#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(১২)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
ঊষসীর মাথায় বাজ পড়ার মতো অবস্থা হলো। ততক্ষণে রেহনুমা মিরাও এসে গেছে। ঊষাকে দেখে প্রশ্ন করল,
– এসব কি ঊষা? কি শুনছি এসব?
ঊষা উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। তড়িঘড়ি করে ব্যাগ থেকে ফোনটা বের করে কাঁপা হাতে চেক করলো গ্রুপ। তার দম আটকে আসার জোগাড় হলো।
একটার পর একটা মেসেজ আর নোটিফিকেশনে পুরো গ্রুপ রীতিমতো তোলপাড়। ছবিগুলো খুব দূর থেকে তোলা হলেও সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে রাস্তায় নির্ঝর আর সে একেবারেই মুখোমুখি দাঁড়িয়ে আছে। একটা ছবিতে দেখা যাচ্ছে নির্ঝর খুব কাছাকাছি এসে তাকে কিছু বলছে, আর পরের ছবিতে হাত দিয়ে রাস্তা নির্দেশ করছে। ঊষসীর চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসতে লাগল। মাথার ভেতর তীব্র এক য’ন্ত্রণা আর টেনশন চড়ে বসল। মেসেঞ্জার গ্রুপের একেকটি মন্তব্য যেন ধারালো ছু’রির মতো ওর বুকে গিয়ে বিঁ’ধছে। কে বা কারা কীভাবে এত নিখুঁতভাবে এই ছবিগুলো তুলল, কিছুই ওর মাথায় ঢুকছে না। অগণিত চিন্তার পাহাড়ে চাপা পড়ে ওর বুদ্ধি-বিবেচনা যেন পুরোপুরি লোপ পেয়ে গেল। গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কানে আসছে মিরা আর রুহির অস্থির কণ্ঠের কথাগুলো,
– ঊষা! তুই চুপ করে আছিস কেন বল না? কিছু তো একটা বল! এসবের মানে কী?
– ছবিগুলো তো তোদেরই, তাই না? সেখানে তোদের এভাবে কে তুলল? সত্যিটা কী ঊষা?
ঊষসী কোনো উত্তর দিতে পারলো না। কি উত্তর দিবে কিছুই বুঝতে পারছে না কি হবে না হবে এইসব মাথায় ঘুরছে।
ওদিকে নির্ঝর হাঁটতে হাঁটতে ফোন চাপছিলো। মেসেঞ্জারে অনেক মেসেজ আসছে। সাধারণত সে এসব চেক করে না। আজকেও তেমন কি নিয়ে জানি তোলপাড় হয়ে যাচ্ছে। সে ভেবেছে সবসময় তো একটা না একটা লেগেই থাকে হয়তো অমন কিছুই হবে কিন্তু বারবার ওকে মেনশন দেওয়া হচ্ছে দেখে বিরক্ত হয়ে একবার উঁকি দিতে গেল সে। চ্যাটবক্স ওপেন হতেই পা জোড়া থমকে গেল তার। প্রথমে মাথা হ্যাং হয়ে এলেও পরে কয়েকটা মেসেজ আর ছবিগুলো দেখলো। মস্তিষ্কের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে পুরো ঘটনার সুতো মেলাতে নির্ঝরের কয়েকটা সেকেন্ড লাগলো শুধু! মেজাজটা চড়ে গিয়েছে তার। কোনো কিছুই বুঝতে অসুবিধে হলো না খুব একটা।
আজকে দুপুরে ঝামেলা হয়েছে বলে তাকে পাঠানো সেই মেসেজ... নির্জন রাস্তায় বখাটেদের নাটকীয় উপস্থিতি... মীরার নাম ভাঙিয়ে ঊষসীকে সেখানে ফাদে ফেলা... আর ঠিক সময়মতো তাদের দুজনকে এক ফ্রেমে এনে দূর থেকে এই ছবি তোলা!
