#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(১৬)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
একটা অচেনা মহিলার সাথে বসে আছে ঊষসী। মহিলাটা ঘরদোর পরিষ্কার করে দিয়ে যাবেন। তবে মিশুকে আছেন, ঊষসীর বিষয়ে এটা সেটা জিজ্ঞেস করছে।
মহিলাটার নাম রহিমা। বয়স চল্লিশের কাছাকাছি, পরনে সাধারণ একটা সুতি শাড়ি। হাতে ঘর মোছার বালতি আর মোছা নিয়ে তিনি দক্ষ হাতে ড্রয়িংরুম পরিষ্কার করছেন আর ফাঁকে ফাঁকে কৌতুহলী নজরে ঊষসীর দিকে তাকাচ্ছেন। ঊষসী সোফার কোণায় চুপচাপ বসে আছে। পুরো ফ্ল্যাটটা বড্ড বেশি শান্ত, কেবল রহিমা আন্টির ঝাড়ু আর মোছার শব্দ ছাড়া কিছু নেই।
ঘর মুছতে মুছতে রহিমা আন্টি ঊষসীর দিকে তাকিয়ে মিটমিট করে হেসে বললেন,
– নির্ঝর বাবাজান সকাল সকাল একখান ফোন দিয়া বলল, ঘরে নাকি এক মেহমান আইছে! আমি তো ভাবলাম অন্য কেউ। আইসা দেখি এত সুন্দর একটা সোনা মুখ ভাইসা রইছে ঘরে! তা আপনে বাবাজানের কি হন, গো আম্মা?
অপ্রত্যাশিত প্রশ্নে ঊষসী একটু থমকাল। কী উত্তর দেবে তা বুঝতে না পেরে কেবল নিজের থ্রি পিসের ওরনার আঁচলটা আঙুলে পেঁচাতে লাগলো। ওকে চুপ থাকতে দেখে মিটিমিটি হাসলেন তারপর তিনি গামছা দিয়ে টেবিল মুছতে মুছতে রসিকতার সুরে বললেন,
– বন্ধু বা পরিচিত? তা পরিচিত মানুষ্কে তো শুভ্র বাবাজান কোনোদিন এই খালি ফ্ল্যাটে আইনা তোলে নাই! দুইটা বছর ধইরা এই বাসায় কাজ করি আম্মা, বাবাজান রে কোনোদিন কোনো মেয়েরে আনতেও দেহি নাই। বন্ধুদের ও আনছিল একবার কি দুইবার। আর বাবাজান হলের থিকা মাঝেসাঝে আইসা এইখানে দুই-একদিন থাকে, নিজের হাতে চা বানায়া খায়। আর রাইতে ফোন দিয়া খালি বলল, ‘আন্টি, ঘরে একজন আছে, ওর যেন কোনো অসুবিধা না হয়, খেয়াল রাইখেন।’ তা খালি পরিচিত হইলে তো এত চিন্তা করার কথা না!
ঊষসী একটু ইতস্তত করলো। তবুও আলতো হেসে বলল,
– এখানে থাকেন না উনি?
– বাবাজান তো ভার্সিটির হলে থাকে। এই ফ্ল্যাটটাতে মাঝে মাঝে পড়াশোনার নিরিবিলি পরিবেশের জন্য বা বেশি চাপ থাকলে হুটহাট আসে। কাজের কাজ বলতে ঘর পরিষ্কার রাখা, আর আমি দুদিন পর পর আইসা ঝাড়ু-পোছা কইরা দিয়ে যাই। কিন্তু আজকে তো টাইম আছিলো না তাই সকালের ফোনটা পাইয়া আমি তো অবাক! তা আম্মা, সকাল থিকা কিছু খাইছেন? বাবাজান তো নাস্তার কথা বারবার কইয়া দিল।
ঊষসী হালকা মাথা নেড়ে বলল,
– উনি ডাইনিং টেবিলে নাস্তা রেখে গিয়েছিলেন, আমি খেয়েছি আন্টি।
– আহা, ওই রুটি-ডিম খাইয়া পেট ভরে নাকি! দাঁড়ান, ঘরটা মোছা শেষ কইরা আমি আপনার লাইগা ভালো কইরা এক কাপ চা আর কিছু একটা বানিয়ে দিতাছি। মুখখান একেবারে শুকাইয়া আমসি হইয়া আছে আপনার। আর কোনো কিছু লাগলে আমারে নিঃসঙ্কোচে বলবেন, ঠিক আছে?
ঊষসী মৃদু হেসে মাথা নাড়ল। একা ফ্ল্যাটে থাকতে যে একটা তীব্র অস্বস্তিটা তাকে গ্রাস করছিল রহিমা আন্টির এই সহজ উপস্থিতি তার সেই অস্বস্থি দূর করে দিয়েছে।
রহিমা আন্টি রান্নাঘরে ঢুকে চটপট চুলা জ্বালিয়ে দিলেন। কিছুক্ষণ পর ট্রেতে করে এক কাপ ধোঁয়া ওঠা লবঙ্গ-এলাচ দেওয়া আদা চা আর সাথে দুটো মুচমুচে গরম ডিম-পাউরুটি টোস্ট নিয়ে এসে ঊষসীর সামনের টেবিলে রাখলেন।
– আপনে কিন্তু কইলেন না বাবাজান আপনার কি হন তবে আমি বুইজ্জা গেছি।
বলে রহিমা আন্টি কেমন লাজুক হাসলেন। পর পর নিজেই বললেন,
– বাবাজান আম্নেরে বিয়া করি আনসে তাই না?
রহিমা আন্টির মুখের দিকে তাকিয়ে আচমকা যেন জমে গেল ঊষসী। হাতে চায়ের কাপ তুলে নেওয়ার বদলে তার হাত জোড়া থমকে রইল। বুকের মধ্যে হৃৎস্পন্দনটা এক লাফে কয়েক গুণ বেড়ে গেল। জবাব দেওয়ার মতো কোনো ভাষা তার মুখে জোগাল না। সে না পারছিল হ্যাঁ বলতে, না পারছিল অস্বীকার করতে।
ঊষসীর নীরবতা দেখে রহিমা আন্টির মুখে প্রশান্তির হাসি আরও চওড়া হলো। তিনি ড্রয়িংরুমের টেবিলে ডাস্টার দিয়ে মোছামুছি করতে করতেই স্নেহের সুরে বললেন,
– লজ্জা পাইয়েন না আম্মা। বুড়া চোখের নজর ফাঁকি দেওয়া এত সহজ না! বাবাজান ফোন দিয়া যখন হন্তদন্ত হইয়া আপনার কথা জিজ্ঞেস করতেছিল তখনই আমার মনে সন্দেহ জাগছে। ওনার মতো চুপচাপ পোলার গলার অত উসখুস ভাব আমি জীবনেও শুনি নাই! বিয়া না করলে কি একটা পোলা কোনো অচেনা মাইয়ারে এভাবে আইনা নিজের ঘরে রাখে? আর খালি তাই না, আপনার যেন একটুও অসুবিধা না হয় হেই কথা কইয়া গেছে।
ঊষসী হালকা অস্বস্তি চেপে বলল,
– আন্টি... বিষয়টা আসলে ওরকম না, আপনি ভুল ভাবছেন।
– আমি বাবাজানরে অনেক বছর ধইরা দেখছি তো আমি ওরে দেইখাই বুজছি। পোলাটার মনে কোনো প্যাঁচ নাই তবে মুখের ভাষা বড় কড়া। ভালোবাসা প্রকাশ করতে জানে না, খালি দায়িত্ব দিয়া ঢাইকা রাখতে চায়।
রহিমা আন্টি বেশ কিছুক্ষণ অনেক গল্প করলো। ঊষসীকে অনেক উপদেশও দিলো। ঊষসীর খুব আগ্রহ হচ্ছে এবার নির্ঝরের ব্যাপারে। এখানে তার কোনো আত্মীয় স্বজন দেখেনি। বেশ কিছুক্ষণ যাওয়ার পর সুযোগ বুঝে ঊষসী প্রশ্ন করল,
– এখানে উনার কেউ থাকে না?
রহিমা আন্টি কিছুক্ষণ চুপ করে বললেন,
– আমি জানি না আম্মা। আমি কাম করতাসি দুই বছর হয় কিন্তু কাওরেই দেখিনাই আইজ পজ্জন্ত। আমার মনে হয় বাবাজানের আম্মা আব্বা বাইচ্ছা নাই। আমি একবার জিজ্ঞাসা করছিলাম কিন্তু কিছু কয় নাই আমারে।
ঊষসী অবাক চোখে তাকাল। বলল,
– এখানে থাকে না কেউ? কখনোই কেউ আসেনি?
– না মাজে মাজে তার একটা লোক আসে বাবাজানের কোনো দুঃসম্পর্কের মামা।
ঊষসীর কৌতূহল বাড়লো কিন্তু জিজ্ঞেস করলেই নির্ঝর কি ওকে এসব বলবে? পাত্তা দিবে? কিন্তু জানতে তো ইচ্ছা হচ্ছে! সে এসেছে পর্যন্ত কাউকেই দেখেনি এখন আবার রহিমা আন্টি বলল দুই বছর কাজ করে কিন্তু এখন পর্যন্ত কাউকেই দেখেনি! কি আজব! নির্ঝরের এতো কাছে এত বড় একটা ফ্ল্যাট থাকতে সে থাকে হলে? কিন্তু কেন? এসব ভাবতে ভাবতেই ঊষসী নিজে নিজে হিসাব কষতে থাকলো।
.
– রেহনুমা শুনো…
রেহনুমা পেছন ফিরে রেগে বলল,
– ভালো ছেলেরা একটা মেয়ের পিছনে ঘুরঘুর করে না।
– তাহলে আমি ভালো ছেলে নয় মানলাম।
– আমি খারাপ ছেলে পছন্দ করি না।
– আব্বে! যার জন্য করলাম চু’রি সেই বলে চো’র! তোমার জন্য খারাপ ছেলে হালার আর তুমি কিসব বলছো? তুমি তো মহা পল্টি’বাজ!
রেহনুমা থেমে গিয়ে রাগে ফুঁসে উঠে বলল,
– কি বললেন আপনি?
তানভীর জিভে কা’মড় দিয়ে বলল,
– এই না! আমি কিছু বলিনি শুনো তো…
রেহনুমা থামলো। ঠান্ডা মাথায় বলল,
– দেখুন তানভীর ভাইয়া, আপনি অনেক দিন ধরে আমার পিছে ঘুরঘুর করছেন মেসেজ দিচ্ছেন ব্লা ব্লা কিন্তু এতদিন আপনাকে আমি কিছু বলিনি মানে এই নয় যে আপনারা যা করবেন আমি মেনে নেব। আমি জাস্ট অতিষ্ঠ হয়ে যাচ্ছি আপনাদের কাজে! ঊষার সাথে আপনারা যা করেছেন তার জন্য আপনাদের ক্ষমা হয় না। তাও আপনি কি করে এখনো আমার পিছনে ঘুরছেন? মেয়েটার জীবন সম্মান নিয়ে এক প্রকার ছেলেখেলা করেছে!
তানভীর বোঝানোর ভঙ্গিতে বলল,
– দেখো যা ঘটেছে তাতে আমাদের কারো কোনো হাত নেই বিশ্বাস করো! আনিকা যে হুট করে এমন কিছু করবে আমাদের ভাবনায়ও ছিলো না! ও ঊষসীকে উল্টো পাল্টা বলেছে বলে নির্ঝর ওকে শাসিয়েছিল আর এইজন্যই ও এমন করেছে যা আমার ধারণা! কিন্তু আমরা তো এর সাথে যুক্ত নই!
– যা ক্ষতি হওয়ার তা তো ঊষার হয়েই গেছে। একটা মেয়ের চরিত্র আর সম্মান নিয়ে যখন চারপাশের মানুষ আঙুল তোলে তখন সেই যন্ত্রণাটা শুধু সেই মেয়েটাই বোঝে।
– নির্ঝর তো ওকে বিয়ে করে নিয়ে এসেছে।
– কিন্তু ওর জীবনের স্বাভাবিক পরিবেশটা যে তছনছ হয়ে গেল? এত সহজে স্বাভাবিক হবে?
– হুম স্বাভাবিক হতে তো একটু সময় লাগবেই।
রেহনুমা আর কিছু বলতে চাইল না সোজা হাঁটা ধরলো। তানভীরকে সে ভালো করেই চেনে। ছেলেটা বিগত কয়েকটা মাস ওর সাথে ইনিয়ে বিনিয়ে ভাব করার চেষ্টা করে। সে ও বুঝে তানভীর কি বোঝাতে চায় কিন্তু সে নিজের মনের কথা বুঝতে অক্ষম। তানভীরকে তার কেমন লাগে সে জানে না তবে ওকে কখনো খারাপ ছেলে মনেও হয় নি। তবে ঊষার ঘটনা নিয়ে সে খুব ডিসটার্ব আপাতত এসব বিষয় নিয়ে ভাবতে চাইছে না সে!
রেহনুমা দ্রুত পায়ে হেঁটে নিজের হলের দিকে এগিয়ে গেল, আর তানভীর তার চলে যাওয়া রাস্তার দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল। পকেটে হাত গুঁজে একটা দীর্ঘশ্বাস ফেলে সে স্বগতোক্তি করল,
– শা’লার! সবাই খালি ভুল বোঝাই শিখল, সত্যিটা যে কী কঠিন তা যদি কেউ বুঝত!
.
রহিমা আন্টি বিকেলেই চলে গেছেন এরপর থেকে ঊষা একা বসে আছে। একবার এই ঘর তো আরেকবার ওই ঘর ঘুরঘুর করছে। পুরো বাড়িটা দুবার চক্কর দেওয়া শেষ তার। আবার এসে বেডরুমে বসে পড়লো। নির্ঝর কখন আসে কে জানে! হুট করে আবার মাথায় ভর করল নির্ঝরের পরিবারের কথা। ঊষসীর কেন যেন বুকটা ছাঁৎ করে উঠল। সত্যিই কি নির্ঝর একদম একাকী? নাকি এই নীরবতার পেছনে ঢাকা পড়ে আছে বহু পুরোনো কোনো ক্ষ’ত বা কোনো গভীর যন্ত্রণা? নির্ঝরের সেই ভাবলেশহীন, কঠিন মুখটা ঊষসীর চোখের সামনে ভেসে উঠল। এই মানুষটা কেন পরিবার থেকে বিচ্ছিন্ন? কেন নিজের বিশাল ঘর ছেড়ে হলে পড়ে থাকে? একবার কি জিজ্ঞেস করা উচিত হবে? নাকি প্রথমদিনেই বেশি অধিকার দেখানো হয়ে যাবে? তার যে আগ্রহ হচ্ছে সেটার কি হবে? পেটের ভেতর তো গুড়গুড় করছে। তখন মাগরিব পেরিয়ে ঘুটঘুটে অন্ধকার নেমেছে। ঊষা এসব নিয়ে ভাবতে ভাবতেই বিছানায় সে একটু ঘুরে বসলো। হঠাৎ একটা অবয়ব চোখে পড়তেই তার আত্মা যেন উড়ে গেল! মনে হলো এক্ষুনি প্রাণ পাখি বেরিয়ে গেল হুট করে একা বাড়িতে অবয়ব কোথা থেকে এলো! গলা ফাটিয়ে এক চিৎকার দিয়ে উঠলো,
– ও আল্লাহ্ গোওওও!
এক লাফে নেমে দিকবিদিক ভুলে সেই অবয়বের দিকেই ছুটে গেল। কার যেন গায়ের উপর ধুপ করে পড়লো সে। সেখানেই জ্ঞান হারিয়ে ঢলে পড়লো চওড়া একটা বুকে! অবয়বটা এক হাতে ওকে ধরে রেখে আরেক হাতে কপাল ঘষে বলল,
– এই আয়রন ভিটামিনের রোগীকে এখানে কেন পাঠিয়েছো আল্লাহ?
#চলবে…?