#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৭)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
কেটে গেছে মাঝের দুটো দিন। আর একদিন পর ভার্সিটির ক্লাস শুরু হবে কিন্তু ঊষসী ফিরতে পারে নি। তার অবশ্য কারণ আছে। এইবার বাড়ি যাওয়ার পর তার মা নাছোড়বান্দা একদম! পারছে না শুধু বেঁধে রাখতে! ঊষসী তো ভেবেই নিয়েছিল এইবার তবে জামাই সাথে করেই ভার্সিটি ফিরতে হবে। কারণ তার মা তাকে ছাড়ছিলোই না যেন আজকেই বিয়ে পরিয়ে তারপর ক্ষান্ত হবেন! ঊষসী অনেক কান্নাকাটি করলো কিন্তু মন যেন গললোই না। তার বাবাও মায়ের সাথে মত দিয়ে বোঝাচ্ছে, "ছেলেটা ভালো বিয়ে পরিয়ে রাখলে তো অসুবিধে নেই। তোকে ওরা পড়াবে এই নিয়ে চিন্তা নেই" একটা সময় তো মনে হয়েছে নিজেকে বিবাহিত বলে এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য কিন্তু পরবর্তী পরিস্থিতি কি হবে সেটা ভেবে চুপ ছিলো। শেষমেশ উপায় একটা দেখে সে নিজেকে নিজেই বাঁচালো। বাড়ি যাওয়ার পরেরদিনই একটা ছেলেকে নিয়ে আসবে বলেছে তাই সে পরেরদিন সকাল সকাল তার ভাইকে নিয়ে নানুরবাড়ি চলে গেল! সেই দুঃসম্পর্কের খালা ছেলেকে নিয়ে এসেছেন ঠিকই কিন্তু বাড়িতে আপ্যায়ন পেয়েই ফিরে গেছেন ঊষসীকে তো আর পেল না। বাড়ি থেকে নানুরবাড়ি যাওয়ার পুরো রাস্তা তার ভাই ইশরাক তাকে "পলা’তক আ’সামী" বলে খেঁপিয়েছে। বাসে বসে বসে গালে হাত দিয়ে ভাবুক কণ্ঠে বলল,
– বুঝলি ঊষা? আমার জীবনটা কি অদ্ভুত!
ঊষা ভ্রু কুঁচকে বলল,
– তোমার আবার কিসের অদ্ভুত? তুমি তো ডু ফুর্তি এত টেনশনের কি আছে? আমার মতো টেনশন থাকলেই না বুঝতে!
– ধুর চুপ কর। এই দেখ বউ নিয়ে পালানোর বয়সে আমি তোকে বিয়ে থেকে পালাতে সাহায্য করছি!
ইশরাকের সিরিয়াস মুখের দিকে তাকিয়ে ঊষসী ধপ করে বাসের সিটে মাথা ঠেকালো। এমন টাইমে এসব ফাজলামো কে করে? ঊষসীকে চুপ থাকতে দেখে ইশরাক আবার বলল,
– আচ্ছা একটা কথা বল তো?
ঊষসী বিরক্ত মুখে বলল,
– কি?
– তুই পালাইতেছিস কিজন্যে? কোনো পছন্দ আছে?
ঊষসীর বুকটা ধ্বক করে উঠলো অজানা ভয়ে। মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। ইশরাক তা দেখে হেসে বলল,
– ভয় পাচ্ছিস কেন? আমি তো তোকে চিনি। আমি মজা করছিলাম রে!
নিজেকে কোনোরকম সামলে নিয়ে জানালার দিকে মুখ ফেরালো ঊষসী,
– ভাইয়া, তুই না মাঝে মাঝে অতিরিক্ত পাকা কথা বলিস! আমার কোনো পছন্দ-টছন্দ নেই, তুই ভালো করেই জানিস। আমি শুধু শান্তিতে পড়ালেখাটা শেষ করতে চাই।
– তাই তো বলছি রে হুদাই খাটনি তোরও আমারও। ওই ছেলেটার কি জানি নাম যাইহোক ছেলে ভালো কিন্তু। কেউ নাই তোর কিন্তু পালানোর এনার্জি আছে। সকাল সকাল আমার ঘুম ভাঙিয়ে এই জার্নি করতে হচ্ছে।
– এসেছো কেন? আমি তো বলেছিলাম ক্যাম্পাসে ফিরে যাবো তুমিই তো বললে নানুর বাড়ি যেতে।
ইশরাক ওর মাথায় হালকা একটা চাটি মেরে বলল,
– আচ্ছা বাবা ঠিক আছে, আর ক্ষ্যাপাবো না। নানুরবাড়ি পৌঁছে অন্তত দুটো দিন শান্তিতে থাক। আম্মুর রাগ কমলে তারপর দেখা যাবে।
– আম্মুর রাগ এভাবে কমবে না। মনে হচ্ছে ওদিক থেকেই ফিরে যেতে হবে!
– কোনো দরকার নেই। আমি সামলে নিবো।
ঊষসী আর কিছু বললো না। সেই যে বের হওয়ার সময় ফোন অফ করেছে এরপর আর অনই করেনি। ওদিকে বান্ধবীরা ওকে ফোনে পাচ্ছে না দেখে ধরেই নিয়েছে বিয়ে টিয়ে বোধহয় এবার হয়েই যাবে! ঊষসী নিজেও জানে ওরা ফোনের উপর ফোন করতেই থাকবে। কথাটা ভেবে নিজের মনেই বাঁকা হাসি ফুটলো ঊষসীর। বান্ধবীদের উৎকণ্ঠা আর আশঙ্কায় ভরা মুখগুলো স্পষ্ট ভাসছে চোখের সামনে। হলে ফিরলে যে রেহনুমা স্পেশালি রুহি আর মীরার প্রশ্নের বাণে জর্জরিত হতে হবে, তা ভেবেই একপ্রস্থ হাসি পেল ওর। ফোন বন্ধ করে একটা সঠিক সিদ্ধান্তই নিয়েছে সে। নয়তো এতক্ষণে মায়ের অনবরত কল, বকুনি আর বান্ধবীদের একের পর এক মেসেজের বন্যায় ফোনের নোটিফিকেশন বার উপচে পড়ত! এখন বাসায় তো ভাইয়া সামলে নিয়েছে এই ভেবে চোখ বন্ধ করে পড়ে রইল সে। কাল সারারাত টেনশনে ঘুম হয়নি এখন একটু ঘুমানো যাক!
.
তিনটে দিন নীরবে নিভৃতে কেটে যাওয়ার পরও ঊষসীর দেখা না পাওয়ায় হতাশ বান্ধবীরা।
– মেয়েটা কি সত্যি সত্যি বিয়ে করতে বসে পড়ল নাকি রে?
রুহি হাত থেকে চিপসের প্যাকেটটা পাশে ছুঁড়ে ফেলে উৎকণ্ঠা নিয়ে বলল।
মীরা গালে হাত দিয়ে ভাবুক দৃষ্টিতে সোজা তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল,
– আন্টির যা জেদ, আর ঊষার যা বিয়ের প্রতি অ্যালার্জি! হতেও পারে আন্টি এবার জোর করে বসিয়ে দিয়েছে। কিন্তু অন্তত একটা মেসেজও তো দেওয়া যেত!
রেহনুমা ব্যাগের উপর হাত রেখে ফোন স্ক্রল করতে করতে বিরক্তি নিয়ে বলল,
– তোরা হুদাই প্যানপ্যান করছিস। ঊষাকে চিনিস না? বিয়ের খবর হলে এতক্ষণে বাতাস গরম হয়ে যেত। নিশ্চয়ই বিয়ের প্যারা থেকে বাঁচতে কোথাও গা ঢাকা দিয়েছে! ও আসবে ঠিকই, আর এলে ওর একদিন কি আমাদের পঞ্চাশ দিন!
ক্লাস গ্যাপে বসে ওরা এই নিয়ে গবেষণা করছে। একা একা ক্লাস করতে ভালো লাগছে না তাদের এই নিয়ে ক্লাসেও গবেষণা করতে গিয়ে স্যারের কাছে ধরা খেয়েছে মীরা। তারপর আর কি? স্যার কি বুঝেছে তা জানতে চাইলে বোকার মতো চেয়ে ছিলো সে। সে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল,
– যেটাই হোক আমাকে একবার জানানো উচিত ছিলো! আমি ওর চিন্তায় শেষমেশ স্যারের কাছে ধরাও খেলাম আর ও…
– শান্তিতে ঘুম দিচ্ছে!
মীরার শেষ কথাটা শেষ হওয়ার আগেই রুহি আর রেহনুমা একসাথে বলে খিলখিল করে হেসে উঠল। মীরা মুখ ভেংচি কাটল। তিনজন উঠে ক্লাসের দিকে হাঁটা দিল। আর পনেরো মিনিট পর ক্লাস শুরু হবে।
ভার্সিটির কদম গাছটার ছায়ায় দাঁড়িয়ে ছিল শেহজাদ শাহরিয়ার নির্ঝর ও তার বন্ধুরা। নির্ঝরের পরনে সাদা শার্টের সাথে নেভি ব্লু জিন্স। বন্ধুদের আড্ডা চললেও নির্ঝরের কানে কিছু ঢুকছে কি না বোঝা গেল না। চেনা এই ক্যাম্পাসে হাজারো মানুষের আনাগোনা কিন্তু তার তীক্ষ্ণ নজর যেন অবচেতনভাবেই কাউকে খুঁজছিল।
মিরাজ ওর দিকে তাকিয়ে বলে উঠল,
– কি হয়েছে রে নির্ঝর তোর? আমরা কথা বলেই যাচ্ছি আর তুই এদিক সেদিক তাকাচ্ছিস কেন বারবার?
– কই?
– কাওকে খুঁজছিস?
– কাকে খুঁজবো? খুঁজার হলে এমনিই খুঁজে নিতাম।
তানভীর দাঁত কেলিয়ে বলল,
– বলা তো যায় না… আড়াল থেকে কাওকে খুঁজছিস কি না। মন যে মনে না, শুধু খোঁজে তাকে এরকম টাইপ কিছু?
নির্ঝর রাগী গলায় বলল,
– ফালতু বকাবকি বন্ধ করবি তানভীর? এমনিতেই মেজাজ ভালো নেই, তার ওপর তোর এসব সস্তা কাব্য একদম সহ্য হচ্ছে না।
মিরাজ শুধালো,
– কেন মেজাজ খারাপ হওয়ার মতো কিছুই তো দেখছি না কি হয়েছে?
মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে তুলে নির্ঝর বলল,
– কিছু হয়নি মিরাজ। তোদের এসব অর্থহীন বকবক শুনতে ভালো লাগছে না।
নির্ঝর নিজের মাথা থেকে উল্টাপালটা ভাবনা বের করার চেষ্টা চালালো। কিন্তু নিজের ভেতরের খিটখিটে মেজাজটা একটুও কমল না। সে মনে মনে হাজারটা যুক্তি সাজাল, কারও অনুপস্থিতিতে তার কিচ্ছু যায় আসে না। অথচ মনের গহীনে থাকা অদৃশ্য খিটখিটে ভাবটা তাকে বারবার একটা পরিচিত চেহারার কথাই মনে করিয়ে দিচ্ছে, যা সে কোনোভাবেই স্বীকার করতে রাজি নয়। নিজের উপর নিজেই বিরক্ত হলো সে। বন্ধুদের আড্ডায় মগ্ন হওয়ার চেষ্টা করলো।
তখন পাশ দিয়ে যাচ্ছিল রেহনুমা, মীরা আর রুহি। ক্যাফেটারিয়া থেকে ক্লাসে যেতে কদম তলার পাশ দিয়েই যেতে হয় তাই নির্ঝরদের সঙ্গে আজকেও দেখা হয়ে গেল। রুহি আগ বাড়িয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। তাহফিয়া ঊষসীকে না দেখতে পেয়ে শুধালো,
– ঊষসী আসে নি? ওকে দেখা যায় না তোমাদের সাথে এখন?
– না ঊষসী আজকে আসে নি।
– কোথায় ও? ওর সাথে দেখা হয় না অনেকদিন হলো!
আনিকা বিরক্ত মুখে তাকালো তাহফিয়ার পানে। যেচে ওই মেয়ের খোঁজ করার কি দরকার? এদিকে অন্য সময় তাহফিয়ার এই প্রশ্নে নির্ঝর নিজেও বিরক্ত হলেও আজ যেন তার ও উত্তর জানতে মন চাইছে! এই প্রথম কেমন উৎসুক হয়ে উত্তরের জন্য তাকালো ওদের পানে। রেহনুমা হেসে বলল,
– ও পরীক্ষার পরই বাড়িতে গিয়েছে আসেনি এখনো।
এর মধ্যে রুহি রসিকতার সুরে বলে বসলো,
– বাড়িতে গিয়ে ওর তো খবর নেই! কে জানে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে কি না! আন্টি যা ডে’ঞ্জারা’স!
চকিতে তাকাল নির্ঝর। কথাটা শুনে কোথাও একটা লাগলো তার! কিছু না ভেবেই মুখ ফসকে বলে ফেলল,
– মানে? ধরে বেঁধে বিয়ে?
জুনিয়ররা ছাড়া বাকিরা কেমন করে যেন তাকাল ওর দিকে। নির্ঝর থতমত খেলো এহেন চাহনীতে। কেউ কিছু বলার আগে নিজেই অপ্রস্তুত হয়ে বলল,
– মানে আমি জানতে চাইছি ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলেই কি বিয়ে হয় নাকি? আর ওদের তো ক্লাস শুরু হয়েছে এরকম হুটহাট বিয়ে…
মিরাজ বাগড়া দিয়ে বলল,
– হ্যাঁ হ্যাঁ তাই তো! ধরে বেঁধে চাইলেই কি মন দেওয়া… এই মিন বিয়ে দেওয়া যায়?
বলেই বাকিদের আড়ালে নির্ঝরের দিকে তাকিয়ে চোখ টিপলো। নির্ঝর বিব্রত পরিস্থিতি এড়াতে চোখ গরম করে তাকালো মিরাজের পানে। নিজের কাজে নিজেই রিগ্রেট করছে মুখটা একটু বেশিই চলে!
মীরা স্বাভাবিকভাবেই বলল,
– রুহি মজা করছে। আসলে ঊষাকে বিয়ের জন্য আগে থেকেই চাপ দিচ্ছিল তাই ঊষার ফোন বন্ধ পেয়ে ও মজা করে বলেছে। তবে নির্ঝর ভাইয়া ঠিকই বলেছে জোর করে কি বিয়ে হয়?
তানভীর হেহে করে বলল,
– একদম একদম! একটা জোর করে বিয়ে দেখেছিলাম জামাই বউ কেউ কাউরে মানে না তবে তাদের দেখি মন পু’ড়ে। মনে হচ্ছে জমে যাবে…
কাকে ইঙ্গিত করেছে বুঝে বাকিরা মুখ চেপে হাসলেও এদিকে আনিকার মুখটা কালো হয়ে গেল। মিরাজ আর হাবিব নির্ঝরের মুখের এক্সপ্রেশন দেখে হাসি চেপে রাখতে না পেরে কাশতে শুরু করল। নির্ঝর গম্ভীর কণ্ঠে বলল,
– অযথা অনধিকার চর্চা না করে তোরা ভালো কিছু কর বুঝলি? আর তোমরা, তোমাদের ক্লাস শুরু হবে না? তোমরা যাও।
রেহনুমা আর মীরা ছোট করে মাথা নেড়ে রুহিকে নিয়ে ক্লাসের দিকে পা বাড়াল। ওরা চলে যেতেই মিরাজ এক পা এগিয়ে এসে নির্ঝরের কাঁধে হাত রেখে মিটিমিটি হাসতে লাগল।
– কিরে নির্ঝর, ‘ধরে বেঁধে বিয়ে’ শুনতেই তুই এত জ্বলে উঠলি কেন? না মানে পুরনো স্মৃতি…?
– মুখ বন্ধ রাখ মিরাজ! মাথা গরম করাবি না একদম! একটা ক্যাজুয়াল কথা জিজ্ঞেস করেছি বলে এত নাটকের কী হলো?
হাবিব অবাক কণ্ঠে বলল,
– ক্যাজুয়াল? তুই আর তোর ক্ষেত্রে এইটা ক্যাজুয়াল প্রশ্ন? আমরা করলে ক্যাজুয়াল মানা যেতো বাট তোর ক্ষেত্রে তো তাই হজম করতে কষ্ট হচ্ছে এই…
নির্ঝর দাঁতে দাঁত চেপে বলল,
– তাহলে হজমের ওষুধ খা!
ছেলেরা সবাই হেসে উঠলো। এদিকে আনিকা রাগ দেখিয়ে বলল,
– তোরা কি শুরু করেছিস হ্যাঁ? নির্ঝর কি বলেছিল মনে নেই তোদের?
মিরাজ মুখ তেঁতো করে বলল।
– স্মৃতিশক্তি কম তো তুই মনে করিয়ে দে!
– পারবো না।
– পারবি না যখন, তখন চুপ থাক।
আনিকা দাঁত কিড়মিড় করে চুপ হয়ে গেল। ঊষসীকে নিয়ে অতিরিক্ত আলোচনা কিংবা নির্ঝরের সঙ্গে নাম জড়িয়ে মজা করা ওর কাছে ভালো লাগে না। সহ্যই হয় না! এতো বিরক্তিকর কেন মেয়েটা? নির্ঝর উঠে দাঁড়িয়ে বলল,
– তোদের ঝগড়া শেষ হলে লাইব্রেরিতে আসিস।
ল্যাপটপের ব্যাগের স্ট্র্যাপটা কাঁধে শক্ত করে চেপে ধরে ধীরপায়ে সেখান থেকে লাইব্রেরির দিকে পা বাড়াল সে। ওর মাথার মধ্যে বারবার হাতুড়ি পিটছিল। একটা অপরিচিত বা সামান্য পরিচিত মেয়ের জীবন নিয়ে তার এত কৌতূহল কেন? কেনই বা তার অনুপস্থিতিতে ক্যাম্পাসটাকে এমন খাঁ খাঁ লাগছে? নির্ঝর নিজের ওপরই প্রচণ্ড বিরক্ত হচ্ছিল। সামান্য একটা রসিকতায় সে কেন নিজেকে এভাবে নিয়ন্ত্রণহীন করে ফেলল? পরক্ষণেই মাথায় খেলে গেল, "বিয়ে করে নিয়েছে?" বুকের বাম পাশে অদ্ভুত এক অজানা তোলপাড় অনুভব করল শেহজাদ শাহরিয়ার নির্ঝর। চোখ বন্ধ মাথা ঝাঁকিয়ে মুখ কুঁচকে পকেটে হাত গুঁজে নিজের মনেই বিড়বিড় করল, "ধুর! এসব আলতু ফালতু ভাবনা তোর মাথায় কি করে আসে নির্ঝর? ওই খামখেয়ালী মেয়েটার জন্য আমার মাথাটাই পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে!"
.
নানুবাড়ির বারান্দায় বেতের চেয়ারটায় পা তুলে বসে ছিল ঊষসী। তার নানু চায়ের কাপ এনে ওর পাশে বসে বলল,
– আর কত লুকিয়ে থাকবি রে? বিয়ে তো একটা সময় করতেই হবে!
– উমমম নানুমনি! একসময়েরটা একসময় দেখা যাবে কিন্তু এখন আমি বিয়ে করতে নট ইন্টারেস্টেড।
ওর নানু চায়ের কাপে ছোট একটা চুমুক দিয়ে মৃদু হেসে বললেন,
– অনীহা দেখালেই কি আর দায়িত্ব এড়িয়ে থাকা যায় রে পাগলী? বিয়ের বয়স হলে বাপ-মা তো চিন্তা করবেই। তবে তোর মায়ের ওই তাড়াহুড়ো করাটাও ঠিক না। মেয়েটা বেশি তারাহুড়ো করে!
ঊষসী বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল,
– তুমি আম্মুকে একটু বুঝিয়ে বলো না নানুমনি!
– আচ্ছা বলবো তার আগে আমাকে বল, পছন্দের কেউ আছে নাকি?
ঊষসী ভ্রু কুঁচকে তাকাল। বিয়ে করতে চাই না বললেই এক প্রশ্ন করে বসে সকলে।
– – নানুমনি! তুমিও শুরু করলে? পছন্দের কেউ থাকলে কি আর এত লুকাচুরি খেলতে হতো? সোজাসুজি বলেই দিতাম!
ঊষসীর উত্তর শুনে ওর নানু মৃদু হেসে বলল,
– ঠিক আছে। আমি তোর মায়ের সাথে কথা বলব। কিন্তু তোকেও তো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।
ঊষসী একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পরদিন সকালে নানুর বাড়ি থেকে বাড়ি গিয়ে আবার সোজা ভার্সিটি যেতে হবে। দুটো দিন ক্লাস মিস যাবে! তাই আজ রাতে ফোন অন করে নেট কানেক্ট করতেই কল আর মেসেজের বন্যা বয়ে গেল! সব প্রশ্নই ঘুরে ফিরে এক। যার সারমর্ম হলো, "উষা তুই কোথায় রে? তোর ফোন বন্ধ কেন? আন্টি কি সত্যি তোকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল নাকি? আমরা কি দুলাভাই সহ তোকে ক্যাম্পাসে দেখবো?" ঘুরে ফিরে এসব মেসেজে তিন চারতে কনভারসেশন ভর্তি! ঊষা একটু হাসলো। কোনো উত্তর না দিয়েই রেখে দিলো ফোন। আজ আর কিছু বলবে না একদম সামনাসামনি গিয়েই সব বলবে।
পরদিন সকাল সকাল বাড়ি ফিরলো। বাসার পরিবেশ থমথমে। মা তার সাথে একটা কথাও বলল না। বেশ কিছুক্ষণ ঘুরঘুর করার পর ইশরাককে গুতাগুতি করতেই ও একটু গলা খাকারি দিয়ে বলল,
– আম্মু, ঊষা তো ভার্সিটি ফিরে যাচ্ছে। বিকেলের বাসের টিকিট কাটতে হবে, আমাকে একটু টাকা দাও তো! এই মেয়ের পেছনে আমার টাকা সব শেষ।
কথাটা শুনতেই রান্নাঘর থেকে ওর মা হাতে খুন্তি নিয়ে বেরিয়ে এলেন। চোখ দুটো রাগে রি রি করছে,
– কিসের বাস? কিসের ভার্সিটি? যে মেয়ে মায়ের কথা মানতে পারে না তার কিসের পড়ালেখা? ঘরে বসিয়ে রাখবো একদম!
ঊষা একটা ঢোক গিলে গুটিগুটি পায়ে হেটে গিয়ে বলল,
– আম্মু, তুমি রাগ করছ কেন? আমি তো বিয়ের বিরোধী নই। কিন্তু এভাবে পড়াশোনা না শেষ করে হুট করে কোনো অজানা-অচেনা জায়গায় আটকে যেতে আমার ভয় করে।
বেশ অনেক কসরত করে মায়ের ম্যান ভাঙিয়ে স্বস্তির শ্বাস ছাড়ল সে। ইশরাক হাই তুলে বলল,
– আম্মু তোমার যদি কাউকে বিয়ে দেওয়ার এত ইচ্ছে থাকে তাহলে আমার দিকেও তাকাতে পারো আমি ওর মতো পালাব না বরং তোমাকে সাহায্য করবো।
ইশরাকের এমন ফাজলামো মার্কা প্রস্তাবে ওর মা খুন্তি উঁচিয়ে তেড়ে আসতেই সে এক লাফে সরে দাঁড়িয়ে হাসতে লাগল। ঊষসীও মুখে হাত দিয়ে হাসি চেপে নিজের ঘরে ঢুকে পড়ল। যাক, শেষমেশ মায়ের রাগ তো ভাঙল!
বিকেলের বাসে আবার ক্যাম্পাসের জন্য রওনা হলো। ইশরাক গেল সাথে ওকে পৌঁছে দিয়ে ফিরে আসবে।
ইশরাক ঊষাকে হলের সামনে নামিয়ে দিয়ে ওর চুলগুলো একটু এলোমেলো করে দিয়ে হেসে বলল,
– যা পলা’তক আ’সামি! পৌঁছে দিলাম তোর প্রাণের জায়গায়। এবার পড়াশোনা কর ঠিক মতো।
ঊষা হেসে ওর বাহুতে কিল দিয়ে বলল,
– সাবধানে যেও ভাইয়া। পৌঁছে মেসেজ দিয়ো কিন্তু।
ইশরাক দরোয়ানের সাথে টুকটাক কথা বলে বিদায় নিলো। আর ঊষা নিজের রুমের দিকে চলে গেল।
ওদিকে একটা ফটোস্ট্যান্ড দোকানে দাঁড়িয়ে দূর থেকে সবটাই দেখলো একটা অবয়ব। একটি অচেনা ছেলে ঊষসীকে পৌঁছে দিয়ে গেল, ঊষসী তার সাথে এত হাসিমুখে কথা বলছে, এমনকি ছেলেটি তার চুলে হাত দিচ্ছে দৃশ্যটা দেখা মাত্রই অবয়বটার চোয়াল শক্ত হয়ে এলো! পকেটে থাকা হাত দুটো মুঠো হয়ে গেল মুহূর্তেই। যে মেয়েটাকে নিয়ে কদিন ধরে তার মাথার ভেতর তোলপাড় চলছে, সে নাকি ক্যাম্পাসে ফিরল এক অচেনা ছেলেকে সাথে নিয়ে? রুহির কথাটা হয়তো সত্যি সেটা মাথায় আসতেই বুকের বাঁ পাশে এক অচেনা, উ’গ্র জ্বা’লা অনুভব করল সে। কিন্তু কেন?
লম্বা বড়সড় জার্নি করে ক্লান্ত ঊষা আর কাউকে জানালো না তার ফেরার খবর। ঝটপট ফ্রেশ হয়ে বিছানায় গা এলাতেই ঘুম নেমে এলো চোখে। কেউ একজনের ঘুম কেঁড়ে নিয়ে শান্তির ঘুম দিলো ঊষসী ইসরাত হায়দার!
#চলবে…?