সবটাই এক সুতোয় বাঁধা এক বিষাক্ত চক্রান্ত! আর দুদিন আগে আনিকার সাথে যে বাকবিতণ্ডা হয়েছিল তার প্রতিশোধ নিতেই যে আনিকা এই জঘন্য চাল ছেলেমানুষের মতো চেলেছে তা বুঝতে নির্ঝরের বিন্দুমাত্র বাকি রইল না। সব ফেলে এখন তার মাথায় আসলো ঊষসীর কি অবস্থা সেটা।
ঠিক তখনই পেছনে দৌড়ে আসার শব্দ পাওয়া গেল। তানভীর আর মিরাজ হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়াল ওর সামনে। তানভীরের মুখে আতঙ্ক
– নির্ঝর! তুই দেখেছিস ছবিগুলো? পুরো ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে শুরু করে সিনিয়রদের মেসেঞ্জার গ্রুপে আ’গুন লেগে গেছে! মিরাজ তো অলরেডি অ্যাডমিনদের সাথে কথা বলছে পোস্ট ডিলিট করানোর জন্য কিন্তু ততক্ষণে তো হাজারটা স্ক্রিনশট ছড়িয়ে গেছে রে!
নির্ঝর শুধু একটাই প্রশ্ন করলো,
– মেয়েটার ওদিকে কি অবস্থা?
মিরাজ একটা ঢোক গিললো। ইতস্তত করে বলল,
– একেকজন একেকটা কথা বলছে। তবে ঊষসীর সাথে দেখা হয় নি কোথাও।
নির্ঝর কিছু না বলে সোজা হাঁটা ধরলো। মিরাজ, তানভীর আর হাবিবও পিছু পিছু ছুটল।
ওদিকে ডিপার্টমেন্টের বারান্দায় ততক্ষণে ছোটখাটো একটা ভিড় জমে গেছে। ঊষসীকে ঘিরে ধরেছে কয়েকজন ব্যাচমেট। সবার চোখেই একরাশ কুৎসিত কৌতূহল আর হাজারটা বাঁকা প্রশ্ন।
– কী রে ঊষা, সত্যিটা বলবি তো? সিনিয়র নির্ঝর ভাইয়ার সাথে তোর গোপনে কী চলে? ছবিগুলো কিন্তু মিথ্যা না!
– হ্যাঁ হ্যাঁ আমিও একটু আগে ওদিক থেকেই ঊষাকে আসতে দেখেছি!
– মাসুম চেহারার পেছনে এত দূর বুদ্ধি? ফার্স্ট ইয়ারেই সিনিয়রদের এভাবে জালে ফেলা শুরু করেছে!
ঊষা কিছু বলার সুযোগ পাচ্ছে না যদিও সে চেষ্টাও করছে না। হলের দিকে যেতে চাইছে কিন্তু পা-ও যেন বেইমানি করছে! হঠাৎ একটা গলা শোনা গেল,
– কার কী জানার আছে, আমাকে সরাসরি জিজ্ঞেস করো! কি নিয়ে এত গুঞ্জন চলছে?
কথাটা শোনামাত্রই চারপাশের চেঁচামেচি আর ফিসফিসানি মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। উপস্থিত সবাই চমকে উঠে পেছনে তাকাল।
পকেটে হাত গুঁজে, অকম্পিত পদক্ষেপে ভিড় ঠেলে সোজা ঊষসীর পাশে এসে দাঁড়াল শেহজাদ শাহরিয়ার নির্ঝর। এবার পিনপিতন নীরবতা। নির্ঝর একবার সকলের দিকে তাকিয়ে হেসে বলল,
– এখন মুখ বন্ধ কেন? আমি তো প্রশ্ন করতে বললাম? নাকি ছেলে বলে আমাকে জিজ্ঞেস করা যাবে না আর ও মেয়ে বলে ওকে যা নয় তা বলা যাবে? কোনটা? কোনো ছেলেকে তো একই বিষয়ে এভাবে জেরা করার বা তার চারিত্রিক সনদ চাওয়ার হিম্মত আপনাদের হয় না! আজ ও একটা মেয়ে বলে ভিড় জমিয়ে বিচারসভা বসিয়ে দিলেন?
সকলে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। নির্ঝরের মুখের হাসি এবার মিলিয়ে গেল। কঠোর চাহনি দিয়ে শক্ত কণ্ঠে বলল,
– হ্যাঁ, ঊষসী আমার বিবাহিত স্ত্রী! এক্সি’ডেন্টলি হোক আর যেভাবেই হোক আমাদের বিয়ে হয়েছে! কারো কোনো সমস্যা আছে এতে? চু’রি তো করিনি, করেছি? আইন ও ধর্ম মেনে বিয়ে করেছি! যার যার ব্যক্তিগত জীবন কীভাবে কাটাব, সেটার জবাবদিহি কি আপনাদের মতো কিছু বিচারক সেজে বসে থাকা মানুষের কাছে দিতে হবে? যারা অন্যের ভুল ত্রুটি ধরার জন্য বসে থাকেন?
কথাটা শোনামাত্রই ভিড়ের মধ্যে উপস্থিত সকলের মুখ একপ্রকার চুন হয়ে গেল। কেউ একটা টু শব্দ করারও সাহস পেল না। সবাই থতমত খেয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। শুধু ভালো লাগা কাজ করল তানভীর, মিরাজ আর হাবিবের। ওরা একেক অপরের দিকে তাকিয়ে হাসি আড়াল করার চেষ্টা চালালো। নির্ঝর আবার গর্জে উঠে বলল,
– অন্যের লাইফ নিয়ে নিন্দে না করে নিজের লাইফ নিয়ে ভাবতে থাকো তাতেই বরঞ্চ লাভ হবে। আজকের পর থেকে যদি শুনছি এই ফালতু বিষয় নিয়ে কেউ কোনো বাজে কথা বলেছো বা গ্রুপে নোংরামো চালাচ্ছো, তবে তার পরিণতি কিন্তু মোটেও ভালো হবে না! মাইন্ড ইট!
একটু থেমে আবার মুখ খুললো সে। তর্জনী উঁচিয়ে শেষ সতর্কবার্তা দিয়ে বলল,
– ঊষসীকে যদি আজ বা এরপর থেকে কোনো রকম হ্যারাস করার সামান্যতম চেষ্টাও কেউ করো। সে সিনিয়র হোক বা জুনিয়র, এই ডোন্ট কেয়ার। তার বিরুদ্ধে আমি কী অ্যাকশন নিতে পারি, তা বোধহয় তোমাদের কারো অজানা নয়! ক্যাম্পাসের অথরিটি পর্যন্ত যাওয়ার আগেই আমি নিজ দায়িত্বে তাকে এমন শিক্ষা দেব যে পড়াশোনা ভুলে যেতে হবে! কথাটা যেন সবার মাথায় খুব ভালোভাবে ঢুকে থাকে! ও মেয়ে বলে অবলা ভেবে যদি ভাবেন তাকে যা খুশি বলে অপমান করে পার পেয়ে যাবেন, তবে সেই ভুলটা দ্বিতীয়বার করবেন না। ঊষসীর গায়ে কাদা ছিটানোর আগে মনে রাখবেন, ওর পেছনে কে দাঁড়িয়ে আছে!
সকলে মাথা নিচু করে নিলো। কিছু বলার সুযোগ পেল না তার আগে নির্ঝর আবার বলল,
– এবার জায়গা খালি করো ফাস্ট। নিজ নিজ রাস্তায় হাঁটো।
নির্ঝরের গমগমে কণ্ঠের নির্দেশে আর এক সেকেন্ডও কেউ দাঁড়িয়ে থাকার সাহস পেল না। উপস্থিত সবাই অপরাধীর মতো চোখ-মুখ নিচু করে যে যার মতো নিঃশব্দে কেটে পড়তে শুরু করল। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা একেবারে ফাঁকা হয়ে গেল।
পাশে দাঁড়িয়ে তানভীর, মিরাজ আর হাবিব হালকা হাততালি দেওয়ার ভঙ্গি করে মিটিমিটি হাসছিল। নির্ঝর ওদের দিকে তাকিয়ে বিরস মুখে বলল,
– তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কেন? তোদের কি ইনভিটেশন কার্ড পাঠাতে হবে? সোজা হাঁট!
ওদের প্রস্থান ঘটলে নির্ঝর ঊষসীর দিকে তাকাল। মেয়েটি তখনও শকড হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হাত দুটো দিয়ে ব্যাগটা আঁকড়ে ধরে আছে শক্ত করে, চোখের কোণে জমে থাকা আরো দু-ফোটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ার জন্য যেন ছটফট করছে। পুরো শরীরটা ওর হালকা থরথর করে কাঁপছে। নির্ঝর একটু নীরব থেকে একটা গভীর শ্বাস ফেলল। গলা কিছুটা নরম করে নিচু স্বরে বলল,
– হয়েছে অনেক সুন্দর একটা নাটকও দেখে ফেললে এবার হাঁটো। হল অব্দি দিয়ে আসি।
.
– ঠাস!
হঠাৎ গালের উপর আ’ঘাত পড়ায় ব্যথায় কোঁকিয়ে উঠল আনিকা। রাগী চোখে সামনে তাকাতেই বেশ চমকে উঠল সে। নির্ঝর আ’গুন চোখে চেয়ে আছে তার দিকে। চোখ দিয়েই যেন ভ’স্ম করে দিবে! আনিকা গালে হাত দিয়ে অস্ফুট স্বরে বলল,
– নির্ঝর তু…
মুহূর্তেই আরেকটা থা’প্পড় পড়লো ওপর গালে। মনে হচ্ছে গাল ছিড়ে র’ক্ত বেরিয়ে গেছে! নির্ঝর আক্ষরিক অর্থেই হিংস্র বাঘের মতো গর্জে উঠল,
– তোর সাহস তো কম না! একটা জঘন্য, থার্ড ক্লাস চাল চেলে তুই ভেবেছিলি পার পেয়ে যাবি? তোর মতো নোংরা স্বভাবের মেয়ে পুরো ক্যাম্পাসের ড্রেন!
– তুই আমার গায়ে হাত তুললি নির্ঝর?
রাগে ক্ষোভ চেঁচিয়ে উঠল আনিকা। নির্ঝর দাঁতে দাঁত চেপে বলল,
– তোর মতো একটা অ’সভ্য, ইত’র মেয়েকে শুধু চ’ড় না, পি’টিয়ে সোজা হাসপাতালে পাঠানো উচিত!
নির্ঝির আরো এক পা এগিয়ে এসে ক্ষোভ নিয়ে বলল,
– ঐ কুৎসিত মাথাটা দিয়ে তুই কী ভেবেছিলি? ভুয়া মেসেজ পাঠাবি, বখাটে সাজিয়ে ছবি তুলবি আর আমি কিছুই বুঝব না? তুই আমাকে চিনিস না আনিকা! তোর ওই শয়তানি চাল আমার কিচ্ছু করতে পারবে না!
আনিকা গালে হাত দিয়ে ফোঁপাতে ফোঁপাতে সে কিছু একটা বলতে গিয়েও ভয়ে পিছিয়ে গেল। নির্ঝর ওকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কড়া ভাষায় চাবুকের মতো একের পর এক গা’লি আর ধমক বসিয়ে দিল,
– তোর মতো একটা নোংরা চরিত্রহীন মেয়ের জন্যই আজকে একটা মেয়ে চারপাশের বি’ষাক্ত মন্তব্য শুনছে! এর আগেও তোকে ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু তোর শিক্ষা হয়নি। তোকে সেদিন আমি বলেছিলাম শুধরে যা! আসলে ভুলটা আমারই সেদিনই তোকে শিক্ষা দিয়ে দেওয়া উচিত ছিলো যাতে তুই আর সুযোগই না পাশ!
আনিকা রাগে ফুঁসে উঠছে। তার মনে দু-দিন আগের স্মৃতি চট করে ভেসে উঠতেই বুকের ভেতর হিংসা আর ক্ষোভ দ্বিগুণ হয়ে ফেটে পড়তে চাইল। সেদিন ঊষসীকে ওই কথাগুলো বলায় ঠিক একইভাবে সবার সামনে নির্ঝর তাকে অপমান করেছিল। মেজাজ হারিয়ে থাপ্পড় মারার জন্য হাতও তুলেছিল কিন্তু শেষ মুহূর্তে নিজেকে আটকে নিয়ে বি’শ্রী ভাষায় অপমান করে ছারখার করে দিয়েছিল আনিকাকে। আর আনিকার কাছে এটাই রাগ হয়েছে যে ঊষসীর কারনেই নির্ঝর এমন করেছে। হিতাহিত জ্ঞান হারিয়ে সে নির্ঝর আর ঊষসীর বিয়ের খবর ভার্সিটিতে রটিয়ে দিয়েছে। এমনকি ঊষসী আর নির্ঝরকে ভার্সিটির নির্জন একটা রাস্তায় ডেকে পাঠানও ওরাই প্ল্যানের অংশ।
আনিকা গালে হাত চেপে ধরে রাগে-ক্ষোভে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে উঠল,
– সেদিনও তুই আমাকে সবার সামনে অপমান করেছিলিস নির্ঝর! একটা সামান্য মেয়ের জন্য আমাকে হাত তুলতেও গিয়েছিস! আর আজও... আজও তুই সেই কালকে’উটে মেয়েটার জন্যই আমার গায়ে হাত তুললি? ও এমন কী জাদু করেছে তোর ওপর?
নির্ঝর তেঁতো মুখে বলল,
– তোর কি একটুও লজ্জা বা আত্মসম্মান নেই? এখনো গলার আওয়াজ কমছে না?
– কিসের আত্মসম্মান? কিসের লজ্জা? আমি কত বছর ধরে তোর পেছনে ঘুরছি, আর তুই কিনা একদিনের এসে জুটে যাওয়া একটা মেয়েকে বিয়ে করে মাথায় তুলে রাখলি? ওর জন্য আমার সাথে খারাপ ব্যবহার করলি? হ্যাঁ, আমিই মেসেঞ্জার গ্রুপে ছবি ছাড়িয়েছি! আমিই ওই সাজানো মেসেজ পাঠিয়ে তোকে ডেকেছিলাম! আর বেশ করেছি…
হঠাৎ চুলের মুঠি ধরে কেউ একজন গালে আবারো সজোরে থা’প্পড় বসিয়ে দিল। আনিকা ঝাপসা চোখে দেখলো নুরী! তখনও শক্ত করে ওর চুলের মুঠি ধরে আছে নুরী।
– আহহহ! নূরী ছাড়! আমার চুল ছাড় বলছি!
ব্যথায় চিৎকার করে উঠল আনিকা।
– তোকে ছেড়ে দিবো? তোকে তো মে’রে ফেলতে ইচ্ছে হচ্ছে আমার! তুই এসব কি করে করেছিস আনিকা? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের দিকে কাদা ছুড়ছিস? লজ্জা করলো না? জীবন নষ্ট করতে এসেছিস? নিজের মুখ আয়নায় দেখেছিস কখনো?
মিরাজ তাচ্ছিল্য হেসে বলল,
– বাহ্ আনিকা, বাহ্! চালটা তো ভালোই চেলেছিলি, কিন্তু ক্লাইম্যাক্সে এসে যে নিজেই থাপ্প’ড়টা খাবি ভাবিসনি, তাই না?
তানভীর মুখ বাঁকিয়ে যোগ করল,
– এত সাজুগুজু আর ঢংয়ের আড়ালে যে এতটা পঁচা মন লুকিয়ে ছিল তা না দেখলে বিশ্বাসই হতো না। নির্ঝর তো তোকে চড় মে’রে ছেড়ে দিয়েছে আমি হলে তো তোকে থু থু ছিটিয়ে বিদায় করতাম!
নূরী সজোরে এক ধাক্কা মেরে আনিকাকে সরিয়ে দিলো। ওরা যাওয়ার জন্য পা বাড়তেই নির্ঝর আবার থেমে গেল। পিছু ফিরে হুমকির সুরে বলল,
– কানের কাছে শুনে রাখ আনিকা, ঊষসী আমার স্ত্রী আইনত, ধর্মত। সাক্ষী তো তুইও আছিস! এই নিয়ে ওর গায়ে একফোঁটা কাদা ছেটানোর চেষ্টা করলে তোকে আমি এখানে তো দূরের কথা, কোথাও মুখ দেখানোর মতো অবস্থায় রাখব না! বলে গেলাম!
বলেই গটগট করে হেঁটে চলে গেল। ওদিকে আনিকা আবারও অপমানিত হয়ে পরে রইলো।
.
– তুই কালকেই সব নিয়ে বাড়ি ফিরে আসবি! তোর পড়ালেখা করার কোনো দরকার নেই! এইসব করতে তুই ভার্সিটি গিয়েছিস? ছি ঊষা!
বাবার কথায় ঊষা শুধু চোখের পানি ফেলল। ফোনের ওপাশ থেকে এবার ওর মায়ের কণ্ঠ ভেসে এলো,
– আমি তোকে কত বিশ্বাস করেছিলাম রে ঊষা! তুই আমাদের মুখের দিকে তাকালি না? আমি যখন বিয়ে করতে বলতাম তখন তুই এই কারণে নাকচ করতি? তোকে বিশ্বাস করে আমি সবাইকে রাজি করিয়েছি তোকে যেন ভার্সিটিতে ভর্তি করতে আর তুই আমার মুখটা কোথায় নিলি?
ঊষসী নিজের কণ্ঠটা ফুটানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু কান্না গলার কাছে দলা পাকিয়ে আটকে রইল। ও ভেঙে পড়া স্বরে কোনোমতে বলল,
– বাবা... মা... তোমরা যেটা শুনছ, সত্যিটা পুরোটা সেটা নয়! তোমরা একটা বার আমার কথা শোনো... আমি ইচ্ছা করে কোনো ভুল করিনি, বিশ্বাস করো…
ঊষসীর বাবা ধমকে উঠলো,
– চুপ একদম চুপ! আর একটা কথাও শুনব না তোর! সত্যি আর মিথ্যা যাই হোক, আমাদের আর কিছু শোনার ধৈর্য নেই! যেই মেয়ে পরিবারের মান-সম্মান এভাবে ধূলোয় মিশিয়ে দেয়, তার আর দূরে গিয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে একা একা থেকে পড়ালেখা করার কোনো নেই। কাল সকালেই তুই প্রথম বাস ধরে বাড়ি ফিরবি। আমাদের পছন্দ অনুযায়ী বিয়ে করবি! একটা গতি করে তারপর ক্ষান্ত হবো আমি এবার! তোর পড়াশোনার এখানেই সমাপ্তি!
ঊষসী ডুকরে কেঁদে উঠে বলল,
– বাবা, প্লিজ এভাবে বলো না! আমার পরীক্ষা সামনে, আমার পড়াশোনা…
– তোর পড়াশোনার নিকুচি করেছি!
ওর বাবা এবার সাফ জানিয়ে দিলেন,
– কাল সকাল সকালই তুই সোজা বাড়ি ফিরবি। কথার যেন এদিক সেদিক না হয়! কোনো তর্ক হবে না, কোনো অজুহাত চলবে না! তোর এই ভার্সিটি, হোস্টেল আর পড়াশোনার গল্প এখানেই শেষ! তুই বাড়ি ফিরবি, ব্যাস!
কথাটা শেষ করেই ওপাশ থেকে ফোনটা কেটে গেল। ফোনের পর্দাটা কালো হয়ে যেতেই ঊষসী আর নিজেকে ধরে রাখতে পারল না। মেঝেতে বসে পড়ে বিছানায় পিঠ ঠেকিয়ে হাঁটুতে মুখ গুঁজে হাউমাউ কেঁদে উঠল সে।
#চলবে…?
(আমার রেগুলার ক্লাস থাকে তবুও আপনাদের অপেক্ষা না করানোর জন্য নিজের প্রেসার হলেও আমি প্রতিদিন গল্প দেওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে একেকজন এসে এমন এমন কথা বলেন যে রেগুলার কেন আমার আর লিখতেই ইচ্ছে হয় না! আপনাদের কি আমি জোর করে আমার এই খারাপ লেখা পড়াচ্ছি? ইগনোর করতে পারেন তো! মানুষের কনফিডেন্স নষ্ট হয় এমন কাজ কেন করেন?)