ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 13

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(১৩)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

বাসে চড়ে নিজের গন্তব্যের দিকে যাচ্ছে ঊষা। হ্যাঁ বাবার কথা শুনে নিজের সপ্ন ক্যারিয়ার সব ছেড়ে যাচ্ছে। এবার যে কোনোভাবেই আর নিজের ইচ্ছে পূরণ করা সম্ভব নয় সেটা সে বুঝে গেছে। আর এখানে পড়ে থাকারও মানে হয় না যেখানে পুরো ফ্যামিলি তার বিরুদ্ধে! কে সাপোর্ট দিবে তাকে? যার নিজের ঘরেই ঠাঁই নেই, তার আর যাই হোক অধিকার আদায়ের কোনো জোর থাকে না। তাই প্রায় অন্ধকার থাকতেই সে বেরিয়ে এলো একদম প্রথমের বাস ধরেই চললো বাড়িতে। সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে। থাক! কী-ই বা আর হতে পারে এরচেয়ে খারাপ? যা হওয়ার তো হয়েই গেছে! ভাগ্য যেদিকে নিয়ে যাবে ও সেদিকেই পা বাড়াবে। চোখ থেকে এক ফোঁটা নোনাজল গড়িয়ে পড়লে ঊষসী খুব শক্ত করে চোখ দুটো বন্ধ করে নিল। বুকের ভেতর এক গভীর নিঃশ্বাস চেপে ফিসফিস করে নিজেকেই যেন বলল, "স্বপ্নের এই ইতিটুকুই হয়তো লেখা ছিল ওর কপালে!"

.

কদম তলায় দাঁড়িয়ে থাকা নির্ঝরের আঁখি দুটো যেন হন্য হয়ে খুঁজছে কাওকে। কালকের ঘটনার পর আজকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও যে ঊষাকে বিভিন্ন কিছুর মুখোমুখি হতে হবে এইটুকু সে জানে বুঝে! কিন্তু সকাল থেকে ঊষার দেখা নেই কোথাও। মেয়েটা কি নিজেকে আড়ালে রেখেছে? এভাবে লুকিয়ে থাকার মানে হয়?

পকেটে দুই হাত গুঁজে বেশ কিছুক্ষণ ওখানেই অস্থির ভঙ্গিতে চক্কর কাটল নির্ঝর। সকাল থেকেই মনটা ভীষণ কু গাইছিল। l কালকের অত বড় ঝড়ের পর ও কতটা মানসিক ধাক্কা খেয়েছে তা বুঝতে নির্ঝরের বাকি নেই। ভেবেছিল সকালে ক্লাসে আসার পর ওর সাথে দেখা করে দুটো কথা বলবে, বুঝিয়ে দেবে বা পরিস্থিতি দেখবে। কিন্তু ক্লাসরুম কিংবা ক্যাফেটেরিয়া কোথাও ঊষসীর ছায়া পর্যন্ত দেখা গেল না। মেঝের ওপর পায়ের জুতো দিয়ে বিরক্তিভরে একটা খোঁচা মেরে হাতের ঘড়িটার দিকে তাকাল নির্ঝর। ঘড়ির কাঁটা দশটা পেরিয়ে গেছে। এতক্ষণে তো ওর ফার্স্ট পিরিয়ডের ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা!

মিরাজরা এতক্ষণ দাঁড়িয়ে নির্ঝরকে দেখছিল। তারা নিজেরাও এই নিয়ে চিন্তিত। শেষে আর না পেরে মিরাজ এগিয়ে এসে নির্ঝরের কাঁধে হাত রাখল।

– নির্ঝর, তুই এভাবে চারপাশ ঘুরপাক খেলে তো আর ঊষা চলে আসবে না। ওর ক্লাসরুমে খোঁজ নিয়েছিস? চল ওখানে দেখে আসি।

– ক্লাস চলছে। ক্লাস শেষ হোক।

– ওকে।

প্রায় ত্রিশ মিনিট পর ক্লাস শেষ হতেই অনেকে বেরিয়ে এলো। মিনিট পাঁচেক পর দেখা গেল রেহনুমা, মীরা আর রুহি বেরিয়ে আসছে। কিন্তু চারপাশ স্ক্যান করেও ঊষসীর দেখা মিলল না। নির্ঝর ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে। ওরা কিছুটা আসতেই নির্ঝর ওদের ডাকলো। রেহনুমা চোখ মুখ শক্ত করে এগিয়ে আসলো। নির্ঝর ওদের প্রশ্ন করল,

– ঊষসী কোথায়? ক্লাসে আসেনি?

– না ভাইয়া।

রুহির উত্তর শুনে নির্ঝর আবার বলল,

– কেন আসে নি? কোথায় ও?

রেহনুমা এবার মুখ খুললো,

– এত কিছু জেনে কি হবে ভাইয়া? যা ক্ষতি করার তো করে ফেলেছেন ওর।

নির্ঝর ঠান্ডা কণ্ঠে জবাব দিল,

– সোজা কথার সোজা উত্তর দাও। আমি যেটা প্রশ্ন করেছি ওটার উত্তর দাও।

রেহনুমা এবার মাথা নিচু করে নিলো। নিজেকে সংযত করে বলল,

– ও আর আসবে না।

– আসবে না মানে?

– ও বাড়ি চলে গেছে। এখানের খবর ওর বাড়িতেও পৌঁছে দেওয়া হয়েছে আর ওর বাড়ির লোকেরা বলেছে চলে যেতে। আর পড়ালেখার দরকার নেই।

নির্ঝর যেন আকাশ থেকে পড়লো।

– এখানের খবর ওর বাড়িতে গেল কিভাবে? কে দিল?

– তা তো জানি না। এতকিছু বলার সময় ছিলো না।

– তোমরা ওকে যেতে দিলে কেন? তোমাদের উচিত ছিলো না আটকানোর?

এই প্রশ্নে রেহনুমা আর নিজেকে আটকাতে পারলো না। রেগে বলল,

– আটকাব? কোন অধিকারে আটকাব বলুন তো ভাইয়া? এতকিছু হয়ে গেল যে ঘটনার একটা অংশও আমরা জানলাম না এমন সময় জানলাম যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে! আপনারা তো জানতেন সবটা তাহলে এটা হওয়াটা আটকাতে পারলেন না? আপনার চাইলে কি হতো না?

রুহি রেহনুমার কনুইয়ে একটু চাপ দিয়ে থামানোর চেষ্টা করতেই রেহনুমা রুহির হাত সরিয়ে দিয়ে আবার বলতে লাগল,

– আপনারা সিনিয়র, ক্ষমতা বেশি সেটা যেকোনো দিক দিয়ে প্রয়োগ করতে পারতেন কিন্তু ঘটনা হলো উল্টো! আপনি ছেলে আপনি এসব থেকে বেঁচে যাবেন। কিন্তু ঊষা? ও কি এত সহজে এসব থেকে বাঁচতে পারবে?

পরিস্থিতি বেগতিক দেখে তানভীর তড়িঘড়ি করে উঠে দাঁড়াল। দুজনকে থামানোর চেষ্টা করে বলল,

– ওকে ওকে থামো। দেখ নিজেদের মধ্যে ঝামেলা করে তো লাভ নেই। যেটা হয়ে গেছে ওইটাতে তো আমাদের কারো হাত নেই।

রেহনুমা তানভীরের দিকে তাকালো এমনভাবে যে তানভীর থতমত খেয়ে গেল। সে নিজেই চুপ হয়ে গেল। নির্ঝর শান্ত গলায় প্রশ্ন করল,

– ঊষসীর বাড়ির ঠিকানা জানো?

রেহনুমা মাথা নেড়ে বলল,

– ওয়াটসঅ্যাপ এ একবার ঊষা দিয়েছিল।

– ওকে ওইটা আমার নম্বরে সেন্ড করো।

রেহনুমা ওকে ঠিকানা সেন্ড করতেই নির্ঝর ওদের যেতে বলল। রেহনুমা বাকিদের নিয়ে চলে গেল। একটু পরই নির্ঝর গেটের দিকে হাঁটা ধরল। পেছন থেকে হাবিব চেঁচিয়ে উঠল,

– কই যাস নির্ঝর?

নির্ঝরের উত্তর না দিয়ে উল্টো বলল,

– মিরাজ? তোর বাইকটা কই রে? নিয়ে আসতে পারবি?

মিরাজ ওর উদ্দেশ্য বুঝতে পেরে চেঁচিয়ে উঠল,

– এই তুই বাইক নিয়ে অত দূরে যাবি না! বাস বা বড় কোনো গাড়িতে যা।

– এত সময় নেই যা বলছি তা কর নাহয় আমারটায় আনতে যাচ্ছি।

– এই না না শোন। রাগের মাথায় সিদ্ধান্ত নিস না! দেখ একটা বড় গাড়ি নে আমরা সহ যাচ্ছি।

হাবিব বলল,

– হ্যাঁ মিরাজ ঠিকই বলছে। তোর দুই মিনিট দাঁড়া আমি গাড়ির ব্যবস্থা করছি।

নির্ঝরের কোনো কথা না শুনে সে ছুটল গাড়ির ব্যবস্থা করতে।

বিকেল পেরিয়েছে, ঊষা বাড়ি এসেছে বেশ কিছুক্ষণ কিন্তু বাড়ির পরিবেশ থমথমে। তার বাবা বাইরে গেছে। ও এসেছে অব্দি এখনো দেখা হয় নি। আসলে কি হবে এই ভেবে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাড়ির সবাই এক প্রকার রেগেই আছে তার উপর। কিছুক্ষণ পর তার বাবার গলা শোনা গেল,

– কই সেই নবাবজাদি? তার চাঁদ মুখ দেখাতে বলো? কত সুন্দর কাজ করে এসে লুকিয়ে আছে কেন?

বাবার এই বাজখাঁই গলা শোনামাত্রই ঊষার ভেতরটা কেঁপে উঠল। ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে আসছে তার। ইশরাক ওকে দরজায় এসে ইশারা দিল বাইরে আসতে। ড্রয়িংরুমে পা রাখতেই দেখা গেল তার বাবার মুখাবয়ব ক্রোধে র’ক্তবর্ণ হয়ে আছে। পাশে তার ছোট ফুপি দাঁড়িয়ে যাকে দেখে ঊষার মাথা আরো ঘুরে গেল। ইনি সবসময় ওর বিরুদ্ধে বলে। এমনকি পড়ালেখা করতে না পাঠানোর অনেক চেষ্টা করেছিল আর তার মাকে তার বিয়ের জন্য উষ্কেছিলো ইনিই।
তার বাবা, ইসহাক হায়দার চোখ দুটো ছোট ছোট করে ঊষসীর দিকে তাকিয়ে গর্জে উঠে বললেন,

– তোর ইচ্ছেতেই তোকে দূরে পাঠিয়েছিলাম। নামীদামী বিশ্ববিদ্যালয়ে পাঠালাম পড়াশোনা করার জন্য আর তুই সেখানে গিয়ে পরিবারে মুখে চুনকালি মাখালি? কত বড় সাহস তোর!

ঊষসী কাঁপা কাঁপা গলায় কোনোরকম বলল,

– বাবা... আমি কিছু করিনি প্লিজ আমার কথাটা একবার শোনো…

– চুপ কর! একদম চুপ! এখনো কথা বলছিস তুই? এতকিছুর পরও? আমি কিছু জানিস না ভেবেছিস? কোন ছেলের সাথে তুই ঘুরে বেড়াচ্ছিস, কী কী করছিস, সব খবর আমার কাছে এসেছে!

ঊষার ফুফি এবার ফোঁস করে উঠলেন,

– তোদের আদরের ঠেলায় মেয়ে মাথায় উঠেছিল ইসহাক। আজ সেই আদরের ফল পাচ্ছিস! মেয়েকে
একা ছাড়লে তো এমনই হবে। আমাদের এত বড় বংশে এমন ঢং-তামাশা কোনোদিন হয়েছে?

ঊষা ফুঁপিয়ে উঠে বলল,

– আমার কথাটা তো শোনো? একটু বিশ্বাস করো!

– বিশ্বাস? তোকে নিয়ে আমি যে কত স্বপ্ন দেখেছিলাম! কিন্তু তুই সব ধূলিসাৎ করে দিলি। তোর পড়ালেখা আজকেই শেষ! আর এক পা-ও তুই ঘরের বাইরে ফেলবি না।

ঊষা আবারও চেষ্টা করলো বোঝানোর,

– বাবা, প্লিজ এমন কোরো না! সামনে আমার ফাইনাল এক্সাম, আমার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বাবা! আমাকে পড়তে দাও প্লিজ! আমাকে পরীক্ষাটা দিতে দাও…

ইসহাক হায়দার গর্জে উঠে বললেন,

– কিসের ক্যারিয়ার? যে মেয়ে বংশের সম্মান বাঁচাতে জানে না, তার আবার কিসের ক্যারিয়ার? তোকে আমি আগে বিদায় করবো। চুপচাপ ঘরে বসে থাকবি! মকবুলের ছেলে এখনো এত কিছুর পরও তোকে বিয়ে করতে রাজি। এখন আর কোনো কথা বাড়ানো চলবে না।

মকবুলের ছেলে শুনতেই আরেক দফা হোঁচট খেলো যেন ঊষা! ওই ছেলেটা ইন্টারের পর থেকে পাগল হয়ে যাচ্ছে। ঊষার একদমই পছন্দ নয় যার কারণে সে দুই চক্ষে সহ্য করতে পারে না তাকে। ছেলেটার রেকর্ড ভালো এমনও নয়। মোটামুটি ভবঘুরে আর কিছুটা ঢিলে চরিত্রেরই বটে! সেই ছেলেকে বিয়ে? অসম্ভব! ঊষা কিছু বলবে তার আগে ইশরাক বলল,

– বাবা…

– তুই চুপ থাক! তোদের আশকারা পেয়েই মেয়েটার এই দশা! বেশি আহ্লাদি বানিয়েছিস মা ছেলে মিলে।

ইশরাক তবুও বলল,

– বাবা আমি সেটা বলছি না দেখ… যেভাবেই হোক ঊষার তো একটা বিয়ে হয়েছে! ওকে আবার বিয়ে দিবে তুমি? আগে ওইটার কোনো ব্যবস্থা কর? তারপর নাহয়…

– মেয়ের গার্ডিয়ান ছাড়া যে ইসলামে বিয়ে জায়েজ নেই জানো তো? নাকি সব গুলে খেয়েছো?

ইশরাক মাথা নিচু করে নিলো। এটা তো সত্যি মেয়ের অভিভাবক ছাড়া সেই বিয়ে হয় নি। ইসহাক ছেলেকে চুপ থাকতে দেখে আবার বলল,

– তুমি আমি কেউ ছিলাম নাকি সেখানে?

ইশরাক মাথা নিচু করেই যা সূচক মাথা নাড়ল।

– তাহলে সেই বিয়েকে কিভাবে বিয়ে বলছো?

ঊষা ফুঁপিয়ে কেঁদে উঠে চিৎকার করে বলল,

– না বাবা! তোমরা যা ইচ্ছা বলতে পারো, কিন্তু কোনো ভুলের দোহাই দিয়ে আমাকে ওই জঘন্য ছেলেটার হাতে তুলে দিতে পারো না! আমি ওই ছেলেকে ম’রে গেলেও বিয়ে করব না!

ইসহাক হায়দার এগিয়ে এসে সজোরে থা’প্পড় বসিয়ে দিলেন ঊষার গালে। চ’ড়ের বিকট শব্দে থমকে গেল পুরো ঘর। ঊষা মেঝেতে গড়িয়ে পড়ল, হাত দিয়ে নিজের লাল হয়ে যাওয়া গাল চেপে ধরে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকাল বাবার দিকে। জীবনে যিনি কোনোদিন গায়ে হাত তোলেননি, আজ সেই বাবা এমন নৃ’শংসে রূপ নিয়েছেন!

– তোর সাহস তো কম নয়! আমার মুখের ওপর কথা বলিস?

তারপর বাকিদের দিয়ে তাকিয়ে বললেন,

– আমি বলে দিচ্ছি তোমাদের কেউ যদি আমার কথার অবাধ্য হয়েছো খারাপ হয়ে যাবে! আজ থেকে ঊষার ফোন জিম্মা থাকবে ওর মায়ের কাছে। ওকে কোথাও একা ছাড়বি না। ওর ঘরে বাইরে থেকে বন্ধ করে রাখবি! এই বাড়ির চৌকাঠ তো দূরে থাক ওই ঘরের চৌকাঠ পেরোনোর সাহস করবি না, একেবারে বিদেয় করার সময় চৌকাঠ পেরোবি তুই। তোর মতো বেহায়া মেয়েকে আর এই ঘরে বসিয়ে রেখে বংশের মান খোয়াব না।

ঊষাকে সত্যি সত্যি ঘরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দিলো ওর বাবা। রুমে বসে কান্নাকে সঙ্গী করে নিলো সে। কিছু বলার সময় সুযোগই পেল না!

.

ঊষার বাড়ি খুঁজে আসতে আসতে সন্ধ্যা পেরিয়ে গেছে নির্ঝরের। ঊষার নাম টুকু ছাড়া সে কিছুই জানে না! তার নাম আর কোথায় পড়ে এইটুকু জিজ্ঞেস করে এত দুর আসলো যদিও সে জানে না এটা সত্যিই তার বাড়ি। দরজায় বেল দিতেই একজন ভদ্র লোক এসে দরজা খুললেন। নির্ঝর সালাম দিয়ে বলল,

– এটা কি ঊষসী ইসরাত হায়দারের বাড়ি?

ভদ্র লোক ওকে আগাগোড়া ভালো করে পর্যবেক্ষণ করে বললেন,

– তুমি কে?

– আমি শেহজাদ শাহরিয়ার নির্ঝর। উষসীর ভার্সিটির সিনিয়র।

"নির্ঝর" নামটা শুনতেই ইসহাক হায়দারের চোখ দুটো হিংস্র হয়ে উঠল। গলার রগ ফুলিয়ে বিকট স্বরে বলে উঠলেন,

– ওহ! তাহলে তুমিই সেই কালপ্রিট? যে আমার মেয়ের মাথা খেয়েছে? যার জন্য আমার বংশের মান-সম্মান ধুলোয় মিশতে বসেছে? তোমার কত বড় সাহস যে তুমি এতদূর আমার বাড়ি পর্যন্ত চড়াও হতে এসেছ!

নির্ঝর নিজের রাগ ও উত্তেজনা চেপে অত্যন্ত শান্ত ও দৃঢ় কণ্ঠে বলল,

– আঙ্কেল, প্লিজ আমার কথাটা একবার শুনুন। আপনি যা শুনেছেন বা ভেবেছেন তা সম্পূর্ণ সত্যি নয়। পরিস্থিতিটা আপনি যেভাবে দেখছেন…

– তুমি সাফাই গাইতে এসেছো? তোমার সাহস তো ভালোই।

– জ্বি না সাফাই গাইতে আসিনি। আমি একটা কাজে এসেছি কাজ শেষ করেই চলে যাব। তবে হ্যাঁ সাহস অনেক আছে আমার। ঠান্ডা মাথায় কথা বললে ভালো হতো না আঙ্কেল?

ছেলেটাকে এত কিছু বলেও রাগতে না দেখে কিছুটা দমলেন ইসহাক হায়দার। দরজার পাশ থেকে নিজেকে কিছুটা সড়িয়ে দাঁড়িয়ে বললেন,

– ভেতরে এসো। তোমার মতো ছেলেকে ঘরে ঢোকানোর কোনো ইচ্ছা আমার নেই, তবে দেখি তুমি কী কাজের কথা বলতে এসেছো।

ইসহাক হায়দার গম্ভীর গলায় বললেন,

– হ্যাঁ, এবার বলো। কী বলতে চাও? তোমার মুখ দেখতেও গা জ্বলছে আমার!

নির্ঝর সরাসরি ইসহাক হায়দারের চোখের দিকে তাকিয়ে বলল,

– আঙ্কেল, আপনার মেয়ের গায়ে যে মিথ্যা অপবাদ পড়েছে, তা দূর করতে এসেছি। কিন্তু তার চেয়েও বড় কথা যা হয়েছে তার জন্য ওর ক্যারিয়ার আপনি নষ্ট করে দিতে পারেন না! এই পর্যন্ত যা হয়েছে, তার দায়ভার পুরোপুরি আমার।

ঊষসীর ফুফি তেড়ে উঠে বললেন,

– শোনো কথা! নিজের মুখে স্বীকার করছে বেহায়া ছেলেটা! ভাইয়া ওকে এক্ষুনি বের করে দাও!

নির্ঝর কড়া দৃষ্টি নিক্ষেপ করে তাকালো মুহূর্তেই চুপ হয়ে গেল ওর ফুপি। ইসহাক হায়দার বললেন,

– যেমন হোক আর যাই হোক আমি অত কিছু দেখবো না। তুমিও এসব বলার অধিকার রাখো না। ওকে আমি আর পড়াবো না। দুদিনের মধ্যেই আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দিবো। দরকার নেই এমন মেয়ে ঘরে রাখার।

নির্ঝর চমকে বলল,

– বিয়ে দিবেন মানে? ও একজন বিবাহিতা!

– ওই বিয়ে আমি মানি না!

– মানুন আর না মানুন বিয়ে তো হয়েছে! আপনি একজন বিবাহিত মেয়েকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে পারেন না!

– এই ছেলে তুমি বেশি বেশি বলছো! আমার মেয়ে আমার যেখানে ইচ্ছে সেখানে বিয়ে দিবো তোমার সমস্যা কি?

নির্ঝর শান্ত কণ্ঠে বলল,

– যদি বলি কাগজে কলমে আমি ঊষসীর স্বামী? আটকাতে পারবেন?

– মুখ সামলে কথা বলো! ওই বিয়ে আমরা কেউ মানি না আর না তো সেই বিয়ে জায়েজ! ঊষার কোনো অভিভাবক সেখানে উপস্থিত ছিলো না!

– এই বিয়ে মানবেন না বলে মেয়েকে যেখানে সেখানে বিয়ে দিয়ে বোঝা নামাবেন?

কিছু একটা ভেবে সুযোগ বুঝে ইসহাক হায়দার বললেন,

– এত কাহিনি যখন হয়েছে তখন ওকে আমি রাখবো না। তবে যেহেতু এত কাহিনি তোমাকে নিয়েই হয়েছে তাহলে একটা কাজ করতে পারি…

নির্ঝর ভ্রু কুঁচকে বলল,

– কি?

– হয় ঊষসীকে আমি অন্য কোথাও বিয়ে দিবো নাহয় আজকেই তুমি ওকে আবার আইন এবং ধর্মমতে বিয়ে করবে। যেখানে আমরা সবাই উপস্থিত থাকবো।

নির্ঝর থমকে গেল। সাথে থাকা মিরাজরাও অবাক চোখে তাকাল। কি করবে এসব ভেবে আগ্রহী হয়ে তাকিয়ে আছে। নির্ঝর বেশ কিছুক্ষণ সময় নিলো। অনেকক্ষণ কি যেন হিসাব নিকাশ করল তারপর ইসহাক হায়দারের দিকে তাকিয়ে বলল,

– ঠিক আছে আপনার দ্বিতীয় শর্তে আমি রাজি। ঊষসীকে আমি বিয়ে করবো।

#চলবে…?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 13 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন