ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 18

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(১৮)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

ঊষসী নোট হাতে নিয়ে বসে আছে। কাল থেকে ভার্সিটি যাবে আর আজ নির্ঝর কোথা থেকে যেন নোট নিয়ে এসেছে। একটু আগেই বাসায় ফিরে এগুলো ওর কাছে দিয়ে গেল।
ঊষসী একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাতাটা টেবিলের ওপর রেখে ডাইনিং টেবিলের দিকে তাকাল। নির্ঝর হাত-মুখ ধুয়ে এসে ধপাস করে চেয়ার টেনে বসল। তার চেহারায় ক্লান্তির ছাপ, শার্টের ওপরের দুটি বোতাম খোলা, হাতা দুটো কনুই পর্যন্ত গুটানো। এই লোকটার ক্লাস শেষ হয় দুপুরের আগেই কিন্তু বাড়ি ফেরে সন্ধ্যার পর। কোথায় যায় সেটা ঊষসী জানে না। জিজ্ঞেসও করে না যদি বলে বসে, "আমার ওপর অধিকার দেখাচ্ছো তুমি?" তখন? তাই সে নির্বিকার থাকে অবশ্য নির্ঝরের লাইফ নিয়ে একটু আধতু কৌতূহল আছে তার। কিন্তু সেটাতে দমিয়ে রাখে সে।

ঊষসী উঠে গিয়ে নির্ঝরকে গরম করে রাখা খাবার বেড়ে দিলো। নির্ঝর খাওয়া শুরু করতেই ঊষসী নিজের চেয়ারে বসতে বসতে শান্ত গলায় বলল,

– নোটগুলোর জন্য ধন্যবাদ। আমি ভেবেছিলাম ক্যাম্পাসে গিয়ে কারও থেকে চেয়ে নেব। আপনি কোথা থেকে পেয়েছেন?

নির্ঝর পাতে চামচ চালাতে চালাতে বাঁকা হেসে বলল,

– তোমার অলস মস্তিষ্কের ওপর আমার ভরসা কম। তাই তোমার ক্লাসেরই একজন থেকে এনেছি।

ঊষসী চমকে উঠে নির্ঝরের দিকে তাকাল,

– আমাদের ক্লাসের? কার কাছ থেকে এনেছেন?

– রেহনুমার কাছ থেকে।

নির্ঝর এক মুহূর্ত থামল, চোখ দুটো ঊষসীর চোখের ওপর স্থির করে বলল,

– কেন? স্পেশাল কারও কাছ থেকে পাওয়ার আশা করছিলে নাকি?

ঊষসীর মেজাজটা মুহূর্তেই তিতিয়ে উঠল। লোকটা প্রতিটা কথার মধ্যে এমনভাবে খোঁচা না মারলে যেন পেটের ভাত হজম হয় না! সে গ্লাসে পানি ঢালতে ঢালতে থমথমে গলায় বলল,

– আমি তেমন কিছুই ভাবিনি। আমার কে স্পেশাল আছে যে আমি চাইবো?

– চাইতেই পারো কতজন থাকতে পারে ফুল দেয় এই দেয় সেই দেয় সে নোটও দিবে নিশ্চয়ই!

– মানে কি? আপনি সাহায্য করেছেন তাই আপনাকে ধন্যবাদ জানালাম। এর বেশি কিছু না।

– গুড। তোমার ধন্যবাদ পকেটে রাখো। কাল যেন সকাল সকাল রেডি পাই। লেট লতিফদের আমার সাথে নিই না আমি।

ঊষসী ফুঁসে উঠে বলল,

– আমি লেট লতিফ নই!

– ওকে দেখা যাবে।

ঊষসী আর কথা বাড়াল না। উত্তর দিতে গেলে তর্ক আরও দানা বাঁধবে আর এই মুহূর্তে ঝগড়া করার মতো মানসিক জোর তার একদমই নেই। নীরবে প্লেট-বাটি গুটিয়ে কিচেনে চলে গেল। নির্ঝরও উঠে নিজের রুমে চলে গেল।

রাত প্রায় দশটা। একটু আগেই রাতে খাওয়াদওয়া শেষ করে ড্রইংরুমের বাতিগুলো নিভিয়ে ঊষসী ঘরে ঢুকল। টেবিলের ওপর সাজিয়ে রাখা নোটগুলোর ওপর আলতো হাত বোলাল সে। রেহনুমার হাতের লেখা বেশ সুন্দর, প্রতিটা বিষয় চমৎকারভাবে নোট করা। খুব ঘুম পাচ্ছে তার কিন্তু এখন তো নোটগুলো লেখা প্রয়োজন আর কিছু চার্ট আর রেহনুমা ফোনে পাঠিয়েছে কিছু ছবি যেগুলো প্রিন্ট করতে হবে। তাই সব একসাথে প্রিন্ট করতে পারলে ভালো হতো কিন্তু এতো রাতে প্রিন্টারের দোকান কোথায় পাবে? নির্ঝরকে একবার বলে দেখা দরকার কাল নোট লাগবে। সে গেল নির্ঝরের রুমের সামনে। দরজায় টোকা দিয়ে ডাকল,

– নির্ঝর ভাই… আছেন?

রুম থেকে বেরিয়ে এলো নির্ঝর। স্বাভাবিকভাবেই প্রশ্ন করল,

– কি হয়েছে?

– এখানে প্রিন্টারের দোকান আছে? আমার নোটগুলো প্রিন্ট করা দরকার।

নির্ঝর কপাল কুঁচকে বলল,

– এতো রাতে তোমার জন্য প্রিন্টারের দোকান কোথায় পাব? কালকে কোরো।

– না একটা নোট কালকেই লাগবে তাই…

নির্ঝর বিরক্ত কণ্ঠে বলল,

– এত জ্বালাতন করো কেন বলো তো?

ঊষসী গাল ফুলিয়ে বলল,

– আমি আপনাকে কবে জ্বালাতন করলাম? আমি তো শুধু জিজ্ঞেস করলাম এখন আপনি হ্যাঁ না কিছু একটা বলুন আমি গিয়ে নাহয় খুঁজবো!

নির্ঝরের মনে হলো ও কোনো পাগলের সাথে কথা বলছে। গম্ভীর কণ্ঠে বলল,

– তুমি এখন রাস্তায় রাস্তায় প্রিন্টারের দোকান খুঁজতে যাবে?

– তাছাড়া আর কী করব?

নির্বিকার ভঙ্গিতে বলে ঊষসী নিজের সিদ্ধান্তে অটল থাকার ভঙ্গি করে আবার বলল,

– একটু আগে রেহনুমাকে ফোন করেছিলাম কাল অ্যাসাইনমেন্ট এর ডেডলাইন । আজকের মধ্যে যদি ছবিগুলো আর চার্টগুলো প্রিন্ট করে নোটে সেট না করি তবে ওই সাবজেক্টে আমার নাম্বার ফুরুৎ!

নির্ঝর কিছুক্ষণ একদৃষ্টে ঊষসীর ফোলা গালের দিকে তাকিয়ে রইল। মেয়েটার এই নাছোড়বান্দা আর একগুঁয়ে স্বভাবটা সে ভালো করেই বুঝে গেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ওর হাতের কাগজগুলো টেনে নিয়ে দরজার দিকে হাঁটা ধরলো। ঊষসী আচমকা ওকে বেরোতে দেখে প্রশ্ন করল,

– কোথায় যাচ্ছেন? যাচ্ছেন যখন এগুলো নিয়ে যান?

– মঙ্গলগ্রহে!

– অ্যাহ?

নির্ঝর চোখ দুটো ছোট ছোট করে বিরক্তি ছড়িয়ে আর কিছু বলল না। কাকে যেন কল করতে করতে বাসা থেকে বেরিয়ে গেল।
ঊষসী দরজায় দাঁড়িয়ে হাঁ করে ওর চলে যাওয়া দেখল। লোকটার আচার-আচরণ বোঝা বড় দায়! মঙ্গলগ্রহে যাচ্ছে মানে? সে কি সত্যিই এত রাতে প্রিন্টারের দোকান খুঁজতে বাইরে গেল নাকি অন্য কিছু? প্রিন্টারের দোকানে গেলে এগুলো নিয়ে গেল যা কেন?
প্রায় বিশ মিনিট পর নির্ঝর ফিরে এল। চুপচাপ রুমেই গেল। ঊষসী কৌতূহল চেপে রাখতে না পেরে এগিয়ে এসে বলল,

– কী হলো? কোথায় গেলেন এতক্ষণ?

নির্ঝর কোনো কথা না বলে নিজের রুমে ঢুকে সোজা পড়ার টেবিলের দিকে হেঁটে গেল। ঊষসীও পিছু পিছু ভেতরে ঢুকল। গিয়ে দেখে, নির্ঝরের টেবিলের ওপর রাখা তার ল্যাপটপ আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেজার প্রিন্টার।
ঊষসী চোখ গোল গোল করে তাকাল,

– আপনার রুমে প্রিন্টার ছিল?!

নির্ঝর চেয়ার টেনে বসে ল্যাপটপ বন্ধ করতে করতে শান্ত গলায় বলল,

– ইঞ্জিনিয়ারিং পড়ে যে লোক তার ঘরে একটা সাধারণ প্রিন্টার থাকেই।

– তাহলে আপনি কোথায় গিয়েছিলেন?

– টেনার কার্টিজ আর পেপার রিম ছিলো না সেগুলো নিয়ে আসতে হয়েছিল।

– আহা! আপনার কাছে প্রিন্টার ছিল তো সেটা আগেই বললেই পারতেন! আমাকে এতগুলো কথা শোনানোর…

নির্ঝর তাকাতেই চুপ হয়ে গেল ঊষসী। মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে রইলো সে। নির্ঝর একটু পর বলল,

– তোমার অ্যাসাইনমেন্টের ছবি আর চার্টগুলো ড্রাইভে পাঠাও। ১০ মিনিটের মধ্যে প্রিন্ট বের হয়ে যাবে।

ঊষসী তড়িঘড়ি করে নির্ঝরের মেইল নিয়ে যা যা প্রিন্ট করা লাগবে তা ট্র্যান্সফার করে দিল।
নির্ঝর নিজের কাজ শুরু করল। আর ঊষসী রুমের আশপাশ খেয়াল করলো। সে আগে এই রুমে আসেনি বাহির থেকে যেইটুকু দেখেছে ওইটুকুই। বেশ গুছানোই রুমটা। হু সুন্দর! একটা বইয়ের তাক চোখে পড়লো বেশ কিছু বই সাথে বেশিরভাগই অনেক পুরনো বই দেখা যাচ্ছে।
এদিকে নির্ঝরের দক্ষ হাতের ক্লিকে ক্লিকে লেজার প্রিন্টারটা যান্ত্রিক শব্দ তুলে একটার পর একটা পরিষ্কার, ধোঁয়া ওঠা গরম পৃষ্ঠা বের করতে শুরু করল।
প্রিন্ট হওয়া কাগজগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে পিনআপ করতে করতে ঊষসী ভাবলো, লোকটা মুখে যতই বি’ষ ঢালুক না কেন কাজের ব্যাপারে এক চুলও ছাড় দেয় না। কাগজগুলো বুকে চেপে ধরে ঊষসী নিচু গলায় বলল,

– ধন্যবাদ।

নির্ঝর ল্যাপটপ ব্যাগ গুছিয়ে রাখতে রাখতে আড়চোখে একপলক তাকাল। গলার গম্ভীর সুরটা বজায় রেখেই বিড়বিড় করল,

– ধন্যবাদ পকেটে রাখো। এখন ঘর থেকে বের হও, আমার ঘুম পাচ্ছে।

ঊষসী গাল ফুলিয়ে নিজের ঘরের দিকে পা বাড়াল। হঠাৎ মনে পড়ল নির্ঝরের পরিবারের কথা। কৌতূহল দমাতে না পেরে দরজার কাছাকাছি গিয়ে হঠাৎ থেমে পেছন ফিরে তাকাল,

– আচ্ছা নির্ঝর ভাই, একটা কথা জিজ্ঞেস করি?

– না।

নির্ঝর ডিরেক্ট উত্তর দিল।

– প্লিজ…

নির্ঝর তীক্ষ্ণ চোখে তাকালো। ঊষসী কিছু শোনার অপেক্ষা না করেই বলল,

– আপনার পরিবার কোথায় থাকে?

নির্ঝরের চাহনি মুহূর্তেই বদলে গেল যেন। সে ঠান্ডা স্বরে বলল,

– ঊষসী ঘরে যাও। রাত কম হয় নি।

– প্লিজ বলুন না! আপনার পরিবারের কেউ তো এখানে নেই। আসেও না! তাহলে তারা কোথায় থাকে? এই ফ্ল্যাটটা কার?

– এতসব জেনে তোমার কি লাভ?

– আরে লাভের কিছু নেই। কৌতূহল আর আগ্রহ হচ্ছে আমার!

নির্ঝর ঊষসীর দিকে না তাকিয়ে একদম নিরুদ্বেগ গলায় বলল,

– কৌতূহল বি’ষের মতো, ঊষসী। বেশি গিললে হজম করতে পারবে না। আপাতত নিজের এসাইনমেন্ট নিয়ে ভাবো, আমার পরিবার নিয়ে নয়। গুড নাইট।

ঊষসী কথা বাড়াল না। নিজের রুমে এসে গেল। কত সহজে মানুষটা নিজের ভেতরকার কোনো এক অজানা জটিলতাকে একটা তীক্ষ্ণ দেয়াল তুলে ঢেকে ফেলে! এত বড় একটা ফ্ল্যাটে লোকটা একা থাকে, দিনভর কোথায় উধাও হয়ে যায় কেউ জানে না, রাত বিরাতে ফিরে এসে চুপচাপ নিজের কাজ সারে। ওর কি সত্যিই কেউ নেই? নাকি এমন কেউ আছে যাদের নামটাও ও উচ্চারণ করতে চায় না?
নিজের বিছানায় গিয়ে বসতেই ঊষসীর চোখ গেল ঘড়ির দিকে। সাড়ে এগারোটা বাজতে চলল। টেবিলের ল্যাম্পের মৃদু আলোয় চার্ট আর নোটের পৃষ্ঠাগুলো চকচক করছে।
নিজের ওপরই হঠাৎ রাগ হলো ঊষসীর। কেন যে হুটহাট অসংলগ্ন প্রশ্ন করতে যায় সে! লোকটা তো সুযোগই খোঁজে ওকে অপমান করার আর ও নিজে গিয়েই যেন গায়ে পড়ে ফাঁদে পা দেয়।
অ্যাসাইনমেন্টের কাজ শেষ করে ঘড়িতে অ্যালার্ম সেট করার সময় ঊষসী মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলল। কাল সকালে ভার্সিটি যাওয়া নিয়ে আবার আরেক ঝামেলা। সকাল সকাল রেডি হতে হবে, লেট লতিফদের নাকি সে সাথে নেয় না! এদিকে একা সে চিনেও না কোথায় আছে!

.

ঊষসী ভার্সিটিতে এসে সোজা রেহনুমাদের সাথে বসে গেল। কেন যেন কারো তাকানোই ভালো লাগছে না। কেমন একটা অস্বস্তি হচ্ছে ভেতরে ভেতরে। রেহনুমাদের আগেই কলে শুরু থেকে এখন অব্দি সব জানিয়েছে। যার কারণে রেহনুমা একটু ফুলেই আছে। কম কম কথা বলছে।

– এই রেহনুমা তুই এমন ফুলছোস কেন হ্যাঁ?

– আমি কেন ফুলতে যাব? আমি কি লুচি?

– আরে তোকে স্যরি বললাম না! দেখ আমি তখন নিজেই এমন অবস্থায় ছিলাম যে কাকে কি বলবো বুঝতে পারিনি।

– তবুও তোর একটু হলেও জানানো উচিত ছিলো। নিজের মধ্যে চেপে রাখার চেয়ে এটলিস্ট।

রুহি একগাল হেসে ঊষসীর কাঁধে একটা মৃদু ধাক্কা দিয়ে বলল,

– তুই যে কীভাবে ওই বরফের পাহাড়কে সহ্য করিস, তা তুই-ই জানিস! তবে সত্যি কথা বলতে, ফার্স্ট ইয়ারে ওঠার পর যখন নির্ঝর ভাইকে প্রথম দেখে ক্রাশ তো খেয়েছিলো মীর! কি বলেছিল মনে আছে তোদের? "ওর ওই গম্ভীর ভাব আর নীল শার্টে হাটার স্টাইল দেখে পুরো পাগল অবস্থা ছিল।"

রুহির কথা শুনে মীরা মুখ লাল করে তাড়া দিয়ে উঠল,

– এই রুহি! একদম চুপ করবি! ওসব তখনকার পাগলামি ছিল, ফালতু কথা বাড়াবি না তো!

মিরা এবার ঊষসীর দিকে তাকিয়ে ঢং করে বলল,

– এই এই, ঊষসী ম্যাডাম! একদম মুখ ফুলিয়ে রাগের হাঁড়ি বানিয়ে বসে থাকবি না কিন্তু! আমরা তো জাস্ট একটু মজা করছিলাম। এখন তো আর সে আমাদের দূর থেকে দেখা ক্রাশ নাই এখন তো সে ডিরেক্ট আমাদের দুলাভাই! তিনি এখন আমাদের ঊষার দু’বার বিয়ে করা জামাই! তোর বরকে নিয়ে একটু দুষ্টুমি করব না, তা কী করে হয় বল? একদম রাগ করবি না কিন্তু, প্লিজ!

ওদের এমন বাচ্চাদের মতো কাণ্ডকারখানা দেখে ও নিজের হাসি চেপে রাখতে পারল না। রুহি আবার বলল,

– তোর বিবাহিত জীবন কেমন যাচ্ছে বল তো?

– ধুর তোর জানিস না সব?

ঊষসীর জবাবে রুহি হেসে হেসে একদম সিনেমার নায়িকাদের মতো হাত দুটি বুকের ওপর আড়াআড়ি করে ধরে, চোখে-মুখে ড্রামাটিক এক্সপ্রেশন এনে বলতে শুরু করল,

– আরে ধুর বললে কি চলে রে উষু? আড়ালে তো ঠিকই চলছে "তুমি মোরে রূপের সুধায় করেছ ব্যাকুল!" আমাদের হিরো সাব নীল শার্ট গুটানো হাত নিয়ে বরফের মতো গম্ভীর গলায় বলছে "নোট এনে দিয়েছি বলে মাথায় উঠো না ঊষসী!" আহা রে! পুরো একদম ব্লকবাস্টার হিট রোমান্টিক সিনেমা রে বাবা!

মীরা ওকে থামিয়ে দ্বিমত প্রকাশ করে বলল,

– আরে না! এটা হচ্ছে "কুছ কুছ হোতা হ্যা লেকিন মানেঙ্গে নেহী" সিনেমা।

মীরার এই ফিলসফিক্যাল ডায়লগ শুনে রুহি চোখের পলক না ফেলে আধ সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। তারপরই দুটো হাত ছড়াতে ছড়াতে উচ্চস্বরে হেসে উঠল,

– অসাধারণ! ভাইরে ভাই মীরা, তুই তো একদম নিখাঁদ ডায়লগ মারলি! " কুছ কুছ হোতা হ্যায় লেকিন মানেঙ্গে নেহী" আহা! হিন্দি সিনেমার শাহরুখ খানও তোর এই স্ক্রিপ্ট শুনে স্যালুট ঠুকত রে!

ঊষসী নিজের লাল হয়ে যাওয়া মুখটা দুই হাতে ঢেকে ফেলল। বন্ধুদের এই তুলকালাম হাসাহাসি আর একের পর এক ট্রোল দেখে ওর রাগের জায়গায় কেবল হাসিই আসছে।

– তোরা না… একেকটা আন্তর্জাতিক মানের ড্রামাবাজ! তোদের এই ফালতু প্যানপ্যানানি বন্ধ করবি এখন? ক্লাসে কিন্তু স্যার চলে আসছেন, লেকচার শোন এবার!

রুহি চোখ দুটি বড় বড় করে করে বলল,

– আচ্ছা বাবা আর কিছু বলব না। কিন্তু যাই বলিস ঊষা,বরফের পাহাড় গলানো সহজ কাজ না। তোর কিন্তু একটা থার্মোমিটার সাথে রাখা উচিত কখন যে কোনটা মাইনাস ডিগ্রি থেকে সেন্টিগ্রেডে ওঠে টেরই পাবি না!

ওরা একসাথে হেসে উঠে নিজ নিজ নোটখাতা সামনে টেনে বসল। তবে বন্ধুদের এই মিষ্টি দুষ্টুমির মাঝে "ঊষার দু’বার বিয়ে করা জামাই" শুনে ঊষসীর মনের কোনো এক কোণে একটা অদ্ভুত অচেনা অনুভূতি দোলা দিয়ে গেল।

#চলবে…?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 18 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন