেপে ধরলো।

কেটে গেছে কয়েক মুহুর্ত! অনুরাগ নির্নিমেষ তাকিয়ে আছে মালতীর পানে। অনুরাগের এক একটা ভারী নিঃশ্বাস মালতীর মুখে আঁচড়ে পরছে। মালতী কখন থেকে ছুটার জন্য মোচড়া মুচড়ি করছে। অনুরাগ মালতীর এহেন অবস্থা দেখে মুচকি হাসলো। মালতীর মুখের উপরে আচঁড়ে পরা চুলে ফুঁ দিয়ে বলে উঠলো, 'আমার রাতের ঘুম কেড়ে নিশ্চিন্তে ঘুমানো হচ্ছে, মধুমালতী?'

মালতী নাক মুখ কুঁচকে শুধালো, 'ছাড়ুন আমাকে। আমি কেন আপনার ঘুম কেড়ে নেবো? কি সব আবোল তাবোল বকছেন।'

'নিয়েছো তো! এই যে সবখানে আমি তোমায় দেখছি। এ কেমন মায়ায় বেঁধেছো মায়াবিনী- মনোহারিণী।'

'ছাড়ুন আমায়,আমি বাড়ি যাবো।আপনার অহেতুক কথা শুনার ইচ্ছে,সময় কোনোটাই আমার নেই!'

অনুরাগ মালতীর হরিণী চোখ দৃষ্টি স্থির রেখে শুধালো,'পালাতে চাইছো? যদি আমার মায়ায় জড়িয়ে যাও, সেই ভয়ে?'

অনুরাগের মায়াভরা চোখে, মালতী ও কঠোর দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিলো, ‘আপনার মতো পাপিষ্ঠ পুরুষের মায়ায় জড়ানো আমার জন্য নিষিদ্ধ হোক!’

“আমি পাপিষ্ঠ পুরুষ?”

মালতী তাচ্ছিল্য করে হাসলো, 'নিসন্দেহে! কোনো সংশয় আছে?যে অসহায় কৃষকদের খাজনার দায়ে অমানবিক অত্যাচার করে, অন্যায় ভাবে তাদের জমি দখল করে, নিরীহ কৃষক কন্যাদের অসম্মান করে,সে তো নরকের পবনে কুলষিত আত্মা!'

'আচ্ছা মানলাম আমি পাপিষ্ঠ পুরুষ! তবে_মানুষ কিন্তু নিষিদ্ধ, পাপিষ্ঠ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়, নিজের অজান্তেই! কথাটা নিশ্চুয়ই তুমি শুনেছো, মধুমালতী?' বললো অনুরাগ।

“আমার মরণ হোক! আপনি নামক নিষিদ্ধ পাপিষ্ঠ পুরুষের মায়ায় আকৃষ্ট হওয়ার আগে! পথ ছাড়ুন।”

মালতী কপট রাগ নিয়ে কথাগুলো উচ্চারণ করতেই, অনুরাগ নিঃশব্দে মলতীর থেকে সর আসলো।তখনই, মালতী চলে যেতে উদ্ধত হলে পিছনে থেকে অনুরাগ বলে উঠলো, 'এই নিষিদ্ধ পাপিষ্ঠ পুরুষের মায়ায় একদিন তুমি পড়বে,মধুমালতী! মিলিয়ে নিও!'

মালতী অনুরাগের দিকে ফিরে তাকালো,তার অগ্নি চক্ষু দিয়ে যেন অনুরাগকে ভস্ম করে দিবে, ‘অসম্ভব! এমন দিন আসার আগে আমায় মৃত্যু হোক !’ বলে মালতী গটগট করে হেঁটে চলে গেলো।অনুরাগ মুচকি হেসে বাড়ির পথ ধরলো।মনের অস্থিরতা যে মালতী কাটিয়ে দিয়েছে, আর দিয়ে গেছে একরাশ স্বস্তি। এখন যেন চোখে ঘুমপরীরা এসে হানা দিচ্ছে।

****

কয়েকদিন পর, চারপাশে সকলে হেমন্তের ধান ঘরে তুলতে ব্যাস্ত।কুসুমপুর গ্রামের প্রতিটা ঘরে ঘরে গোলা ভরে গেছে পাকা ধানে। সকলের উপর বরাদ্দকৃত খাজনা তুলে নিচ্ছে জমিদারের পেয়াদারা।মালতীদের ও নতুন চাল ঘরে উঠেছে। তাই বিকেলের দিকে মালতী আজ গাছের নারিকেল ও গোয়ালের গরুর দুধ দিয়ে পায়েশ রান্না করছে। সন্ধ্যায় আবার মাস্টার মশাই এর সঙ্গে দেখা করতে যাবে,তখন একটু নিয়ে যাবে।মাস্টার মশাই এর আবার পায়েশ খুব প্রিয়। সেই মুহূর্তে,অনুরাগ গরুর গাড়ি ও দু'জন লোকসহ তাদের বাড়িতে এসে সালেম আলীকে ডাকলো,‘বাড়িতে আছেন,সালেম চাচা?’

পেয়াদারা তো রীতিমতো মতো হতবাক।দু'জনে একে অপরের দিকে অবাক হয়ে তাকালো।এ যে ভুতের মুখে রামনাম! জমিদার বাড়ির বড় ছেলে অনুরাগ আহিল কাউকে চাচা বলে সম্মোধন করছে।আআার খাজনা নিতে এসে এতো ভালো ব্যবহার করছে। অবাক হলেও পেয়াদা ভুবন ও সোহাগ নিরবে তা হজম করলো। মালতী তাদের ডাক শুনে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো, 'আব্বা তো বাড়ি নেই, মাঠে গেছে।'

অনুরাগ মালতীকে দেখে প্রাণবন্ত হাসল। গোলাপি শাড়ি পরা মালতীকে একদম বিমল সরোবরে ফুটে উঠা সজীব পদ্মফুল মনে হচ্ছে।

'ও আচ্ছা। তাহলে আমরা বসি, উনি আসলে খাজনা নিয়ে যাবো।' বললো অনুরাগ।

মালতীর বিষয়টা ভালো লাগলো না।তাছাড়া সে একা বাড়িতে আছে। অনুরাগ পলকহীন চাহনিতে চেয়ে, উঠুনে রাখা একটা মোড়ায় বসলো।তার সঙ্গের লোক গুলো দাঁড়িয়ে আছে। মালতী তখন রান্নাঘরে চলে এলো। অনুরাগ কিছুক্ষণ বসে মালতীর উদ্দেশ্যে বলে উঠলো, 'বাড়িতে মেহমান এলে আপ্যায়ন করাতে হয়।তা কি এ বাড়ির রানী সাহেবার জানা নেই? '

অনুরাগের ইঙ্গিত করে বলা কথার মানে মালতী বুঝলো। অনিচ্ছা স্বত্বেও এক বাটি পায়েশ ও এক গ্লাস খেজুরের রস এনে অনুরাগের সামনে দিলো।অনুরাগের হাসি আরো চওড়া হলো, 'বাহ! গিন্নি তো পায়েশ রান্না করে নিয়ে আসছে।কি সুগন্ধি আসছে, উফ!স্বামী সোহাগী হবে গো, মধুমালতী।'

বলে অনুরাগ তৃপ্তি নিয়ে পায়েশ খেতে লাগলো। মালতীর সব কিছু কেমন অস্বস্তি লাগছে, অনুরাগের লাগামহীন চাহনিতে, বেফারেস কতাবার্তা।কিছু সময়পর, সালেম আলী বাড়ি ফিরে আসলেন, 'আরে ছোট জমিদার, আপনে এই সময়?'

অনুরাগ মাত্রই পায়েশ শেষ করে বলে উঠলো, 'খাজনা নিতে আসলাম চাচা।'

'খাজনা প্রস্তুত আছে। ঐ দক্ষিণের গোলা ঘরে।' বললেন সালেম আলী।

অনুরাগ তার লোক দু'টোকে ইশারা করলো, 'ওদের নিয়ে যান।ওরা ধান গুলো গরুর গাড়িতে তুলে নিবে।'

সালেম আলী লোক গুলোকে সাথে নিয়ে দক্ষিণের গোলাঘরের দিকে রওনা দিলেন।লোক গুলো এক এক করে উপকৌটন গরুর গাড়িতে তুলে নিচ্ছে।

পায়েশ খাওয়ার পর অনুরাগ মালতীর শাড়ির আঁচলে মুখ মুছলে, মালতী শাড়ির আঁচল খামচে ধরে বলে উঠলো, 'কি করছেন কি এসব?এ কি রকমের অসভ্যতামী?'

‘অসভ্যতামী নয়; এটা ভালোবাসা!’

এ কথা বলে অনুরাগ মালতীকে চোখ মারলো।মালতী তো রেগে মেগে আগুন।মালতী অনুরাগের থেকে শাড়ির আঁচল টেনে নিলে অনুরাগ মুচকি হেসে বলে উঠলো, ‘একটা কথা কি জানো, যখন তুমি রাগ করো তোমার নাকের ডগা রক্তিম বর্ণ ধারণ করে মধুমালতী ? তখন এক মোহনীয় সৌন্দর্য তোমায় ঘিরে ধরে। এমন হৃদয় কারক সৌন্দর্যে, আমি খুন হতে চাই আমৃত্যু!'

মালতী নীরবে রইলো।স্থির চাহনি নিক্ষেপ করলো অনুরাগের পানে।এরমধ্যেই, লোকগুলো খাজনা তুলে নিয়েছে।অনুরাগ মালতীর সম্মুখে খানিক ঝুঁকলো,
'তুমি পুরোটাই মায়াজাল মধুমালতী! ভয়ংকর মায়াজাল!যে জালে আষ্টেপৃষ্টে যাচ্ছি আমি ক্রমশ। আমার তোমাকেই লাগবে,মৃত্যু অবধি এ মায়া কাটাতে। যাইহোক, পায়েশটা অমৃত ছিলো।'

বলে অনুরাগ চলে গেলো।মালতী অগ্নি চক্ষু নিয়ে অনুরাগের গমন দেখলো।তার ইচ্ছে হলো, সাধ্য থাকলে ঐ অনুরাগকে দু-চোখের অগ্নিতে ভস্ম করে দিতো।নয়তে গাছের উপর উল্টো ঝুলিয়ে রাখতে।কি রকম লাগামহীন।যে মেয়েকে বিয়ে করবে তার কপালটা হয় পুড়া নয়তো ফাটা।

****

সন্ধ্যার দিকে অনুরাগ জমির আলী কৃষকের বাড়িতে এসে হাজির হলো। জমির আলী অনুরাগকে দেখে ডুক গিলে গলা ভিজিয়ে নিলেন।কারণ, এ বছরের পুরো খাজনাটা তিনি পরিশোধ করতে পারছেন না।কিছু অবশিষ্ট আছে। অনুরাগ এসে জমির আলীর উঠুলে রাখা শীতল পাটির একটা ছোট্ট খাটে আয়েশ করে বসে হাক ছাড়লো, ‘জমির চাচা বাড়িতে আছেন নাকি?’

কম্পিত পায়ে হেঁটে জমির আলী এসে উপস্থিত হলেন অনুরাগের সম্মুখে, চোখে তার স্পষ্ট ভয়ের ছাপ। কারণ ঘরে রয়েছে তার বিবাহপূর্ব এক কন্যা সেতু।

‘এইবার একটু কম পরছে খাজনা,আব্বাজান। তয় আমি এক মাসের মধ্যে তোমাগো খাজনা পরিশোধ করে দিবো, ইনশা-আল্লাহ!’

অনুরাগ রক্ত চক্ষু নিবন্ধন করলো জমির আলির পানে।তারপর চোখে চাহনি সরিয়ে শীতল চোখে তাকালো,ঘরের সদর দরজার সম্মুখে দাঁড়ানো জমির আলীর মেয়ে সেতুর দিকে।তা দেখে সেতু আঁতকে উঠলো।জমির আলী অনুরাগের পায়ে পরে গেলেন,
‘দোহাই লাগে আব্বা,আমার মেয়েটারে নিয়া যাইও না।তোমার যা শাস্তি দেয়ার আমারে দেও।আমার ঘরের লক্ষী, ঘরের সম্মান তুমি নষ্ট কইরো না।’

অনুরাগ কঠোর কন্ঠে শুধু পেয়াদা ভুবনকে বললো,
‘মেয়েটাকে যেন আজ রাতেই,বাইজী কক্ষে পাই, আমি!’

বলেই উঠতে চাইলে,জমির আলী অনুরাগের পা জরিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন, ‘দয়া করো আব্বা! আমার মাইয়াটারে ছাড়িয়া দাও।আমার ঘরের ইজ্জত এই ভাবে নিলামে তুইলো না।দয়া কর!’

পেয়াদা ভুবন সেতুকে টেনে হিঁচরে বাড়ির উঠুনে নিয়ে এলো।সেতু অনুরাগের সামনে হাত জোর করে বলে উঠলো, ‘আমারে ছাইড়া দেন, ছোট জমিদার। আমার আব্বার সম্মান নষ্ট করার আগে আমারে মাইরা ফালান।’

তখনি অনুরাগ কিছু বলতে গিয়েও থেমে গেলো।ঐ সেতুর মাঝে যেন মালতীর আহাজারি তার চোখ ফুটে উঠলো।অনুরাগ আবারো দিশেহারা হলো।ভুবনকে উদ্দেশ্য করে বললো, ‘ছেড়ে দাও মেয়েটাকে!আর বাকি উপকৌটন নিয়ে বাড়ি ফিরে যাও।আমি আসছি।’

বলে অনুরাগ জমির আলীর বাড়ি থেকে বেরিয়ে এলো।সেতুকে তার মা এসে জড়িয়ে ধরলো। জমির আলী মেয়েকে আগলে ঘরে নিয়ে গেলেন।পেয়াদারা বাকি খাজনা নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিলো।

****

সন্ধ্যার সূচনা। সূর্য প্রায় ডুবন্ত, মালতী হাতে পায়েশের বাটি নিয়ে বিলের পাড়ে বসে আছে। মাস্টার মশাই আজও আসতে দেরি করছে। না জানি তার কি কাজ?এমন সময় আরফান এসে মালতীর পাশে বসে বললো, 'অপেক্ষা মধুর হয়, যদি অপেক্ষার ফল মিষ্টি হয়!'

মালতী বিলের পদ্ম ফুলের মাঝেই দৃষ্টি স্থির রাখলো, 'তাই বুঝি?'

'হ্যাঁ!কেউ একজন বলেছিলো।'

মালতী ফিসেল হেসে পায়েশের বাটি এগিয়ে ধরলো আরফানের সম্মুখে, 'ঠান্ডা হয়ে আসছে, তাড়াতাড়ি খেয়ে নিন।'

আরফান ঠোঁট কামড়ে বলে উঠলো, 'যত্ন করে রেঁধে এনেছো, খাইয়ে দিলে খুব কি ক্ষতি হবে? '

মালতী লজ্জায় নুইয়ে পরছে যেন,নিভু নিভু চোখ তুলে তাকালো আরফানের পানে, 'কেউ দেখলে কলঙ্ক লাগবে যে!'

'ভয় নেই! সেই কলঙ্ক না হয়,আমি আমার ভালোবাসা দিয়ে মুছে দেব। কলঙ্কিত পুষ্পকে আমি না হয় প্রণয়ের মায়াজালে বেঁধে জীবন্ত করবো।' বললো আরফান।

মালতী ঠোঁট কামড়ে আশপাশে নজর দিলো, না কেউ নেই। তারপর কাঁপা কাঁপা হাতে এক চিমটি পায়েশ তুলে ধরলো, আরফান মুখে পুড়ে নিলো।আরফানের ঠোঁটের পরশ,মালতীর আঙ্গুলে সিক্ত হতেই, এক অদ্ভুত শিহরণে মালতী শিহরিত হলো।আপনা আপনি বন্ধ হলো, অক্ষিপট যুগল।

'এত যত্নে তুমি বিষ খাওয়ালে ও আমি অনায়াসে খেয়ে নিবো মালতী!' বললো আরফান।

এহেন বাক্য কর্ণগোচর হতেই মিনমিন করে চোখ খুলে তাকালো মালতী।আরফান কেমন মোহময় দৃষ্টিতে চেয়ে আছে। মালতীর সাধ্য হলো না ঐ নিখুঁত, মোহনীয় দৃষ্টিতে দৃষ্টি নিবন্ধন করা।বুকটা ধুকপুক করছে,অসাড় হয়ে আসছে পুরো কায়া।সে বাটি রেখেই, দৌড়ে চলে এলো।আরফান ঐ লজ্জা মাখা মালতীর মুখবায়বে ঘায়েল হলো।

"প্রণয় পুরুষের কাছে পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো তার প্রণয়িনীর লজ্জামাখা মুখ!"

বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠোঁট লেগে থাকা পায়েশ মুছলো আরফান।মালতীর গমন পানে তাকিয়েই বিড়বিড় করলো, 'বরাংবর, আমায় এলোমেলো করে কেন চলে যান মালতী?এ যে অসহনীয় মিষ্টি যন্ত্রণা!আমার যে এ যন্ত্রণা সহ্য করতে কষ্ট হয়।একটু প্রণয়ে সিক্ত হলে কি খুব বেশি ক্ষতি হতো।'

একদিকে যেমন প্রেমের জোয়ার বয়ে গেলো বিলের পদ্ম ফুলকে সাক্ষী রেখে।একই সময় বিলের পাড়ে গাছের আড়ালে লুকিয়ে থাকা অনুরাগের মনে অনুভূত হলো দহনীয় যন্ত্রণা। ভালোবাসার মানুষের অন্য একজনের সাথে প্রণয়ে সিক্ততার দৃশ্য, এমন বিভৎস দৃশ্য অনুরাগের মনে তুললো অবাঞ্ছিত ঢেউ। রক্তচক্ষু নিয়ে অনুরাগ মালতীর গমন দেখলো। অতঃপর, নজর দিলো আরফানের পানে। মনে মনে একটা ফন্দি এঁকে বাঁকা হাসলো অনুরাগ, 'কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে!'

চলবে…….

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 6 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন